Web Analytics

আজ ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাওনের বাবা মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তার স্ত্রী বেগম তহুরা আলী পাঁচ বার আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও ছিলেন মনোনয়ন প্রত্যাশী। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কিছুক্ষণ পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়‌। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন এখনো নিশ্চিত করা যায় নি!

06 Feb 25 1NOJOR.COM

মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন

বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে ডিবি। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে, নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে। সেখানে করা হবে জিজ্ঞাসাবাদ। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এর ধারাবাহিকতায় আজ বিকেলে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আর রাতে খবর এলো তার আটকের!

06 Feb 25 1NOJOR.COM

অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪০৩টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। ১২২টি গাড়ি ডাম্পিং ও ৩৩টি গাড়ি রেকার হয়েছে অভিযানের সময়।' ঢাকা মহানগর এলাকায় ডিএমপি ট্রাফিক বিভাগের এই অভিযান চলমান থাকবে থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

06 Feb 25 1NOJOR.COM

রাজধানীজুড়ে পুলিশের অভিযানে ১৪০৩ মামলা

ফোর্বস ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, এরপর রয়েছে চীন ও রাশিয়া। ইসরায়েল ১০ম স্থানে জায়গা করে নিয়েছে, যদিও অন্যান্য দেশের তুলনায় এর অর্থনীতি ছোট। এই তালিকায় অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর ভিত্তি করে স্থান নির্ধারণ করা হয়েছে। ভারত শীর্ষ ১০-এ নেই, তবে যুক্তরাজ্য, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জাপান ও সৌদি আরব তালিকায় রয়েছে। শীর্ষ দশে না থাকা নিয়ে ভারতজুড়ে চলছে মোদী সরকারের আলোচনা-সমালোচনা।

শীর্ষ দশের তালিকায় রয়েছে:
#১. যুক্তরাষ্ট্র
#২. চীন
#৩. রাশিয়া
#৪. যুক্তরাজ্য
#৫. জার্মানি
#৬. দক্ষিণ কোরিয়া
#৭. ফ্রান্স
#৮. জাপান
#৯. সৌদি আরব
#১০. ইসরায়েল

06 Feb 25 1NOJOR.COM

বিশ্বের সবচাইতে শক্তিশালী দশ দেশের তালিকায় ভারত না থাকা নিয়ে ভারতজুড়ে হতাশা

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। ৬ ফেব্রুয়ারি বিবৃতিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারির ধ্বংসযজ্ঞ দিয়ে আবারো প্রমাণ হলো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, পাকিস্তানপন্থী জঙ্গিবাদীরা রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে মুক্তিযুদ্ধের চিহ্ন ও স্মৃতি মুছে ফেলছে। আরো বলা হয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ভবন, ভাস্কর্য, ম্যূরাল ধ্বংস করে জাতির ইতিহাস ও স্মৃতি থেকে স্বাধীনতা সংগ্রাম এবং পাক হানাদার, রাজাকার, আলবদর, বাহিনী দ্বারা সংঘটিত ৩০ লাখ মানুষকে গণহত্যা, ২ লাখের বেশি সংঘবদ্ধ ধর্ষণসহ যুদ্ধাপরাধের ইতিহাস মুছে ফেলতে পারবে না। এছাড়া শান্তিপ্রিয় নাগরিকদের সোচ্চার ও জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানায় দলটি।

06 Feb 25 1NOJOR.COM

শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায় জাসদের নিন্দা

নাটোরে এক নারী কটাক্ষ সহ্য না করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে নিজে আত্মহত্যা করেছেন এবং তার তিন কন্যাকেও একই ট্যাবলেট খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বুধবার রাতে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে ঘটেছে। মৃত নারী শারমিন বেগম (৩২) হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যুবরণ করেন, তবে তার তিন মেয়ে—জিম (৮), মিম (৮), এবং সিনহা (৩)—হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অপমৃত্যুর মামলা করা হয়েছে।

06 Feb 25 1NOJOR.COM

কন্যা সন্তানের জন্ম দেওয়ায় কটাক্ষ সহ্য না করে মায়ের আত্মহত্যা, তিন মেয়েও হাসপাতালে

ঝিনাইদহে ব্যাটারি শর্টকাট থেকে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে, ক্ষতি হয়নি যাত্রীদের, দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আবুল কালাম নামক যাত্রী বলেছেন, ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলাম, চলন্ত অবস্থাতেই বাসে আগুন ধরে যায়, তাৎক্ষণিক বাসটি থামালে নিরাপদে সবাই বেরিয়ে আসেন। শৈলকুপার ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান, যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগেছে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়, দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

06 Feb 25 1NOJOR.COM

শর্টসার্কিট থেকে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন অর্ধশত যাত্রী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা দখল নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের পর ইসরায়েলই গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে আরো সুন্দর এলাকায় ও নতুন অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে এমন মন্তব্য করেছেন তিনি। গতমাসে গাজা খালি করার কথা জানান, এবার জানালেন পরিকল্পনা, বিশ্বজুড়ে প্রতিবাদ হলেও দিচ্ছেন না পাত্তা! এ পরিকল্পনাকে প্রশংসা করেছে নেতানিয়াহু। তিনি ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোকে সমর্থন করেছেন।

06 Feb 25 1NOJOR.COM

ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে: ট্রাম্প

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৪ বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। সচিবালয়ে সংস্কৃতি উপদেষ্টা সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম প্রকাশ করেন। শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে মনোনীত পাঁচজন হলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নিরোধ বরণ বড়ুয়া এবং ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা। ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে পদক পাচ্ছেন কবি হেলাল হাফিজ (মরণোত্তর) এবং শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)। সংস্কৃতি ও শিক্ষা ক্যাটাগরিতে ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর) একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। গবেষণায় মঈদুল হাসান মনোনীত হয়েছেন। সাংবাদিকতায় মনোনিত হয়েছেন মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান। এছাড়া ক্রীড়াক্ষেত্রে একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

06 Feb 25 1NOJOR.COM

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল

এবার শেখ হাসিনার বিরুদ্ধে শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি কেনার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। কমিশনটি সংবাদ সম্মেলন করে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লবিস্ট এর পিছনে টাকা খরচ করে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করেছেন।‌ তন্মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়! জানা যায় প্রচুর অর্থ ব্যয় বা জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে এসব ডিগ্রি বাগিয়ে নিয়েছেন।

06 Feb 25 1NOJOR.COM

শেখ হাসিনার বিরুদ্ধে টাকা দিয়ে ‘ভুয়া ডক্টরেট ডিগ্রি’ কেনার অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মদ্যপানে ৩ যুবকের মৃত্যু হয়েছে। মাসুদ (৩৭) নামে আরেক যুবক অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। মৃত তিনজন হলেন, সুমন মিয়া (৩৫), আ. জলিল (৪২) ও নিজাম উদ্দিন (৩৮)! বুধবার রাতে ঢাকার ইব্রাহীমপু্রের বাসিন্দা মাসুদ ও তার বন্ধু নিজাম দেশীয় মদ নিয়ে খালাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসে একসাথে চারজন পান করেন। এতে চারজনই অসুস্থ হয়ে পড়েন। একজন মৃত্যুবরণ করেন গফরগাঁও উপজেলা হাসপাতালে নেওয়ার পর, বাকি দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

06 Feb 25 1NOJOR.COM

ময়মনসিংহে মদ্যপানে প্রাণ গেল ৩ যুবকের

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত মনে করে অন্তবর্তীকালীন সরকার। তবে পলাতক শেখ হাসিনা ভারতে বসে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে, এই ঘটনাকে তারই বহিঃপ্রকাশ হিসেবে দেখছে সরকার, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এমন কথা বলা হয়েছে। শেখ হাসিনা গণঅভ্যুত্থানের শহীদদের অপমান করেছেন, দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে যে সুরে কথা বলতেন একই সুরে এখনো বলে চলেছেন। জুলাই গণহত্যা নিয়ে মানুষের মনে থাকা ক্ষতকে তিনি বারবার আঘাত করছেন। এছাড়াও বিবৃতিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং হাসিনাকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখে।

06 Feb 25 1NOJOR.COM

শেখ হাসিনার ‘সহিংস আচরণের প্রতিক্রিয়ায়’ বাড়ি ভাঙচুরের ঘটনা: অন্তর্বর্তী সরকার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকান্ডকে ঢাকা উস্কানিমূলক মনে করায় নয়া দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। প্রশ্নোত্তরে তিনি বলেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রতিবাদলিপি পাঠিয়েছে। এখনো জবাব পায়নি ঢাকা। তিনি আরো বলেন শেখ হাসিনার বক্তব্য খুবই আক্রমণাত্মক, তরুণ প্রজন্মের অনুভূতিতে আঘাত করার মতো। ঢাকা এ ধরনের কর্মকাণ্ড থেকে হাসিনাকে বিরত রাখতে অনুরোধ করেছে। এখন পদক্ষেপ দেখার প্রত্যাশা। আদানি চুক্তি ভালো ছিল না, রক্ষা হয়নি বাংলাদেশের স্বার্থ। তিনি আরো জানান ভিসা ও নানান ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে সফর করবেন।

