১৫০ জন করে যুদ্ধবন্দি মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন
সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রাশিয়া ও ইউক্রেন ১৫০ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সমঝোতায় রাশিয়া ও ইউক্রেন ১৫০ জন করে যুদ্ধবন্দী বিনিময় সম্পন্ন করেছে। মুক্তি পাওয়া সেনাদের বেলারুশে স্থানান্তর করা হয়েছে, চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে, অদূর ভবিষ্যতে পুনরায় কাজে যোগ দেওয়ার কথাও বলেছে মন্ত্রণালয়টি। ইউক্রেন নেতা জেলেনস্কিও বন্দী বিনিময়ের প্রশংসা করেন। তিনি এজন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এর আগে জানুয়ারির মাঝামাঝি দুই পক্ষ ২৫ জন করে বন্দীকে মুক্তি দিয়েছিল।
১৫০ জন করে যুদ্ধবন্দি মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন
সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রাশিয়া ও ইউক্রেন ১৫০ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।