পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক বিষয়ে দিল্লির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এর চারদিন আগে বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানের বৈঠক চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমগুলো বৈঠক হওয়া নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনায় রয়েছে।
ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর। ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল- আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ৬ এপ্রিল থেকে যথারীতি কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে। টানা ৯ দিন কাস্টমস ও বন্দর বন্ধ থাকার কথা থাকলেও ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউজে এ নির্দেশ পালন করা হলেও বেনাপোলসহ অন্যান্য কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে তা পালন করা হয় না। এখানে বন্দর ব্যবহারকারীরা সবাই ছুটিতে চলে যাওয়ায় সব কিছু বন্ধ থাকে।
ঈদে টানা ৯ দিন বন্ধ বেনাপোল স্থলবন্দর
শেখ হাসিনার মতোই একাত্তরের ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন, বলেছেন তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমদ। তিনি বলেন, তাজউদ্দিন আহমদকে বলে গেলেন ‘নাকে তেল দিয়ে ঘুমাও, পরশু হরতাল ডেকেছি। এখনো খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলোও পাওয়া যাবে।' তিনি আরো বলেন, এই হরতাল ঘোষণার সময় আমরা জানতে পেরেছি ক্র্যাকডাউন হবে। এই খবরটি কিন্তু তখন ফাঁস। শেখ মুজিব কিন্তু এর সবকিছুই জানতেন। তারপরও তিনি নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে নির্দিষ্ট কোনো নির্দেশনা দিলেন না। তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন করো, শুধু তাই নয়- তিনি স্বাধীনতার ঘোষণাটুকুও দিলেন না।
হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব: তাজউদ্দিনকন্যা শারমিন
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বনানীর ৩১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ এবং পাঁচটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। ফ্রিজ করা ব্যাংক হিসাবে ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা আছে। জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ ফ্রিজ চেয়ে আবেদন করেন। আদালত সেটি মঞ্জুর করেন।
সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, ২ কোটি টাকা ফ্রিজ
বাসস এমডি মাহবুব মোর্শেদসহ তিনজনের নামে মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন কবি আবদুল হাই শিকদার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। অপর আসামিরা হলেন- খাইরুল আলম এবং আসাদুজ্জামান আসাদ। আসাদকে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আবদুল হাই শিকদার বলেন, ‘আসামিরা আমার মর্যাদা ক্ষুণ্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, উদ্ভট একটা পোস্ট দিয়েছে ফেসবুকে। যাতে উল্লেখ করা হয়েছে, আমি খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনাকে খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে এরশাদের পক্ষে কবিতা লিখেছি। যেটা আদৌ আমার লেখা না। সংক্ষুব্ধ হয়ে আদালতের কাছে এসেছি, মামলা করেছি।
বাসস এমডিসহ তিনজনের নামে যুগান্তর সম্পাদকের মানহানি মামলা
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ১১ মার্চ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের হওয়া বৈঠকের কথা স্বীকার করা হলেও বৈঠক হাসনাত-সার্জিসের আগ্রহে হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর। সদর দপ্তর জানায়, "রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব অভিমত হিসেবে দিয়েছেন সেনাপ্রধান। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক, ফলপ্রসু ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতার বিবেচনায় বললেও এ ব্যাপারে সরকার ও সব রাজনৈতিক দল মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন বলে সেনাপ্রধান জানিয়েছেন। চাপ দেননি।" হাসনাত আব্দুল্লাহর পোস্টকে ‘সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি বৈ অন্য কিছু নয়’ বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে।
হাসনাত-সার্জিসের আগ্রহে বৈঠক, রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের আলাপ সেনাপ্রধানের নিজস্ব অভিমত: সেনাবাহিনীর সদর দপ্তর
সরি আর চুপ থাকতে পারলাম না’- আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের কিছুটা ভিন্ন বয়ানের প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন দলটির আরেক শীর্ষ নেতা আবদুল হান্নান মাসুদ। হান্নান লিখেছেন, ‘এসব কি ভাই! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন।’ তিনি আরও বলেন, ‘মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা! সরি, আর চুপ থাকতে পারলাম না।’
‘সরি আর চুপ থাকতে পারলাম না’, সারজিসের পোস্টে হান্নানের প্রতিক্রিয়া
ঢাবি শিক্ষক ড. জিনাত হুদার বিচার দাবি করেছে ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। বিবৃতিতে তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে নি:শর্ত সমর্থন ও গণহত্যায় উৎসাহিত করায় ঢাবি শিক্ষক সমাজ কর্তৃক প্রত্যাখ্যাত ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা শিক্ষক সমিতির নাম ব্যবহার করে বিভিন্ন ইস্যুতে বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন। এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র-জনতাকে নিয়ে বিষোদগার, নেতিবাচক মন্তব্য, গণ-অভ্যুত্থানের বিরোধিতা এবং শিক্ষক সমিতির প্রতিনিধি হয়ে গণভবনে উপস্থিত হয়ে খুনি শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন দেওয়ায় ফ্যাসিবাদের দোসর ড. জিনাত হুদাকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
অধ্যাপক জিনাত হুদাকে গ্রেফতারের দাবি ঢাবি সাদা দলের
জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতে পুরোপুরি একমত এনসিপি। রোববার যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া স্প্রেডসিটে থাকা ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টি প্রস্তাবে পুরোপুরি একমত হয়েছি। ২৯টি প্রস্তাবে আমরা আংশিক একমত। ২২টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি। তিনি আরও বলেন, খুব গুরুত্বপূর্ণ দুইটা কমিশন আমাদের কাছে স্প্রেডসিট পাঠায়নি। একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, আরেকটা স্থানীয় সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমরা দেখতে পাইনি। এই ব্যাপারে কমিশনের অবস্থান জানতে চেয়েছি।
ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১৩টিতে একমত এনসিপি
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। নিখোঁজের একদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে টেকনাফ জিরো পয়েন্টের পশ্চিম বিচ সংলগ্ন এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ তীরে দেখতে পায় স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দিলে তারা এসে লাশটি শনাক্ত করে নিয়ে যায়।
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার
রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪-কে এক কাতারে আনা হয়েছে, এটি সমুচিত নয় বলে মনে করে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থায় যে প্রস্তাবনা ছিল, সেটির পক্ষে। তিনি বলেন,নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার। ইসির দায়বদ্ধতা সংসদীয় কমিটির রাখার বিপক্ষে মত দিয়ে তিনি বলেন, এনআইডি যদি আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশনকে বারবার অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে।
সংবিধানে একাত্তর ও চব্বিশকে এক কাতারে আনা সমুচিত নয়: বিএনপি
৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সুবিধাভোগী বিনোদন জগতের তারকাদের অনেকেই বেশ বিপাকে পড়েন। 'মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, সিনেমা করার জন্য অনুশোচনার মতো কিছুই নেই। মুজিব সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল— এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোনো রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। নুসরাত আরো বলেন, 'একটি দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব এলে তা নিজের অত পছন্দ না হলেও মানা করা যায় না।' অভ্যুত্থানের সময় কানাডায় ছিলেন জানিয়ে বলেন, ভুল সবসময়ই ভুল। তাই আমার মনে হয়েছে, তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি।
এখানে অনুশোচনার মতো কিছুই নেই, হাসিনা চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত
ঈদযাত্রা নিরাপদ করতে আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ হতে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। বিষয়টি বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবহিত করা এবং সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল খসড়া প্রস্তাব উত্থাপন করায় ব্রিটেন ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। ইরান কর্মকর্তা ফোরুজান্দে ভাদিয়াতি ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতদের বলেন, তাদের সরকারগুলো এ পদক্ষেপের মাধ্যমে ‘দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক’ তৎপরতা চালিয়েছে। ১৯৮০’র দশকে জার্মানি ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল। ব্রিটিশ রাষ্ট্রদূতকে ভাদিয়াতি বলেন, ইরানি জনগণ তাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ব্রিটিশদের অবৈধ হস্তক্ষেপের কথা এত দ্রুত ভুলে যায়নি।
ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতকে তলব করল ইরান
শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মিশর সফরে গেছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি স্বাগত জানান। দুই নেতা রমজান মাসের শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের শক্তি প্রতিফলিত করে আন্তরিক কথোপকথন করেন। সফর শেষে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্ট আল-সিসি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ মোহাম্মদ বিন জায়েদকে বিদায় জানান। গাজায় ইসরাইলি হামলার সময়ে এই সফর বেশ তাৎপর্যপূর্ণ।
উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি, মিশর সফরে আমিরাতের প্রেসিডেন্ট
সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে সংলাপে বসবে কমিশন। রবিবার সকালে ইতোমধ্যে বৈঠকে বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দুপুর ১টায় কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে বিএনপি, বেলা ২টায় এনসিপি এবং সবশেষ বেলা আড়াইটায় জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে, সিপিবি। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।
ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি, এনসিপি ও সিপিবির সংলাপ আজ
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের মধ্যে দুজন ১৯ বছর বয়সী তরুণ এবং একজন ১৬ বছর বয়সী কিশোর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ নিহত বা আহতদের নাম প্রকাশ করেনি। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৫
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার এজাহারে বলা হয়, আসামির দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। তাঁর জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, জাল টাকাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন মালেক।
স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড
গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান লিখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণে প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান করছি। যদি আগামীকালই এই সংলাপ ডাকে, আগামীকালই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। রাশেদ খান আরও লেখেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংলাপের মাধ্যমেই নিষিদ্ধ হোক গণহত্যাকারী দল আওয়ামী লীগ। নিষিদ্ধের সিদ্ধান্ত রাজনৈতিক ও সরকারি সিদ্ধান্তের বিষয়। সেটির আয়োজক হতে হবে সরকারকে।
আ.লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান রাশেদের
জেনারেল ওয়াকার-উজ-জামানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার অভিযোগটি অস্বীকার করেছেন সারজিস আলম। এ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন তিনি। সার্জিস আলম বলেন, আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি ‘প্রস্তাব’ দেওয়ার আঙ্গিকে দেখি না বরং ‘সরাসরি অভিমত প্রকাশের’ মতো করে দেখি। রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন। ‘ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম এন্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি।’ এই কাউন্টার সেনাপ্রধান দিয়েছিলেন বলেও স্বীকার করেন সারজিস আলম, তবে বলেন ধমকের সুরে নয়, নিজে বয়সে বড় হিসেবে বলেছিলেন।
সারজিস সেনা প্রধানের রিফাইন্ড আ. লীগের প্রস্তাবকে চাপ মনে করেননি, ‘সরাসরি অভিমত প্রকাশ’ হিসেবে দেখেন।
গাজায় শনিবার ভোর থেকে সারা দিনের ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে, গাজা শহরের তুফায় ৯ জন, জেইতুন পাড়ায় দুজন, আল-মোঘরাকায় দুজন, বেইত লাহিয়ায় ছয়জন, দেইর এল-বালাহতে একজন ও খান ইউনিসে দুজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে কমপক্ষে ৪৯ হাজার ৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া বলেছে, অবরুদ্ধ উপত্যকায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে।
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির
স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সে সম্পর্কে ভারত অবগত থাকলেও কোনো হস্তক্ষেপ করতে পারেনি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, স্বৈরাচার হাসিনাকে প্রভাবিত করার মতো ‘প্রয়োজনীয় প্রভাব’ তাদের ছিল না। তারা হাসিনাকে শুধুমাত্র ‘পরামর্শ’ দিতে পারতেন। তিনি সার্ক পুনর্জাগরণের ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে ভলগার তুর্কের সতর্ক বাণী সম্পর্কেও তিনি আলাপ উঠিয়েছেন। যেইটা আইএসপিআর অস্বীকার করে বলেছে, সতর্ক বার্তা যদি দেওয়া হয়ও, সরকার তাদের অবগত করেনি।