06 Feb 25 1NOJOR.COM

শেখ হাসিনার কার্যক্রম নিয়ে নয়া দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেকের ১৬টি ও তার ছেলের রাহার মালেকের ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন স্পেশাল জজ এ আদেশ দিয়েছেন। দুদকের পক্ষ থেকে আবেদন করেন উপ-পরিচালক মো. ফজলুল হক, প্রসিকিউটর ছিলেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত মঞ্জুর করেন। আবেদনে বলা হয় আসামিদের নামে ব্যাংক হিসাবগুলোতে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। অর্থ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এমন হলে ক্ষতিগ্রস্ত হবে তদন্ত। ফলত তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি।

06 Feb 25 1NOJOR.COM

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম ফলক ভাঙতে গিয়ে আহত হয়েছেন ছাত্রদলের কর্মী শাহজালাল আহমেদ জনি। শিক্ষার্থীরা জানান রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা মুজিব পরিবারের স্মৃতিধারক ম্যুরালটি ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। এরপর বেগম ফজিলাতুন্নেসা নামফলক ভাঙতে গেলে মই পিছলে পড়ে যান আহত ব্যক্তি। তাকে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজে। জানা গেছে চিকিৎসা শেষে এখন সে সুস্থ আছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, শিক্ষার্থীরা শেখ মুজিব ও শেখ ফজিলাতুন্নেসার ম্যুরাল ও নামফলক ভেঙে দিয়েছে।

06 Feb 25 1NOJOR.COM

ফলক ভাঙতে গিয়ে মই পিছলে পড়ে গেলেন ছাত্রদলকর্মী

"হাসিনা তুমি ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছ" বলে ভারতে অবস্থানরণ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক ফেসবুক পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসিনা রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তৃতা দিবেন এমন তথ্য প্রচার হলে শিক্ষার্থী ও অনলাইন এক্টিভিস্টরা একই সময়ে ধানমন্ডি ৩২ ভাঙচুরের ডাক দেন। এই দিন জাতীয় নাগরিক কমিটির সদস্য ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি একাধিক পোস্টে ধানমন্ডি গুড়িয়ে দেওয়ার ডাক দেন, ডাক দেন পিনাকী ভট্টাচার্যও! এরপরই শুরু হয় ৩২ এ ভাঙচুর।

06 Feb 25 1NOJOR.COM

হাসিনা ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছে: হাসনাত

কোম্পানীগঞ্জে সকাল ১১টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। এসময় তাদের মুখে নারায়ে তাকবির ও কাউয়া কাউয়া স্লোগান দিতে দেখা যায়। আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার পেইজ থেকে দেওয়া হয়েছিল হামলার ঘোষণা। এতে লেখা হয় 'নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।' দেখা গেছে গাড়িতে ও আসবাবপত্রে আগুন দেওয়া হয়। শিক্ষার্থীদের উপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী ওবায়দুল কাদের, বলছিলেন আন্দোলনকারীরা। সেই ক্ষোভই ঝাড়তে এই বাড়িটিতে হামলা করতে এসেছেন।

06 Feb 25 1NOJOR.COM

‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা সফর করেন। এই সময়ে পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি জাহাজ চলাচলে টোলহীন করতে চাপ দেন। এরপরই মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জানিয়েছে পানামাকে যুক্তরাষ্ট্র সরকারের জাহাজ চলাচলে দিতে হবে না টোল। বেচে যাবে মিলিয়ন ডলার ব্যয়! নভেম্বরে নির্বাচনে ট্রাম্প পানামা খাল পুনরুদ্ধারের কথা বলেছিলেন। পানামা খালে চীনা বিনিয়োগ নিয়ে প্রশ্নও তুলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, দাবি ৯৭ সালের চুক্তি লঙ্ঘন করেছে পানামা। এর ফলে পানামা সরে দাঁড়িয়েছে চীন নেতৃত্বে 'বেল্ট এ্যান্ড রোড ইনিশিয়েটিভ' থেকেও। যদিও চীন পানামার সার্বভৌমত্ব লঙ্ঘনের আশঙ্কা অস্বীকার করেছে। বলেছে পানামাকে স্থায়ীভাবে নিরপেক্ষ আন্তর্জাতিক জলপথ হিসেবেই সবসময় স্বীকৃতি দিবে চীন।

06 Feb 25 1NOJOR.COM

পানামা খালে টোল দিতে হবে না মার্কিন জাহাজকে

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পৃথক তিনটি ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশের চেষ্টার সময় ১ জন নিহত হয়েছে ও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন দেশের নাগরিক, তবে নিহত ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক বলে নিশ্চিত করেছে কানাডা পুলিশের সহকারী কমিশনার। থার্মাল ইমেজারি ও আকাশ থেকে ফুটেজ দেখিয়ে তিনি বলেন সীমান্ত সুরক্ষা করার মতো প্রযুক্তি রয়েছে আমাদের। কাউটস পোর্ট অফ এন্ট্রি থেকে কানাডায় প্রবেশ করার পথে থামানো হলে পালানোর চেষ্টাকালে আগ্নেয়াস্ত্রের আঘাতে মারা যায় যুক্তরাষ্ট্রের নাগরিক। এই ঘটনার আগেরদিন ৫ জন এবং ১৪ জানুয়ারি ৬ জনকে আটক করা হয়েছিল সীমান্তে।

06 Feb 25 1NOJOR.COM

কানাডায় প্রবেশের চেষ্টাকালে যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত, আটক ১৫

সদ্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরে নিয়োগ পাওয়া মহাপরিচালক অধ্যাপক ড. এহতেসাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক পদে ড. জুলফিকার হায়দারকে প্রত্যাহারের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করেছে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট। অভিযোগ, আওয়ামীপন্থীদের পদায়ন করা হয়েছে। মাউশি ডিজি বরিশালের সাবেক আওয়ামী মেয়র সেরনিয়াবতের ঘনিষ্ঠ অনুচর। ব্যাপক অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের দাবিতে পাঁচ আগস্টের পর তাকে বরিশাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে প্রত্যাহার করার পর কীভাবে মাউশি ডিজি হয়েছেন তা বোধগম্য নয় বলছেন বিক্ষুব্ধরা। দাবি অবিলম্বে প্রত্যাহার!

06 Feb 25 1NOJOR.COM

মাউশি-নায়েমের ডিজি প্রত্যাহারের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও

সড়ক ও মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার বলেন যাত্রীদের মানোন্নয়নে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার ও ই-টিকিটিং বাস সেবা চালু হয়েছে। চালক মালিকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি প্রয়োজনে ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ করতে বলেন। মালিকদের প্রতি শর্ত রেখে চালকদের নিয়োগপত্র দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। প্রচুর ধরপাকড় করায় গত ১৫ দিনে ছিনতাইয়ের পরিমাণ কমে গেছে বলেও জানান তিনি। এই সময়ে ট্রাফিককে ছোট অস্ত্র দেওয়ার কথা জানিয়েছেন।

06 Feb 25 1NOJOR.COM

ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের অস্ত্র দেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

জুলাই -আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। ফলে ১১টার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহতদের ছবি এবং প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান তারা, সরকারের বিরুদ্ধে অবহেলা ও উদাসীনতার অভিযোগ তোলা হয়। দাবি করা হয় ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার। পরিবারগুলোর অভিযোগ, গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। জুলাই গণহত্যাকারীদের বিচারহীন স্বাধীনভাবে ঘোরাফেরাকে শহীদদের প্রতি অবমাননা বলে অভিহিত করেন বিক্ষুব্ধ পরিবারগুলো!

06 Feb 25 1NOJOR.COM

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে জড়ো করা হয়েছে। তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশ ও জুয়ারেজের উপকণ্ঠে টহল দিতে দেখা গেছে। ট্রাম্প মেক্সিকোর উপর অন্তত এক মাসের জন্য শুল্ক আরোপ বিলম্ব করার পর এমন ঘটনা ঘটেছে সীমান্তে। গত বছর মাদক পাচার ও অভিবাসী কমে আসলেও ট্রাম্প সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন। আমেরিকান বন্দুক পাচার বন্ধ ও সহিংসতা রুখতে আরো বেশি কিছু করবে ট্রাম্প সরকার। কেননা অপরাধীগুষ্ঠীগুলো লাভজনক অভিবাসী চোরাচালান শিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য লড়াইয়ে জড়াচ্ছে!

