Web Analytics

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আসন্ন ২৭-২৮ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে’। উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল দুই দিনের সরকারি সফরে ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল।

24 Apr 25 1NOJOR.COM

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত

দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীকে তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিধান করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি চাকরি আইন-২০১৮ সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আইনটি সংশোধনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৮ সালে বাতিল হয়ে যাওয়া 'সরকারি কর্মচারী অধ্যাদেশ, ১৯৭৯'-তে যা ছিল, সরকারি কর্মচারী আইনে তা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনের খসড়াটি প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে মন্ত্রিসভায় উপস্থাপন হবে। সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার বলেন, ‘১৯৭৯ সালের বিশেষ বিধানটি অনেক কঠোর, কেউ কেউ কালো আইন বললেও বর্তমান পরিস্থিতিতে প্রশাসন চালাতে গেলে এই আইনের প্রয়োজনীয়তা আছে।’

24 Apr 25 1NOJOR.COM

তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার

মঙ্গলবার কাশ্মীর এবং ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে মণিপুর এবং মধ্য ও পূর্ব ভারতের বিভিন্ন অংশেও। হুমকির তীব্রতার কারণে মার্কিন কর্মকর্তাদের বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং উড়িষ্যা রাজ্যের বেশিরভাগ অঞ্চলে ভ্রমণের আগে অনুমতি নিতে হবে। তবে তারা যদি কেবল এই রাজ্যগুলোর রাজধানী শহরে ভ্রমণ করেন তবে অনুমতির প্রয়োজন নেই। ভারতে ভ্রমণকারী মার্কিন সরকারি কর্মকর্তাদের সিকিম এবং অরুণাচল প্রদেশ রাজ্যে ভ্রমণের আগে এবং আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরার রাজধানী শহরগুলোর বাইরের যেকোনও এলাকা পরিদর্শনের সময় পূর্বানুমতি নিতে হবে।

24 Apr 25 1NOJOR.COM

কাশ্মীর এবং পাক-ভারত সীমান্তে ১০ কিলোমিটারে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র, সেই সাথে বিভিন্ন অঞ্চল ভ্রমণে সতর্কতা

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন হলে ও এটাকে নির্বাচনের মধ্য দিয়ে সবার সহযোগিতায় অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে এই বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। এ্যানী বলেন, একদিকে আন্দোলন চলছে আরেকদিকে ২৭ দফা ভিত্তিক কাজ গুলো আমরা করে যাচ্ছি। এক পর্যায়ে ২৭ দফা ৩১ দফায় উন্নীত হয়। যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত সবার আলাপ আলোচনার প্রেক্ষিতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ৩১ দফা ঘোষণা করি। এ্যানী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা পয়েন্ট ও বিষয় ভিত্তিক আপনাদের তুলে ধরতে হবে এবং যেখানে ও যার কাছে যে দফাটি বিশেষভাবে আলোচনা করা প্রয়োজন তার কাছে সেইভাবে কথা গুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।

24 Apr 25 1NOJOR.COM

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আসতে পারবে না: এ্যানী

সিইসির সঙ্গে বৈঠকে শেষে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, 'রায়ের পর ফাইল ইসিতে এসেছে, গেজেট হবে। ইতোমধ্যে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটার ফলোআপ, আমাদের ইন্টারনাল ডিসকাশন- যেহেতু আমি বাদী ছিলাম, কী হচ্ছে- সেটার একটা আপডেট নেওয়ার বিষয় রয়েছে।' এছাড়া সব প্রক্রিয়া শেষে শপথ গ্রহণের পর ইশরাক হোসেন কতদিনের জন্য মেয়রের আসনে বসার সুযোগ পান, সেই প্রশ্নও ঘুরেফিরে আসছে। তিনি বলেন, এগুলো সবকিছু গেজেটে প্রকাশ হবে, পরবর্তী আরও কার্যক্রম অগ্রসর হবে। আইনজীবী প্যানেলের সঙ্গে মিটিং করব। ইশরাক বলেন, এ পর্যন্ত যা করা হয়েছে আইন ও স্থানীয় সরকারের প্রতিটি ধাপ অনুসরণ করে ও সম্পূর্ণ ‘আইনসিদ্ধভাবে’ করা হয়েছে।

24 Apr 25 1NOJOR.COM

আদালতের রায়ের পর মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হয়েছে, আপডেট জানতেই সিইসির সাথে বৈঠক: ইশরাক হোসেন

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দকৃত কক্সবাজারের প্রায় ১২ হাজার একর বনভূমি বন বিভাগের কাছে ফেরত দেওয়া হচ্ছে। কক্সবাজারের নদী, বনভূমি ও সি-বিচ দখল ও দূষণমুক্ত করা হবে। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সরকারি বা বেসরকারি নির্মাণ বিবেচনায় নেওয়া হবে না। তিনি বলেন, বিধি লঙ্ঘিত হলে তা আইনিভাবে মোকাবিলা করা হবে। সি-বিচ দখল ও দূষণের লাগাম এখনই না টানলে, এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তিতে পরিণত হবে। রিজওয়ানা বলেন, কক্সবাজারের ৭০০ একর বনভূমি ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। ব্যক্তি মালিকানায় নেওয়া ও ফুটবল একাডেমির জন্য বরাদ্দ জমি ফেরত আনা হচ্ছে। সোনাদিয়া দ্বীপে বেজার জন্য বরাদ্দকৃত জমিও বন বিভাগের আওতায় ফেরত আনার প্রক্রিয়া চলছে।

24 Apr 25 1NOJOR.COM

শিগগিরই অবৈধভাবে দখলকৃত সরকারি ভূমি মুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা

'বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বিশ্বব্যাংক দারিদ্র্য পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে বলেছে, অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে বাংলাদেশে চলতি বছর নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে পারে। বিশ্বব্যাংকের হিসেবে কোনো মানুষের দৈনিক আয় ২ দশমিক ১৫ ডলারের কম হলে তাকে হত দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালে বাংলাদেশে এ হার ছিল ৫ শতাংশ। ২০২৫ সালে হতদরিদ্রের হার ৯ দশমিক ৩ শতাংশে উন্নীত হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। চলতি বছরে তা বেড়ে ২২ দশমিক ৯ শতাংশ হতে পারে।

24 Apr 25 1NOJOR.COM

দেশে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হতে পারে: বিশ্বব্যাংক

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আওয়ামী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা.তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন। একই সঙ্গে ব্যবস্থা নিতে বলা হয়েছে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধেও। আইনি নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। উল্লেখ্য, এই আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি (২৪) নির্বাচনে সহ-সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

24 Apr 25 1NOJOR.COM

আওয়ামী আইনজীবী হুমায়ুন কবির পল্লব তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি পাহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ হিসেবে অভিহিত করেছেন। ভারতের ‘যেকোনো সম্ভাব্য আগ্রাসনের জন্য সম্পূর্ণ প্রস্তুত’ পাকিস্তান উল্লেখ করে তিনি বলেন, ‘ফলস ফ্ল্যাগ’ অজুহাতে ভারতের যেকোনো দুঃসাহসিক কাজ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বোখারি আরও বলেন, ‘গতবার আমরা চা পরিবেশন করেছিলাম -কিন্তু এবার হয়তো এত ভদ্র থাকব না। মাঝে মাঝে একজন অতিথিকে সহ্য করা যায়। কিন্তু যদি অতিথিরা ঘন ঘন আসেন তখন? পাকিস্তানের সেনাবাহিনী, তার জনগণ এবং তার সরকার জানে কীভাবে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে হয়।’

24 Apr 25 1NOJOR.COM

পাঞ্জাবের তথ্যমন্ত্রী পাহেলগাম হামলাকে ফলস ফ্ল্যাগ উল্লেখ করে বলেন, ভারতের দুঃসাহসিক কাজ ভয়াবহ পরিণতি ডেকে আনবে

বিহারের মধুবনীতে সরকারি অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি পাহেলগামে হামলায় নিহতদের প্রতি নীরব শ্রদ্ধা জানিয়ে তার ভাষণে বলেন, ‘ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে।’ মোদি বলেন, পাহেলগামে সন্ত্রাসীরা যে নির্মমভাবে নিরীহ পর্যটকদের হত্যা করেছে, তাতে পুরো দেশ বেদনার্ত। তিনি বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি বিভিন্ন দেশের জনগণ এবং তাদের নেতাদের ধন্যবাদ জানাই যারা এই সময়ে আমাদের সাথে দাঁড়িয়েছেন।’

24 Apr 25 1NOJOR.COM

ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে: মোদি

পহেলগাম হামলার জেরে ভারতের পাঁচ পদক্ষেপের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পানি বন্ধ বা অন্য দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি' হিসেবে বিবেচনা করা হবে। একইসাথে ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াগাহ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে।

24 Apr 25 1NOJOR.COM

ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত কাঠামো তৈরির ক্ষেত্রে প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে। পতিত স্বৈরাচারের খুনের আসামিরা প্রকাশ্যে আদালতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখে। শাজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আদালতকে ভেংচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, তা মূলত অন্তর্বতী সরকারকে ‘অকার্যকর’ প্রমাণের এক গভীর চক্রান্ত। আরো বলেন, আওয়ামী লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে। ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, হাজারও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে তারা। রিজভী বলেন, পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনার অলিগার্করা ‘সর্ষের ভেতর ভূত’ হয়ে থাকায় আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

24 Apr 25 1NOJOR.COM

আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে, আদালতকে ভেংচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে: রিজভী 

দিল্লিতে নিযুক্ত শীর্ষ পাকিস্তানি কূটনীতিককে তলব করেছে ভারত। কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এ ঘোষণা দিল দিল্লি। এদিকে হামলার পরও ভারতশাসিত জম্মু-কাশ্মিরে স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। জানা গেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিল ভারতীয় বাহিনী!

