Web Analytics

নির্বাচনের কথা বলা ছাড়া বিএনপির এই মুহূর্তে কোনো রাজনীতি নেই, যে সংস্কারের কথা তারা বলছে তাও সরকার এই সময়ে করতে আগ্রহী, তবু তারা চাপ তৈরি করছে, একে ইতিবাচকভাবে দেখছি বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আরো বলেন সংস্কার এবং নির্বাচনকে আলাদা করে দেখি না, নির্বাচনকে প্রায়োরিটি দিয়েই সংস্কার কমিশনগুলো কাজ করছে। তিনি বিএনপি জামায়াতের কাছে সময় এবং ঐক্যের আহ্বান জানিয়েছেন। সংস্কার ছাড়া নির্বাচনে কোনো দলের হাতে ক্ষমতা দিলে তাদের জন্যই সরকার চালানো কঠিন হবে। গত ছয় মাসে গণমানুষের ৫০ শতাংশ প্রত্যাশা পূরণ করতে না পারলেও সরকারের সদিচ্ছা ব্যক্ত করেন তিনি। জানান সংস্কার, বিচার এবং শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন, এই তিনটাকে সরকার বেসিক লক্ষ্য হিসেবে ঠিক করেছে।

05 Feb 25 1NOJOR.COM

নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই: নাহিদ

নিউজ সোর্স

নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই: নাহিদ

নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।