Web Analytics

ইসরাইল ইরানের সাথে বিমানযুদ্ধের শেষে ২৩ জুন তেহরানের এভিন কারাগারে হামলা চালায়। এতে ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। জাহাঙ্গীর বলেন, ‘এভিন কারাগারে হামলায় শহীদ হয়েছেন ৭১ জন, যাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে চাকরিরত তরুণ, বন্দিরা, বন্দিদের সাথে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা।’ জানা গেছে, এভিন কারাগারে দুইজন ফরাসি নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিস আছেন, যারা তিন বছর ধরে আটক রয়েছেন। এই হামলাকে অগ্ৰহণযোগ্য বলেছিল ফ্রান্স!

29 Jun 25 1NOJOR.COM

ইসরাইল ইরানের সাথে বিমানযুদ্ধের শেষে ২৩ জুন এভিন কারাগারে হামলা চালায়। এতে ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর।

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নতুন ‘যাত্রীর তথ্য ব্যবস্থা’ পরিচালনার দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানে ৩৪ শতাংশ শেয়ারধারী হচ্ছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আলহামুদি। জানা গেছে, আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় যাত্রী তথ্য সংগ্রহের নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। এ প্রকল্পের মূল দায়িত্বে আছে আমিরাতভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইটেক। এই প্রতিষ্ঠান সাব-কন্ট্রাক্ট দিয়েছে আইডেন্টিমা নামের একটি দুবাইভিত্তিক কোম্পানিকে, যার ৩৪ শতাংশ মালিকানা রয়েছে রাষ্ট্রদূত এবং তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবেও তালিকাভুক্ত। এদিকে টিআইবি বলছে, ‘এটি একটি স্পষ্ট স্বার্থের সংঘাত এবং ক্ষমতার অপব্যবহারের উদাহরণ। রাষ্ট্রদূতের মতো একজন সরকারি কর্মকর্তা সরকারের অনুমোদন ছাড়া ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত হতে পারেন না।

29 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নতুন ‘যাত্রীর তথ্য ব্যবস্থা’ পরিচালনার দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানে ৩৪ শতাংশ শেয়ারধারী হচ্ছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।

১০ বছর আগে পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জনির বাবা ইয়াকুব আলী। এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৯ জানুয়ারি সকাল ৮টার দিকে নুরুজ্জামান জনি ও তার সহপাঠী মইনসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছোট ভাই মনিরুজ্জামান হীরাকে দেখতে যান। কারাগার থেকে ফেরার পথে আসামিরা জনি ও মইনকে ডিবি পরিচয় দিয়ে অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালায়। ২০ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে জোড়াপুকুর খেলার মাঠের আশপাশের মানুষজন চিৎকার শুনতে পান। পরে ভোরে পুলিশের উপস্থিতিতে লাশ পাওয়া যায় জনির!

29 Jun 25 1NOJOR.COM

পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় সাবের হোসেন চৌধুরী, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।

আলী রীয়াজ বলেন, আবু সাঈদের মৃত্যুবার্ষিকী অর্থাৎ ১৬ জুলাই তারিখেই প্রত্যাশিত ‘জুলাই সনদ’ স্বাক্ষরের আশা ছিল। বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। সেটা না হলেও জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ স্বাক্ষর করা হবে। তিনি বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ঐকমত্য কমিশন আগের জায়গা থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। এখন দলগুলোকেও কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে। আরো বলেন, গণঅভ্যুত্থানে কোনো দলের পতাকা উড়েনি। বাংলাদেশের পতাকা উড়েছিল শুধু। ফলে দেশের স্বার্থ প্রাধান্য দিতে হবে। আলী রীয়াজ বলেন, জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে যাতে কেউ সংবিধান সংস্কার করতে না পারে তা সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

29 Jun 25 1NOJOR.COM

আবু সাঈদের মৃত্যুবার্ষিকী অর্থাৎ ১৬ জুলাই তারিখেই প্রত্যাশিত ‘জুলাই সনদ’ স্বাক্ষরের আশা ছিল। এখন বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে: আলী রীয়াজ

৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় হাসিনা সরকার। হাসিনাসহ দলটির অনেক নেতাকর্মী পালিয়ে যান ভারতে। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি চালানো অনেক পুলিশ কর্মকর্তাও গা ঢাকা দেন। ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত এমন ১৩ পুলিশ কর্মকর্তাকেই এবার সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পৃথক প্রজ্ঞাপনে পলায়নের অভিযোগ এনে এদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

29 Jun 25 1NOJOR.COM

হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি চালানো অনেক পুলিশ কর্মকর্তা গা ঢাকা দেন। ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত এমন ১৩ পুলিশ কর্মকর্তাকে এবার সাময়িক বরখাস্ত করেছে সরকার।

এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্তের পর স্টাফদের লাগাতার আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে সরকার বিবৃতি দিয়ে বলেছে, রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ হলো রাজস্ব আহরণ ব্যবস্থাপনার নানা দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এ প্রেক্ষিতে সরকার এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আন্দোলনরতরা। সরকার বলেছে, গত ২ মাস ধরে দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানী-রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে ব্যাহত করে মারাত্মকভাবে ব্যাহত করছে তারা। আলোচনার পথকেও বন্ধ করে রেখেছে উল্লেখ করে সরকার বলেছে, এ পরিস্থিতিতে এনবিআর আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

29 Jun 25 1NOJOR.COM

জাতীয় স্বার্থে সরকার এনবিআর আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক। অর্থ উপদেষ্টা বলেন, আজ এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। আগামী ১ জুলাই তাদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা, তা–ও হবে কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

29 Jun 25 1NOJOR.COM

এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার কোনো বৈঠক হচ্ছে না, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক: অর্থ উপদেষ্টা

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ডাকা চলমান পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির মধ্যেই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে রোববার বিকাল চারটায় বৈঠকে বসতে যাচ্ছে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। এদিকে, দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর শাটডাউন কর্মসূচি চলছে। এদিন সকাল ৯টা থেকেই বিভিন্ন করাঞ্চল থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিয়েছেন রাজস্ব ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা।

29 Jun 25 1NOJOR.COM

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ডাকা চলমান পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির মধ্যেই অর্থ উপদেষ্টার সঙ্গে রোববার বিকাল ৪টায় বৈঠকে বসতে যাচ্ছে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল।

প্রেস সচিব শফিকুল আলম জানান, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ৮ আগস্ট কোনো দিবস পালিত হবে না, ৫ আগস্ট পালিত হবে গণঅভ্যুত্থান দিবস। এছাড়া ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এর আগে গত বুধবার ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছিল।

29 Jun 25 1NOJOR.COM

৮ আগস্ট কোনো দিবস পালিত হচ্ছে না, ৫ আগস্ট পালিত হবে গণঅভ্যুত্থান দিবস: প্রেস সচিব শফিকুল আলম

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, মুরাদনগরে জঘন্য অপকর্ম করেছে আওয়ামী লীগের একজন নেতা। অথচ সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা বসে নেই। তারা নানাভাবে অপকর্ম করে যাচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর না হওয়ায় এসব ঘটনা ঘটছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান। আরো বলেন, আওয়ামী লীগের দোসররা টাকা দিয়ে ফ্যাসিবাদবিরোধীদের দুর্নাম করতে এসব করাচ্ছে। এদিকে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এটা স্রেফ একটা পরকীয়ার ঘটনা। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী দুজনকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পেতেছিল। পরে আটক করে ভিডিও করে!

29 Jun 25 1NOJOR.COM

মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর: রিজভী

এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ-বিরোধী এক দফা দিবস ঘোষণা করা হয়েছিল। আমরা এ বছর ৩ আগস্ট শহীদ মিনারে ‘ছাত্র-জনতা জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি পালন করব। নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র ঐকমত্যের ভিত্তিতে সরকারের দেওয়ার কথা ছিল, ৩০ কার্যদিবসের কথা বলা হয়েছিল। ৩০ কার্যদিবস পেরিয়ে গেছে, কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। আরো বলেন, সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে, তাদের সঙ্গে নিয়ে আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করব।

29 Jun 25 1NOJOR.COM

৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ-বিরোধী এক দফা দিবস ঘোষণা করা হয়েছিল। আমরা এ বছর ৩ আগস্ট শহীদ মিনারে ‘ছাত্র-জনতা জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি পালন করব: নাহিদ

শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেছেন, ‘গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স প্রস্তুত, ইউরোপও প্রস্তুত।’ ইসরাইল সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে সমালোচনা বাড়তে থাকায় তিনি বলেন, এ উদ্যোগ ইসরাইলের সেই উদ্বেগও দূর করবে যে হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ত্রাণ সহায়তা দখল করে নিচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী গাজায় খাদ্য বিতরণের সময় নিহত ‘৫০০ মানুষের মৃত্যুতে’ ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, ইসরাইলি সামরিক কমান্ডাররা গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক হারেৎস। একে ‘মিথ্যা রক্ত অপবাদ’ হিসেবে আখ্যা দেন নেতানিয়াহু।

29 Jun 25 1NOJOR.COM

গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স প্রস্তুত, ইউরোপও প্রস্তুত: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো

শহীদদের জানাজার অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র বলেন, “আজ ইরানের জন্য একটি ঐতিহাসিক ও নির্ধারক দিন। আজকের গণসমাবেশ আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শত্রুদের উদ্দেশে শক্তির বার্তা পৌঁছে দিয়েছে—এটি ছিল জাতীয় ঐক্য, সম্মান ও প্রতিরোধের এক দুর্দান্ত প্রদর্শনী।” এ সময় ট্রাম্পকে উদ্দেশ করে লেন, “আমরা তাকে পরামর্শ দিচ্ছি—চোখ খুলুন এবং অযৌক্তিক বক্তব্য ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন।” আরও বলেন, “১২ দিনের যুদ্ধে ইসরাইলের ধ্বংসাত্মক পরাজয় তাকে ভারসাম্যহীন করে তুলেছে, যার ফলে তিনি এখন লাগামহীন প্রতিক্রিয়া দেখাচ্ছেন।” মুখপাত্র বলেন, “ট্রাম্প এখনো বুঝতে পারছেন না যে, ইরানের প্রকৃত শক্তির উৎস কোথায়। যেমন সর্বোচ্চ নেতা বলেছেন, ‘ট্রাম্প এমন কথা বলেন, যা তার মুখ ধারণ করতে পারে না।’

29 Jun 25 1NOJOR.COM

আইআরজিসি মুখপাত্র ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “আমরা তাকে পরামর্শ দিচ্ছি—চোখ খুলুন এবং অযৌক্তিক বক্তব্য ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন, 'যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় একাধিক ইরানি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারবে ইরান।' ইউরেনিয়াম সরিয়ে নেওয়া প্রসঙ্গে বলেন, ‘কিছু অংশ হামলায় ধ্বংস হয়ে যেতে পারে, তবে কিছু হয়তো সরিয়ে নেওয়া হয়েছে। তাই এক পর্যায়ে এ বিষয়ে স্পষ্টতা আসা প্রয়োজন।’ গ্রসি বলেন, ‘আমাদের জানতে হবে সেখানে কী আছে, কোথায় আছে এবং কী ঘটেছে।’ তবে তেহরান ক্ষতিগ্রস্ত স্থানগুলো বিশেষ করে মূল সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্ডোতে গ্রসির পরিদর্শনের আবেদন প্রত্যাখ্যান করেছে।

29 Jun 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় একাধিক ইরানি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারবে ইরান: আইএইএর মহাপরিচালক গ্রসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকা প্রতিবছর ইসরাইলকে রক্ষা ও সমর্থন দিতে অন্যান্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আমরা এটা সহ্য করব না।’ তিনি বলেন, ‘নিয়ন্ত্রণহীন প্রসিকিউটররা নেতানিয়াহুর সঙ্গে যা করছে তা পাগলামি।’ তিনি দাবি করেন, এ বিচারিক প্রক্রিয়া নেতানিয়াহুর পক্ষে হামাস এবং ইরানের সঙ্গে আলোচনার কাজে বাধা সৃষ্টি করবে।ট্রাম্প জানান, ‘এ মুহূর্তে নেতানিয়াহু হামাসের সঙ্গে একটি চুক্তির জন্য আলোচনা করছেন।’ শুক্রবার ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যুদ্ধবিরতি শিগগিরই হতে পারে। প্রসঙ্গত, নেতানিয়াহুর বিরুদ্ধে নিজ দেশে দুর্নীতির অভিযোগে চলা মামলায় স্বাক্ষী গ্ৰহণ দুই সপ্তাহের জন্য স্থগিতের আবেদন করেছিল নেতানিয়াহু, আদালত মঞ্জুর করে নি!

29 Jun 25 1NOJOR.COM

আমেরিকা প্রতিবছর ইসরাইলকে রক্ষা ও সমর্থন দিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। নিয়ন্ত্রণহীন প্রসিকিউটররা নেতানিয়াহুর সঙ্গে যা করছে তা পাগলামি। আমরা এটা সহ্য করব না: ট্রাম্প

ইসরাইলের প্রতিরক্ষা জোরদার করতে ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে উন্নত ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা থাড ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ১২ দিনের যুদ্ধে থাড’র ১৫ থেকে ২০ শতাংশ ব্যবহার করা হয়। মিলিটারি ওয়াচের মতে, সংঘাতের সময় ৬০-৮০টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল। ফলে মোট খরচ ৮১০ মিলিয়ন থেকে ১.২১৫ বিলিয়ন ডলারের মতো! ওয়াল স্ট্রিট জার্নালের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে ইসরাইলে পুনরায় থাড মজুত করে। সিস্টেমটি উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর আক্রমণ মোকাবিলার জন্য ডিজাইন করা হয়েছিল। জানা গেছে, বারো দিনে যে পরিমাণ থাড ব্যবহার করা হয়েছে, তা নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগবে!

29 Jun 25 1NOJOR.COM

সংঘাতের সময় ৬০-৮০টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল। ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ ১২-১৫ মিলিয়ন ডলার, এতে ইসরাইলকে রক্ষায় মোট ৮১০ মিলিয়ন ডলার নিঃশেষ হয়েছে যুক্তরাষ্ট্রের!

এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১ জুলাই থেকে আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন করব। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি অপ্রাপ্তিও রয়েছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রার সূচনা হবে। কর্মসূচির নাম রাখা হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এটি দেশব্যাপী ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে। এছাড়া আগামী ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন করবে এনসিপি।

29 Jun 25 1NOJOR.COM

১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫০০ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের খারেরা বিওপি ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। পরে জব্দকৃত ওইসব মাছ কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।

29 Jun 25 1NOJOR.COM

কসবা উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫০০ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের খারেরা বিওপি ক্যাম্পের সদস্যরা।

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোররাত ৩টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে। এটি মাত্র ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়, যা এর কম্পনকে আরও বেশি তীব্র করে তোলে। তবে, প্রাথমিকভাবে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এ ভূমিকম্পে।

29 Jun 25 1NOJOR.COM

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। 

পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সংলাপের প্রস্তাবে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে পিটিআই বলেছে, সরকার যদি সংলাপের জন্য প্রকৃত আন্তরিকতা ও পরিবেশ তৈরি করে, তবেই আলোচনায় বসা হবে। অন্যথায় নেতাকর্মীদের বাড়িতে হানা ও গ্রেফতারের মধ্যে সংলাপের কথা ‘অবান্তর’! এদিকে পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, দলীয় অভ্যন্তরীণ পরামর্শের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজের প্রস্তাব হঠাৎ আসায় তাৎক্ষণিক সাড়া দেওয়া সম্ভব নয়। এর আগে কায়সার বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের সুযোগও বন্ধ করে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে সংলাপের কথা বলা অবান্তর।’

29 Jun 25 1NOJOR.COM

সরকার যদি সংলাপের জন্য প্রকৃত আন্তরিকতা ও পরিবেশ তৈরি করে, তবেই আলোচনায় বসব। অন্যথায় নেতাকর্মীদের বাড়িতে হানা ও গ্রেফতারের মধ্যে সংলাপের কথা অবান্তর: পিটিআই

আমীরে জামায়াত শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যেকোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে।’ আরও লিখেছেন, ‘খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে।’ এদিকে এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তারও আগে ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

29 Jun 25 1NOJOR.COM

মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যেকোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে: আমীরে জামায়াত

পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির বলেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভারত সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করলেও এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত বৈধ এবং আইনসম্মত সংগ্রাম। তিনি বলেন, আমাদের ভুলে যাওয়া উচিত নয় কাশ্মীরি ভাইদের ত্যাগ, যারা ভারতের অবৈধ দখলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।’ আরো বলেন, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে পাকিস্তান সফলতার দ্বারপ্রান্তে পৌঁছালে ভারত ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। তিনি সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া সেনাপ্রধান কাশ্মীরি জনগণের পাশে থাকার বার্তা জানিয়ে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরিদের আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

29 Jun 25 1NOJOR.COM

কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভারত সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করলেও এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত বৈধ এবং আইনসম্মত সংগ্রাম: পাকিস্তানের সেনাপ্রধান

লেবাননের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের কুনিন এলাকায় একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয় এবং আরও একজন আহত হন। পরে এক দ্বিতীয় বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণের মাহরুনা এলাকায় একটি মোটরসাইকেলে হামলায় ‘দুই শহীদ’ নিহত হয় এবং একজন আহত হন। নিহতদের মধ্যে একজন নারী ছিলেন। ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে এ হামলা চালানো হয়। এদিকে ইসরাইল দাবি করেছে, বেসামরিক নাগরিকদের তারা টার্গেট করে নি। নারীটি হিজবুল্লাহর রকেট হামলায় নিহত হয়েছে।‌ উল্লেখ্য, এর এক দিন আগেও ইসরাইল দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে এক নারীকে হত্যা করে এবং আরও ২৫ জনকে আহত করে।

29 Jun 25 1NOJOR.COM

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় শনিবার তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে এ হামলা চালানো হয়।

মায়ের অসুস্থতার কারণে দেড় ঘন্টার বেশি দেরিতে পৌঁছানোয় এইচএসসির প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারে নি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা। তবে আজ রোববার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠানো হয়েছিল। জানা গেছে, তার মা এখন বেশ ভালো আছেন।’ অধ্যক্ষ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।’ এছাড়া তিনি জানান, আনিসা টেস্ট পরীক্ষায় দুই বিষয়ে ফেল করলেও মানবিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

29 Jun 25 1NOJOR.COM

মায়ের অসুস্থতার কারণে এইচএসসির প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থী আনিসা। তবে আজ রোববার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

গাজার সরকারি মিডিয়া দপ্তর জানিয়েছে,ইসরাইলের অব্যাহত হামলার মধ্যে গাজায় অন্তত ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে। দপ্তরটি বলেছে, ‘ইসরাইলের অবরোধ একটি যুদ্ধাপরাধ। এটি একপ্রকার ঠান্ডা মাথায় পরিকল্পিত শিশু হত্যাকাণ্ড, যেখানে না খেতে দিয়ে ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে।' আরো বলেছে, ‘এতে বিশ্ব সম্প্রদায়ের লজ্জাজনক নীরবতা মানবতার প্রতি চরম অবহেলার পরিচয়।' এজন্য গাজা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও দায়ী করেছে। একইসঙ্গে, তারা জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে গাজার সব সীমান্তপথ খুলে দেওয়া হয়।

29 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের অব্যাহত হামলার মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অন্তত ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে: গাজার সরকারি মিডিয়া দপ্তর

গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার শতাধিক মানুষ। শনিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। এদিকে আল-শিফা হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, গাজার একটি স্টেডিয়ামের কাছে হামলায় শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামটি তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এছাড়া আল-মাওয়াসি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং একটি তাঁবুতে হামলায় আরও ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে শিশুও ছিল।

29 Jun 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার শতাধিক মানুষ।

কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এ ঘটনায় নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছিলেন ভুক্তভোগী। প্রসঙ্গত, ভুক্তভোগীকে ধর্ষণের পর চিৎকারে লোক জড়ো হলে আসামিকে ধরে মারধর করা হয় এবং ভুক্তভোগী নিজেকে পোশাকে আবৃত করার সময় ভিডিও করে অনলাইনে ছেড়ে দেওয়া হয়!

