জামায়াত নেতা মাওলানা এটিএম মা’ছুম বলেন, অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেটে নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় আশানুরূপভাবে প্রতিফলিত হয়নি। এবার বাজেটে ব্যয় না বাড়লেও তেমন কোন ব্যয় কমেওনি, এতে কোনও নতুনত্বের ছোঁয়াও পরিলক্ষিত হয়নি। তিনি বলেন, এবারের বাজেটের রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রাকে বড় ধরনের চ্যালেঞ্জ। মা’ছুম বলেছেন, ঘাটতি বাজেট বাড়িয়ে ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার একটি বড় অংশ আসবে বৈদেশিক উৎস থেকে। বাজেটে বিদেশ নির্ভরতা কমার কোনও লক্ষণ দেখা যায়নি। আরো বলেন, ‘বাজেটে শিক্ষা সামগ্রীর দাম কমালেও শিক্ষা খাতে মোট বাজেট কমানো হয়েছে। স্বাস্থ্য খাতে উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, কৃষি কাজে ব্যবহৃত সার-কীটনাশকসহ অন্য পণ্যের দাম কমানো আশাব্যঞ্জক’।
অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ করেছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেটে নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় আশানুরূপভাবে প্রতিফলিত হয়নি: জামায়াতে ইসলামী
জিওপি'র সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনটি রাজনৈতিক দল বাদে বাকি সব দল দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। নির্বাচন যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সে বিষয়ে তারা বক্তব্য রেখেছেন। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও নির্বাচন দিতে চান প্রধান উপদেষ্টা—এমনটাই জানিয়েছেন। নুর বলেন, মোটাদাগে সব রাজনৈতিক দলই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। সংস্কারের বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। আরও বলেন, সরকারের বেশ কিছু উপদেষ্টার কর্মকাণ্ড ও রাজনৈতিক মন্তব্যের কারণে দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। যেসব উপদেষ্টাকে সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছি।
বৈঠকে তিনটি রাজনৈতিক দল বাদে বাকি সব দল দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। নির্বাচন যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সে বিষয়ে তারা বক্তব্য রেখেছেন: নুর
বিএনপি নেতা আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করে নাই। উপদেষ্টাদের উপেক্ষা করে তাদের পিএসরা একাই দুর্নীতি করতে পারে না। উপদেষ্টার আজ্ঞাবহ ব্যক্তিরাই পিএস হয়ে থাকেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার যেভাবে দুর্নীতি এবং লুটপাট করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে গেছে, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ তাদের পিএস বা তাদের আত্মীয় স্বজনরা যারা ক্ষমতার মোহে পরে বাংলাদেশের মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে হরণ করছে - তাদেরও বিচার হবে বাংলার মাটিতে। আরো বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী ডিসেম্বরের ভেতরেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করুন।
উপদেষ্টাদের উপেক্ষা করে তাদের পিএসরা একাই দুর্নীতি করতে পারে না। উপদেষ্টার আজ্ঞাবহ ব্যক্তিরাই পিএস হয়ে থাকেন: আমিনুল হক
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে, জেল-জুলম-নির্যাতন আমাদের সইতে হয়েছে। জুলাই আন্দোলনেও আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদের গ্রেফতার করা হয়েছে। আন্দোলনে জীবন দেয় একজন, স্যুটেড-বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু তিন থেকে চারজন উপদেষ্টা তাকে কানপড়া দিয়ে বিভ্রান্ত করছেন।
জুলাই আন্দোলনেও আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদের গ্রেফতার করা হয়েছে। আন্দোলনে জীবন দেয় একজন, স্যুটেড-বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন: রিজভী
বিএনপি নেতা ড. মঈন খান বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয়, এটি একটি অর্থহীন বাজেট। রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত। তিনি বলেন, বাজেটের আকার সরকার কমিয়ে আনতে বাধ্য হয়েছে। কেননা এই অন্তর্বর্তীকালীন সরকারের রাজস্ব সংগ্রহের আসলে কোনো নৈতিক শক্তি নেই। আরও মজার বিষয় হলো, বাজেটের আকার সরকার ‘নমিনালী’ কমিয়ে আনলেও রাজস্ব বাজেট কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা সরকারের আর্থিক ব্যবস্থাপনার একটি দুর্বলতা প্রকাশ করে। কাজেই এটা স্পষ্ট যে, এ বাজেটে সরকার গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি। আরো বলেন, দেশের নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার এ বাজেটে কোনো রকম উল্লেখযোগ্য দিক-নির্দেশনা দিতে সক্ষম হয়নি।
২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয়, এটি একটি অর্থহীন বাজেট। রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত: মঈন খান
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, বিদেশী এজেন্টদেরকে আমরা ইতোমধ্যে চিহ্নিত করে ফেলেছি। তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন। তিনি বলেন, বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল। আরেকটি দল রয়েছে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়। তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, দিল্লী নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। ইশরাক বলেন, এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না। কেউ এখানে এমন না যে তাকে ছাড়া দেশ চলবে না। তাহলে তো সেই হাসিনার আমলে চলে গেলাম। হাসিনা ছাড়া দেশ চলবে না এটা হবেনা। আরও বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে।
বিদেশী এজেন্টদেরকে আমরা ইতোমধ্যে চিহ্নিত করে ফেলেছি, তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন: ইশরাক
বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু বলেছেন, ডক্টর ইউনূস যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন তাকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। অথচ তার ছেলে ইশরাক হোসেন হাইকোর্ট থেকে রায় নিয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করল; কিন্তু তাকে শপথ পাঠ করাচ্ছে না। বুলু বলেন, ড. ইউনূস যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন আপনাকে শেখ হাসিনা অভিনন্দন দেয় নাই। সেদিন বিএনপি ক্ষমতায় ড. ইয়াজ উদ্দিন সাহেব আপনাকে বঙ্গভবনে সংবর্ধনা দিয়েছিলেন।
ড. ইউনূস যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন আপনাকে শেখ হাসিনা অভিনন্দন দেয় নাই। নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা: বুলু
পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরির জন্য আনা হয়েছে- এমন সন্দেহে বিপুল পরিমাণ থান কাপড়ের রোল ভর্তি একটি কাভার্ডভ্যান জব্দ করেছে চান্দগাঁও থানা পুলিশ। এটি আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আবদুচ ছালামের মালিকানাধীন গার্মেন্টস কারখানার। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে চট্টগ্রামের বিভিন্ন কারখানায় তিন দফা অভিযান চালিয়ে ৪৭ হাজার পিস ইউনিফর্ম জব্দ করেছিল নগর গোয়েন্দা ও পাহাড়তলী থানা পুলিশ।
আ.লীগ নেতা ও সাবেক এমপি আবদুচ ছালামের মালিকানাধীন গার্মেন্টস কারখানা থেকে কেএনএফের ইউনিফর্ম তৈরির মালামাল জব্দ করা হয়েছে।
লালমনিরহাট সদর থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর নামে মামলা হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলাটি করা হয়েছে। মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। সে সময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলে জানান বাদী। ওসি মোহাম্মদ নুরনবী বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে জিএম কাদের ও তার স্ত্রীর নামে মামলা হয়েছে।
বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছিল, কিন্তু এখন যারা উপদেষ্টা আছেন তারা হয়তো যৌক্তিক সময়ের অর্থটা বুঝতে পারছেন না। আমরা চাই না দেশের জনগণ রাস্তায় নেমে তাদের বুঝিয়ে দিক যৌক্তিক সময় কোনটা। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এ দাবি হঠাৎ করে বলা হয়নি। যেদিন অধ্যাপক ইউনূস শপথ নিয়েছিলেন সেদিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, রাজনৈতিকভাবে আমরা তাকে সমর্থন করি কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছি।
বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছিল, উপদেষ্টারা হয়তো যৌক্তিক সময়ের অর্থটা বুঝতে পারছেন না। আমরা চাই না দেশের জনগণ রাস্তায় নেমে তাদের বুঝিয়ে দিক যৌক্তিক সময় কোনটা: কায়সার
