Web Analytics

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইইউ পরিচালক ইভ গেডি বলেন, ‘গাজায় ১৭ মাস ধরে চলমান ইসরাইলি গণহত্যার পরেও ইইউ এখনো ইসরাইলকে দায়ী করতে অস্বীকার করছে। একেকটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া বিমান হামলার নিন্দা জানাচ্ছে না এবং মানবিক সহায়তা অবরোধের বিরুদ্ধেও কোনো কঠোর অবস্থান নিচ্ছে না, এটি একেবারেই অভাবনীয়। ইইউ নেতারা ‘নির্বাচনী সহানুভূতি’ দেখাচ্ছেন, বিশেষ করে যখন ভুক্তভোগীরা ফিলিস্তিনি। তিনি বলেন, সত্য গোপন না করে ইইউ নেতাদের স্পষ্ট ও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যাতে গাজায় গণহত্যায় তাদের সম্ভাব্য সহযোগিতা বন্ধ হয়, পাশাপাশি ইসরাইলের বর্ণবাদী দখলদারিত্বের অবসান ঘটে।

22 Mar 25 1NOJOR.COM

গাজা সংকট নিয়ে ইইউর ‘লজ্জাজনক’ অবস্থান, অ্যামনেস্টির নিন্দা

নিউজ সোর্স

গাজা সংকট নিয়ে ইইউর ‘লজ্জাজনক’ অবস্থান, অ্যামনেস্টির নিন্দা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের মধ্যপ্রাচ্যবিষয়ক সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে। একে গাজার বিষয়ে ইসরাইলের কার্যক্রমকে ন্যায্যতা দেওয়ার ‘লজ্জাজনক প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।