শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চালতপাড় ডিগ্রি কলেজে ৯ সদস্যের আংশিক কমিটি দিয়েছে ছাত্রদল। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনই নারী। কমিটিতে নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছে ছাত্রদল। কমিটিতে কনিকা আক্তারকে সভাপতি ও দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সভাপতি কনিকা আক্তার বলেন, গণঅভ্যুত্থানের মেয়েরা প্রেরণা হয়েছে, তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক।
ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী
ইনিয়ে-বিনিয়ে কথা না বলে চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি হুমকি দিয়ে বলেন, অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন, বিদেশি গণমাধ্যমকে আপনি ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেছেন। দেশী গণমাধ্যমকেও এ কথা বলার সৎ সাহস দেখানো উচিত। আরো বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তারা জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান নিয়ে ভয়ে আছেন।
মার্চেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিন: প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন
সড়কে গাছ ফেলে পাবনায় ৪০ গাড়িতে ডাকাতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। সাঁথিয়া থানা বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দিনগত রাতে করমজা ইউনিয়নে গাছ ফেলে সাঁথিয়া টু বেড়া পাকা রাস্তা বন্ধ করে অজ্ঞাতনামা ডাকাতেরা একটা হাইস গাড়ি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা ৫ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি ১৪ আনা, একটি ল্যাপটপ, একটি আইপ্যাড, একটি ছোট লাগেজ, ডায়মন্ড ও একটি নাকফুল, ৫০২ দিনার ও নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে। এছাড়া এক সিএনজি ও এক মোটরসাইকেল চালকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
৪০ গাড়িতে ডাকাতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত: প্রেস উইং
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার একটি পুনরুদ্ধার বিমানে চীনের যুদ্ধবিমান থেকে আগুনের গোলা নিক্ষেপের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়া জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় অস্ট্রেলিয়ার পি-৮ বিমানে চীনের বিমানবাহিনী জে-১৬ থেকে আগুনের গোলা নিক্ষেপ করে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে চীনের সামরিক বাহিনীর কাছে অভিযোগ করেছে। এতে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। বেইজিং বলছে, অবৈধ অনুপ্রবেশ হিসেবে দেখে সংযম প্রদর্শন করে আইনী ও পেশাদার ব্যবস্থা নিয়েছে।
অস্ট্রেলিয়ার বিমানে আগুনের গোলা, চীনের দাবি অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে পেশাদার ব্যবস্থা
৬০ হাজার বছর চলতে পারবে এমন এক জ্বালানির উৎসের সন্ধান পেয়েছে চীন। বেইজিংয়ে ভূবিজ্ঞানীরা এমন দাবি করেছেন। ডেইলি মেইল বলছে, ইনার মঙ্গোলিয়ায় বায়ান ওবো খনিজ কমপ্লেক্সে পাওয়া গেছে পর্যাপ্ত পরিমাণ থোরিয়াম। এটি এতটা বেশি যে, তা দিয়ে চীনাদের প্রতিটি বাড়িতে ‘চিরদিনের চাহিদা মেটানো সম্ভব। উল্লেখ্য, থোরিয়াম হালকা মাত্রার একটি তেজষ্ক্রিয় পদার্থ। এটা দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। এর নাম হবে মল্টেন-সল্ড রিঅ্যাকটর। তা থেকে আসবে অসীম পরিমাণ বিদ্যুৎ। বিজ্ঞানীরা বলছেন, যদি ওই খনি থেকে পুরোটা থোরিয়াম উত্তোলন করা যায় তাহলে তার পরিমাণ হবে ১০ লাখ টন।
সীমাহীন জ্বালানির সন্ধান পেয়েছে চীন
এবারো পবিত্র রমজানে প্রতিদিন কয়েক হাজার ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে এবি পার্টি। চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, দলের কেন্দ্রীয় কার্যালয় প্রতিদিন বিকাল ৫টায় এ গণইফতার অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রমজানে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হয়, অপরাধী চক্র সক্রিয় হয় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা নৈরাজ্যকর কর্মকাণ্ডে। এ বছর তো দলীয় সরকার নেই, তাহলে কেন আগের মতোই সংকট থাকবে, কেন মানুষ উদ্বেগহীন ইবাদত করতে পারবে না, এই প্রশ্ন করেন। এই সময় তিনি বলেন, এবার এই অবস্থা পরিবর্তনের পরীক্ষায় সরকারকে পাশ করতে হবে।
‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পরীক্ষায় সরকারকে পাস করতে হবে’
শুক্রবার রাতে পাবনা-সাঁথিয়া সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ কমপক্ষে ৩০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান এবং মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, রাতে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে দেয় ডাকাতদল। এতে সড়কের উভয়দিকে বাস ট্রাক, প্রাইভেটকার, সিএনজি ও মাইক্রোবাসহ শতাধিক গাড়ি আটকে পড়ে। পরে ৪০ থেকে ৫০ জনের ডাকাতদল বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আটকে পড়া অন্তত ৩০টি গাড়িতে হামলা চালায়। এতে দশজন আহত হয় ও ব্যাপক লুটতরাজ করে।
সড়কে গাছ ফেলে ৩০ গাড়িতে ডাকাতি
সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ছাত্র উপদেষ্টাসহ সরকারে প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি-সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলেও দেশি বিদেশি চক্রান্তে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। তিনি নতুন দলকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এক ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও দুইজন এখনো রয়েছে। তিনি অভিযোগ করেন গুটি কয়েক ছাত্রজনতা প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ করে অসন্তুষ সৃষ্টি করেছে। এই সময় তিনি সরকারের নিরপেক্ষতার স্বার্থে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি সরকার নিষ্ক্রিয় বলে ব্যাপক সমালোচনা করেন।
সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি
শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর। মাহে রমজানের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রোজায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রোজার তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার সারা রোজার মাস দাম সহনীয় রাখার সবোর্চ্চ চেষ্টা করবে। বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। দাম সহনীয় থাকবে বলে আশা করেন তিনি। প্রেস সচিব বলেন, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিনের ঘাটতি আছে। তবে নিয়মিত মনিটরিংয়ে খোলা তেলের ঘাটতি কমে এসেছে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর সরকার: প্রেস সচিব
সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গোপন সম্পদের খবর প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস। তার ২৯৫ মিলিয়ন ডলার মূল্যের ৪৮২টি সম্পদের খোঁজ পেয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। তার অর্জিত এসব সম্পদের একটি অংশ ফেরত চায় বাংলাদেশ। ফ্লোরিডায় বনবিভাগের জমি রয়েছে সাইফুজ্জামানের। আরব আমিরাতের বুর্জ খলিফা এবং পাম জুমেইরা নামক কৃত্রিম দ্বীপপুঞ্জ থেকে শুরু করে লন্ডনের শহরগুলোতে রয়েছে সাইফুজ্জামানের বিশাল সম্পদের পাহাড়। যুক্তরাজ্যে ৩১৫টি, দুবাইতে ১৪২টি, নিউ ইয়র্কে ১৬টি, ফ্লোরিডায় ছয়টি এবং নিউ জার্সিতে তিনটি সম্পদ রয়েছে। সিঙ্গাপুর এবং কানাডাতেও বাংলাদেশি এলিটদের দ্বারা অধিগ্রহণ করা প্রায় ৫৭৮ মিলিয়ন ডলারের সম্পত্তির খোঁজ পেয়েছে অন্তর্বর্তী সরকার।
আ'লীগের সাবেক মন্ত্রী লুটেরা সাইফুজ্জামানের বিশ্বব্যাপী গোপন সম্পদের তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম
শনিবার বেলা ১১টায় গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। পরে দুপুর ১২টায় অবরোধ তুলে নেয় তারা। এতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনসহ দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রাচীনকাল থেকে টঙ্গী বাজার বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। বেইলি ব্রিজ না থাকার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে।
টঙ্গীতে ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন
আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে ইফতারের জন্য মাসব্যাপী মেট্রোরেল স্টেশনের প্লাটফর্মে ও ট্রেনে ২৫০ মিলিলিটার পর্যন্ত পানি পরিবহন করতে পারবেন যাত্রীরা। তবে পানি যেন প্লাটফর্মে না পড়ে এবং বোতল যেন ডাস্টবিনে ফেলা হয় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। এছাড়া সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।
রমজানে ইফতারের জন্য পানি বহন করা যাবে মেট্রোরেলে
'জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। নাহিদ ইসলামকে এনসিপির আহ্বায়ক করে ১৫১টি পদের কমিটি গঠন করা হয়েছে। এতে মুনতাসির মামুন নামে একজনের এলজিবিটিকিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনটিকে মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম নিজেদের সবার আগে মুসলিম বলে একে অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেছেন। স্পষ্ট করে বলেন, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। মাহিন সরকার ফেসবুকে লিখেছেন, মুনতাসির ভাই আমাদের সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু উনার এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত নই। আল্লাহর কসম! বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না।
জাতীয় নাগরিক পার্টিতে এলিজিবিটি এক্টিভিস্টের পদ অনিচ্ছেকৃত ভুল: হাসনাত-সার্জিস
ভারতের মহারাষ্ট্রে গত রোববার ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে দুইজনকে গ্রেফতার করে। ঘটনা সামনে আসতেই সিন্ধুদুর্গের বিধায়ক নীলেশ রানে ক্ষুব্ধ হয়ে মালভানের পৌরসভাকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এতে ব্যক্তিটির দোকানটি বুলডোজার চালিয়েছে ভেঙে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মালভানের পৌরসভা কাজটি সম্পন্ন করে। বুলডোজার দিয়ে ভাঙা দোকানের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে ভুক্তভোগীকে বহিরাগত বলে উল্লেখ করে নীলেশ!
