Web Analytics

অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিস্কুটে একটু ভ্যাট বাড়লে মনে হয় না গরিবের অসুবিধা হবে। তবুও আমি বলছি না, এটা যৌক্তিক। পাউরুটি সবাইকে প্রভাবিত করে। বড়লোককে যেমন করে, একই সাথে গরিবকেও করে। তবে আমরা সহনীয় করার চেষ্টা করছি। আমার মনে হয় না, বিস্কুট-পাউরুটি, কেকে গতবার বা অন্যান্য বারের চাইতে ভ্যাট বেশি হবে। তিনি বলেন, এবার আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গম, চান, সয়াবিন, মশুর ডালসহ অনেক কিছু আমদানি করেছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন একদম তলানিতে ছিল। আমরা এটাকে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসছি। আরো বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ছে, চালের দাম একটু কম, সয়াবিনের দাম বেড়েছিল, এটা কমেছে। এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য।

02 Jun 25 1NOJOR.COM

বিস্কুটে একটু ভ্যাট বাড়লে মনে হয় না গরিবের অসুবিধা হবে। তবুও আমি বলছি না, এটা যৌক্তিক। পাউরুটি সবাইকে প্রভাবিত করে। এবারও গতবছর বা তার আগের বছরের তুলনায় বেশি ভ্যাট বাড়বে না: অর্থ উপদেষ্টা

নিউজ সোর্স

RTV 02 Jun 25

বিস্কুট-পাউরুটিতে ভ্যাট বাড়বে না: অর্থ উপদেষ্টা

পাউরুটি-বিস্কুটে ভ্যাট বাড়লে সাধারণ মানুষ এফেক্টেড হয় জানিয়ে এবারও গতবছর বা তার আগের বছরের তুলনায় বেশি ভ্যাট বাড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। শহুরে মধ্যবিত্তদের সুপারশপগুলোতে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, অন্যদিকে গরিবের খাবার পাউরুটি, বিস্কুট, কেকের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এটা বৈষম্য কীনা উপস্থাপকের এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।