06 Feb 25 1NOJOR.COM

ট্রাম্পের হুমকির পর সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করল মেক্সিকো

বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান তামান্না জেরিনকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে সিআইডি। তার বিরুদ্ধে তার পাঠানো লোকজনকে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামানো হতো অভিযোগে মামলা রয়েছে। নাটোরের হুমায়ূন কবির ও তার দুলাভাই রহমত আলী জমি বিক্রি ও ঋণ করে 'ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড ' এর দালালের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান, চাকরির বদলে গিয়ে করতে হয় যুদ্ধ। এতে প্রাণ হারান হুমায়ূন কবির। দেশে ফিরতে চান রহমত আলী। এই ঘটনা জানাজানির পর নজরদারি বাড়ায় অবশেষে চক্রের প্রধান হোতা তামান্না জেরিন নেপাল পালানোর সময় ধরা পড়েন।

06 Feb 25 1NOJOR.COM

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান জেরিন বিমানবন্দরে গ্রেপ্তার

ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার অনুশীলন বিষয়ক কমিটিতে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় 'জাতিগত নিধন' এড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সমাধানের নামে সমস্যা খারাপ করা উচিত নয়, আইনের প্রতি অবিচল থাকা আবশ্যক এবং যেকোনো ধরনের জাতিগত নিধন এড়ানোর বিষয়ে জোর দেন তিনি। এই সময় তিনি ফিলিস্তিন ইসরায়েল সংকটের সমাধান হিসেবে দ্বি রাষ্ট্র গঠনকেই পুনর্ব্যক্ত করে অপরিহার্য হিসেবে উল্লেখ করেন।

06 Feb 25 1NOJOR.COM

গাজায় জাতিগত নির্মূলের বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে সিনিয়র সচিবের পদমর্যাদায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। মনির হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেছেন তিনি শীঘ্রই যুক্তরাষ্ট্র থেকে ফিরে দায়িত্ব গ্রহণ করবেন। মনির হায়দার একুশে টিভি, মানবজমিন, জনকণ্ঠ, ইত্তেফাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘকাল সাংবাদিকতা করেছেন। নাগরিক অধিকার কর্মী ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও তিনি সুপরিচিত। রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিঁয়াজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে।

06 Feb 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে করে ১০৪ ভারতীয়কে দেশে পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন অভিবাসন ঠেকানোকে সর্বোচ্চ অগ্ৰাধিকার দেওয়ার পর এসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। পাঞ্জাবের কর্মকর্তারা জানিয়েছেন, গুজরাট, মহারাষ্ট্র ও পাঞ্জাব রাজ্য থেকে যাওয়া অভিবাসীদের বহনকারী সি-১৭ বিমানটি অমৃতসরে অবতরণ করে। ট্রাম্প প্রশাসনের অভিবাসী পরিবহনে সামরিক বিমান বরাদ্দের পর এটিই ছিল সবচে দীর্ঘ দুরত্বের ফ্লাইট। ফিরে আসাদের নিকটজনেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যেতে অবর্ণনীয় কষ্ট তাদের পোহাতে হয়েছে। আর ঠিক যাওয়ার পরই ফেরত পাঠানো হলো তাদের। ভুক্তভোগী আকাশদীপ দুই তৃতীয়াংশ সম্পত্তি বিক্রি করে ৬০ হাজার ডলার খরচ করে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সাত মাস পরই ফেরত আসতে হয়েছে তাকে!

06 Feb 25 1NOJOR.COM

১০৪ ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

চট্রগ্রামের লোহাগড়ায় টিকটক করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মুমিন। মুকিত নামের আরেকজনকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। রাত ৮ টার দিকে তাঁতিপাড়া মসজিদের বার্ষিক সভা চলাকালে মুমিন ও মুকিত বেড়াতে আসেন। পাশেই ভাসমান কসমেটিকসের সামনে টিকটককে কেন্দ্র করে কথাকাটাকাটি হলে প্রতিপক্ষের সদস্যরা মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে চলে যায়! হাসপাতালে যাওয়ার পূর্বেই মুমিন মারা যান নিশ্চিত করেছে উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ। ওসি আরিফুর রহমান অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

06 Feb 25 1NOJOR.COM

লোহাগাড়ায় টিকটককে কেন্দ্র করে সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

অন্তবর্তী সরকারের নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কিনা, ব্যক্তি পূজা থাকবে কিনা এ সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের। ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, হাতে এতো রক্ত নিয়ে নরপিশাচদের নেত্রী এত স্পর্ধা কীভাবে দেখায়? জুলাই গণহত্যার ইঙ্গিত করে তিনি প্রশ্ন তুলেছেন, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হবার নয়, তাদের প্রতি সহানুভূতি প্রকাশের সুযোগ থাকতে পারে? সুশীল সমাজের আবরণে রয়েছে হাসিনার দোসর, কেবল ইট বালু পাথরে ফ্যাসিবাদের চিহ্ন নয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে ফ্যাসিবাদের চিহ্ন আছে ইঙ্গিত করে তিনি বলেন এ মতামত আমার একান্ত ব্যক্তিগত মতামত!

06 Feb 25 1NOJOR.COM

ফ্যাসিবাদ নিয়ে যা বললেন মুশফিকুল ফজল আনসারী

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সমঝোতায় রাশিয়া ও ইউক্রেন ১৫০ জন করে যুদ্ধবন্দী বিনিময় সম্পন্ন করেছে। মুক্তি পাওয়া সেনাদের বেলারুশে স্থানান্তর করা হয়েছে, চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে, অদূর ভবিষ্যতে পুনরায় কাজে যোগ দেওয়ার কথাও বলেছে মন্ত্রণালয়টি। ইউক্রেন নেতা জেলেনস্কিও বন্দী বিনিময়ের প্রশংসা করেন। তিনি এজন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এর আগে জানুয়ারির মাঝামাঝি দুই পক্ষ ২৫ জন করে বন্দীকে মুক্তি দিয়েছিল।

06 Feb 25 1NOJOR.COM

১৫০ জন করে যুদ্ধবন্দি মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন

গড়াত তাকত আছে? এমন শিরোনামে মূর্তি না ভেঙে শত্রুদের বিপরীত পাল্টা চিন্তা, শক্তি ও হেজিমনি গড়ে তোলা উচিত ফেসবুকে এই মন্তব্য করেন মাহফুজ আলম। আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্য মোকাবিলা করছি। লীগ বা হাসিনাও আঞ্চলিক আধিপত্যের এক্সটেনশন! আঞ্চলিক হেজিমনি তৈরি হয় বাস্তবধর্মী রাষ্ট্র পরিকল্পনা, দেশে ও ডায়াসপোরায় দক্ষ মানবসম্পদ তৈরি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে‌। আমাদের পাল্টা হেজিমনিও এ তিনটির উপর নির্ভরশীল। এই কারণে তিনি ভাঙার চেয়ে গড়ার কাজে মনোযোগ দিতে বলেন। খুনী হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ার সব রাজনৈতিক অস্থিরতার দায়ও আঞ্চলিক আধিপত্যবাদকে দিয়েছেন তিনি। প্রতিক্রিয়া না দেখিয়ে দূরদর্শী মোকাবিলার কাজের গুরুত্বারোপ করেন।

06 Feb 25 1NOJOR.COM

মূর্তি না ভেঙে শত্রুদের শক্তির বিপরীতে শক্তি গড়ে তোলা উচিত: মাহফুজ

গাজা দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হবে জাতিগত নিধন, এটি রক্তপাত ও সংঘাতের জন্ম দিবে। তিনি আশা করেন আরব ও মুসলিম দেশগুলোসহ অন্যান্য দেশ ও ইউরোপ জাতিসংঘে এ বিশয়টি উত্থাপন করবে এবং দেখিয়ে দিবে বিশ্ব এই জাতিগত নির্মূল পরিকল্পনার বিরোধিতা করছে। তিনি আরো বলেন, সম্পতি পদত্যাগ করা ইসরায়েলি মন্ত্রী ইতোমার বেন গভিরের অবস্থান থেকে ট্রাম্প এই পরিকল্পনা সাজিয়েছেন। তিনি আরো অভিযোগ করেন ট্রাম্প ইসরায়েলের অবস্থানকে পুরোপুরি মেনে নিয়েছে!

06 Feb 25 1NOJOR.COM

গাজায় ট্রাম্পের পরিকল্পনা রক্তপাতের জন্ম দেবে, সৌদির কড়া হুঁশিয়ারি

চলতি অর্থবছরে অর্থাৎ আগামী জুনের মধ্যেই মুদ্রাস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে অন্তবর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার এক বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। বৈঠকে আলোচিত হয় ২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট নিয়েও। বিগত সরকার মূল্যস্ফীতির প্রকৃত চিত্র তুলে ধরতো না। বিগত অর্থমন্ত্রী প্রণীত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হলেও সরকার পতনের পর অস্থিরতা সৃষ্টি হওয়াতে লক্ষ্যমাত্রা ৭ শতাংশ নির্ধারণ করেছিলেন অর্থ উপদেষ্টা। বর্তমানে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৪ শতাংশ। ২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৬.৮ শতাংশ, অন্তবর্তী সরকার করেছে ৫ দশমিক ২৫ শতাংশ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৮০ হাজার কোটি থেকে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি নির্ধারণ করা হয়েছে।

06 Feb 25 1NOJOR.COM

জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসউদ! এর কিছুক্ষণ পরই ৩২ ভাঙচুরকে বাপকে বেচে মানুষ গুন গুম করার প্রতিক্রিয়া ও ভাই বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ হিসেবে অভিহিত করেন। আরেক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেন, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ। রিফাত রশীদ লিখেছেন, ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়ার জন্য পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ!