ভারতীয় সেনাবাহিনীর গুলিতে নিহত মিয়ানমারের ১০ নাগরিকের লাশ ঘিরে চরম আতঙ্কে রয়েছেন মিয়ানমারের ভারত সীমান্তবর্তী তামু জেলার বাসিন্দারা। নিহতরা সবাই দেশটির গণতন্ত্রপন্থি ঐক্য সরকারের সহযোগী সশস্ত্র গোষ্ঠী পিকেপির সদস্য। ১৪ মে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে এদের প্রাণহানি ঘটে। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধসামগ্রীসহ বিদ্রোহী কার্যকলাপে যুক্ত সন্দেহভাজনদের গুলি করে হত্যা করেছে তারা। মিয়ানমারের নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলছে, ভারতীয় সেনারা গ্রেফতার করে, নির্যাতন চালিয়ে পরে গুলি করে হত্যা করেছে।
ভারতীয় সেনাবাহিনীর গুলিতে নিহত মিয়ানমারের ১০ নাগরিকের লাশ ঘিরে চরম আতঙ্কে রয়েছেন মিয়ানমারের ভারত সীমান্তবর্তী তামু জেলার বাসিন্দারা।
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেন, ইমাম খোমেনির চিন্তাধারা এখনো উম্মাহর মধ্যে জীবন্ত এবং তাঁর বিপ্লবী পরিদর্শনে মুহাম্মদীয় ইসলামের পবিত্র আলো আজও ছড়িয়ে পড়েছে। ইমাম খোমেনি ছিলেন বিশ্বাস, নৈতিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের অগ্রদূত, যিনি দখলদারি ও অত্যাচারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য মাইলস্টোন স্থাপন করেছেন। তিনি বলেন, ইরানের অব্যাহত সমর্থনকে প্রতিরোধের মূল ভিত্তি! আমরা আজও সৎ ও ন্যায়ের বিজয়ের প্রত্যাশায় বেঁচে আছি। আরও বলেন, ইমাম খোমেনির নেতৃত্বে ইরান শাহী শাসনের আমেরিকান আধিপত্য থেকে মুক্ত হয়ে স্বাধীন ও মর্যাদাবান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়েছে।
ইমাম খোমেনির চিন্তাধারা এখনো উম্মাহর মধ্যে জীবন্ত এবং তাঁর বিপ্লবী পরিদর্শনে মুহাম্মদীয় ইসলামের পবিত্র আলো আজও ছড়িয়ে পড়েছে: শেখ নাঈম কাসেম
বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে আগামী দিনের সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে। এটি যত দ্রুত করা হবে, জনগণের অধিকার তত দ্রুত প্রতিষ্ঠিত হবে। এ দায়িত্ব পালন করলে ইতিহাসে নাম থাকবে, না পারলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। তিনি বলেন, স্বৈরাচারের দোসররা প্রশাসনিক বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে বিগত ১৭ বছর ধরে যেভাবে ঘাঁটি গেঁড়ে বসে আছে তাদেরকে যদি ওখান থেকে আপনারা না সরাতে পারেন তাহলে কোনো অবস্থাতেই প্রশাসনকে জনমুখী করে সুশাসন নিশ্চিত করতে পারবেন না। আরো বলেন, ইলিয়াস আলীকে যারা তুলে নিয়ে গেল। চৌধুরী আলম হিরোকে যারা তুলে নিয়ে গেল তাদের খুঁজে বের করা হবে না কেন।
দ্রুততম সময়ের মধ্যে আগামী দিনের সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে: জাহিদ হোসেন
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির টহল দলের ওপর চোরাকারবারিদের আক্রমণে তিনজন বিজিবি সদস্য ও এক চোরাকারবারি আহত হয়েছেন। বিজিবি জানায়, মিয়ানমার থেকে অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে আসা গরু চোরাচালানের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিজিবি অভিযানে প্রায় ১ হাজার গরু আটক করেছে বিভিন্ন সময়ে। আরো জানিয়েছে, আটককৃত গরুর সমমূল্য ৯ কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির টহল দলের ওপর চোরাকারবারিদের আক্রমণে তিনজন বিজিবি সদস্য ও এক চোরাকারবারি আহত হয়েছেন।
রংপুরের তারাগঞ্জে দুই ইরানি নাগরিককে মারপিট করে মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে বিদেশি নাগরিক ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে সেনা টহল দল। ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়াগাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় ঢুকে তারাগঞ্জ চলে আসেন। এরপর তাদের হাতে বিদেশি টাকা থাকায় তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান; কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল, একটি হাত ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
রংপুরের তারাগঞ্জে দুই ইরানি নাগরিককে মারপিট করে মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, পরে ওই বিদেশি নাগরিক ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী। জড়িত চারজনকেও আটক করেছে সেনাবাহিনী!
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধতা নিরসনে খাল-নালায় জলপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে। চট্টগ্রামে টানা বৃষ্টির পরও নগরজুড়ে জলাবদ্ধতা না হওয়া একটি বড় সাফল্য। পরিকল্পিতভাবে কাজ চালিয়ে গেলে ভবিষ্যতেও নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত থাকতে পারবে। তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। কিন্তু খাল-নালায় জলপ্রবাহ স্বাভাবিক থাকলে জলাবদ্ধতা সৃষ্টি হবে না। আরও বলেন, খাল-নালা পরিষ্কার কার্যক্রম চলমান রাখতে ইকুইপমেন্ট খুব দরকার। আমাদের ইক্যুইপমেন্টস সংকট রয়েছে। কারণ ১ হাজার ৬০০ কিলোমিটার নালা এবং ৫৭টি খালকে ক্লিন রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনাটা স্মুথ রাখার কোনো বিকল্প নেই।
জলাবদ্ধতা নিরসনে খাল-নালায় জলপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে। চট্টগ্রামে টানা বৃষ্টির পরও নগরজুড়ে জলাবদ্ধতা না হওয়া একটি বড় সাফল্য: চসিক মেয়র
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে। ২৮টি রাজনৈতিক দলের সবাই অলমোস্ট এসেছিলেন। তিনি বলেন, আমার জানামতে এ সপ্তাহে আরেকটি মিটিং আছে। এমনও হতে পারে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে করে বসা হবে। এখন এমন হতে পারে যে, একেকটি পলিটিক্যাল পার্টির একজন করে বেশ কয়েকটি দলের নেতারা মিলে একসঙ্গে কথা বলবেন। প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ৪ মিনিটের একটি বক্তব্য দিয়েছেন। প্রথম পর্বের বৈঠকের সমাপ্তি ঘোষণা করেছেন এবং দ্বিতীয় পর্বের বৈঠকের উদ্বোধন ঘোষণা করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে সবাই পার্টিসিপেট করেছেন।
খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে। এ সপ্তাহে আরেকটি মিটিং আছে। এমনও হতে পারে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে করে বসা হবে: প্রেস সচিব
শিবির নেতা এসএম ফরহাদ লেখেন, একটি অশুভ চক্রের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করতে ডাকসু পেছানোর অপচেষ্টা ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। অশুভ চক্রের পেশিশক্তি ও দুর্বৃত্তায়নের রাজনীতি ফিরিয়ে আনার প্রকল্পে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করে, তাহলে এই প্রশাসনের বিরুদ্ধেও শিক্ষার্থীরা আরেকটি ‘জুলাই’ নামাবে—ইনশাআল্লাহ। এদিকে সোমবার ডাকসু নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রস্তুতির ৭ম ধাপে চলছে নির্বাচন কমিশন গঠনের কাজ। এই ধাপে প্রাথমিকভাবে তিনজন শিক্ষকের নাম চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একটি অশুভ চক্রের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করতে ডাকসু পেছানোর অপচেষ্টা ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে সুস্পষ্ট প্রতারণা: এসএম ফরহাদ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পদক্ষেপ হিসেবে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় অনেক জমির উঠতি বাদাম খেত পানির নিচে তলিয়ে গেছে। চরের কৃষকরা নৌকা নিয়ে জমি থেকে বাদাম তুলতে হিমশিম খাচ্ছেন। চাষি আনারুল ইসলাম বলেন, আমি ১৫০ একর জমিতে বাদাম চাষ করেছি। এখন পর্যন্ত এক-তৃতীয়াংশ বাদাম তুলতে পেরেছি। বাকি বাদাম খেত তিস্তার পানিতে ডুবে গেছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় অনেক জমির উঠতি বাদাম খেত পানির নিচে তলিয়ে গেছে।
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করতে হবে। চলতি বছর ৫ আগস্টের আগে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পরে রোডম্যাপের ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। তিনি বলেন, ‘আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত। নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করতে হবে।’
জুলাই সনদের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না: নাহিদ ইসলাম
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এমন কোনো সংস্কার নেই যেগুলো একমাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তিনি বলেছেন, ‘এর আগে যে সব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখি, সেই সংস্কারগুলো চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়’। আরো বলেন, 'সংবিধান সংশোধন ছাড়া কিছু কিছু সংস্কার অফিস আদেশের মাধ্যমে, অর্ডিন্যান্স কিংবা নির্বাহী আদেশের মাধ্যমেও বাস্তবায়ন করা সম্ভব’। এই বিএনপি নেতা বলেন, ‘সংবিধান সংক্রান্ত যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, তাতে ওনারা যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন তাতে একটা সনদে আসা সম্ভব। যেগুলো ঐকমত্যে আমরা আসতে পারবো, সেই বিষয়গুলো অবশ্যই আগামী জাতীয় সংসদে সেগুলো সংশোধন হবে’। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। সেটা আমাদের নির্বাচনি ইশতেহারেও আসবে। জাতির কাছে অঙ্গীকার হিসেবেও থাকবে!
ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব। সংবিধান সংক্রান্ত যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, তাতে ওনারা যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন তাতে একটা সনদে আসা সম্ভব: সালাহউদ্দিন
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিনে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শতাধিক রোগী। যাদের বেশিরভাগ পাবনার ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক। হাসপাতালে পর্যাপ্ত সরকারি ওষুধ না থাকায় রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে, এতে ক্ষুব্ধ রোগীরা। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ইপিজেডে খাবার ও পানি গ্রহণের কয়েক ঘণ্টা পর থেকেই শ্রমিকদের মধ্যে বমি, পেট ব্যথা ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেয়।
লালপুরে ডায়রিয়ার প্রকোপ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক রোগী, যাদের বেশিরভাগ পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের শ্রমিক।
ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘সব দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেছে। উনার নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এটা চেয়েছি। নির্বাচনের তারিখের বিষয়ে বলেছি, জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে ও জুন বাদ দিলে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে। এর ভেতরেই একটা তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি। তাহলে জনমনে যে শঙ্কা ও অস্বস্তি আছে, তা কেটে যাবে। তিনি বলেন, প্রবাসীদের ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড অনেক আগে থেকে তৈরি করতে হবে। আরো বলেন, জুলাইয়ের ভিতরে সংস্কার সম্পন্ন করতে হবে। তারপর একটা জুলাই সনদ হবে যেখানে স্বাক্ষর করার জন্য সব রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হয়েছি।
সব দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেছে। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের তারিখ দিলেই জনমনে শঙ্কা কেটে যাবে: তাহের
সোমবার সকাল নয়টার দিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড নামের গার্মেন্টস শ্রমিকরা। পরে বেলা ৩টার দিকে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। তবে মহাসড়ক ছেড়ে দিলেও বর্তমানে আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। পুলিশ বলছে, তিন মাস ধরে বেতন পাচ্ছে না শ্রমিকরা। মালিকপক্ষ কয়েকবার তারিখ নির্ধারণ করলেও বেতন দিতে পারেনি। বাধ্য হয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছেন শ্রমিকরা।
বকেয়া বেতন দাবিতে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ, পরে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমদানি পণ্যের শুল্ক-কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০ টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫ টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সূতা, পারমাণবিক চুল্লি ও এর বিভিন্ন অংশ, বয়লার, হাইড্রলিক টার্বাইন, গ্যাস টার্বাইন, দুধ দোহনের যন্ত্র, মিল্কিং মেশিন ও দুগ্ধ খামারের যন্ত্র ও কিছু যন্ত্রাংশ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় ছয় বিলিয়ন ডলার। ট্রাম্প এই ঘাটতি চান না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে শতাধিক পণ্য আমদানিতে শুল্ক কর হার ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে।
সোমবার আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩০ জন জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে। এদিকে অপর একটি আদেশে ৩৮ জন অতিরিক্ত জেলা জজ, ১৬২ সহকারী ও সিনিয়র সহকারী জজকে বদলি এবং ১২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩০ জন জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে: আইন মন্ত্রণালয়
বিএনপি নেতা আমির খসরু বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মৌলিক জায়গায় গলদ রয়ে গেছে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। সেইসঙ্গে বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। তিনি বলেন, সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট নিয়ে আগামী ৪ জুন বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে। আরো বলেন, রাজস্ব আয়ের ওপর ভিত্তি করে বাজেট করা উচিত। তাহলে প্রাইভেট সেক্টরে টাকার সরবরাহ থাকবে, বিনিয়োগ থাকবে, ইন্টারেস্ট কমে আসত, বিদেশি ঋণের পরিমাণ কমে আসতো ও সুদের হারও কম পেমেন্ট করতে হতো।
প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল: আমির খসরু
জিএম কাদেরের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করেছেন। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে রংপুর স্টেডিয়াম স্থাপিত সেনা ক্যাম্পে অভিযুক্তদের বিষয়ে বিএনপি ও বৈষ্যমবিরোধী নেতাদের তলব করেন ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। হামলায় অভিযুক্ত দুদলের চারজন ক্যাম্পে হাজির হন। তারা ভবিষ্যতে আইনশৃঙ্খলা বিঘ্নিত না করার অঙ্গীকার করেন। এছাড়া জেনারেল রংপুরকে শান্তিপূর্ণ রাখতে মবের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
জিএম কাদেরের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করেছেন। এর আগে তাদের তলব করে আর্মি অফিসার!
আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোটার্স ফোরামের বার্ষিক প্রকাশনা ‘প্রজন্ম ২৪’-এর মোড়ক উন্মোচনের সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগের সংস্কারের জন্য কাজ করছি। গণমাধ্যমও সংস্কারে সহযোগিতা রাখছে। আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান ও সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন।
বিচার বিভাগের সংস্কারের জন্য কাজ করছি। গণমাধ্যমও সংস্কারে সহযোগিতা রাখছে। আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধান বিচারপতি
বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত স্বৈরাচার শেখ হাসিনার দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘জুলাই ঐক্য’। জুলাই ঐক্য বলছে, গত কয়েকদিন যাবৎ সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে। যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে সচিবালয় অচল করে 'সিভিল ক্যু' করার যে পরিকল্পনা তারা নিয়েছে, তার পেছনে রয়েছে ভারতীয় এজেন্ডা।
মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত হাসিনার দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘জুলাই ঐক্য’।
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের দ্বিতীয় ধাপের উদ্দেশ্য দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করা। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক তার সবচেয়ে আনন্দের সময়। তিনি বলেন, এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, আপনাদের কথা শোনার জন্য, এটা কীভাবে আপনারা গাইড করবেন কোথায় নিয়ে যাবেন। প্রধান উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। আরো বলেন, অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয়, এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের দ্বিতীয় ধাপের উদ্দেশ্য দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করা।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে করা রিটটি তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক প্রধান ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। ওই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক গতকাল রিটটি করেন। যা আজ কার্যতালিকায় ২৮ নম্বর ক্রমিকে ওঠে। পরে তা কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট।
আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে করা ফারুকের রিটটি তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক বলেন, তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন ড. ইউনূস। সে জায়গায় কেন সাড়ে নয় মাসেও নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না? তিনি বলেন, করিডর দেওয়া বা সচিবালয়ের অধ্যাদেশ জারিসহ এই ধরনের সিদ্ধান্তগুলো নেবে নির্বাচিত সরকার। দ্রুত নির্বাচন চেয়ে আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এটি জনগণও চায়। কিন্তু এর মধ্যে বিএনপিকে মাইনাস করার কোনো পাঁয়তারা থেকে থাকলে তার জবাব বিএনপির হাজারো কর্মী দেবে। ফারুক বলেন, আটলান্টিক মহাসাগরের মতো বৃহৎ দল বিএনপির সমালোচনায় ব্যস্ত অন্তর্বর্তী সরকার। এসব বাদ দিয়ে দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত।
তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন ড. ইউনূস। সে জায়গায় কেন সাড়ে নয় মাসেও নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না: ফারুক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি'র মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ সোমবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি করছে তার সমর্থকরা। এদিন মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসি'র সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে বন্ধ রয়েছে সব সেবা কার্যক্রম। ‘ঢাকাবাসী’ ব্যানারে বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি শুরু হয়। পরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সংখ্যা।
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সোমবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি করছে তার সমর্থকরা। মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসি'র সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। আযাদ বলেন, আমরা আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো। তিনি বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে। বিলম্ব না করে দ্রুততম সময়ে যাতে নিবন্ধন দেওয়া হয়, আমরা তা বলেছি। আরো বলেন, আদালতের আদেশে বলা হয়েছে যে, সব পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই তো কাজ করেছি। কমিশন তো আদালতের আদেশ অমান্য করতে পারবে না।
নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। উপদেষ্টা বলেন, ২০২৩ সালের জুন মাসে খেলাপি ঋণের হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ২০ দশমিক ২০ শতাংশে। অর্থাৎ খেলাপি ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে। ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে অন্তবর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। সংস্কারের অংশ হিসেবে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ, ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আস্থা পুনরুদ্ধারে সরকার গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে: অর্থ উপদেষ্টা
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত এবং প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকার জরিমানার আদেশও বহাল রাখা হয়। প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মো. রাশেদ খানকে।
মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নতুন ছয় ব্যাংক নোটের ছবি হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক নোটের এ ছবিগুলো হস্তান্তর করেন। এ সময় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নতুন ছয় ব্যাংক নোটের ছবি হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক নোটের এ ছবিগুলো হস্তান্তর করেন।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে মূল্য সংযোজন কর অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। প্লাস্টিকের তৈজসপত্র ও গৃহস্থালি পণ্যে ভ্যাটের হার দ্বিগুণ, অর্থাৎ ১৫ শতাংশ করা হয়েছে। পরিবেশবান্ধব তৈজসপত্রে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানিতে শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে। ফলে এসব পণ্য আমদানি থেকে বাড়তি কর আদায় হবে। দামও বেড়ে যেতে পারে।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, এলপিজি গ্যাস সিলিন্ডার, লিপস্টিকসহ বেশ কিছু পণ্যের শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিস্কুটে একটু ভ্যাট বাড়লে মনে হয় না গরিবের অসুবিধা হবে। তবুও আমি বলছি না, এটা যৌক্তিক। পাউরুটি সবাইকে প্রভাবিত করে। বড়লোককে যেমন করে, একই সাথে গরিবকেও করে। তবে আমরা সহনীয় করার চেষ্টা করছি। আমার মনে হয় না, বিস্কুট-পাউরুটি, কেকে গতবার বা অন্যান্য বারের চাইতে ভ্যাট বেশি হবে। তিনি বলেন, এবার আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গম, চান, সয়াবিন, মশুর ডালসহ অনেক কিছু আমদানি করেছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন একদম তলানিতে ছিল। আমরা এটাকে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসছি। আরো বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ছে, চালের দাম একটু কম, সয়াবিনের দাম বেড়েছিল, এটা কমেছে। এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য।
বিস্কুটে একটু ভ্যাট বাড়লে মনে হয় না গরিবের অসুবিধা হবে। তবুও আমি বলছি না, এটা যৌক্তিক। পাউরুটি সবাইকে প্রভাবিত করে। এবারও গতবছর বা তার আগের বছরের তুলনায় বেশি ভ্যাট বাড়বে না: অর্থ উপদেষ্টা
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিদ্যমান উচ্চ মুল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা আপাতত বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, বিদ্যুৎ খাতে ক্রমান্বয়ে ভর্তুকির পরিমাণ হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে সার্বিক ব্যয় কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করছি এবং বিদ্যুতের ব্যয় কমাতে এনার্জি অডিট করার সিদ্ধান্ত নিয়েছি। অর্থ উপদেষ্টা বলেন, এই বছরের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিদ্যমান উচ্চ মুল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা আপাতত বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি: সালেহ উদ্দিন আহমেদ
সতেরো দিন ধরে বন্ধ ডিএসসিসি'র প্রধান কার্যালয়সহ ১০টি আঞ্চলিক কার্যালয়। এতে ভেঙে পড়েছে নগর সেবা কার্যক্রম। কবে খুলবে নগরভবন সেই উত্তর নেই কারো কাছে। এর মধ্যে কুরবানির ঈদ আসন্ন হওয়ায় হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ওয়ার্ড কার্যালয়ের মাধ্যমে জোড়াতালি দিয়ে বর্জ্য অপসারণসহ জরুরি কিছু সেবা সচল রাখা হয়েছে। সড়ক বাতি প্রজ্বালন, বৃষ্টির পানি নিষ্কাশন, মশার ওষুধ ছিটানোসহ প্রায় ৩০ ধরনের সেবাই ব্যাহত হচ্ছে। এ প্রসঙ্গে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যে কারোরই আন্দোলন করার অধিকার রয়েছে। সাময়িক হলে অফিস বন্ধ করেও আন্দোলন করা যায়। কিন্তু দিনের পর দিন অফিস বন্ধ করে আন্দোলন করা ঠিক নয়। তিনি জানান, আন্দোলনকারীদের বিকল্প খুঁজে নিতে হবে।
সতেরো দিন ধরে বন্ধ ডিএসসিসির প্রধান কার্যালয়সহ ১০টি আঞ্চলিক কার্যালয়। কুরবানির ঈদ আসন্ন হওয়ায় হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলো আজও বিক্ষোভ সমাবেশ করেছে। পরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভরতরা। আসিফ মাহমুদের পিআরও ও মাহফুজ আলমের পিএস দুই উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে, এদিন বেলা ১১টা থেকে সচিবালয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমের কাছে স্মারকলিপি দেন আন্দোলনরতরা।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নগরীর যানজট নিরসনের জন্য প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়ন হবে বন্দর নগরী চট্টগ্রামে। উপদেষ্টা লেখেন, ‘দেশের প্রথম মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নগরের যানজট কমাতে এ প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ।’ উল্লেখ্য, এ সংক্রান্ত সমঝোতা চুক্তি রোববার স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠান দুটি নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে। জানা গেছে, এতে বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা।
নগরীর যানজট নিরসনের জন্য প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়ন হবে বন্দর নগরী চট্টগ্রামে, এ প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ: আসিফ
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে ২০২৫-২০২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট। জানা গেছে, বাজেট বক্তব্য রেকর্ড করতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন ভবনে যাচ্ছেন। বিকেল ৩টা থেকে পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে ২০২৫-২০২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট।
পটুয়াখালীর ইউএনও মো. আমিনুল ইসলামের অপসারণ দাবিতে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়। এ ঘটনায় ২ নারী নেত্রীসহ অন্তত ৪ জনকে লাঞ্ছিত করা হয়েছে। জানা গেছে, সংবাদ সম্মেলন শুরুর আগেই ইউএনও অফিসের পিয়ন শ্যামল চন্দ্র প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। সম্মেলন শুরু হলে কয়েকজন বহিরাগত যুবক ব্যানার ছিঁড়ে ফেলে ও অনুষ্ঠান বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আবারও হামলা চালিয়ে লিখিত বক্তব্য ছিনিয়ে নেয় তারা। এরপর বাগবিতণ্ডার একপর্যায়ে আনসার সদস্যরা নেত্রী শাহনাজ, আয়শাতুন্নেছা বর্ষা, সিয়াম আহমেদ ও শুভ চন্দ্রশীলকে ধাক্কা দেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
বাউফল ইউএনও মো. আমিনুল ইসলামের অপসারণ দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ নারী নেত্রীসহ অন্তত ৪ জন লাঞ্ছিত!
