Web Analytics

শুক্রবার ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘ ইসরাইল ইসরাইলের অস্তিত্বের জন্য ইরানের হুমকিকে প্রতিহত করার জন্য একটি লক্ষ্যবস্তু নির্ধারণ করে সামরিক অভিযান শুরু করেছে। এই হুমকি দূর করতে যত দিন সময় লাগবে তত দিন এই অভিযান চলবে।’ তিনি এক বিবৃতিতে ঘোষণা করেছেন, ‘এই হামলার মূল লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতাকে নিষ্ক্রিয় করা। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না আমরা মিশনটি সম্পন্ন করি।’ আরও বলা হয়েছে, ‘দেশের প্রতিরক্ষা নীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হয়েছে। সমস্ত অঞ্চলকে পূর্ণ কার্যক্রম স্তর থেকে প্রয়োজনীয় কার্যক্রম স্তরে স্থানান্তর করা হয়েছে।’

13 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন- যত দিন না পর্যন্ত ইসরাইলের অস্তিত্ব ইরানের হুমকির কারণ হচ্ছে।

নিউজ সোর্স

ইরানে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি ইসরাইলের

ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আর এই হামলা চালিয়েই ক্ষান্ত হচ্ছে না দেশটি। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন- যত দিন না পর্যন্ত ইসরাইলের অস্তিত্ব ইরানের হুমকির কারণ হচ্ছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।