06 Feb 25 1NOJOR.COM

এমপি-মন্ত্রীদের বাড়ি ভেঙে শহীদ পরিবারের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের

প্রধান উপদেষ্টার ঘোষিত আগামী ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজন নিয়ে তৈরি হয়েছে একধরনের অনিশ্চয়তা। গণপ্রতিনিধিত্ব আদেশের রাজনৈতিক দলের নিবন্ধনের অংশ এবং সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধনের কারণে আটকে আছে নির্বাচনের প্রস্তুতি! এই দুই আইনে কী সংশোধন হবে, ধারণা নেই নির্বাচন কমিশনের। কোনো নির্দেশনাও পাচ্ছে না কমিশন। এছাড়াও এবার নতুন করে ১৮ লাখ ৪৯ হাজার ৩২৬ জন নতুন ভোটার ২৬ সালের ২ জানুয়ারি থেকে ভোটারযোগ্য হবেন।‌ ডিসেম্বরে ভোট হলে ভোট দিতে পারবেন না তারা। সিইসি বলেন, সংস্কার কার্যক্রমের জন্য প্রস্তুতিতে আটকে আছি। সময় মতো আইন সংশোধন হবে নাকি বিদ্যমান আইনে চলবে জানতে না পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয়, যোগ করেন তিনি। প্রেস সচিব বলেছেন নির্বাচনের তারিখ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষিত হবে। এর আগে ১৬ই ডিসেম্বর প্রধান উপদেষ্টা ২৫ এর ডিসেম্বর অথবা ২৬ এর প্রথম দিকে নির্বাচনের সময়রেখা ঘোষণা করেছিলেন।

06 Feb 25 1NOJOR.COM

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা!

সার্বিক পরিস্থিতির জন্য পলাতক শেখ হাসিনার উস্কানিই মূলত দায়ী, বুধবার রাত পৌনে ১২টায় এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন শফিকুর রহমান। মনে রাখার কথা বলে তিনি লিখেন শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করেন না। এটি তার ঘৃণিত স্বভাব। তার কিছুক্ষণ আগে দেওয়া পোস্টে তিনি দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন। সেই পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দের আহ্বান, কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন।

06 Feb 25 1NOJOR.COM

সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী

পর্যাপ্ত কাজের অভাবে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আরও চারটি কারখানা—ইয়ার্ন ইউনিট-২, টেক্সটাইল, ডেনিম ও নিটিং—বন্ধের ঘোষণা দিয়েছে। এর ফলে মোট বন্ধ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২০-এ। সরকার গঠিত উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। লে-অফ হওয়া শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন তবে কারখানায় উপস্থিত থাকার প্রয়োজন নেই। গাজীপুরে শিল্প পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তবে ঘোষণার পর থেকে কোনো শ্রমিক কারখানায় আসেননি।

06 Feb 25 1NOJOR.COM

বেক্সিমকোর আরও ৪ কারখানা বন্ধ, মোট সংখ্যা দাঁড়াল ২০

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত থেকে ভারতীয় বিএসএফ এক বাংলাদেশি, সিরাজুল ইসলামকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্ত্রী জানান, রাত ১০:৩০টায় বাড়ি থেকে বের হয়ে তিনি ভারতে যান এবং ফেরার পথে রাত ৩টার দিকে বিএসএফের হাতে ধরা পড়েন। বাকিরা পালিয়ে গেলেও তিনি সীমান্ত পিলার ৪৪/১-এস এলাকায় আটক হন। স্থানীয়রা পরিবারের কাছে ঘটনাটি জানায়। বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো বাংলাদেশিকে আটক করার কথা অস্বীকার করেছে।

06 Feb 25 1NOJOR.COM

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, অস্বীকার করল বিজিবি

গ্লোবাল ফায়ার পাওয়ারের (GFP) ২০২৫ সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্র শীর্ষস্থানে, রাশিয়া ও চীন দ্বিতীয় ও তৃতীয়, এবং ভারত চতুর্থ স্থানে রয়েছে। ১৪৫টি দেশের তালিকা ৬০টিরও বেশি মানদণ্ডে নির্ধারিত, যার মধ্যে সামরিক ইউনিট, আর্থিক অবস্থা ও লজিস্টিক অন্তর্ভুক্ত। পাকিস্তান ১২তম স্থানে, আর বাংলাদেশের স্কোর ০.৬০৬২। বাংলাদেশের পরের দেশগুলো নেদারল্যান্ডস (৩৬তম), মিয়ানমার (৩৭তম), নরওয়ে (৩৮তম), পর্তুগাল (৩৯তম) ও দক্ষিণ আফ্রিকা।

06 Feb 25 1NOJOR.COM

আগের চাইতে দুই ধাপ এগিয়েসামরিক শক্তিতে ৩৫তম স্থানে বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে পশ্চিমবঙ্গের মুসলিম এম.টেক ছাত্র রেজাউল ইসলাম ট্রেনে ধর্মীয় হেনস্থার শিকার হন। রাণাঘাট স্টেশনে, একদল যাত্রী তার ধর্ম নিয়ে কটূক্তি করে, তাকে বাংলাদেশি বলে অপবাদ দেয় এবং বাংলাদেশের প্রতি ঘৃণা প্রকাশ করে, দাবি করে যে তার মতো লোকেরা কলকাতা দখল করছে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, তার টুপি ফেলে দেওয়া হয়, এবং চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তিনি কলকাতা পুলিশের কাছে এফআইআর দায়ের করেন।

06 Feb 25 1NOJOR.COM

ইজতেমা ফেরত মুসলিম ছাত্রকে কলকাতার ট্রেনে হেনস্থা, বাংলাদেশি বলে কটূক্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নামফলক অপসারণ করে নতুন নাম দেন। শহীদ শামসুজ্জোহা চত্বরে শুরু হওয়া বিক্ষোভে শিক্ষার্থীরা রড ও হাতুড়ি দিয়ে ফলক ভাঙেন। বঙ্গবন্ধু হল হয় “বিজয়-২৪”, কামারুজ্জামান হল হয় “শহীদ আলী রায়হান হল”, শেখ হাসিনা হল হয় “ফাতিমা আল-ফাহরিয়া হল”, এবং ফজিলাতুন্নেছা হল হয় “নবাব ফয়জুন নেসা চৌধুরাণী হল”। শিক্ষার্থীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে একে ফ্যাসিবাদবিরোধী লড়াই বলে অভিহিত করেন।

06 Feb 25 1NOJOR.COM

রাবিতে চারটি হলের নামফলক অপসারণ, নতুন নাম দিলো শিক্ষার্থীরা

আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক খাতে লুটপাট হয়েছে, ঋণের নামে হয়েছে অর্থের ভাগাভাগি। অর্থ পাচারের রেকর্ড হয়েছে। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর মনোযোগ দেয় ব্যাংক খাতে। এস আলমের মালিকানাধীন ১১টি ব্যাংকের পর্ষদ করা হয় পুনর্গঠন! তবু কয়েকটা পর্ষদ করছে না কাজ। এস আলমের লোকজন সক্রিয় থাকায় অসহযোগিপ্রবণদের বিরুদ্ধে নেওয়া যাচ্ছে না ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংক পাচার হওয়া অর্থ ফেরত আনতে উদ্যোগ নিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বিএফআইইউর প্রধানকে। জব্দ করা হয়েছে ১০,০০০ হাজার হিসাব। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার জব্দ করা হয়েছে। আরো নানান উপায়ে এই খাতে স্থিতিশীলতা আনতে চেষ্টা করা হচ্ছে।

06 Feb 25 1NOJOR.COM

শৃঙ্খলা ফিরছে ব্যাংক খাতে

সরকার গঠনের পরও মব জাস্টিস চলতে থাকলে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে, গণঅধিকার সভাপতি নুরুল হক নূর এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন। তিনি আরো লিখেন, দেশে কর্মরত কূটনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে নেগেটিভ বার্তা যাবে। এতে ভালো কিছু বয়ে আনবে না! নতুন বাংলাদেশ নির্মাণে ইতিবাচক মানসিকতার পরিচয় দিতে হবে, দেশে নতুন সংকট তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে গণঅভ্যুত্থানের শক্তিসমূহ, যোগ করেন তিনি।

06 Feb 25 1NOJOR.COM

‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে নৈরাজ্য বাড়বে: নুর

সেনাসদস্যদের বাঁধা উপেক্ষা করে বরিশালের সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর বাড়িতে গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। রাত ১১টা থেকে শুরু হয় হামলা। ধরিয়ে দেওয়া হয় আগুন! এর আগে বাড়িটিতে হামলা হতে পারে ধারণা করে ঘিরে রেখেছিলেন সেনা সদস্যরা! বিগত ৫ আগস্টেও একদফা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল বাড়িটিতে।

06 Feb 25 1NOJOR.COM

বরিশালে হাসানাতের বাড়ি ঘিরে রেখেছে সেনা সদস্যরা

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সব কর্মীকে আট মাসের বেতন ও সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ফেডারেল সরকারকে সংকুচিত করার নীতি বাস্তবায়ন করতে এই প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে গণহারে সবাইকে চাকরি ছাড়তে হবে না। জাতীয় নিরাপত্তার জন্য এই সংস্থাটি গুরুত্বপূর্ণ হওয়াতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত জানুয়ারিতে ক্ষমতায় এসে ট্রাম্প সংস্থাটির নতুন নিয়োগ বন্ধ করে দিয়েছেন। সূত্র বলছে ট্রাম্প সিআইএকে মাদক কারবারি চক্রের বিরুদ্ধে অভিযানে কাজে লাগাতে চান।