24 Apr 25 1NOJOR.COM

দিল্লিতে নিযুক্ত শীর্ষ পাকিস্তানি কূটনীতিককে তলব করেছে ভারত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের কাতার সফরের শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন। চার দিনের এ সফরকালে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। এর আগে কাতাতের শীর্ষ বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎ করেন উপদেষ্টা। বিনিয়োগের আহ্বান জানান।

24 Apr 25 1NOJOR.COM

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

পাহাড়ি ছাত্র পরিষদ চবি শাখা জানিয়েছে, অপহরণের ৯ দিন পর মুক্তি পেয়েছে খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থী। অপহরণের পর থেকেই এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ীকে করে আসছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা। শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছে ইউপিডিএফ। চবির সংগঠনটি বিবৃতিতে জানিয়েছে, অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে আপামর সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ব্যক্তি ও ছাত্র সংগঠনসমূহ, চবির সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলে। অবশেষে জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় তাদের মুক্তি দিয়েছে।

24 Apr 25 1NOJOR.COM

অপহরণের ৯ দিন পর মুক্তি পেয়েছে খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থী

পিরোজপুরে সনাতন সম্প্রদায়েরর চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তারা হলেন- ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের স্কুলশিক্ষক পলাশ কান্তি মন্ডল (৪৭), ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের রবিন ডাকুয়া (৩৫), রতন বিশ্বাস (৪২) ও কালাইয়া গ্রামের বিমল ব্যাপারী (৫০)। এর আগে বুধবার সন্ধ্যায় ইন্দুরকানীতে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

24 Apr 25 1NOJOR.COM

পিরোজপুরে সনাতন সম্প্রদায়েরর চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন

বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মধ্যে দুটি অর্থায়ন চুক্তি সই হয়েছে। এদিন বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়। বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি মাস থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত এবং এসএসপিআইআরআইটি প্রকল্পের বাস্তবায়নকাল এ বছরের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

24 Apr 25 1NOJOR.COM

বে টার্মিনাল নির্মাণসহ ২ প্রকল্পে ৮৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ধান-চাল ক্রয়ে মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কৃষক যে কষ্ট করে ফসল ফলায়, তার উপযুক্ত মূল্য দিতে না পারলে, কৃষকরা উৎসাহ হারাবে। তাই কৃষকদের ন্যায্যমূল্য দিতে সরকার যাতায়াত ধানের মূল্য নির্ধারণ করেছে। কৃষকরা যাতে গুদামে এসে হয়রানির শিকার না হন। উপদেষ্টা বলেন, গত আমন মৌসুমে কোনো রকম ভোগান্তি ছাড়া কৃষকরা ধান গুদামে দিতে পেরেছেন, কোনো সিন্ডিকেট ছিল না। এবারও তাই হবে।

24 Apr 25 1NOJOR.COM

সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে: খাদ্য ও ভূমি উপদেষ্টা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি তদন্তে এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতিবিদ প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- প্রফেসর মুহাম্মদ মুস্তাফা হোসেন, আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ, সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ। এছাড়া প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত। বিস্তারিত প্রতিবেদন আগামী ২১ জুনের মধ্যে দাখিল করবে এ কমিটি।

24 Apr 25 1NOJOR.COM

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি। নির্বাচনকেন্দ্রীক যেকোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী। ভোটার তালিকা হালনাগাদসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনা হয়েছে।

24 Apr 25 1NOJOR.COM

ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন, যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে : সিইসি

পদত্যাগ করেননি বরং তিনি অব্যাহতি দেওয়ার মতো সিদ্ধান্ত থেকে বিরত থাকা এবং অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন কুয়েট সহউপাচার্য শেখ শরীফুল আলম। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দুপুরে বলেন, কুয়েটের উপাচার্য ও সহউপাচার্যকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। অবশ্য সকালে তিনি তাদের পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়া চলমান আছে বলে জানান। এদিকে গণমাধ্যমগুলোতে কুয়েটের উপাচার্য ও সহউপাচার্য পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে।

24 Apr 25 1NOJOR.COM

পদত্যাগ করেননি কুয়েট প্রোভিসি, অব্যাহতির সিদ্ধান্ত থেকে বিরত থাকা ও অধিকতর তদন্তের জন্য শিক্ষা উপদেষ্টাকে চিঠি দিয়েছেন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও প্রোভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম অবশেষে পদত্যাগ করেছেন। বুধবার রাতে তারা শিক্ষা মন্ত্রণালয়ে এ পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ভিসি-প্রোভিসির অব্যাহতি প্রক্রিয়া শুরু করেছে সরকার। দাবি পূরণ হওয়াতে শিক্ষার্থীরা এরপরই দীর্ঘ সময়ের অনশন ভাঙেন। অনশনে বেশ কজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। এর আগে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করে বিশ্ববিদ্যালয়। তবে তাদের বিরুদ্ধে বহিরাগত এক ব্যক্তির মামলা এখনো রয়ে গেছে।

24 Apr 25 1NOJOR.COM

ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও প্রোভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম অবশেষে পদত্যাগ করেছেন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য হলো সবার সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা। আলী রীয়াজ বলেন, ৫৩ বছরের শাসন কাঠামোর মধ্যে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সবার আকাঙ্ক্ষা হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যা প্রতিষ্ঠিত হলে আগামীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না এবং গণতন্ত্রের জন্য আর কাউকে প্রাণ দিতে হবে না। আরো বলেন, 'গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানে ছাত্র-জনতা, রাজনৈতিক দল ও সাধারণ মানুষসহ গণতন্ত্রকামী সবাই একসঙ্গে সংগ্রাম করেছে।' এরপর ঐক্যমত কমিশনের সঙ্গে আ-আম জনতা পার্টির বৈঠক শুরু হয়।

24 Apr 25 1NOJOR.COM

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হলো জাতীয় সনদ তৈরি করা: ড. আলী রীয়াজ

কাতার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এ সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে। এক সময় যা আমাদের বিনাশ করবে।’ ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক অধিবেশনের আয়োজন করে কাতার বিশ্ববিদ্যালয়। এতে ‘থ্রি জিরো’ তত্ত্বের ওপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্য শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

24 Apr 25 1NOJOR.COM

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী : ড. ইউনূস

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, গতকাল রাত ৯ টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি লিখেছেন, আমি বাবা একজন নাগরিক হিসেবে এটা করতেই পারেন। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এই লাইসেন্স দিয়ে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি।

24 Apr 25 1NOJOR.COM

উপদেষ্টা আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল করে নিয়েছেন, বাবার হয়ে ক্ষমা চেয়েছেন উপদেষ্টা

ব্রিটিশ মুসলিম এমপি শোকাত অ্যাডামকে ইসরাইল-নিয়ন্ত্রিত গেট দিয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। লেস্টার সাউথের একজন স্বতন্ত্র এমপি অ্যাডাম এবং সেন্ট আইভসের লিবারেল ডেমোক্র্যাট এমপি অ্যান্ড্রু জর্জ গত ১৩ এপ্রিল ইসরাইলে যান। সেখানে তারা হেবরন, বেথলেহেম, তুলকারম এবং পূর্ব জেরুজালেম পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শী জানান, জর্জ এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ইসরাইল-নিয়ন্ত্রিত পশ্চিম গেট দিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছিলেন। কিন্তু আদমকে মুসলিম হিসেবে চিহ্নিত করে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়।

