Web Analytics

গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ জানান, গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে— এমন সামগ্রী রপ্তানির জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি। সম্প্রতি নিউজ হয়, কানাডা থেকে ইসরায়েলে এখনও অস্ত্র যাচ্ছে। এ প্রসঙ্গে আনন্দ বলেন, “প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বিকৃত।” তিনি ব্যাখ্যা করেন, “প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল ধাঁচের। এগুলোর সঙ্গে এমন যন্ত্রও ছিল, যা আগ্নেয়াস্ত্রকে সাধারণ গোলাবারুদ ব্যবহারে অকার্যকর করে তোলে। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। যদি কেউ এমন কিছু ব্যবহারের চেষ্টা করে, তা হলেও সেটির জন্য লাইসেন্স লাগবে— আর সেই লাইসেন্স কখনোই দেওয়া হতো না।” আরও নিশ্চিত করেন, “লাইসেন্স স্থগিত হওয়ার আগ থেকেই কোনো কানাডীয় প্রতিষ্ঠান ইসরায়েলে মর্টার সরবরাহ করেনি।" আনন্দ জানান, কোনো প্রতিষ্ঠান যদি বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহৃত হতে দেব না।

03 Aug 25 1NOJOR.COM

গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সূচনা বক্তব্য শুরু হয়, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর অনুমতি সাপেক্ষে সম্প্রচার করা হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারকাজ চলছে। এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি কি না নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। এর আগে রোববার সকাল ১০টার দিকে মামলার স্বাক্ষ্য দিতে সাবেক আইজিপিকে আদালতে আনা হয়।

03 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

ইউক্রেনে সাম্প্রতিক জুলাই মাসে ৬ হাজারের বেশি রেকর্ড ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলায় কয়েক ডজন মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এছাড়া বহু বাড়িঘর, একটি কিন্ডারগার্টেন এবং অ্যাম্বুলেন্সসহ বেসামরিক লক্ষ্যবস্তুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, রুশ ড্রোন হামলার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ পরিসংখ্যানগুলো অনুমানের ওপর ভিত্তি করে। এছাড়া গত ৯ জুলাই কেবল এক রাতেই রুশ বাহিনী পশ্চিম ইউক্রেনে রেকর্ড ৭৪১টি ড্রোন এবং ডিকয় নিক্ষেপ করেছে, যা গত বছরের পুরো জুলাই মাসে তাদের উৎক্ষেপিত ড্রোনের সংখ্যার চেয়েও বেশি। ৯ জুলাইয়ের এই হামলার একদিন পরই ট্রাম্প জানিয়েছিলেন, তার প্রশাসন ইউক্রেনকে আরও ‘প্রতিরক্ষামূলক অস্ত্র’ পাঠাতে সাহায্য করবে। তবে মজুদ সংকটে কথা রাখেননি। এএফপির তথ্য অনুযায়ী, জুলাই মাসে রাশিয়া ইউক্রেনে ১৯৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জুন মাস ছাড়া এ বছরের যেকোনো মাসের তুলনায় বেশি।

03 Aug 25 1NOJOR.COM

ইউক্রেনে সাম্প্রতিক জুলাই মাসে ৬ হাজারের বেশি রেকর্ড ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন হামলায় কয়েক ডজন মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।

চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, নারী নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নোংরামি ও কুৎসা রটিয়ে তাদের রাজনীতি থেকে মাইনাস করার অপচেষ্টা চালানো হচ্ছে। লিজা বলেন, চট্টগ্রামে একসময় অনেক মেয়ে রাজনীতিতে ছিল। আজ তারা হারিয়ে গেছে। আজ আমাকে নিয়েও নোংরামি শুরু হয়ে গেছে। শুধু আমাকে মাইনাস করার জন্যই একের পর এক বাজে বয়ান তৈরি করা হচ্ছে। আপনারা যারা বড় ভাই, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্লিজ এসব বন্ধ করুন। আরো বলেন, চট্টগ্রামের কিছুসংখ্যক মানুষের স্বার্থের কাছে, তাদের চাওয়া-পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে। কিছু ভাই-ব্রাদার কেন্দ্রের সঙ্গে লিয়াজোঁ করে চট্টগ্রামে একটার পর একটা কোরাম বানিয়েছেন। এর দায় আপনাদের নিতে হবে।