স্লোগান দেওয়ায় গুঁড়িয়ে দেওয়া হল মুসলিম ব্যবসায়ীর দোকান
মিয়ানমার-বাংলাদেশ বর্ডার নিরাপদ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমাদের সীমান্তে কোনো সমস্যা নাই। তবে বাংলাদেশ-মিয়ানমার বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। ভবিষ্যতে এটা কার হবে, মিয়ানমার নাকি আরাকান আর্মির তা বলা তো মুশকিল। সেজন্য বিজিবি উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক যোগাযোগ রক্ষা করে চলছে। তিনি বলেন, ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে আরো ৪টি ব্যাটালিয়ন যুক্ত হলো। এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেলো। আমরা চেষ্টা করছি আরও বাড়ানোর জন্য। কারণ পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বিজিবির সক্ষমতা আরও বাড়ানো দরকার। মাদক চোরাচালান বন্ধ ও সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে উপদেষ্টা ব্যাটালিয়নের কাছে আশাবাদ ব্যক্ত করেন।
আমাদের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রশাসনের একটি রোগ হলো ক্ষমতায় কে আসতে পারে সেই সম্ভাব্যতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। এখানে ঊর্ধ্বতন বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা থাকে না।’ তিনি দলীয় পরিচয়ে সন্ত্রাসী প্রসঙ্গে বলেন, ‘আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না। দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি, অমুখ দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। রোহিঙ্গাদের নিয়ে এখন সংকটে আছেন জানিয়ে বলেন, আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হচ্ছে, সীমান্তে তারা থাকায় বাণিজ্যে সমস্যা হচ্ছে।
প্রশাসনের রোগ হলো ক্ষমতায় যে দল আসতে পারে সে দলের নেতাকর্মীদের তোষামোদ করা: স্বরাষ্ট্র উপদেষ্টা
শিল্পকলার কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। এ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সৈয়দ জামিল কীর্তিমান, তাঁর আর্টের প্রশংসাসূচক অনেক লেখা আমি লিখেছি। তবে আর্টে দক্ষ হওয়া আর প্রোফেশনালি দক্ষ হওয়া এক বিষয় নয়। তিনি বলেন, তাকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি যে অভিযোগ করেছেন তা নিয়ে লিখতেই হবে। উপদেষ্টা বলেন, উনার বলা অনেকগুলা কথা পুরো সত্য নয়, অনেকগুলা কথা ডাহা মিথ্যা, এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। বিস্তারিত লিখবেন বলেও জানান তিনি।
জামিলের বিরুদ্ধে ডাহা মিথ্যা বলার অভিযোগ ফারুকীর
শিল্পকলার কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। তিনি বলেন, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার জটিলতা, একাডেমির সচিবকে ফোকাল পারসন হিসেবে মনোনীত করে মহাপরিচালকের বিধিসম্মত দায়িত্ব পালনে বাধা প্রদান, বাজেট কর্তন, শিল্পকলার ভেতর থেকে ফাইল গায়েব করে দেওয়া, একাডেমির অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তাকে প্ররোচিত করে কাজের পরিবেশ ব্যাহত করা এবং দুর্নীতিবাজ চক্রের নানা অপতৎপরতার কারণে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছি।' তিনি আরো বলেন, তাকে আদিবাসী শব্দ ব্যবহার করতে বাঁধা দেওয়া হয়েছে।
আদিবাসী শব্দ ব্যবহারে বাঁধা এবং উপদেষ্টা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে পদত্যাগ: সৈয়দ জামিল
উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মনিপুর রাজ্য। শুক্রবার মেইতেইদের পবিত্র স্থান ‘কংবা মারু’তে গিয়েছিলেন একদল ভক্ত। নিরাপত্তা বাহিনীর কর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মেইতেইদের পবিত্র স্থানে একদল ভক্ত গেলে নিকটবর্তী পাহাড় থেকে কুকিরা তাদের লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালায়। এরপর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। গুলির ঘটনার পর আশপাশের বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ জানান। মেইতেই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে থাকা বাঙ্কারগুলো ভেঙে দেওয়ার দাবি জানান তারা। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর কাছে স্বেচ্ছায় ২৪৬টি অস্ত্র সমর্পণ করেছিল মণিপুরের সশস্ত্র মেইতেই গোষ্ঠী।
ফের উত্তপ্ত মণিপুর
শক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মুসলিমদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক্স পোস্টে তিনি লেখেন, ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১ মার্চ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন মুসল্লিরা। রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াসহ মুসলিম বিশ্বের বেশিরভাগ মুসলমানরাই। চাঁদ না দেখা যাওয়াতে বাকিরা একদিন পর রোজা রাখবেন।
রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো
জার্মানির পরবর্তী চ্যান্সেলর ফ্রিড্রিখ মের্টজ বলেছেন, ইউরোপ একটি স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে পারে, কারণ যুক্তরাষ্ট্র ইউরোপের ভাগ্যের প্রতি উদাসীন হয়ে পড়েছে। তার দল ২৩ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্স ও ব্রিটেন সম্মিলিতভাবে রাশিয়ার থেকে অনেক শক্তিশালী। কিন্তু ইউরোপ একটি দেশ না হওয়াতে সক্ষমতা দেখাতে পারছে না। অপরদিকে কিয়েভ বলছে, যুক্তরাষ্ট্র সহায়তা না করলে যুদ্ধ চালিয়ে যাওয়া খুব কঠিন হবে। পুরো ইউরোপ মিলেও যুক্তরাষ্ট্রের ক্ষত পূরণ করতে পারবে না।
ইউক্রেনের নিরাপত্তার জন্য ইউরোপ যুক্তরাষ্ট্রের বিকল্প হতে পারে না
ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ওভাল অফিসে স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পরে ওয়াশিংটন পোস্টকে এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে খনিজ চুক্তি হওয়ার কথা থাকলেও বাকবিতন্ডার জের ধরে তার কিছুই হয়নি। এমনকি সংবাদ সম্মেলন করেন নি দুই রাষ্ট্রের নেতারা।
ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করতে পারেন ট্রাম্প
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদীব শাহরিয়ার জামানকে মারধরের অভিযোগ উঠেছে মিরপুর সুপার লিংক (৩৬ নম্বর) বাসের ড্রাইভার এবং হেল্পারের বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে শিক্ষকদের বিএনপিপন্থী সংগঠন সাদা দল। বিবৃতিতে ভুক্তভোগী শিক্ষকের প্রতি সহমর্মিতা জানিয়ে বলা হয়, তাকে শত মানুষের সামনে মারধর করা হয়েছে। তিনি ভর্তি পরীক্ষার্থীদের স্বার্থে বারবার সময় নিয়ে যাত্রী বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার প্রতিবাদ জানান। এতে হুমকি দিয়ে মারধর করার ঘটনায় ন্যায্য বিচার দাবি করে সাদা দল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক্ষেত্রে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
তুচ্ছ ঘটনায় ঢাবি শিক্ষককে মারধরে সাদা দলের নিন্দা, জড়িতদের শাস্তির দাবি
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, স্বৈরাচার সরকারের পতন হয়েছে ৬ মাস। তাদের ১৭ বছরের দুঃশাসনে বিভিন্ন প্রতিষ্ঠান এখন ধ্বংসস্তূপ! এসব ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণের সরকার দরকার। তিনি আরও বলেন, আমরা গত ৬ মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছি রাষ্ট্রীয় সংস্কারের জন্য দরকার একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। তাই আমরা সরকারের কাছে আহ্বান করছি অতি দ্রুত আপনারা একটি নির্বাচন দিন।
জনগণের সরকারই পারবে ১৭ বছরের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে: আমিনুল
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের ওপর হামলা ও পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মাসুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, মাসুদ কুখ্যাত মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী। অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনার মূল হোতা মাসুদ। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ ১৩টি মামলা রয়েছে। তার স্ত্রীর নামেও ৫টি মামলা রয়েছে। এর আগে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ সেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় তার পরিবারের পুরুষ ও নারী সদস্যরা মিলে পুলিশের ওপর হামলা চালায়।
পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা মাসুদ গ্রেফতার
নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজিবির নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে শুভ উদ্বোধন করেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। তিনি আশা করেন এ ব্যাটালিয়ন জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু
শুক্রবার দিল্লি পুলিশের সাথে বৈঠকে নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় কথিত যেসব বাংলাদেশি এবং রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছেন, তাদেরকে শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশ কর্মকর্তা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, দিল্লির যেসব কলোনিতে বাংলাদেশি ও রোহিঙ্গারা বসবাস করেন, সেগুলো নিরীক্ষা করা হচ্ছে। যারা ভুয়া নথিপত্র কিংবা কোনো নথি ছাড়াই বসবাস করছেন, তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে অমিত পুলিশকে আরো কঠোর হতে নির্দেশনা দিয়েছেন।
