পোপের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার থেকে ৩ দিনের শোক
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ সময় বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
পোপের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার থেকে ৩ দিনের শোক
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।