24 Apr 25 1NOJOR.COM

ব্রিটিশ মুসলিম এমপিকে আল-আকসায় প্রবেশ করতে দিল না ইসরাইল

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫১ হাজার ৩০৫ জন ছাড়িয়ে গেছে। যুদ্ধের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৯৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

24 Apr 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৫

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন, ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেবে না। এর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘কেউ জেলেনস্কিকে ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে বলছে না। তিনি যদি ক্রিমিয়া চান, তাহলে এগারো বছর আগে যখন এটি রাশিয়ার কাছে কোনও গোলাগুলি ছাড়াই হস্তান্তর করা হয়েছিল, তখন তারা কেন এর জন্য লড়াই করেনি?’ ট্রাম্প আরো বলেন, একটা শান্তি চুক্তির কাছাকাছি। তবে জেলেনস্কির উস্কানিমূলক বক্তব্য যুদ্ধ বন্ধ করাকে কঠিন করে তুলে।

24 Apr 25 1NOJOR.COM

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প

ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে মামুনুল হক বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে কোনো সরকারই বাংলাদেশে এক মুহূর্তও টিকতে পারবে না। সুতরাং ইসলামবিরোধী অবস্থানের পক্ষ নিয়ে হাসিনার মতো নিজেদের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবেন না। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধ না করলে প্রয়োজনে দিল্লি­ অভিমুখে লংমার্চ করা হবে। আরো বলেন, গাজায় বর্বর ইসরাইলের গণহত্যা চলছে। আর কসাই মোদি সরকার ভারতকে মুসলিমশূন্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

24 Apr 25 1NOJOR.COM

ইসলামবিরোধী পক্ষ নিয়ে হাসিনার মতো পরিণতি ডেকে আনবেন না: মামুনুল হক

কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘কাতারের বিনিয়োগকারীদের জন্য একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে। সেখানে কাতারের ব্যবসায়ীরা সমরাস্ত্রের যন্ত্রাংশসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারেন।’ তিনি বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বাড়ানোসহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারবেন।

24 Apr 25 1NOJOR.COM

কাতারের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব প্রধান উপদেষ্টার

প্রেস ক্লাবের সামনে সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, গত ১৫ বছরের যে লুটপাট, সন্ত্রাসের অভয়ারণ্য ও ফ্যাসিবাদী ব্যবস্থার সব প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কালো আইন সংশোধন ব্যতীত নির্বাচন সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টি বলে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই পূর্বের সংস্কারগুলো প্রয়োজন। সংস্কার না হলে আমরা আবারও সেই ‘মাসল এবং মানি’র রাজনীতি দেখব। অন্য বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে। একটি দল নির্বাচন নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। আওয়ামী লীগকে বিচার ও নিষিদ্ধ করতে হবে। এছাড়া নেতারা সেকেন্ড রিপাবলিকান চান উল্লেখ করে বলেন, নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি করবেন না!

24 Apr 25 1NOJOR.COM

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করবেন না: এনসিপি

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশে চলতি অর্থবছরে ডলারের প্রবাহ বাড়বে। ফলে কমবে বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি। জিডিপি আকার বাড়ার সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় সরকারের এ হিসাবে ঘাটতি কমবে। চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও এ হিসাবে ঘাটতির মাত্রা অপরিবর্তিত থাকতে পারে। প্রতিবেদনে বলা হয়, ডলার সংকটের কারণে গত ২০২১-২২ অর্থবছরে চলতি হিসাবে ঘাটতি বেড়ে জিডিপির ৪ শতাংশে উঠেছিল। ২০২২-২৩ অর্থবছরে চলতি হিসাবে ঘাটতি কমে জিডিপির ২ দশমিক ৬ শতাংশে নামে। গত ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কমে জিডিপির ১ দশমিক ৪ শতাংশ নামে।

24 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশে চলতি অর্থবছরে ডলারের প্রবাহ বাড়বে, ফলে কমবে বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি: আইএমএফ

মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ সময় বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

24 Apr 25 1NOJOR.COM

পোপের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার থেকে ৩ দিনের শোক

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথম কাজ ছিল বরাদ্দের ক্ষেত্রে কোটা বাতিল করা। আমরা এটা করেছি। আমরা কল্পনার নয়, বাস্তবসম্মত ঢাকাকে গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমরা ঢাকার সঙ্গে পাশের জেলাগুলোর কানেক্টিভিটি বৃদ্ধির চেষ্টা করছি। যেন অন্য জেলাগুলো থেকে ঢাকাতে এসে মানুষ দ্রুত কাজ শেষ করে ফিরে যেতে পারে। আরও বলেন, ঢাকার পাশেই একসময় ছিল মধুপুর ভাওয়াল বনাঞ্চল। নগর তৈরি করতে গিয়ে তা ধ্বংস করে ফেলা হয়েছে। অপরিকল্পিত নগরায়ন যেন না হয়, সেক্ষেত্রে রাজউকের ভূমিকা আছে। সেবা পৌঁছে দেওয়ার জন্য কী কী পরিবর্তন জরুরি, এজন্য সাধারণ মানুষের মতামত জানা প্রয়োজন। এখন রাজউক সেটা করছে।

24 Apr 25 1NOJOR.COM

কল্পনার নয়, বাস্তবসম্মত ঢাকা গড়তে চাই: আদিলুর

পেহেলগামে গতকাল ২৬ পর্যটককে হত্যার পর আজ সন্ধ্যায় কুলগ্রামে সেনা ও সশস্ত্র স্বাধীনতাকামীদের মধ্যে লড়াই শুরু হয়। এ সময় দুইজন ভারতে প্রবেশের চেষ্টার সময় সেনাদের গুলিতে নিহত হয়। এরপর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, গতকালের হামলায় অন্তত সাতজন জড়িত ছিলেন। যার মধ্যে চার থেকে পাঁচজন পাকিস্তানের। যারা উর্দুতে কথা বলছিলেন বলে দাবি করেছেন তারা। তবে পাকিস্তান এ ঘটনায় সম্পৃক্ত নয় জানিয়ে বলেছে, এ হামলা স্থানীয়দের, সংখ্যালঘু নির্যাতনের ফল।

24 Apr 25 1NOJOR.COM

কাশ্মীরে হামলার পরও সামরিক ও স্বাধীনতাকামীদের বন্দুকযুদ্ধ হয়েছে, নিহত ২ স্বাধীনতাকামী

কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সাথে এক বৈঠককালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশে কাতারের সংস্থার চলমান মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন, যার মধ্যে রয়েছে এতিমদের জন্য স্পনসরশিপ প্রোগ্রাম এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য এলপিজি বিতরণ। তিনি, বাংলাদেশের লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থীর জন্য প্রযুক্তি শিক্ষা চালু করার জন্য কাতার চ্যারিটির সহায়তা কামনা করেছেন। কাতার চ্যারিটি প্রধান উল্লেখ করেন যে, সংস্থাটি ইতোমধ্যেই বেশ কয়েকটি মাদ্রাসাকে দক্ষতা এবং জীবিকা নির্বাহের কর্মসূচিতে সহায়তা করেছে। প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

24 Apr 25 1NOJOR.COM

মাদ্রাসায় প্রযুক্তি শিক্ষার জন্য কাতারের কাছে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। দেশের চলচ্চিত্রের বৃহৎ বাজারের কথা উল্লেখ করে তিনি বলেন, চলচ্চিত্র শিল্পের এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এজন্য বিএফডিসিসহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাজ করতে হবে। উপদেষ্টা আরও বলেন, কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটিকে ঘিরে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের আগ্রহ রয়েছে। তিনি কবিরপুরে অত্যাধুনিক ফিল্ম সিটি নির্মাণ কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

24 Apr 25 1NOJOR.COM

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি, দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণার আহবান জানান। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা টালবাহানা, ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণকে ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আরো বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।

24 Apr 25 1NOJOR.COM

নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচালে ষড়যন্ত্র চলছে: প্রিন্স

যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেট ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স বিভাগে ২০২৪ সালের আগস্টে পড়ালেখা শুরু করেন অঞ্জন রায়। গত ডিসেম্বরে গ্র্যাজুয়েশন শেষ করে জানুয়ারিতে মাস্টার্সের ক্লাস শুরু করেন। গত ১০ এপ্রিল ই-মেইলের মাধিমে জানতে পারেন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে থেকে পড়াশোনা করার বৈধতা হারিয়েছেন তিনি। যেকোনো সময় তাকে গ্রেফতার বা দেশে ফেরত পাঠানো হতে পারে। আশাহত না হয়ে রুখে দাঁড়ান অঞ্জন। বর্তমানে আদালতের রায়ে নিজের যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধতা ফিরে পেয়েছেন তিনি। এর আগে মার্কিন প্রশাসন জানিয়েছিল, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিলে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।

