Web Analytics

জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সংবাদমাধ্যমগুলো যেন কোনো রিয়েল-টাইম কভারেজ না করে বা সেই জাতীয় কোনো ভিজ্যুয়াল না দেখায়। কারণ ওই অভিযান চলাকালীন লাইভ সম্প্রচার করলে যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা এই বিষয়ে আগাম জেনে যেতে পারে। উল্লেখ করা হয়েছে যে সূত্রের ভিত্তিতে প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা যাবে না। এছাড়া সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের প্রতিবেদন প্রকাশের সময় বিদ্যমান নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।

27 Apr 25 1NOJOR.COM

সব গণমাধ্যমকে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর রেজিমেন্টাল গতিবিধির সরাসরি সম্প্রচার এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে ভারত

নিউজ সোর্স

প্রতিরক্ষা অভিযানের খবর প্রচার না করার নির্দেশনা ভারতের

পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমের জন্য একটা অ্যাডভাইজরি (উপদেশ) জারি করেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।