হাসিনাবিরোধী আন্দোলন সম্পর্কে জানলেও হস্তক্ষেপ করতে পারেনি ভারত: জয়শঙ্কর
৬টি প্রকল্পে বাড়তি খরচ যাচ্ছে ১৫ হাজার ৫৬ কোটি ৪৭ লাখ টাকা। এসব প্রকল্পের মূল অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল ১২ হাজার ৮৩১ কোটি ৭৩ লাখ টাকা। রোববার পৃথকভাবে দেওয়া এসব প্রস্তাব উপস্থাপন করা হবে একনেক বৈঠকে। সময় মতো এসব বাস্তবায়ন হয়ে গেলে অতিরিক্ত অর্থের প্রয়োজন নাও হতে পারত। এখন প্রকল্প বন্ধও করা যাবে না। প্রকল্পগুলো হলো-পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প ফেজ-৩, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ প্রকল্প, পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ এবং ঢাকা শহরের নিকটবর্তী এলাকায় ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প।
হাসিনার ৬ প্রকল্পে অতিরিক্ত সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাধ্য হচ্ছে সরকার
টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকারযোগে ফিরছিলেন। নয়াপাড়া পৌঁছালে ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচ ব্যবসায়ীদের প্রাইভেটকারটি গতিরোধ করে এলোপাতাড়ি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
টাঙ্গাইলে গুলি ছুড়ে গরু ব্যবসায়ীর ৭৮ লাখ টাকা ছিনতাই
মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ আরও অনেকেই নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিওপির অধীনে কর্মরত সিপাহী বিল্লাল হোসেন। এর আগে, শনিবার ভোরে টেকনাফে নৌকাডুবির ঘটনায় নারী, পুরুষ, শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ৪ মরদেহ উদ্ধার
সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি-সংলগ্ন বনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। রোববার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আবার আসে। নিয়ন্ত্রণে আসা আগুন আর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না বা আবার জ্বলে ওঠার শঙ্কা রয়েছে কি না তা যাচাই করা এবং ঘটনাস্থলে আগুনের অস্তিত্ব খুঁজতে কাজ করছেন বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা। অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি
রোহিঙ্গাদের উদ্ধারে গিয়ে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের তথ্য গুজবনির্ভর ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিজিবি। বিজিবি বলছে, নিখোঁজ রয়েছে একজন বিজিবি সদস্য। তাকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, গত দুদিনে ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবনির্ভর এই অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
রোহিঙ্গাদের উদ্ধারে গিয়ে ৩৩ বিজিবি সদস্য নিখোঁজের বিষয়টি ভিত্তিহীন: বিজিবি
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন শনিবার প্রতিদ্বন্দ্বী হামাসকে গাজার ফিলিস্তিনিদের ‘অস্তিত্ব’ রক্ষা করতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। ফাতাহ মুখপাত্র বলেন, "হামাসকে শাসন থেকে সরে দাঁড়াতে হবে এবং সামনে আসা যুদ্ধ ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান ঘটাবে যদি তারা গাজায় ক্ষমতায় থাকে। হামাসকে গাজার জনগণ, শিশু, নারী এবং পুরুষদের প্রতি সহানুভূতি দেখাতে হবে।" তবে হামাসের পক্ষ থেকে আপস বা ক্ষমতা ছেড়ে দেওয়া সম্ভব নয় বলে মনে হয়।
‘ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায়’ হামাসকে ক্ষমতা ছাড়তে বলল ফাতাহ
ইস্তান্বুলের মেয়র একরেম ইমামোলুকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। শুরু হয়েছে এরদোগানের পদত্যাগ দাবি। এ ঘটনাকে ২০১৩ সালের পরে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকে। সে বছর অন্তত আটজন নিহত হন। বিক্ষোভ দমনে ইস্তান্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিক্ষোভরত শহরগুলোতে সব ধরনের জমায়েতের ওপর পাঁচদিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটা সহিংসতার কারণে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের এমন বাধা ও প্রেসিডেন্টের হুমকির তোয়াক্কা না করেই আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা।
এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক
ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান বলেন, কেরানীগঞ্জে যত উন্নয়ন হয়েছে সব বিএনপি আমলে হয়েছে। আগামী নির্বাচনে ব্যারিস্টার অমি নির্বাচিত হলে বিএনপি সরকার বুড়িগঙ্গা নদীর ওপর খোলামোড়া-কামরাঙ্গীরচর ব্রিজ নির্মাণ করে দেবে, ইনশাআল্লাহ। আমরা ভারতের দাসত্ব করবো না মন্তব্য করে আমানউল্লাহ আমান বলেন, হাজারো বিএনপি নেতাকর্মী ও ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ এগিয়ে যাবে, কোন নতজানু পররাষ্ট্রনীতি চলবে না।
নিজের ছেলেকে এমপি প্রার্থী ঘোষণা করলেন আমানউল্লাহ আমান
বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, কেউ কেউ এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন। প্রফেসর আলী রিয়াজ সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন। বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবেনা। এই সংখ্যানুপাতিক নির্বাচন মানে ফ্যাসিস্ট এবং তাদের দোসরদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করা। নেপালে একটা প্রক্রিয়া করার চেষ্টা করেছে। কিন্তু দুবছরে তাদের সরকার ৯ বার পরিবর্তন হয়েছে। এই সময় তিনি সতর্ক করে বলেন, দুর্বৃত্তরা জাতীয়তাবাদী দলের নাম নিয়ে অপরাধ করছে। এদের প্রতিহত করার ডাক দেন তিনি।
বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবে না: নওশাদ জমির
আওয়ামী লীগকে ‘ঘুমন্ত দানব’ আখ্যা দিয়ে রুহুল কবির রিজভী বলেছেন, আমরা ১৬ বছর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আজকের এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। যাতে এই স্বস্তিটা যাতে চিরস্থায়ী করা যায় সেজন্য অবাধ সুষ্ঠু নির্বাচন ও বিচার বিভাগের স্বাধীনতা এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতা অর্থাৎ গণতন্ত্রের উপাদানগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। রিজভী বলেন, পরাজিত স্বৈরাচারের দানবরা ঘুমিয়ে থাকার ভান ধরলেও মাঝে মাঝে জেগে ওঠার চেষ্টা করে। সেই ঘুমন্ত দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে এবং নব্য বাকশালের পুনরুত্থান যেন না ঘটে সেজন্য যত মতপার্থক্যই থাকুক আমাদেরকে সাধারণ ঐক্যের মধ্যে থাকতেই হবে।
ঘুমন্ত দানবের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী
পতিত লীগের বিষয়ে তিনটি প্রস্তাব দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে একটা পন্থা হচ্ছে- নিষিদ্ধ করা। নিষিদ্ধ করতে হলে সিদ্ধান্ত নিয়ে আইন প্রণয়ন করতে হবে। আর একটা হচ্ছে- ইলেকশন কমিশন যদি তাদের নিবন্ধন বাতিল করে দেয়। তারা দল হিসেবে নিষিদ্ধ হবে না, কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তৃতীয় একটা পদ্ধতি গণভোট করা। মানুষের কাছে জানতে চান, আওয়ামী লীগ দল থাকবে কি, থাকবে না? আওয়ামী লীগ নিষিদ্ধের এনসিপির দাবিকে তিনি সমর্থন করে বলেন, বিএনপি জামায়াত পরিষ্কার অবস্থান নেয়নি। ঐক্য ছাড়া বাস্তবায়ন কঠিন!
