Web Analytics

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি পাহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ হিসেবে অভিহিত করেছেন। ভারতের ‘যেকোনো সম্ভাব্য আগ্রাসনের জন্য সম্পূর্ণ প্রস্তুত’ পাকিস্তান উল্লেখ করে তিনি বলেন, ‘ফলস ফ্ল্যাগ’ অজুহাতে ভারতের যেকোনো দুঃসাহসিক কাজ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বোখারি আরও বলেন, ‘গতবার আমরা চা পরিবেশন করেছিলাম -কিন্তু এবার হয়তো এত ভদ্র থাকব না। মাঝে মাঝে একজন অতিথিকে সহ্য করা যায়। কিন্তু যদি অতিথিরা ঘন ঘন আসেন তখন? পাকিস্তানের সেনাবাহিনী, তার জনগণ এবং তার সরকার জানে কীভাবে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে হয়।’

24 Apr 25 1NOJOR.COM

পাঞ্জাবের তথ্যমন্ত্রী পাহেলগাম হামলাকে ফলস ফ্ল্যাগ উল্লেখ করে বলেন, ভারতের দুঃসাহসিক কাজ ভয়াবহ পরিণতি ডেকে আনবে

নিউজ সোর্স

পাহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অভিহিত করে পাল্টা হুঁশিয়ারি পাক মন্ত্রীর

ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলায় মঙ্গলবার ২৬ পর্যটকদের মৃত্যু হয়েছে। আর এ ঘটনার জন্য পাকিস্তানের বিছিন্নতাবাদীদের দায়ী করছে ভারত। যার জেরে ইতোমধ্যেই বেশ কিছু কঠোর পদক্ষেপও নিয়েছে মোদি সরকার। পাকিস্তানের সঙ্গে অতীতের বেশ কিছু চুক্তি বাতিল করেছে দেশটি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।