24 Apr 25 1NOJOR.COM

ট্রাম্প প্রশাসন অঞ্জনকে দেশে পাঠানোর নোটিশ দেন, অঞ্জন আদালতে গিয়ে এই নোটিশ অকার্যকর করেছেন

মোহাম্মদপুরের কাটাসুর খালের জায়গায় থাকা দোতলা ভবন গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি। ভবনের পুরোটাই খালের জায়গা দখল করে বানানো হয়েছিল। আর তিনতলা ভবনটির প্রায় ২০ ফুট অংশ খালের জায়গায় ছিল। অভিযানে খালের জায়গা দখল করে তৈরি স্থানীয় একটি মসজিদের শৌচাগার ও সীমানাদেয়াল ভাঙা হয়েছে। মসজিদের যেটুকু অংশ খালের মধ্যে পড়েছে সেটিও ভাঙা হবে। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ধর্মীয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করেই ঢাকার খাল, জলাধার ও পাবলিক প্লেসগুলো দখল করা হয়েছে। সরকারি খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে ঘুমানোর সময় শেষ। দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে। অবৈধ দখলদারদের কোনো নোটিশ দেওয়া হবে না, সরাসরি উচ্ছেদ করা হবে। প্রশাসক জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছেন।

24 Apr 25 1NOJOR.COM

খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে ঘুমানোর সময় শেষ: ডিএনসিসি প্রশাসক

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এত দিন যারা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সবার সঙ্গে শিল্পমালিকদের স্বার্থের সম্পর্ক ছিল। এ কারণে এ মন্ত্রণালয়ে কেউ কখনো মালিকদের বিরুদ্ধে দাঁড়াননি। তিনি বলেন, ‘তারা আমার ওপর অনেক ক্ষ্যাপা। অনেক সংবাদ পাই। আমি তাদের বলেছি, আপনি মালিক সবকিছু করতে পারেন। গাড়িতে চড়েন। বিদেশে যান। আপনার কোনো অসুস্থতা হলে চিকিৎসকের কাছে যান। অথচ যখন আপনাকে শ্রমিকের বেতন দিতে বলা হয়, তখন আপনি নানাবিধ সমস্যা তুলে ধরেন। বলেন যে আমার টাকা নেই। আমাকে ব্যাংক ধরেছে। আপনাকে ব্যাংক ধরবে না কেন? আপনি ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না। আপনাকে তো ব্যাংক ধরবেই।’

24 Apr 25 1NOJOR.COM

মালিকদের নিয়ে শ্রম উপদেষ্টা বলেছেন ‘গাড়িতে চড়েন, বিদেশে যান কিন্তু বলেন টাকা নেই’

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতার বিষয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। এটা যাতে না ঘটে, এজন্য আমাদের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, কুয়েটে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে একটি কমিটি করা হয়েছে। কমিটির সিদ্ধান্তের আলোকে সরকার বিবেচনা করবে। শিক্ষার্থীদের যে অনশন সেখানে আমার একটি আহ্বান ছিল, তোমরা এই গরমের মধ্যে আছো, এরই মাঝে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে, তোমরা একটু শান্ত হও, আমরা কাজ শুরু করে দিয়েছি। ছাত্ররা হয়ত ভেবেছে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা সেই কথাটি রাখতে পারব না। আমি তাদের নিশ্চিত করেছি আমরা অতি দ্রুত এটি সমাধান করতে পারব।

24 Apr 25 1NOJOR.COM

সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতায় আমরা যথেষ্ট উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা

বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে হিজাব না খোলায় ট্যাগ অফিসার ৪ পরীক্ষার্থীর উত্তরপত্র নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার হাদিস পরীক্ষার দিন দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রকল্প কর্মকর্তা তুরাল প্রামাণিক। এ সময় ৪ জন পরীক্ষার্থী হিজাব না খোলায় তাদের উত্তরপত্র নিয়ে যান। এর মধ্যে এক পরীক্ষার্থী উচ্চস্বরে কান্না শুরু করলে কিছু সময় পর তার উত্তরপত্র ফেরত দেওয়া হয়। অন্য তিন শিক্ষার্থীর উত্তরপত্র ফেরত দেওয়া হয়নি।

24 Apr 25 1NOJOR.COM

বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে হিজাব না খোলায় চার পরীক্ষার্থীর উত্তরপত্র নিয়ে যাওয়ার অভিযোগ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেনাপ্রধান বিওএ’র সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সব ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওয়াকার-উজ-জামান খেলাধুলার উন্নয়নে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুন মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে। এ সভায় তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও ১৪তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং দশম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

24 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশের দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুই জেলে হলেন- বালুখালি এলাকার আব্দুল বাদশা আলম (৪৫) ও আবুল কালাম (৪০)। ইউপি সদস্য সিরাজুল মোস্তফা বলেন, প্রতিদিনের মতো নৌকা নিয়ে দুই জেলে ওই এলাকায় মাছ ধরতে যান। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, খোঁজখবর চলছে।

24 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশি ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে কুয়েট উপাচার্য এবং উপউপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।

24 Apr 25 1NOJOR.COM

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে দাবি করে কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ জানান, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর আমাদের ভরসা নাই। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু কোনো দাবিই পূরণ হয়নি। নতুন কর্মসূচি নিয়ে আবার জোরালো আন্দোলন শুরু হবে। বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

24 Apr 25 1NOJOR.COM

শিক্ষার্থীর সম্মতিতে ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির উদ্দেশ্য দেশ ও দেশের মানুষ। দলের ৩১ দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে সব প্রতিপক্ষকে মোকাবিলা করা যাবে। তিনি বলেন, বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না। জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না। আরও বলেন, দেশ গঠনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই এখন বিএনপির প্রধান কাজ। দলের ওপর সাধারণ মানুষের যে আস্থা তা ধরে রাখতে হবে। তারেক রহমান বলেন, অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। নেতাকর্মীদের সম্মিলিতভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

24 Apr 25 1NOJOR.COM

জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না: তারেক রহমান

উত্তরায় বিক্ষোভ মিছিলে এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাকে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। খুনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে। অনেকেই খুনি শব্দ মুছে ফেলারও চেষ্টা করছে। তিনি বলেন, যারা এতবড় গণহত্যা চালিয়েছে, তাদের নির্বাচন করার অধিকার নেই। তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্পর্ধা দেখালে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আর আগামী নির্বাচনের আগেই খুনি হাসিনার বিচার দেখতে চাই। আরো বলেন, দেড় হাজারের বেশি শহীদদের জীবনের বিনিময়ে আমরা আজকের অবস্থায় এসেছি। এ সময়েও যারা নির্বাচন নির্বাচন করে, তাদের চোখ শহীদদের দিকে নয়, ক্ষমতার দিকে।

24 Apr 25 1NOJOR.COM

হাসিনাকে যারা খুনি হতে সাহায্য করেছে, তাদেরও বিচার করতে হবে: সারজিস আলম

কাশ্মীরে হামলার দায় শিকার করেছে কাশ্মীরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিসটেন্স ফোর্স (টিআরএফ)। এক বিবৃতি বলেছে, ‘যাদের টার্গেট করা হয়েছে তারা সাধারণ কোনো পর্যটক নয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ ও সংশ্লিষ্টতা ছিল। তারা ছিল গোপন সংস্থার সদস্য। পর্যটকের ছদ্মবেশে অনুসন্ধান চালানোর জন্য এখানে এসেছিল।’ গোষ্ঠীটি বলেছে, ‘এটি শুধুমাত্র নয়াদিল্লির জন্য একটি সতর্কবার্তা নয়। এটি তাদের জন্যও সতর্কবার্তা যারা নয়াদিল্লির প্রশ্নবিদ্ধ নীতিকে সমর্থন করে।’ এছাড়া কার্যক্রম আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে তারা।

24 Apr 25 1NOJOR.COM

কাশ্মীরে হামলায় নিহতরা পর্যটক নয়, ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাথে সংযুক্ত গোপন সংস্থার সদস্য: টিআরএফ

