Web Analytics

জম্মু ও কাশ্মীরে এক হামলায় ২৬ জন পর্যটক এবং এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। ট্রাম্প লিখেছেন, ‘কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।’ এ ঘটনায় নিন্দা জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিনও। এছাড়া সৌদি আরব, ইসরাইল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।

23 Apr 25 1NOJOR.COM

কাশ্মীরে হামলায় ট্রাম্পের নিন্দা ও ভারতের পাশে থাকার বার্তা

নিউজ সোর্স

কাশ্মীরে হামলা, যা বললেন ট্রাম্প

জম্মু ও কাশ্মীরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় কয়েক ডজন পর্যটক এবং এক গোয়েন্দা কর্মকর্তার নিহত হয়েছেন। পর্যটন শহর পহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশ্বজুড়ে নেতারা তাদের শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।