অবৈধ বাংলাদেশি-রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সেলাঙ্গর রাজ্যে অভিবাসী বসতিতে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে ১৩৫ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৯৬ জনকে গ্রেফতার করা হয়, যাদের বয়স ২০ থেকে ৬৯ বছরের মধ্যে। গ্রেফতারকৃতরা বাংলাদেশ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক। আরো বলা হয়, ‘পরবর্তী পদক্ষেপের জন্য সকল গ্রেফতারকৃতদের কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।’
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৬ অভিবাসীকে গ্রেফতার
গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের শূন্যরেখায় বিএসএফের গুলিতে আল-আমিন মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির পাশের শূন্যরেখায় যান আল-আমিন। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের বিশালঘর হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিজিবি প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়ে পতাকা বৈঠকে নিহতের লাশ ফেরত চেয়েছে।
সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেটে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ফুটপাতের দুই হকারকে তুলে নেওয়ার অভিযোগে শুক্রবার রাত ৮-১০টা পর্যন্ত জিন্দাবাজার প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করেছেন স্থানীয় হকাররা। পরে দুই হকারকে উদ্ধার করে পুলিশ জিন্দাবাজারে নিয়ে আসলে তাদের ওপরও হামলা করে বিক্ষুব্ধ হকাররা। পরে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন ঘটনাস্থলে এসে অভিযুক্ত মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের ঘোষণা দিলে অবরোধ তুলে নেয় হকাররা।
সিলেটে যুবদল নেতার চাঁদাবাজির প্রতিবাদে হকারদের সড়ক অবরোধ
চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আসরে একটি ম্যাচ জিততে না পারলেও বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট নিয়ে ফিরেছে। শুক্রবার রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা। বিশ্রামের সুযোগ নেই তাদের। খেলবেন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। এর আগে ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ।
ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
শুক্রবাররাত ১১টার দিকে শরীয়তপুরে রাজারচরে ডাকাতদলের এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন ৪ জন। এ সময় এলাকাবাসীর প্রতিরোধে পালানোর সময়, শরীয়তপুরে ধরা পরে দুই ডাকাত। পরে স্থানীয়দের গণপিটুনিতে প্রাণ গেছে তাদের। শরিয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে সাতজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত ২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মুখোমুখি বাগবিতণ্ডায় জড়ানোর পর হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর এক্সে দেওয়া এক পোস্টে চারবার ধন্যবাদ জানান তিনি। তিনি লেখেন, ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন এবং আমরা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছি।’ এর আগে জেলেনস্কি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন’ বলে অভিযোগ করেন ট্রাম্প। অর্থ সহায়তার বিষয়ে জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলে অভিহিত করেছেন।
ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন এবং আমরা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছি: জেলেনস্কি
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টে লেখেন, 'জেলেনস্কির একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল, হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল। কোনো সমর্থন পায়নি।’ জাখারোভা আরও লেখেন, ‘ট্রাম্প ও ভ্যান্স কীভাবে সেই বদমাশকে আঘাত করা থেকে বিরত ছিলেন; সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা।’ এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিয়েভের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মুখোমুখি বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। হয়নি সম্ভ্যাব্য খনিজ চুক্তি।
ট্রাম্প ও জেলেনস্কির মুখোমুখি বাকবিতন্ডা, ট্রাম্প আঘাত না করায় রাশিয়ার বিস্ময়
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন। এরপর জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে বলেন, একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি। ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন মন্তব্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না।’ মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প। এ সময় গলার স্বর উঁচু করে জেলেনস্কি উত্তর দেন, ‘বহুবার বলেছি, আমেরিকার জনগণকে ধন্যবাদ।’ এর পরপরই যৌথ সংবাদ সম্মেলন না করেই বেরিয়ে আসেন জেলেনস্কি।
ট্রাম্প–জেলেনস্কির বৈঠকে তুমুল বাগবিতণ্ডা ও উত্তেজনা
ইসরাইলের কাছে প্রায় তিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিনটি পৃথক বিক্রয় প্রস্তাব কংগ্রেসে পাঠানো হয়েছে। একটি ২.০৪ বিলিয়ন ডলারের ৩৫,৫২৯ এমকে ৮৪, বিএলইউ-১১৭ ভারি বোমা এবং ৪ হাজার আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেডের জন্য। এগুলো আগামী বছর সরবরাহ করবে। দ্বিতীয়টি ৬৭৫.৭ মিলিয়ন ডলারে ২০১ এমকে৮৩,১০০০ পাউন্ড বোমা, ৪,৭৯৯ ব্লু ১১০এ/বি ১,০০০ পাউন্ড বোমা এবং ৫ হাজার জেডিএএম নির্দেশিকা কিটের জন্য। এটি ২০২৮ সালে দেওয়া হবে বলে। তৃতীয়টির ২৯৫ মিলিয়ন ডলার। এরমধ্যে ডি৯ ক্যাটারপিলার বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম। ২০২৭ সালে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
শুক্রবার রয়টার্সের প্রতিবেদন বলছে, শত্রুদের হুঁশিয়ার দিয়ে কোরিয়ার নেতা কিম জং বলেন, পারমাণবিক হামলার জন্য প্রস্তুত হোন। এরপর ক্রুজ ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করেন দেশটির সর্বোচ্চ নেতা। শত্রুদের সতর্ক করতে ও পারমাণবিক হামলার সক্ষমতা প্রদর্শনের উদ্দেশে ওই পরীক্ষা পরিচালিত হয় বলে দাবি করেছে কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। কিম বলেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পারমাণবিক বাহিনীর ওপর বর্তায়। তাই পারমাণবিক শক্তি ব্যবহারে সদা প্রস্তুত থাকা তাদের কর্তব্য। বক্তব্যের বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে কঠোর বাক্যবাণে জর্জরিত করেছেন তিনি।
পারমাণবিক হামলার জন্য প্রস্তুত থাকতে বললেন কিম
আগামী জাতীয় নির্বাচনে দলের ত্যাগী, জনবান্ধব, সংগ্রামী ও ক্লিন ইমেজের নেতারা মনোনয়নে এগিয়ে থাকবেন এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা মেনে নির্বাচনের প্রস্তুতির বার্তাও দিয়েছেন তিনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যের ওপর জোর ও দ্রুত সময়ে নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ যে কোন্দল-দ্বন্দ্ব বিরাজ করছে তা, দল ও দেশের স্বার্থে নিরসনে তাগিদ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে বিতর্কিত ও সুবিধাভোগীদের জায়গা হবে না বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেছে বিএনপির হাইকমান্ড। বর্ধিত সভায় বক্তারা হাইব্রিড নেতাদের থেকে দলকে সেইফ রাখার ব্যাপারে সতর্ক করেন।
নির্বাচনের মনোনয়নে গুরুত্ব পাবেন ত্যাগী ও জনবান্ধব নেতারা
শুক্রবার বিকালে কুমিল্লার চান্দিনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে তাকে যদি ৩১ বারও ফাঁসি দেওয়া হয় তাও তার বিচার শেষ হবে না। বুলু বলেন, শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছেন। দেশের হাজার হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে গুম করেছে। হাসিনা দেশের ২৭ হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছে। তার বিচার এ বাংলার মাটিতে হবে। তিনি জিয়াকে স্বাধীনতার ঘোষক বলে বলেন, শেখ মুজিব পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিল।
শেখ হাসিনাকে ৩১ বার ফাঁসি দিলেও বিচার শেষ হবে না: বরকত উল্লাহ বুলু
শুক্রবার সকাল থেকে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির অস্থায়ী ২৮৭ জন কর্মচারী আমরণ অনশন শুরু করেছেন। তারা গত ২৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশের মতো খনিতে বেতনবৈষম্য, বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, ওভারটাইম ও উৎসব বোনাস, নৈমিত্তিক ছুটি ও মাতৃত্বকালীন ছুটিসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের ডাকা কর্মসূচীর অংশ হিসেবে কর্মবিরতি শুরু করে। দাবির ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখে অনশন কর্মসূচি শুরু করেছে। তাদের অভিযোগ, ১৫-২০ বছর ধরে কাজ করলেও অস্থায়ী হওয়াতে স্থায়ীভাবে থেকে বেতনভাতাসহ নানা দিক থেকে বৈষম্যের শিকার তারা।
আমরণ অনশনে বড়পুকুরিয়া কয়লা খনির ২৮৭ কর্মচারী
শুক্রবার কাকরাইলে গণঅধিকার পরিষদের বর্ধিত সভায় নুরুল হক নুর বলেন, ‘এনাফ ইজ এনাফ। আমরা আর চুপচাপ থাকব না। গত ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দাবি করেন, আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহতদের অবস্থা বলতে হবে এবং ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে, তা সংশোধন করতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক যৌক্তিক দাবি আমলে নেওয়া হয়নি। সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারায়ই চলছে দেশ। এখন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কেউ কেউ ক্ষমতার স্বার্থে লীগকে জিইয়ে ও আধিপত্যবাদী রাজনীতি করতে চায়, আমরা তা নই!