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বলেন, পাক-ভারতের আটারি-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। তিনি জানান, যাদের কাছে বৈধ নথি রয়েছে তারা পহেলা মে এর আগে পাকিস্তানে ফিরতে পারবেন। এদিকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তিও স্থগিত ঘোষণা করেছে দেশটি। সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম এর আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। ভারত ছাড়ার জন্য এক সপ্তাহ সময় পাবেন তারা। হাইকমিশনের সামগ্রিক লোকবল ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। যা ১ মে এর মধ্যে কার্যকর হবে। নরেন্দ্র মোদির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

24 Apr 25 1NOJOR.COM

সীমান্ত বন্ধ, হাইকমিশন স্টাফ কমিয়ে আনা, ৪৮ ঘন্টার মধ্যে সকল পাকিস্তানিদের বিদায়সহ ৫ সিদ্ধান্ত নিয়েছে ভারত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির উপস্থিতি ভিডিওতে যে হারে দেখানো হয়েছে তা সঠিক নয়। আবার সব যে মিথ্যা তাও না। তবে আরাকান আর্মি অনেক দিন ধরে এ অঞ্চলে আছে, মিয়ানমার সীমান্ত তাদের দখলে। এর মধ্যে অনেকে এই পারে বিয়েও করেছে। এতে করার কিছু নেই বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এখন মিয়ানমার থেকে কিছু আমদানি-রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়। আবার আরাকান আর্মিও পয়সা নেয়। আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি। চবি পাঁচ শিক্ষার্থী অপহরণ প্রসঙ্গে বলেন, পাহাড়ের অশান্ত অবস্থা তো আপনারা দেখেননি। আমি পাহাড়ে তিনবার চাকরি করেছি। তুলনা করতে গেলে পাহাড় পুরোটা শান্ত। ছোটখাটো অপহরণ তো সমতলেও হচ্ছে। খালি পাহাড়কে কেন দোষ দেন।

23 Apr 25 1NOJOR.COM

পাহাড় আগের তুলনায় শান্ত, ছোটখাটো অপহরণ সমতলেও হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্রশিবির এক বিবৃতিতে বলেছে, ২০০৮ সালে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করে। জনগণের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনেও নিরস্ত্র মানুষের ওপর চালায় গণহত্যা। আরো বলেছে, কিন্তু সেই গণহত্যার বিচার সম্পন্নকরণে আমরা অন্তর্বর্তী সরকারের উদাসীনতা লক্ষ্য করছি। অপরাধীদের বিপুল অর্থের বিনিময়ে মুক্তি প্রদান এবং পুনর্বাসনের চেষ্টাও চলছে নানা মহল থেকে।' বিবৃতি দাবি করা হয়েছে, ফ্যাসিবাদী আমলে ১০১ জনকে শহিদ, সহস্রাধিককে পঙ্গু এবং অসংখ্য শিবির নেতাকর্মীদের গুম করা হয়। বর্তমানেও ৭ জন ভাই গুম অবস্থায় রয়েছে। এখনও প্রায় ১১ হাজারের অধিক মিথ্যা মামলা বলবৎ আছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। আগামী তিন সপ্তাহের মধ্যে গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি, ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা না হলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করার হুঁশিয়ারি উচ্চারন করেছে ছাত্রশিবির।

23 Apr 25 1NOJOR.COM

সব রাজনৈতিক মামলা প্রত্যাহারে শিবিরের তিন সপ্তাহের আলটিমেটাম

এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ ফেসবুক পোস্টে বলেন, ‘শুনলাম, ১৪ জন ভিসি শিক্ষা উপদেষ্টাকে হুমকি দিয়েছেন, কুয়েটের ভিসিকে সরানো যাবে না। পোলাপান মরলে সেটা তাদের পছন্দ।’ তিনি বলেন, ‘এটা যদি সত্য হয়ে থাকে এই ১৪ জন ভিসিসহ কুয়েট ভিসিকে অপসারণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভুলে যাইনি, ২ আগস্টও কতিপয় ভিসি হাসিনার গণভবনে গিয়ে বলেছিলেন- আপনি পদত্যাগ করবেন না, প্রয়োজনে আরও গুলি করেন।’ মাসউদ বলেন, ‘এসব দলকানা ভিসির বিরুদ্ধে অ্যাকশন জরুরি।

23 Apr 25 1NOJOR.COM

শুনলাম কুয়েট উপাচার্যকে না সরাতে ১৪ ভিসি শিক্ষা উপদেষ্টাকে হুমকি দিয়েছেন: আব্দুল হান্নান মাসউদ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানি। ৭২৫ জন বাংলাদেশি সেনা সদস্যকে প্রেষণে নেওয়ার সম্মতি প্রদান করায় প্রধান উপদেষ্টা তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা আশ্বাস দেন যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব কাতার সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজে লাগাবে।

23 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, ৭২৫ বাংলাদেশী সেনাকে প্রেষণে নিতে সম্মত হওয়ায় ধন্যবাদ জানান

কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণ দাবিতে আমরণ অনশনে বসেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি'র শিক্ষার্থীরা। বুধবার দুপুর পৌনে ১২টা থেকে এ অনশন শুরু হয়। অনশনরত শিক্ষার্থীরা হলেন- তৌহিদ মোহাম্মদ সিয়াম, আরিফুজ্জামান উজ্জ্বল, জিয়াউদ্দিন আয়ান, নাজমুল হাসান লিমন, জান্নাতুল ফেরদৌস আনজুম, মেহরাব হোসেন তূর্য, নাহিদ হাসান ইমন, সাজ্জাদ হোসেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন, অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে কিন্তু এখনো ইন্টেরিমের ঘুম ভাঙছে না। লাশের উপর দিয়ে ক্ষমতায় আসা ইন্টেরিম শিক্ষার্থীদের সঙ্গে গাদ্দারি করছে। অবিলম্বে দাবি মানার হুঁশিয়ারি দেন।

23 Apr 25 1NOJOR.COM

কুয়েট ভিসির অপসারণ দাবিতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার শিক্ষার্থীরা

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়। এর আগে গত সোমবার রাতে কুমিল্লার থেকে হৃদয় মিয়াজি (২৩) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। নিহত পারভেজ বন্ধুদের সাথে হাসছিলেন। অপরদিকে থাকা দুই মেয়ে ও তার বন্ধুরা তাদের নিয়ে হেসেছে বলে অভিযোগ করে। এই ঘটনার জেরে পারভেজকে খুন করা হয়।

23 Apr 25 1NOJOR.COM

প্রাইম এশিয়ার ছাত্র হত্যা, প্রধান আসামি মেহেরাজ ইসলাম গ্রেফতার

কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে আল থানি বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্যে খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সহায়তা করবে কাতার ফাউন্ডেশন, যা খেলাধুলার আনুষঙ্গিক সরঞ্জাম স্থাপন ও সুবিধা সম্প্রসারণ এবং ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে। অধ্যাপক ইউনূস জানান, এই ফাউন্ডেশন খুব শিগগিরই গঠিত হবে। এই বৈঠকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী চার নারী খেলোয়াড় উপস্থিত ছিলেন।

23 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সরকার দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এখন একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠিত হলে বিচার কার্যক্রম আরও তরান্বিত হবে বলে জানায় প্রসিকিউশন। গত ১০ এপ্রিলের তথ্য অনুযায়ী জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ মোট ৩ শতাধিক অভিযোগ জমা পড়েছে।

23 Apr 25 1NOJOR.COM

সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে: চিফ প্রসিকিউটর

কুয়েট ভিসি মুহাম্মদ মাছুদ বিবিসিকে জানান, আমাকে সরকার নিয়োগ করেছে। এখন সরকার যদি মনে করে আমি এই পদের জন্য যোগ্য না, অবশ্যই আমি তো আর থাকতে পারব না। এটা সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে। এটা এখন আমার ওপর নির্ভর করছে না। কুয়েটের আন্দোলনকারী ও অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরণ অনশন কর্মসূচি পালন করা শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভিসির অপসারণ না করা পর্যন্ত তারা অনশন করে যাবেন বলেও জানিয়েছেন।

23 Apr 25 1NOJOR.COM

সরকার না সরালে পদত্যাগ করব না: কুয়েট ভিসি

শিবির সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম লিখেছেন, ‘কুয়েটে অনশনে বসা ৩২ শিক্ষার্থীর মধ্যে ২৭ জনই অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই যে ভিসি তার চেয়ার পেয়েছেন, সেই চেয়ার নির্লজ্জের মতো আঁকড়ে ধরে শিক্ষাঙ্গনে এমন অস্থির পরিবেশ তৈরি করে রাখাটা অত্যন্ত দুঃখজনক। অচলাবস্থা নিরসনে ভিসির পদত্যাগ জরুরি। কুয়েটে কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। শিক্ষা উপদেষ্টাকে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’ এর আগে হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন।

