আবদুল হাই শিকদারের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেয়েছেন বাসস এমডি মাহবুব মোর্শেদ। এর আগে মানহানির অভিযোগ এনে গত ২৩ মার্চ একই আদালতে আবদুল হাই শিকদার বাদী হয়ে এ মামলা করেন। জানা যায়, গত ১৭ মার্চ আসামি মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে খালেদা জিয়াকে অবমাননা করা একটি কবিতা পোস্ট করেন। সেটি যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের বলে পোস্টে উল্লেখ করেন। তবে কবি শিকদার নিজের কবিতা না বলে মানহানির মামলা করেন।
আবদুল হাই শিকদারের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেয়েছেন মাহবুব মোর্শেদ
সম্প্রতি অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। জুলাইয়ের আন্দোলনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। মামলা রাষ্ট্র করেনি। মামলা করেছে অন্য একজন। কেউ কেউ সেই স্বাধীনতার অপব্যবহারও করছে। আরও বলেন, আমি বিশ্বাস করি পুলিশ এর সঠিক তদন্ত করবে। তদন্ত করে যা সত্য তা পক্ষে থাকবে আর মিথ্যা হলে বাতিল হয়ে যাবে। উপদেষ্টা বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় অনেক কাজ করলেও মিডিয়া কাভারেজ পাচ্ছে না, সম্প্রতি টাঙ্গাইলে পাঠাগারের বই উদ্ধারের উদাহরণ দেন তিনি।
জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: সংস্কৃতি উপদেষ্টা
সারজিস আলম লেখেন, জুলাই অভ্যুত্থানের পর মাত্র কয়েক মাস হলো- আমি ড. তাসনিম জারা, সামান্থা শারমিন, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার নিভা ও তাজনুভা জাবীন আপুদেরকে চিনি। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করতে দেখেছি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে দেখেছি। তাদের কথাবার্তা, চিন্তাভাবনা, ব্যক্তিত্ব, ইন্টিগ্রিটি অবজার্ভ করে এইটুকু উপলব্ধি আমার হয়েছে যে- এই মানুষগুলো রাজনীতিতে শুধু এনসিপি'র রত্ন নয় বরং আগামীর বাংলাদেশের রত্ন। আরো বলেন, অতীতে ‘কোটা’' আর ‘সংরক্ষিত আসনের’ নামে পরিবারতন্ত্রের মধ্য থেকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে সংসদে যারা আমাদের প্রতিনিধিত্ব করত, তারা ছিল নারীদের প্রেজেন্টেশন। কিন্তু এই জারা, সামান্থারা আগামীর বাংলাদেশ সংসদে নারীদের একচ্যুয়াল পার্টিসিপেশন হতে যাচ্ছে। তাই তিনি শুধু সমালোচনা করতে হবে এমন জায়গা থেকে সমালোচনা না করার আহ্বান জানান।
সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন: সারজিস আলম
রাখাইন থেকে ২০২৩ সালের নভেম্বর থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে গত বছরের মে-জুনের পর। চলতি বছরের প্রায় প্রতিদিন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। এদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়াল অন্তত ১৩ লাখ ১৩ হাজারে। নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ইউএনএইচসিআর। নতুনভাবে আসা রোহিঙ্গা অধিকাংশ বর্তমানে কক্সবাজারে ২০টি ক্যাম্পে তাদের আত্মীয়ের বাসায় রয়েছে। নতুন আসা রোহিঙ্গাদের আইরিশের মাধ্যমে পরিচয় শনাক্তের অনুমতি এখনও দেয়নি সরকার।
২০২৩ সালের নভেম্বর থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে
এক বিজ্ঞপ্তিতে বিএনপি বলেছে, বিএনপি ফ্যাসিবাদের রক্তক্ষয়ী সময়ে সবচেয়ে বেশি গুম-খুন, হামলা-মামলা, ও নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্র, জবাবদিহিতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার লক্ষ্য সামনে রেখে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ সারা দেশে ছুটে যাচ্ছে জনগণের দুয়ারে। বিশেষভাবে, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল একযোগে কাজ করে চলেছে। আরো বলা হয়, দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করা হয়েছে একটি সমন্বিত ও গতিশীল কর্মসূচি। আমরা প্রতিটি বিভাগে দুই দিনব্যাপী ৪ কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি। প্রথম দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে, যার শিরোনাম ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ।’ কর্মসূচির দ্বিতীয় দিন ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে!
৪ কর্মসূচি নিয়ে মে মাসে মাঠে নামছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, যে সব সংস্কারগুলো আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক হবে, সেগুলো যেন এ সরকারের অধীনে বাস্তবায়ন করা হয়। আমরা সবাই যেন প্রতিশ্রুতিবদ্ধ থেকে জোর দিয়ে হলেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কার্যকর সংস্কারগুলো বাস্তবায়ন করি। সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি, দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ ও দেশকে প্রাধান্য দেই। তিনি বলেন, অনেকেই স্ব স্ব জায়গা থেকে আন্দোলন করেছিলেন। কিন্তু দেশের রাজনৈতিক বাস্তবতা ও প্রেক্ষাপট এমন ছিল, চাইলেও এ সমস্ত মানুষের ও আমাদের বেশি কিছু করার ছিল না। কিন্তু আমরা একটা প্রেক্ষাপট তৈরি করেছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। জানা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১২৭টিতে একমত, ১৫টিতে দ্বিমত, ২৩টিতে আংশিকভাবে একমত বলে লিখিত মতামতে জানিয়েছে গণঅধিকার পরিষদ।
এই সরকারের অধীনেই ঐকমত্যে আসা সংস্কারের বাস্তবায়ন চান নূর
ভারতের সেনাবাহিনীর জানিয়েছে, 'রোববার রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ করে। এরপর আমাদের সেনারাও দ্রুত ও কার্যকর জবাব দেয়।' এ নিয়ে টানা চতুর্থ রাতে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি হলো। হতাহতের খবরাখবর পাওয়া যায়নি। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে বন্দুক হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা চলছে!
টানা চতুর্থ রাতে নিয়ন্ত্রণরেখায় পাক-ভারত সীমান্তে গোলাগুলি
আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, জুলাই গণআন্দোলনে একজন শহিদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তদ্ধ করেছে। আমরা যতো দ্রুত সম্ভব এর বিচার করবো। অভিযুক্ত দুই আসামি গ্রেফতার হয়েছে এবং বন্দি আছে, তাদের জামিনের খবরটি ভুল। আরো জানান, তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। পুলিশ অল্প কয়েকদিনের মধ্যেই চার্জশিট দেবেন। এরপরই বিচার শুরু হবে, সংশোধিত আইন অনুসারে বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা। উপদেষ্টা বলেন, আছিয়ার ঘটনায় গত বুধবার বিচার শুরু হয়েছে। আশাবাদ ব্যক্ত করেছিলাম যে বিচারকাজ শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হবে। আশা করি এর ব্যত্যয় হবে না। তিনি বলেন, বিচার হতে দুই চারদিন দেরি হলে কষ্ট হয়, কিন্তু ঠিকঠাক না হলে আপিলে রায়টা টিকবে না!
শহিদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন, আমরা যতো দ্রুত সম্ভব এর বিচার করবো: আসিফ নজরুল
অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার অংশ হিসেবে আলোচনা চলছে। তিনি বলেন, শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন, মতামত ও সুপারিশই যথেষ্ট নয়। সব রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। আলী রীয়াজ বলেন, গণঅধিকার পরিষদের নেতাদের অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নতুন পর্যায় সূচনা হয়েছিল। যার ধারাবাহিকতায় ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী পর্যায়ে একটি অভূতপূর্ব ও অভাবনীয় গণঅভ্যুত্থান হয়েছে।
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
পহেলগাঁও হামলার পর উত্তেজনার মধ্যে চীন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে জানান, গভীর-বন্ধুত্বের প্রতীক এবং সর্বক্ষণের কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। ইসহাক দার ওয়াং ই-কে জানান, পাকিস্তান সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপের বিরোধিতা করে। ইসহাক দার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গেও কথা বলেন। সেখানে তিনি ভারতের মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন প্রচারণা এবং একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বেআইনি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন, যা ভারতের আন্তর্জাতিক দায়িত্বের স্পষ্ট লঙ্ঘন!
চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে: চীনা পররাষ্ট্রমন্ত্রী
ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরান এখন পর্যন্ত পরমাণু ইস্যুতে তিন দফা আলোচনা করেছে। এই আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি স্বাক্ষর করা যা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনকে বাধাগ্রস্ত করবে এবং ওয়াশিংটন নিষেধাজ্ঞাগুলোও প্রত্যাহার করবে। এদিকে ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, একমাত্র ‘ভালো চুক্তি’ হবে ‘সমস্ত অবকাঠামো অপসারণ করা’, যা ২০০৩ সালে পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার স্বাক্ষরিত চুক্তির অনুরূপ। যদিও জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প এই ধরনের আক্রমণে সমর্থন করেন না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান নেতানিয়াহুর
ওডিশার সারদা বাই ৩৫ বছর ভারতে বসবাস এবং ভোটার আইডি থাকার পরও পাকিস্তানে ফেরত পাঠানোর মুখে পড়েছেন। পাকিস্তানে জন্মগ্রহণ করায় তাকে কখনো ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়নি। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ায় তার ভিসা বাতিল করে ভারত সরকার। স্বামী-সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে থাকার আকুতি জানালেও প্রশাসন অনড় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
ভারতে ৩৫ বছর বসবাস এবং ভোটার আইডি থাকার পরও পাকিস্তানে ফেরত পাঠানোর মুখে সারদা
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে নিহত হয়েছেন ২০০০ এর বেশি মানুষ আর আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত আরও ৫৩ ফিলিস্তিনি
আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্যামপুর কদমতলী থানা এনসিপি। এতে স্লোগান দিয়ে বলেন আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, চাঁদাবাজাদের দালালেরা, এই বাংলায় হবে না! আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় তারা। এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর, যাত্রাবাড়ী, কদমতলী থানা কমিটির নেতৃবৃন্দ।
আ.লীগ নিষিদ্ধকরণ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ এনসিপির
যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তানের হাইকমিশনের সামনে শত শত ভারতীয় বিক্ষোভ করে, যার এক পর্যায়ে জানালা ভেঙে গেরুয়া রঙ ছুড়ে হামলা চালানো হয়। সহিংসতার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। এ সময় পাকিস্তান সমর্থকরাও পাল্টা বিক্ষোভ করে। জম্মু-কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বাড়তে থাকে। পরে দুই দেশ একে অপরের বিরুদ্ধে চুক্তি স্থগিত ও বাণিজ্য বন্ধের মতো কড়া পদক্ষেপ নেয়।
লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয়দের হামলা, দুইজন গ্রেপ্তার
রোববার রাত সাড়ে দশটার দিকে পটুয়াখালীর কলাপাড়ার আরএনপিএল ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বাইরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কলাপাড়া ও আমতলী ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের তিনটি ইউনিট, যা ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। ইউএনও জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতরে না, বাইরের পরিত্যক্ত স্ক্র্যাপে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।
পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বাইরে আগুন নিয়ন্ত্রণে এসেছে
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘লামিয়ার আত্মহত্যার জন্য আমরা সবাই লজ্জিত। এর দায় এই সরকারের, মামলা এই সরকারের বিরুদ্ধে হওয়া উচিত।’ মঞ্জু বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ শাসব্যবস্থার প্রেক্ষাপটে যখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধ ও তত্ত্ব নিয়ে বিতর্কে আবদ্ধ ঠিক তখনই নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রেক্ষাপটে ২০১৯ সালের ২৭ এপ্রিল জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামক প্ল্যাটফর্ম গঠন করা হয়। সেই 'জনআকাঙ্ক্ষার বাংলাদেশ' নামক প্ল্যাটফর্মটিই আজকের ‘আমার বাংলাদেশ পার্টি’তে রূপান্তরিত হয়।” আরো বলেন, আমাদের দলের চিন্তার সাথে পৃথিবীর দুজন রাষ্ট্রনায়কের চিন্তা জড়িত। একজন হচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান, আরেকজন হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।’
লামিয়ার আত্মহত্যার দায়ে সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত: মঞ্জু
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের জন্য ভালো সমাধান। তিনি বলেন, দেশের জনগণ সরকারকে চলে যেতে বলছে না, বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারই নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। ইউনূস বলেন, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে কিনা এর জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়া দেয়, সেটাসহ নানা বিষয় সামনে আসতে পারে। আরো বলেন, অন্যান্য রাজনৈতিক দল আছে, যারা বলতে পারে যে, এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।
অন্যান্য রাজনৈতিক দল আছে, যারা বলতে পারে যে, এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা
রোববার রাত তিনটায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর আগে রোববার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
অপ্রত্যাশিত পরিস্থিতি’ বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর আগে, শনিবার রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দেন ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়াসহ বিশ্ববিদ্যালয়টির ১১ জন কর্মকর্তা। কর্তৃপক্ষ আরও জানায়, পদত্যাগকারী উপাচার্য এবং বিভাগীয় প্রধানদের পদে নতুন নিয়োগ দেওয়া না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে। শিক্ষার্থীরা উপাচার্য এবং সিএসই বিভাগের প্রধান ছাড়া অন্য শিক্ষকদের পদত্যাগ তারা চান না।
‘অপ্রত্যাশিত পরিস্থিতি’ বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আন্দালিব রহমান পার্থ বিএনপির সাথে বৈঠক শেষে বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব। অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুক, সংস্কারের জন্য কাজ করুক, নির্বাচন ছাড়া তা পরিপূর্ণতা পাবে না। দেশের জনগণ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে। নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে বলে মত দেন তিনি।
বিএনপির বৈঠক থেকে বের হয়ে ডিসেম্বরে নির্বাচন চাইলেন পার্থ
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহিদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ। বিস্ফোরণে বন্দরের পার্শ্ববর্তী অনেক ভবনের জানালা এবং ছাদ উড়ে গেছে। এছাড়া বন্দরের আশপাশে রাখা অনেক গাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা ৫০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন।
ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০, আহত এক হাজারের বেশি মানুষ
রোববার ইসরাইলি ড্রোন এবং পরে যুদ্ধবিমান লেবাননের দাহিয়া অঞ্চলের আল-হাদাথ এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বহু সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আল-মানার টিভি জানায়, হামলার আগে দখলদার ইসরাইলি বাহিনী আল-হাদাথ অঞ্চলের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক উচ্ছেদ নির্দেশনা জারি করে। এরপর একটি ইসরাইলি ড্রোন ওই এলাকায় প্রাথমিক হামলা চালায়। উচ্ছেদের নির্দেশনা দেওয়া অঞ্চলটি মূলত একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এখানে কোনো সামরিক স্থাপনা নেই। ইসরাইল দাবি করছে, তারা হিজবুল্লাহর একটি অস্ত্রগুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা
গত ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে একদল অনুপ্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে পাকসেনারা গুলি করে অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এতে ৫৪ জন নিহত হয়েছেন। বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাক সেনাবাহিনী জানায়, নিহতরা সবাই খাওয়ারিজ (বিদ্রোহী) সদস্য। তারা তাদের ‘বিদেশী প্রভুদের’ নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য অনুপ্রবেশ করছিল।
আফগানিস্তান সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশের চেষ্টা করে একদল, পরে পাকবাহিনীর গুলিতে নিহত ৫৪
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা চাই অপরাধী ধরা পড়ুক এবং অপরাধের শাস্তি হোক।’ উপদেষ্টা বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডিএনএ দিবস পালিত হচ্ছে। এই দিনটিকে কেন্দ্র করে নারীর অধিকার, ন্যায়বিচার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ডিএনএ দিবস, ২০২৫ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিএনএ প্রযুক্তির ব্যবহার: নারীর ন্যায়বিচার প্রাপ্তি ও নিরাপত্তার নতুন দিগন্ত’। আরো বলেন, অপরাধবিজ্ঞান ও অপরাধমূলক বিচার ব্যবস্থায় ১৯৮৬ সাল থেকে ডিএনএ প্রযুক্তি বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একটি যুগান্তকারী সংযোজন, যা বিচার ব্যবস্থাকে একটি নতুন যুগে উত্তরণ ঘটিয়েছে। বাংলাদেশেও এর কার্যকারিতা বেশ প্রশংসিত!
অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর: সমাজকল্যাণ উপদেষ্টা
এবার প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। এর আগে ১০ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক তিনটি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ
আলী আহসান জুনায়েদ লিখেছেন, শহিদ জসিম ভাইয়ের কন্যা ধর্ষণের শিকার হলেন, আত্মহত্যাও করলেন। ধর্ষকের বিচার ও শহিদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ইন্টেরিমের দায়িত্ব। আর যদি এর জন্য আন্দোলন করা লাগে, তাহলে ইন্টেরিমকে বলব দায়িত্ব ছেড়ে দিয়ে জনতার কাতারে নেমে আসুন। আরও লিখেছেন- একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, বিচার না কইরা এ দেশে কোনো রাজনৈতিক মীমাংসার সুযোগ নাই। পিলখানা, শাপলা, জুলাই শহিদদের খুনের বদলায় আইনি ফায়সালা চাই, চাই ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের সমস্ত দুর্বৃত্তায়নের যথাযথ বিচার।
বিচার না করে কোনো রাজনৈতিক মীমাংসার সুযোগ নাই: আলী আহসান জুনায়েদ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক পরিবর্তনের এক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই হেতু জনগণের অভিপ্রায়ের ‘প্রজাতন্ত্র’ নির্মাণ করতে হবে। উল্লেখ্য, ৫টি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রণীত ৫টি স্প্রেডশিটে মোট ১৬৬টি প্রস্তাবের ওপর মতামত চাওয়া হয়েছিল। দলটি সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ রাখার পক্ষে! এছাড়া নির্বাচনের রোডম্যাপ চেয়েছে।
ঐকমত্য কমিশনে জাতীয় সনদ ও নির্বাচনের রোডম্যাপ চাইলো জেএসডি
সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই দুটি পিএসসি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সচিবালয় জানিয়েছে, ক্যাডার পদগুলোতে নিয়োগের জন্য একটি ও ননক্যাডার অংশে নিয়োগের জন্য অপর একটি অংশ করার বিষয়ে আলোচনা হয়েছে। মিটিং রেজুলেশন হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আন্দোলনরতদের দাবি দাওয়া পৌঁছে দেওয়া ও নিজের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান।
সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে: আসিফ মাহমুদ
বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ইসি। এর আগে গত ২২ এপ্রিল ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কি না এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় ইসি। ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন, যেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, আদালতের মাধ্যমে ২০ সালের নির্বাচনের বিজয়ী ঘোষিত হন ইশরাক।
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন
বিএনপি নেতা সালাউদ্দিন টুকু বলেছেন, ১৪, ১৮ এবং ২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার যেকোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী। কাজেই আমরা মনে করি এ মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। আমাদের দলের দাবির সঙ্গে এ দেশের জনগণও তাই চায়। টুকু বলেন, বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে আগামী বাংলাদেশ কিভাবে চলছে। আরও বলেন, শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, স্বাস্থ্যের কথা বলা হয়েছে। এছাড়াও ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিটি পরিবার এ ফ্যামিলি কার্ড পাবে। স্বাস্থ্যের জন্য বিমার কথাও চিন্তা করছি আমরা। বিগত সময়ে বিএনপি জাতির সামনে যে ওয়াদা করেছে, তা পূরণ করেছে।
নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে বেশি শক্তিশালী: টুকু
নারায়ণগঞ্জের সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেছেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় সাত খুনের রায় কার্যকর করতে বিলম্ব করেছিল ফ্যাসিস্ট সরকার। এখন দ্রুত সাত খুনের রায় কার্যকর দেখতে চাই। তিনি বলেন, তখন আমরা আন্দোলন করায় আমাদের দোষারোপ করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। সাতজনের লাশ যখন উদ্ধার করা হয়েছিল তখন বীভৎস চিত্র দেখে নারায়ণগঞ্জসহ সারা বিশ্বের মানুষ কেঁদেছিল; কিন্তু সরকার শামীম ওসমানের নেতৃত্বে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল। আরো বলেন, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান ও তার দোসর নূর হোসেন এ সাত খুন করিয়েছেন। টাকার বিনিময়ে ভাড়া করে প্রকাশ্য দিবালোকে আইনজীবী চন্দন কুমার ও নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে হত্যার পর লাশ ইট বেঁধে শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে গুম করেছে।
হাসিনার পতন হয়েছে, দ্রুত সাত খুনের রায় কার্যকর দেখতে চাই: আইনজীবী সাখাওয়াত
এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের প্রত্যেকটি প্রশাসনিক সার্ভিস ভেঙে গেছে। ’৭১ সালেও এভাবে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যায়নি। আমলা নির্ভরতার কারণে তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে। এতে প্রান্তিক জনগোষ্ঠী সরকারি বিভিন্ন সেবা পেতে চরম হয়রানির শিকার হচ্ছে। আমলাদের সিদ্ধান্তে জনপ্রতিনিধিদের অপসারণ করা সরকারের ভুল ছিল। তিনি বলেন, নাগরিকদের রাষ্ট্রই কিন্তু বাংলাদেশ। নির্বাচিত কাউন্সিলররা কেবল নাগরিক নন, তারা তাদের এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সুতরাং আমলাতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের কাউন্সিলর পদ কেড়ে নেওয়ার মাধ্যমে তার সম্মানও কেড়ে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, তারা যেন এ প্রজ্ঞাপন সংশোধন করে। যৌক্তিক বাছাই করে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিল এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ওই সব কাউন্সিলরদের নিয়োগ দেওয়া হোক।
আমলাদের সিদ্ধান্তে জনপ্রতিনিধিদের অপসারণ করা সরকারের ভুল ছিল: ফুয়াদ
ধর্ষণের শিকার পটুয়াখালীর শহীদ জসীম উদ্দীনের মেয়ে লামিয়ার (১৭) দাফন সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে শহিদ বাবার কবরের পাশেই দাফন করা হয়েছে। এর আগে শনিবার রাত ১০টার দিকে ঢাকার শেখেরটেকের ভাড়া বাসায় নিজের কক্ষে ফাঁস দেন তিনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জুলাইয়ে শহিদ বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লামিয়া
চলতি বছরের সেপ্টেম্বরে দেশে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ। ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রিফেক্ট কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাড শনিবার রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানান। অধ্যাপক ইউনূস ধর্মীয় সম্প্রীতির প্রতি দেশের প্রতিশ্রুতি এবং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
সেপ্টেম্বরে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ
ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। দলটির নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিমন্ত্রণ দেওয়ায় এবং কয়েকটি চুক্তির কারণে চায়নাকে ধন্যবাদ জানিয়েছি। চায়না এখন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশ। আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছি। তাহের বলেন, তিস্তা প্রকল্প, দ্বিতীয় পদ্মাসেতু এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। আরও বলেন, ১২ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। তারা খুব মানবেতর জীবনযাপন করছে। আমরা সমাধান হিসেবে রোহিঙ্গাদেরকে নিজ ভূমিতে পুনরায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছি। এ বিষয়ে আমরা নির্দিষ্টভাবে রোহিঙ্গা অধ্যুষিত আরাকান রাজ্যকে পূর্ণ স্বাধীনতার মর্যাদা দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছি।
আমরা নির্দিষ্টভাবে রোহিঙ্গা অধ্যুষিত আরাকান রাজ্যকে পূর্ণ স্বাধীনতার মর্যাদা দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছি: তাহের
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেছিলেন তিনি। কিন্তু জবাবে মোদি বলেছিলেন তিনি এটি পারবেন না। কারণ ভারতে সবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিকমাধ্যম ব্যবহার করে কিছু করলে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেছিলেন ইউনূস, পারবেন না মোদি, সবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত
আসিফ মাহমুদের সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকের নজরে এসেছে। দুদক মহাপরিচালক আখতার হোসেন বলেন, দুজন উপদেষ্টার এপিএস, পিও- এর বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করব। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে অগ্রগতি শিগগিরই জানতে পারবেন। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানের নামেও অভিযোগ রয়েছে।
মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবির বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং সব আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বাতিল করার দাবি জানিয়েছে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। পারভেজ হত্যাকাণ্ডে দোষীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু হোরায়রা। আবু হোরায়রা বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অনেক বেশি। এ কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘টার্গেট কিলিং’ করা হচ্ছে। নিহত জাহিদুল ইসলামের বাবা জসিম উদ্দিন বলেন, ‘যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।’
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্ম বাতিল চায় ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে ৪২টা মামলা। বিগত বছরগুলোতে সপ্তাহে দুই দিন তো আমাদের কোর্টেই সময় দিতে হত। এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে জানি না। শুধু আমি না, বিএনপির ৬০ লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তাদের জেলে নেওয়া হয়েছে। গুম, খুন করা হয়েছে। তাদের বাড়ি ছাড়তে হয়েছে। চাকরি-ব্যবসা ছাড়তে হয়েছে। তিনি বলেন, এই লোকগুলোর কী হবে। রাষ্ট্র কী এগুলোর ক্ষতিপূরণ দেবে? তাদের সম্পর্কে তো কোনো কথা শুনতে পাচ্ছি না। গণতন্ত্রের আন্দোলনের যারা মূল ভিত্তি সৃষ্টি করেছিল, স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৫ বছর ধরে, তাদের কী হবে? তাদের কোনো খবর নিচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি না।
আওয়ামী লীগ আমলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মী বিচারিক নিপীড়নের শিকার, এদের ক্ষতিপূরণ কে দেবে, প্রশ্ন খসরুর
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে পিএসসি। আগামী ৮ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রোববার রাজধানীর শাহবাগে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এ ঘোষণা দেন। এ দিন পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে পিএসসি
জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। এ জন্য বড় অর্থের প্রয়োজন। এক্ষেত্রে ইইউয়ের সহযোগিতা চেয়েছে জামায়াত। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন তার ওপরই আস্থা রাখবে জামায়াত। ইইউকে নির্বাচন পরিদর্শনের জন্য পরিদর্শক দল পাঠানোর কথা জানিয়েছি। আরো বলেন, আমরা বলেছি বাংলাদেশ থেকে ইউরোপে গার্মেন্টস পণ্য প্রচুর পরিমাণে যায়। আমরা তাদের গার্মেন্টস শিল্পের জন্য একটি নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেব। সেখানে তারা আরও বেশি বিনিয়োগ করবে। এছাড়া নারী নীতি নিয়েও আশ্বস্ত করা হয়েছে!
নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় বাংলাদেশ জামায়াত ইসলামী
পিএসসি সংস্কারসহ ৮ দফা দাবিতে আড়াই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. বিন ইয়ামিন মোল্লা বলেন, ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। যারা ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের এখন লিখিত পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে। প্রশ্নবিদ্ধ একটি পরীক্ষার পর লিখিত পরীক্ষা নেওয়া কীভাবে সম্ভব? একই দাবিতে কয়েকজন চাকরিপ্রত্যাশী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন। মোল্লা বলেন, গত ৮০ ঘণ্টা ধরে তারা অনশন করছেন। কর্তৃপক্ষ এখানে এসে লিখিতভাবে সমাধান জানালে তারা অনশন ভাঙবেন। কিন্তু আমাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
পিএসসি সংস্কারসহ ৮ দাবিতে চাকরিপ্রত্যাশীদের শাহবাগ অবরোধ
শহিদ জসিম হাওলাদারের কন্যা লামিয়া ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন। তার জানাজায় অংশ নেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, এ ঘটনায় আমি বাকরুদ্ধ। একজন তরুণীকে, একজন বোনকে এভাবে হারানো কতটা মর্মান্তিক, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এমন যেন কখনো কোনো বোনের সঙ্গে না ঘটে, এমনটিই আমাদের প্রার্থনা। রুহুল কবির রিজভী বলেন, দেশের প্রশাসনকে আরও কাঠিন্য এবং দায়িত্বশীল হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
একজন বোনকে এভাবে হারানো কতটা মর্মান্তিক, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়: লামিয়ার জানাজায় সারজিস
গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, যেসব উপদেষ্টার পিএসের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেসব উপদেষ্টা নৈতিকভাবে আর পদে থাকতে পারেন না। তাই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ করা উচিত। অভিযুক্ত পিএস ও এনসিপি নেতা তানভীরকে আটক করতে হবে। আরও বলেন, গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তিনি যে কোনো সময় পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। একজন উপদেষ্টার এমন খায়েশ থাকলে সে তো তার ক্ষমতার অপব্যবহার করে তার রাজনৈতিক দলকে অবৈধভাবে সরকারি সুযোগ-সুবিধা দেবে। তাই আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ করতে হবে। তারা এখন আর ছাত্রদের নয়, রাজনৈতিক দলের প্রতিনিধি।
২ উপদেষ্টার সহকারী ও এনসিপি নেতা তানভীরকে জিজ্ঞাসাবাদের দাবি গণঅধিকার পরিষদের
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে সুপ্রিম কোর্টসহ সারা দেশের আদালতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এখনো দেশের উচ্চ ও অধস্তন আদালতে যেসব দলবাজ ও ফ্যাসিবাদের দোসর বিচারকরা বহাল আছেন। তাদের অবিলম্বে অপসারণ করতে হবে।
সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল
এনসিপি নেতা সামান্তা শারমিন বলেছেন, রাজনৈতিক অনেক পুরোনো সমীকরণ আছে, অনেকগুলো পক্ষ আছে যারা আগামী নির্বাচনে অনুপস্থিত থাকবে। এতে নতুন সমীকরণ দেখতে পাব এটাই আমরা মনে করছি। এটার প্রভাব নির্বাচনেও পড়বে। আগামী নির্বাচনে অনেকগুলো সারপ্রাইজ দেখতে পাব। নিজেরাও সারপ্রাইজড হতে পারি। আশা করি এনসিপি ভালো ফল করবে। তিনি বলেন, মনোনয়নের জায়গাটা নিয়ে আমরা এখনো চিন্তা করি নাই। পুরো সংগঠনের জায়গা থেকে চিন্তা করছি। এখন ৩০০ আসন রয়েছে। তবে এটা বাড়তে পারে বা কমতে পারে। শেষ পর্যন্ত ঐকমত্য কমিশনের কী ধরনের সিদ্ধান্ত হয় সেটা দেখার বিষয়। সব আসনে প্রার্থী দেওয়া সব রাজনৈতিক দলের টার্গেট থাকে। আমাদেরও আছে। নির্বাচনের আগে নানা ধরনের রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়। তাই এ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
আগামী নির্বাচনে নতুন সমীকরণ দেখা যাবে, অনেকগুলো সারপ্রাইজ দেখতে পাব: সামান্তা শারমিন
এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না— সেই সিদ্ধান্ত ১৪শ শহিদ পরিবার নেবে। কোনো সুশীল উপদেষ্টা, কোনো শাশুড়ি কিংবা দিল্লীর কথায় সেই সিদ্ধান্ত হবে না। ফুয়াদ আরও বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে মতামত দেবে, সেই মতামতের ওপর ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন, গণহত্যার প্রশ্ন, জাতীয় পার্টি এবং ১৪ দলের ভারতীয় গোলামদের ভবিষ্যৎ কি হবে সেটার সিদ্ধান্ত হবে। তিনি বিচারের অগ্রগতি না দেখতে পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আরো বলেন, এমন অনেক উপদেষ্টা দেখেছি, ৭১-এর চেতনা বিক্রি আর ১৪ ডিসেম্বরের শহিদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন। কিন্তু রায়ের বাজারের জুলাইয়ের ১১৪ জন শহিদের করব জিয়ারত করার তাদের সময় নেই।
‘আ. লীগের ব্যাপারে সিদ্ধান্ত: সুশীল উপদেষ্টা, শাশুড়ি, দিল্লীর কথায় হবে না’: ফুয়াদ
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা চাইব ভারত পাকিস্তান আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। দু’একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত-মহাসম্পর্ক আছে। কিন্তু আমরা চাই না এখানে কোনো বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, যাতে এটা এ অঞ্চলের মানুষের কোনো বিপদের কারণ না হয়ে উঠতে পারে। উপদেষ্টা বলেন, দুই প্রতিবেশীর উত্তেজনায় প্রত্যক্ষ প্রভাব বাংলাদেশে পড়বে না, তবে এমন সংঘাতে বাণিজ্যগত প্রভাব পড়বে!
আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান সমস্যার সমাধান চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতীয় সাপ্তাহিকী ‘দ্য উইক’ চলতি সংখ্যায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি কাভার স্টোরি করেছে। যার শিরোনাম ‘ডেসটিনি'স চাইল্ড’ বা নিয়তির সন্তান। এতে তারেক রহমান ও বিএনপি আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় সরকার পরিবর্তন তারেক রহমানের প্রত্যাবর্তনের আশা আরও জোরালো করে তুলেছে। তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে চলে আসবেন, দলের দায়িত্ব গ্রহণ করবেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির মুখপাত্র হবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারকর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন, কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।
‘নিয়তির সন্তান’—তারেক রহমানকে নিয়ে ভারতীয় সাপ্তাহিকী ‘দ্য উইক’ ম্যাগাজিনের প্রচ্ছদ
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে পানামা খাল এবং সুয়েজ খাল দিয়ে বিনামূল্যে যাতায়াতের অনুমতি দেওয়া উচিত। তিনি লিখেছেন, আমি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অবিলম্বে এই পরিস্থিতির যত্ন নিতে এবং স্মরণ করতে বলেছি।’ এর আগে বলেছিলেন, পানামা খালের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য তিনি অর্থনৈতিক বা সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। প্রসঙ্গত, বিংশ শতাব্দীর গোড়ার দিকে যুক্তরাষ্ট্র খালের নির্মাণকাজ সম্পন্ন করে কিন্তু ১৯৯৯ সালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানিপথের নিয়ন্ত্রণ পানামাকে দেয়।
মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে পানামা খাল এবং সুয়েজ খাল দিয়ে বিনামূল্যে যাতায়াতের অনুমতি দেওয়া উচিত: ট্রাম্প
পাকিস্তানের রেলওয়েমন্ত্রী হানিফ আব্বাসী বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্রসহ ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে। তিনি বলেন, ১৩০টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি, আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে।’ আব্বাসী আরও বলেন, যদি ভারত ইন্দুস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পাকিস্তান ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ জন্য প্রস্তুতি নেবে।
ভারতকে ঘায়েল করতে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান: পাকিস্তানের রেলওয়েমন্ত্রী
বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি এবং বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী। আসিফ বলেন, ইসলামাবাদ ও ঢাকা উভয়ই অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের সমাজ-অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। অনুষ্ঠানের আয়োজক, বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান!
ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
বিদ্যুৎ, সড়ক ও রেলপথে গ্রাহক বা যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে তা দ্রুত জানাতে হবে এবং সেবা পুনরায় চালু হলে, সেটাও জানিয়ে দুঃখপ্রকাশ করতে হবে, এই নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির খান। শনিবার মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্নিত হয়। একই দিন খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাকআউট ঘটে। কিন্তু এই দুটি ঘটনায় সচিব কিংবা সংস্থার প্রধানেরা উপদেষ্টাকে জানাতে ব্যর্থ হন। উপদেষ্টা আরও বলেন, গ্রাহক ও যাত্রীসেবা আমাদের দয়া নয়, বরং দায়।
মেট্রো-বিদ্যুৎ-সড়ক-রেলে সেবা বিঘ্নিত হলে টিভি স্ক্রল ও দুঃখপ্রকাশ বাধ্যতামূলক
তারেক রহমান লেখেন, ‘জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তার অক্ষয়-অমলিন স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।’ তিনি লিখেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। আরও লিখেছেন, ‘ঋণ সালিশী বোর্ড গঠনের মাধ্যমে বাংলার শোষিত ও নির্যাতিত কৃষককুলকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। তিনি বঙ্গীয় চাকুরী নিয়োগবিধি, প্রজাস্বত্ব আইন, মহাজনি আইন, দোকান কর্মচারী আইন প্রণয়ন করেন, যা এ অঞ্চলের অবহেলিত কৃষক-শ্রমিকের ভাগ্যোন্নয়নে যুগান্তকারী অবদান রেখেছে।
শেরে বাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমান
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ডিএমপির ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএমপি। এ ঘটনায় আইন উপদেষ্টার বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সকাল পৌনে ৯টার দিকে আইন উপদেষ্টার সরকারি বাসভবনের মূল ভবনে ঘাসের ওপর একটি ড্রোন পড়ে থাকতে পাওয়া যায়। সেখানে কর্মরত মালি সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান বলে জানা গেছে।
আইন উপদেষ্টার বাসভবনে ‘রহস্যজনক ড্রোন’, তদন্তে গোয়েন্দারা
হাসিনা অন্তবর্তী সরকারের বিচারের কথা বলায় আসিফ নজরুল বলেন, চাপ বোধ করার প্রশ্নই আসে না। উনি বারবার বলেন, আমি কিন্তু বাংলাদেশে চলে আসব ইত্যাদি ইত্যাদি। এটাই আমরা চাচ্ছি। আপনাকে প্রত্যর্পণের আবেদন করে রেখেছি। ওনার নেতাকর্মীরা হুমকির মুখে অথচ উনি অন্য একটি দেশের আতিথেয়তা গ্রহণ করে কবিতা আবৃত্তি করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। বিপ্লবী সরকার না হয়ে অন্তবর্তী সরকার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার পতনের পর কী ধরনের সরকার গঠন হবে, সেটা নিয়ে সিরিয়াস আলোচনা-কথাবার্তা হয়নি। তখন আমরা শেখ হাসিনাকে কিভাবে সরাব, সেটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। ৫ আগস্ট গণ-অভ্যুত্থান ছিল। সেখানে বিপ্লবের উপাদান ছিল; কিন্তু বিপ্লব ছিল না। শেখ হাসিনা যদি আরও বেশিদিন ক্ষমতায় থাকত, আরও গণহত্যা চালাত, তাহলে এটা বিপ্লবে রূপ নিতে পারত।
অন্তবর্তী সরকারের বিচারের বিষয়ে হাসিনার বক্তব্য নিয়ে কোন চাপ বোধ করছেন না আইন উপদেষ্টা আসিফ নজরুল
নিরাপদ সড়ক আন্দোলনে যড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনকে খালাস দিয়েছে আদালত। অন্যরা হলেন- ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী, মো. রফিকুল ইসলাম নয়ন, হাবিবুর রহমান হাবিব ও রবিউল ইসলাম রবি৷ ২০১৮ সালের ২৯ জুলাই বাসচাপায় দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ঐ সময় আমির খসরুর একটি কথিত ফোনালাপ ছড়িয়ে পড়ে। এতে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দাবি তুলে ২০১৮ সালের ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় মামলা করে ডিবি!
নিরাপদ সড়ক আন্দোলনের মামলা: আমির খসরুসহ ৫ জনের খালাস
গাজায় ইসরাইলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি জন্য উন্মুক্ত হলেও অস্ত্র সমর্পণ করতে রাজি নয় হামাস। যুদ্ধের অবসান, গাজার পুনর্গঠন, ইসরাইলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার সমস্ত জিম্মিদের মুক্তির বিনিময়ে পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে হামাস। ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল এই সপ্তাহে নতুন প্রস্তাবের সাফল্যের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘হামাস যদি বাকি ৫৯ জন জিম্মিকে মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে, তাহলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে।'
দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি জন্য উন্মুক্ত হলেও অস্ত্র সমর্পণ করতে রাজি নয় হামাস
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছে। ঐক্যের চেতনাকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। এটা আমাদের দায়। তিনি বলেন, সংস্কার পুঞ্জীভূত সংকট মোকাবিলা করার চেষ্টা। শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন যথেষ্ট নয়, সে জন্য দরকার দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্রিত থাকা। আরো বলেন, আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি। সেটা ধরে রাখতে না পারলে, বিকশিত করতে না পারলে সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে। জোনায়েদ সাকি বলেন, অংশীজনদের ঐকমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। যেগুলো একমত হবে না, সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে।
সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে, দ্রুতই জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ
ঝিনাইদহে যাদিবপুর বিওপির ওপারে ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের কাছে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে বাংলাদেশে ফেরার পথে তাকে হত্যা করা হয়। সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শনিবার রাতে ১০ থেকে ১২ বাংলাদেশি ভারতে যান। তারা ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ওবাইদুল প্রাণ হারান।
মহেশপুর সীমান্তের যাদিবপুর বিওপির ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একইসঙ্গে তাদের 'দুর্নীতিবাজ' দুই এপিএসকে অব্যাহতি প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে মোয়াজ্জেম হোসেন তদবির বাণিজ্য করে ৪শত কোটি টাকা অর্জন করেছে। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে। কিন্তু ডা. মাহমুদুল হাসানকে এখনো অপসারণ করা হয়নি। সঙ্গত কারণেই তাদের উর্দ্ধতন কর্মকর্তার প্রতিই আঙ্গুল উঠে। উল্লেখ্য, দুদক দুই সাবেক এপিএসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার জানাজায় অংশ নিতে পটুয়াখালী যাচ্ছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এরইমধ্যে রিজভী বরিশালে পৌঁছেছেন। লামিয়ার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তিনি তাদের বাড়িতে অনুষ্ঠিত জানাজায় অংশ নেবেন। জানাজায় অংশ নিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।’ লামিয়ার মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। বেলা ১১টার দিকে তাকে আঞ্জুমান মফিদুল ইসলামে নেওয়া হয়েছে গোসলের জন্য। পরে গ্রামের বাড়িতে পাঠানো হবে।
লামিয়ার জানাজায় অংশ নিতে পটুয়াখালী যাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
জুলাই গণঅভ্যুত্থানে শহিদের মেয়ে লামিয়াকে দেখতে হাসপাতালে যান এনসিপি নেতা সারজিস আলম। তিনি বলেন, লামিয়ার মৃত্যুর ঘটনায় পুরো দেশের মানুষ মর্মাহত। নতুন বাংলাদেশের জন্য যে ভাই জীবন দিয়েছেন তার কন্যার সঙ্গে এমন একটি নৃশংস ঘটনা ঘটে গেছে। কিছুদিন আগে ঠিক একইভাবে আমরা আছিয়া নামে আরেক বোনকে হারিয়েছিলাম। এরকম ঘটনায় জড়িত মানুষরূপী পশুদের দৃশ্যমান ফাঁসি কার্যকর করতে হবে। আমরা যখন হাসপাতালে লামিয়াকে দেখতে এলাম তার মা আমাদের কাছে বারবার প্রশ্ন করছিল, তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে? এর কোনো উত্তর আমার কাছে নেই। সারজিস বলেন, যারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িত, তাদের জামিন দেওয়া উচিত নয়। যারা এই নরপশুদের জামিনের জন্য আদালতে হাজির হন, তারা নিজের বিবেক হারিয়ে ফেলেছেন।
লামিয়ার মৃত্যুর ঘটনায় ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাইলেন সারজিস আলম
অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ড. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরকে পাঠানো নোটিশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সরকারকে একটি নোটিশ পাঠান। নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সব ওয়েবসাইট, লিংক, গেটওয়ে অবিলম্বে বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তবে এই নোটিশকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছেন নেটিজেনরা, এছাড়া তাসনিম জারার কন্টেন্টের প্রশংসা করেছেন।
তাসনিম জারা ও জাহাঙ্গারীরকে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৫১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। যুদ্ধবিরতি ভাঙার পর গত ৩৮ দিনে গাজায় নিহত হয়েছেন ২০৬০ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৩৭৫ জন ফিলিস্তিনি।