03 Aug 25 1NOJOR.COM

চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদ সফর সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান এই গুরুত্বপূর্ণ সফরে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অপেক্ষা করছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পথ তৈরি করবে। শরিফ লেখেন, ‘আমার ভাই, ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানে তার সরকারি সফরে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি।’ এর আগে শনিবার সফররত ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানানোর পর, ‘পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে লেখেন, পাকিস্তান এবং ইরান দুটি দেহে এক আত্মা।’

03 Aug 25 1NOJOR.COM

আমার ভাই, ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানে তার সরকারি সফরে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি: শাহবাজ শরিফ

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। আরো জানিয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে ৩৯ জন নিহত এবং ৮৪৯ জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৪২২ জনে পৌঁছেছে।

03 Aug 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রনালয়

চুয়াডাঙ্গা জেলায় পারিবারিক অস্থিরতা, ব্যক্তিগত স্বার্থপরতা, পরকীয়া, বাল্যবিবাহ, বনিবনা না হওয়া ও মতবিরোধসহ নানা কারণে ভেঙে পড়ছে দাম্পত্য সম্পর্ক। চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জেলায় মোট বিবাহ হয়েছে ৮ হাজার ১০৬টি, আর বিচ্ছেদ ঘটেছে ৫ হাজার ৫২১টি। চুয়াডাঙ্গা সদর উপজেলা মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজি শামসুল হক জানান, বিবাহবিচ্ছেদের পেছনে প্রধান কারণ হচ্ছে পরকীয়া। এছাড়া সংসারে বনিবনা না হওয়া, স্বামীর প্রবাস জীবন, পারস্পরিক অবিশ্বাসসহ নানা কারণে সংসার ভেঙে যাচ্ছে।

03 Aug 25 1NOJOR.COM

চুয়াডাঙ্গা জেলায় নানা কারণে ভেঙে পড়ছে দাম্পত্য সম্পর্ক। ২০২৪ সালে জেলায় মোট বিবাহ হয়েছে ৮ হাজার ১০৬টি, আর বিচ্ছেদ ঘটেছে ৫ হাজার ৫২১টি!

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক দোকানকর্মীকে হত্যা মামলায় চট্টগ্রামে প্রথম চার্জশিট দাখিল করেছে পুলিশ। এতে সাবেক তিন মন্ত্রীসহ মোট ২৩১ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বেশিরভাগ আসামিই পলাতক রয়েছেন। পুলিশ জানায়, ২০২৪ সালের ৩ আগস্ট বহদ্দারহাট এলাকায় গুলিতে শহীদ হন শহিদুল ইসলাম শহিদ। তিনি স্থানীয় একটি জুতার দোকানে কর্মরত ছিলেন। নিহতের ভাই ওই বছরের ১৫ আগস্ট চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নুরুল হক চলতি বছরের ৩০ জুলাই আদালতের প্রসিকিউশন বিভাগে চার্জশিট জমা দেন। ৩১ জুলাই চার্জশিটটি জমা দেওয়া হয় চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে। চার্জশিটে আসামি করা হয়েছে, হাছান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, রেজাউল করিম চৌধুরী, এ জে এম নাসির উদ্দিনসহ প্রমূখকে। আন্দোলনকারীদের দাবি ছিল, শহিদ পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের গুলিতে নিহত হন। তবে পুলিশ জানায়, তারা কেবল টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে, গুলি চালায়নি। মেয়রের বাসায় নিরাপত্তা দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল।

03 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক দোকানকর্মীকে হত্যা মামলায় চট্টগ্রামে প্রথম চার্জশিট দাখিল করেছে পুলিশ। এতে সাবেক তিন মন্ত্রীসহ মোট ২৩১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বগুড়ায় আবারো জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার রাতে ৩০-৩৫ জনের একদল অজ্ঞাত ব্যক্তি শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার কাছে ওই কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ঘটনায় জেলা জাতীয় পার্টির নেতারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। বগুড়া জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন জানান, শুক্রবার রাত ৯টা পর্যন্ত তারা কয়েক জন নেতাকর্মী সংগঠন কার্যালয়ে ছিলেন। এরপর তারা চা পানের জন্য শহরের সাতমাথায় যান। রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ওসি জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