আওয়ামী লীগের বিষয়ে ৩ প্রস্তাব মাহমুদুর রহমানের
নাইজারের একটি মসজিদে জঙ্গিগোষ্ঠীর হামলায় অন্তত ৪৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন। পশ্চিম আফ্রিকার সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী ইআইজিএস এই হামলা চালিয়েছে। স্থানীয় এই গোষ্ঠীটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
নাইজারে মসজিদে হামলায় নিহত অন্তত ৪৪
যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ লাখেরও বেশি অভিবাসীর বৈধতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২৫ মার্চ আদেশ প্রজ্ঞাপন হবে, আদেশ প্রকাশের ৩০ দিন পর ওই অভিবাসীরা যুক্তরাষ্ট্রে বসবাসের আইনি অধিকার হারাবেন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ফলে কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলার প্রায় ৫ লাখ ৩২ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। ২০২২ সালে জো বাইডেনের চালু করা সিএইচএনভি নামের একটি প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন এই অভিবাসীরা।
৫ লাখেরও বেশি অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সেনাপ্রধান অপসারণের গুজব উড়িয়ে দিয়ে বলেন, সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই। জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি সেনাবাহিনীর প্রতি দেশের আস্থা ও শ্রদ্ধার কথা উল্লেখ করে একে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন। তিনি নির্দিষ্ট নির্বাচন সময় নির্ধারণের পক্ষেও মত দেন এবং প্রতিষ্ঠানের সাথে মুখোমুখি সংঘাতের পরিবর্তে গঠনমূলক আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।
সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার সুযোগ নেই: সারজিস আলম
উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিক স্বার্থসংশ্লিষ্ট যেসব সুপারিশ করেছে তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করবে। তিনি বলেন, গণমাধ্যমের মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মপরিধি বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন বলে জানান। তিনি বলেন, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা থাকলে কল্যাণ অনুদান প্রদানের হয়তো প্রয়োজন হতো না। গুজব ও অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের স্বার্থ সংরক্ষণ করে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে।
সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়ন করবে সরকার: তথ্য উপদেষ্টা
জনজীবনে ত্রাস সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৭ সদস্যের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধানমন্ডিতে শুক্রবার মিছিল শেষে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন জুমার নামাজের পর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর গ্রেপ্তার আসামিরাসহ অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১৪০ থেকে ১৫০ জন হিযবুত তাহরীর সদস্যরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে আকস্মিক মিছিল বের করে সরকারী বিরোধীসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে
জুলাই বিপ্লবের শহীদ মেহেদি হাসানের মা পারভিন বলেন, শেখ হাসিনাকে দিল্লি থেকে টেনে আনার লোক নাই? দেশে কি সরকার নাই? বিএনপি-জামায়াত নাই? জনগণ নাই? তারা কেউ হাসিনাকে ফেরত এনে বিচার করছে না। অথচ আওয়ামী লীগের লোকেরা আমাদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা দিল্লিতে মোদির সঙ্গে বসে রাজনীতি করতেছে। আট মাসেও আমি আমার ছেলে হত্যার বিচার পাইনি। সরকার বিচার না করলে আমরা শহীদ পরিবার শেখ হাসিনাকে দিল্লি থেকে টেনে এনে নিজ হাতে বিচার করব। এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা জানান, ফ্যাসিবাদ নিষিদ্ধ, নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনসহ ১১ দফা দাবিতে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলা হবে।
হাসিনাকে দিল্লি থেকে টেনে এনে বিচার করব: শহীদ মেহেদি হাসানের মা
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোন সুযোগ নেই। উনি উনার জায়গায় আছে, উনার জায়গায় থাকবে। ৫ ও ৬ আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত। ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত না। এ্যানি বলেন, দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর কষ্ট করলাম, অত্যাচার-নির্যাতনের হাত থেকের বাঁচার জন্য। লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে। তারা বিএনপি ক্ষমতায় আসুক, এটা চায় না। তারা এদেশে গণতন্ত্রে ভিত শক্তিশালী হোক, এটা চায় না। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে।
সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ জাতির জন্য ভালো হবে না: এ্যানি
বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষে দেশে স্থিশীলতা, শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠাই হবে সবচেয়ে বড় সংস্কার। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আরো বলেন, আওয়ামী লীগ বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বর্তমানেও শত ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।
দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে: প্রিন্স
শনিবার মোহাম্মদপুর ও আদাবরে প্রায় চার ঘন্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, উভয় থানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।
মোহাম্মদপুর-আদাবরে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭১
সুন্দরবনের কলমতেজীতে আগুন নিভানোর কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছালেও শনিবার বিকেল ৬টা পর্যন্তও অগ্নিনির্বাপণে কাজ শুরু করতে পারেনি তারা। পানির উৎস দূরে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে পারেননি। তবে আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে না পড়ে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা। এর আগে, সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা।
সুন্দরবনের আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস
পিরোজপুর শহরে নির্মাণাধীন মডেল মসজিদ ক্যাম্পাসে হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকা লুটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সানির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটনায় নির্মাণাধীন মডেল মসজিদে। এসব অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মডেল মসজিদে ভাঙচুর ও ৫ লাখ টাকা লুটের ঘটনায় সমন্বয়ক গ্রেপ্তার
অপারেশন ডেভিল হান্টে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি একেএম রেজাউল করিম বলেন, খায়রুল ইসলাম তালুকদারকে শিয়ালকোল থেকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার মামলায় রোববার টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে আদালতে প্রেরণ করা হবে।
টাঙ্গাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বিএনপি নেতাকর্মীদের কারও বিরুদ্ধে অভিযোগ ওঠামাত্র বহিষ্কার করা হচ্ছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরে তদন্ত করা অপরাধী না হলে ফিরিয়েও নেওয়া হয়। ইতোমধ্যে ২ হাজারের কাছাকাছি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তিনি সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, যারা অপরাধে জড়িত তারা যে দলেরই হোক আইনানুগ ব্যবস্থা নেন। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এটি বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ প্রচার করছে। আমরা চাই শেখ হাসিনাসহ যারা অপরাধে জড়িত তাদের বিচার হোক।
বিএনপির ২ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: খসরু
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আশিক খাঁ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জানা গেছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ পরস্পরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুরুজ্জামান চন্দনের পক্ষের আশিক নিহত ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত চারজন আহত হন। নিহতের মা রিতা বেগম বলেন, "আমার ছেলেকে যারা অকারণে মেরে ফেলেছে তাদের বিচার আল্লাহর কাছে চাই। আর মামলার করলেতো টাকা দিলেই সব শেষ। বিচার আর হয় না।"
কিশোরগঞ্জে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশাপ্রকাশ করেছেন এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম। সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই উল্লেখ করে সারজিস বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান সারজিস। একই অনুষ্ঠানে গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
