Web Analytics

পৃথিবীর বৃহৎ কারাগার অবরুদ্ধ গাজায় খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। ত্রাণ সরবরাহে ইসরাইলের বাধায় দিনের পর দিন আধা বেলা-এক বেলা-আধ পেটা দিন যাচ্ছে ফিলিস্তিনিদের। ১৮ মার্চ গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরাইলী সেনারা। এতে ১৭৩ শিশু, ৮৮ জন নারী এবং ৩২ জন বয়স্ক বেসামরিক নাগরিকসহ ৪৩২ ফিলিস্তিনি নিহত হন। হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাঈম আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি করতে আহ্বান করে বলেন, আমি বাংলাদেশের মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই- ফিলিস্তিনিদের প্রতি আপনাদের অটল সমর্থনের জন্য আমরা গভীর কৃতজ্ঞ। অন্ধকারের মধ্যে আপনাদের সংহতি আশার আলো হয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদের কাছে মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক মঞ্চে এই গণহত্যা বন্ধ করার জন্য গাজার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

22 Mar 25 1NOJOR.COM

বিশ্বের সবচেয়ে বড় উন্মক্ত কারাগার গাজা: গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী

নিউজ সোর্স

বিশ্বের সবচেয়ে বড় উন্মক্ত কারাগার গাজা: গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী

অবরুদ্ধ গাজা। চারদিকে শুধু নেই নেই-খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। ত্রাণ সরবরাহে ইসরাইলের বাধায় দিনের পর দিন আধা বেলা-এক বেলা-আধ পেটা দিন যাচ্ছে। অনাহারে, অপুষ্টিতে কাতর ফিলিস্তিনিরা। প্রায় দুই দশক ধরে শ্বাসরোধ করে রাখা এই অবরোধ গাজাকে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। চলতে থাকা এই কয়েদি দশার মধ্যেই আবারও ইসরাইলের ‘অদম্য আগ্রাসন’র কবলে পড়েছে গাজা-আমাদের ৩৬৫ বর্গকিলোমিটারের ভূস্বর্গ। নিষ্ঠুর পৃথিবীর বুকে আমাদের এক ফালি সুখ।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।