এক্সে এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে ফোনকল পেয়েছি। তিনি আমাকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে, এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি।' ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক পোস্টে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট। শিগগিরই তিনি মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে ফোনকল পেয়েছি। ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে, এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি: মোদি
তেলআবিবসহ বিভিন্ন শহরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার রাতে এ হামলার সময় বাংকারে অবস্থান নেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজসহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছেন নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা! টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছেন। কীভাবে হামলার জবাব দেওয়া হবে প্রসঙ্গে!
তেলআবিবসহ বিভিন্ন শহরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার রাতে এ হামলার সময় বাংকারে অবস্থান নেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজসহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক চলছে, তখন ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ক্রমশ জটিল ও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে—এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন বিবিসির হোয়াইট হাউস সংবাদদাতা গ্যারি ও’ডোনাহিউ। গ্যারি বলেন, ইসরাইলের হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে ‘একতরফা ইসরাইলি সিদ্ধান্ত’ হিসেবে উপস্থাপন করেন এবং ট্রাম্প প্রশাসন এ বিষয়ে সরাসরি জড়িত নয়—এই বার্তা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এরপরই ট্রাম্প হামলাকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করেন এবং এতে ব্যবহৃত ‘অসাধারণ মার্কিন প্রযুক্তির’ প্রশংসাও করেন। এর আগে ট্রাম্প বরাবরই দাবি করে এসেছেন, তিনি ‘যুদ্ধের অবসান ঘটাবেন, নতুন যুদ্ধ শুরু করবেন না!
ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, তখন ট্রাম্পের অবস্থান ক্রমশ জটিল ও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে: গ্যারি ও’ডোনাহিউ
ইরানের হামলায় ইসরাইলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’। তাসনিম নিউজের বরাতে জানা গেছে, ভূপাতিত যুদ্ধবিমানগুলোর একটির নারী পাইলটকে আটক করা হয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী এই দাবি অস্বীকার করে বলছে, তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনাসদস্য নিখোঁজ বা বন্দি হননি।
ইরানের হামলায় ইসরাইলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’, ভূপাতিত যুদ্ধবিমানগুলোর একটির নারী পাইলটকে আটক করা হয়েছে।
ইসরাইল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক ফোনালাপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ফোনালাপে দুজনই ইসরাইল ও ইরান ঘিরে উদ্ভূত সংকটময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা সংকট নিরসনে সর্বোচ্চ সংযম দেখানোর ওপর জোর দেন এবং কূটনৈতিক পথে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরাইল ও ইরানকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ডোনাল্ড ট্রাম্প এক ফোনালাপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
শনিবার মধ্যরাতে ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইরান। তেলআবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরই তেলআবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রয়টার্সের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তেলআবিবে মিসাইল সদৃশ বস্তু আছড়ে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। আরো জানা গেছে, ইরানের প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতা ইসরাইলের টার্গেট!
ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেলআবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। একজনের নাম রাকিব, অপরজন অজ্ঞাত। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। জানা গেছে, সেতুর দুই নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
খেলাফত মজলিস এক বিবৃতিতে বলেছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে বৈঠকে ‘সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজানের আগে, এমনকি আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে’ বলে যে অভিমত দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। বিশেষ করে মৌলিক সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি ফেব্রুয়ারির মধ্যে হওয়া প্রয়োজন—এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত সময়োপযোগী ও গঠনমূলক। আরো বলেছে, এই ঘোষণা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করতে সহায়ক হবে বলে আমরা মনে করি।
সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজানের আগে, এমনকি আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে’ বলে যে অভিমত প্রধান উপদেষ্টা দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই: খেলাফত মজলিস
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গলাচিপায় গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি ঠেকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই পদক্ষেপ শুধু রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা ও নির্বাচন পরিচালনায় অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, গলাচিপা ও দশমিনায় গণঅধিকার পরিষদের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নির্যাতন চালিয়েছে বিএনপির একটি অংশ। যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা হাসান মামুন। নুর বলেন, বর্তমান ডিসি বিএনপি নেতা হাসান মামুনের ছত্রছায়ায় পতিত সরকারের দোসর হারুন-বেনজীরের ভূমিকায় অবতীর্ণ হতে চায়। তাই তার অপসারণ দাবি জানাচ্ছি।
গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এর মাধ্যমে প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা ও নির্বাচন পরিচালনায় অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে: নুর
জামায়াত নেতা মুজিবুর রহমান বলেছেন, জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এ দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়। নতুন বাংলাদেশের প্রত্যাশা- ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এদেশের ৫৪ বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এদেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চায় না। আরো বলেন, ফিলিস্তিনে অন্যায়ভাবে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।
জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এ দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়: মুজিবুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, বৈঠকে তারেক রহমান ডিসেম্বর থেকে সরে ফেব্রুযারিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন, প্রধান উপদেষ্টাও শর্তসাপেক্ষে তা বিবেচনার কথা বলেছেন। নিজস্ব অবস্থানকে যৌক্তিক কারণে পুনর্বিবেচনা করার এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, ‘সংস্কার, বিচার ও জুলাই সনদ নিয়ে বিএনপির পক্ষ থেকে নীতিগত সমর্থন পাওয়া গেছে আজকের বৈঠকে। এটা স্বৈরতন্ত্রমুক্ত আগামীর বাংলাদেশ নির্মাণের পথকে মসৃন করবে। আরো বলেন, প্রেস ব্রিফিংয়ে বারবার ‘যৌথ বিবৃতি’ বলা বিস্ময়কর। একটি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রের ‘যৌথ বিবৃতি’ প্রদান শোভনীয় না। একই সঙ্গে একক বিএনপির মতামতের ভিত্তিতে দেশের সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্ত নেয়াও শোভনীয় নয়!
