Web Analytics

অন্তবর্তীকালীন সরকারের সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ ও সংস্কার কাজকে দীর্ঘতর করা ষড়যন্ত্রের অংশ কিনা সে ব্যাপারে সজাগ থাকতে বলেছেন তারেক রহমান। ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে জুলাই আগস্ট বিপ্লবে নিহত ৪৫ শহীদকে আর্থিক অনুদান ও র্যাবের গুলিতে যুবদল নেতাকে ঘর উপহার উপলক্ষে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুম খুন ও সব ধ্বংস করে গিয়েছে, যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে। গত ১৭ বছরের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিএনপি জনগণের কথা ভাবে বলেই আড়াই বছর পূর্বেই আমরা ৩১ দফা দিয়েছে।

05 Feb 25 1NOJOR.COM

সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কি না সজাগ থাকতে হবে: তারেক রহমান

নিউজ সোর্স

সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কি না সজাগ থাকতে হবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে যে সময়ক্ষেপণ করছে এবং সংস্কার কাজ দীর্ঘ থেকে দীর্ঘতর করছে, তা কোনো ষড়যন্ত্রের অংশ কি-না সে ব্যাপরে সবাই সজাগ থাকতে হবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।