ফিলিস্তিন ইস্যুতে সৌদির নেতৃত্বে ৬ আরব দেশ ও তুরস্কের বৈঠক ইসরাইলি বাধায় পশ্চিম তীর থেকে সরিয়ে জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হয়। এর প্রতিক্রিয়ায় সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, অধিকৃত পশ্চিম তীরে আরব মন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে অনুমতি দিতে ইসরাইলি সরকারের অস্বীকৃতি তাদের ‘চরমপন্থা এবং শান্তির প্রতি প্রত্যাখ্যান’ প্রকাশ করেছে। আরও বলেন, ‘পশ্চিম তীরে বৈঠক ঠেকিয়ে তারা দেখিয়েছে- শান্তি নয়, দমননীতিতেই বিশ্বাস করে তারা। ইসরাইলের এই অহংকার আমাদের কূটনৈতিক প্রচেষ্টা দ্বিগুণের ইচ্ছাকে শক্তিশালী করে।' এ প্রসঙ্গে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘সফরে বাধা দেয়ার ফলে ইসরাইল ‘ন্যায়সঙ্গত আরব-ইসরাইলি মীমাংসার যেকোনো সুযোগকে হত্যা করছে।’
অধিকৃত পশ্চিম তীরে আরব মন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে অনুমতি দিতে ইসরাইলি সরকারের অস্বীকৃতি তাদের ‘চরমপন্থা এবং শান্তির প্রতি প্রত্যাখ্যান’ প্রকাশ করেছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ইসরাইলপন্থি বিক্ষোভকারীদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। রোববার তারা গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিলেন। এ ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে এফবিআই। ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি স্প্রে হাতে বলছিলেন, ‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘তারা খুনি’।
যুক্তরাষ্ট্রে ইসরাইলপন্থি বিক্ষোভকারীদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। তারা গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩৬ জন। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে। আর আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ১৯০ জনে! মন্ত্রণালয় আরো বলেছে, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে রয়েছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। কারণ উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩৬ জন। এর মধ্য দিয়ে নিহতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে।
ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ানা নাসির বলেছেন, ‘আমরা এখানে ভবিষ্যতের যৌথ উদ্যোগের বীজ বপন করতে এসেছি। আমি ইন্দোনেশিয়ার বাণিজ্য চেম্বারগুলোর সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের আহ্বান জানাচ্ছি, যা ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে গভীর সহযোগিতা নিশ্চিত করবে।’ আরামানথা বলেন, ‘চলুন আমরা বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার তৈরি ব্র্যান্ডগুলোকে আঞ্চলিক ও উদ্ভাবনী মানে পরিণত করি। টেক্সটাইল থেকে প্রযুক্তি, কৃষি থেকে সবুজ শক্তি—সব খাতে আমরা একে অপরের প্রবৃদ্ধিতে বিনিয়োগ করতে পারি।’ তিনি বলেন, ‘ব্যবসা শুধু কাগজে-কলমে নয়, এটি বিশ্বাস, নেটওয়ার্ক এবং মানুষে মানুষে সম্পর্কের উপর দাঁড়িয়ে।
আমরা এখানে ভবিষ্যতের যৌথ উদ্যোগের বীজ বপন করতে এসেছি। এই সুযোগে আমি ইন্দোনেশিয়ার বাণিজ্য চেম্বারগুলোর সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের আহ্বান জানাচ্ছি: ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার আবারও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকটি বিকাল ৪টা ৩০ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঈদুল আজহার আগে এবং পরে আরও কিছু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জাপানে বলেছেন বড় দলগুলোর মধ্যে শুধু একটি দল নির্বাচন চায়।’ জানা গেছে, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সংলাপে যাবে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। এ নিয়ে রোববার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন আজ বিকাল ৪টা ৩০ মিনিটে। সংলাপে যাবে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল।
বাংলাদেশের নানা ক্ষেত্রে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবি জানিয়েছেন ঢাবির শিক্ষকরা। রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে এই দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ৮৩টি বিভাগ এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছে। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, এত বড় ভূমিকা রাখার পরও এই বিশ্ববিদ্যালয়ের কোনো বিশেষ মর্যাদা নেই। অথচ বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বিশেষ মর্যাদা দেওয়ার নজির রয়েছে। আমরা চাই, সরকার এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান করবে।’
বাংলাদেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি ও শিক্ষা খাতসহ নানা ক্ষেত্রে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবি জানিয়েছেন ঢাবির শিক্ষকরা।
রাজনৈতিক কার্যক্রম গতিশীল করতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর শাখায় সমন্বয় কমিটি ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকরাম হুসাইনকে কমিটির প্রধান করে ১৩ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোস্তাক আহমেদ শিশিরকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সর্দার আমিরুল ইসলাম। যার ভাই ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে খুন হন।
রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে ঢাকা মহানগর উত্তর শাখায় সমন্বয় কমিটি ঘোষণা করেছে এনসিপি, আকরাম হুসাইন কমিটির প্রধান
অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব বাসস্থান, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘন রোধ করার উদ্যোগের অংশ হিসেবে গত সপ্তাহে ১২,১০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে। গত ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। যার লক্ষ্য ছিল বাসস্থান, কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধিমালা মেনে চলা নিশ্চিত করা। জানা গেছে, গ্রেফতারদের মধ্যে ৩৪ শতাংশ ইয়েমেনি, ৬৩ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার। অন্যদিকে অবৈধভাবে দেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য কর্তৃপক্ষ ৯০ জনকে গ্রেফতার করেছে।
বাসস্থান ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে সৌদি আরব।
দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর থেকেই আমেরিকান বেসরকারি সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রচুর মানুষ জড়ো হন। লোকজন যখন ওই কেন্দ্রের কাছাকাছি পৌঁছায়, তখনই ইসরাইলি সামরিক যানবাহন থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ড্রোন থেকেও বিস্ফোরক ফেলতে শুরু করে। যার ফলে ব্যাপক হতাহত হয়।
রাফাহ এলাকায় ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। এ ঘটনায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, প্রধান উপদেষ্টা দেশ-বিদেশে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তিনি যখন ক্ষমতা ছাড়ার কথা ভাবছেন, সেটি সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এরপর রাষ্ট্রক্ষমতার দায়িত্ব কে নেবেন, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। তিনি বলেন, ‘জনগণের ওপর বিএনপি সম্পূর্ণভাবে আস্থাশীল। আমিনুল বলেন, সরকারের কিছু উপদেষ্টা দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করছে। তারা সেই অর্থ বিদেশে পাচার করছে এবং নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলছে। এসব দুর্নীতি এখন জনগণের কাছে প্রকাশ্য।’ আরও বলেন, ‘জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। আমরা দ্রুততম সময়ের মধ্যে এসব উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।’ এ সময় বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
সরকারের কিছু উপদেষ্টা দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করছে। জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না: আমিনুল হক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্রসংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্যায়ের সূচনা করতে জাতীয় ঐকমত্য কমিশন সোমবার যে বৈঠক আয়োজন করেছেন তা গুরুত্বপূর্ণ। ওই বৈঠকে সংস্কার কার্যক্রমের অগ্রগতি, সংস্কারের রোডম্যাপ এবং সংস্কারের কাজে জটিলতাগুলো কী এবং কীভাবে সমাধান করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা করে অস্পষ্টতা দূর করতে হবে। তিনি বলেন, এই সরকার কেবলই নির্বাচন আয়োজনের জন্য অতীতের তত্ত্বাবধায়ক সরকারের মতো কোন সরকার না। বরং হাজারো মানুষের রক্তের ওপরে গঠিত একটি সরকার। আরো বলেন, সরকার গঠনের দশ মাস হলেও সংস্কার নিয়ে কাজ হয়েছে ঠিক, কিন্তু দৃশ্যমান, সুসংহত ও জোড়ালো কোনও সংস্কার চোখে পড়ছে না।
সংস্কার কার্যক্রমের অগ্রগতি, সংস্কারের রোডম্যাপ এবং সংস্কারের কাজে জটিলতাগুলো কী এবং কীভাবে সমাধান করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা করে অস্পষ্টতা দূর করতে হবে: চরমোনাই পীর
দুদক মহাপরিচালক আখতার হোসেন বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং শতকোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জানা যায়, খন্দকার মোশাররফ হোসেন সুইজারল্যান্ডে বসবাস করছেন। তার ছেলে খন্দকার মাশরুর হোসেন মিতু শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। মোশাররফ হোসেন তিন মেয়াদে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ-সদস্য নির্বাচিত হন।
ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং শতকোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজনে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন। উপস্থিত জিএমপি পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান। বিআরটিএ চেয়ারম্যান বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অসম্পূর্ণ ফ্লাইওভারগুলো দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে। সভায় জিএমপি কমিশনার বলেন, ঈদের সময় বিশেষ পুলিশি টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করাসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হবে।
ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অসম্পূর্ণ ফ্লাইওভারগুলো দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে: বিআরটিএ চেয়ারম্যান
জাগপা-এর মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই দিল্লির চাপে হাসিনার সরকার জামায়াত ও জাগপার নিবন্ধন বাতিল করেছিল। তবে জাগপার পর এবার জামায়াতের নিবন্ধনও ফিরেছে, যা গণতন্ত্রের একটি বড় অর্জন।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত সীমান্তে হত্যা, পুশ-ইন, সীমান্ত দখলসহ নানা কর্মকাণ্ড চালাচ্ছে। আকাশসীমা লঙ্ঘন করে পাঠানো হচ্ছে ড্রোন, ‘র’ এর প্রশিক্ষিত কিলারও। এই প্রেক্ষাপটে জামায়াত ও জাগপার নিবন্ধন ফিরে পাওয়া শেখ হাসিনাবিহীন বাংলাদেশের সূচনার বার্তা, যা ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা।’ মৃত্যুবার্ষিকীতে মানিক মিয়াকে স্মরণ করে বলেন, ‘ষাটের দশকে আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং বাঙালি জাতিসত্তা বিকাশে মানিক মিয়ার অবদান ছিল অনস্বীকার্য।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দিল্লির চাপে হাসিনার সরকার জামায়াত ও জাগপার নিবন্ধন বাতিল করেছিল, এবার জামায়াতের নিবন্ধন ফিরেছে, যা গণতন্ত্রের একটি বড় অর্জন: রাশেদ প্রধান
ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মাঠপর্যায়ে শুনানি শুরু করেছে। প্রথম ধাপে কুমিল্লা অঞ্চলের ৩১ জনের শুনানি আজ সকাল ১০টায় কুমিল্লা সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে। স্থানীয় প্রশাসন ও সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্তদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ উপস্থাপন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশে মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে, যা ভুয়া সনদধারীদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে গৃহীত হয়েছে।
ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে মাঠপর্যায়ের শুনানি শুরু জামুকার। প্রথম ধাপে কুমিল্লা অঞ্চলের ৩১ জনের শুনানি আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন বলেছেন, যারা নির্বাচন চায় না তারা মাঠে নির্বাচনি প্রচার চালাচ্ছে, প্রার্থীর নাম চূড়ান্ত করছে। কচিকাঁচার মেলা দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে না। মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচান চায়। ধানের শীষকে ভোট দিয়ে জিয়াউর রহমানের বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে জনগণ দেখতে চায়। মিলন বলেন, শেখ হাসিনার ভোটারবিহীন কুত্তা মার্কা নির্বাচন আর দেখতে চায় না জনগণ। আরো বলেন, দেশপ্রেম ও জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির বিজয়ের মধ্য দিয়ে জিয়ার সৈনিক ও তারুণ্যের প্রতীক তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।
কচিকাঁচার মেলা দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে না। মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচান চায়: ফজলুল হক মিলন
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেলআবিব ও জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সেই সঙ্গে তেল আবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে টাইমস অব ইসরাইল বলছে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। তবে সেটিকে মাঝপথে প্রতিহত করা হয়েছে। মেহের নিউজ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জানা গেছে, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলি অধিকৃত অঞ্চলের দিকে এখন পর্যন্ত ৪৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেলআবিব ও জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সেই সঙ্গে তেল আবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
সংগঠনকে নীতিবিচ্যুত অভিহিত করে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা। পদত্যাগ করা নেতারা হলেন, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহাসিন আহমেদ রাতুল। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক হওয়ায় বৈছাআ গণবিরোধী প্লাটফর্মে রূপ নিয়েছে। বরিশাল জেলা ও মহানগরের অধিকাংশ নেতা নানান অপকর্মে জড়িত এবং ৫০ ভাগ নেতাকর্মী বৈছাআর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে জানান তারা।
নিজ দলকে নীতিবিচ্যুত আখ্যা দিয়ে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা।
এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ হলো- দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং নিঃস্বার্থভাবে দেশ ও জনগণের জন্য কাজ করা। মানুষকে কষ্ট দিয়ে নয়, বরং মানুষকে ভালোবাসার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটাতে হবে। শিমুল বলেন, কিন্তু এর পরিবর্তে যারা সন্ত্রাস বা চাঁদাবাজি করে মানুষকে কষ্ট দেয়, দলের ভাবমূর্তি নষ্ট করে বিএনপিতে তাদের কোনো স্থান নেই। আরো বলেন, আমার এলাকায় কারো বিরুদ্ধে সন্ত্রাস বা চাঁদাবাজিসহ কোনো অপরাধের অভিযোগ থাকলে তারা দয়া করে আজই আমার সঙ্গ ত্যাগ করেন।
মানুষকে ভালোবাসার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটাতে হবে। যারা সন্ত্রাস বা চাঁদাবাজি করে মানুষকে কষ্ট দেয়, দলের ভাবমূর্তি নষ্ট করে বিএনপিতে তাদের কোনো স্থান নেই: শামসুর রহমান শিমুল
চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নে গণঅভ্যুত্থানে হামলা ও বিস্ফোরক মামলার আসামি সৈয়দ হোসেনকে দেওয়া হয়েছে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তথ্য গোপন করে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব ভাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। জানা গেছে, ২০২২ সালের ইউপি নির্বাচনে কেন্দ্র দখল ও নৈরাজ্য সৃষ্টি করে চেয়ারম্যান পদ বাগিয়ে নিয়েছিলেন লোহাগাড়া উপজেলা তাঁতী লীগের সভাপতি হেলাল উদ্দিন। ৫ আগস্টের পর হেলাল উদ্দিন পালিয়ে গেলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন ১ নাম্বার প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মিয়া। তারপর অকস্মাৎ তাকে সরিয়ে সৈয়দ হোসেনকে চেয়ারম্যান ঘোষণা করে জেলা প্রশাসন।
লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নে গণঅভ্যুত্থানে চলাকালে হামলা ও বিস্ফোরক মামলার আসামি সৈয়দ হোসেনকে দেওয়া হয়েছে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব।
এক সাংগঠনিক বৈঠক শেষে খেলাফত মজলিস জানিয়েছে, ২১ জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। একাধিক প্রার্থীর ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই, যারা জনপ্রিয়তা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন। এছাড়া সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়। দলটি বলছে, বিগত তিন নির্বাচনের মতো প্রহসনের নির্বাচন নয়, প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী ২১ জুনের মধ্যে তালিকার কাজ শেষ করবে।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কার্ড বিতরণের কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। ইতোমধ্যে বিভিন্ন জেলার প্রস্তুতকৃত স্বাস্থ্য কার্ড সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে। এক নোটিশে বলা হয়েছে, প্রতিটি জেলার সিভিল সার্জন একজন উপযুক্ত প্রতিনিধি মনোনয়ন দেবেন। এরপর সেই প্রতিনিধির মাধ্যমে স্বাস্থ্য কার্ডগুলো বুঝে নিয়ে আহত যোদ্ধাদের কাছে পৌঁছে দিতে হবে। জানা গেছে, ৩৬ জেলায় এ স্বাস্থ্য কার্ড বিতরণ শুরু হয়েছে। এতে ৪ হাজার ৫৫১ জন আহত ব্যক্তি পাবেন সরকারি স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনামূল্যে বা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন তারা।
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কার্ড বিতরণের কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য সেবা বিভাগ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
টানাবর্ষণ ও ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলে মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বৃষ্টি ও ঢলের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় ও কাস্টমস হাউসে।
টানাবর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, বর্তমানে চীনের ব্যবসায়ীদের বড় একটি অংশ বাংলাদেশে সফরে রয়েছে। এটি বিনিয়োগের জন্য আশার আলো। দেশে চীনের একটি অর্থনৈতিক অঞ্চলের জন্য কাজ করছে সরকার। এর আগে শনিবার চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী ও বিনিয়োগকারীর একটি দল নিয়ে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান। এতে দেশটির ১৪৩টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী রয়েছেন। আশিক বলেন, বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে চীনের পাশাপাশি বাংলাদেশেরও অনেক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী ছিলেন। তিনি জানান, বিদ্যুৎখাতে চীনের সঙ্গে বেজা একটা দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চাঁদপুরের একটা কৃষিভিত্তিক প্রকল্পের জন্য সমঝোতা স্মারকটা স্বাক্ষরিত হয়েছে।