এনাফ ইজ এনাফ, আর চুপচাপ থাকব না: নুর
শুক্রবার বিকালে ১২ বছরেও নারায়ণগঞ্জের কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল না করায় ক্ষোভ প্রকাশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। এক সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা নিজ স্বার্থে ত্বকী হত্যার তদন্ত ও বিচারকাজ বন্ধ রেখেছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের উৎখাত হওয়ার ৭ মাস পরেও অন্তর্বর্তীকালীন সরকার এ হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু করতে পারেনি। বর্তমান সরকার এ বিচার কাজ শুরু করতে না পারার পেছনে কারণ কী, প্রশ্ন রাখেন বক্তারা। আনু মুহাম্মদ বলেন, লীগ সরকারের পতনের সাত মাস পরও বিচার সম্পন্ন না করতে পারায় অন্তবর্তী সরকারের প্রতি মানুষের হতাশা তৈরি হয়েছে।
অন্তর্বর্তী সরকারের ৭ মাসেও ত্বকী হত্যার বিচার শুরু না হওয়ায় ক্ষোভ
আশুগঞ্জে রুমিন ফারহানা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপি নির্বাচনের জন্য কেন বারবার তাগাদা দিচ্ছে এর উত্তরে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করুন। কী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। ছিনতাই রাহাজানি, কুপিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া, দিনদুপুরে ডাকাতি। সার্বিক পরিস্থিতি খুবই নাজুক।তিনি আরো বলেন, দেশে যখন নির্বাচিত সরকার থাকে তখন প্রশাসন, পুলিশ অনেক বেশি শৃঙ্খলার মধ্যে থাকে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিকভাবে চলতে পারে এজন্য সংঘবদ্ধ শক্তি থাকে। আর যখন দেশে দীর্ঘ সময় অনির্বাচিত সরকার থাকে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভয়াবহ হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচন প্রয়োজন: রুমিন ফারহানা
শুক্রবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে শহিদ মীর মুগ্ধ স্কয়ারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ২০ দিনের আন্দোলনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে। এরপর দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর মানুষ জীবন দিয়েছেন, ভালো কিছু পাবার জন্য। সেখান থেকে এ দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। ভালো কাজ করলে ভালো হবে আর মন্দ করলে শেখ হাসিনার মতো হবে। তিনি বলেন, প্রশাসন জনগণের সেবক অথচ পুলিশ এখনো কোনো বিনিময় ছাড়া মামলা নেয় না।
মানুষ জীবন দিয়েছেন ভালো কিছু পাবার জন্য: মান্না
৬৮ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টেনে চিরবিদায় নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। শুক্রবার বাদ আসর চট্টগ্রামের রাউজান উপজেলার স্কুল মাঠে শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির শয়ানে শায়িত করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নোমান ভাই ছিলেন পরিপূর্ণ একজন রাজনীতিবিদ। উনি ছাত্রনেতা ছিলেন, ছিলেন কৃষকনেতা। বিনয় ও প্রাঞ্জল ছিলেন। এই সময় উনাকে গণমানুষের নেতা হিসেবে মন্তব্য করেন আমির খসরু।
গণমানুষের নেতা হতে পেরেছিলেন নোমান: আমির খসরু
বৃহস্পতিবার রাত ৮টার দিকে, উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা গ্রামের আফজাল হোসেনের বাড়ির সেপটিক ট্যাংকি থেকে মাদ্রাসাশিক্ষার্থী দোলামণির বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। তিনি নিখোঁজ ছিলেন ৪১ দিন ধরে। দেলোয়ার মিয়ার কন্যা দোলামণি (৪) ১৭ জানুয়ারি বিকালে বাড়ি থেকে উঠানে বের হয়। এরপর আর তার খোঁজ মিলেনি। অভিযোগ, জামা সেলাইয়ের পাওনা টাকা নিয়ে দেলোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে নুরুল ইসলামের স্ত্রীর বিরোধ চলে আসছে। এরই জের ধরে দোলামণিকে তুলে নিয়ে হত্যা করে নুরুল গঙ।
নিখোঁজের ৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল দোলামণির বস্তাবন্দি লাশ
জামালপুরের মাদারগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির চরপাকেরদহ ইউনিয়ন শাখার সম্মেলন পণ্ড হয়ে গেছে। সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। চারজনকে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্মেলন প্যান্ডেলে আগুন দেওয়ায় বেশ কিছু চেয়ার পুড়ে গেছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ৬টি মোটরসাইকেল। বৃহস্পতিবার রাতে সম্মেলনস্থলে বর্তমান কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির ও অপর প্রার্থী যুবদলের সিনিয়র সহ-সভাপতি বিপ্লব তরফদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে।
দু’গ্রুপের সংঘর্ষে বিএনপির সম্মেলন পণ্ড
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই শহিদ জাবির ইব্রাহিমের বাবা নওশের আলী বলেন, অধিকার আদায়ের জন্য মাঠে নামা মানুষের ওপর যেন আর রক্তপাত না হয়, নতুন দল জাতীয় নাগরিক পার্টির কাছে সেই প্রত্যাশা রাখেন তিনি। তিনি বলেন, ১৯৭১ সালে যেভাবে রক্তক্ষরণ হয়েছিল, নব্বইয়ে রক্তক্ষরণ হয়েছিল, চব্বিশে রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তক্ষরণ আমরা চাই না। এই সময় তিনি নতুন দলের প্রতি শহিদ পরিবারদের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন জানান। শেখ হাসিনাকে সিরিয়াল কিলার হিসেবে উল্লেখ করেছেন এই শহীদ পিতা।
নতুন দলের কাছে আমার দেশ যেন নিরাপদ থাকে: শহিদ জাবিরের বাবা
রাজশাহীর বরেন্দ্র কলেজে শুক্রবার সকাল সমঝোতা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে বক্তারা বলেছেন, এখনো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন হলেও বাংলাদেশ থেকে চূড়ান্ত ফ্যাসিবাদ বিলোপ করা সম্ভব হয়নি। তারা বলেন, বাংলাদেশের মানুষ এখনো তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক অবক্ষয় হিসেবে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত সংস্কার ও সমঝোতা অতীব জরুরি।
রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে স্বেচ্ছাসেবক লীগের অনুসারী মাদকসেবীরা স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। সমালোচনার ঝড় বইছে। এরপর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ দাবি করেন, দেশের ৯৯ ভাগ মানুষ মাদকসেবন করেন। তারপরও যারা মাঠে সক্রিয় তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, নতুন কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তিনি ফেসবুকে জিয়াউর রহমানকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেন। তার বিরুদ্ধে লাশ আটকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন স্বেচ্ছাসেবক লীগেরক্যাডার ছিলেন বলে প্রচারণা রয়েছে।
দেশের ৯৯ ভাগ মানুষ মাদকসেবন করেন: স্বেচ্ছাসেবক দল নেতা শুভ
যাত্রী ওঠানোর জন্য স্টপেজে দীর্ঘক্ষণ বাস দাঁড় করিয়ে রাখা নিয়ে বাকবিতন্ডার জেরে শুক্রবার মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদীব শাহরিয়ার জামান। বেলা তিনটার পর রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় বাংলা স্কুলের বিপরীত পাশের সড়কে এ ঘটনা ঘটে। একটি গণমাধ্যমকে ঘটনার বর্ণনা দিয়ে এই শিক্ষক বলেন, দীর্ঘক্ষণ বাস দাঁড় করিয়ে রাখার প্রতিবাদ করায় মিরপুর সুপার লিংক (৩৬ নম্বর) পরিবহনের বাসের চালক ও সহকারী মিলে লোকজনের সামনেই তাকে মারধর করেছেন। এই ঘটনার পর শিক্ষার্থীরা মিরপুর সুপার লিংকের অন্তত পাঁচটি বাস ক্যাম্পাসে নিয়ে গেছেন। অভিযুক্ত চালক ও তার সহকারীকে শনাক্ত করার পর বাসগুলো ছাড়া হবে!
