Web Analytics

ঢাবি শিক্ষক ড. জিনাত হুদার বিচার দাবি করেছে ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। বিবৃতিতে তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে নি:শর্ত সমর্থন ও গণহত্যায় উৎসাহিত করায় ঢাবি শিক্ষক সমাজ কর্তৃক প্রত্যাখ্যাত ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা শিক্ষক সমিতির নাম ব্যবহার করে বিভিন্ন ইস্যুতে বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন। এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র-জনতাকে নিয়ে বিষোদগার, নেতিবাচক মন্তব্য, গণ-অভ্যুত্থানের বিরোধিতা এবং শিক্ষক সমিতির প্রতিনিধি হয়ে গণভবনে উপস্থিত হয়ে খুনি শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন দেওয়ায় ফ্যাসিবাদের দোসর ড. জিনাত হুদাকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

23 Mar 25 1NOJOR.COM

অধ্যাপক জিনাত হুদাকে গ্রেফতা‌রের দাবি ঢা‌বি সাদা দ‌লের

নিউজ সোর্স

অধ্যাপক জিনাত হুদাকে গ্রেফতা‌রের দাবি ঢা‌বি সাদা দ‌লের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজ‌বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জিনাত হুদার বিচার দাবি করেছে ঢাবির বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।