বর্তমানে চীনের ব্যবসায়ীদের বড় একটি অংশ বাংলাদেশে সফরে রয়েছে। এটি বিনিয়োগের জন্য আশার আলো। দেশে চীনের একটি অর্থনৈতিক অঞ্চলের জন্য কাজ করছে সরকার: চৌধুরী আশিক
গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। বরং নির্বাচনের দাবিকে ভারতীয় এজেন্ডা হিসেবে প্রচার বিপজ্জনক। সাকি বলেছেন, ‘নির্বাচন চাওয়াকে অপরাধ হিসেবে দেখার কিছু নেই। যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে সেটার ব্যাখ্যা জনগণের সামনে হাজির করতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দিলে সংস্কারের অনেক বিষয় সম্পন্ন করা যাচ্ছে না। সংস্কারের অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য আছে আবার কিছু বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।’ একই অনুষ্ঠানে এবি পার্টির সভাপতি মজিবর রহমান মঞ্জু বলেন, ‘সরকার আমাদের ঐক্যবদ্ধ রাখতে পারে নাই, রাজনৈতিক দলগুলোকে নির্দিষ্ট রোডম্যাপ দিতে পারে নাই। আমাদের ঐতিহাসিক সুযোগ আমরা যেন নষ্ট না করি।’
রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। বরং নির্বাচনের দাবিকে ভারতীয় এজেন্ডা হিসেবে প্রচার বিপজ্জনক: জোনায়েদ সাকি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা মিছিল করেছেন পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন জেলার নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান। এদিকে টাঙ্গাইলে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আমির আহসান হাবীব মাসুদ। এই সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছাস ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা মিছিল করেছেন পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গণঅভ্যুত্থানের পর ভিন্নমতের কর্মীদের ওপর একের পর এক হামলা, প্রকাশ্য রাজপথে নারীকে লাথি মেরে হেনস্তা, রাস্তা থেকে যুবককে তুলে নেওয়াসহ বহু অপকর্মে জড়িত জামায়াত কর্মী আকাশ রীতিমতো ভাইরাল হয়। ওসি আবদুল করিম জানান, দ্রুত বিচার আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াতে ইসলামীর কর্মী আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার (১৮) ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় দুটি মামলায় বাদী হয়েছেন ভুক্তভোগী বর্ষা। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে থানা পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। এর আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার (১৮) ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। তিনি দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি। তিনি দেশেই ছিলেন। এটিএম মাছুম প্রমাণ স্বরূপ ৮ মে থেকে ৩১ মে পর্যন্ত আমির যেসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সেসবের বিস্তারিত তুলে ধরেছেন। এটিএম মা’ছুম বলেন, আমীরে জামায়াতকে জনগণের নিকট হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে।
ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়: জামায়াতে ইসলামী
বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের দুয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয়স্বজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছেন। এতে দেশের ক্ষতি হলো, তাদেরও ক্ষতি হলো। ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে। তিনি বলেন, ছাত্রসমাজের এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার বয়স। এরপর তারা চাইলে সনদ নিয়ে এসে রাজনীতি করতে পারেন। কিন্তু এখন তারা বারবার তদবির করে, মবোক্রেসি করে, সচিবালয়ে হাজির হয়ে অটোপাশের দাবি করে। এই লড়াকু ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে বর্তমান উপদেষ্টা পরিষদ। আরো বলেন, ছাত্ররা যে রাজনৈতিক দল গড়েছেন, সেটি আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। কিন্তু অল্প বয়সে মন্ত্রিপরিষদে ঢুকিয়ে দিয়ে তাদের নষ্ট করে দেওয়া হলো।
সরকারের উপদেষ্টা পরিষদের দুয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে: মেজর হাফিজ
প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একেপিএস। এক বিবৃতিতে জানায়, এক অভিযানে বিদেশিদের ধূর্ত কৌশল শনাক্ত করা হয়েছে। তারা ট্রানজিট কৌশল ব্যবহার করেন। আরো জানায়, তাদের মূল দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা তৃতীয় দেশে যাওয়ার আগে কেবল মালয়েশিয়ায় ট্রানজিট করছিল।
প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একেপিএস।
রোববার ভোরে সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে দুই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট থেকে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১ হাজার ৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, ৭ হাজার ২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা; যার আনুমানিক মূল্য দুই কোটি তিন লাখ ছয় হাজার টাকা!
সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে দুই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
প্রেস সচিব শফিকুল আলম বলেন, মাতারবাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান। এছাড়া দেশটির ব্যবসায়ীদের সাথে বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক কথা হয়েছে। পাশাপাশি বছরে ১ লাখ কর্মী পাঠানোর বিষয়েও কথা হয়েছে। তিনি বলেন, মাতাবাড়ি নিয়ে মাস্টার প্ল্যানে জাপান সহযোগিতা করবে। ২৯ মিলিয়ন ডলারের মধ্যে বড় অংশ দেবে জাপান। জাপানের মেইন ইনভেস্টমেন্ট এজেন্সি-জেটপো বিনিয়োগে পজেটিভ রেসপন্স দিয়েছে। আরও বলেন, জাপান ৫ বছরে ১ লাখ লোক নিতে চায়। এ বিষয়ে কাজ করা হবে। এছাড়া জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা তৈরি হতো তারও সমাধানে আলোচনা হয়েছে।
মাতারবাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান। দেশটিতে বছরে ১ লাখ কর্মী পাঠানোর বিষয়েও কথা হয়েছে: প্রেস সচিব
সোমবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পারবে বলে আশা করছি।’
জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে সোমবার বিকাল সাড়ে ৪টায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংলাপের উদ্বোধন করবেন।
চাঁদা না দেওয়ায় পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার রাইস মিলে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে, এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫–২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম। তিনি জানান, হামলাকারীরা মিলের ভেতর ভাঙচুর চালানোর পাশাপাশি তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং চারজনকে মারধর করে। এ সময় ককটেল বিস্ফোরণের পর মিল থেকে চার বস্তা সরিষা ও নগদ অর্থ লুট করে নিয়ে যাওয়া হয়। এতে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—ধোপাদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ইসরাফিল প্রামাণিক (৪০) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠু (৩৫)।
চাঁদা না দেওয়ায় পাবনার সাঁথিয়া উপজেলার এক রাইস মিলে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে, ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫–২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা
‘নগদ’-এ নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। অভিযান শেষে দুদক জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে অধিকতর তদন্তের জন্য প্রধান ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
নগদে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে আতিক মোর্শেদ ও তার স্ত্রী জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে: দুদক
ডিএমপি জানিয়েছে, রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) এবং কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)। আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে: ডিএমপি
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের রায়ে বলা হয়েছে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রোববার সন্ধ্যায় ইশরাকের শপথ ইস্যুতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। রায়ে আদালত বলেন, ইশরাকের শপথ ইস্যুটি পুরোটাই ছিল নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন। এর আগে বৃহস্পতিবার ইশরাকের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন আপিল বিভাগ।
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছে সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এ সময় কর্মচারীরা উপদেষ্টাকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দেন। উপদেষ্টা বলেন, অধ্যাদেশে কিছু প্রভিশন আছে যেগুলোর অপপ্রয়োগ হওয়ার আশঙ্কা আছে। আমি এটি নিয়ে আলোচনা করব। তিনি বলেন, আপনাদের অবস্থান তা হলো এটি বাতিল করে দিতে হবে। আর একটা বিষয় হতে পারে এই অধ্যাদেশটি যে অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোকে অ্যাড্রেস করা যায় কি না। সেটাও আপনারা একটু মাথায় রাখবেন। অফিসে কাজের পরিবেশটা যাতে থাকে সেই বিষয়ে কর্মচারীদের নজর দেওয়ার অনুরোধ জানান উপদেষ্টা!
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছে সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এ সময় কর্মচারীরা উপদেষ্টাকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দেন।
রোববার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মহব্বত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলামের সঙ্গে আরিফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তিনি বিএনপিতে যোগদান করেন এবং ইউনিয়নে নিজের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে ওঠেন। এরই জের ধরে হামলা!