সেনাবাহিনীর সাথে আমাদের কোন দ্বন্দ্ব নাই: সারজিস আলম
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যেকোনো পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে। ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী দোসরমুক্ত করতে হবে এবং যারা লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদেরকে শাস্তি এর আওতায় আনতে হবে। নাহিদ বলেন, রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ায় এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল, যা কাম্য নয়। আর কোনো সামরিকিকরণ বা ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। যেসব প্রতিষ্ঠান চব্বিশের আন্দোলনে স্বৈরাচারের সহযোগিতা করেছিল, তাদের মধ্যে থেকে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
আ.লীগকে পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ
সাকিব আল হাসান বিসিবির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর প্রকাশ্যে একটি জুয়া সাইটের বিজ্ঞাপন প্রচার করেছেন। ২০২২ সালে তিনি একটি ক্রীড়া নিউজ সাইটের মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন প্রচার করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন, যার ফলে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং জাতীয় দল ও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর, সাকিব এখন প্রকাশ্যে বেটিং বিজ্ঞাপন প্রচার করছেন। তিনি এই বিজ্ঞাপন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন, যদিও বাংলাদেশে জুয়া আইনত নিষিদ্ধ।
বিসিবির সঙ্গে চুক্তি শেষ হতেই প্রকাশ্যে জুয়ার প্রচারে নেমেছেন সাকিব আল হাসান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ, দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত। তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, আসুন সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করি। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। আরো বলেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনোকিছুই সংস্কার নয়। মতপার্থক্য যা-ই থাকুক না কেন, আলোচনা করে সব সমস্যা সমাধানের পাশাপাশি ফ্যাসিবাদ সুযোগ পায়, এমন যেকোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপস নয়: তারেক রহমান
জাতীয় ঐকমত্য কমিশনের আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও মতপার্থক্য থাকলেও অনেকে একই মতামত পোষণ করেন। সবার মতামত শোনা হবে। আশা করি আমরা সংলাপের মাধ্যমে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারব। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রক্রিয়ার অংশ হিসেবে খেলাফত মজলিস অংশগ্রহণ করছেন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের কাজ শুরু করেছি এবং বেশি সময় দিতে পারিনি। তবে আপনারা যে আন্তরিক মতামত দিয়েছেন তার ভিত্তিতে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব।
সংলাপের মাধ্যমে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারব: আলী রীয়াজ
গণমাধ্যম সংস্কার কমিশন আইপিটিভি ও অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচারের নিষেধাজ্ঞা বাতিলের সুপারিশ করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিশন সাতটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে নিবন্ধন নীতিমালা হালনাগাদ, বার্ষিক নবায়ন বাতিল এবং সরকারি বিজ্ঞাপন বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করা রয়েছে। তারা অনলাইন মিডিয়ার যথাযথ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করেছে এবং স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানিয়েছে। কমিশন আগের নিবন্ধন পর্যালোচনা ও ট্রেড লাইসেন্স ফি নিরপেক্ষ করারও সুপারিশ করেছে।
এবিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি দেখার উদ্যোগ নেয়ার কথা জানানো হয়েছে। ওখানে বলা হয়েছে:
"প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন।
গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনি বাস্তবায়নযোগ্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।"
মিডিয়া সংস্কার কমিশনের সুপারিশ: অনলাইন সংবাদ বুলেটিনের নিষেধাজ্ঞা বাতিলের সুপারিশ
সীমান্ত অতিক্রম করার অভিযোগে ৫ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে বিএসএফ। পরে পাটগ্রাম থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বিজিবি। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের ৩ জন ও দুই জন স্বামী-স্ত্রী ছিল। জানা যায়, শুক্রবার বিকেলে রংপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৬ বিএসএফ টহলদল আটক করেন তাদের। ২০২২ সালে অবৈধভাবে কুমিল্লা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বলে জানায় বিজিবি। বিএসএফের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা বাংলাদেশি নাগরিক। তবে প্রত্যেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র, যেমন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ছিল।
সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
ঢাকার উত্তরায় অবস্থিত র্যাব ও এপিবিএন হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বাহিনী দুইটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বাহিনী দুইটির সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
র্যাব ও এপিবিএনের হেডকোয়ার্টারে স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের প্রাথমিকের শিক্ষার অবকাঠামো ভালো, শিক্ষকরা মানসম্পন্ন, পড়াশোনায় অগ্রসর, বেতনকাঠামো মোটামুটি ভালো, চাকরির নিশ্চয়তা আছে। তবে প্রাথমিক শিক্ষার মান বাড়ছে না। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। উপদেষ্টা বলেন, মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য শিশুদের সক্ষম করে তোলা। শিক্ষকরা শিশুদেরকে মুখস্থ না করিয়ে তারা যেন মাতৃভাষায় বলতে, পড়তে, লিখতে ও গণিত করতে পারে সে বিষয়টি নিশ্চিত করবেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমস্যা কোথায়? কীভাবে উন্নয়ন করতে পারি, সে বিষয়ে সুনির্দিষ্ট মতামত আশা করছি।
প্রাথমিক শিক্ষার মান না বাড়ায় আমরা উদ্বিগ্ন: গণশিক্ষা উপদেষ্টা
বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন করে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। এর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ' রবিবার জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। যাদের সঙ্গে এই সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ ভুয়া সংগঠন: রিজভী
গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করার চেষ্টা যারা করছে, তারা মূলত আরেকটা এক-এগারো ফিরিয়ে আনতে চায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল। তিনি বলেন, এই যে আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে; এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর কি কোনও ভূমিকা নেই? তিনি আরো বলেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করা এবং নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা। নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ মানবে না।
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে: রাশেদ খান
এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, আন্দোলনের সময় হত্যাযজ্ঞে যারা সক্রিয় ছিল, সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে। সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে আসে তাহলেই গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার করা সম্ভব। তিনি বলেন, হাসিনা সরকারের প্রতিমন্ত্রী আরাফাতসহ কয়েকজন মন্ত্রীর প্রত্যক্ষ প্ররোচনায় সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছিল। ইন্টারনেট বন্ধেও তার প্ররোচনা ছিল। কিন্তু এখনও তাদের গ্রেপ্তার করতে না পারাটা সরকারের সীমাবদ্ধতা।
আন্দোলনের সময় হত্যাযজ্ঞে সক্রিয়রা এখন ঝটিকা মিছিল করছে: সারজিস আলম
পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতেকাফে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত তিনি ইতিকাফে থাকবেন। রোজা ২৯টি হলে ৩০ তারিখ পর্যন্ত আর রোজা ৩০টি হলে ৩১ তারিখ পর্যন্ত ইতিকাফে থাকবেন তিনি। সাধারণত মুসলিমরা পবিত্র রমজান মাসের শেষ দশকে সিয়াম সাধনার পাশাপাশি অধিকতর আত্মশুদ্ধির জন্য ইতেকাফে বসে থাকেন। ইতেকাফে থাকা ব্যক্তি দুনিয়ার অন্যান্য সকল কাজ-কর্ম বাদ দিয়ে শুধুমাত্র ইবাদাত ও জিকিরে মশগুল থাকেন।
