Web Analytics

যমুনায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা নিরাপন'এর নেতাদের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার করা হচ্ছে! এই সময়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লূৎফী সিদ্দিকী বলেছেন, সরকার ইতোমধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সাথে একটা ১৮ দফা চুক্তি করেছে। যার ফলে এই খাতে স্থিতিশীলতা এসেছে। গার্মেন্টস খাতে সংস্কারের উদ্যোগ নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা।

05 Feb 25 1NOJOR.COM

আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস

নিউজ সোর্স

আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ডে উন্নীত করতে দেশের বিদ্যমান শ্রম আইনের সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কল কারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন ‘নিরাপন’-এর নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।