অকারণে দীর্ঘক্ষণ বাস থামিয়ে রাখার প্রতিবাদ করায় ঢাবি শিক্ষককে মারধর
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওড়ের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তাসহ ১৬ জনের নামে আদালতে মামলা হয়েছে। সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করা হয়। মামলার বাদী পতাকী রঞ্জন দাস জানান, হাওড়ে বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির কারণে কৃষকের একমাত্র বোরো ফসল পানিতে তলিয়ে যায়। আমার জমির ফসল নিয়েও আমি চিন্তিত। তাই হাওড়ের কৃষকদের স্বার্থেই আমি মামলা করেছি।
সাবেক ইউএনও পাউবো কর্মকর্তাসহ ১৬ জনের নামে মামলা
শুক্রবার বিকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্রে আইনের শাসন না থাকলে সংখ্যাগুরু বা সংখ্যালঘু কেউই নিরাপদ নন। একমাত্র আইনের শাসন সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে দলীয় পরিচয় জরুরি নয়, হাসিনার আয়নাঘরে যারা গুম ছিলেন এরা কিন্তু সংখ্যাগুরু ছিলেন। এটা তাদের রক্ষা করতে পারেনি। সনাতনীদের যাতে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হামলা দু-একটি ছাড়া ধর্মের কারণে হয়নি, রাজনৈতিক উদ্দেশ্য, লোভ ও লাভের কারণে হয়েছে।
রাষ্ট্রে আইনের শাসন না থাকলে মানুষের নিরাপত্তা থাকে না: তারেক রহমান
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদত্যাগের কথা জানান তিনি। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, মন্ত্রণালয় ও একাডেমির নানাবিধ অসহযোগিতার চাপে কাজ করতে পারছিলেন না। তাই তিনি পদত্যাগ করছেন। এর আগে ১০ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ।
শিল্পকলা একাডেমি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জামিল আহমেদ
এমনি এমনি কাবাডি জাতীয় খেলা নয়। কাবাডিতে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি সফরকারী নেপাল। পাঁচ ম্যাচের সিরিজ লাল-সবুজের দল জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে। শেষ ম্যাচে নেপাল হেরেছে ৪৫-২৭ পয়েন্টের ব্যবধানে। পল্টন ময়দানে চতুর্থ ম্যাচেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। ১৮ পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে বিজয় উল্লাস করে বাংলাদেশের খেলোয়াড়রা। ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা কেচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।
কাবাডিতে নেপালকে শক্তি দেখাল বাংলাদেশ
বাংলাদেশ সেনাবাহিনীর অপপ্রচার রটিয়ে দেশের গণতান্ত্রিক সন্ধিক্ষণকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজু ভাস্কর্যে গণঅবস্থানকারীরা। তাদের আশঙ্কা জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের আগেই সেনাবাহিনী ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি করে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী আওয়ামী লীগ পুনর্বাসন ও ভারতীয় আগ্রাসন ঘটানো হতে পারে। সেনাবাহিনীর অবদান উল্লেখ করে বলা হয়, নির্বিচারে গণহত্যা চালিয়ে ছাত্র-জনতাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার। সেনা সদস্যরা ছাত্র-জনতাকে হত্যা করতে অস্বীকৃতি জানালে ৪৯ বছরের মাথায় দেশে ফের সিপাহি-জনতার বিপ্লবের জন্ম হয়। এ অবদানের স্বীকৃতির দাবি জানিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তে সেনাবাহিনীকে অংশগ্রহণ করার দাবি জানানো হয়।
সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে আ.লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র
শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০১৪ সালের নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য ২০১৩ সাল ছিল আওয়ামী লীগের গুম ও খুনের এক মহোৎসব। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য আমরা এখনো জানতে পারিনি। এ নিয়ে সরকারের পাশাপাশি হেফাজতও প্রকৃত আহত ও নিহতের তথ্য অনুসন্ধান করতে পারে বলে মন্তব্য করেন তিনি। শফিকুল আলম বলেন, পতিত আওয়ামী সরকার বরাবরই হত্যার রাজনীতির মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করে ক্ষমতায় থাকতে চেয়েছে। তিনি ঐ ভয়ানক রাতের নিজের সাংবাদিক জীবনের কথা উল্লেখ করে বলেন, সেই রাতে বারাকাহ, ইসলামী হাসপাতাল ও সিদ্ধিরগঞ্জের হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ অনেকের লাশ পাওয়া গেলেও সরকার তা স্বীকার করেনি।
২০১৩ সাল ছিল আওয়ামী লীগের হত্যার মহোৎসব: প্রেস সচিব
ফ্যাসিজমের কবর রচিত হলেও ছাত্রদলের নেতা সাইফুর রহমান সজীবের খোঁজ মিলছে না। সাইফুর রহমান সজীবকে (৪০) ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি কুড়িল চৌরাস্তা থেকে র্যাব-১ এর গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে আর বাড়ি ফেরেননি সজীব। মা ও স্ত্রী সজীবের ফেরার অপেক্ষায়, তারা সজীবের ছেলে রিজোয়ানকে ঘিরে কান্নায় মেতে থাকেন। কিন্তু এখনো ফিরে নি ছেলে। থানা, পুলিশ, ডিজিএফআই, র্যাব; কোনো জায়গায় যাওয়ার বাদ রাখেননি পরিবার। মা জানিয়েছেন, ভাড়া বাসা বদল করেন না, যদি ছেলে ফিরে এসে এই বাসায় তাদের না পায়!