03 Aug 25 1NOJOR.COM

বগুড়ায় আবারো জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার রাতে ৩০-৩৫ জনের একদল অজ্ঞাত ব্যক্তি শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার কাছে ওই কার্যালয়ে ভাঙচুর চালায়।

কক্সবাজারের সন্ধ্যায় উড়োজাহাজের গন্তব্য ঢাকা। হঠাৎই ঝটকা— রানওয়ের মাঝখানে ছুটে আসা একটি কুকুরের সঙ্গে ধাক্কা! মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ, থেমে যায় উড়োজাহাজের গতি, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইটের সঙ্গে এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটটির যাত্রা প্রায় এক ঘণ্টা পিছিয়ে যায়। উড়োজাহাজটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন। ধাক্কায় কুকুরটি মারা যায়। বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান, দিনের বেলায় কুকুরের উপদ্রব কম থাকলেও সন্ধ্যার পর রানওয়ে এলাকায় কুকুরের বিচরণ বেড়ে যায়। আলো কম থাকায় ঝুঁকি আরও বাড়ে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য বিমানবন্দরে নিরাপত্তা দায়িত্বে থাকলেও এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।

03 Aug 25 1NOJOR.COM

কক্সবাজারে উড়োজাহাজ রানওয়ের মাঝখানে কুকুর ছুটে এসে ধাক্কা খায়, কুকুরটি মারা গেলেও যাত্রীরা নিরাপদ, পিছিয়ে যায় ফ্লাইট।

ধর্মীয় অনুভূতির সুরক্ষা ও সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দুটোই রাষ্ট্রকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। এক বিবৃতিতে বলেছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে রাসূলের (সা.) নামে কটূক্তিকারী হিন্দু ব্যক্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারী উভয়পক্ষের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে এর নেপথ্যে ভারতীয় সংশ্লিষ্টতা আছে কিনা তা খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ নিতে হবে সরকারকে। আরও বলেন, এর আগেও রংপুরে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। এসবের পিছনে আওয়ামী লীগের ইন্ধন ছিল বলেও সংগঠনটি জানায়। আরো বলে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৯ জন হিন্দু যুবক গ্রেফতার হয়েছে। জমি-জমা সংক্রান্ত হানাহানির ঘটনাকেও কিছু মিডিয়ায় ‘সাম্প্রদায়িক’ হামলা হিসেবে দেখিয়ে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও অপপ্রচার চালানো হয়েছিল। ফলে এ ধরনের ঘটনার সঙ্গে ভারত ও পতিত ফ্যাসিস্টদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা অমূলক নয়।

03 Aug 25 1NOJOR.COM

ধর্মীয় অনুভূতির সুরক্ষা ও সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দুটোই রাষ্ট্রকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৮০১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য মামলার আরও ৫৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অভিযানে দুটি ওয়ান শুটারগান ছাড়াও পিস্তল, রিভলবার, বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

03 Aug 25 1NOJOR.COM

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ: পুলিশ হেডকোয়ার্টার্স

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আত্মিক ও প্রাকৃতিক। দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি অর্থনৈতিক বাণিজ্য এবং উভয়কেই তা আরও মজবুত করতে হবে। জানা গেছে, ভারতের প্রতি বাংলাদেশ সরকারের উচ্চ আস্থা এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি ত্রিপুরায় তিন দিনের সফরে এসেছেন। সফরের প্রথম দিন শুক্রবার হাইকমিশনার রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট ও আগরতলা স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন। এরপর তিনি ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া, অভিবাসন ও শুল্ক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

03 Aug 25 1NOJOR.COM

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আত্মিক ও প্রাকৃতিক।

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। এ বিষয়ে শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ দাবি করেন, আমাদের নেতা-কর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। ফাঁস হওয়া চিঠিতে বলা হয়, এই চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারও সঙ্গে শেয়ার করিস বা আইনি পথে যাস, তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ যাতে কেউ খুঁজে না পায় তার ব্যবস্থা আমরা করব। প্রশাসন সব সময় তোর সঙ্গে থাকবে না।

03 Aug 25 1NOJOR.COM

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএনপি নেতা মীর হেলাল বলেছেন, তারেক রহমান এমন এক আদর্শিক নেতা যার চিন্তা-চেতনায়, মন ও মননে শুধুই বাংলাদেশ। তার মতো একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতৃত্বকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই। তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনের বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