06 Feb 25 1NOJOR.COM

সিআইএ কর্মীদের স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক স্বার্থে আশ্রয় দিয়েছে বলে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তার দায় ভারতকেই নিতে হবে, এরজন্য তাদের কাছে আমরা জবাবদিহি চাইব বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রতিবেশী দেশের মাটিতে বসে একের পর এক বাংলাদেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন তিনি।

06 Feb 25 1NOJOR.COM

হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম

ভারত থেকে সম্প্রচারিত রিপাবলিক বাংলার আলোচিত-সমালোচিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে ব্যঙ্গ করে ধানমন্ডি ৩২ এ ছাত্র জনতা লিখেছে 'থাকবে না ৩২, থাকবে না ৩২'! রাত আটটার আগে থেকেই ছাত্র জনতা বাড়িটিতে ঢুকে ভাঙচুর শুরু করে। বুলডোজার দিয়ে ভাঙার কথা থাকলেও ভাঙা হচ্ছে হাতে, বাড়িতে থাকা শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে ইতোমধ্যে।

06 Feb 25 1NOJOR.COM

‘থাকবে না ৩২, থাকবে না ৩২’

ফিলিস্তিনের জন্য জাতিসংঘের ত্রান সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন। জাতিসংঘের মার্কিন অনুদান নিয়ে পর্যালোচনা এবং ইউনেস্কোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডুজরিক বিশ্বের এই অশান্ত পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক বৈষম্যমূলক অভিযোগ তুলে সম্পর্ক ও অন্যান্য দেশের তুলনায় মার্কিন অনুদানের অঙ্ক পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস!

06 Feb 25 1NOJOR.COM

জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র

হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীকে জাতীয় সম্পদ উল্লেখ করে জাতীয়করণ করার দাবি উত্থাপন করেছেন পিনাকী ভট্টাচার্য। একে জাদুঘরে রুপান্তরের পরামর্শ দেন তিনি! এর আগে ধানমণ্ডির ৩২ নম্বরে মানুষকে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন হাতুড়ি, শাবল, গাইতি নিয়ে আসুন। সন্তানদের হাত ধরে, প্রেমিকার হাত ধরে আসুন, মুখে হাসি আর প্রতিরোধের আগুন নিয়ে সানন্দে ফ্যাসিবাদের আঁতুরঘর নিশ্চিহ্ন করুন।

06 Feb 25 1NOJOR.COM

৩২-এর পর এবার নুহাশ পল্লী নিয়ে পিনাকীর পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় শিশুকে বাঁচাতে আহত হয়েছেন সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ‌্য সংগঠক সারজিস আলম। ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বাম চোখ ও মাথায় আঘাত লেগেছে তার। চিকিৎসক জাবির হোসেন বলেন, বাম চোখের পাশে সামান্য কাটা জায়গায় সেলাই করে দেওয়া হয়েছে।

06 Feb 25 1NOJOR.COM

শিশুকে বাঁচাতে গিয়ে সারজিস আলম আহত

রাজধানীর ধানমন্ডি এলাকায় ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে রাত পৌনে ১১টায় আগুন দিয়েছে ছাত্ররা। ছাত্র হত্যার সাথে জড়িত ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে দেখতে চান না বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির দাবি।

06 Feb 25 1NOJOR.COM

এবার হাসিনার বাসভবন সুধা সদনে আগুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জায়মা রহমান ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ আয়োজক এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সাথে সাক্ষাৎ করেছেন। রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্যের জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডেভিড বিসলি বর্তমানে বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী।

05 Feb 25 1NOJOR.COM

বিএনপি নেতাদের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ আয়োজক এবং প্রাক্তন রিপাবলিকান গভর্নর ডেভিড বিসলির সাথে সাক্ষাৎ

ধানমণ্ডি ৩২ এ রাত ১০টা ৫০ মিনিটে এবার প্রবেশ করেছে ক্রেন। ক্রেনের সামনে ও পিছনে ছাত্রজনতার মিছিল। স্লোগান উঠছে ভেঙে দাও, ক্রেন অবস্থান করছে বাড়ির সামনে। অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন এক্টিভিস্টরা ঘোষণা দেন যেই সময়ে হাসিনা ভাষণ দিবেন ঐ সময়েই ৩২ নম্বরে ভাঙচুর চালানো হবে। ৮ টার দিকেই মানুষ জড়ো হয়ে ভাঙচুর চালায়। প্রায় নয়টায় লাগে আগুন! হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থ ভূমি মুক্ত হবে।

05 Feb 25 1NOJOR.COM

ধানমন্ডি-৩২ নম্বর বাড়ির সামনে ক্রেন

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনার চাচার বাড়ি। সিটি করপোরেশনের বুলডোজার নিয়ে বুধবার রাত নয়টার দিকে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু করেন। সাবেক সাংসদ শেখ হেলালের এই শেখ বাড়ি থেকেই মূলত পদ্মার এপারের রাজনীতি নিয়ন্ত্রিত হতো।

05 Feb 25 1NOJOR.COM

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’

কুষ্টিয়ার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মাহবুব উল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টায়!

05 Feb 25 1NOJOR.COM

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মাহবুব উল আলম হানিফের বাড়ি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অধিবেশনে ফ্যাসিস্ট হাসিনার যোগদানের প্রতিবাদে ধানমন্ডি ৩২ এ ছাত্র জনতার পক্ষ থেকে চলছে ভাংচুর ও অগ্নিসংযোগ। রাত ৯ টায় 'লং মার্চ টু ধানমণ্ডি-৩২' নামে এই কর্মসূচি শুরু হয়েছে। এরপরই সবাই জড়ো হতে থাকে এবং পুরো অবকাঠামোটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। গত ৫ আগস্টও একদফা আগুন দেওয়া হয়েছিল বাড়িটিতে। শিক্ষার্থীদের দাবি, তারা ফ্যাসিস্টের কোনো চিহ্ন বাংলাদেশে দেখতে চান না। সেইখানে আরো স্লোগান উঠেছে, 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা'!

05 Feb 25 1NOJOR.COM

এবার ধানমন্ডি ৩২-এ আগুন দিলো ছাত্র-জনতা

টেকনাফ থেকে পাহাড়ের পাদদেশে কাজ করা ৫ কৃষককে ধরে নিয়ে গেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। অপহৃত ব্যক্তিরা হলো হাসান আলী, তায়েফ উল্লাহ, মো. ইউসুফ, মো. ফেরদৌস ও কফিল উদ্দিন। এখনো তাদের উদ্ধার করা যায়নি। ওসি জানিয়েছে উদ্ধার করতে অভিযান পরিচালনা করলেও গভীর জঙ্গলে নিয়ে যাওয়াতে তাৎক্ষণিকভাবে উদ্ধার সম্ভব হয়নি।

05 Feb 25 1NOJOR.COM

অস্ত্র ঠেকিয়ে টেকনাফের পাহাড় থেকে ৫ কৃষককে অপহরণ

ধানমন্ডি ৩২ শেখ মুজিবের বাড়িতে ঢুকে পড়েছে শতশত বিক্ষুব্ধ ছাত্র জনতা, রাত আটটায় জড়ো হন তারা। একযোগে চালান ভাঙচুর! নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগ দিবেন এমন প্রচার আওয়ামী লীগ করলে এর প্রতিবাদে সন্ধ্যায় 'লং মার্চ টু ধানমণ্ডি-৩২' ঘোষণা করেন ছাত্র জনতা।

05 Feb 25 1NOJOR.COM

ধানমন্ডি-৩২ নম্বরে ভাঙচুর করছেন ছাত্র-জনতা

অন্তবর্তীকালীন সরকারের সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ ও সংস্কার কাজকে দীর্ঘতর করা ষড়যন্ত্রের অংশ কিনা সে ব্যাপারে সজাগ থাকতে বলেছেন তারেক রহমান। ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে জুলাই আগস্ট বিপ্লবে নিহত ৪৫ শহীদকে আর্থিক অনুদান ও র্যাবের গুলিতে যুবদল নেতাকে ঘর উপহার উপলক্ষে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুম খুন ও সব ধ্বংস করে গিয়েছে, যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে। গত ১৭ বছরের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিএনপি জনগণের কথা ভাবে বলেই আড়াই বছর পূর্বেই আমরা ৩১ দফা দিয়েছে।

05 Feb 25 1NOJOR.COM

সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কি না সজাগ থাকতে হবে: তারেক রহমান

ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে জানুয়ারিতেই উত্তর কোরিয়ার সেনাদের রাশিয়ার কুরস্ক যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া, দাবি দক্ষিণ কোরিয়ার। ধারণা করা হচ্ছে ১০ হাজার সেনা পাঠানো হয়েছিল, এরমধ্যে নিহত হয়েছে ৩ শতাধিক, আহত ও বন্দী ২৭০০! এর আগে ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার সেনারা ক্ষয়ক্ষতির মুখে পালিয়ে গিয়েছিল। হতাহত ও বন্দীও হয়েছে।