১০ বছর ধরে অপেক্ষায় গুম হওয়া ছাত্রদল নেতা সজীবের মা
শুক্রবার সকালে বাংলাদেশে সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সফরে কমিউনিটি ভিত্তিক সুরক্ষা ও শান্তি বিষয়ে ইমাম এবং রোহিঙ্গা অভিভাবকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ৪ এক্সটেনশন ও ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পেও বিভিন্ন কার্যক্রমে অংশ নেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান। পরিদর্শন শেষে দুপুরে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বিকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে রাতে বিমানযোগে ঢাকা ফিরে যাবেন ফিলিপ্পো গ্র্যান্ডি। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার
বৃহস্পতিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুলবুল মোল্যা (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এক মাস আগে ৯ বছর বয়সি শিশুকে বুলবুল মোল্যা নিজ বাড়ির ভবনের ছাদে নিয়ে শ্লীলতাহানি করে। ঘটনাটি ওই শিশু পরিবারের লোকজনকে জানালেও লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যান তারা। গতকাল আবার বিড়াল দেখানোর লোভ দেখিয়ে নিয়ে যায়। পরে ধর্ষণ চেষ্টাকালে শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে। আর বুলবুলকে গণপিটুনি দেয়।
শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, ব্যবসায়ীকে গণপিটুনি
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার সুযোগ খোলা থাকবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নতুন দলের সঙ্গেও তারা আলাপ করবে কি না বা কোনো ধরনের জোটে যাবে কি না- এই প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, আলাপ-আলোচনার পথ সবসময়ই খোলা থাকে। নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে।
নতুন দলের সাথেও আলাপ আলোচনার পথ খোলা থাকবে: জামায়াত সেক্রেটারি
রমজানে বাজারে তেলসহ যে সমস্যা রয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উপদেষ্টা আরও বলেন, এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে জানিয়ে তিনি আরও বলেন, এবারের রমজানে সবকিছুই মজুত রয়েছে। তিনি আশা করেন বাজারকেন্দ্রিক কোনো সমস্যা হবে না। পরিবেশ দূষণ থেকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য ট্যানারি মালিকদের নির্দেশ দিয়েছেন।
রমজানে তেলসহ সব সমস্যার সমাধান হবে সাত দিনে: বাণিজ্য উপদেষ্টা
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারাদেশে আজ ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত আরও ৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৪০৪ জন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬১৮
শুক্রবার রাত ৩টায় মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পারভেজ ওরফে ডিলার পারভেজ নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছে থাকা ১৫শ পিস ইয়াবা, ৪টি পাসপোর্ট, ৯টি মোবাইল ফোন, ১৮টি সিম কার্ড ও মাদক বিক্রির নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক পারভেজ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও চুয়া সেলিমের অন্যতম সহযোগী ও মোহাম্মদপুর এলাকার মাদকের ডিলার নামে পরিচিত। তাকে মোহাম্মদপুর থানার হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক
শুক্রবার দুপুরে মিয়ানমারের আকাশ থেকে কেবিন প্রেসার কমে যাওয়া সংক্রান্ত সমস্যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। প্লেনে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। প্লেনে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার ওপর থেকে ওভারহেড মাস্ক বা অক্সিজেন মাস্ক নেমে আসে। ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। অবতরণের পর বিমানে থাকা সব যাত্রীকে টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য একটি অন্য বিমান বরাদ্দ করা হয়। তারা নিরাপদ ছিলেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, মিয়ানমার থেকে ফিরল বিমানের ফ্লাইট
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির প্রথম বক্তৃতায় বলেন, আপনারা দোয়া করবেন বাংলাদেশের তরুণ সমাজ আজকে যে দায়িত্ব কাঁধে নিয়েছে মহান রাব্বুল আলামিন যেন আমাদের সেই দায়িত্ব পালনের তৌফিক দেন। তিনি আরও বলেন, তরুণরা স্বপ্ন দেখে আগামী বাংলাদেশ নতুন এক সংবিধানের মাধ্যমে পরিচালনা করা হবে। সেই স্বপ্ন নিয়ে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর দলের ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দলের আত্মপ্রকাশের দিনই গণপরিষদ নির্বাচনের দাবি আখতার হোসেনের
৫ ফেব্রুয়ারি রাতে চবিতে তৎকালীন শেখ হাসিনা হলে নৌকার প্রতিকৃতি ভাঙতে যাওয়া ও হলের ছাত্রীদের বাধা দেওয়ার ঘটনায় ১০ ছাত্রীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার শিক্ষার্থীদের সঙ্গে দুই সহকারী প্রক্টরের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়েছে। তারা হলেন- অধ্যাপক ড. মো. কোরবান আলী ও মো. নুরুল হামিদ। কোরবান আলী ওই রাতে উপস্থিত ৩ ছাত্রীর নাম, ছবি, বিষয় ও শিক্ষাবর্ষ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন । নুরুল হামিদ কঠোর কর্মসূচি দিয়ে অন্তত প্রাথমিক শাস্তি যেন হল থেকে বহিষ্কার হয় এটা নিশ্চিত করতে বলেছেন। এই তথ্য নিশ্চিত করা গেছে। প্রক্টর নুরুল হামিদও ঘটনা নিশ্চিত করে শিক্ষার্থীদের দোষ বর্ণনা করে আত্মপক্ষ সমর্থন করেছেন।
চবির ১০ ছাত্রী বহিষ্কার, প্রক্টরের সঙ্গে নেতার কথোপকথনের স্ক্রিনশট ফাঁস
শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামে গার্মেন্টস শ্রমিকরা। প্রায় ১ ঘণ্টা অবরোধের কারণে মহাসড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। পরে পৌঁনে ১১টায় প্রশাসন ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের আশ্বাসে সড়ক থেকে সরে যায় শ্রমিকরা। শ্রমিকরা জানায়, ২ মাসের বেতন দিচ্ছে না মালিকপক্ষ। কারও ৩০ হাজার, কারও ৪০ হাজার টাকা বকেয়া রয়েছে। এ মাসে মাত্র ৬ হাজার টাকা বেতন দেওয়া হয়েছে। উপজেলা বিএনপি আহবায়ক মো. আতিকুল আলম শাওন জানান, তুচ্ছ বিষয়ে মহাসড়ক অবরোধ করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়াতে অবরোধ ছেড়েছে।
বকেয়া বেতনের দাবিতে চান্দিনায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গঅভ্যুত্থানে সিলেটের গোলাপগঞ্জে পুলিশের গুলিতে নিহত শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এই সময় উপদেষ্টা শহিদের পরিবারের সদস্যবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সার্কেল এএসপি মো. শাহ আলম, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ।
সিলেটে শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর
বুধবার রাত ৮টায় লেম্বুরচর সাগর মোহনায় কোস্টগার্ড ও র্যাবের অভিযানে ৪ লাখ পিস ইয়াবাসহ জেলে ছদ্মবেশী ১৬ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে মহিপুর থানার নিজামপুর কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। কোস্টগার্ড জানায়, নামবিহীন মাছধরা ট্রলারে জালের মধ্যে লুকিয়ে কুয়াকাটা সমুদ্রপথে পাচারকালে ১৬ পাচারকারীকে এক লাখ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। একই সময় লেম্বুরচরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। চক্রটি সমুদ্রপথে দীর্ঘদিন ধরে এই মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে না পারার কথাও জানায় কোস্টগার্ড। এদেরকে থানার হস্তান্তর করা হয়েছে।
চার লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারী গ্রেফতার
গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় দীর্ঘ ৪৪ বছর পর বৃহস্পতিবার ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজবন্দি। তিনি বন্দী আন্দোলনেরও পুরোধা ব্যক্তিত্ব। ১৯৭৮ সালে গ্রেফতার হয়ে ইসরাইলী লক্ষ্যবস্তুতে হামলার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। ২০১১ সালে এক বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেলেও ২০১৪ সালের ১৮ জুন ইসরাইল তাকে পুনরায় গ্রেফতার করে এবং ৩০ মাসের কারাদণ্ড দেয়। তার সাজা শেষ হওয়ার পর, ইসরাইল তার মূল যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১৮ বছর কারাদণ্ড পুনর্বহাল করে। এরমধ্যে তার ভাইয়ের মৃত্যু হলে জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি।
ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়বে। আর আগের মতো রাতে ভোট হবে না। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আজ যেভাবে রাজনৈতিক দলগুলো এখানে এসেছে, আগামী দিনে সব দল মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। মাসউদ বলেন, ৭১ এ মা-বোনরা জীবন দিলেও কিন্ত ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত দুঃশাসন চালিয়েছে শেখ মুজিব। শেখ মুজিবের শেষ পরিণতি দেখেছি। এরপর স্বৈরশাসক শেখ হাসিনা ১৭ বছর এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। হাসিনার হিংসাত্মক মনোভাবে বহু নিরীহ মানুষ মারা গেছে। আগামীর বাংলাদেশে আর এমন হবে না।
