Web Analytics

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় দীর্ঘ ৪৪ বছর পর বৃহস্পতিবার ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজবন্দি। তিনি বন্দী আন্দোলনেরও পুরোধা ব্যক্তিত্ব। ১৯৭৮ সালে গ্রেফতার হয়ে ইসরাইলী লক্ষ্যবস্তুতে হামলার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। ২০১১ সালে এক বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেলেও ২০১৪ সালের ১৮ জুন ইসরাইল তাকে পুনরায় গ্রেফতার করে এবং ৩০ মাসের কারাদণ্ড দেয়। তার সাজা শেষ হওয়ার পর, ইসরাইল তার মূল যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১৮ বছর কারাদণ্ড পুনর্বহাল করে। এরমধ্যে তার ভাইয়ের মৃত্যু হলে জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি।

28 Feb 25 1NOJOR.COM

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি

নিউজ সোর্স

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দি

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজবন্দি। দীর্ঘ ৪৪ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পান নাইল বারঘৌতি নামের এই রাজবন্দি। দীর্ঘ সময় ধরে কারাগারে থাকার ফলে তিনি ফিলিস্তিনি বন্দি আন্দোলনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।