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মহব্বত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিসেম্বরের পর নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে। জাপান সফরে প্রধান উপদেষ্টার মন্তব্যে বিএনপি হতাশ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ড. ইউনূসকে আমরা সবাই সম্মান করি। কিন্তু তিনি বিদেশে গিয়ে বললেন- শুধু বিএনপি নাকি নির্বাচন চায়, আর কেউ চায় না। তার এ বক্তব্যে আমরা মর্মাহত হয়েছি। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। ৫৪টি রাজনৈতিক দল নির্বাচন চেয়েছে।
শুধু বিএনপি নাকি নির্বাচন চায়, জাপান সফরে প্রধান উপদেষ্টার মন্তব্যে বিএনপি হতাশ হয়েছে, ডিসেম্বরের পর নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে: খন্দকার মোশাররফ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দুঃশাসন, ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ১৩টি ভলিউমে সাড়ে ৮ হাজার পৃষ্ঠার অভিযোগপত্রে গুম খুন-নির্যাতনের বর্ণনাও তুলে ধরা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভোমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অব ফোর হিসেবে ছিলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আনিসুল হক। তাদের যৌথ নির্দেশনা, পরিকল্পনা, উসকানিতে সারা দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দল যে মানবতাবিরোধী অপরাধ করেছে তা ক্রিমিনাল সংগঠন হিসেবে গণ্য করার শামিল। পরে আরো বলেন, প্রতিশোধমূলক নয়, বিচার হবে প্রমাণনির্ভর। যেনো নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী এই শক্তি ফিরে আসতে না পারে।
রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দল যে মানবতাবিরোধি অপরাধ করেছে তা সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করার সামিল: তাজুল ইসলাম
শনিবার দিবাগত রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম প্রদীপ বৈদ্য (৩০)। জানা গেছে, শনিবার রাতে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ মিসিংয়ের কিংবা আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। বিএসএফের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববারও নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। নগর ভবনের মূল ফটকসহ সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ হয়ে গেছে সব ধরনের নাগরিক সেবা। ইশরাকের সমর্থকরা বলছেন, গত দুইদিন সরকারি বন্ধ ও জিয়াউর রহমানের শাহদতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমাদের আন্দোলন বন্ধ ছিল। যতদিন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাব, ইশরাক ততদিন আন্দোলন চালিয়ে যাব।
ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও, নগর ভবনের মূল ফটকসহ সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ হয়ে গেছে সব ধরনের নাগরিক সেবা।
রোববার জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আদালতের নির্দেশনা ইসিতে পৌঁছালে জামায়াতের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।
আদালতের নির্দেশনা ইসিতে পৌঁছালে জামায়াতের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে: ইসি সচিব আখতার আহমেদ
রোববার বাংলাদেশ-চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বাংলাদেশ বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল। প্রধান উপদেষ্টা বলেন, টেক্সটাইল ও পোশাক শিল্প থেকে শুরু করে ওষুধ, কৃষি প্রক্রিয়াকরণ, পাট, মৎস্য ও তথ্য প্রযুক্তি — প্রতিটি খাতেই বিনিয়োগ ও অংশীদারিত্বের উপযোগী সুযোগ রয়েছে। এখানে বিনিয়োগ করে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন। অধ্যাপক ইউনূস বলেন, সম্মেলনে আপনাদের অংশগ্রহণ বাংলাদেশ-চীন সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। চীনা বিনিয়োগকারীরা দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের অর্থনীতি পালটে দিয়েছে। আমরা আশা করি, এ সফর বাংলাদেশের ক্ষেত্রেও একটি অনুরূপ রূপান্তরের সূচনা করবে। এই সময় তিনি সংস্কারের অগ্রগতি ও বাংলাদেশে বিনিয়োগের সুবিধা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
পাটের হারানো গৌরবের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস অর্থনীতি শক্তিশালী করতে পাটের পুনরুজ্জীবন এবং এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে বলেন, পাট বাংলাদেশের জন্য একটি আবেগের বিষয়। এ দেশটি একটি অনন্য দেশ, যে দেশ বহু বছর ধরে বিপুল পরিমাণ প্রাকৃতিক তন্তু উৎপাদন করে আসছে। আরো বলেন, এটি এমন একটি প্রাকৃতিক তন্তু, যাকে আমরা পরিবেশ ও পৃথিবী রক্ষার কাজে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জামদানি এবং অন্যান্য বহু কাপড়ের আবাসভূমি, পাটের বহুমুখী ব্যবহার সম্ভব।
পাটের হারানো গৌরবের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা দেশের অর্থনীতি শক্তিশালী করতে পাটের পুনরুজ্জীবন এবং এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
জুলাই-অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিনজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হলো। সেইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলায় গ্ৰেফতার রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালতে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম।
জুলাই-অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিনজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
শিবির নেতা সাদিক কায়েম লেখেন, জামায়াতে ইসলামী ফ্যাসিবাদের প্রথম ভিকটিম ছিল। ফ্যাসিবাদী আওয়ামী লীগ কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় একের পর এক জামায়াতসহ বিরোধী দলীয় নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। ফরমায়েশি রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় জনগণের ওপর গুলি চালিয়ে শত শত মানুষ হত্যা করেছে। আরো লেখেন, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পুরুষদের আটক, ক্রসফায়ার, গুম করেই ক্ষান্ত হয়নি, বাড়ির পর্দানশিন মুসলিমা নারীদের ধর্ষণ ও শ্লীলতাহানি করেছে। সাদিক বলেন, ক’দিন আগেই মুক্ত হলেন এটিএম আজহারুল ইসলাম, এসব এই দলটির প্রতি আল্লাহর দয়া ও করুণার স্মারক।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় একের পর এক জামায়াতসহ বিরোধী দলীয় নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। গুলি চালিয়ে শত শত মানুষ হত্যা করেছে: সাদিক কায়েম
কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে আগামী ১০ জুন লন্ডন সফরে যাচ্ছেন তিনি। রাজা চার্লস থ্রি নোবেলজয়ী এই অর্থনীতিবিদের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেবেন। সফরে যুক্তরাজ্যের প্রশাসনের সাথে সাক্ষাতের জন্য এপয়েনমেন্ট চাওয়া হয়েছে। সফর শেষে ১৩ জুন ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা। ২০২৪-এ প্রবর্তিত প্রথম কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড বিজয়ী ছিলেন জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন।
কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে আগামী ১০ জুন লন্ডন সফরে যাচ্ছেন তিনি।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলো রোববারও সচিবালয়ে মিছিল সমাবেশ করেছেন। এ সময় স্লোগানে বলেন, ‘অবৈধ কালো আইন বাতিল কর করতে হবে’, ‘অবৈধ কালো আইন মানি না মাব না’। এছাড়া তারা মিছিল নিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে স্মারকলিপি দিতে যান। আন্দোলনকারীরা বলছেন, আলোচনা যাই হোক, আমাদের একটা টাইম ফ্রেম থাকতে হবে। আমরা তো আজীবন অপেক্ষায় থাকব না।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে সমাবেশ, খাদ্য উপদেষ্টাকে স্মারকলিপি
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের সহযোগিতা চেয়েছে যৌথবাহিনী। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনা জানতে পেরে বৃষ্টিতে ভিজে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে আসেন সারজিস আলম। তিনি সেখানে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। সারজিস আলম জানান, জাতীয় পার্টি আওয়ামী লীগের মিত্র, ফ্যাসিবাদের অংশীদার। আওয়ামী লীগ পুনর্বাসন ও তাদের মিছিলে অংশগ্রহণ করছে। বৈষম্যবিরোধীদের মিছিলে হামলা করেছে! জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।
জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে ডেকে নিয়ে যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদ, খবর শুনে রাত দেড়টায় ঘটনাস্থলে ছুটে গেলেন সারজিস আলম
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগ রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বৈধ বলে ঘোষণা করেছেন এবং হাইকোর্টের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা আদালতের কাছে সংক্ষিপ্ত কপি চেয়েছি, এটা পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। আরো বলেন, প্রতীক দাঁড়িপাল্লার বিষয়টি আজকের সংক্ষিপ্ত রায়ে বুঝা না গেলেও আদালত নির্বাচন কমিশনকে অন্যান্য বিষয়গুলো সমাধান করার যে নির্দেশনা দিয়েছেন এর মাধ্যমে প্রতীকের বিষয়টি বুঝানো হয়েছে। তবে আগামীকাল রায়ের সংক্ষিপ্ত কপিটি পেলে এটি আরো পরিষ্কার হবে।
আপিল বিভাগ রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বৈধ বলে ঘোষণা করেছেন এবং হাইকোর্টের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন: শিশির মনির
‘জুলাই গণহত্যা’ মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্যে দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার দুপুর ১২টার পর ট্রাইবুনালে অভিযোগ দাখিল করেন। এ শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বিটিভিতে। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন- আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
‘জুলাই গণহত্যা’ মামলায় হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে।
গত ২৪ ঘন্টায় একনজরে ২০৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।