03 Aug 25 1NOJOR.COM

তারেক রহমান এমন এক আদর্শিক নেতা যার চিন্তা-চেতনায়, মন ও মননে শুধুই বাংলাদেশ। তার মতো একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতৃত্বকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই: মীর হেলাল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। তিনি বলেন, মন থেকে খুব টানছিল যে, ওই হাসপাতালে যাই। আমি বেলা ১১টার দিকে গিয়েছি সেখানে। ভেতরে ঢুকা সম্ভব না। কী কারণে আমাকে ঢুকতে দেবে? যাওয়ার পেছনে কারণ একটাই, একটা ফিলিংস কাজ করছিল। জানতাম, আমি ঢুকতে পারব না। তারপরও গিয়েছি। হাসপাতালের বাইরে কিছুক্ষণ ঘুরাঘুরি করে চলে এসেছি। তিনি বলেন, বাসায় এসে টিভির সামনে অপেক্ষা করছিলাম, হঠাৎ দেখলাম ডা. জাহাঙ্গীর কবীর সাহেব টিভি পর্দায় চলে এলেন। যখন তিনি হাসতে হাসতে বসলেন তখনই বুঝে গেলাম, অপারেশন সাকসেসফুল। আফসারী বলেন, ডা. শফিকুর রহমান স্যারের জন্য সবাই দোয়া করছিলেন। শুধু জামায়াতের লোকজন নয় সবাই দোয়া করছিলেন।

03 Aug 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। কিন্তু প্রচুর ভিড় ও ডাক্তারের বিধি নিষেধ থাকার কারণে তিনি ভেতরে ঢুকতে পারেননি।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের মধ্যে আরও এক শিশুকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। দ্বিতীয় শ্রেণির ছাত্রী ৮ বছর বয়সি শ্রেয়া ঘোষ শারীরিকভাবে সুস্থ হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, এ নিয়ে দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে আমাদের ইনস্টিটিউট থেকে ৯ জনকে ছাড়পত্র দেওয়া হলো। আরও বলেন, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ২৮ জন আহতের চিকিৎসা চলছে। তাদের সবার অবস্থার উন্নতি হচ্ছে। যাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা ভবিষ্যতে ইনস্টিটিউটে এসে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন করাতে পারবে।

03 Aug 25 1NOJOR.COM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের মধ্যে আরও এক শিশুকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

লেবাননের সাবেক মন্ত্রী আদনান হুসেইন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি চাপের মুখে হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং লেবাননে ও গোটা অঞ্চলে ওয়াশিংটনের চালানো ষড়যন্ত্রের বিপরীতে প্রতিরোধ অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘টম ব্যারাক যখন তৃতীয়বার লেবাননে আসেন, তিনি হতাশা প্রকাশ করেন, কারণ তিনি আশা করেছিলেন যে লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আওন আগের কর্মকর্তাদের চেয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানাবেন। এই হতাশা থেকে বোঝা যায়, লেবাননের ওপর আরও চাপ আসছে। ইসরাইলকে লেবাননে আরও স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া হবে—যার মধ্যে রয়েছে ড্রোনের অবাধ ও লাগাতার উড্ডয়ন এবং ত্রিপোলি ও উত্তর বেকার আকাশে আতঙ্ক সৃষ্টি করা। আরো বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইসরাইলকে চাপ দেয় না, দেবে না। গাজায় যা ঘটছে, তা-ই এর প্রমাণ। হামাস বিভিন্ন প্রস্তাব দিয়েছে, কিন্তু ইসরাইল সেগুলো প্রত্যাখ্যান করেছে।' তিনি জানান, মধ্যস্ততায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখা যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব চাপের সেরা জবাব হলো জাতীয় ঐক্য।’

03 Aug 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি চাপের মুখে হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং লেবাননে ও গোটা অঞ্চলে ওয়াশিংটনের চালানো ষড়যন্ত্রের বিপরীতে প্রতিরোধ অব্যাহত রাখবে: আদনান হুসেইন

