দুই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে দুইটি রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে রয়েছে খেলাফত মজলিস ও লেবার পার্টি।
শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজসহ কমিশনের কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন। তবে রাজনৈতিক দলগুলোর কোন কোন নেতারা এ বৈঠকে যোগ দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। গত বৃহস্পতিবার প্রথমদিন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বৈঠক করেছে কমিশনের সঙ্গে। দলটি জানায় সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতেই একমত তারা। ৪২টিতে তারা সম্মত নয়।
দুই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে দুইটি রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে রয়েছে খেলাফত মজলিস ও লেবার পার্টি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।