গাজায় আরও ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
পেহেলগামে হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রেস বিবৃতিতে কাউন্সিলের সদস্যরা পেহেলগাম হামলার অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য জবাবদিহিতা এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে জারি করা প্রেস বিবৃতিটি একটি সরকারী নথি হিসাবে প্রকাশ করেছে। যেখানে পেহেলগাম হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শাহবাজ শরিফ।
পেহেলগামে পর্যটকদের ওপর হামলার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
রাশিয়ার সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভ শনিবার পুতিনের সাথে একটি ভিডিও কনফারেন্সের সময় ঘোষণা দেন, রাশিয়ান সৈন্যরা ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন কুরস্কের শেষ গ্রাম ‘গোর্নাল’ মুক্ত করেছে। পুতিন গেরাসিমভকে বলেন, কিয়েভ শাসনের অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের প্রধান কর্মী বলেছেন, ইউক্রেনীয় সৈন্যদের পরাজয় সম্পর্কে শত্রু নেতৃত্বের বিবৃতি প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয়। তিনি স্বীকার করেছেন এই অঞ্চলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অবস্থান কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেখানে রাশিয়ান বাহিনী সাম্প্রতিক মাসগুলিতে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। এদিকে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের ভূমিকার প্রশংসা করেছে। প্রায় দশ হাজার সৈন্য যুদ্ধ করছে।
কুরস্ক পুরোপুরি পুনর্দখলের দাবি রাশিয়ার, ‘লড়াই’ চলছে বলছে ইউক্রেন
অস্ট্রেলিয়ার ‘মোজাইক ব্র্যান্ডে’র আত্মসাৎকৃত অর্থ ফেরত আনা ও প্রতারণার হাত থেকে শ্রমিক এবং শিল্প রক্ষায় আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিসহ পাঁচ দফা দাবিতে অস্ট্রেলীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন ২২টি ক্ষতিগ্রস্ত কারখানার শ্রমিক এবং প্রতিনিধিরা। তাসলিমা আখতার বলেন, বাংলাদেশের শ্রমিকরা আশা করেন শ্রমিকদের পাওনা ও জীবন জীবিকা নিশ্চিতে এবং ২২ কারখানা রক্ষায় হাইকমিশনারের মাধ্যমে অস্ট্রেলিয়া সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুত শ্রমিক ও ২২ কারখানার পাওনা প্রায় ২৫০ কোটি টাকা ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অস্ট্রেলিয়ার ‘মোজাইক ব্র্যান্ডে’র আত্মসাৎকৃত অর্থ ফেরত আনাসহ পাঁচ দফা দাবিতে অস্ট্রেলীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ
শিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার নির্দেশে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। তাই শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে বিচার করতে হবে, তবেই জুলাইয়ের শহিদরা যে আকাঙ্ক্ষা ও দাবি থেকে জীবন দিয়েছেন, তা পূর্ণতা পাবে। আরও বলেন, আমরা পিলখানায় ও শাপলা চত্বরে কিভাবে হত্যা করা হয়েছে তা দেখেছি। বিগত দিনে দেশের প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ছিল না। ছাত্রলীগ ও তাদের সহযোগীরা শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যসহ অস্থিতিশীল এক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল। জুলাই বিপ্লবে অনেক আত্মত্যাগের মাধ্যমে সে অবস্থার পরিবর্তন হয়েছে। তাই এখন সব রাজনৈতিক ও সব ইসলামী ছাত্রসংগঠনের অবস্থান নিশ্চিতের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে।
শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে বিচার করতে হবে: মঞ্জুরুল ইসলাম
গণঅধিকার পরিষদের নেতা শহিদুল ফাহিম বলেন, লামিয়ার মা ও জুলাই শহিদ জসীম উদ্দীনের স্ত্রী রুমা বেগম অসুস্থ হয়ে পরেছেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, লামিয়া আমার এলাকার মেয়ে। তার সঙ্গে অনেকবার কথা হয়েছে। মেয়েটি অনেক শক্ত মানসিকতার ছিল। ধর্ষণের ঘটনার পরে নিজেই থানায় গিয়ে অভিযোগ করেছিল। হঠাৎ তার সঙ্গে এমন কী ঘটল যে আজ আত্মহত্যা করলো? এটা তদন্ত করে বের করতে হবে। আরও বলেন, এ ধরনের ঘটনার দায় রাষ্ট্র এড়াতে পারে না। ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করার কথা থাকলেও তা দৃশ্যমান নয়। লামিয়া-আছিয়াসহ সকল ধর্ষণের ঘটনার বিচারের জন্য আমাদের আবার জেগে উঠতে হবে। উল্লেখ্য, ১৮ মার্চ পিতার কবর জিয়ারত শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন শহীদ কন্যা। শনিবার রাতে তিনি আত্মহত্যা করেছেন।
হঠাৎ লামিয়ার আত্মহত্যার কারণ তদন্ত করে বের করতে হবে, রাষ্ট্র এ ঘটনার দায় এড়াতে পারে না: ফাহিম
বিজিএমইএকে জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ২০২৫-২৭ বছরের নির্বাচনী জোট ‘ফোরাম’ এর প্যানেল লিডার মাহমুদ হাসান খান। তিনি বলেন, যারা ব্যবসা করেন, ব্যবসা বোঝেন এবং বিজিএমইএকে সময় দেবে তাদেরকে নিয়ে আমরা ফোরাম গঠন করেছি। ফোরাম নবীন-প্রবীণ ও অভিজ্ঞদের নিয়ে গঠিত। ফোরাম মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিজিএমইএকে যেন আর কেউ চোরাবালিতে নিয়ে যেতে না পারে সেজন্য আমরা কাজ করব। বিজিএমইএকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করে পোশাক শিল্পের উন্নয়নে ব্যবহার করতে হবে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
বিজিএমইএকে জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে চাই: মাহমুদ হাসান
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। এই সময়ে যাবতীয় সংস্কার কাজ চলতে থাকবে। এটাই প্রধান উপদেষ্টার কথা। এরপর কোন পার্টি কী বলল সেটা আমাদের দেখবার বিষয় না। তিনি বলেন, সংস্কার কাজ সম্পন্ন হলেই নির্বাচনের তারিখ জানানো হবে। পুরো বিষয়টি চলমান। নির্বাচনের বিষয়ে সরকার যথেষ্ট সজাগ। তাছাড়া আমরা অপ্রয়োজনীয় কারণে একটি দিনও দেরি করবো না। সংস্কার শেষ হলেই নির্বাচন। আরও বলেন, ইতালির রোমে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন মিডিয়া মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিতে সময় চেয়েছেন। সংবাদ সম্মেলনের সময় ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন।
ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন, কোন দল কী বলল আমাদের দেখার বিষয় নয়: প্রেস সচিব
জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সংবাদমাধ্যমগুলো যেন কোনো রিয়েল-টাইম কভারেজ না করে বা সেই জাতীয় কোনো ভিজ্যুয়াল না দেখায়। কারণ ওই অভিযান চলাকালীন লাইভ সম্প্রচার করলে যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা এই বিষয়ে আগাম জেনে যেতে পারে। উল্লেখ করা হয়েছে যে সূত্রের ভিত্তিতে প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা যাবে না। এছাড়া সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের প্রতিবেদন প্রকাশের সময় বিদ্যমান নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।
সব গণমাধ্যমকে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর রেজিমেন্টাল গতিবিধির সরাসরি সম্প্রচার এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে ভারত
ক্রীড়াঙ্গনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল। গত ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি তাদের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার আনুষ্ঠানিকভাবে কমিটির মেয়াদ ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ৫২ ফেডারেশনের মধ্যে এখন পর্যন্ত ৩১টির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বাকি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলোর কমিটির প্রস্তাব জমা দিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছিল সার্চ কমিটি।
ক্রীড়াঙ্গনের জন্য গঠন করা সার্চ কমিটির মেয়াদ বাড়ল ১০ মে পর্যন্ত
একযোগে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ এনে ফের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের আবারও অবরুদ্ধ করে রেখেছেন। শিক্ষার্থীরা দাবি জানান, উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল হুদা ছাড়া বাকি ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের পদত্যাগপত্র প্রত্যাহার করতে হবে। তাহলেই তারা কর্মসূচি তুলে নিয়ে ক্লাসে ফিরে যাবেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করায় সিএসই বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদাকে চাকরি থেকে অব্যাহতিসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
একযোগে পদত্যাগ, ফের ইউআইইউ ভিসি-ডিন-বিভাগীয় প্রধানরা অবরুদ্ধ
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে। ডিএমপি ইতোমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগিরই রাতে অভিযান করে এগুলো বন্ধ করে দেওয়া হবে। এলাকায় অবৈধ অটোরিকশা ঢোকার অনুমতি না দিতে বিভিন্ন এলাকার বাড়ির মালিক সমিতিকে অনুরোধ ডিএনসিসি প্রশাসক। আরো বলেন, স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ অটোরিকশা, অবৈধ হকার বন্ধ করা সহজ হবে।
অটোরিকশা চলাচল বন্ধে শিগগিরই অভিযান: ডিএনসিসি প্রশাসক
ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তার মতে, এর মাধ্যমে অবৈধ ওই সব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত। উল্লেখ্য, আদালতের রায় পেয়ে মেয়র পদে প্রথম বসেন চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত। আসিফ মাহমুদ বলেন, আমরা মামলায় পক্ষভুক্ত নই, ফলত অফিসিয়াল অবস্থান নেই।
আ.লীগ আমলে পরাজিত প্রার্থীরা মেয়র পদে; "এর মাধ্যমে অবৈধ ওই সব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে": আসিফ মাহমুদ
বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল। গত ১৬ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের অফিস হিসেবে ব্যবহার হয়েছে। তিনি বলেন, শিক্ষকতা হচ্ছে সমাজের সবচেয়ে সম্মানিত পেশা। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। কিন্তু শিক্ষকরা দুর্নীতি করলে মহান শিক্ষকতা পেশা কলঙ্কিত হয়। আরো বলেন, প্রাইভেট স্কুলগুলো কর্মসংস্থান ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও পেশার মর্যাদা রক্ষা করে শিক্ষকতা করার আহ্বান জানান।
ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল: হাসান উদ্দিন সরকার
এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, ‘একটা ইনফরমেশন পেলেন, সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলেন, মিথ্যাচার বুঝে কয়েক ঘণ্টা পর ডিলিটও করলেন। মাঝ দিয়ে এদেশের ও দেশের বাইরের লাখো মানুষের কাছে ব্যক্তি আব্দুল হান্নান মাসউদ বিতর্কিতভাবে উপস্থাপিত হলো। কালের কণ্ঠের বিতর্কিত থাম্বনেইল দেখে, পুরো সাক্ষাৎকার না শুনেই বহু অ্যাক্টিভিস্টকে আমাকে নিয়ে পোস্ট দিতে দেখলাম-যেন কেউ আমাকে সারাজীবনের জন্যে গাড়ি গিফট করে দিয়েছে, অথচ বলেছিলাম হাতিয়ায় থাকাকালীন ব্যবহারের জন্যে হাতিয়ারই একজন ব্যবসায়ী আমাকে ব্যবহার করতে দিয়েছেন। ইলিয়াস হোসাইন, জুলকারনাইন সায়ের, বনি আমিনও এইরকম ভুল মেসেজ ছড়িয়েছেন।' তিনি এসব ভুল তথ্য ছড়ানোর আত্মপক্ষ সমর্থনের সুযোগ চেয়েছেন।
যাচাইহীন ভুল তথ্য ছড়িয়ে যাওয়ায় অতিষ্ঠ এনসিপি নেতা মাসউদ, এক্টিভিস্টদের পোস্ট দেওয়ার আগে যাচাইয়ের অনুরোধ করেছেন
মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন উপদেষ্টারা। স্বরাষ্ট উপদেষ্টা বলেন, আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটিকাটা বন্ধ করতে হবে। কোনো অবস্থায় বিলের মাটি কাটতে দেওয়া হবে না। উপদেষ্টা বলেন, যেখানেই সরকারি কল-কারখানা সেখানেই দুর্নীতি শুরু হয়। দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে। বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া এবং কৃষকদের শাকসবজি সংরক্ষণে দুটি হিমাগার নির্মাণের কথাও জানান তিনি।
মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উপদেষ্টা আদিলুর রহমান
পিএসসি সংস্কার ও প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ঢাবিতে অনশনরত চাকরি প্রার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দেওয়া ৮ দফা দাবি হলো- ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে প্রশ্নফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে ৪৬তম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না এ মর্মে নিশ্চয়তা দিতে হবে। ৪৫তম বিসিএস থেকে ভাইবার নাম্বার ১০০ করতে হবে। জুলাই মাসের ভেতর ৪৪তম বিসিএসের রেজাল্ট দিয়ে/ভাইবা শেষ করে ৪৬তম রিটেনের আয়োজন করা। দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যার সীমা ২৫/৩০ জনে উন্নীতকরণ। ৪৪ এর ক্যাডার পদবৃদ্ধি ও নন ক্যাডার বিধি ২৩ সংস্কার করে ভাইবা উত্তীর্ণ সকলের ৯ম, ১০ম গ্রেডের চাকরি নিশ্চিত করতে হবে ইত্যাদি।
পিএসসি সংস্কারের দাবিতে ট্রেন থামিয়ে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ
আগ্রায় উগ্র হিন্দু সংগঠন ‘গো রক্ষা দলে’র সদস্যদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। হামলার শিকার দুই ব্যক্তি সম্পর্কে সহোদর, মুসলমান। বুধবার মধ্যরাতে নিজেদের পারিবারিক বিরায়ানির দোকান বন্ধের সময় তাদের ওপর এ হামলা হয়। হামলার শিকার দুই ভাই গুলফাম আলি ও সাইফ আলি দোকানে কাজ করতেন। ঘটনাস্থলেই মারা যান গুলফাম। ঘটনার একদিন পর ভিডিও বার্তা দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন দুই যুবক। নিজেদের তারা ‘গো রক্ষা দলে’র সদস্য বলে দাবি করেন। ভিডিও বার্তায় ঘোষণা করেন, পেহেলগামে ২৬ জনের বদলে ২৬০০ মুসলমান হত্যার করা হবে। আগ্রা পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনাকে ব্যক্তিগত শত্রুতা বলে আখ্যা দিয়েছে। যদিও আরএসএসের সাথে সংগঠনটির সম্পর্ক রয়েছে।
ভারতে মুসলিম দুই ভাইকে ‘গো রক্ষা দলের’ সদস্যের গুলি, নিহত ১: ২৬০০ মুসলমান হত্যার ঘোষণা
‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি’, বলেই কুয়েটের চার শিক্ষার্থীর ওপর হামলা করেছে বহিরাগত ১০-১৫ জনের একটি দল। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে ও থেতলে গেছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। শনিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় ডেকে রুমের ভিতরে নিয়ে এ ঘটনা ঘটায়। আহতরা হলেন মোহন, শেখ মুজাহিদ, গালিব রাহাত ও মো. ওবায়দুল্লাহ। ওসি কবির হোসেন বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারের একাধিক টিম মাঠে নামানো হয়েছে!
‘ভিসিকে কেন নামাইলি’ বলেই কুয়েটের চার শিক্ষার্থীর ওপর বহিরাগত ১০-১৫ জনের হামলা
জামায়াতের প্রীতি সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে বির্তক তৈরি হয়েছে। এরপর ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করেন জামায়াতের নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম। তবে স্ট্যাটাসটি দেওয়ার কিছু সময় পরই সেটি ডিলিট করে দেন তিনি। দুঃখ প্রকাশ করা পোস্টে লেখেন, অনুষ্ঠানে সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে ব্যাপক বিতর্ক হওয়ার পর তার বিরুদ্ধে নানান কুকর্মের অভিযোগ ওঠেছে। ক্ষতিগ্রস্তরা ব্যবস্থা নিলে জামায়াতের প্রোগ্রামে আসার সুযোগ পেতো না!
জামায়াতের সমাবেশে সন্তোষ শর্মা, দুঃখ প্রকাশ করা পোস্ট ডিলিট করলেন রেজাউল করিম
সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুই ঘণ্টাব্যাপী এ আনুষ্ঠানিকতায় বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতারা যোগ দিয়েছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং প্রার্থনা শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট ইয়াকভ মিলাতোভিচ, গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। আরও আছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, হন্ডুরাসের প্রধানমন্ত্রী রালফ গনসাল্ভেস, আইসল্যান্ডের প্রেসিডেন্ট হাল্লা টোমাসদোত্তির, পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং রানী ম্যাথিল্ড, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার, মোনাকোর প্রিন্স আলবার্ট, নরওয়ের প্রিন্স ও প্রিন্সেস, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী সারা জাফারানি, লিচেনস্টাইনের যুবরাজ ও রাজকন্যা, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেইয়েসুস, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি’র প্রেসিডেন্ট টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রমুখ।
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ইউক্রেনে চলমান হামলা ও শান্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়া নিয়ে শক্ত অবস্থানে চলে গেল মার্কিন প্রশাসন। পুতিনের বিরুদ্ধে ব্যাংকিং নিষেধাজ্ঞা বা দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মাধ্যমে ব্যবস্থা নিতে পারে বলেই ইঙ্গিত মিলেছে। এক বার্তায় ট্রাম্প বলেন, সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা করতে হতে পারে’। এছাড়া ট্রাম্প এবং জেলেনস্কি শনিবার রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে ভ্যাটিকানের একটি মার্বেলঘেরা বাসিলিকায় একান্ত বৈঠক করেন। শুক্রবার মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চতুর্থবারের মতো বৈঠকে করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ধর্ষণের শিকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদ জসীম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাত নয়টায় শেখেরটেক ৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আগামীকাল বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। শনিবার মার্কেটে গিয়ে কিছু কাপড় কিনেছে। রাত আটটায় নিহতের মা ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিয়ে আসতে যান। সেই সুযোগেই রাত নয়টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভুক্তভোগীর মামা জানান, 'আমার ভাগনীর ধর্ষকরা জামিনে পেয়ে গেছে। এখন আমার ভাগনি চলে গেছে। আমরা কার কাছে বিচার চাইবো। কে বিচার করবে আমাদের।' প্রতিবেশী জানান, 'হয়তো কেউ তাকে ফোনে এমন কোনো হুমকি ধমকি দিয়েছে। যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এ হত্যার বিচার কার কাছে আর চাইবো।' গত ১৮ মার্চ পিতার কবর জিয়ারত শেষে পথিমধ্যে ভুক্তভোগী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