ইতেকাফে বসেছেন জামায়াত আমির
শনিবার শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক সমাবেশে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদী লীগকে পুনর্বাসন করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয়নি। হত্যাকাণ্ডের জন্য লীগ এখনও দায় স্বীকার বা দুঃখ প্রকাশ করেনি। তাদের পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাঁড়ালে বাংলাদেশের জনগণও তার বিপক্ষে দাঁড়াবে। সদস্য সচিব বলেন, সরকার এখনও বিচারের কার্যক্রম শুরু করতে পারেনি। দ্রুত এই কার্যক্রম শুরু করতে হবে। রাজনৈতিকভাবে জুলাই সনদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা থাকতে হবে। তিনি হুঁশিয়ারি দেন, লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে ছাত্র-জনতা রাজপথে নেমে নিবন্ধন বাতিল করিয়ে ছাড়বে।
আ.লীগকে পুনর্বাসন করতে আমাদের ভাইয়েরা জীবন দেয়নি: আখতার
রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে পাঠানো জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সুপারিশমালায় সাংবিধানিক কমিশনসহ নতুন নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এ সমস্ত কমিশনের যে এখতিয়ার, তাতে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব আন্ডারমাইনিং করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য। এতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত প্রতিনিধির আর কোনো গুরুত্ব থাকবে না। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে। এছাড়া মহাসচিব উপদেষ্টার মধ্যে কারো মধ্যে নতুন দলে সম্পৃক্ততা থাকার অভিযোগ তুলেন।
অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা দেখছে বিএনপি
নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, লীগকে যারা নির্বাচনে আনতে চায়, তাদের কাছে প্রশ্ন ২০১৮ সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল, ২০২৩ এ ডামি নির্বাচন হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল। তিনি বলেন, বাংলাদেশে এখনও গুম-খুন হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারতবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না। সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা জানিয়ে হাসনাত বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না। যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন।
বিচারের মাধ্যমে আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত
মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকা থেকে ছোঁড়া গুলিতে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে গুলিবিদ্ধ হয়েছে এক বাংলাদেশি যুবক। আর গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে আরেক যুবকের। শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে তুমব্রু সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জাহাঙ্গীর আলম ও নুর হোসেন। স্থানীয়রা জানান, কাঁটাতারের বেড়ার পাশ্ববর্তী এলাকায় ধান খেতে পানি দিচ্ছিল জাহাঙ্গীর ও নুর হোসেন। এ সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে গুলি এসে পড়ে বাংলাদেশে। এতে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। আর গুলি ছুয়ে বেরিয়ে যায় নুর হোসেনের। এতে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ
রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে টেকনাফের বঙ্গোপসাগরে ডুবে গেছে এক বিজিবি সদস্য। একই সময়ে সেখানে ডুবেছে রোহিঙ্গাবাহী নৌকাও। এ ঘটনায় মৃত একজনসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ওই বিজিবি সদস্যসহ ১৫ থেকে ২০ জন রোহিঙ্গা। নিখোঁজদের মধ্যে নারীও রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তারা বলছে, নিখোঁজদের উদ্ধারে বঙ্গোপসাগরে বিজিবি, কোস্টগার্ড ও স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে।
নৌকা ডুবিতে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২০ রোহিঙ্গা
গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করার লক্ষ্যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, ঢাকায় ‘ঢাকা ভাতা’ দেওয়ার সুপারিশ করা হয়েছে। সাংবাদিকতা করতে হলে ন্যূনতম স্নাতক পাসের যোগ্যতা থাকতে হবে। প্রথমে ‘শিক্ষানবিশ সাংবাদিক’ হিসেবে কাজ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া দেওয়া হয়েছে। সরকারের হিসাবে ৬০০ পত্রিকা রয়েছে যারা সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু প্রকাশিত বিক্রিত পত্রিকার সংখ্যা মাত্র ৫২টি। প্রতারণা করে সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নেয়া হচ্ছে। একটি প্রতিষ্ঠান একটিমাত্র গণমাধ্যমের মালিক হতে পারবেন এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে।
সাংবাদিকদের নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব
হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ৪০ জনসহ মোট ২৫০ জিম্মির পরিবারের সদস্যরা বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি চিঠি লিখেছেন। সেখানে সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, যাতে বাকি ৫৯ জিম্মির মুক্তি নিশ্চিত করা যায়। জিম্মিদের বাঁচানো বা ফিরিয়ে না এনে অন্তহীন যুদ্ধ বেছে নেওয়ার জন্য এবং তাদের বলিদান দেওয়ার জন্য সরকারের সমালোচনাও করা হয়েছে চিঠিতে।
নেতানিয়াহুকে চিঠি, গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান মুক্তিপ্রাপ্ত জিম্মিদের
গত ডিসেম্বরের পর শনিবার এই প্রথম ইসরাইলের মেটুলায় অন্তত পাঁচটি রকেট নিক্ষেপ করেছে লেবানন। আইডিএফ জানিয়েছে, রকেটগুলো বিমান প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে। তাৎক্ষণিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে রকেট হামলার জন্য হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে কোনও দায় স্বীকার করেনি। মেটুলায় রকেট হামলার পর আইডিএফ দক্ষিণ লেবাননের বিরুদ্ধে কামানের গোলাবর্ষণ করে জবাব দিচ্ছে বলে জানা গেছে।
এবার লেবানন থেকে ইসরাইলে রকেট হামলা
গোয়েন্দা সংস্তা শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরাইল হাইকোর্ট। মন্ত্রিসভায় তাকে আগামী ১০ এপ্রিলের মধ্যে অপসারণের সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরই এই আদেশ দিলে ইসরাইলি সরকার ও মন্ত্রীরা প্রকাশ্যে অমান্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বারের বরখাস্তের বিরুদ্ধে দাখিল করা আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। আদালত জানিয়েছে, আগামী ৮ এপ্রিলের মধ্যে আবেদনের শুনানি হবে।
গোয়েন্দাপ্রধান বরখাস্তে ইসরাইলি হাইকোর্টের নিষেধাজ্ঞা
লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে ওয়ারিয়র্স অফ জুলাই। শনিবার রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলে তারা বলেন, আমাদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের শহিদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেওয়া হবে না। আরও বলেন, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের ভয় দেখবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি। মানুষের বাকস্বাধীনতা এবং সমতা, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে।
লীগ নিষিদ্ধের ব্যাপারে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা জুলাই আহতদের
অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা আছে, তা বাতিল করা উচিত বলেছে গণমাধ্যম সংস্কার কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন পোর্টাল একদিকে যেমন ব্যক্তি উদ্যোগ, ক্ষুদ্র ও মাঝারি এবং বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে সংবাদভিত্তিক পোর্টাল চালুর পথে উৎসাহিত করছে, তেমনই এর নিয়ন্ত্রণহীন ও বিশৃঙ্খল বিকাশ বা প্রসার ঘটছে। এতে অনৈতিকতা ছেয়ে গেছে। বিগত সরকারের অনলাইন নীতিমালা এক্ষেত্রে কার্যকর শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তাই এই নীতিমালা পর্যালোচনা করে তা বাস্তবানুগ এবং কার্যোপযোগী করা প্রয়োজন।
অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচারের নিষেধাজ্ঞা বাতিলের সুপারিশ: গণমাধ্যম সংস্কার কমিশন
শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নিজেদের প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। পরে যমুনার বাইরে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস ব্রিফিংয়ে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ ও অন্য সদস্যরা।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো গণমাধ্যম সংস্কার কমিশন