তরুণরা চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়বে: হান্নান মাসউদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেছেন, কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না। বাংলাদেশের জনগণ কোনোদিন মাথা নত করেনি। তারা বার বার জেগে উঠেছে। ১৯৪৭ সালে জেগে উঠেছিল, একাত্তরে জেগে উঠেছিল। প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। তিনি এই সময় বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আর কারও দাসত্ব মেনে নিতে চায় না। তিনি জানান, 'জানাক' ও তার সংগঠন সর্বস্তরের মানুষের কাছে গিয়ে তাদের শেখ হাসিনা উৎখাতের কারণ জেনে নতুন দল গঠন করেছে।
কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না: আরিফ সোহেল
তুরস্কের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালান তার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। এতে আঙ্কারার সঙ্গে ৪০ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে এ অঞ্চলে স্থিতিশীলতা নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের কুর্দিপন্থি ডিইএম পার্টির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার ওকালানের সঙ্গে দ্বীপ কারাগারে সাক্ষাৎ করেন এবং পরে একটি বিবৃতি প্রকাশ করে। এক চিঠিতে ওকালান বলেছেন, ‘আমি অস্ত্র সমর্পণের আহ্বান জানাচ্ছি। তিনি চান তার দল কংগ্রেস করে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করুক। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ এবং অন্যান্যরা দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। কুর্দিদের জন্য জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সালে পিকেকে লড়াই শুরু করার পর থেকে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যদিও এখন তাদের দাবি আঞ্চলিক স্বায়ত্তশাসনের।
অস্ত্র সমর্পণ করছে পিকেকে, অবসান ঘটতে পারে ৪০ বছরের সংঘাতের
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটক ছাত্রলীগ কর্মীর নাম রেজওয়ানুল কবির চয়ন (৩১)। ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। আটক হওয়ার পর ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি। ’আটক পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। লীগের প্রোগ্রাম অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য এমন করেছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
জবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক
আজ সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারতপন্থি ও পাকিস্তানপন্থি কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না। এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ভারতপন্থি ও পাকিস্তানপন্থি কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না
বৃহস্পতিবার গণঅভ্যুত্থানে আহত ১,৪০১ জনের একটি তালিকা প্রকাশিত করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ‘ক’ শ্রেণিতে এবং গুরুতর আহত ৯০৮ জনকে ‘খ’ শ্রেণিতে রেখে এ গেজেট প্রকাশিত হয়েছে। আজ তাদের'জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার । আহতদের ধরন ভেদে ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা ও মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে, গত ১৫ জানুয়ারি অভ্যুত্থানে ৮৩৪ জন শহিদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। তাদেরকে দেওয়া হবে সহায়তা।
আহত ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ
শুক্রবার বিকালে আত্মপ্রকাশ অনুষ্ঠানে‘জাতীয় নাগরিক পার্টি’র অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করব। হাসনাত বলেন, আমরা দীর্ঘ দেড় দশক আওয়ামী জাহেলিয়াতের শাসনের পর আজ মুক্ত হয়েছি। এ দীর্ঘ সময় ছিল বিচারহীনতার সংস্কৃতি। ভারতীয় আগ্রাসনে বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে আমাদের ভাইদের ওপর রাতের অন্ধকারে জেনোসাইড চালানো হয়েছে। তিনি বলেন, আপনারা দেখেছেন রাতের ভোট, দিনের ভোট চালু করার সংস্কৃতি চালু করা হয়েছে। সংসদে কে যাবে তা ঠিক করবে খেটে খাওয়া মানুষ। তিনি আরো বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলব। বিভাজন নয়, একতার রাজনীতি চালু করব।
আমরা একতার রাজনীতি চালু করব: হাসনাত আবদুল্লাহ
গণঅভ্যুত্থানের তরুণদের নেতৃত্ব গঠিত জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। এ নতুন দলের আহবায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে। মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহবায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার। মীম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, আহবায়ক নাহিদ
‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ এমন বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক কামরুল হাসান খোকন। তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানী ঢাকা থেকে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক এ সভাপতিকে গ্রেফতার করা হয়। আদাবর থানা জানিয়েছে, খোকন নামের সাবেক ছাত্রলীগ নেতাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হওয়া মামলাটি রাজনৈতিক। মামলা নাম্বার ১৮। পরিবার জানিয়েছে, ব্রেইন স্ট্রোকের রোগী, মানসিকভাবেও অসুস্থ।
‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’—বলা লীগ নেতা গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের হারুনের (৩৫) বসতবাড়ির কাছে একটি পরিত্যাক্ত গোয়ালঘর থেকে চারটি সোনার বার জব্দ করেছে বিজিবি। এতে দুই কেজি ৩৩৫ গ্রাম সোনা রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা। ভারতে পাচারের জন্য বারগুলো রাখা হয়েছিল। বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত হারুন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী হয়ে বিজিবি সদস্য ইকবাল হোসেন দামুড়হুদা থানায় মামলা করেছেন।
গোয়াল ঘরে মিলল চার সোনার বার
গণঅভ্যুত্থানের তরুণদের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতৃত্ব ইতোমধ্যে অনুষ্ঠান মঞ্চে উপস্থিতি হয়েছেন। তরুণ নেতা মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আখতার হোসেনসহ অন্যান্যরা মঞ্চে অবস্থান করছেন। যদিও নতুন দলে কে কোনও পদে যাচ্ছেন, তার ঘোষণা দেওয়া হয়নি। অনুষ্ঠানের শুরুতে দুটি ডকুমেন্টারি প্রর্দশনী করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বিত উদ্যোগে এই রাজনৈতিক দলের যাত্রা হতে যাচ্ছে।
নতুন দলের আত্মপ্রকাশ: মঞ্চে নাহিদসহ শীর্ষ নেতারা
ব্লুমবার্গ বিলিয়োনার্স ইনডেক্স জানিয়েছে, টেসলার শেয়ারের দাম ২৫ সালে এখন পর্যন্ত ৮% কমেছে। যার ফলে ইলন মাস্ক সম্পত্তি হারিয়েছেন ১৯.২%, যা প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। তথ্যানুসারে, মঙ্গলবারের বড় ধাক্কায় প্রভাব পড়ে টেসলার স্টকে। প্রথমবারের মতো এই কোম্পানির বাজারগত মূলধনের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলারের নিচে অবস্থান করছে। জানা গেছে ২৫ সালে এখনো পর্যন্ত ২৭% নিম্নগামী। ইউরোপে গাড়ি বিক্রির পরিমাণ ৩৭% বাড়লেও টেসলার বিক্রির হার কমেছে ৪৫%! বিশেষজ্ঞরা একে মার্কিন রাজনীতিতে ইলন মাস্কের যোগ দেওয়ার প্রভাব হিসেবে দেখছেন।
টেসলার স্টকে বড় ধাক্কা, ১৯.২% কমেছে মাস্কের সম্পত্তি
‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা। মানিক মিয়া এভিনিউতে সমাবেশস্থলে আসেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সমাবেশস্থলে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া রাজনীতিবিদ জোনায়েদ সাকি, জালালুদ্দীন আহমদ, মোস্তাফিজুর রহমাম ইরান, মাহমুদুর রহমান মান্না, আহমদ আলী কাশেমী, জেনারেল সাখাওয়াত হোসেন রাজী, আমির নুরুল ইসলাম বুলবুল ও আব্দুল মান্নান উপস্থিত হয়েছেন। সেখানে আরও উপস্থিত হন ঢাকায় পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর কামরান দাঙ্গাল।
‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ: অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতা ও কূটনীতিকরা
রাজধানীতে চিনতাই মহামারী রূপ নেওয়াতে ৫০ থানা এলাকায় ৪৩২টি হটস্পট নির্ধারণ করা হয়েছে। এইসব স্থানে ১২০০ ছিনতাইকারী দিনে রাতে ছিনতাই করছে। এর সাথে জড়িত তিন ধরনের অপরাধী। চার পাঁচ জনের দলগুলো পেশাদার, এরা এলাকাভিত্তিক ছিনতাই করে, কখনো এরিয়া বিক্রি করে ঘুরে ঘুরে ছিনতাই করে। আরেকদল মাদকের টাকা জোগাড় করতে ছিনতাই করে। আরেকদল শখের বসে দামি ফোন ও ল্যাপটপ দামি মোটরসাইকেলে চড়ে চুরি করে। এদের রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা।
ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৩ ধরনের অপরাধী, বিনিময় হয় টার্গেট
জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো কর্মী-সমর্থক ব্যানার ও জাতীয় পতাকা হাতে সমবেত হন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর উদ্যোগে গঠিত এই দলটির আহ্বায়ক হয়েছেন মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন। নিরাপত্তা, মেডিকেল টিমসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন দল গঠনের জন্য নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্র, স্লোগানে স্লোগানে মুখর
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ মিলিয়ন ডলার তথা বাংলাদেশী মূল্যে প্রায় ৬০ কোটি টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গোল্ড কার্ড বিক্রি করবেন। এতে সুবিধা পেতে পারে আওয়ামী লীগের লুটেরা অলিগার্করা। যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। গোল্ডকার্ডের পর গ্রিনকার্ড দেওয়ার কথা জানিয়েছে ট্রাম্প, যা নাগরিকত্ব স্বীকৃতি দেবে। আশঙ্কা করা হচ্ছে এতে পুরো বিশ্বের অলিগার্কদের আশ্রয়স্থল হয়ে উঠবে বিশ্বাস সবচেয়ে ক্ষমতাধর ও ধনী এ দেশটি। তবে এখনো নীতিমালা ঘোষণা করা হয়নি।