বৈঠকে তারেক রহমান ডিসেম্বর থেকে সরে ফেব্রুযারিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন, প্রধান উপদেষ্টাও শর্তসাপেক্ষে তা বিবেচনার কথা বলেছেন। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে: আতাউর রহমান
লিচুর ভরা মৌসুমে দিনাজপুরে প্রায় দেড় লাখ নারী ও কিশোর অস্থায়ীভাবে লিচু বাগানে কাজ করছেন। মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত সদর ও বিরল উপজেলার গ্রামাঞ্চলে লিচু সংগ্রহ, বাছাই, গণনা ও খাঁচা বা টুকরিতে রাখার কাজ করেন তারা। প্রতিটি বাগানে ৩০ থেকে ৪০ জন নারী ও কিশোর কাজ করেন। দিনে ৩০০–৪০০ টাকা মজুরি পেয়ে সংসারের খরচ মিটিয়ে অনেকেই সঞ্চয়ও করতে পারেন। দিনাজপুর কৃষি অফিস জানায়, জেলায় ৫,৫০০ হেক্টর জমিতে এবার লিচু চাষ হয়েছে। নারীদের পরিচ্ছন্ন কাজের দক্ষতার কারণে তাদের চাহিদাও বেশি।
জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হলে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে অনৈক্যের আশঙ্কা দেখা দিয়েছিল, সেখান থেকে সম্ভবত আমরা পরিত্রাণ পেয়েছি। তিনি বলেন, তবে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলছে না। দেশের জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত এবং ঘোষণা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ডে না হয়ে, দেশের বাইরে থেকে প্রকাশ করা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই। আরো বলেন, তবুও দেশের বৃহত্তর স্বার্থে, আশা করি এখন সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রকাশ হবে।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে অনৈক্যের আশঙ্কা দেখা দিয়েছিল, সেখান থেকে সম্ভবত আমরা পরিত্রাণ পেয়েছি: রাশেদ প্রধান
সিলেটে ঝটিকা সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি কোনো কমিটিতে ডেভিলের অনুপ্রবেশ ঘটে থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও দলের ঐক্য সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, মাঠের সব খবর দলের শীর্ষ দায়িত্বশীলসহ কেন্দ্রের কাছে আছে। নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে এবং গ্রুপিং-কোন্দলসহ সব ধরনের সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
মাঠের সব খবর দলের শীর্ষ দায়িত্বশীলসহ কেন্দ্রের কাছে আছে। নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে এবং সব ধরনের সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেন জাহিদ হোসেন!
ইসরাইলের ব্যাপক হামলার পর ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। ফলে আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশের পতাকাবাহী বিমান কুয়েত ও সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে। সাধারণত কুয়েত ও সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় ইরানের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশ এয়ারলাইন্স। এ প্রসঙ্গে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বলেন, বিমানের সূচিতে কোনো পরিবর্তন আসেনি। কেবল কুয়েত ও সৌদি আরবগামী ফ্লাইট ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে।
ইসরাইলের ব্যাপক হামলার পর আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট পরিবর্তন করা হয়েছে। কুয়েত ও সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে।
রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার, নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারকে আমরা শুরু থেকেই বলে আসছিলাম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্প্রতি যে আলোচনাগুলো হচ্ছে, আজ লন্ডনে যে বৈঠক হলো তা ইতিবাচক, আমরা এই আলোচনার উদ্যোগকে স্বাগত জানাই। আমরা বলেছি, বিভিন্ন বিষয় বিবেচনায় এপ্রিলের শুরুতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। আরো বলেন, লন্ডনের বৈঠকের ফলে নির্বাচনের পাশাপাশি সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য তৈরির কাজটি এখন যথাযথ মনযোগ পাবে বলে আমরা আশা করি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্প্রতি যে আলোচনাগুলো হচ্ছে, আজ লন্ডনে যে বৈঠক হলো তা ইতিবাচক, আমরা এই আলোচনার উদ্যোগকে স্বাগত জানাই: জোনায়েদ সাকি
ইরানে ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। এবার সেই ভয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। খবর ইরনা নিউজের। ইসরাইলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, দুটি যুদ্ধবিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরাইল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। পরবর্তীতে চ্যানেল ১২ জানিয়েছে, সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।
প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। এবার সেই ভয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে।
ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে শুক্রবার ভোররাতে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল। জানা গেছে, মোসাদ ইরানের ভেতর থেকেই এ হামলা পরিচালনা করেছে। ইসরাইলের বিমানবাহিনীর সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের ভূখণ্ড থেকেই তেহরানের বেশ কয়েকটি লক্ষবস্তুতে হামলা চালিয়েছে মোসাদও। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মাস ধরেই ইরানের মাটিতে এই ভয়ংকর হামলার জাল বুনছিল মোসাদ। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগেই ইরানে নিজেদের কামান্ডো বাহিনী পাঠিয়েছিল মোসাদ। পূর্বপরিকল্পিত এ হামলায় নিমিষে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দেয় মোসাদ।
মোসাদ ইরানের ভেতর থেকেই হামলা পরিচালনা করেছে। শুধু তাই-ই নয়; ইসরাইলের বিমানবাহিনীর সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের ভূখণ্ড থেকেই তেহরানের বেশ কয়েকটি লক্ষবস্তুতে হামলা চালিয়েছে মোসাদ।
লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা এ বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক মনে করি। তিনি আরও বলেন, রাজনীতিতে রাজনৈতিক দল এবং সরকারপ্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সবসময়ই সৌহার্দ-সহমর্মিতা বৃদ্ধি করে।এটা গণতন্ত্রের সৌন্দর্য।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক মনে করি: মিয়া গোলাম পরোয়ার
ভোরে এক হামলায় দশ জন গুরুত্বপূর্ণ ইরানি শক্তিকে হত্যা করেছে ইসরাইল। তারা হলো, জেনারেল হোসেইন সালামি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার। জেনারেল গোলামালি রাশিদ, সশস্ত্র বাহিনীর উপসর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন। ফেরেইদুন আব্বাসি, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ও পরমাণু পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রিধারী। মোহাম্মদ মেহদি তেহরানচি, ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট। আবদুল হামিদ মিনুচেহর, পারমাণবিক প্রকৌশলে পিএইচডি ডিগ্রিধারী, শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের ডিন ছিলেন। আহমদ রেজা জুলফাঘারি, শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলের অধ্যাপক। আমির হোসেইন ফাঘিহি, পারমাণবিক শক্তি সংস্থার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোতাল্লেবজাদেহ, একজন পরমাণুবিজ্ঞানী, যিনি তার স্ত্রীসহ হামলায় নিহত হয়েছেন।
এক সকালের হামলায় ইরানের ১০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করল ইসরাইল, এই হামলার ফলে ইরানের প্রতিরক্ষা কাঠামো ও পরমাণু কর্মসূচি বড় ক্ষতির মুখে পড়েছে!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, এখনই পারমাণবিক চুক্তিতে না ফিরলে আরও ভয়াবহ হামলা হতে পারে। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি জানান, ইরানকে একের পর এক সুযোগ দেওয়া হলেও তারা প্রতিক্রিয়া দেখায়নি। তিনি বলেন, এবার যদি চুক্তিতে না আসে, তাহলে ভবিষ্যতের হামলাগুলো আরও ধ্বংসাত্মক হবে। ট্রাম্প আরও দাবি করেন, ইসরাইলে ইরানের হামলার পরিকল্পনার বিষয়টি আগে থেকেই জানতেন, তবে এতে মার্কিন সেনাবাহিনী কোনোভাবেই জড়িত ছিল না।
এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণআকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ৯০ সালের গণঅভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। নতুন বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে— কোনো একক দলের সুবিধার জন্য নয়। আরও বলেন, শুধু রাজা বা রানী বদল হলেই চলে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। পাটওয়ারী বলেন, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না।
লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণআকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না: নাসীরুদ্দীন
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তারা কাজ করছে। এ সময় জেরুজালেমে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ ঘটনার পর জেরুজালেমসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইসরাইলের আকাশসীমার দিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং আমরা তা থামাতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছি: ইসরাইলি সামরিক বাহিনী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে- এমন একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। চিঠিটি ভুয়া। এ বিষয়ে হাসান মামুন বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া চিঠিটি এডিট করে গুজব ছড়ানো হচ্ছে। দলের নেতাকর্মীদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
হাসান মামুনকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে- এমন একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে চিঠিটি ভুয়া বলে জানিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার প্রসঙ্গ এখন তুমুল আলোচনায় রয়েছে। এ প্রসঙ্গে নুর বলেন, বৃহস্পতিবার রাতে গলাচিপায় হাসান মামুনের নির্দেশে তাকে ও তার লোকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এদিকে দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম-সম্পাদক হাওলাদার ইফতিয়াস উদ্দিন জয় বলেন, নুরকে অবরুদ্ধ ও তার লোকজনকে মারধরের দাবি ভৌতিক। নুরের লোকজন বিএনপি অফিস ও দলের লোকজনের উপর হামলা করেছে। যে লোক ভিপি হওয়ার পরে এলাকায় গণধোলাই খেয়ে পালায় সেই লোক কত বড় কামলা তা দেশের মানুষ জানে।
নুরের কথাবার্তা, চালচলন, শারীরিক অঙ্গভঙ্গি সবই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, নুরকে অবরুদ্ধ ও তার লোকজনকে মারধরের দাবি ভৌতিক: হাওলাদার ইফতিয়াস
সম্প্রতি ভারতের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় তুরস্কের টার্কিশ টেকনিককে দায়ী করে ভারতীয় কিছু মিডিয়া ও সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়। তবে আনাদোলুর ফ্যাক্ট-চেক লাইনের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি টার্কিশ টেকনিকের রক্ষণাবেক্ষণে ছিল না। বিভ্রান্তিকর কিছু ছবির মাধ্যমে গুজবটি ছড়ানো হয়। টার্কিশ টেকনিক শুধু এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ করে, যেগুলো নিরাপদেই চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন এবং রক্ষণাবেক্ষণজনিত কোনো ত্রুটির প্রমাণ মেলেনি। উল্লেখ্য, ভারতীয় মিডিয়া পৃথিবীর সবচাইতে বেশী মিথ্যা সংবাদ ও গুজব রটায় বলে বিভিন্ন সময় আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
ভারতের বিমান দুর্ঘটনায় তুরস্কের জড়িত থাকার ভুয়া দাবি প্রচার করছে ভারতীয় কিছু মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন ‘অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচকভাবে দেখি। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে, দেশের স্বার্থে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য। কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। আরো বলেন, 'জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণা পত্র ও জুলাই সনদ, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচনকেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্বশর্ত।’ এই সময় তিনি নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার প্রতিও গুরুত্বারোপ করেন।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি: হাসনাত আব্দুল্লাহ
প্যারিসে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এ বছরের বাজেটে আমি নতুন কোনো প্রকল্প চাইনি। বরং অতীতের কিছু অপ্রয়োজনীয় ও ব্যর্থ প্রকল্প বাদ দিয়ে, টেকসই কাঠামো গড়ে তোলার দিকেই আমরা মনোনিবেশ করেছি। তিনি জানান, আগামী অর্থবছর থেকে ফ্রিল্যান্সারদের জন্য প্রণোদনা পুনরায় চালুর লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে ৯ ক্রেডিটের একটি আইসিটি কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা তাদের চাকরি বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। তিনি বলেন, ডেটা ব্যবস্থাপনা, ক্লাউড সিস্টেম এবং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) খাতসহ প্রযুক্তির গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে নীতিগত ভিত্তি গড়ে তোলা হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে ৯ ক্রেডিটের একটি আইসিটি কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা তাদের চাকরি বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে: তৈয়্যব
সিলেট গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে নতুন গ্যাস সংযোগের সম্ভাবনা নেই। সরকারের লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহ করা। বাসাবাড়িতে এলপিজি গ্যাসই ব্যবহার করতে হবে। উপদেষ্টা বলেন, প্রতিবছর ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমছে, নতুন করে উৎপাদনে যুক্ত হচ্ছে মাত্র ৬০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট তাই গ্যাস আমদানি বাড়ছে। সেটা নিয়ন্ত্রণের জন্য নিজেদের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, গত এক মাস ধরে পরীক্ষামূলকভাবে সিলেট গ্যাস ফিল্ডের কৈলাশটিলা-৭ ও সিলেট-১০ কূপ হতে ৮ মিলিয়ন করে দৈনিক ১৬ মিলিয়ন ঘটফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে নতুন গ্যাস সংযোগের সম্ভাবনা নেই। সরকারের লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহ করা: ফাওজুল কবির খান
কিশোরগঞ্জের কটিয়াদীতে যৌথবাহিনীর অভিযানে আটক ফিরোজা খাতুন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীর থানা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে কটিয়াদী মডেল থানার পরিদর্শক হাবিবুল্লাহ খাঁন জানান, অভিযানের সময় তার স্বামী স্বপন পালিয়ে গেলেও ফিরোজাকে ১১ পিস ইয়াবা, ২২ পুড়িয়া গাঁজা ও নগদ ৩২ হাজার ৬ শত ৬৪ টাকাসহ আটক করা হয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে থানায় আনা হয়। থানা হেফাজতে থাকা অবস্থায় সকালে ফিরোজা অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জের কটিয়াদীতে যৌথবাহিনীর অভিযানে আটক ফিরোজা খাতুন (৫০) নামে এক মাদক ব্যবসায়ী থানা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে।