29 Jun 25 1NOJOR.COM

কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, মুরাদনগরে সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন; আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী। তিনি লেখেন, এর আগেও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা-ভাঙচুর করে এক মাফিয়ার বাহিনী। আরো লেখেন, স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে।

29 Jun 25 1NOJOR.COM

কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের দায়ী করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন ও প্রাকৃতিক সম্পদ শুধু পরিবেশের জন্য নয়, অর্থনীতি, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার ভিত্তি। তাই এই সম্পদ ব্যবস্থাপনায় সব অংশীজনের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বনকে কার্বন ট্রেডিংয়ের দৃষ্টিভঙ্গিতে না দেখে অক্সিজেন সরবরাহকারী ও জীববৈচিত্র্যের আশ্রয়স্থল হিসেবে দেখতে হবে। উন্নত বিশ্ব যদি শুধু কার্বন ক্রেডিট কেনে, তারা প্রকৃতপক্ষে নির্গমন কমাবে না। ডিগ্রেডেড বন পুনরুদ্ধার, কমিউনিটি-ভিত্তিক ব্যবস্থাপনা ও বাস্তবসম্মত ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করতে হবে।

29 Jun 25 1NOJOR.COM

বন ও প্রাকৃতিক সম্পদ শুধু পরিবেশের জন্য নয়, অর্থনীতি, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার ভিত্তি। তাই এই সম্পদ ব্যবস্থাপনায় সব অংশীজনের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: রিজওয়ানা

আমিনুল হক বলেন, বিএনপি কখনো জনগণকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেয় না। জনগণের মতোই আমাদের রাজনীতির দিকনির্দেশনা— এটাই আমাদের শপথ, এটাই পথচলার পাথেয়। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সব ক্ষমতার উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ। তারাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে চলবে। তিনি বলেন, লীগ গত ১৭ বছর ধরে মানুষের ওপরে যে কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে, বিএনপি তা বিশ্বাস করে না। আরো বলেন, ‘দলের কেউ যদি বিশৃঙ্খলা বা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, তার দায় দল নেবে না। সুবিধাভোগীদের ঠাঁই দেবে না। যারা আন্দোলনে নিবেদিত, ত্যাগ স্বীকার করেছেন—তাদেরই প্রথমে সদস্য পদ নবায়ন করা হবে।’ আমিনুল বলেন, ‘ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

29 Jun 25 1NOJOR.COM

বিএনপি কখনো জনগণকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেয় না। জনগণের মতোই আমাদের রাজনীতির দিকনির্দেশনা, এটাই আমাদের শপথ, এটাই পথচলার পাথেয়: আমিনুল

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সম্পর্কে সব বিভ্রান্তির অবসান ঘটবে। ইসি দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করবে। তিনি বলেন, নির্বাচনকে একধরণের রাজনৈতিক ব্যবসা ও অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করা হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে সাংসদ নির্বাচিত হওয়াকে অলাভজনক করতে হবে। বিদ্যমান ব্যবস্থার খোলনলচে পাল্টানো ছাড়া অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ নেই। তিনি বলেন, সেসব কারণে সরকার বিতর্কিত হয়ে পড়েছে সরকার উচিৎ হবে সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা ও নিরপেক্ষ হওয়া। সবশেষে বলেন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার আমাদের প্রধান সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারেনা।

29 Jun 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সম্পর্কে সব বিভ্রান্তির অবসান ঘটবে: সাইফুল হক

ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং পারমাণবিক স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসানো নিষিদ্ধ করেছে। ইসরায়েলি নথি থেকে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পার্লামেন্টের ভাইস স্পিকার হামিদ রেজা হাজি বাবাই মার্কিন নেতৃত্বাধীন শত্রুতার বিরুদ্ধে দেশের দৃঢ়তা ও নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বিরোধিতা শুধুমাত্র পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে নয়, বরং ইরানি জনগণের বিরুদ্ধে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

শেখ হাসিনাকে একজন ‘কুৎসিত স্বৈরাচার’ আখ্যা দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ আর কখনো সুস্থ ন্যারেটিভ নিয়ে মানুষের সামনে ফিরে আসতে পারবে না। গত ১৫ বছর তারা যে নৃশংস অত্যাচার-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তা ক্ষমার কোনো সুযোগ নেই। এ কারণেই আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করতে চাইলে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।’ মান্না বলেন, আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণে যোগ্যতা হারাবে বলে মনে হচ্ছে। কারণ শেখ হাসিনাসহ তার অনুসারীরা বিচারে শাস্তি হলে নির্বাচনে অংশগ্রহণ করার অযোগ্য বলে বিবেচিত হবে। আরো বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব তরুণরাও দল করেছে। তাদের প্রতি সবার সহানুভূতি আছে। কিন্তু তারা এখনো সবার কাছে যেতে পারেনি। অসংলগ্নতা দেখা যাচ্ছে। তাদের কথায় ও কাজে আরও ঐক্যবদ্ধ ও পরিণত হতে হবে।

29 Jun 25 1NOJOR.COM

আওয়ামী লীগ আর কখনো সুস্থ ন্যারেটিভ নিয়ে মানুষের সামনে ফিরে আসতে পারবে না। গত ১৫ বছর তারা যে নৃশংস অত্যাচার-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তা ক্ষমার কোনো সুযোগ নেই: মান্না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭ জুন হোয়াইট হাউসে বলেছেন, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চান না এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তিনি সম্ভাব্য সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, ট্রাম্প উল্লেখ করেছেন যে গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে, তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সম্প্রতি কথা বলেছেন এবং আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি আশা করছেন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারকরা ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে রায় দিয়েছেন, যা অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার উদ্যোগ। আদালত সরাসরি নাগরিকত্ব বিষয়ে রায় না দিলেও, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার ওপর জোর দিয়েছে। এই রায় নীচু আদালতগুলোকে ব্যাপক নিষেধাজ্ঞা দিয়ে আদেশ আটকে দেওয়ার ক্ষমতা সীমিত করেছে এবং ট্রাম্পকে তার এজেন্ডা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। তবে এই সিদ্ধান্ত বিতর্কিত এবং ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে।

টাকা ছাপিয়ে দুর্বল ১২ ব্যাংককে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গ্যারান্টি ও বিশেষ সুবিধার আওতায় এসব ঋণসহায়তা দেওয়া হয়। তবুও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকগুলো। যদিও দুর্বল ব্যাংককে আর টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হবে না, দায়িত্ব নেওয়ার পর একাধিকবার বলেছিলেন গভর্নর আহসান এইচ মনসুর! জানা গেছে, ঈদের দুই কার্য দিবস আগেও পাঁচ ব্যাংককে ধার দেওয়া হয়েছে ৩০০০ কোটি টাকা। তীব্র তারল্য সংকটে থাকা ব্যাংককে ডিপি নোটের বিপরীতে ১০ শতাংশ সুদে ৯০ দিনের জন্য টাকা ছাপিয়ে পাঁচ ব্যাংককে এই ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক।

29 Jun 25 1NOJOR.COM

টাকা ছাপিয়ে দুর্বল ১২ ব্যাংককে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গ্যারান্টি ও বিশেষ সুবিধার আওতায় এসব ঋণসহায়তা দেওয়া হয়।

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের সমর্থন রয়েছে। তবে এর আগে নির্বাচন কমিশনের সক্ষমতা যাছাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন একটি কার্যকর উদ্যোগ। জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ইসলামী আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও কুরবানির ইতিহাস। আমাদের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালানো হয়েছে। শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়ে ও কারাগারে আটকে রেখে শহীদ করা হয়েছে। কিন্তু আমরা সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলাম। আরো বলেন, জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানের প্রেরণাকে কোনোভাবেই মুছে দেওয়া যাবে না। দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যেতে হবে।

29 Jun 25 1NOJOR.COM

প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের সমর্থন রয়েছে। তবে এর আগে সক্ষমতা যাছাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন একটি কার্যকর উদ্যোগ: শফিকুর

বিএনপি নেতা আমির খসরু বলেছেন, আমরা ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে তথ্যপ্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। তিনি বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের সে সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্য নিয়েও বিএনপি কাজ করবে। আরো বলেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। আগের মতো রাজনীতি করলে আর হবে না, বাংলাদেশের মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে।

