Web Analytics

শুক্রবার বিকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্রে আইনের শাসন না থাকলে সংখ্যাগুরু বা সংখ্যালঘু কেউই নিরাপদ নন। একমাত্র আইনের শাসন সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে দলীয় পরিচয় জরুরি নয়, হাসিনার আয়নাঘরে যারা গুম ছিলেন এরা কিন্তু সংখ্যাগুরু ছিলেন। এটা তাদের রক্ষা করতে পারেনি। সনাতনীদের যাতে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হামলা দু-একটি ছাড়া ধর্মের কারণে হয়নি, রাজনৈতিক উদ্দেশ্য, লোভ ও লাভের কারণে হয়েছে।

01 Mar 25 1NOJOR.COM

রাষ্ট্রে আইনের শাসন না থাকলে মানুষের নিরাপত্তা থাকে না: তারেক রহমান

নিউজ সোর্স

রাষ্ট্রে আইনের শাসন না থাকলে মানুষের নিরাপত্তা থাকে না: তারেক রহমান

রাষ্ট্রে আইনের শাসন না থাকলে সংখ্যাগুরু বা সংখ্যালঘু কেউই নিরাপদ নন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একমাত্র আইনের শাসন সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে তিনি উল্লে­খ করেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।