আল জাজিরা মারফত জানা গেছে, ইসরায়েলের হামলায় আইআরজিসি কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন। প্রসঙ্গত, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস মূলত একটি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি, যা দেশটির ইসলামি শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাইরে থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে কাজ করে। এছাড়া তারা ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইসরায়েলের হামলায় আইআরজিসি কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, ২১ বছর আত্মগোপনে থাকা চট্টগ্রামের কর্ণফুলী চা বাগান এলাকা থেকে মো. আবু বক্কর (৪২) নামে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বক্করকে জিজ্ঞাসাবাদে সে ওই মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। এদিকে, তাকে গ্রেফতার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২১ বছর আত্মগোপনে থাকা কর্ণফুলী চা বাগান এলাকা থেকে মো. আবু বক্কর (৪২) নামে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব
বাংলাদেশ ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই হামলা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য হুমকি। সব পক্ষকে সংযম দেখাতে এবং উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানানো হয়। বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার প্রত্যাশা করে। ইসরায়েলের অভিযানে শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন, যার পর পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে ৯৫ মিনিটের এক বৈঠক করেন, যেটিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেছেন। বৈঠকে জাতীয় ঐক্য, নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কার নিয়ে আলোচনা হয়। ফখরুল বলেন, অতীত ভুল ভুলে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। তিনি তারেক রহমানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও জনগণের প্রতি কৃতজ্ঞতার কথাও তুলে ধরেন, পাশাপাশি খালেদা জিয়ার দিকনির্দেশনার প্রশংসা করেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত জ্বরে দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। পাশাপাশি এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, চলতি বছরের এখন পর্যন্ত একদিনে ডেঙ্গুতে এটিই সর্বোচ্চ মৃত্যু। সবমিলিয়ে চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ বেশি বরিশাল বিভাগে, সেখানে ১ দিনে ১২৪ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত জ্বরে দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, যেকোনো জাতীয় নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি নেতা তারেক রহমানের বৈঠকের যৌথ বিবৃতির প্রেক্ষিতে এনসিপির সারোয়ার তুষার বলেন, ভবিষ্যৎ সংসদের ওপর সংস্কারের দায়িত্ব দেয়া যাবে না। নির্বাচন কমিশন পুনর্গঠন ও জুলাই ঘোষণা বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। তিনি জানান, এসব বিষয় নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে আলোচনার কোনো বাস্তব মূল্য থাকবে না।
ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বেশকিছু সংবাদমাধ্যম। তবে ইরান সরকার এখনো এ সম্পর্কে তথ্য দেয়নি। ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ইরানের বিপ্লবী গার্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান এবং বেশ কয়েকজন প্রভাবশালী পরমাণু বিজ্ঞানীর প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে হামলার জবাবে ইসরাইলে পাল্টা হামলা করেছে ইরান।
ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বেশকিছু সংবাদমাধ্যম।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এর আগে, গত ৫ জুন একজনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপরীতে ৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ থেকে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন। এরমধ্যে ২৯ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এর আগে, সবশেষ গত ৫ জুন একজনের মৃত্যু হয়েছিল।
ইরানের ৮টি শহরে শুক্রবার ভোরে একযোগে হামলার পর দুপুরে নতুন আরেক দফায় ইরানের শিরাজ ও তাবরিজ শহরে হামলা চালিয়েছে ইসরাইল। পাশাপাশি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও নতুন করে হামলা চালানো হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, তাবরিজ শহরের বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, কয়েক মিনিট আগে পূর্ব আজারবাইজান প্রদেশে নতুন বিস্ফোরণ ঘটেছে। তবে ইসরাইল এখনো নতুন হামলা নিয়ে মুখ খুলেনি!
ইসরাইলের নতুন হামলায় লক্ষ্যবস্তু করা হয় ইরানের শিরাজ ও তাবরিজ শহর। পাশাপাশি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও নতুন করে হামলা চালানো হয়েছে!
শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। কুশল বিনিময়ের পর তারেক রহমান ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন। উপহার দেওয়া বই দুটি হলো গ্রেটা থুনবার্গের “No One is Too Small to Make a Difference” এবং মোনা আরশি ও কারেন ম্যাককার্থি উলফ সম্পাদিত “Nature Matters: Vital Poems from the Global Majority”, যেগুলো বৈশ্বিক ন্যায় ও পরিবেশ সচেতনতার প্রতিফলন বহন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। এখন থেকে দর্শনার্থীরা ৩০ টাকার টিকিটে সহজেই ভেতরে প্রবেশ করতে পারবেন। এর আগে একটি হামলা ও ভাঙচুরকে কেন্দ্র করে গত ১১ জুন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে কাছারি বাড়ির মূল ফটকে নোটিশ টানিয়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
লন্ডনে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন। ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে শুরুর আগে বিএনপির শীর্ষ নেতারা ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। একান্ত এই বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। সেখানে বিভিন্ন বিষয়ে ড. ইউনূসের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেন তারেক।
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই, তিনি ইচ্ছামতো ফিরে আসতে পারেন। লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বৈঠকে রাজনৈতিক ও নির্বাচনী সব বিষয়েই আলোচনা হয়েছে। কেবল নির্বাচন নয়, নির্বাচন-পরবর্তী ঐক্য ও সংস্কারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। বৈঠকে এনসিপির নির্বাচন ইস্যু আলোচনার সুযোগ ছিল না। উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম।
কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুল কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙ্গারি ব্যবসা করার জন্য টাকা নেয়। সেই টাকা সময় মতো না দেওয়ায় ফারুক হোসেন মাঝবাড়ি গ্রামের তার শ্বশুর আলিনুর দাড়িয়াকে জানায়। আলিনুর দাড়িয়া লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দুই গ্রামের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাঝবাড়ি ও বংকুরা গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জনের মতো আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
ইরান জানিয়েছে, ইসরাইল ছয়জন পরমাণুবিজ্ঞানীকে হত্যা করেছে এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে আঘাত হেনেছে। আর এই হামলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। ইরান বলেছে, এমন শিকারি রাষ্ট্রের সঙ্গে ক্ষমতার ভাষা ছাড়া কথা বলা উচিত নয়। আরও বলেছে, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়ার বিষয়টি এখন বিশ্ব আরও ভালোভাবে বুঝতে পারছে।’ এদিকে হামলার পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইসরাইলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
ইসরাইল ছয়জন পরমাণুবিজ্ঞানীকে হত্যা করেছে এবং পারমাণবিক কেন্দ্রে আঘাত হেনেছে। এই হামলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে: ইরান
শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে। তিনি বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা আছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বচানের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।
নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে: খলিলুর রহমান
ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় ইরান আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়ছে ইরাকেও। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইনস ইরাকের আকাশপথও এড়িয়ে চলতে শুরু করেছে। এর কারণ হলো, ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো হুমকি দিয়েছে, ইরানে যদি মার্কিন বা ইসরাইলি হামলা হয়, তাহলে মার্কিন ঘাঁটিগুলো, বিশেষত ইরাকের, ‘বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে’। তবে ইরাক সরকার গোষ্ঠীগুলোকে প্রতিক্রিয়া না দেখানোর জন্য আলোচনা চালাচ্ছে।
ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইনস ইরাকের আকাশপথও এড়িয়ে চলতে শুরু করেছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না। এটি ইসরাইলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে আঙ্কারা বলেছে, এ ধরনের কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড। এদিকে সৌদি বলছে, ‘সৌদি আরব ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্টতই ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে, যা এর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে।’
ইসরাইলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না। এটি ইসরাইলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে: তুরস্ক
প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। বেগম খালেদা জিয়াও তাই চান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন যে, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে: প্রধান উপদেষ্টা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, গত ১৬ বছরে ‘আমাদের অনেক ভুল ছিল। ভুল ছিল বলেই আজকের এই পরিণতি। আজকের অবস্থা হয়তো আমাদের ভুলেরই শাস্তি।’ তিনি বলেন, ২০১২ সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি, ‘সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন সায় দেবে না।’ বর্তমানে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতি করতে হলে তাদের অতীতের ভুল শোধরাতে হবে বলেও মনে করেন আবদুল হামিদ। তার শ্যালক নওশাদ খান এসবের পাশাপাশি জানান, আবদুল হামিদ পুরোপুরি পারিবারিক আবহেই আছেন। রাজনৈতিক কোনো যোগাযোগ এখন নেই।
২০১২ সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি, সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন সায় দেবে না! গত ১৬ বছরে ‘আমাদের অনেক ভুল ছিল। ভুল ছিল বলেই আজকের এই পরিণতি: আবদুল হামিদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে ২০২৬ সালের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এ সময়সীমার পক্ষে। জবাবে ইউনূস জানান, এপ্রিলের প্রথমার্ধে ভোটের পরিকল্পনা রয়েছে এবং প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগের সপ্তাহেও ভোট হতে পারে। তবে এর জন্য সংস্কার ও বিচারে অগ্রগতি জরুরি। বৈঠকে দুই নেতা সন্তোষ প্রকাশ করেন এবং পরস্পরকে ধন্যবাদ জানান।
তারেক রহমান-ইউনূস বৈঠকে ২০২৬ রমজানের আগেই জাতীয় নির্বাচনের প্রস্তাব, প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগের সপ্তাহেও ভোট হতে পারে বলে জানিয়েছেন ড. ইউনুস
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে লন্ডনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় দুপুরে সেখানকার একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে লন্ডনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যকার উত্তেজনার জেরে পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই ১১৪ ধারা বলবৎ থাকবে। এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সমর্থকদের বিরুদ্ধে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপির বিক্ষোভ কর্মসূচি হয়েছে।
বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যকার চলমান উত্তেজনার জেরে পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
তেহরানে পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার জবাবে ইরানও ইসরাইলে পালটা হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। মজুত করার জন্য মানুষ হুমড়ি খেয়ে কিনছে। শুক্রবার রাত ৩টার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্কবার্তায় ঘুম ভাঙে ইসরাইলের জনগণের। তাদের জানানো হয়, একটি ‘গুরুতর হুমকি’ রয়েছে। তাই, সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ, তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরাইলের হাসপাতালগুলো।
তেহরানে পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার জবাবে ইরানও ইসরাইলে পালটা হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন। পূর্ব নির্ধারিত বৈঠকের পূর্বে প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারেক রহমান বলেন, আম্মা সালাম জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন খুব ভালো লাগছে, তারেক রহমানও বলেন, আমার কাছেও খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন? উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, চলছে, টাইনা টুইনা চলতে হয়।
প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে সালাম জানিয়েছেন বলে জানান।
ফরিদপুরের নারী উদ্যোক্তা সাবেকুন্নাহার মিতু তার প্রতিষ্ঠান ‘লাম ক্রিয়েশনের’ মাধ্যমে পাট, হোগলাপাতা, কচুরিপানা ও খড় দিয়ে তৈরি পরিবেশবান্ধব হস্তশিল্প ইউরোপে রফতানি করছেন। দুইটি কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করছেন এবং তৈরি হচ্ছে ৫০ ধরনের পণ্য। মাসিক প্রায় ৫ লাখ টাকা মুনাফা অর্জন করছেন তিনি। বাংলাদেশ ব্যাংক তাঁকে নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা দিয়েছে। ভবিষ্যতে সরকার সহযোগিতা করলে আরও বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় একে ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। শুক্রবার ভোরে চালানো “রাইজিং লায়ন” অভিযানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় হামলা হয়। এতে আইআরজিসি প্রধান হোসেন সালামি ও সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। জবাবে ইরান ১০০টিরও বেশি ড্রোন ইসরাইলের দিকে ছোড়ে। ইসরাইলি সেনাবাহিনী সেগুলো ভূপাতিত করতে কাজ করছে।
ইসরাইলের ইরানে প্রাণঘাতী বিমান হামলার কিছুক্ষণ আগে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক মাধ্যমে এক রহস্যময় বার্তা দেন, যেখানে তিনি জেরুজালেম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান এবং শান্তির জন্য প্রার্থনার আহ্বান জানান। হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামিসহ শীর্ষপর্যায়ের ইরানি সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। তেহরানে এক আবাসিক ভবনে হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকও প্রাণ হারান। ইসরাইল “রাইজিং লায়ন” নামে এই অভিযানের মাধ্যমে ইরানের পরমাণু সক্ষমতা রোধের উদ্দেশ্য জানিয়েছে। হামলার পর ইরানজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
ইরানে পাঁচ ধাপে হামলার পর এবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী সীমান্তজুড়ে ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়। সেনাপ্রধান আইয়াল জামির জানান, এই অভিযানের প্রস্তুতি আগে থেকেই চলছিল এবং সব শাখা মিলে নজিরবিহীন প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে তিনি ইরানি প্রতিশোধের আশঙ্কা প্রকাশ করেন। তেহরান জানায়, পারমাণবিক স্থাপনায় হামলার কঠোর জবাব দেবে তারা, এই আগ্রাসন বিনা জবাবে পার পাবে না।
যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই বৈঠক ঘিরে পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে জড়ো হয়েছেন হাজারো বিএনপি সমর্থক। এদিন বৈঠক শুরুর আগে হোটেলে তারেক রহমানের আগমন ঘিরে দলটির নেতাকর্মীদের বাধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দেখা গেছে, নেতাকর্মীদের দিকেও হাত নাড়িয়ে অভিবাদন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে হোটেলে প্রবেশ করেন তিনি। এসময় দলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই বৈঠক ঘিরে পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে জড়ো হয়েছেন হাজারো বিএনপি সমর্থক।
ইরানে ইসরাইলের হামলায় উচ্চপদস্থ ইরানি নেতারা নিহত হওয়ার পর হামাস একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক অবস্থানের আহ্বান জানিয়েছে। তারা একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে ইরানের প্রতি সংহতি জানিয়েছে। হামাস বলেছে, ইসরাইল অঞ্চলজুড়ে অস্থিতিশীলতার হুমকি সৃষ্টি করছে। এদিকে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামলার পরিকল্পনার বিষয়ে তিনি আগেই জানতেন, তবে মার্কিন সেনাবাহিনী এতে জড়িত ছিল না। তিনি পারমাণবিক আলোচনায় ফেরার আশা প্রকাশ করেছেন এবং জানান, হামলার আগে একটি মিত্র দেশকে অবহিত করা হয়েছিল।
ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং অর্ধেকে নেমে আসে, ফলে মাত্র সাত দিনে ১১ হাজার কনটেইনার জমে গেছে। জুনের শুরুতে ২৮ হাজার কনটেইনার থাকলেও বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৩৯ হাজারের বেশি। ঈদের আগেই কাস্টমসের কর্মবিরতি ও পরিবহন ধর্মঘটের কারণে বন্দরে জাহাজজট দেখা দেয়। বন্দরের কর্মকর্তারা পর্যাপ্ত জায়গা থাকার কথা বললেও ব্যবসায়ীরা শঙ্কা করছেন, দ্রুত খালাস না হলে সেবার মান ব্যাহত হবে। ঈদের দিন বাদে বন্দর ছিল ২৪ ঘণ্টা সচল।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর কার্বন নিঃসরণ গড়ে ১৫০% বেড়েছে, যার মূল কারণ এআই এবং ডাটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ও অ্যালফাবেটের নিঃসরণ ১৩০%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, কেবল এআই ব্যবস্থাগুলোর কার্বন নিঃসরণ শিগগিরই বছরে ১০ কোটির বেশি টনে পৌঁছাতে পারে। ডাটা সেন্টার বর্তমানে বৈশ্বিক বিদ্যুতের ১.৫% ব্যবহার করছে, যা ২০৩০ নাগাদ জাপানের চাহিদাকেও ছাড়িয়ে যেতে পারে।
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ১০ মাস পরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুরবস্থা কাটেনি। রোগীর চাপ, জনবল সংকট ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে দুর্ভোগ চরমে। রোগীরা এক বিছানায় গাদাগাদি করে থাকছেন, কেউ কেউ ঘুষ দিয়ে শয্যা পাচ্ছেন। মে মাসে সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। জরুরি সেবা পেতে বাধা দিচ্ছে হকার ও যানবাহন। শৌচাগার ব্যবহার অনুপযোগী। অবৈধ সিন্ডিকেটও সক্রিয়। কর্তৃপক্ষ সীমিত অগ্রগতির কথা বললেও জনসেবার মান বাড়াতে জরুরি সংস্কার প্রয়োজন।
সংস্কারের জোরালো দাবি থাকলেও বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখনো দলীয় হস্তক্ষেপ, নিয়োগে অনিয়ম ও অবকাঠামোগত ঘাটতিতে জর্জরিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পর কয়েকজন উপাচার্য অপসারণ হলেও কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম চোখে পড়ছে না। অপরিকল্পিত বিভাগ বৃদ্ধি, গবেষণায় অপ্রতুল অর্থায়ন ও আবাসন সংকট বিদ্যমান। বিশেষজ্ঞরা পাঠ্যক্রম হালনাগাদ, মেধাভিত্তিক নিয়োগ ও সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছেন। যদিও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, দীর্ঘমেয়াদি অগ্রগতি নির্ভর করছে কাঠামোগত পরিবর্তন ও ধারাবাহিক অর্থায়নের ওপর।
প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের ডরচেস্টার হোটেলে একান্ত বৈঠক শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বিকেল ২টার দিকে তিনি হোটেলে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবির। ড. ইউনূসের টিমের সদস্যরা তাকে স্বাগত জানান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠক পুরোপুরি ব্যক্তিগত এবং এতে অন্য কেউ অংশ নিচ্ছেন না। দলটি একে ইতিবাচক রাজনৈতিক সংলাপ হিসেবে উল্লেখ করেছে।
আসন্ন জাতীয় নির্বাচনে ৪০ থেকে ৫০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবি পার্টি, জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ইতোমধ্যে প্রার্থী যাচাই-বাছাই শুরু হয়েছে। তবে জোটে যাওয়া হবে কিনা, তা এখনো সিদ্ধান্ত হয়নি; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে নভেম্বর বা ডিসেম্বর মাসে। বরিশালে এক সংবাদ সম্মেলনে ফুয়াদ বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপের প্রতি দলটির আস্থা রয়েছে এবং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবকে এবি পার্টি স্বাগত জানিয়েছে।
ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেলস্টেশনে। বিশেষ অভিযান চালিয়ে যাত্রীদের ট্রেনের টিকেট নিয়ে কোন হয়রানি, কালোবাজারি ও খপ্পরে কেউ পড়েছে কি না, খোঁজখবর নেন। এ সময় ক্যাপ্টেন তানজীদ আহমেদ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জনগণের স্বার্থ শান্তি রক্ষায় যেকোনো সময় সেনাবাহিনী পাশে থাকবে।
ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেলস্টেশনে।
পটুয়াখালীর ইউসুফপুর গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২৭ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি নতুন কালভার্ট। দীর্ঘদিন পেরিয়ে গেলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে এলাকাবাসীর চলাচলে তৈরি হয়েছে চরম দুর্ভোগ। দেখা গেছে, সড়ক না থাকায় ইউসুফপুরসহ আশপাশের গ্রামের সহস্রাধিক মানুষ ঝুঁকি নিয়ে পাশের সরু বাঁধ দিয়ে হাঁটুসমান কাদায় নেমে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম বলেন, সংযোগ সড়কের কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে। শীঘ্রই এলাকাবাসী এর সুফল পাবে।
পটুয়াখালীর ইউসুফপুর গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২৭ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি নতুন কালভার্ট। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক।
মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে ১৩৮ জন নিয়োগের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুস সোবহানের বিরুদ্ধে তদন্ত করছে দুদক। বারবার চিঠি দিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় তথ্য দিচ্ছে না, ফলে তদন্ত স্থবির হয়ে পড়েছে। দুদক জানিয়েছে, ১৯(৩) ধারায় মামলার প্রস্তুতি রয়েছে। তিন সদস্যবিশিষ্ট কমিটি এ তদন্ত পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আংশিক সহযোগিতার কথা স্বীকার করলেও তথ্য ঘাটতির কারণে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু থেকে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীতে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। পাভেল বলেন, ঢাকাগামী লেনে যানবাহনের চাপ রয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট সৃষ্টি হয়নি।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীতে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে।
ইরানে ইসরাইলি বিমান হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি অভিযোগ করেন, এই হামলা যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় চালানো হয়েছে এবং এর নির্মম জবাব দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনীর জেনারেল স্টাফও কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, ২০০টির বেশি ইসরাইলি যুদ্ধবিমান ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে পারমাণবিক ও সামরিক স্থাপনাও রয়েছে। হামলায় আইআরজিসি কমান্ডার হোসেইন সালামি এবং বহু নারী ও শিশু নিহত হন।
ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ও কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করছে তেহরান। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া এই হামলা সম্ভব নয়, তাই আমেরিকাও দায়ী। ইরান জাতিসংঘ সনদের আওতায় জবাব দেওয়ার অধিকার রাখে। ইসরায়েল অন্তত আটটি স্থানে শতাধিক হামলা চালিয়েছে এবং অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তেহরানে ও অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্র হামলায় জড়িত নয় বলে জানালেও ইরানকে প্রতিশোধ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ঈদুল আজহার পর কাঁচা চামড়া সংগ্রহে ১০–১৫% হ্রাসের আশঙ্কা করছে বাংলাদেশ। ৯০ লাখ থেকে তা নেমে আসতে পারে ৮০ লাখে। সাভারের অকেজো কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন কেন্দ্র (সিইটিপি) রপ্তানি ও উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্যানারি মালিকরা বলছেন, ৩০০ কোটি টাকা বিনিয়োগে খাতটি ঘুরে দাঁড়াতে পারে। মৌসুমি ব্যবসায়ীরা এখনো লবণযুক্ত চামড়া সংগ্রহ করছেন। সরকার নির্ধারিত মূল্যে কেনাবেচা চলছে। নতুন রপ্তানি অনুমতি ও লবণ সংরক্ষণের উদ্যোগ সামান্য স্বস্তি দিলেও মৌলিক সমস্যাগুলো কাটেনি।
নোয়াখালী হাতিয়ায় বিএনপির কর্মীদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে তমরদ্দি বাজারে বসে চা দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন। এ সময় দেশিয় অস্ত্র নিয়ে এসে তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করে অনেককে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হামলাকারীরা সবাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের লোক বলে জানিয়েছেন তানভীর হায়দার।
নোয়াখালী হাতিয়ায় বিএনপির কর্মীদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
লন্ডনে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই তাদের প্রথম সাক্ষাৎ। বৈঠকে বিএনপি এপ্রিল ২০২৫ সালের নির্বাচনের সময় পুনর্বিবেচনার আহ্বান জানাবে। গ্রীষ্মকাল, ঝড় ও রমজান-ঈদের কারণে সময়টি অযোগ্য বলে মনে করছে দলটি। বিতর্কিত উপদেষ্টা বাদ দেওয়াসহ প্রশাসনিক সংস্কারের বিষয়গুলোও আলোচনায় আসতে পারে। রাজনৈতিক অঙ্গনে এ বৈঠককে ভবিষ্যৎ ঐকমত্য গঠনের সম্ভাব্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েল ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে, যা তেহরানের বোমা তৈরির সক্ষমতায় বড় ধাক্কা দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই অভিযানে ইরানের পারমাণবিক বিজ্ঞানী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়। তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা হয়েছে বলে ইরানি সংবাদমাধ্যম জানায়। জবাবে ইসরায়েল সরকার দেশজুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে। ইরান এখনো ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ প্রকাশ করেনি।
মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি সতর্ক করেছেন যে ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইরানে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদের হাতে বিপর্যয় ডেকে এনেছেন। তার মতে, এই সংঘাত নেতানিয়াহুর রাজনৈতিক ফায়দা আনতে পারে, তবে তা ইসরাইল, যুক্তরাষ্ট্র ও গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সমর্থন দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
ইরানে ইসরাইলের হামলার সরাসরি প্রতিক্রিয়া পড়েছে তেলের বাজারে। শুক্রবার সকালে বিশ্ববাজারে তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে গত পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬৫ ডলারে, যা ২৭ জানুয়ারি থেকে সর্বোচ্চ। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯ দশমিক ৪৫ শতাংশ বা ৬ দশমিক ৪৩ ডলার বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৭৪ দশমিক ৪৭ ডলারে, যা ২১ জানুয়ারি থেকে সর্বোচ্চ।
তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। এরপরেই জ্বালানি তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়েছে।
ঈদুল আজহার পরদিন থেকেই ঢাকামুখী মানুষের চাপ বাড়তে থাকায় যমুনা সেতুর পশ্চিম পাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শুক্রবার সকাল থেকে যাত্রী ও পণ্যবাহী গাড়ির প্রচণ্ড চাপের কারণে সায়দাবাদ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। টোল আদায়ে ধীরগতি ও যানবাহন বিকলের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পার হয়েছে ৩৮ হাজারের বেশি গাড়ি, আদায় হয়েছে প্রায় ২৮ কোটি টাকা টোল। ৯টি বুথ চালু থাকলেও চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলি হামলার প্রতিশোধে কঠোর ও নির্ধারিত পদক্ষেপ নিতে চলেছে তেহরান। দেশটির শীর্ষ পর্যায়ে এর পরিকল্পনা ও সময় নিয়ে আলোচনা চলছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। এদিকে, একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, পাঁচ ধাপে ইরানে অন্তত আটটি স্থানে একশরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে নয়জনকে পুশইন করেছে বিএসএফ। ভারতের বাহিনীর ঠেলে দেওয়া লোকদের মাঝে দুই শিশুও রয়েছে। আটজনের বাড়ি খুলনা বাগেরহাট এবং একজনের বাড়ি ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামে বলে জানা গেছে। বিজিবি জানায়, চেন্নাই পুলিশের ধাওয়া খেয়ে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। সীমান্ত এলাকায় আসতেই বৃহস্পতিবার সকালে ভারতের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে পুশইন করে! খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে।
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে নয়জনকে পুশইন করেছে বিএসএফ। বিজিবি তাদের আটক করেছে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ মে, আর খাতা মূল্যায়ন চলছে পুরোদমে। শুরুতে কিছু পরীক্ষক খাতা নিতে অনীহা দেখালেও নির্দেশনার পর বেশিরভাগই খাতা নিয়েছেন। ওএমআর শিট জমার শেষ তারিখ ১৫ জুন। এ বছর ১১টি শিক্ষাবোর্ডে মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করে, যদিও অনেকে অনুপস্থিত ছিলেন। শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, মূল্যায়নের প্রচলিত নিয়মেই ফল প্রকাশ করা হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে আপিল বিভাগ। এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের পথ সুগম হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
ইরানে বিমান হামলা চালানোর পরপরই সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইল জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ ঘোষণা দেন এবং সতর্ক করেন যে, ইরান যে কোনো সময় পাল্টা আঘাত হানতে পারে। হামলার সময় ইসরাইলিরা ঘুমিয়ে ছিলেন। জেরুজালেমে অবস্থানরত বিবিসির একজন সংবাদদাতা জানান, সাইরেনের শব্দ ও মোবাইলে সতর্কবার্তায় সাধারণ মানুষ জেগে ওঠেন, যা দেশে উত্তেজনা ও প্রস্তুতির চিত্র স্পষ্ট করে।
প্রতিষ্ঠাকালীন সময় থেকেই রাজনীতি নিষিদ্ধ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে। ছাত্র অবস্থায় কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার অঙ্গীকার করলে, তবেই সেখানে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। এসব অঙ্গীকার ভঙ্গ করে এবং নিয়ম নীতির তোয়াক্কা না করেই গণ বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যকে নিয়ে ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সভাপতি মো. নির্জন বলেন, গণ বিশ্ববিদ্যালয় একটি রাজনীতি-মুক্ত ক্যাম্পাস, এবং আমরা ছাত্ররাও সে ধারণা মাথায় রেখেই এখানে ভর্তি হয়েছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো দলীয় কার্যক্রম পরিচালনা করি না।
