Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকা প্রতিবছর ইসরাইলকে রক্ষা ও সমর্থন দিতে অন্যান্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আমরা এটা সহ্য করব না।’ তিনি বলেন, ‘নিয়ন্ত্রণহীন প্রসিকিউটররা নেতানিয়াহুর সঙ্গে যা করছে তা পাগলামি।’ তিনি দাবি করেন, এ বিচারিক প্রক্রিয়া নেতানিয়াহুর পক্ষে হামাস এবং ইরানের সঙ্গে আলোচনার কাজে বাধা সৃষ্টি করবে।ট্রাম্প জানান, ‘এ মুহূর্তে নেতানিয়াহু হামাসের সঙ্গে একটি চুক্তির জন্য আলোচনা করছেন।’ শুক্রবার ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যুদ্ধবিরতি শিগগিরই হতে পারে। প্রসঙ্গত, নেতানিয়াহুর বিরুদ্ধে নিজ দেশে দুর্নীতির অভিযোগে চলা মামলায় স্বাক্ষী গ্ৰহণ দুই সপ্তাহের জন্য স্থগিতের আবেদন করেছিল নেতানিয়াহু, আদালত মঞ্জুর করে নি!

29 Jun 25 1NOJOR.COM

আমেরিকা প্রতিবছর ইসরাইলকে রক্ষা ও সমর্থন দিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। নিয়ন্ত্রণহীন প্রসিকিউটররা নেতানিয়াহুর সঙ্গে যা করছে তা পাগলামি। আমরা এটা সহ্য করব না: ট্রাম্প

নিউজ সোর্স

নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার ‘সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলতে দেওয়া যুক্তরাষ্ট্র ‘সহ্য করবে না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।