23 Apr 25 1NOJOR.COM

কুয়েট শিক্ষার্থীদের ক্ষতি হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার: নুরুল ইসলাম সাদ্দাম

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার সাক্ষাৎ করেছেন। উভয়ে বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালু করার ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ড্রেয়ার বলেন, 'আমার টিমকে নির্দেশ দিয়েছি যে মে মাসের মধ্যে প্রযুক্তিগত উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে।’ ইলন মাস্ক প্রতিষ্ঠিত আরেকটি প্রতিষ্ঠান পেপ্যালও বাংলাদেশে স্পেসএক্সের কার্যক্রমে ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে বিবেচনায় রয়েছে।

23 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে লিখেছেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এ জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করছি যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়। অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, এই হামলায় ২৬ জন নিহত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বিমানবন্দরেই জরুরি বৈঠক করেছেন।

23 Apr 25 1NOJOR.COM

কাশ্মীরে হত্যাকাণ্ডে প্রধান উপদেষ্টার নিন্দা, জানালেন বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মধ্যে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও একজন বহিরাগত ব্যক্তির ২২ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে করা মামলাটি এখনো সচল রয়েছে। এদিকে শিক্ষার্থীরা ভিসি পদত্যাগের দাবিতে উষ্ণ আবহাওয়ার মধ্যেও অনশন চালিয়ে যাচ্ছেন, অসুস্থও হয়ে পড়ছেন।

23 Apr 25 1NOJOR.COM

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে

৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী ও জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। পলক বলেন, আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে শিরিন শারমিন এখনো পলাতক, দেশে আছেন নাকি বিদেশে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না!

23 Apr 25 1NOJOR.COM

৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী বলেছেন, "আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিয়ে কী করবেন? অনেক কথাই বলেন, তাদের উপদেষ্টারা বলেন- তারা রাজনীতি করবে কি করবে না সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, কোন আইনের বলে? সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদের সমর্থন করেছেন, তাই। কিন্তু কনস্টিউশনালি আপনাদের ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তারা প্রত্যেকে আপনাদের সমর্থন করেছে। এখন আওয়ামীলীগের রাজনীতির ভবিষ্যৎ কী হবে সেটা আপনারা নির্ধারণ করবেন।" রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। বাড়ি পুড়িয়ে দেওয়ার অর্থ ও মানুষকে হত্যার অস্ত্র তাদের কাছে আছে। সেটাকে দমন করতে কী আইন প্রণয়ন করা হবে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। এই সময় তিনি বলেন, আওয়ামী অপরাধীদের বিচার করতে না পারলে এই সরকারকে মানুষ ব্যর্থ বলবে।

23 Apr 25 1NOJOR.COM

আ. লীগকে নিয়ে কী করা হবে তা সরকারকেই ঠিক করতে হবে: রিজভী

ভারত অধিকৃত পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনা সাজানো হামলা হতে পারে বলে মন্তব্য করেছে পাকিস্তানির সংবাদমাধ্যম আরওয়াই নিউজ। অতীতেও মোদি সরকার এমন হামলা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। এসব হামলা প্রায়ই দেশটির অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে এবং পাকিস্তানবিরোধী মনোভাব উস্কে দিতে ব্যবহৃত হয়ে থাকে’। প্রতিবেদনে আরো বলা হয়, ‘এই হামলার পরপরই র এর সঙ্গে যুক্ত অ্যাকাউন্টগুলো পাকিস্তানকে লক্ষ্য করে ভিত্তিহীন অভিযোগ ছড়াতে শুরু করে। ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত দাবি করা হয়েছে—অমুসলিম পর্যটকদের টার্গেট করে হামলা চালানো হয়েছে’। এদিকে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে পাকপররাষ্ট্র মন্ত্রণালয়।

23 Apr 25 1NOJOR.COM

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলা ‘সাজানো’ হতে পারে: আরওয়াই নিউজ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। প্রতি বছর প্রায় ৩২ হাজার নবজাতক যুক্ত হচ্ছে। এ সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন। তিনি বলেন, আরাকান আর্মি বর্তমানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭১ কিমি এবং রাখাইনের ১৭টির মধ্যে ১৪টি টাউনশিপ নিয়ন্ত্রণ করছে। আরো বলেন, ২০২৩ সালের নভেম্বর থেকে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে ১ লাখেরও বেশি রোহিঙ্গা। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আরাকান আর্মির হামলার মুখে ৯০৯ জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। এর মধ্যে ৮৭৫ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং ৩৪ জনকে শিগগির পাঠানো হবে। প্রধান উপদেষ্টা বলেন, যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত হ্রাস পাচ্ছে। খাদ্য সহায়তা কর্মসূচিও আর্থিক সংকটে রয়েছে। আশা করি কাতার এই দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করবে।

23 Apr 25 1NOJOR.COM

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: দোহায় গোলটেবিল আলোচনায় ড. ইউনূস

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, সচিবালয়ের ভেতরে চারজন, বাইরে একজনসহ সচিব পদমর্যাদার পাঁচজন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না। তাই প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরো বলেন, ইউটিউবাররা দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চায়। তিনি বলেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি। এজন্য তাদের কি তাদের সরানো হচ্ছে না বলে প্রশ্ন করেন।

23 Apr 25 1NOJOR.COM

সচিবালয়ের ভেতরে চারজন, বাইরে একজনসহ সচিব পদমর্যাদার পাঁচজন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না: মির্জা আব্বাস

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মোয়াজ্জেম জানিয়েছেন, তাকে অপসারণ করা হয়নি। স্থায়ী চাকরির চেষ্টা করছেন তিনি। এজন্য পদত্যাগ করেছেন। তিনি লেখেন, ‘গত ১০ মার্চ ২০২৫ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করলে আমি উত্তীর্ণ হই। এরপর বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হয় ৮ মে এবং ব্যাংকের ভাইভার তারিখ ২২ মে। তাই আমি গত মার্চের ২৫ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে পদত্যাগপত্রটি জমা দিই। অপসারণ করা হয়েছে বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয় তা সত্যি নয়। উপদেষ্টা আসিফ মাহমুদও একই কথা উল্লেখ করে বলেন, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকলে তা অভিযোগ আহ্বানসংক্রান্ত ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

23 Apr 25 1NOJOR.COM

আসিফ মাহমুদের এপিএসকে অপসারন করা হয়নি, স্থায়ী চাকরির পরীক্ষা থাকায় পদত্যাগ করেছেন

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন বলেন, একজন ভাইচ চ্যান্সেলরের মর্যাদার প্রশ্নের জায়গায় আমরা অটুট আছি। যেহেতু সরকার এখানে হস্তক্ষেপ করেছেন, তারা যদি কোন দোষ ত্রুটি খোঁজে পান, তাহলে ব্যবস্থা নিবেন। সেটা যদি না হয়, এইভাবে কোনো গ্রুপের চাপে একজন ভাইস চ্যান্সেলার কে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। আরও বলেন, ঘটনার জেরে ছাত্রদের দ্বারা শিক্ষকরাও নির্যাতিত হয়েছে। শিক্ষক নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকরাও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখবে। সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম বলেন, "আজ শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে কথা বলেননি, এতে আমরা অত্যন্ত মর্মাহত।"

23 Apr 25 1NOJOR.COM

কুয়েট শিক্ষক সমিতি কোনো গ্ৰুপের চাপে ভিসির পদত্যাগের বিরোধিতা করেছে, উপদেষ্টা কথা না বলায় মর্মাহত হয়েছে

উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা মামলার তালিকা দিয়ে গেছেন। ওনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। তিনি বলেন, ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে বহুরকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।

23 Apr 25 1NOJOR.COM

হেফাজতের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী হাসিনার মিথ্যা মামলা প্রত্যাহারের কাজ প্রক্রিয়াধীন: আসিফ নজরুল

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাই, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বুধবার সকাল ৯টার দিকে হেরারচালা গ্রামে মহাসড়ক অবরোধ করে তারা। তিন ঘণ্টা পর মহসাড়ক ছাড়ে শ্রমিকরা। শ্রমিকেরা জানান, মঙ্গলবার ৩০ শ্রমিককে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের পুনরায় কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বাসায় ফিরে যান। বুধবার সকালে শ্রমিকেরা কর্মস্থলে এসে দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে‌।