05 Feb 25 1NOJOR.COM

রুশ যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া, দাবি দক্ষিণ কোরিয়ার

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ ঠাকুরগাঁওয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে পুলিশের কাছে স্থানীয়রা অভিযুক্তদের আটকের কারণ চাইলে মারধর করে পুলিশ। এতে জাতীয় পার্টির নেতাসহ কয়েকজন আহত হন‌। ওসির দাবি, আটককৃতদের ছিনতাইয়ের চেষ্টা করাতে তাদেরকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন।

05 Feb 25 1NOJOR.COM

রাণীশংকৈলে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক ৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবরস্থান থেকে মেম্বারের মরদেহের কঙ্কালসহ ৩টি লাশের কঙ্কাল চুরির ঘটনায় নজরুল শিকদার ও অনুপ বাগচীকে আটক করেছে পুলিশ। খোঁড়া হয়েছিল ছয়টি কবর, গ্রামবাসী খবর পেয়ে এসে দেখেন তিনটি কবরের কঙ্কাল নেই। এ ঘটনাকে দুঃখজনক, আগে কখনো এমন ঘটেনি মন্তব্য করে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কবরস্থান কর্তৃপক্ষ।

05 Feb 25 1NOJOR.COM

গোপালগঞ্জে তিন লাশের কঙ্কাল চুরির ঘটনায় আটক ২

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের হুমকি দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার দায়ের করা মামলায় বহিষ্কৃত প্রভাষক তাবাসসুম তামান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তামান্না বুড়িমারী থানার সামনে অনশন করেছিলেন অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী অফিসারকে বহিষ্কারের দাবিতে। এই সময়ে ওসিকে লাঞ্ছনা ও পুলিশের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করেছিল ছাত্র জনতা!

05 Feb 25 1NOJOR.COM

অনশন থেকে উঠে ওসির গাড়িতে হামলা, সেই নারী প্রভাষক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিয়ে লন্ডন থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন জায়মা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনী এবং তারেক রহমানের কন্যা তিনি। অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের। এই অনুষ্ঠানে আরো আমন্ত্রিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অনুষ্ঠানে বক্তব্য দিবেন ডোনাল্ড ট্রাম্প, উপস্থিত থাকবেন সিনেট ও কংগ্রেস সদস্যরা।

05 Feb 25 1NOJOR.COM

ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান

"হিটলারের হাত ধরে শ্রেষ্ঠত্ববাদী নাৎসিরা অন্যদের উপরে শ্রেষ্ঠত্ব জাহির করতে 'সবার উপরে জার্মানি' স্লোগান ব্যবহার করতো, তার সঙ্গে আমেরিকা ফার্স্ট নীতির মিল রয়েছে!" মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব! 'এ ধরনের নীতি জাতিসংঘ সনদ ও সার্বভৌম সমতার ভিত্তিতে নির্মিত যুদ্ধোত্তর বিশ্বব্যবস্থাকে ক্ষুণ্ণ করে', তিনি এমন অভিযোগও করেছেন একটা ম্যাগাজিনের উপসম্পাদকীয়তে। ল্যাভরব আশা করেন যুক্তরাষ্ট্র আধিপত্যবাদ থেকে সরে এসে বৈশ্বিক শক্তির একটি হিসেবে কাজ করবে, সেই যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করতে চায় রাশিয়া!

05 Feb 25 1NOJOR.COM

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি হিটলারের ‘ডয়চেল্যান্ড উবার অ্যালস’র প্রতিধ্বনি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে ২,০০০ মানুষ হত্যাসহ গত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের জন্য শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনা উচিত। ফেনীতে এক জনসমাবেশে তিনি স্বৈরাচারী সরকারের সমালোচনা করে নির্বাচনমুখী জনগণের সরকার গঠনের আহ্বান জানান। এই সমাবেশে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

05 Feb 25 1NOJOR.COM

তারেক রহমান শেখ হাসিনাকে হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের প্রাক্কালে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা কী করলাম না করলাম এর বিচার ভবিষ্যৎ প্রজন্ম করবে। তিনি কমিশন সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন রাজনৈতিক দল ও অংশীজনদের ঐক্যমতে পৌঁছানোর পর এসব প্রতিবেদন প্রকাশ করা হবে। বাস্তবায়নও হবে তার ভিত্তিতে। এই দুই প্রতিবেদনের সাথে বাংলাদেশের সমস্ত নাগরিক ধনী গরীব নির্বিশেষে উৎপ্রোতভাবে জড়িত, সবার নাগরিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সেই সাথে এই রিপোর্ট ইংরেজিতে প্রকাশ করার প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি।

05 Feb 25 1NOJOR.COM

আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা

হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনাকে কসাই উল্লেখ করে মন্তব্য করেছেন 'হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার। ৫ আগস্ট আমরা এই চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী দলে মত ও রাজনীতির বিভিন্ন বিষয়ে পার্থক্য থাকলেও এক টেবিলে আলোচনা হবে। কিন্তু একটা জায়গায় স্পষ্ট, হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না।' এই সময়ে তিনি মিডিয়াতে ফ্যাসিবাদী, খুনী হাসিনা না লেখা প্রসঙ্গে হাসিনার ফ্যাসিবাদী মিডিয়া কাঠামোর সিলসিলা ধরে রাখার অভিযোগ তুলেন। হাসিনার ভাষণ কোনো মিডিয়া প্রচার করলে হাসিনার সহযোগী হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারিও তিনি দেন।

05 Feb 25 1NOJOR.COM

হাসিনা-ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার: হাসনাত আবদুল্লাহ

নওগাঁর সীমান্তে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত মঙ্গলবার রাতে ৮-১০ এক দল গরু ব্যবসায়ী আদাতলা সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যান। ফেরার পথে টহলরত বিএসএফের ধাওয়ায় বাকিরা পালাতে পারলেও সিরাজুল ইসলাম আটক হন। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাদিকুর রহমান জানিয়েছেন আটক যুবককে ফেরানোর প্রক্রিয়া চলছে।

05 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটকে রেখেছে বিএসএফ

জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে ৪টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে এবং কুমিল্লা ও ফরিদপুরের জন্য আলাদা বিভাগ তৈরি করার সুপারিশ করেছে। ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার ঢাকা ক্যাপিটাল সিটি গঠন এবং ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনও প্রস্তাবিত হয়েছে। এছাড়া পাবলিক সার্ভিসের জন্য তিনটি আলাদা কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে অ্যাটর্নি সার্ভিস নিয়োগের প্রস্তাব করেছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। সুপারিশগুলি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে।

05 Feb 25 1NOJOR.COM

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ, বাংলাদেশকে ৪ প্রদেশে ভাগ করা হোক

জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি কর্মচারীদের ১৫ বছর চাকরি করার পর পেনশনসহ অবসর নেওয়ার প্রস্তাব করেছে। এই সুপারিশটি কর্মচারীদের ক্যারিয়ার পরিবর্তনের জন্য একটি বিকল্প প্রদান করতে চায়। বর্তমানে সরকারি কর্মচারীরা ২৫ বছর চাকরি করার পর অবসর সুবিধা, including পেনশন, পেয়ে থাকেন। প্রস্তাবটি পাবলিক সেক্টরের কর্মীদের আরও সুবিধা ও ক্যারিয়ার বিকল্প প্রদানের লক্ষ্য নিয়ে করা হয়েছে।

05 Feb 25 1NOJOR.COM

সরকারি কর্মচারীদের ১৫ বছর চাকরির পর পেনশনসহ অবসরের সুযোগ দেওয়ার প্রস্তাব, সংস্কার কমিশনের

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে গাজা উপত্যকার মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনিদের উৎখাতের কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না এবং এ বিষয়ে সৌদি আরবের অবস্থান আপসহীন। তারা আরও জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না, এ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট।

05 Feb 25 1NOJOR.COM

সৌদি আরবের পক্ষ থেকে ট্রাম্পের ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিকল্পনা ও গাজা দখল প্রত্যাখ্যান

ট্রাম্পের গাজা দখলের হুমকির বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ হয়েছে, ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে শত শত লোক বিক্ষোভ করেছে। তারা ইসরায়েলের অস্ত্র সরবরাহ ও ট্রাম্পের জাতিগত নির্মূলের আকাঙ্ক্ষার বিরোধিতা করেছে। সৌদি আরব, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের নেতারা এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেছেন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক নেতারা সতর্ক করেছেন যে, ট্রাম্পের পদক্ষেপ অঞ্চলটিতে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক আইন ভঙ্গ করবে।