ট্রাম্প ভারতীয় রপ্তানিপণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই শুল্কহার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এর পরে নরেন্দ্র মোদি বলেন, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মাঝে ভারতের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এ সময় তিনি দেশবাসীকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান। তিনি বলেন, আজ আমি বিশেষ করে ব্যবসায়ী সমাজ, দোকানদারদের অনুরোধ জানাতে চাই—বিশ্ব যখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তখন আমাদেরও শুধু দেশীয় পণ্য বিক্রি করার সংকল্প নেওয়া উচিত। এর আগে ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, রাশিয়ার থেকে তেল কিনলে তা আরো বৃদ্ধি হবে বলেও যুক্তরাষ্ট্র হুমকি দেয়।

03 Aug 25 1NOJOR.COM

বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মাঝে ভারতের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের শুধু দেশীয় পণ্য বিক্রি করার সংকল্প নেওয়া উচিত: মোদি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ট্রাম্প প্রশাসনের পালটা শুল্ক সুবিধা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি প্রকাশ করা হবে। নন-ডিসক্লোজার চুক্তিতে কোথাও দেশের স্বার্থবিরোধী কিছু নেই। যেসব বিষয় পরোক্ষভাবে দেশের স্বার্থবিরোধী হতে পারত, আলোচনার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে এসেছি। আরো বলেন, স্বল্প বা দীর্ঘমেয়াদে বাণিজ্য সক্ষমতা হ্রাস বা সামষ্টিক অর্থনীতির কোনো ধরনের ক্ষতি হলে সে চুক্তি কোনোভাবে পালনযোগ্য নয়। এখানে দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগই নেই। উপদেষ্টার মতে, যুক্তরাষ্ট্র বিনিময় চুক্তির ক্ষেত্রে তাদের জাতীয় নিরাপত্তাকে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র এ চুক্তির পেছনে মূল নিয়ামক হিসাবে তাদের নিজস্ব নিরাপত্তাকে নিয়েছে। সেখানে আলোচনা গোপন রাখার শর্ত পালন করাই স্বাভাবিক। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নেগোসিয়েশনের সময় ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়টি একবারের জন্যও গুরুত্ব পায়নি। বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ প্রতিবছর আন্তর্জাতিক উৎস থেকে ১৫-২০ বিলিয়ন মার্কিন ডলারের খাদ্যপণ্য আমদানি করে থাকে। যুক্তরাষ্ট্র থেকে প্রতিযোগিতা মূল্যে খাদ্য আমদানি করা গেলে দেশের বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও কৃষিপণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পরিকল্পনা করছি।

03 Aug 25 1NOJOR.COM

ট্রাম্প প্রশাসনের পালটা শুল্ক সুবিধা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি প্রকাশ করা হবে। নন-ডিসক্লোজার চুক্তিতে কোথাও দেশের স্বার্থবিরোধী কিছু নেই: বশিরউদ্দীন

বিমান দুর্ঘটনার পর তৃতীয় দফায় বাড়ানো ছুটি শেষে রোববার সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। শনিবার সন্ধ্যায় কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, আমরা রোববার থেকে সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিন স্মরণসভা সভার আয়োজন থাকছে। ক্লাস হবে সীমিত পরিসরে। স্বাভাবিক সময়ে প্রতিদিন আটটি ক্লাস হলেও শুরুতে শিক্ষা কার্যক্রম চালু হবে সীমিত পরিসরে, একটি বা দুটি ক্লাস হতে পারে। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে দিকে আমরা লক্ষ রাখছি। আরো বলেন, শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে আছেন, কাউন্সেলিং কার্যক্রম চালু আছে, এমনকি বিমানবাহিনীর পক্ষ থেকেও একটি চিকিৎসা ক্যাম্প আমাদের ক্যাম্পাসে চলছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।

03 Aug 25 1NOJOR.COM

বিমান দুর্ঘটনার পর তৃতীয় দফায় বাড়ানো ছুটি শেষে রোববার সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস।

রাষ্ট্র সংস্কারের মৌলিক ১৯টি বিষয়ে রাজনৈতিক দলগুলো ১০টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, এমন পরিস্থিতিতে সংস্কার কীভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এক বছরে একটা সংস্কার বাস্তবায়ন হয়েছে? হয়নি।’ অন্তর্বর্তী সরকারের কাছে সুন্দর রাষ্ট্রের প্রত্যাশা থাকলেও তারা সেটা উপহার দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মান্না বলেন, ‘সরকার এক বছরে তেমন কিছু করতে পারেনি, আগামী ৬ মাসেও পারবে না।’ তাই সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নির্বাচন না দিলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না। নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন, ‘ডিসিরা মিছিল করে, সচিবালয় কি মধুর ক্যান্টিন নাকি!’

