এনবিআরের জটিলতায় শিপমেন্ট-রফতানি আদেশ বাতিলের হুমকি বায়ারদের
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে সৃষ্ট জটিলতায় বায়াররা (ক্রেতা) শিপমেন্ট ও রফতানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। শনিবার (২৮ জুন) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।