23 Apr 25 1NOJOR.COM

ছাঁটাই, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ঢাকার রাস্তায় চলমান ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খলা রোধে বুয়েটের নকশা অনুযায়ী নতুন রিকশা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় অংশীদারদের সঙ্গে বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই মডেল উপস্থাপন করেছে। এতে পায়ের ব্রেক ও গতি নিয়ন্ত্রিত মোটরসহ নিরাপত্তা ফিচার যুক্ত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শুধু এই নকশায় তৈরি রিকশাকেই লাইসেন্স দেওয়া হবে এবং ধীরে ধীরে পুরনো রিকশা তুলে নেওয়া হবে। প্রয়োজনে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। এই উদ্যোগ দেশব্যাপী বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

23 Apr 25 1NOJOR.COM

ঢাকায় বর্তমান ব্যাটারি চালিত অটোরিকশার পরিবর্তে বুয়েটের নতুন রিকশা

কুয়েটে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের কমিটি। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শুরু করেন। এর আগে সকাল সকাল ১০টার দিকে কুয়েটে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। শিক্ষার্থীদের অনুরোধ করলেও তারা অনশন থেকে সরে আসেনি। ৪০ মিনিটের মতো সময় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাস ছাড়েন উপদেষ্টা। এরপর তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেন।

23 Apr 25 1NOJOR.COM

কুয়েটে তদন্ত চালাচ্ছে ইউজিসির তিন সদস্যের কমিটি

প্রায় ৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। মঙ্গলবার সিন্ডিকেটের সিদ্ধান্তের পর রাত দেড়টার দিকে অনশন ভাঙেন তারা। সিন্ডিকেট সভায় চবি চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে আনার সিদ্ধান্ত হয়। চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের বাদিতে গত সোমবার বেলা সাড়ে ৩টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন ৯ শিক্ষার্থী। প্রায় ২৪ ঘণ্টা পর দুজন অসুস্থ হয়ে গেলে তাদের স্যালাইন দেওয়া হয়।

23 Apr 25 1NOJOR.COM

সিন্ডিকেটের সিদ্ধান্তের পর ৩৪ ঘণ্টা পর অনশন ভাঙল চবির ৯ শিক্ষার্থী

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপির আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর আগে, গত ৯ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্তে দায়ের করা মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে অফিস আদেশ জারি করা হয়। এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রিটটি দায়ের করেন।

23 Apr 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানকে ঘিরে দায়ের করা মামলায় গ্ৰেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট

বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ঢাকা ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে। আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করেন। তারা বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। নিশি ইসলাম বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন বলে বাবাকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আটকে রেখেছিলেন, আর নিশি ইসলামকে ছয় মাস কারাভোগ করতে হয়েছে।

23 Apr 25 1NOJOR.COM

বাবা ও দ্বিতীয় মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দমন-পীড়নের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ১১ জন ভিন্নমতাবলম্বী ও তাদের স্বজনদের ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, তালিকাভুক্তদের পূর্বে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এবং নিজেদের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয়নি। তালিকাভুক্ত ১১ জনের মধ্যে অন্তত ৯ জন রাজনৈতিক বিরোধী বা তাদের ঘনিষ্ঠ আত্মীয়। এদের মধ্যে মাত্র দু’জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সম্পর্কিত কোনো অভিযোগ বা দণ্ড রয়েছে। ২০১৪ সালে দেশটি ৮৩টি সংগঠনকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে। দেশটিতে প্রতিবাদ ও রাজনৈতিক বিরোধিতার স্থান নেই!

23 Apr 25 1NOJOR.COM

১১ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করল আরব আমিরাত

ইউক্রেনে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার দখলে নেওয়া প্রায় সব এলাকাকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার শান্তি প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। অ্যাক্সিওস জানায়, গত সপ্তাহে উপস্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ২০১৪ সালের পর থেকে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করবে এবং রাশিয়ার দখলে থাকা খারকিভের একটি ছোট অংশ ইউক্রেনকে ফিরিয়ে দেবে। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ইউক্রেনীয় ভূখণ্ড হিসেবে গণ্য করা হবে, তবে সেটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে ইউক্রেন ও রাশিয়া—দু’দেশেই। তবে এটি রাশিয়ার জন্য বিজয় বয়ে আনলেও ইউক্রেন সরকার ও জনগণের জন্য বড় আঘাত হতে পারে!

23 Apr 25 1NOJOR.COM

রাশিয়া নিয়ন্ত্রিত প্রায় সব এলাকাগুলোর অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করল যুক্তরাষ্ট্র

জম্মু ও কাশ্মীরে এক হামলায় ২৬ জন পর্যটক এবং এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। ট্রাম্প লিখেছেন, ‘কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।’ এ ঘটনায় নিন্দা জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিনও। এছাড়া সৌদি আরব, ইসরাইল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।

23 Apr 25 1NOJOR.COM

কাশ্মীরে হামলায় ট্রাম্পের নিন্দা ও ভারতের পাশে থাকার বার্তা

কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে ক্যাম্পাসে পৌঁছেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। সকাল পৌনে ১০টার দিকে ক্যাম্পাসে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিও আজ দুপুরে কুয়েটে আসবে। এর আগে আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা। এ ঝুঁকি বিবেচনায় অনশন প্রত্যাহারেরও অনুরোধ জানান।

23 Apr 25 1NOJOR.COM

অনশনে থাকা শিক্ষার্থীদের খোঁজ নিতে কুয়েটে শিক্ষা উপদেষ্টা

কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন শাহবাগের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বুয়েট, জবি, চুয়েট, কুয়েট, ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন শাহবাগ ব্লকেড নামক কর্মসূচিতে। এছাড়া সব ক্যাম্পাসে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রতি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় এক দফা দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

23 Apr 25 1NOJOR.COM

শাহবাগ থেকে সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের পদক্ষেপ সঠিক ছিল না বলে জানিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। গত বছরের ৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি থাকলেও ১১ আগস্ট আপিলকারীদের না জানিয়ে দুদক মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আবেদন করে, যা আইনের লঙ্ঘন।

23 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দুদকের মামলা বাতিল, "তড়িঘড়ি করে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া সঠিক ছিল না"

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় একটি আশ্চর্যজনক দেশ। নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সাত রাজ্যের সমুদ্রে প্রবেশের সুযোগ নেই। যদি তাদের সমুদ্রে প্রবেশাধিকার দেওয়া হয়, তাহলে বাংলাদেশ শিক্ষিত তরুণদের হাতে প্রযুক্তি থাকা অবস্থায় একটি অত্যন্ত সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষ একটি ক্ষুদ্র ভূমিতে বাস করে, যেখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বয়স ৩৭ বছরের কম। তাদের প্রযুক্তি জ্ঞানের সুযোগ রয়েছে। এছাড়া তিনি সরকারের সংস্কার ও হাসিনা ধ্বংসাত্মক কাজের চিত্র তুলে ধরেন।

23 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার বিনিয়োগের আহ্বান, প্রযুক্তি জ্ঞান বাড়িয়ে প্রতিবেশীদের সমুদ্র এক্সেস দিলে অর্থনৈতিক কেন্দ্র হবে দেশ

ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১০ জনকে গ্রেফতার করেছে ডিবি। তারা সবাই বিভিন্ন মামলার আসামি। অন্যদিকে সারা দেশে বিশেষ অভিযানে ১৬১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আভিযানিক কার্যক্রমে একটি দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজের খোসা এবং দুই রাউন্ড অকেজো কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ বিশেষ অভিযান চলমান থাকবে।

23 Apr 25 1NOJOR.COM

ঢাকায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার, সারা দেশে গ্রেফতার ১৬১০

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন কমিশন। তাদের দাবি, স্বায়ত্তশাসনের চরম সংকট সৃষ্টি হয়েছে। এতে বিজ্ঞানীদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে বাধা সৃষ্টি, বেতন বৈষম্য ও পদ অবনমন, নবীন বিজ্ঞানীদের অনুৎসাহিত করা, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে কমিশনের অধিকার খর্ব, উপযোগিতা যাচাই না করেই সিস্টেম চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। প্রয়োজনীয় পদ সৃষ্টি না হওয়ায় হচ্ছে না পদোন্নতি। আটকে গেছে প্রায় ৬০০ বিজ্ঞানী ও ২৫০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা। পূর্ণ কমিশন না থাকা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী আচরণের কারণে কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা এবং কর্মচারীরা বাপশক আইন ২০১৭ ও বাপশক চাকরি বিধিমালা ১৯৮৫তে প্রদত্ত সুবিধাদি থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।

23 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন কমিশন

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগের তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমরা এমন অংশীদার চাই, যারা আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে জিনিস তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু অন্যের পণ্য আমদানি বা রপ্তানির মাধ্যম হতে চায় না। আরো বলেন, মার্কিন অংশীদার দেশগুলোর সরকারকে হয়তো আমেরিকার মতো সবকিছু করতে হবে না। তবে তাদের কিছু অভিন্ন লক্ষ্য থাকতে হবে।