03 Aug 25 1NOJOR.COM

রাষ্ট্র সংস্কারের মৌলিক ১৯টি বিষয়ে রাজনৈতিক দলগুলো ১০টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, এমন পরিস্থিতিতে সংস্কার কীভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এ চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ-সুবিধা পাবে। যারা বিদেশে যেতে চান, তাদের উদ্দেশে পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, একটু খোঁজখবর নিয়ে সেখানে যাবেন। বিদেশে গিয়ে অনিশ্চিত জীবনে ঝাঁপ দেবেন না। বরং টাকা-পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করতে পারেন। আসিফ নজরুল বলেন, যারা বিদেশে থাকেন, তাদের মনে রাখতে হবে—আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এমন কিছু করবেন না, যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। তিনি বলেন, নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা। উপদেষ্টা বলেন, সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক। গত বছরের জুলাই মাস থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩০ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে।

03 Aug 25 1NOJOR.COM

সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এ চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ-সুবিধা পাবে: আসিফ নজরুল

বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন থেকে আমরা প্রস্তাব করেছি, শুধু উচ্চকক্ষে পিআর হতে পারে। আমাদের যাত্রাটা এর মাধ্যমে শুরু হতে পারে। পরে আরও পরিবর্তন পরিবর্ধন করে উন্নত করা যাবে। অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড ইকোনমিকস স্কুলের ডিন ড. একেএম ওয়াহিদুল করিম অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় তিনি একটি পদ্ধতির প্রস্তাব করেন, যেখানে বিদ্যমান পদ্ধতির মতো ৩০০টি আসনে সরাসরি ভোটে নির্বাচিত হবে, কিন্তু প্রাপ্ত ভোটের অনুপাতে অতিরিক্ত আসন নির্ধারণে ‘উইনার্স প্রিমিয়াম’ যুক্ত হবে। এই পদ্ধতি সরাসরি জবাবদিহিকে বজায় রেখে অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করবে বলে তিনি মত দেন।

03 Aug 25 1NOJOR.COM

নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার কোনো প্রয়োজন নেই: বদিউল আলম মজুমদার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা’ শুধুমাত্র সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যই চালু রাখা হয়েছে, যাতে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা আর্থিক প্রণোদনার মাধ্যমে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পারে। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’-এর একটি সংবাদ সম্মেলনে বৃত্তি পরীক্ষার ব্যাপারে উত্থাপিত বক্তব্য সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের শিক্ষা জরিপ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের। আর কিন্ডারগার্টেনে অধিকাংশই তুলনামূলকভাবে স্বচ্ছল পরিবার থেকে আসা। ফলে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা’ এসব দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াতে সহায়ক হবে। এটি বৈষম্যমূলক নয়। যদিও কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ এ অভিযোগ তুলেছে।

02 Aug 25 1NOJOR.COM

সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা’ শুধুমাত্র সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য, যাতে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা আর্থিক প্রণোদনার মাধ্যমে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পারে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে। শনিবার রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে তিনি বলেন, শহীদদের পরিবার চাইলে লাশগুলো গ্রামেও নিয়ে যেতে পারবে। রায়েরবাজারে ১১৪ জনের কবর দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের কবর দেওয়া হয়েছে তাদের পরিবার চাইলে ডিএনএ টেস্ট করা হবে। শনাক্ত হওয়ার পর চাইলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরো বলেন, গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধে মিডিয়ার আরও সরব হওয়া দরকার। গণকবর পরিদর্শন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এর আগে উপদেষ্টা মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।

