গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
গাজায় শনিবার ভোর থেকে সারা দিনের ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে, গাজা শহরের তুফায় ৯ জন, জেইতুন পাড়ায় দুজন, আল-মোঘরাকায় দুজন, বেইত লাহিয়ায় ছয়জন, দেইর এল-বালাহতে একজন ও খান ইউনিসে দুজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে কমপক্ষে ৪৯ হাজার ৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া বলেছে, অবরুদ্ধ উপত্যকায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে।
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।