গোল্ড কার্ড চালু হলে আওয়ামী লুটেরাদের আশ্রয়স্থল হতে পারে যুক্তরাষ্ট্র
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স বরাতে ট্রাম্প বলেছেন, সম্ভাব্য খনিজ চুক্তি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। বৃহস্পতিবার ইউক্রেন সংকট ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই বৈঠক অনুষ্ঠিত হয় ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ও ইউরোপ যখন নিজের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার ব্যাপারে অবস্থান নিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বৈঠকে ইউক্রেনের নিরাপত্তায় জোর দিয়েছেন।
ইউক্রেনের নিরাপত্তা নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি ট্রাম্প
রাজধানীর মাতুয়াইল থেকে অপহরণ হওয়া রেজাউল হক (৩৬) নামে এক মাছ খামারিকে উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন কনস্টেবল জুয়েল। ঘটনাটি ঘটে সারুলিয়ার ওয়াসা রোডে, তখন তাদের কাছে দেশীয় অস্ত্র ও দুইটা মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় রেজাউল বাদী হয়ে মামলা করেছেন ১২ জনকে উল্লেখ করে ও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে। অভিযোগকারীর দাবি, তিনি জুট মিলের মাছ পরিদর্শন করতে গেলে রুদ্র বাহিনী তাকে অপহরণ করে দশ লাখ টাকা দাবি করে। ষাট হাজার টাকা সন্ত্রাসীরা হরণ করলে তার কর্মচারী খবর পেয়ে পুলিশকে ফোন দেয়। দুজনকে আটক করেছে পুলিশ।
অপহৃতকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার পুলিশ
বৃহস্পতিবার ইসরাইল জানিয়েছে, আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে বাঁধা নিষেধ আরোপ করবে। রমজান উপলক্ষে প্রতিবছর লাখ লাখ ফিলিস্তিনি ইসরাইলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে নামাজ আদায় করতে যান। গত বছর গাজা যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত থাকায় ইসরাইলী কর্তৃপক্ষ আল আকসা প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল। বিশেষ করে পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের ওপর। এ বছর যুদ্ধ না থাকলেও আগের মতো অবস্থান নিয়েছে। কী কী বিধিনিষেধ আরোপ করবে এখনো জানায়নি।
রমজানে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ ইসরাইলের
গাজায় ফিলিস্তিনি সংগঠন হামাস ও ইসরাইলের মধ্য দিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে মিশরের কায়রোতে আলোচনা চলছে। মধ্যস্থতাকারী দেশ মিশর বৃহস্পতিবার জানিয়েছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে পৌঁছেছে। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি ১ মার্চ শেষ হতে চলেছে। এর আগে বৃহস্পতিবার চার মৃতদেহের বিনিময়ে শতাধিক ফিলিস্তিনি মুক্তি পেয়েছে। বিগত যুদ্ধে গাজায় ৪৮ হাজারের অধিক শহীদ হয়েছেন এবং ইসরাইলে ১২ শতাধিক নিহত হয়েছে।
গাজায় যুদ্ধবিরতি, কায়রোয় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু
২১-২৩ মার্চ নেনজিংয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল নন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জহির রায়হান। ৪০০ মিটারে টানা দশবার জাতীয় চ্যাম্পিয়ন জহির রায়হানের নাম বুধবার রাতে ওয়ার্ল্ড অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনের কাছে পাঠিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। এতে সদ্যসমাপ্ত জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করা ইসমাইল হতাশ। ফেডারেশন বলছে, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বিবেচনায় জহিরকে বেছে নেওয়া হয়েছে। অর্থ সংকটের কারণে নেওয়া যাচ্ছে না দুইজনকে।
অ্যাথলেটিক্সে বাদ পড়ে ‘বাকরুদ্ধ’ ইসমাইল
চীন গত সপ্তাহে ইন্দো-প্যাসিফিক অঞ্চল জুড়ে তাইওয়ান প্রণালী থেকে টাসমান সাগর পর্যন্ত এক নাগাড়ে অনেকগুলো সামরিক মহড়া দিয়েছে। এই মহড়াগুলোর মধ্যে ছিল অত্যন্ত ক্ষমতাসম্পন্ন অস্ত্র পদ্ধতি। মহড়াগুলোর লক্ষ্য ছিল এই ধরনের সামরিক হুমকি থেকে আঞ্চলিক দেশগুলো ও যুক্তরাষ্ট্র কেমন সাড়া দেয় তার পরীক্ষা। অধ্যাপক স্টিফেন ন্যাগী বলেছেন, ট্রাম্প প্রশাসন বৈশ্বিক ইস্যু মোকাবিলা করতে গিয়ে এদিকে সক্ষমতা না দেখানোর ফাঁককে চীন কাজে লাগাতে চাইবে। তাইওয়ান পাল্টা সামরিক বিমান ও নৌযান মোতায়েন করেছে। অগ্রীম সতর্কবার্তা না দেওয়ার অভিযোগ তুলেছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াও এতে উদ্বেগ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্র ও মিত্রদের ‘ভয় দেখাতেই’ ইন্দো-প্যাসিফিকে চীনা সামরিক তৎপরতা
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা যাবে। প্রতিনিধি দলে থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানটির জন্য বিএনপির প্রধান নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্ভুক্ত।
‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাবে বিএনপি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসতে শুরু করেছে ছাত্রজনতা। দুপুর দেড়টায় শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠানস্থলেই নাগরিক কমিটির এক নেতার ইমামতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে। বিকাল তিনটায় দলটি আত্মপ্রকাশ করবে।
‘জাতীয় নাগরিক পার্টির’ সমাবেশস্থলেই জুমার নামাজ
বৃহস্পতিবার অনুষ্ঠিত পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯টি পদের মধ্যে সবগুলোতেই জিতেছে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের সদস্যরা। কোনো পদে জিততে পারেনি জামায়াত সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল প্যানেল। নির্বাচনে অংশই নেয়নি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৬৭ ভোটারের মধ্যে ৩৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান নির্বাচন কমিশনার। ২২১ ভোট পেয়ে সভাপতি পদে হয়েছেন হুমায়ুন কবির, নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান পেয়েছেন ১৩৭ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।
৯ পদে বিএনপিপন্থিদের জয়
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়। আইএমডি বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ এবং উৎপত্তিস্থল ছিল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূমিকম্পে বিহার ও শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে বুধবার মধ্যরাতেও ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেট ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ফের ভূমিকম্পে কাঁপল দেশ
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের ৪৯০ মেগাওয়াটসম্পন্ন তিনটি প্ল্যান্ট রয়েছে। যা থেকে মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাকি দুটির মধ্যে ১০০ মেগাওয়াটের প্ল্যান্টটি উদ্বোধনের পর ৪ বছরে মাত্র ৬৭ দিন চলেছে। সবচেয়ে বড় ৩৩০ মেগাওয়াট ক্ষমতার প্ল্যান্টটি ২০২২ সালে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। মেরামতে কালক্ষেপণ করাতে এখনো উৎপাদনে যেতে পারেনি। একে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। এতে প্রতিদিন ৪ কোটি টাকা ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা জানান, এ ক্ষতির দায় সাবেক সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের।
৪৯০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রে উৎপাদন মাত্র ৩০ মেগাওয়াট
অমর একুশে বইমেলা আজ (২৮ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে, এবছর সময় বাড়ানো হচ্ছে না। শেষ দিনে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আয়োজক কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন জানান, বিভিন্ন বাস্তবতা ও ধর্মীয় বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, চ্যালেঞ্জ সত্ত্বেও বইমেলা সফল হয়েছে, যা বই বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক মেলবন্ধনের জায়গা। বাংলা একাডেমি ভবিষ্যতে নিজস্ব ব্যবস্থাপনায় মেলা আয়োজনের কথা ভাবছে। ২০২৫ সালের বইমেলা উদ্বোধন করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিশেষ অতিথি ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।
অমর একুশে বইমেলার শেষ দিন আজ, এবছর সময় বাড়ছে না
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য বোঝাই করা লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দরসীমানা ছাড়তে হবে। বন্দর কার্যক্রম সচল রাখা, বাজার স্থিতিশীল করা ও কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে বন্দর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রয়োজনে দীর্ঘ সময় জাহাজগুলো থাকার ফলে নিরাপত্তা ঝুঁকি ও সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিশেষ করে, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এই নিয়ম গুরুত্বপূর্ণ।
বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী লাইটার জাহাজ ৭২ ঘণ্টার বেশি থাকতে পারবে না
গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।