05 Feb 25 1NOJOR.COM

ট্রাম্পের গাজা দখলের হুমকিতে বিশ্বজুড়ে প্রতিবাদ, ব্যাপক প্রতিক্রিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন রাজনৈতিক দল নিয়ে জনমত সংগ্রহের আহ্বান জানিয়েছেন। ছাত্র-যুবদের নেতৃত্বে এ মাসেই দলের আত্মপ্রকাশ হবে। তারা পোস্টে জনসাধারণকে দলের কাঠামো সম্পর্কে তাদের মতামত জানাতে একটি ফর্ম পূরণের আহ্বান জানান, যা পূরণ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে।

05 Feb 25 1NOJOR.COM

হাসনাত ও সারজিস ছাত্র-যুবদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের জন্য জনমত সংগ্রহ করছেন

বুধবার কলকাতা বিমানবন্দরে কনভেয়ার বেল্টের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঝালাইয়ের কাজ চলাকালে স্পার্কের কারণে একটি ফ্লেক্সে আগুন ধরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। বিমানবন্দর কর্মীরা প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, এর আগেই দমকল বাহিনী পৌঁছানোর সুযোগ পায়নি। এই ঘটনার পর বিমান চলাচলে কোন সমস্যা হয়নি, তবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের দিনে এই ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

05 Feb 25 1NOJOR.COM

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোন হতাহতের খবর পাওয়া যায়নি

জনপ্রশাসন সংস্কার কমিশন ঢাকা মহানগরী এলাকা পরিচালনার জন্য ভারতের নয়াদিল্লির মতো একটি ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করেছে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া এই প্রস্তাবে দেশের চারটি প্রদেশে বিভক্ত করার এবং ডিসিদের পদবী পরিবর্তন করার মতো অন্যান্য সংস্কারের প্রস্তাবও রয়েছে। এটি রাষ্ট্র সংস্কারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে, যেখানে এখন পর্যন্ত ছয়টি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

05 Feb 25 1NOJOR.COM

ঢাকা ও আশেপাশের এলাকায় ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের প্রস্তাব

জুলাই গণঅভ্যুত্থানে জড়িত হত্যাকাণ্ডের যেসব আসামি বিদেশে পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি ১০৫ জন, গ্রেপ্তার হয়েছেন ৩৫ জন! এ নিয়ে রয়েছে ক্ষোভ। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কতটা সন্তুষ্ট জানতে চাইলে উপদেষ্টা বলেন সেটা জনগণ বলতে পারবে এবং কেমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি গণমাধ্যমের সহকর্মীরা বলতে পারবেন, তুলনা করতে পারবেন এখনকার সাথে। দেশের বাইরের অপরাধীদের ইন্টারপোলে রেড এলার্ট জারির মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

05 Feb 25 1NOJOR.COM

যারা বিদেশ পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা করতে আসা বিদেশি চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া, আপ্যায়ন ব্যায়ে ভ্যাট অব্যাহতি দিয়েছে রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন ২৩ এর প্রাপ্ত ক্ষমতাবলে এই অব্যাহতি প্রদান করা হয়েছে।

05 Feb 25 1NOJOR.COM

অভ্যুত্থানে আহতদের সেবায় আসা বিদেশি চিকিৎসকদের কর অব্যাহতি

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা উঠাচ্ছি, আওয়ামী লীগের এই গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার দাবি করছি, মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। আওয়ামী লীগকে একদিকে নিষিদ্ধ চাইবেন আবার বিচার করবেন না, পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দিবেন, এতো স্ববিরোধীতার সমালোচনা করেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব দিয়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছিলাম। এটা না করে প্রশাসনিকভাবে এবং আইন করে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সিদ্ধান্ত হলে সেইটা দুর্বল হবে বলে মন্তব্য করেন।

05 Feb 25 1NOJOR.COM

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। গত মাসে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন ফিল্ডে কাজ করাতে সময় লেগেছে। প্রতিবেদনে রয়েছে ১০০টিরও বেশি সুপারিশ। তবে সুপারিশ কী তা বলেননি। এর আগে গত ৮ অক্টোবর জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।

05 Feb 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মেয়র আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরো ১২ জনকে। এলাকাবাসীর দাবি স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন ওহাব। পুলিশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামী ওহাব লুকিয়ে থাকা অবস্থায় গোপন খবরের ভিত্তিতে আটক হয়েছে। এর আগে গত শনিবার গ্রেফতার করা হলে তাকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ কয়েকশ এলাকাবাসী।

05 Feb 25 1NOJOR.COM

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা ওহাব গ্রেপ্তার

ভারতীয় নাগরিক আকতার জামাল রনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অবৈধভাবে বাংলাদেশ থেকে ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গুলি করে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মতে, রনি সোমবার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন এবং তার সঙ্গে এক নারীও ছিলেন। বিএসএফ দাবি করেছে, আত্মরক্ষার্থে ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া (এসওপি) অনুসরণ করে গুলি চালানো হয়। আহত রনিকে আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে ওই নারী পাশের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হন।

05 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে গুলি করলো বিএসএফ

যমুনায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা নিরাপন'এর নেতাদের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার করা হচ্ছে! এই সময়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লূৎফী সিদ্দিকী বলেছেন, সরকার ইতোমধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সাথে একটা ১৮ দফা চুক্তি করেছে। যার ফলে এই খাতে স্থিতিশীলতা এসেছে। গার্মেন্টস খাতে সংস্কারের উদ্যোগ নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা।

05 Feb 25 1NOJOR.COM

আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ফাঁসির ৯ আসামিসহ সাজাপ্রাপ্ত সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। গত ৩০ জানুয়ারি হয়েছিল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি। ১৯৯৪ সালে ২৩ সেপ্টেম্বর ট্রেনযোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন হাসিনা, ঈশ্বরদী স্টেশন এলাকায় বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ তার নেতৃত্বে অন্যান্য আসামিরা হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে অভিযোগ করা হয় মামলায়। এই মামলায় ১৯ সালে ৯ জনকে মৃত্যুদণ্ড ও ২৫জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছিল।

05 Feb 25 1NOJOR.COM

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সব আসামি খালাস

৪ ফেব্রুয়ারি লালমনিরহাটের উত্তর বাংলা কলেজের বহিষ্কৃত প্রভাষককে গ্রেফতারের দাবিতে কালিগঞ্জ থানা ঘেরাও করেছে ছাত্রজনতা। প্রভাষক তামান্নার বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাংচুর ও ওসিকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাবাসসুম তামান্না মুস্তাজির ঐ কলেজের অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী অফিসারের পদত্যাগ দাবিতে মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করে। স্থানীয় জনগণ ও ছাত্রদের নজরে পড়লে মানববন্ধন পণ্ড হয়ে যায়। কালিগঞ্জ থানার সামনে প্রভাষক তামান্না অনশন শুরু করেন, পরে ছাত্রজনতার দাওয়ায় থানায় আশ্রয় নে‌ন। ছাত্র জনতার দাবি গ্রেফতার করতে হবে প্রভাষক তামান্নাকে।

05 Feb 25 1NOJOR.COM

বহিষ্কৃত প্রভাষককে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

সীমান্ত এলাকা অপরাধমুক্ত রাখতে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত। ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া শীর্ষক শিরোনামের বিজ্ঞপ্তিতে বলা হয় দুই দেশের সীমান্ত দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ দশমিক ৭ কিলোমিটার। এরমধ্যে ৩ হাজার ২৩২ কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে। সব প্রটোকল ও চুক্তি মেনেই বেড়া নির্মাণ করা হচ্ছে, বিজিবি'র মধ্যে সবসময় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির আশাও করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তে ৮৬৪ কিলোমিটার এখনো বেড়া নির্মাণ করা হয়নি, যার ১৭৪ কিলোমিটার নির্মাণ করা সম্ভব না জলাভূমি ও অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা থাকায়। তাছাড়া কিছু জায়গায় বেড়া নির্মাণ নিয়ে বিজিবির রয়েছে ঘোর আপত্তি। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোকসভার প্রশ্নোত্তরে এসব তথ্য দেন।

05 Feb 25 1NOJOR.COM

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাখ্যা দিলো ভারত

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলে থাকতে পারেন জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা! রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার আগে পদত্যাগ করবেন। তবে ছাত্রদের প্রতিনিধি সরকারে রাখতে চান। এসব তথ্য উঠে এসেছে দৈনিক মানবজমিনের এক প্রতিবেদনে। তিন উপদেষ্টা ধাপে ধাপে পদত্যাগ করতে পারেন, এখনো চূড়ান্ত হয়নি। উপদেষ্টা পরিষদে আসতে পারে রদবদল। একজন ছাত্র প্রতিনিধি নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার আশাও করেন জানাকের যুগ্ম আহ্বায়ক।

05 Feb 25 1NOJOR.COM

আসিফ-নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি

প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলাকে শেখ হাসিনার ভক্ত বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন। অভিযোগ করেন, সংবাদমাধ্যমটি যখন হাসিনার বিষয়ে লিখে তখন ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দিয়ে দেয়। শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা এবং ৩০০০ এর বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়েছে, এই বাস্তবতা দেখান। সেই সাথে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে আসা শেখ হাসিনা হত্যা ও গুমের নির্দেশ দিতেন এমন তথ্য উল্লেখ করেন।