29 Jun 25 1NOJOR.COM

আমরা ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে তথ্যপ্রযুক্তি খাতে: আমির খসরু

ফটিকছড়িতে ফেসবুক লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে মো. আলমগীর হোসেন (৪৮) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গত শুক্রবার রাতে আলমগীর ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেন। এ ছাড়া এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান অনেকে।

29 Jun 25 1NOJOR.COM

ফটিকছড়িতে ফেসবুক লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে মো. আলমগীর হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মার্চ মাসে যখন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং বহু জিম্মি মুক্তি পেয়েছিল, তখন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত অনেকেই ‘রাজনৈতিক আত্মহত্যা’ বলেছেন। খবর বিবিসির! এক জরিপে উঠে এসেছে, ৫৯% ইসরায়েলি চান গাজায় যুদ্ধ এখনই বন্ধ হোক এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে শান্তি ফিরুক। এছাড়া ৪৯% উত্তরদাতা মনে করেন, নেতানিয়াহু শুধু নিজের রাজনৈতিক স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ নেতানিয়াহুর জনপ্রিয়তায় বড় কোনো উত্থান আনতে পারেনি। তার দল লিকুদ পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বরং ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করাও কঠিন হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহু আস্থা সংকটে, জনগণ তাকে বিশ্বাস করে না।

29 Jun 25 1NOJOR.COM

৫৯ শতাংশ ইসরায়েলি চান গাজায় যুদ্ধ এখনই বন্ধ হোক এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে শান্তি ফিরুক। এছাড়া ৪৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, নেতানিয়াহু শুধু নিজের রাজনৈতিক স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সোবহানি জানান, ইসরায়েল-ইরান যুদ্ধের সময় ইরানে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র এবং মাইক্রো এয়ার ভেহিকল প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এ কারণেই আমাদের প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের অনুরোধ করেছেন। সোবহানি বলেন, তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি। সেগুলো স্পষ্ট হলে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাব। আরো বলেন, আজারবাইজান আমাদের আশ্বস্ত করেছে যে, তারা কখনোই তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। সবশেষে বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী কোনো আইন মেনে চলে না। তাদের দ্বারা যে কোনো ধরনের অপব্যবহার সম্ভব!

29 Jun 25 1NOJOR.COM

ইসরায়েল-ইরান যুদ্ধের সময় ইরানে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র এবং মাইক্রো এয়ার ভেহিকল প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে: আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বিদেশ থেকে গুড়া দুধ আমদানি করা লজ্জার। আমরা যেই টাকা দিয়ে গুড়া দুধ আমদানি করি সেই টাকা দিয়ে অনেকগুলো চিলিং সেন্টার করতে পারি। কেন আমরা সেই চিলিং সেন্টার করছি না। এটা আমরা সরকারিভাবে করার চেষ্টা করব। পাশাপাশি বেসরকারি খাতেও আমরা উৎসাহ দেব যাতে তারা সেটা করে।’ তিনি বলেন, মাংস রপ্তানি করার জন্য ক্ষুরা রোগের টিকা দেওয়া হচ্ছে বিষয়টা এমন নয়। কোনো রোগেই যেন প্রাণীর কষ্ট না হয় এ জন্যই আমরা ভ্যাকসিনটা দেব। আরো বলেন, যে সব দেশ থেকে আমরা মাংস আমদানি করি ওই সকল দেশে প্রাণীর দুরারোগ্য রোগ নির্মূল করা হচ্ছে। আমরা চাই, প্রাণী সম্পদেরও কোনো রোগ না থাকুক।

29 Jun 25 1NOJOR.COM

আমরা যেই টাকা দিয়ে গুড়া দুধ আমদানি করি সেই টাকা দিয়ে আমরা অনেকগুলো চিলিং সেন্টার করতে পারি। কেন আমরা সেই চিলিং সেন্টার করছি না। এটা আমরা সরকারিভাবে করার চেষ্টা করব: ফরিদা

শুক্রবার কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত ১১টার পর ওই নারীর বাবা-মা বাড়ির বাইরে যান। তখন ফজর আলী নামে এক ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা এসে ফজর আলীকে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেয়। ভুক্তভোগী বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় হয়। সেই সূত্রেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে। ওসি জানান, আসামি পলাতক, ভিডিও করে যারা ছেড়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় লোকজন ধর্ষককে বিএনপি কর্মী দাবি করলেও বিএনপি নেতারা অস্বীকার করেছেন। এরই মাঝে ধর্ষকের আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

29 Jun 25 1NOJOR.COM

শুক্রবার কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। এছাড়া ভুক্তভোগীর আপত্তিকর অবস্থায় তোলা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে!

ডা. জাহিদ বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে। এটিকে ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র স্বার্থক হবে না। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে, অন্যায়ের বিচার করা, সংস্কার সাধন করা, জনগণের অধিকার দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়া। যা করতে গিয়ে ১০ মাস সময় চলে গেছে। আরো বলেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম জুলাই-আগস্টে গিয়ে গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। সবশেষে বলেন, আপনারা দেখেছেন সিইসি নূরুল হুদা, হাবিবুল আউয়াল এখন কী বলছেন। চৌদ্দ, আঠারো এবং চব্বিশসহ সকল নির্বাচন ব্লু-প্রিন্টেড করে নির্বাচন করা হয়েছে। জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

29 Jun 25 1NOJOR.COM

দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে। এটিকে ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র স্বার্থক হবে না: ডা. জাহিদ

সরকারের উদ্দেশে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভোট আয়োজন যেমন দায়িত্ব, তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে। আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে বুলেটের রেভল্যুশন হয়েছে, সামনে ব্যালটে রেভল্যুশন হবে। আমরা জয়ী হব। আরো বলেন, গত ১৫ বছরে এসএমই খাতে, শেয়ারবাজারে যারা লুণ্ঠন করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পাটওয়ারী বলেন, বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছে। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করব। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে।

29 Jun 25 1NOJOR.COM

ভোট আয়োজন যেমন দায়িত্ব, তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে। আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে: নাসীরুদ্দীন

গুমবিষয়ক কমিশন জানিয়েছে, গুমের শিকার ব্যক্তিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে প্রায়ই নির্যাতন চালানো হতো, যা তাদের এবং তাদের পরিবারের নাগরিক ও রাজনৈতিক জীবন বিপর্যস্ত করার পাশাপাশি দেশের বিচারব্যবস্থাকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আরো জানিয়েছে, পূর্ববর্তী মামলাগুলোয় জামিন মঞ্জুর হলেও যেসব মামলায় হেফাজতে স্বীকারোক্তি ছিল, সেগুলোতে বিচারিক স্বস্তি লাভ অত্যন্ত দুরূহ হয়ে পড়েছিল। অথচ স্বীকারোক্তি ছিল জোরপূর্বক। কমিশন বলেছে, গুম নিপীড়ন এমন পর্যায়ে পৌঁছেছিল, অনেক পরিবার তাদের নিজ বাড়ির নিরাপদ পরিসরেও ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিল। আর নির্বাচনের সময়ে এই নিপীড়ন বেড়ে যেতো। কমিশন সুপারিশ করেছে, যদি কেউ দায়িত্ব পালনে অবহেলা করেন, তাহলে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

29 Jun 25 1NOJOR.COM

গুমের শিকার ব্যক্তিদের থেকে স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে নির্যাতন চালানো হতো, যা তাদের বিপর্যস্ত করার পাশাপাশি দেশের বিচারব্যবস্থাকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে: গুমবিষয়ক কমিশন

ইসরায়েলি হামলার মধ্যেও লাইভ উপস্থাপনা চালিয়ে যাওয়া সাহসী সাংবাদিক সাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে এবং হামলায় শহীদদের 'সিমন বলিভার অ্যাওয়ার্ড' প্রদান করেছেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাদুরো ইরানি জাতি, সরকার ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধ মনোভাবের প্রশংসা করেন এবং তাদের ‘চূড়ান্ত বিজয়’ নিয়ে আশাবাদ প্রকাশ করেন। প্রসঙ্গত, ১৬ জুন ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। ঐ সময় সাহারা এমন সাহসিকতার পরিচয় দেন। ইরান সরকার তাকে ‘জাতীয় গর্ব’ হিসেবে আখ্যা দিয়েছে।

29 Jun 25 1NOJOR.COM

ইসরায়েলি হামলার মধ্যেও লাইভ উপস্থাপনা চালিয়ে যাওয়া সাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তাকে এবং হামলায় শহীদদের 'সিমন বলিভার অ্যাওয়ার্ড' প্রদান করেছেন।

শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশস্থল ও আশপাশ থেকে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উপস্থিত লোকজন তাদেরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। আটকরা হলেন- মো. এনামুল হোসেন, আলম, মনিরুজ্জামান, মামুন, জাকির হোসেন ও রাসেল। এ নিয়ে শাহবাগ থানার ওসি বলেন, পাঁচজন ছিনতাইকারীকে আটক করা হয়। সমাবেশের বিভিন্ন স্থান থেকে তাদের ধরে পুলিশে দিয়েছে জনতা। এদের মধ্যে কয়েকজন সমাবেশে আসাদের পকেট মারতে গিয়ে ধরা পড়েছে।

29 Jun 25 1NOJOR.COM

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশস্থল ও আশপাশ থেকে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

ইরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেনি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই তাদের লক্ষ্যে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং ইরানকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানানো। তিনি ইরানকে দেখাতে চেয়েছিলেন যে, তারা দুর্বল হয়ে পড়েছে এবং আমেরিকান দাবির কাছে আত্মসমর্পণ করা ছাড়া ইরানের আর কোন বিকল্প নেই। অন্যদিকে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, অস্থিরতা উস্কে দেওয়া এবং ইরানের নেতাদের পতন করা। কিন্তু, এমন কিছুই ঘটেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ করে বিগত আলোচনার সুযোগকেও বেহাত করেছে। আরো বলেন, ট্রাম্প শান্তির রাষ্ট্রপতি হওয়ার দাবি করছিলেন, এখন তিনি প্রমাণ করেছেন যে তিনি যুদ্ধের রাষ্ট্রপতি। সবশেষে বলেন, নেতানিয়াহু যুদ্ধ করে হারিয়েছেন পশ্চিমা মিত্রদের একাংশের সমর্থন।

29 Jun 25 1NOJOR.COM

ইরানের দৃষ্টিকোণ থেকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই তাদের লক্ষ্যে ব্যর্থ হয়েছে: আলী আকবর দারেনি

ইউক্রেনের খেমিলনিৎস্কি অঞ্চলের স্তারোকোনস্তানতিনোভ সামরিক ঘাঁটিতে রাশিয়া হাইপারসনিক কিঞ্জহাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরকবাহী ড্রোনও ব্যবহৃত হয়। কিঞ্জহাল, যা পশ্চিমে ‘ড্যাগার’ নামে পরিচিত, রাশিয়ার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক অস্ত্র। হামলার বিষয়ে ইউক্রেন এখনও কোনো মন্তব্য করেনি। তবে রাশিয়া জানিয়েছে, গত এক সপ্তাহে তারা ছয়বার ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করে এবং এই সংঘাত এখনো চলছে।

প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দীনের বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না। তিনি বলেছেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করে চলেছে। আরো বলেন, ইতোমধ্যেই নির্বাচন কমিশনের মৌলিক সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রতিটি বড় বড় মন্ত্রণালয়ে সংস্কার করা হয়েছে এবং মন্ত্রণালয়গুলিতে স্বচ্ছতা এসেছে। এছাড়া রাজনৈতিক, ইলেক্ট্রল, বিচার বিভাগ, পুলিশসহ অন্যান্য প্রশাসনিক পর্যায়ের সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে। এছাড়া সরকারের‌ বিভিন্ন অগ্রগতি তুলে ধরে দুর্নীতি ও অনিয়ম রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া সম্পদের বিবরণী দুদক খতিয়ে দেখছে বলেও জানান।

28 Jun 25 1NOJOR.COM

গত ২৬ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দীনের বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না: প্রেস সচিব

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে যোগাযোগের ইচ্ছা প্রকাশ করেছেন, জানিয়ে দিয়েছেন তিনি সবসময় আলোচনার জন্য প্রস্তুত। পুতিন বলেন, ট্রাম্পও আলোচনার সম্ভাবনার কথা বলেছেন এবং এ ধরনের বৈঠক হওয়া উচিত। গত ১৪ জুন, ইরানে মার্কিন হামলার আগে, দু’জনের মধ্যে এই বছরের পঞ্চম ফোনালাপ হয়, যেখানে তারা মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করেন। তাদের পূর্ববর্তী কথোপকথনে দুই নেতা বেশিরভাগ ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পদ্ধতি এবং ইউক্রেন সংকট সমাধানের দিকগুলোর ওপর আলোকপাত করেছিলেন।

মিলিটারি ওয়াচ ম্যাগাজিন অনুযায়ী, যুক্তরাষ্ট্র মাত্র ১২ দিনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ৬০–৮০টি THAAD ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের খরচ ১২–১৫ মিলিয়ন ডলার, মোট ব্যয় দাঁড়ায় প্রায় ১.২ বিলিয়ন ডলার। দীর্ঘমেয়াদে এমন উচ্চ প্রতিরক্ষা ব্যয় টেকসই নয়। ইরানের হামলায় ছিল ম্যাক ১৫ গতির ফাত্তাহ-১সহ অন্যান্য ক্ষেপণাস্ত্র। THAAD সিস্টেমটি আগে থেকেই ইসরায়েলে মোতায়েন ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বছরে মাত্র ৫০-৬০টি 'THAAD' ইন্টারসেপ্টর তৈরি করে, যার মানে ১১ দিনের মধ্যে যা খরচ করেছে, তা পূরণ করতে বছরের পর বছর সময় লাগতে পারে।

ইরানের আইআরজিসি সতর্ক করেছে, দেশের স্বার্থে পরবর্তী আঘাত আরও বিধ্বংসী প্রতিক্রিয়া ডেকে আনবে, যা যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন ত্বরান্বিত করতে পারে। মুখপাত্র রমেজান শরীফ ট্রাম্পের মন্তব্যকে আমেরিকার পরাজয়ের প্রতিফলন বলেও উল্লেখ করেন। ডেপুটি কমান্ডার নাকদি জানান, ধর্মীয় নেতাদের ওপর হামলার চেষ্টা করলে এই অঞ্চলের সব মার্কিন নাগরিক হয় হত্যা, নয়তো বন্দি হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে তেহরান পাল্টা প্রাণঘাতী হামলা চালায়।

ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, বর্তমানে ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। আমি শুরু থেকেই ইসলামপন্থী সব ভোট একবাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলামী দলই নয়, বরং দেশপ্রেমিক আরও অনেক রাজনৈতিক দলও একবাক্স নীতিতে আসতে পারে, ইনশাআল্লাহ। চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা। আমরা লক্ষ করছি, মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছে। এটা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা। রাষ্ট্রের মূলনীতিসহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের মতো বিষয়ে ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। এই সময় তিনি বিচারের ওপর গুরুত্বারোপ করেন।

28 Jun 25 1NOJOR.COM

বর্তমানে ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। আমি শুরু থেকেই ইসলামপন্থী সব ভোট একবাক্সে আনার কথা বলে আসছি: চরমোনাই পীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সরানোর পরিকল্পনার খবর বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, যার ফলে বিনিয়োগকারীদের আস্থা কমে ডলারের মূল্য রেকর্ড পতনের মুখে পড়েছে। ডলারের মান ইউরোর বিপরীতে চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। রাজনৈতিক হস্তক্ষেপ ফেডের বিশ্বাসযোগ্যতা এবং সুদের ভবিষ্যত স্পষ্টতায় প্রভাব ফেলেছে। একদিকে ইউরো, পাউন্ড, ইয়েন ও সুইস ফ্রাঙ্ক শক্তিশালী হয়েছে, অন্যদিকে মার্কিন সুদের হারের হ্রাস প্রত্যাশা বেড়েছে।

শনিবার সন্ধ্যায় লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামালের শারীরিক বিষয়ের সার্বিক খোঁজ-খবর নেন। মাসুদ কামালের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেন তারেক। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে-কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন তারেক রহমান। এছাড়া মাসুদ কামালের সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতীর সাথেও কথা বলেন।

28 Jun 25 1NOJOR.COM

লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামালের শারীরিক বিষয়ের সার্বিক খোঁজ-খবর নেন।

স্টারলিংক ভারতীয় টেলিকম ভাত্রী এয়ারটেলের মাধ্যমে বাংলাদেশের ফাইবার এট হোম ডাটা সেন্টারকে পেট্রাপোল সীমান্তে যুক্ত করে ওমানে ইকুইনিক্স ডাটা সেন্টারের সঙ্গে সংযোগ স্থাপন করবে। বিটিআরসি এই প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রযুক্তিবিদরা দেশের নিজস্ব অবকাঠামোর বদলে ভারতের ওপর নির্ভরতার প্রশ্ন তুলেছেন। সরকার জানায়, ওমানে ল্যান্ডিং রাইট না থাকার কারণে বর্তমানে সরাসরি সংযোগ সম্ভব নয়, তবে নতুন এসএমডব্লিউ-৬ ক্যাবলের মাধ্যমে ২০২৬ সালে এই সংযোগ স্থাপনের আশা রয়েছে। এটি বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যেভাবে ভোটের দাবি জানাচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক সেভাবে ভোটের দাবির সঙ্গে বিচার ও সংস্কারের দাবি করুন। সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি আমার দিকে পাথর ছুড়েন, আমি তার দিকে ফুল ছুড়ে বুকে টেনে নেব। দেবিদ্বারে ভেসে আসি নাই জানিয়ে বলেন, আগে দেখেছি, মাহফিল থেকে হুজুরদের দাড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। আপনারা দেখেছেন এক, দেড়শত কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন। যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায় নাই, দেশের সংস্কার চেয়েছিল। হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। কখনো অন্যায়ের কাছে আপস এবং মাথা নত করবো না।

28 Jun 25 1NOJOR.COM

আপনারা যেভাবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক সেভাবে ভোটের দাবির সঙ্গে বিচার ও সংস্কারের দাবি করুন। সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না: হাসনাত আব্দুল্লাহ

