Web Analytics

শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেছেন, ‘গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স প্রস্তুত, ইউরোপও প্রস্তুত।’ ইসরাইল সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে সমালোচনা বাড়তে থাকায় তিনি বলেন, এ উদ্যোগ ইসরাইলের সেই উদ্বেগও দূর করবে যে হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ত্রাণ সহায়তা দখল করে নিচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী গাজায় খাদ্য বিতরণের সময় নিহত ‘৫০০ মানুষের মৃত্যুতে’ ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, ইসরাইলি সামরিক কমান্ডাররা গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক হারেৎস। একে ‘মিথ্যা রক্ত অপবাদ’ হিসেবে আখ্যা দেন নেতানিয়াহু।

29 Jun 25 1NOJOR.COM

গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স প্রস্তুত, ইউরোপও প্রস্তুত: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো

নিউজ সোর্স

গাজায় খাদ্য বিতরণ নিরাপদ করতে সহায়তার প্রতিশ্রুতি ফ্রান্সের

ইসরাইল সমর্থিত ত্রাণকেন্দ্রগুলোতে বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে ফ্রান্স গাজায় খাদ্য বিতরণ নিরাপদ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।