ধর্ষণের শিকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদ জসীম উদ্দিনের কন্যা লামিয়ার আত্মহত্যা
আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এছাড়া শনিবার সাধারণ সভায় ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সংগঠনের সকল নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। ‘পলিটিক্যাল কাউন্সিল’ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস পর এ কমিটি অবস্থা বিচারে নবায়ন, পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। এ সভায় দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়।
আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকায় এনসিপির বিক্ষোভ
কাশ্মীরের বাসিন্দা আসিফ দার পাঞ্জাবের শিক্ষার্থী। তিনি বলেন, আমার মনে হচ্ছিল প্রতিটি মানুষেরই আমার প্রতি প্রতিশোধের ভাব। তিনি জানান, ২২ এপ্রিল ঘটনার পর তিনি ও তার বন্ধু এটিএম বুথে গেলে দুজন অজ্ঞাত ব্যক্তি তাদের কাছে এগিয়ে আসে। তারা তাদের জাতিগত পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে সময় আতঙ্কিত হয়ে আসিফ ও তার বন্ধু পালিয়ে যান। ২৩ এপ্রিল সকালে আসিফ দুধ কিনতে তার বাড়ি থেকে বের হলেন। তিনি বলছিলেন, তিনজন লোক আমাকে দেখে ইসলামোফোবিক গালাগাল করল। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, ‘সে একজন কাশ্মীরি, তাদের কারণেই সবকিছু ঘটে।’ এছাড়াও উত্তরাখন্ড, পাঞ্জাব থেকে উত্তর প্রদেশ পর্যন্ত বাড়িওয়ালারা কাশ্মীরি ভাড়াটেদের তাড়িয়ে দিচ্ছেন। দোকানদাররা তাদের সঙ্গে লেনদেন করতে অস্বীকৃতি জানাচ্ছেন। দেশজুড়ে কাশ্মীরিরা, বিশেষ করে শিক্ষার্থীরা উগ্র ডানপন্থি হিন্দু সহপাঠীদের দ্বারা হেনস্তা, হয়রানি এবং হুমকির মুখোমুখি হচ্ছেন।
পালিয়ে বেড়াচ্ছে কাশ্মীরি শিক্ষার্থীরা, মুসলিমবিদ্বেষী ক্ষোভে ফুঁসছে ভারত
হামাস লুকিয়ে আছে-এই অজুহাতে শত শত বাড়িঘরে বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইলের বর্বর সেনাবাহিনী। একই কৌশলে কাশ্মীরেও মুসলমানদের পৈতৃক ভিটা গুঁড়িয়ে দেয় ভারত। প্রচলিত সেই ‘সন্দেহ’র অজুহাত ধরে দুদিনেই গুঁড়িয়ে দিয়েছে ৭টি বসতবাড়ি। ১৯৪৭ সালের পর থেকে কাশ্মীরে এ পর্যন্ত ১,১০,৪৯৮ কাঠামো ধ্বংস করেছে ভারতীয় বাহিনী।
কাশ্মীরে ঘরে ঘরে তল্লাশি: ইসরাইলের মতো ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতও
জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শনিবার বিকাল ৫টা ৪৮ মিনিট থেকে বিদ্যুৎ–সরবরাহ বন্ধ হয়ে যায়। ‘ব্ল্যাক আউট’ হয়ে পড়ে খুলনা ও বরিশালের ২১ জেলা। পরে রাত ৮টায় খুলনা শহরে বিদ্যুৎ মেলে। ধীরে ধীরে কয়েক জায়গায়ও মেলে বিদ্যুৎ। গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে। গরমের কারণে হঠাৎ করে লোড বেড়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে।
জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে
চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর হচ্ছে। তিনি বলেন, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের মিটিং। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের অনেক পুরোনো একটা সম্পর্ক। মাঝখানে পনেরো বছর ছিল না। কারণ ফ্যাসিবাদ সরকার সেটা গ্রহণ করেনি। মির্জা ফখরুল বলেন, তারা স্থিতিশীলতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়। এদেশে একটা সার্বিক ডেমোক্রেটিক পরিবেশ দেখতে চায় চীনা কমিউনিস্ট পার্টি।
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে বিএনপির: মির্জা ফখরুল
গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে। তারা যদি ফেরে, তাহলে আবারও গণহত্যা চালাবে। জনগণ আওয়ামী লীগকে আর সেই সুযোগ দেবে না। তাই, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগ ও গণহত্যার বিচার করতে হবে। তিনি বলেন, দেশে বারবার গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণমানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের আত্মদানকারীদের অবদান আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আরো বলেন, নির্যাতন, খুন ও গুম চাই না, আমরা নতুন বাংলাদেশে ক্লিন ইমেজের নেতৃত্ব দেখতে চাই। দেশের মানুষ চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ আর রাজনৈতিক নেতৃত্ব দেখতে চায় না। এছাড়া তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।
নির্বাচনের আগে আ.লীগের বিচার নিশ্চিত করতে হবে: রাশেদ খাঁন
বিএনপি নেতা আমিনুল হক বলেন, আগামী নির্বাচন অতীতের যেকোন নির্বাচনের চেয়ে কঠিন ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে। কারণ, সেই কঠিন নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে আমাদের দেশের তরুন প্রজন্মের একটি বৃহৎ অংশের ভোট রয়েছে। আমাদেরকে সেই তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপির ৩১ দফা রুপরেখায় শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্হাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই ৩১ দফা রূপরেখায় শিক্ষিত বেকারদের ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে। আওয়ামী স্বৈরাচার কর্তৃক বিকৃত ইতিহাস সংশোধন করা এবং স্বাস্থ্যকে সার্বজনীন করার কথা বলা হয়েছে। ৩১ দফার এই বার্তা আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমিনুল হক বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। দলের বৃহৎ স্বার্থে নেতাকর্মীদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে!
তরুণ প্রজন্মের চিন্তা-চেতনাকে নিয়ে কাজ করতে হবে: আমিনুল হক
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে দেশের জন্য। কেবল নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। তিনি বলেন, জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটেছে বলেই অত্যাচারী শাসক ও স্বৈরাচারের পতন ঘটেছে। এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই তরুণদের কেবল নিজেদের জন্য নয়, দেশের জন্যও কাজ করতে হবে। উপদেষ্টা আরও বলেন, পড়াশোনার জন্য বিদেশে গেলেও শেষ পর্যন্ত জন্মভূমিতে ফিরে অবদান রাখতে হবে দেশের উন্নয়নে।
দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো: আইন উপদেষ্টা
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমাদের পাশের রাষ্ট্র ভারতে মুসলিমদের ওপরে নির্মম নির্যাতন চলছে। এমনকি তাদের কবরস্থানের জায়গাটুকুও মোদি সরকার দখল করে নিচ্ছে। তিনি মোদি সরকারের উদ্দেশে বলেন, আপনার সামনে ভালো দেখছি না। আপনার ঘাড়ে ভূত চেপে বসেছে। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন। কিন্তু মুসলমানরা ভুলে যায়নি। মুসলমানরা জাগ্রত হলে আপনার মসনদ তছনছ হয়ে যাবে। আরো বলেন, নারী কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান এবং কমিশন বাতিল করলেই হবে না বরং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার উন্নয়নের ওপরও জনগণ থুথু নিক্ষেপ করবে। এছাড়া তিনি আগে সংস্কার পরে নির্বাচন চেয়েছেন।
ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন, মোদিকে ফয়জুল করীম
ইয়েমেনি সেনাবাহিনী এবার ইসরাইল অধিকৃত নেভাতিম বিমানঘাঁটিতে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। ইয়েমেনের মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানাতে এবং ইসরাইলি আগ্রাসনে মার্কিন সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা চালানো হয়েছে। হামলায় একটি ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। যেটি সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে এবং ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে ব্যর্থ হয়েছে।
ইসরাইলি বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের
শনিবার দুপুরে ইরানের হরমুজগান প্রদেশের শহিদ রেজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০৬ জন আহত হয়েছেন। আল-জাজিরা জানিয়েছে, শহিদ রেজায়ী বন্দর মূলত কন্টেইনার পরিবহণ পরিচালনা করে। সেই সঙ্গে এখানে তেলের ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল সুবিধাও রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দাহ্য পদার্থের অবহেলাজনিত সংরক্ষণই এই বিস্ফোরণের কারণ। ঠিক পাঁচ বছর আগে এই বন্দরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ উঠেছিল।
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত বেড়ে ৪০৬
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া আসামিদের মৃত্যুদণ্ড উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। রায় ঘোষণার ১ সপ্তাহের মধ্যে তা কার্যকর করার দাবি জানিয়েছে তারা। সংগঠনটি বলছে, প্রদীপ কুমার দাশ ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় তথাকথিত ‘ক্রসফায়ারে’ অন্তত ১৪৫ জনকে হত্যা করেছেন ও ক্রসফায়ার বাণিজ্যের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন। ২০০৪ সালে চট্টগ্রামে কর্মরত অবস্থায় এক নারীর জমি দখলের চেষ্টা করায় তিনি বরখাস্তও হয়েছিলেন।’ এই সময় মামলার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
মেজর সিনহা হত্যার রায় ঘোষণার ১ সপ্তাহের মধ্যে কার্যকর চায় এক্স-ফোর্সেস
গত ২৪ ঘন্টায় একনজরে ১২৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।