ঢাকায় আয়োজিত এক সম্মেলনে দেশ-বিদেশের পানি বিশেষজ্ঞরা ৫৪টি যৌথ নদীর উজানে পানি প্রত্যাহারজনিত ক্ষতি প্রকাশে বাংলাদেশের প্রতি আহ্বান জানান। তারা বারবার বন্যা, নদী শুকিয়ে যাওয়া ও প্রাকৃতিক পরিবেশের ভয়াবহ ক্ষতির বিষয়ে সতর্ক করেন, যা কৃষি, জীববৈচিত্র্য ও জীবিকা নির্বাহে প্রভাব ফেলছে। ভারতের ত্রিপুরা থেকে হঠাৎ পানি ছেড়ে দেওয়ার সাম্প্রতিক ঘটনাকে বড় বিপর্যয় হিসেবে তুলে ধরা হয়। নদী ব্যবস্থাপনায় একটি বহুপাক্ষিক সংস্থা গঠনের আহ্বান জানান তারা, রাজনৈতিক সীমারেখার চেয়ে প্রকৃতিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টানা কর্মবিরতির কারণে দেশের গার্মেন্ট খাতে প্রতিদিন প্রায় ২,৬০০ কোটি টাকার লেনদেন ব্যাহত হচ্ছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সতর্ক করে বলেছেন, ছোট ফ্যাক্টরিগুলো দেউলিয়া হয়ে পড়তে পারে, ফলে শ্রমিকদের জীবন ও শিল্প খাত ঝুঁকিতে পড়বে। ব্যবসায়ীরা এনবিআরের নজিরবিহীন অচলাবস্থার তীব্র সমালোচনা করে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। তারা চেয়ারম্যান অপসারণের বিপক্ষে থাকলেও রাজস্ব কার্যক্রম বন্ধ থাকায় জাতীয় অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলায় প্রায় ৬.৯০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য ৩৫ কোটি টাকা। বোকরান মনিপুর এলাকায় নির্মিত ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়। বন দখলের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এমন অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী লেখেন, ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে, যা কখনই আমার উদ্দেশ্য ছিল না। যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আরও লেখেন, আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। উল্লেখ্য, '৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আমাদের সঙ্গে একীভূত হয়েছিল' উল্লেখ করে একটি বার্তা দেওয়ায় সমালোচনার মুখে পড়েন এই নেতা।

28 Jun 25 1NOJOR.COM

৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে, যা কখনই আমার উদ্দেশ্য ছিল না: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনকে আগামী নির্বাচনে ভোটারদের কাছে প্রধান বিবেচ‍্য ইস‍্যু হিসেবে তুলে ধরবে এবি পার্টি। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বৈরাচারী সরকারের পতনের পর ঐকমত্যের বাইরে দেশ পুনর্গঠন ও সংস্কার সম্ভব নয়। সংবিধানে ৭০ অনুচ্ছেদ নিয়ে সব দল একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা এবং রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এর বাইরে গিয়ে সংবিধান নির্ধারিত প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নিয়েও রয়েছে তীব্র মতবিরোধ। এই সবকিছু বিবেচনায় নিয়েই আমাদের রাজনীতি করতে হবে। এদিকে দলের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরী তৃণমূল পর্যায়ে সংগঠন ছড়িয়ে দেওয়ার বার্তা দেন।

28 Jun 25 1NOJOR.COM

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনকে আগামী নির্বাচনে ভোটারদের কাছে প্রধান বিবেচ‍্য ইস‍্যু হিসেবে তুলে ধরবে আমার বাংলাদেশ পার্টি।

বাংলাদেশে প্রতি বছর গড়ে ৩.৩৬ মিলিয়ন বজ্রপাত হয় এবং এতে প্রায় ৩৫০ জনের মৃত্যু ঘটে বলে জানিয়েছেন রাইমসের আবহাওয়াবিদ খান মোহাম্মদ গোলাম রাব্বানী। আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবসে এক সেমিনারে তিনি জানান, সাম্প্রতিক সময়ে বজ্রপাত ১০% পর্যন্ত বেড়েছে। সুনামগঞ্জ, নেত্রকোণা ও সিলেট জেলাগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এপ্রিল-মে মাসে ঝুঁকি বেশি। দুর্যোগ ব্যবস্থাপনায় সিপিপিকে পূর্ণাঙ্গ দপ্তর হিসেবে গড়ে তোলার কাজ চলছে। অনুষ্ঠানে বজ্রপাতকালে নিরাপদ থাকার উপায় ও সচেতনতামূলক পরামর্শ তুলে ধরা হয়।

বিএনপি-সমর্থিত কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে ৫০০-র বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অর্জুনচর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নেতারা বলেন, কৃষকের উন্নয়নই দেশের অর্থনীতির ভিত্তি। প্রত্যেক কৃষককে ২০ কেজি সার ও ৫ কেজি উচ্চফলনশীল বীজ প্রদান করা হয়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, কোনো দল তাদের অবস্থান থেকে পি আর পদ্ধতিতে নির্বাচন চাইতেই পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে আমাদের সঙ্গে সংস্কার কমিশনের যে আলাপ-আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐকমত্য পাইনি। এই দেশের জন্য এটি প্রযোজ্য নয়।’ সালাহউদ্দিন বলেন, ‘আমরা বাংলাদেশে মানুষ ঐক্যবদ্ধ আছি, এ দেশের সব গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টাকে বলছিলাম- একটা কবিতাই লিখে ফেলেন, ‘হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য, আর কতকাল আলাপ আলোচনা করিবে, খানা-পিনা খাইবে সংস্কার করার জন্য’। আরো বলেন, সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে এই যদি নিয়ত হয় তাহলে কী ঐক্যমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করব। এই সময় জানান, সংস্কার বাইবেল নয়, এইটা অবিরাম রূপান্তর প্রক্রিয়া।

28 Jun 25 1NOJOR.COM

পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐকমত্য পাইনি। তা ছাড়া বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের ইতিহাস নাই। আমরা দেখেছি, এই দেশের জন্য এটি প্রযোজ্য নয়: সালাহউদ্দিন আহমেদ

টঙ্গী, গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ হয়, যা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে রণক্ষেত্রে পরিণত করে। স্যাটার্ন গার্মেন্টসের সামনে সংঘর্ষ, ধাওয়া পালটা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের কারণে অন্তত ১০ জন আহত হয়, যার মধ্যে পথচারীরাও রয়েছেন। আতঙ্ক ও ধোঁয়ার কারণে মহাসড়ক সাময়িক বন্ধ থাকে। দুই ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত মে মাসেও একই কারণে সংঘর্ষের ঘটনা ঘটে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনজন আওয়ামী লীগপন্থি সিনেট সদস্য—দুই শিক্ষক এবং একজন অনুষদ ডিন—শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের কারণে বার্ষিক সিনেট সভা ত্যাগ করেন। শিক্ষার্থীরা তাদের উপস্থিতি নিয়ে প্রতিবাদ জানায়, যারা জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলা এবং অভ্যুত্থান বিরোধী অবস্থানের সাথে যুক্ত বলে অভিযোগ রয়েছে। ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে দিতে তারা তাদের সরিয়ে দিতে চাপ দেয় এবং বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সদস্যরা সভাস্থল ত্যাগ করেন। শিক্ষার্থী সংগঠনগুলো ভবিষ্যত সভায় ফ্যাসিবাদীদের প্রবেশ বাধা দেয়ার ও দায়ী ব্যক্তিদের বিচারের প্রতিশ্রুতি দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিহত আইআরজিসি প্রধান হোসেইন সালামির জানাজার ছবি শেয়ার করে দেশের সাহসিকতা ও আত্মরক্ষার প্রশংসা করেছেন। তিনি দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের মাধ্যমে ইরানের গৌরব ও মর্যাদা রক্ষা করার কথা বলেছেন। ১৩ জুন থেকে ইসরায়েলের হামলায় নিহত সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও নাগরিকদের জন্য অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আরাগচি জাতির গৌরব সবচেয়ে মূল্যবান বলে উল্লেখ করেছেন, যা ইরানের ভবিষ্যতের জন্য আশা ও দৃঢ়তা জোগায়।

চীনের ইউনান প্রদেশে বিজ্ঞানীরা বাদুড়ের কিডনি থেকে ২০টি নতুন ভাইরাস শনাক্ত করেছেন, যার মধ্যে দুটি ভাইরাস হেন্দরা এবং নিপা ভাইরাসের কাছাকাছি জিনগতভাবেই সংশ্লিষ্ট। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৪২টি বাদুড়ের নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে। বাদুড়ের প্রস্রাবের মাধ্যমে ফল ও পানির উৎস দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যতের মহামারী রোধে প্রতিষেধক উন্নয়ন ও গবেষণার গুরুত্ব বিবেচনা করা হচ্ছে, তবে এখনই কোনো তাত্ক্ষণিক হুমকি নেই।

দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান অপসারণের দাবিতে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি শুরু করেছেন। ২৮ জুন সকাল থেকে এই কর্মসূচি কার্যক্রমে আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। কাস্টমস অফিস খোলা থাকলেও কাজ হচ্ছে না, যার ফলে বিল অব এন্ট্রি ও পরীক্ষণ কার্যক্রম দেরি হচ্ছে। ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ এবং শাটডাউন প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পিত তাংটার্ন সিনাওত্রার বিরুদ্ধে ব্যাংককে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে পদত্যাগের দাবি জানায়, যখন একটি ফোনালাপ ফাঁস হয় যেখানে কম্বোডিয়া ও থাই সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য প্রকাশ পায়। এই ঘটনার কারণে প্রধান জোট থেকে একটি গুরুত্বপূর্ণ দল সমর্থন প্রত্যাহার করে সরকারের সংখ্যাগরিষ্ঠতা দুর্বল হয়। প্রবীণ নাগরিক ও সাবেক ইয়েলো শার্ট কর্মীরাও প্রধানমন্ত্রীকে দেশের সার্বভৌমত্বে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ করে। থাকসিনপন্থী রেড শার্ট ও রাজতন্ত্র-সমর্থিত ইয়েলো শার্টদের মধ্যে রাজনৈতিক বিভাজন গভীর হচ্ছে।

গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করেছে, মার্কিন-ইসরাইলি সহায়তা কেন্দ্র থেকে বিতরণ করা আটার বস্তায় মাদক জাতীয় ওষুধ অক্সিকোডন পাওয়া গেছে। এই ওষুধ অত্যন্ত আসক্তিকর ও প্রাণঘাতী। কিছু বস্তায় এই ওষুধ গুঁড়ো আকারে মিশিয়ে দেওয়া হয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। স্থানীয়রা ও চিকিৎসকরা এটিকে গাজাবাসীকে ভিতর থেকে ধ্বংস করার পরিকল্পিত প্রয়াস বলছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়েছে প্রমাণস্বরূপ ছবি। গাজা কর্তৃপক্ষ বলছে, মানবিক সহায়তার ছদ্মবেশে ইসরাইল এই বিষ প্রয়োগ করছে।

ইরান-ইসরাইল উত্তেজনা প্রশমিত হলেও ইরানের ইস্পাহানের গোপন পারমাণবিক ঘাঁটি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘাঁটি ভূগর্ভে গড়ে তোলা এবং সেখানে দেশের প্রায় ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষিত। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্বীকার করেছেন, বাংকার-বাস্টার বোমাও এত গভীরে পৌঁছাতে অক্ষম। সেখানে কেবল সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে, গোয়েন্দা রিপোর্ট ও বিশেষজ্ঞরা বলছেন, ইরান হয়তো আগেই ইউরেনিয়াম সরিয়ে নিয়ে গেছে, ফলে তাদের পারমাণবিক সক্ষমতা এখনও অক্ষত রয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জাতীয় নির্বাচনের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এখনই প্রস্তুতি শুরুর আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে এক বৈঠকে তিনি নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, সুশাসন একদিনে সম্ভব নয়, তবে এখন নেওয়া পদক্ষেপগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় বৈধ অস্ত্রও জমা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে খুলনায় কেএমপি কমিশনার মো. জুলফিকার আলীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। খুলনা প্রেস ক্লাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলামের সঙ্গে সাক্ষাতে তারা এই সহযোগিতা চান। জুলাই মাসের আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারী এসআই সুকান্তকে আটকের পর ছেড়ে দেওয়ায় এ বিক্ষোভ শুরু হয়। প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বিষয়টি জানানোর অনুরোধ জানান প্রেস সচিবকে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তারেকের পক্ষ থেকে ফুলের তোড়া ও কেক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান এ বি এম আব্দুস সাত্তার। এ সময় প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম ফুলের তোড়া ও কেক গ্রহন করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, ফুলেল শুভেচ্ছা পেয়ে প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

28 Jun 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইসলামী আন্দোলনের সমাবেশে এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, ‘বিগত দিনে পাঞ্জাবি-টুপি পরা লোকদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আগামীতে দেশ, জনগণ ও খুনিদের বিচার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকব। আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আর আসতে পারবে না। যত বড় খুনিই হোক তাদের প্রতিহত করা হবে।’ তিনি বলেন—কারও অপপ্রচার বা প্রোপাগান্ডায় কিছু যায়-আসে না। চব্বিশ পরবর্তী বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে সামনে রেখে কিছু হবে না। এ সময় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে সারজিস মতামত ব্যক্ত করেন।

28 Jun 25 1NOJOR.COM

‘বিগত দিনে পাঞ্জাবি-টুপি পরা লোকদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আগামীতে দেশ, জনগণ ও খুনিদের বিচার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকব। আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আর আসতে পারবে না: সারজিস

কর্মচারী সংগঠনগুলো অধ্যাদেশ বাতিলের আন্দোলন করলেও এখন তারা সংশোধনে সম্মত হয়েছে বলে জানা গেছে। উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতারা ১৯৭৯ সালে সরকারি চাকরির (বিশেষ বিধান) যেসব ধারা সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ এ ঢুকেছে- তা বাদ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। জানা গেছে, অধ্যাদেশে অনানুগত্যের যে ধারা নতুন করে যুক্ত হয়েছে- তা বাদ দিতে উভয়পক্ষ সম্মত হয়েছে। চাকরি থেকে অপসারণের যে ধারা অধ্যাদেশে ঢুকেছে তা-ও বাদ দেওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে। তবে বাধ্যতামূলক অবসরের ধারা যুক্ত হয়েছে।অধ্যাদেশ পর্যালোচনায় আইন উপদেষ্টাকে আহ্বায়ক করে গঠন করা উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতাদের মধ্যে গত ২৫ জুন অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

28 Jun 25 1NOJOR.COM

উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতারা ১৯৭৯ সালে সরকারি চাকরির (বিশেষ বিধান) যেসব ধারা সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ এ ঢুকেছে- তা বাদ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে বাধ্যতামূলক অবসরের ধারা যুক্ত হয়েছে।

রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার একটি আবাসিক হোটেল থেকে বের করে এনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঐ নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গণঅভ্যুত্থানের হামলার তানোর থানার মামলায় তিনি জামিনে ছিলেন। এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি বলেন, ‘মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাকে পুলিশে সোপর্দ করা হলে গণঅভ্যুত্থানের একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। তাকে আদালতে পাঠানো হবে।’

28 Jun 25 1NOJOR.COM

রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে আবাসিক হোটেল থেকে বের করে এনে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৭ হাজার ১শ জন শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে ৬ কোটি ৪১ লাখ ২ হাজার টাকার বিশেষ অনুদান দিতে যাচ্ছে সরকার। অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছে ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৫০ জন শিক্ষক-কর্মচারী, ৪ হাজার ৪৭ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২ হাজার ৭০২ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, অনুদান প্রদানের ক্ষেত্রে অনগ্রসর এলাকার উন্নয়নশীল শিক্ষা প্রতিষ্ঠান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষক-কর্মচারী এবং দুঃস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগাক্রান্ত, দরিদ্র, মেধাবী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে।

28 Jun 25 1NOJOR.COM

দেশের ৭ হাজার ১শ জন শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে ৬ কোটি ৪১ লাখ ২ হাজার টাকার বিশেষ অনুদান দিচ্ছে সরকার।

এলডিপির মহাসচিব মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে জামায়াতের আমির দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চান। এ ক্ষমা চাওয়াটা একটি রাজনৈতিক ব্যক্তির আদর্শ ও নিদর্শন। স্বাধীনতার এতো বছর পরে যখন তারা নিজেদের ভুল ও ত্রুটি উপলব্ধি করে জাতির কাছে ক্ষমা চাইতে পারে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি সেটা অবশ্যই ক্ষমার যোগ্য। আমি ও আমার দলের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই।' তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া সরকারের মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার নেই। যখন কোনো নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেবে মানবিক করিডোর দেওয়া যায় কি না।

28 Jun 25 1NOJOR.COM

১৯৪৭ থেকে আজ পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডের জন্য সম্প্রতি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ নিঃশর্ত ক্ষমা চাওয়াকে সাধুবাদ জানিয়েছেন এলডিপির মহাসচিব মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি বহুবার বলেছি, রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের।’ তিনি বলেন, ‘যেখানে রুশ সেনারা পা রাখে, তা আমাদের।’ পুতিনের এমন অবস্থানের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেখানে রুশ সেনা যায় সেখানেই তারা নিয়ে আসে মৃত্যু, ধ্বংস আর বিভীষিকা।’ এছাড়া ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন এবার সম্পূর্ণ খোলামেলাভাবে বলেছেন তিনি শুধু ইউক্রেনই নয়, বেলারুশ, বাল্টিক রাষ্ট্র, মলদোভা, ককেশাস এবং কাজাখস্তানের দিকেও নজর দিয়েছেন।’ এদিকে, ইউরোপীয় দেশগুলো ও কানাডা ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত থাকার ঘাটতি পূরণে ভূমিকা রাখবে।

28 Jun 25 1NOJOR.COM

আমি বহুবার বলেছি, রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের। যেখানে রুশ সেনারা পা রাখে, তা আমাদের: পুতিন

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজের পবিত্র রথযাত্রা ২০২৫ উপলক্ষ্যে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছে যে, এ বছরের রথযাত্রা উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আরও বলা হয়, এই মহান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট সকল সরকারি বিভাগকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এছাড়া বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দল, গণমাধ্যম স্বেচ্ছাসেবকসহ জনসাধারণেরও প্রশংসা করা হয়।

28 Jun 25 1NOJOR.COM

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে ইসকন বাংলাদেশ।

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন। সেখানে উত্থাপিত ১৬ দফা দাবিগুলো হলো— সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মূল নীতিরূপে পুনঃস্থাপন। সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন। জুলাই সনদের ঘোষণা ও শোষণমুক্ত রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐকমত্য। মৌলিক রাষ্ট্র সংস্কার। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। পতিত ফ্যাসিবাদের বিচার ও পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার কূটনৈতিক পদক্ষেপ। পাচার করা অর্থ উদ্ধার ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ। সন্ত্রাস, চাঁদাবাজ ও খুনখারাবি রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা। ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ ও দেশবিরোধী চুক্তির বাতিল। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান প্রণয়ন। দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা। হয়রানিমূলক মামলা বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার। ইসলাম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের আলোকিত আদর্শ বাস্তবায়নের আহ্বান।

28 Jun 25 1NOJOR.COM

সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মূল নীতিরূপে পুনঃস্থাপন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ১৬ দাবি উত্থাপন করেছে ইসলামী আন্দোলন।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই আগস্টেই তাদেরকে সম্মান দিতে হবে।‌রিজভী বলেন, আমরা ১ জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। তারেক রহমান জুলাই আন্দোলনে সারাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। রিজভী বলেন, আমার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রথম কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন করেছি। তিনি বলেন, আমাদের অর্থনীতি ও সামাজিক সংকট রয়েছে। মব কালচার আছে। এসব থেকে মুক্ত হতে হবে। উল্লেখ্য, ১ জুলাইয়ের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে বিএনপির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন তারেক রহমান।

