Web Analytics

শিল্পকলার কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। তিনি বলেন, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার জটিলতা, একাডেমির সচিবকে ফোকাল পারসন হিসেবে মনোনীত করে মহাপরিচালকের বিধিসম্মত দায়িত্ব পালনে বাধা প্রদান, বাজেট কর্তন, শিল্পকলার ভেতর থেকে ফাইল গায়েব করে দেওয়া, একাডেমির অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তাকে প্ররোচিত করে কাজের পরিবেশ ব্যাহত করা এবং দুর্নীতিবাজ চক্রের নানা অপতৎপরতার কারণে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছি।' তিনি আরো বলেন, তাকে আদিবাসী শব্দ ব্যবহার করতে বাঁধা দেওয়া হয়েছে।

01 Mar 25 1NOJOR.COM

আদিবাসী শব্দ ব্যবহারে বাঁধা এবং উপদেষ্টা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে পদত্যাগ: সৈয়দ জামিল

নিউজ সোর্স

আদিবাসী শব্দ ব্যবহারে বাঁধা এবং উপদেষ্টা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে পদত্যাগ: সৈয়দ জামিল

শিল্পকলার কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতার একপর্যায়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং শিল্পকলা একাডেমির সচিবের কাছেই তার পদত্যাগপত্র হস্তান্তর করেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।