02 Aug 25 1NOJOR.COM

রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে: জাহাঙ্গীর আলম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেছেন, অন্তর্বর্তী সরকার ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলেও তারা দুর্বল। সরকার এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর গেল এক বছরে যারা শুধু হতাশার চাষ করেছেন তাদের নিয়ে হাদী বলেছেন, তারা গত ৪০ বছরেও এত হতাশ হয়নি। যারা বলেন, জুলাই অভ্যুত্থানের পরও কিছুই পরিবর্তন হয়নি, তাদের উদ্দেশে এই ছাত্রনেতার প্রশ্ন, গত এক বছরে রাষ্ট্রীয় মদদে কয়জন মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। হাদী বলেছেন, বিপ্লবের প্রথম শর্ত হলো ফ্যাসিবাদের সব চিহ্ন ভেঙে দিতে হবে। আমরা সেটা পারিনি। জুলাই বিপ্লবের অর্জন যারা এখনো উপলব্ধি করতে পারেন না-তাদের উদ্দেশ্য করে হাদী বলেন, তারাই এর মর্ম বুঝবে, যারা নির্যাতিত হয়েছে।

02 Aug 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকার ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলেও তারা দুর্বল। সরকার এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে পারেনি: ওসমান হাদী

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, পোশাক উৎপাদনে আমেরিকার তুলাসহ কমপক্ষে ২০% কাঁচামাল ব্যবহার করলে বাংলাদেশ বাড়তি শুল্ক ছাড় পাবে। বর্তমানে মার্কিন শুল্ক ৩৬.৫% যেখানে ২০% অতিরিক্ত শুল্ক যোগ হয়েছে। আরও শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। শিল্প ও ব্যবসার খরচ বৃদ্ধির মধ্যে সরকারকে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোকে সহায়তা করতে হবে এবং বাণিজ্য কার্যকারিতা উন্নত করতে হবে।

২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ ৩ আগস্ট রবিবার সীমিত পরিসরে খুলছে। এতে শিক্ষার্থী ও শিক্ষক নিহত ও আহত হন। শুরুতে কোনো ক্লাস নেওয়া হবে না; শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। বুধবার থেকে সেভেন ও এইট এবং বৃহস্পতিবার ফাইভ ও সিক্স ক্লাস চালু হবে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এনসিপির নেত্রী সামান্তা শারমিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি শাসন কাঠামোর গুণগত পরিবর্তন আনতে ব্যর্থ হয়, তাহলে সেটা হবে গণঅভ্যুত্থানকে হত্যা করার শামিল। এনসিপির নেত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থানে এত প্রাণহানি, এত আত্মত্যাগ কি শুধুই একটা সংসদীয় নির্বাচনের জন্য। তিনি বরং রাষ্ট্রের শাসন কাঠামোতে গুণগত পরিবর্তনের নির্বাচন চেয়েছেন। সেটার জন্য নতুন সংবিধান প্রণয়নেরও বার্তা দিয়েছেন। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিকভাবে কিছুটা সফল হলেও রাজনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সামান্তা শারমিন। এনসিপি নেত্রী বলেছেন, ‘জুলাইয়ের স্পিরিট সরকারের কারও বডি ল্যাংগুয়েজে নেই। আমরা জানতে চাই, কার সুপারিশে উপদেষ্টারা পদে বসেছেন, সেসব উন্মুক্ত করা হোক।’

02 Aug 25 1NOJOR.COM

আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি শাসন কাঠামোর গুণগত পরিবর্তন আনতে ব্যর্থ হয়, তাহলে সেটা হবে গণঅভ্যুত্থানকে হত্যা করার শামিল: সামান্তা