23 Apr 25 1NOJOR.COM

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত: জেডি ভ্যান্স

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক টিপু। উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় ওই সাংবাদিকের সঙ্গে কথাকাটি হয়। একপর্যায়ে সাংবাদিককে ‘তুই জানার কে’ এমন প্রশ্ন করলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদান করেন। সাংবাদিকের অভিযোগ, প্রকৌশলী আগে আক্রমণ করে, পরে হাতাহাতি হয়।

23 Apr 25 1NOJOR.COM

অনিয়মের তথ্য জানতে চাওয়ার জেরে হাতাহাতি, সাংবাদিককে ১০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও

ট্রাইব্যুনালে বিচারকে ‘প্রহসন’ বলে বন্ধের দাবি জানিয়ে মঙ্গলবার গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো মাগুরা শহরে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, মাগুরা জেলা শাখার ব্যানারে বের হওয়া মিছিলে ১৫ থেকে ২০ জন মাথায় হেলমেট এবং মাস্ক নিয়ে অংশ নেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

23 Apr 25 1NOJOR.COM

ট্রাইব্যুনালে বিচারকে ‘প্রহসন’ বলে বন্ধের দাবি জানিয়ে মাগুরা শহরে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে রাত ১১টার পর আরও কয়েক শ শিক্ষার্থী তাদের সঙ্গে অবরোধে যোগ দেন। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গতকাল টিএসসিতে এক কর্মসূচি থেকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে কুয়েটের উপাচার্যকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল।

23 Apr 25 1NOJOR.COM

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের

উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তবর্তী সরকারের কাছে যে বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে তা হচ্ছে গুম, খুন, মানবতাবিরোধী অপরাধ ও বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলের নৃশংসতম ঘটনাগুলোর সুবিচার নিশ্চিত করা এবং এর পুনরাবৃত্তি সম্পূর্ণরূপে রোধ করা। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কালে আমাদের তরুণ ছাত্র জনতার অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার একটি সুযোগ এসেছে। সেই কারণেই কালবিলম্ব না করে গুম সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে আমরা পক্ষরাষ্ট্র হয়েছি। আমাদের আন্তর্জাতিক অপরাধ আইনে সুসংগঠিত গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে দেখা হলেও এর বাইরে গুমের আলাদা কোনো সংজ্ঞা বা তার শাস্তির কোনো ব্যাখ্যা দেওয়া নেই। এই শূন্যতাকে দূর করার জন্য আমাদের বিশেষজ্ঞ ও আলোচকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই এই আইনের একটি খসড়া তৈরি করে যথাযথভাবে তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছি।

23 Apr 25 1NOJOR.COM

গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে: আসিফ নজরুল

ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সব প্রমাণ থাকার পরও আওয়ামী ফ্যাসিবাদের বিচার হচ্ছে না। এটা ১৯৭১ সাল নয় যে, কোনো প্রমাণ ছিল না, যেখানে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা অনেক কঠিন ছিল। তিনি বলেন, পরে একটি দল নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে এ বিচারকে কন্টিনিউ করবে এরকম আস্থা এবং বিশ্বাসও আমাদের নেই। ইতিহাস বলে নব্বইয়ে এরশাদের পতনের পর এরশাদকে আবার পুনর্বাসন করেছিল রাজনীতিবিদরাই। তিনি বলেন, জুলাইয়ের গণহত্যার বিচার দাবি না করে যারা কার্যক্রম পরিচালনা করছে, তাদের জনগণ লাল কার্ড দেখাবে। এই সময় আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

23 Apr 25 1NOJOR.COM

প্রমাণ থাকার পরও আওয়ামী ফ্যাসিবাদের বিচার হচ্ছে না: শিবির সেক্রেটারি

তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি ও ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ পর্যন্ত দেশের উন্নয়ন-অগ্রগতিতে যত কাজ হয়েছে, এর ৭০ ভাগই হয়েছে বিএনপির আমলে। প্রতিরোধভিত্তিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে আগামী ১০ বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য গড়তে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশগ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আরো বলেন, বিএনপি যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

23 Apr 25 1NOJOR.COM

ফ্যাসিস্টরা সক্রিয় হচ্ছে, ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জানিয়েছেন প্রেস সচিব। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিচ্ছেন বিশ্ব নেতারাও। শনিবার এতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। পোপ ফ্রান্সিস গতকাল সোমবার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। শেষ বিদায়ে আরো যোগ দেবেন; আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ইউক্রেন, বেলজিয়াম, পোল্যান্ড, হাঙ্গেরিসহ বহু দেশের রাষ্ট্রপ্রধানরা। জাতিসংঘের মহাসচিব ও ইইউ প্রধানও উপস্থিত থাকবেন।

23 Apr 25 1NOJOR.COM

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

এনসিপি বলেছে, ‘সোমবার থেকে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছে এনসিপি। ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অথচ ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’ সালেহ উদ্দিন সিফাত বলেছেন, কর্তৃপক্ষ এখন পর্যন্ত বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ না করলেও একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বহিষ্কৃত শিক্ষার্থীদের মাঝে ৭ জন নিজ দলের কর্মী থাকার কথা বলেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, ‘ফেব্রুয়ারি মাসে হামলার সময় উপাচার্যকে শারীরিকভাবে হেনস্তা করার যে অভিযোগ পাওয়া গেছে, তারও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এছাড়া স্মারকলিপি দেওয়ার পরও সরকার পদক্ষেপ না নেওয়ায় নিন্দা জানানো হয়।

23 Apr 25 1NOJOR.COM

কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছে এনসিপি, শিক্ষক হেনস্থারও নিরপেক্ষ তদন্ত চেয়েছে

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজ ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’। তিনি বলেন, অটিজমদের প্রতিভা, সৃজনশীলতা ও সক্ষমতা বিকশিত করার জন্য প্রয়োজন সঠিক সহায়তা, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, এবং সম্মানজনক পরিবেশ। আমাদের দায়িত্ব এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না, কেউই অবহেলিত হবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত প্রয়াসেই গড়ে উঠতে পারে এমন এক পরিবেশ, যেখানে প্রতিটি মানুষ সমান মর্যাদা ও ভালোবাসা নিয়ে বাঁচতে পারবে এবং তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী সমাজে অবদান রাখতে পারবে।

23 Apr 25 1NOJOR.COM

আমাদের দায়িত্ব এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

উপদেষ্টা ফরিদা আখতার কোরিয়া প্রজাতন্ত্রের মৎস্য বিষয়ক ভাইস মিনিস্টার চোল ইয়ং সি এর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে বলেছেন, সামুদ্রিক মৎস্য এবং এ সম্পর্কিত প্রযুক্তিগত উদ্ভাবন, মেরিকালচার ও গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। উপদেষ্টা গভীর সমুদ্রে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে নজরদারি জোরদার, গভীর সমুদ্রে টুনা মাছ ধরায় সক্ষমতা অর্জন, সামুদ্রিক সম্পদের মজুদ নির্ণয়ে সহায়তা, সামুদ্রিক মৎস্য গবেষণায় সক্ষমতা বৃদ্ধি, গবেষকদের জন্য দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নের সুযোগ প্রদান, মূল্য সংযোজন পণ্য উন্নয়ন এবং খাদ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট উন্নয়নের মাধ্যমে মৎস্য পণ্য রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন।

23 Apr 25 1NOJOR.COM

গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের জাতীয় মজুরি আদায় করতে না পারায় শ্রমজীবী মানুষ শান্তিতে নেই। বিএনপি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য মে দিবস যথাযথভাবে পালন করবে। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে, যৌথসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যোগদেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ‌।

23 Apr 25 1NOJOR.COM

মহান মে দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান

বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছর লুটপাট ও দুর্নীতির মাধ্যমে ক্রীড়াঙ্গনকে যারা ধ্বংস করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে এবং তা একটি নির্বাচিত সরকার করবে। তিনি বলেন, যারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচার শেখ হাসিনার বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে, এ দেশের জনগণ এটাকে কখনোই সমর্থন করে না। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এ কথা জনগণ মানে না। নির্বাচন এ বছরের ডিসেম্বরের ভিতরেই হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। নির্বাচিত সরকারই বিচার ও সংস্কার করবে!

23 Apr 25 1NOJOR.COM

সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এ কথা জনগণ মানে না: আমিনুল হক

গত ২৪ ঘন্টায় একনজরে ১২৯ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।