Web Analytics

শুক্রবার জুমার নামাজের পর মিছিলে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবার অভ্যুত্থানের সৃষ্টি হবে। বিচারের আগে লীগের রাজনীতি করার সুযোগ নেই। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতায় জাতিসংঘ, আরব লীগ, ওআইসি ‘নীরব ভূমিকা’ পালন করছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাংলাদেশের সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন, ভারতেও মুসলমানদের ওপর দমন পীড়ন চালানো হচ্ছে। সেখানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়তারা চলছে। আওরঙ্গজেবের সমাধিতে যদি কোনো আঘাত করে, তাহলে এ দেশের মানুষ তা মেনে নেবে না।

22 Mar 25 1NOJOR.COM

বিচারের আগে আ.লীগের রাজনীতি করার সুযোগ নেই: মামুনুল হক

নিউজ সোর্স

বিচারের আগে আ.লীগের রাজনীতি করার সুযোগ নেই: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবার অভ্যুত্থানের সৃষ্টি হবে। কারণ বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।