এনআইডি সংশোধনের অনিষ্পন্ন সব আবেদন চলতি বছরের জুন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে ইসি। ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি। নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। এই হিসাবে ২০১১ থেকে অদ্যাবধি ৪ লাখ ২ হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।
এনআইডি সংশোধনের সব আবেদন জুনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা
শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে খেলাফত মজলিস জানিয়েছে, বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ১৬৬টি প্রশ্নমালার স্প্রেডশিটের ১৪০টিতে একমত পোষণ করেছে কমিশন। ১০টিতে একমত নয় এবং ১৫টিতে আংশিক ও একটিতে আলোচনার প্রয়োজন রয়েছে। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা ১০ মাসের মধ্যে করা সম্ভব বলেছেন তিনি।
আ.লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি খেলাফত মজলিসের
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটি সরকার নির্ধারণ করবে উল্লেখ করে বিএনপি নেতা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তবে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। পুরো দল তো অপরাধ করেনি। তিনি আরও বলেন, যাদের জনসমর্থন নাই তারাই সরকারকে পরামর্শ দিচ্ছে নির্বাচন পেছানোর জন্য। কিন্তু যতদিন যাবে নির্বাচন না দিলে সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে। তিনি বলেন, নির্বাচন না দেওয়াতে অপশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
আ.লীগ নিষিদ্ধ হবে কি না সেটি সরকার ঠিক করবে: ব্যারিস্টার খোকন
ফেসবুকে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের কবর রচনা করেছে। এখন বিচারকার্য শেষের পর দলটির নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে বর্তমান সরকারকে। আরও লিখেছেন, আওয়ামী লীগের বিচার, শাস্তি ও নিষিদ্ধকরণ করতেই হবে। শহীদদের রক্তের সাথে বেঈমানি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। আরেক পোস্টে তিনি লিখেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই। এটি একটি জলজ্যান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন। এছাড়া তিনি জাতীয় পার্টিরও আওয়ামী মিত্রদল হিসেবে শাস্তি দাবি করেছেন।
আ.লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাক
কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. আবু ছায়েম রাসেল (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আবু ছায়েম রাসেল গুন্ধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আবু সায়েম রাসেল ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহার নামীয় আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিল। তার নামে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ছাত্র-জনতার ওপর হামলার মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স ১৬ বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব রাখবে এনসিপি। যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আগামীকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনার দাবিও জানান তিনি। তুষার বলেন, এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।
ভোটদানের সর্বনিম্ন বয়স ১৬ আর প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব রাখবে এনসিপি
শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজসহ কমিশনের কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন। তবে রাজনৈতিক দলগুলোর কোন কোন নেতারা এ বৈঠকে যোগ দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। গত বৃহস্পতিবার প্রথমদিন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বৈঠক করেছে কমিশনের সঙ্গে। দলটি জানায় সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতেই একমত তারা। ৪২টিতে তারা সম্মত নয়।
দুই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। তিনি আরো বলেন, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। তবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। বিএনপি মহাসচিব বলেন, যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই দেশে ফিরবেন তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল
শুক্রবার জুমার নামাজের পর মিছিলে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবার অভ্যুত্থানের সৃষ্টি হবে। বিচারের আগে লীগের রাজনীতি করার সুযোগ নেই। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতায় জাতিসংঘ, আরব লীগ, ওআইসি ‘নীরব ভূমিকা’ পালন করছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাংলাদেশের সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন, ভারতেও মুসলমানদের ওপর দমন পীড়ন চালানো হচ্ছে। সেখানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়তারা চলছে। আওরঙ্গজেবের সমাধিতে যদি কোনো আঘাত করে, তাহলে এ দেশের মানুষ তা মেনে নেবে না।
বিচারের আগে আ.লীগের রাজনীতি করার সুযোগ নেই: মামুনুল হক
শুক্রবার দোয়ারাবাজারে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মতিউর রহমান (৫০)। পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত থেকে একটি টমটমে করে অবৈধভাবে ভারতীয় চিনি আসছে খবর পেয়ে বিশেষ অভিযানে নামে পুলিশ। সন্দেহভাজন একটি টমটম থামিয়ে তল্লাশি চালিয়ে ১১ বস্তা এবং পাশের মতিউর রহমানের দোকান থেকে ২৪ বস্তাসহ মোট ৩৫ বস্তায় মোট ১ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনিসহ তাকে আটক করে পুলিশ। আটক চিনির বর্তমান বাজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
১ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ
বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ১৬ বছর ধরে আমরা যতগুলো ভাই হারিয়েছি, সন্তান হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়েছে, খুন হয়েছে, আমি আমার বাবা হারিয়েছি, এসবের বিচার যতদিন না হয়, ততদিন পর্যন্ত আমার মনে হয় আওয়ামী লীগকে মাঠে ফিরতে দেওয়া উচিত হবে না। তিনি বলেন, আমাদের অনেক আত্মীয়স্বজন আওয়ামী লীগ করেন। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অনেকেই সমর্থন করেন, তাদের মাফ করা যায়; কিন্তু তার আগে তাদের ক্ষমা চাইতে হবে। তিনি আরো বলেন, লীগ রাতের আঁধারে এসে হামলা করছে বিএনপির নেতাকর্মীদের ওপর, আমরা ব্যবস্থা নিচ্ছি না বলেই এমন হচ্ছে!
যারা আ.লীগের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই: হুম্মাম
সোমালিয়ার লোয়ার শাবেলের সাবিদ ও কানোল এলাকায় সরকারি বাহিনী মোট ৬টি বিমান হামলা চালায়। এতে সেখানে ১৯ জন আল-শাবাব সদস্য গুরুতর আহত হয়। অন্তত ৮২ সদস্য নিহত হয়েছেন। উল্লেখ্য, সোমালী সরকার আল-শাবাবকে ‘খাওয়ারিজ’ নামে অভিহিত করে। দেশটির গোয়েন্দা সংস্থা নাগরিকদের সতর্ক করে বলেছে, ‘খাওয়ারিজদের ঘাঁটি থেকে দূরে থাকুন। কারণ এগুলোই জাতীয় সেনাবাহিনীর মূল লক্ষ্য’।
সোমালী বাহিনীর অভিযানে ৮২ আল-শাবাব সদস্য নিহত
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইইউ পরিচালক ইভ গেডি বলেন, ‘গাজায় ১৭ মাস ধরে চলমান ইসরাইলি গণহত্যার পরেও ইইউ এখনো ইসরাইলকে দায়ী করতে অস্বীকার করছে। একেকটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া বিমান হামলার নিন্দা জানাচ্ছে না এবং মানবিক সহায়তা অবরোধের বিরুদ্ধেও কোনো কঠোর অবস্থান নিচ্ছে না, এটি একেবারেই অভাবনীয়। ইইউ নেতারা ‘নির্বাচনী সহানুভূতি’ দেখাচ্ছেন, বিশেষ করে যখন ভুক্তভোগীরা ফিলিস্তিনি। তিনি বলেন, সত্য গোপন না করে ইইউ নেতাদের স্পষ্ট ও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যাতে গাজায় গণহত্যায় তাদের সম্ভাব্য সহযোগিতা বন্ধ হয়, পাশাপাশি ইসরাইলের বর্ণবাদী দখলদারিত্বের অবসান ঘটে।
গাজা সংকট নিয়ে ইইউর ‘লজ্জাজনক’ অবস্থান, অ্যামনেস্টির নিন্দা
এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন অংশ নেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, নরেন্দ্র মোদি এবং অন্য নেতারা। সম্মেলনের ফাঁকে ড. ইউনূস এবং মোদির মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। হিন্দুস্তান টাইমস বলেছে, সম্মেলনে যেহেতু বিশ্ব নেতারা একাধিকবার একে-অপরের সামনে আসবেন তখন হয়ত ইউনূস-মোদির মধ্যে কথাবার্তা হলেও হতে পারে। এর বেশি কিছু প্রত্যাশা করা হচ্ছে না। ঢাকা থেকে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কাছ থেকে প্রতিদিনই ভারতের বিরুদ্ধে নতুন সমালোচনা আসছে, একে বৈঠক আয়োজনে সহায়ক নয় বলছে সূত্র।