05 Feb 25 1NOJOR.COM

বিবিসি বাংলাকে শেখ হাসিনার ভক্ত বললেন প্রেস সচিব

নির্বাচনের কথা বলা ছাড়া বিএনপির এই মুহূর্তে কোনো রাজনীতি নেই, যে সংস্কারের কথা তারা বলছে তাও সরকার এই সময়ে করতে আগ্রহী, তবু তারা চাপ তৈরি করছে, একে ইতিবাচকভাবে দেখছি বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আরো বলেন সংস্কার এবং নির্বাচনকে আলাদা করে দেখি না, নির্বাচনকে প্রায়োরিটি দিয়েই সংস্কার কমিশনগুলো কাজ করছে। তিনি বিএনপি জামায়াতের কাছে সময় এবং ঐক্যের আহ্বান জানিয়েছেন। সংস্কার ছাড়া নির্বাচনে কোনো দলের হাতে ক্ষমতা দিলে তাদের জন্যই সরকার চালানো কঠিন হবে। গত ছয় মাসে গণমানুষের ৫০ শতাংশ প্রত্যাশা পূরণ করতে না পারলেও সরকারের সদিচ্ছা ব্যক্ত করেন তিনি। জানান সংস্কার, বিচার এবং শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন, এই তিনটাকে সরকার বেসিক লক্ষ্য হিসেবে ঠিক করেছে।

05 Feb 25 1NOJOR.COM

নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই: নাহিদ

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল অন্তবর্তীকালীন সরকারকে শতভাগ সমর্থন পুনর্ব্যাক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঠিক করার এবং তফশিল ঘোষণার আহ্বান জানিয়েছেন। বিএনপির এক সমাবেশে তিনি বলেন, ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। সুষ্ঠভোটের ব্যবস্থা করলে সাধুবাদ দেওয়া হবে। বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ নির্মাণের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির নেতাকর্মীরা অপরাধ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্তবর্তী সরকারকে আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা না করার কথাও বলেন তিনি।

05 Feb 25 1NOJOR.COM

নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটিয়ে নির্দিষ্ট রোডম্যাপ ঠিক করার আহবান

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমরা যারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছি, আমরা মনে করি আওয়ামী লীগের রাজনৈতিক বা নৈতিক অধিকার নেই এই দেশে এই নামে এই আদর্শ নিয়ে রাজনীতি করার। নিষিদ্ধ বিষয়ে তিনি বলেন, লিগ্যাল ফ্রেমওয়ার্ক এখনো ঠিক হয়নি। বিচার প্রক্রিয়া এগোলে আদালত থেকে সুপারিশ আসতে পারে, নির্বাচন কমিশন থেকেও আসতে পারে, রাজনৈতিক দলগুলোরও মতামত থাকবে। তখন হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নিষিদ্ধের আগে বিচার কার্যক্রমকে তিনি বেশি গুরুত্বারোপ করেন।

05 Feb 25 1NOJOR.COM

আওয়ামী লীগের নামে ও আদর্শে রাজনীতি করার অধিকার নেই: উপদেষ্টা নাহিদ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার মালিকানা যুক্তরাষ্ট্র নিয়ে নিবে এবং গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে উপত্যকাটিকে অর্থনৈতিকভাবে উন্নয়ন করা হবে বলে নেতানিয়াহুর সাথে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প! ট্রাম্প বলেন গাজাকে নিরাপদ, সমতল করে ধ্বংসস্তূপ থেকে মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটা সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল গঠন করা হবে। প্রয়োজন হলে গাজায় সেনা পাঠানোর কথাও বলেন তিনি। অপরদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী গাজা যেন কখনোই হুমকি হয়ে না উঠতে পারে তার উপর গুরুত্বারোপ করেন।

05 Feb 25 1NOJOR.COM

গাজা উপত্যকার মালিকানা নিয়ে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চলতি শিক্ষাবর্ষের ১ মাস ৪ দিন পার হয়ে গেছে। এখনো ছাপানো হয়নি বিনা মূল্যের প্রায় ১৮ পাঠ্যবই। লেকচার, পাঞ্জেরি, এডভান্সড, পপির মতো ৫০টি পাবলিকেশনন্স বই ছাপানোর দায়িত্ব পেলেও এনসিটিবির নির্দেশনাকে গুরুত্ব দেয়নি, গুরুত্ব দিয়েছে গাইড বই ছাপানোর কাজে। 'একের ভিতর সব' অনুশীলনমূলক বইয়ের নামে বাজার সয়লাব করে ফেলেছে অবৈধ গাইড বই দিয়ে। শিক্ষাবিদরা একে মুখস্থ নির্ভরতা বাড়বে বলে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। প্রাথমিক ও মাধ্যমিকে মোট শিক্ষার্থী ৪ কোটি ৩৪ লাখের বেশি। চাহিদা ৪০ কোটি ১৫ লাখ পাঠ্যবই। কাগজ সংকটের কারণে দৈনিক ৪০ লাখ বই উৎপাদনের সক্ষমতা থাকলেও উৎপাদন করা যাচ্ছে ২০ লাখের মতো। এদিকে বই সংকটের পর নীলক্ষেত ও বাংলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে পাঠ্যবই।

05 Feb 25 1NOJOR.COM

ঈদের আগে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা

টেকনাফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। রয়েছে দুর্নীতিরও মামলা। ওসি জানিয়েছে, কয়েক দফা ব্যর্থ অভিযানের পর গতকাল তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে তারা।

05 Feb 25 1NOJOR.COM

টেকনাফের ইউপি চেয়ারম্যান খোকন গ্রেপ্তার

তিন দশক আগে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আজ, ৩০ জানুয়ারি শেষ হয় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। এই মামলায় ১৯ সালে ৯ জনকে ফাঁসি ও ২৫ জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালত। আসামীদের সবাই বিএনপির নেতাকর্মী। মামলার ৫ আসামি ইতিমধ্যে মারা গেছেন। ১৯৯৪ সালে বিরোধী দলের নেতা হাসিনা ট্রেন মার্চে ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে হাসিনার অবস্থান লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়, মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

05 Feb 25 1NOJOR.COM

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ৫দিন আগে পদত্যাগ করেছে নির্বাচন কমিশন, মঙ্গলবার বিকেলে সবাই একযোগে পদত্যাগ করেন। বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এই ঘটনা ঘটে।১১ই ফেব্রুয়ারি গঠন করা হবে এডহক কমিটি।‌ ১৩২ বছরের ইতিহাসে এই প্রথম ঘটেছে এমন ঘটনা। আগামী ২ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করা হবে দায়িত্ব। নির্বাচনে অংশগ্রহণ করা দুইটা প্যানেলের গঠনতন্ত্র বিরোধী দাবিতে অটল থাকায় নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নেয় কমিশন।

05 Feb 25 1NOJOR.COM

নির্বাচন কমিশনের পদত্যাগ, হচ্ছে না চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট

বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুদক কমিশনের সন্দেহ এইসব লকারে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুত রয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ছাড়া অন্য কেউ ব্যাংকের লকার ফ্রিজ করতে পারে না বলে দুদক আপাতত নতুন লকার বরাদ্দ না করার এবং আগের লকার না খোলার অনুরোধ জানিয়েছে। জানা গেছে এই অনুরোধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের বিষয়ে তদন্ত করতে গিয়ে দুদক অন্যান্য ব্যাংকারদের সম্পর্কে লকারে বিপুল পরিমাণ অপ্রদর্শিত সম্পদের তথ্য পায়!

05 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ

সাফজয়ী নারী ফুটবলার মাসতুসিমা সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিবে বাফুফে। ফেসবুক পোস্টে ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগ তুলেন তিনি।কোচ পিটার বাটলারকে বয়কট করার পর থেকে এমন হুমকি পাচ্ছেন! বাফুফে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এক বিবৃতিতে।

05 Feb 25 1NOJOR.COM

সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

শেখ হাসিনা দিল্লীতে বসে ভাষণ দেয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ভেরিফাইড ফেসবুক পেজে তারা বলেছে:

বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশ্যেই দিল্লীতে বসে ভাষণ দেয়ার মত ধৃষ্টতা দেখাচ্ছে হা-সি-না। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল রাত ০৯ টায় (যখন হাসিনার ভাষণ দেয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন।
আগামীকাল রাত ০৯ টায় বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে "জুলাই গণঅভ্যুত্থান" এর উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানানো হচ্ছে। আশারাখি, জুলাই গণঅভ্যুত্থানপন্থী ছাত্র-জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে।

05 Feb 25 1NOJOR.COM

আজ জুলাই গণহত্যার স্মরণে বাংলাদেশজুড়ে প্রতিবাদ পরিকল্পনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হাজারীবাগে রাবারের একটি গুদামে আগুন লাগে। তবে দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপে রাত ২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দমকলকর্মীরা তাদের দ্রুত কাজের জন্য প্রশংসিত হয়েছেন। আগুনের কারণ অনুসন্ধান করতে তদন্ত চলছে।

05 Feb 25 1NOJOR.COM

হাজারীবাগে রাবারের গুদামে আগুন, দমকলকর্মীদের তড়িৎ পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এসেছে

গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।