28 Jun 25 1NOJOR.COM

আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই আগস্টেই তাদেরকে সম্মান দিতে হবে: রিজভী

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৪ জন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি যানবাহনের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানের একটি অংশ। জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছে।

28 Jun 25 1NOJOR.COM

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৪ জন।

প্রেস উইং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ নিয়ে বৃহস্পতিবার সর্বশেষ আলোচনায় বাংলাদেশের পক্ষে ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ নেতৃত্ব দেন। এ নিয়ে ইউএনসিটিএডি সাবেক বাণিজ্য নীতি প্রধান রহমান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে। উভয় পক্ষই চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, ট্রাম্পের বাড়তি ৩৭ শতাংশ শুল্ক থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে চুক্তির একটি খসড়া বাংলাদেশে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। খসড়ার ওপর মতামত ওয়াশিংটনে পাঠিয়েছে ঢাকা।

28 Jun 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ নিয়ে বৃহস্পতিবার সর্বশেষ আলোচনায় ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ নেতৃত্ব দেন।

পরমাণু অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করলে যুক্তরাষ্ট্র ইরানে "অবশ্যই" বোমাবর্ষণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে জয় পাওয়ার খামেনির দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। খামেনিকে সহিংস ও মিথ্যাবাদী আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। যদিও গোয়েন্দা রিপোর্টে ক্ষতি সীমিত বলেই উল্লেখ করা হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরান ধ্বংস হয়ে গেছে এবং পারমাণবিক কার্যক্রম ফের চালু হলে যুক্তরাষ্ট্র আবার হামলা চালাবে।

বাংলাদেশে এনবিআরের চলমান ধর্মঘটে আমদানি-রফতানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার জেরে আন্তর্জাতিক বায়াররা শিপমেন্ট ও রফতানি অর্ডার বাতিলের হুমকি দিচ্ছে। সীমিত সময় অফিস চালু থাকায় কাস্টমস ক্লিয়ারেন্সে দেরি হচ্ছে, বাড়ছে খরচ ও লিড টাইম। ব্যবসায়ীরা গভীর অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে দ্রুত সংলাপ শুরুর আহ্বান জানান। পাশাপাশি, জাতীয় অর্থনীতির স্বার্থে শর্তহীনভাবে কাজে ফেরার অনুরোধ করেন এনবিআর কর্মকর্তাদের প্রতি।

28 Jun 25 1NOJOR.COM

রফতানি ব্যাঘাতে এনবিআরের ধর্মঘটে অর্ডার বাতিলের হুমকি বায়ারদের

ইসরাইলি আগ্রাসনে শহীদ হওয়া ৬০ জনেরও বেশি ইরানির জন্য শনিবার সকালে তেহরানে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, সাংবাদিক এবং বহু নারী-শিশুসহ সাধারণ নাগরিকদের জন্য শোকাহত জনতা অংশ নেন। শহীদদের ইরানের পতাকায় মোড়ানো কফিন তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আজাদি স্কয়ার পর্যন্ত বহন করে নিয়ে যাওয়া হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানাজায় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, যুদ্ধে ছয়শত ইরানী শহিদ হন।

28 Jun 25 1NOJOR.COM

ইসরাইলি আগ্রাসনে শহীদ হওয়া ৬০ জনেরও বেশি ইরানির জন্য শনিবার সকালে তেহরানে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়েছে।

হারেৎজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার খাদ্য সহায়তার জন্য জড়ো হওয়া নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলের উচ্চপর্যায়ের কমান্ডাররা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। ঘটনাটি সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের আওতায় এসেছে। গাজার কর্তৃপক্ষ জানায়, খাদ্যের জন্য অপেক্ষারত অবস্থায় এখন পর্যন্ত ৫৪৯ জন নিহত ও ৪ হাজারের বেশি আহত হয়েছেন। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে, রিপোর্টকে ভিত্তিহীন ও অপপ্রচারমূলক বলে অভিহিত করেছে। গাজার সরকার এই হামলাকে মানবতাবিরোধী এবং পরিকল্পিত গণহত্যা বলে নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার নতুন ডিজিটাল সার্ভিসেস ট্যাক্সকে ‘সরাসরি আক্রমণ’ আখ্যা দিয়ে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধ করেছেন। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করবেন। সম্প্রতি অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ইতিবাচক পরিবেশ এই সিদ্ধান্তে বিঘ্নিত হলো। কানাডা সোমবার থেকে আমাজন, গুগলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানির ডিজিটাল আয়ের ওপর ৩% কর আরোপ করবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তদন্ত শেষে পাল্টা শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে।

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ বেশ কিছু দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার সকালে কিছু কর্মকর্তা প্রবেশ করতে পারলেও বেলা ১১টা থেকে এনবিআরের প্রধান গেট বন্ধ করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ফলে আগারগাঁওয়ে অনেকটা অবরুদ্ধ অবস্থায় রয়েছে এনবিআর। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলছেন, পরিষদের সভাপতিসহ নেতাদের এনবিআর প্রাঙ্গণে প্রবেশে বাধা প্রদান করায় গেটের সামনে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান গ্রহণ করেছি। এনবিআরের বর্তমান চেয়ারম্যানের অপসারণ ছাড়া কোনো ধরনের আলোচনা ফলপ্রসূ হবে না। আজ ঢাকাসহ দেশের অন্যান্য অফিস থেকেও কর্মকর্তা-কর্মচারীরা আসতেছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

28 Jun 25 1NOJOR.COM

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ বেশ কিছু দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যদি ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি চান, তাহলে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য কথা বলা থেকে দূরে থাকা উচিত। আরাগচি লেখেন, ‘ইরানিদের দৃঢ়তা ও জটিলতা বিশ্বের কাছে সুপরিচিত, যা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল। আমাদের স্বাধীনতাকে মূল্য দেই এবং অন্য কাউকে আমাদের ভাগ্য নির্ধারণ করতে দেই না।’ আরও লেখেন, ‘শক্তিশালী ইরানি জনগণ বিশ্বকে দেখিয়েছে যে, আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস এড়াতে ইসরাইলের ‘বাবার’ কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারা হুমকি এবং অপমানকে সদয়ভাবে গ্রহণ করেন না। যদি ইসরাইলের ভ্রম তাদেরকে ভুল দিকে পরিচালিত করে, তাহলে ইরান তার আসল ক্ষমতা উন্মোচন করতে দ্বিধা করবে না আর তা ইরানের শক্তি সম্পর্কে যেকোনো বিভ্রান্তির অবসান ঘটাবে।

28 Jun 25 1NOJOR.COM

ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি চান, তাহলে তার ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য কথা বলা থেকে দূরে থাকা উচিত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ব্লুমবার্গ জানিয়েছে, ইসরাইলি সরকার অনুমান করেছে যে, ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় ৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। ইসরাইলের অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, ইরান প্রায় দুই সপ্তাহের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছিল। যার ফলে ইসরাইলি অবকাঠামোর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়।

28 Jun 25 1NOJOR.COM

ইসরাইলি সরকার অনুমান করেছে যে, ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় ৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

কঙ্গো-রুয়ান্ডা চুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব। ট্রাম্প বলেন, তার বিশ্বাস, গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। এ সংঘাত বন্ধে যারা কাজ করছেন, তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে। এদিক যুদ্ধবিরতি বিষয়ে হামাস বলেছে, যুদ্ধ শেষ করার যেকোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত। তবে ইসরাইল বলছে, যুদ্ধ তখনই শেষ হবে, যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে।

28 Jun 25 1NOJOR.COM

গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব: ট্রাম্প

মসজিদ আল-আকসার চত্বরে পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ-গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির। বলা বাহুল্য, আল-আকসা চত্বর বিষয়ক লিখিত যেসব আইন ও বিধিনিষেধ রয়েছে— বেন-গেভিরের এই অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। জানা গেছে, তিন সপ্তাহ আগে আল-আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে তার দপ্তরে গিয়েছিল কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা। তাদের সঙ্গে বৈঠক শেষে বেন-গেভির এই অনুমতি দিয়েছেন। বৈঠকে তিনি বলেছিলেন, আমি চাই, পুরো আল-আকসা চত্বরজুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক।

28 Jun 25 1NOJOR.COM

মসজিদ আল-আকসার চত্বরে পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ-গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন ১,২২০ দিনের বেশি সময় ধরে চলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সম্পূর্ণ রাশিয়ার অংশ করে নেবার পরিকল্পনা করছেন এবং সে লক্ষ্যে যুদ্ধ জোরদার হয়েছে। ইউক্রেনের সামনে প্রায় ৬৯৫,০০০ রুশ সৈন্য অবস্থান করছে, বিশেষ করে কৌশলগত শহর পোকরভস্ক ঘিরে রুশ সেনা ব্যাপক জড়ো হয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক সাহায্য স্থগিত করলেও, ইউরোপ ও কানাডা ২০২৫ সালের প্রথমার্ধে ৩৫ বিলিয়ন ডলার সমপরিমাণ সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্য ও নরওয়ে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, আর ইউক্রেন নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনে কাজ করছে। ইউক্রেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা রাশিয়ার জন্য বড় উদ্বেগের কারণ। ইউরোপীয় ইউনিয়নের সদস্যর মধ্যে ঐকমত্য না হওয়ায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হয়নি, তবে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।

28 Jun 25 1NOJOR.COM

রাশিয়া ইউক্রেনের চারপাশে সামরিক অভিযান তীব্র করছে, কিয়েভে বাড়ছে ইউরোপীয় সমর্থন

গত ২৪ ঘন্টায় একনজরে ২০৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।