ব্যাংককে ড. ইউনূস-মোদির মধ্যে বৈঠক অনিশ্চিত
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সরকার দেশকে স্বল্পোন্নত দেশ থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করার জন্য যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে উত্তরণের ক্ষেত্রে বেসরকারি খাত কেন বছরের পর বছর ধরে এ বিষয়টি নিয়ে নিরব ছিল এবং জোরালো কোনো আওয়াজ তোলেনি। এর আগে, ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে বাংলাদেশের উত্তরণের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীসহ বিভিন্ন কারণে এটি বিলম্বিত হয়। তিনি আরো বলেন, যদিও সকল সংস্কার করা সম্ভব নয়, তবে অবশ্যই কিছু বাস্তবায়ন করা হবে। বাকিগুলো গতিশীলভাবে এগিয়ে যাবে।
স্বল্পোন্নত দেশ থেকে সুষ্ঠুভাবে উত্তরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: বাণিজ্য উপদেষ্টা
গণঅভ্যুত্থানের সংগঠক আলী আহসান জুনায়েদ লিখেছেন, আমি বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। ছাত্র-জনতা আবারও প্রস্তুত লীগের পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে। তিনি লিখেছেন, যদি ঐক্যবদ্ধ হয়, তবে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো বাধা থাকবে না। কিন্তু কেউ যদি শুরুতেই বিভক্তি সৃষ্টি করে, তবে তাদের বিষয়ে সতর্ক থাকা জরুরি। শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি উল্লেখ করে তিনি লিখেছেন, এই রক্তের ওপর দাঁড়িয়ে পুনর্বাসিত করার যে কোনো প্রচেষ্টা আমরা ব্যর্থ করে দেব।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে ঐকমত্যে পৌঁছাতে হবে: জুনায়েদ
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় সব শিশু পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে ডিএনসিসি। ডিএসিসি কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সব শিশু পার্কে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাধীনতা দিবসে শিশুদের জন্য বিনা টিকিটে পার্ক খোলা রাখার নির্দেশ
শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শনিবার বেলা ১১টায় দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। জানা গেছে, দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, একজন রাজনীতিবিদের জীবনের যখন সফলতার সুবর্ণ সময়, তখনই তারেক রহমানের ওপরে নানা মিথ্যা দোষারোপ করে এক এগারোর কুশীলবরা কালিমা লেপন করেছিল। এই কুশীলবদের ষড়যন্ত্রে ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগী ও গুণী বিএনপি নেতা কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের মাটিতে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি অভিযোগ করেন, এরা রাজনীতিবিদদের চরিত্রে আবারও কালিমা লেপন করে তারা বিনাভোটের সরকারকে ক্ষমতায় রেখে সুবিধা নিতে চায়।
এক-এগারোর কুশীলবরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে: দুলু
গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন চালিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। যার ফলে জুলাই গণঅভ্যুত্থানে এই দেশের মানুষ রাজপথে নেমেছিল। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে লীগ। সেই লীগকে এই দেশের জনগণ ৫ আগস্ট নিষিদ্ধ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে অফিসিয়াল নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাঁদের বিরুদ্ধেই আমরা রাস্তায় নামবো। আমরা বেঁচে থাকতে গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না।
আ.লীগকে নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা: আবু হানিফ
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে বিচার প্রক্রিয়া মধ্য দিয়ে নিষিদ্ধ করতে হবে। হাসিনা শুধু একা নয়, তার পরিবার, মন্ত্রী এমপি জেলা উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে যারা দুঃশাসনে লিপ্ত ছিল তাদের ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। এ্যানি বলেন, প্রয়োজন ছিল ৩ মাসের মধ্যেই এসকল বিচার করার। যদি বিচার গুলো হতো, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাটা বারবার আসতো না। ৭ মাস চলে গেছে এখন পর্যন্ত হাসিনা ও তার পরিবারের বিচার শুরু হয়নি। একে দুঃখজনক বলেন তিনি।
বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: এ্যানি
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না। আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সময়েও দলটির অনেক নেতাকর্মী বুভুক্ষ অবস্থায় থেকেছে আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে।
দেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল
নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করর পর এখন চিকিৎসাধীন। এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়। তারা হলেন মো. লাবলু, মো. হাসান ও রুবেল উদ্দিন। অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়ে ওই কিশোরী যৌন হয়রানির শিকার হয়। এর আগেই একই ব্যক্তিরা তাকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এই ঘটনায় লজ্জায়, অপমানে রাতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি।
শ্লীলতাহানির লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রীর
পৃথিবীর বৃহৎ কারাগার অবরুদ্ধ গাজায় খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। ত্রাণ সরবরাহে ইসরাইলের বাধায় দিনের পর দিন আধা বেলা-এক বেলা-আধ পেটা দিন যাচ্ছে ফিলিস্তিনিদের। ১৮ মার্চ গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরাইলী সেনারা। এতে ১৭৩ শিশু, ৮৮ জন নারী এবং ৩২ জন বয়স্ক বেসামরিক নাগরিকসহ ৪৩২ ফিলিস্তিনি নিহত হন। হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাঈম আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি করতে আহ্বান করে বলেন, আমি বাংলাদেশের মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই- ফিলিস্তিনিদের প্রতি আপনাদের অটল সমর্থনের জন্য আমরা গভীর কৃতজ্ঞ। অন্ধকারের মধ্যে আপনাদের সংহতি আশার আলো হয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদের কাছে মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক মঞ্চে এই গণহত্যা বন্ধ করার জন্য গাজার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।
বিশ্বের সবচেয়ে বড় উন্মক্ত কারাগার গাজা: গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ’৭২ ও ’৭৫-এ দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয় এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে। নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার ও সংস্কার দৃশ্যমান হবে। রাজনৈতিক দলগুলোর অন্তঃসংঘাত বন্ধ হলে সঠিক সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে অন্তঃকোন্দলে ব্যস্ত না থেকে সবাইকে এক থাকার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।
দলগুলোর অন্তঃসংঘাত বন্ধ হলে সঠিক সময়েই নির্বাচন: মাহফুজ আলম
আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মিছিল চলাকালে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাজধানীতে আ.লীগের মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ এনে ভারত সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট তৈরি করেছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানিয়েছে, সামাজিক মাধ্যমের কোনো পোস্ট ব্লক করার জন্য যে কোনো সরকারি অফিস ওই ওয়েবসাইটে নোটিশ ইস্যু করতে পারবে। এক্স অভিযোগ করেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে। এটি ব্যবহার করে তারা অপছন্দের কনটেন্ট ব্লক করে দিতে পারে বলে অভিযোগ। এছাড়া মাস্ক টেসলা স্টারলিংকের ব্যবসা শুরু করছেন ভারতে।
ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের এক্স
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বলেন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। এবার লীগকে সুযোগ দেওয়া হলে তারা অল্প কয়টা আসন নিয়ে বিরোধী দলে থেকে যাবে। আর তারা বিরোধী দলে থেকে কূটচাল চালবে। তাদের কারণে বিএনপি ৩ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। মুখপাত্র বলেন, আওয়ামী লীগ ভারত আর ইসরায়েলকে সঙ্গে নিয়ে বিএনপিকে লাথি দিয়ে ক্ষমতা থেকে বের করে দেবে। তারপর দেশে আবার নারকীয় তাণ্ডব চালাবে। আহতদের কচুকাটা করবে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাস্তা ছাড়ব না।
আ.লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে: হাদী
গত ২৪ ঘন্টায় একনজরে ১৪৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।