Web Analytics

তুরস্কের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালান তার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। এতে আঙ্কারার সঙ্গে ৪০ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে এ অঞ্চলে স্থিতিশীলতা নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের কুর্দিপন্থি ডিইএম পার্টির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার ওকালানের সঙ্গে দ্বীপ কারাগারে সাক্ষাৎ করেন এবং পরে একটি বিবৃতি প্রকাশ করে। এক চিঠিতে ওকালান বলেছেন, ‘আমি অস্ত্র সমর্পণের আহ্বান জানাচ্ছি। তিনি চান তার দল কংগ্রেস করে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করুক। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ এবং অন্যান্যরা দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। কুর্দিদের জন্য জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সালে পিকেকে লড়াই শুরু করার পর থেকে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যদিও এখন তাদের দাবি আঞ্চলিক স্বায়ত্তশাসনের।

28 Feb 25 1NOJOR.COM

অস্ত্র সমর্পণ করছে পিকেকে, অবসান ঘটতে পারে ৪০ বছরের সংঘাতের

নিউজ সোর্স

অস্ত্র সমর্পণ করছে পিকেকে, অবসান ঘটতে পারে ৪০ বছরের সংঘাতের

তুরস্কের কারাবন্দি ‘সন্ত্রাসী’ নেতা আবদুল্লাহ ওকালান তার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন।এর মধ্যদিয়ে আঙ্কারার সঙ্গে তাদের ৪০ বছরের সংঘাতের অবসান ঘটতে পারে এবং এই অঞ্চলের জন্য সুদূরপ্রসারী রাজনৈতিক ও নিরাপত্তা নিয়ে আসতে বলে ধারণা করা হচ্ছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।