Web Analytics

ইউক্রেনে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার দখলে নেওয়া প্রায় সব এলাকাকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার শান্তি প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। অ্যাক্সিওস জানায়, গত সপ্তাহে উপস্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ২০১৪ সালের পর থেকে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করবে এবং রাশিয়ার দখলে থাকা খারকিভের একটি ছোট অংশ ইউক্রেনকে ফিরিয়ে দেবে। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ইউক্রেনীয় ভূখণ্ড হিসেবে গণ্য করা হবে, তবে সেটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে ইউক্রেন ও রাশিয়া—দু’দেশেই। তবে এটি রাশিয়ার জন্য বিজয় বয়ে আনলেও ইউক্রেন সরকার ও জনগণের জন্য বড় আঘাত হতে পারে!

23 Apr 25 1NOJOR.COM

রাশিয়া নিয়ন্ত্রিত প্রায় সব এলাকাগুলোর অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করল যুক্তরাষ্ট্র

নিউজ সোর্স

রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোর অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার দখলে নেওয়া প্রায় সব এলাকাকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার শান্তি প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। আর এই নিয়ে ইউক্রেনের প্রতিক্রিয়া বুধবারের মধ্যে প্রত্যাশা করেছে ওয়াশিংটন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।