প্রতিষ্ঠাকালীন সময় থেকেই রাজনীতি নিষিদ্ধ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই গণ বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যকে নিয়ে ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জবাবে শতাধিক ড্রোন দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে তেহরানও। এর পরিপ্রেক্ষিতে আকাশসীমা বন্ধ করে দিয়েছে জর্ডান। জর্ডানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে সংঘটিত উত্তেজনার ফলে সৃষ্ট যেকোনো বিপদের আশঙ্কায় তারা ‘সাময়িকভাবে’ জর্ডানের আকাশসীমা সমস্ত ফ্লাইটের জন্য বন্ধ করে দিয়েছে।
তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জবাবে তেল আবিবে হামলা চালিয়েছে তেহরানও। এর পরিপ্রেক্ষিতে আকাশসীমা বন্ধ করে দিয়েছে জর্ডান।
পটুয়াখালীর গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর অবরুদ্ধ অবস্থায় ছিলেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়, যা সহিংসতায় রূপ নেয়। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। বিএনপির কর্মীরা রাত পর্যন্ত নুরের পথ অবরোধ করে রাখে। সেনাবাহিনী ও পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরিস্থিতি এখনো উত্তপ্ত, যদিও কেন্দ্রীয় নেতারা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ইরানের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইসরাইলে পালটা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বিমান হামলার জবাবে গত কয়েক ঘণ্টায় সেখানে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। ডেফরিন বলেন, 'তাদের সব প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য কাজ করছে তেহরান।’ এর আগে শুক্রবার ভোরে তেহেরানকে পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলে পালটা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বিমান হামলার জবাবে গত কয়েক ঘণ্টায় সেখানে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলে। বাংলাদেশ সরকার, স্বাধীন ফ্যাক্ট-চেকার ও সাংবাদিকদের প্রচেষ্টায় এই ভুয়া প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি দীপক কুমার গোস্বামী ও শাহরিয়ার সজীব নির্মিত একটি ডকুমেন্টারি শেয়ার করেন, যেখানে নাগরিকদের প্রকৃত অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ।
তেহরানে ইসরাইলি বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি ও আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাবেক পরমাণু প্রধান ফেরেয়দুন আব্বাসি ও বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচিও। ইরানি টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে। তেহরানে নারী-শিশুসহ সাধারণ নাগরিকও নিহত হয়েছেন। হামলাকে ‘রাইজিং লায়ন’ নামে আখ্যা দিয়ে ইসরাইল বলেছে, এটি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চালানো হয়েছে। পাল্টা হামলার আশঙ্কায় ইরানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে ইসরাইলের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় এবং এটি ইসরাইলের একতরফা পদক্ষেপ। ইসরাইল বলেছে, এটি আত্মরক্ষার জন্য প্রয়োজন ছিল। এই হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামি, পরমাণু বিজ্ঞানী ফেরেয়দুন আব্বাসি এবং মোহাম্মদ মেহেদি তেহরানচি নিহত হয়েছেন। ‘রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। ইরানি সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এলাকায় হামলার খবর নিশ্চিত করেছে। পালটা হামলার আশঙ্কায় ইসরাইলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মিরপুরে বাজার করতে গিয়ে মবের শিকার হয়েছেন সাবেক এক ওসি। মিরপুর ৬ নম্বর কাঁচা বাজারে ফ্যামিলির জন্য বাজার করতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পরিচয়ে ১০-১২ জন মব সৃষ্টি করে ওই সাবেক ওসিকে আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগী মাসুদুর রহমানকে উদ্ধার করে স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মীকে আটক করে।
মিরপুরে বাজার করতে গিয়ে মবের শিকার হয়েছেন সাবেক এক ওসি, বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পরিচয়ে ১০-১২ জন মব সৃষ্টি করে ওই সাবেক ওসিকে আটকে রেখে মারধর করে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ওই সব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাজশাহী শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন বিভাগে আংশিক মেঘলা আকাশ এবং একাধিক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। যেখানে বিমানটি আছড়ে পড়ে, সেটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের খাবার কক্ষ। এতে শিক্ষার্থীরাও হতাহতের শিকার হয়েছে। ছাত্রশিবির এ হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের পরিবার ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ আরও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও প্রাণ হারিয়েছেন। একই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির মৃত্যুর গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা।
ইসরাইলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ আরও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।
ইসরাইলের বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরানে হামলার জন্য ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে। খামেনি বলেন, ‘আমাদের প্রিয় দেশে অপরাধ চালানোর জন্য ইসরাইল তার দুষ্ট এবং রক্তাক্ত হাত খুলে দিয়েছে। আবাসিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে তার বিদ্বেষপূর্ণ প্রকৃতি আগের চেয়েও বেশি প্রকাশ করেছে।' তিনি বলেন, ‘এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত হয়েছে এবং এটি অবশ্যই তারা পাবেন।
ইসরাইলের বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানে হামলার জন্য ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্ৰহণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদ্যাপন হিসেবে নতুন একটি পুরস্কার প্রবর্তন করেন। এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।
বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিলেন ড. ইউনূস
শুক্রবার ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘ ইসরাইল ইসরাইলের অস্তিত্বের জন্য ইরানের হুমকিকে প্রতিহত করার জন্য একটি লক্ষ্যবস্তু নির্ধারণ করে সামরিক অভিযান শুরু করেছে। এই হুমকি দূর করতে যত দিন সময় লাগবে তত দিন এই অভিযান চলবে।’ তিনি এক বিবৃতিতে ঘোষণা করেছেন, ‘এই হামলার মূল লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতাকে নিষ্ক্রিয় করা। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না আমরা মিশনটি সম্পন্ন করি।’ আরও বলা হয়েছে, ‘দেশের প্রতিরক্ষা নীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হয়েছে। সমস্ত অঞ্চলকে পূর্ণ কার্যক্রম স্তর থেকে প্রয়োজনীয় কার্যক্রম স্তরে স্থানান্তর করা হয়েছে।’
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন- যত দিন না পর্যন্ত ইসরাইলের অস্তিত্ব ইরানের হুমকির কারণ হচ্ছে।
বাংলাদেশে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও তদন্তের মুখে পড়া টিউলিপ সিদ্দিক শেষ পর্যন্ত লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেখা পাচ্ছেন না। এর প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, ‘লন্ডন সফরকালে অধ্যাপক ইউনূস দেখা করতে অস্বীকৃতি জানানোতে আমি হতাশ।’ এদিকে দুদক জানিয়েছে, টিউলিপ ও তার মা ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার ২০০ স্কয়ার ফুটের প্লট বা জমি নিয়েছেন। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।
লন্ডন সফরকালে অধ্যাপক ইউনূস দেখা করতে অস্বীকৃতি জানানোতে আমি হতাশ: টিউলিপ
গত ২৪ ঘন্টায় একনজরে ২০০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।