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ব্যবসায়িক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ১৯৯৪ সালের কোম্পানি আইন যুগোপযোগীকরণের আহ্বান জানিয়েছে। এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আইন মেনে চলা অপরিহার্য। আরজেএসসি’র রেজিস্টার একেএম নুরুন্নবী কবির জানান, শেয়ার ট্রান্সফার ছাড়া কোম্পানি নিবন্ধনের সব প্রক্রিয়া অনলাইনে হয়েছে এবং বার্ষিক সভা ও অডিট রিপোর্ট না করায় অনেকে কমপ্লায়েন্সে ব্যর্থ হচ্ছেন। প্রায় ২.৭৫ লক্ষ প্রতিষ্ঠান আরজেএসসিতে নিবন্ধিত এবং উন্নত কমপ্লায়েন্স ব্যবসা সহজ করবে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইথ পরিবহনে ৪ টেরাবাইট/সেকেন্ড মাইলফলক অতিক্রম করেছে। জুলাইয়ে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালুর পর ১ আগস্ট এই মাইলফলক অর্জিত হয়। মাত্র তিন মাসে ১ টেরাবাইট ব্যান্ডউইথ যুক্ত হয়েছে। বিটিআরসি নতুন নিয়মে আইআইজি অপারেটরদের ৫০% সাবমেরিন ব্যান্ডউইথ ব্যবহারে বাধ্য করেছে। প্রতিষ্ঠানটি এখন অতিরিক্ত ছাড় দিচ্ছে এবং ডেটা সেন্টার, ক্লাউড, ও হাইপার স্কেলারদের জন্য বিশেষ প্যাকেজ চালু করেছে, যা ভারত নির্ভরতা কমাতে সহায়ক হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে সংস্কার নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হবে না। ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত না হলে সই করা হবে না। তিনি জুলাই আন্দোলনের নামে চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে প্রশাসনকে সতর্ক থাকতে বলেন। গণঅভ্যুত্থান থেকে গঠিত এনসিপি আগামী ৩ আগস্ট সমাবেশে দলের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে।

গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছিলেন বাড়ির মালিক। এরই মধ্যে আগামী ৯ আগস্ট দলের প্রধান নুরুল হক নুর রাজশাহী আসতে চেয়েছেন। দলীয় কার্যালয়েও যেতে পারেন। এ অবস্থায় পুলিশের সহযোগিতায় রাজশাহীতে খোলা হয়েছে গণঅধিকার পরিষদের কার্যালয়। বাড়ির মালিক বলছেন, খেলোয়াড়রা থাকবেন বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। কয়েক মাস পর তারা দেখেন সেখানে রাজনৈতিক দলের সাইনবোর্ড। অফিসে কেউ আসতেন না, তারা ভাড়াও পেতেন না। তাই জিনিসপত্র চুরির ভয়ে সম্প্রতি তারা বাড়িতে আগের তালার ওপরে তালা মেরে দেন। গণঅধিকার পরিষদের নেতারা দাবি করেন, চার মাস তারা কার্যালয় ব্যবহার করতে পারেননি। এজন্য ভাড়া দিতে পারবেন না। তবে তারা বিদ্যুৎ বিল দেবেন।

02 Aug 25 1NOJOR.COM

ভাড়া না পেয়ে তালা দেন বাড়ির মালিক, পুলিশ এনে খোলা হলো গণঅধিকারের কার্যালয়ের তালা।

’রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সবার বিপদ আছে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার লক্ষ্মীপুরে এ্যানি বলেন, সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত-নির্যাতিত হবেন। আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি। ’ আরও বলেন, ‘আমি, আপনি, আপনারা, দেশের মানুষ সবাই জুলাইযোদ্ধা। শাহবাগে কিছুসংখ্যক জুলাইযোদ্ধার মারামারি আমার মনকে ব্যথিত করে। স্বাভাবিকভাবে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে।’

02 Aug 25 1NOJOR.COM

’রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সবার বিপদ আছে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি। তারা যেন সীমা লঙ্ঘন থেকে ফিরে আসে। কিন্তু কে শোনে কার কথা। তারা ভেবেছিল কেয়ামত পর্যন্ত এ দেশের মানুষের উপর চেপে বসে ক্ষমতা দখল করে রাখবে। গউস বলেন, আওয়ামী লীগ ধরে নিয়েছিল তাদের আর কেউ সরাতে পারবে না। আল্লাহ অহঙ্কারীকে পছন্দ করেন না, প্রশ্রয় দেন না। আল্লাহ ফেরাউন, নমরুদকে ধংস করে দিয়েছেন। যুগে যুগে যারা ফেরাউন, নমরুদের পথ অনুসরণ করেছে আল্লাহ তাদেরকে ধংস করে দিয়েছেন। এক বছর আগে আওয়ামী লীগ দলবল নিয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগের পতন দেখে আমাদের শেখার আছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে।

02 Aug 25 1NOJOR.COM

সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি। তারা যেন সীমা লঙ্ঘন থেকে ফিরে আসে। কিন্তু কে শোনে কার কথা: জিকে গউছ

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে- তার জন্য কেউ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। পিআর পদ্ধতিতে দেখা যাবে- ভোলায় যে সংসদ সদস্য হবে, তার বাড়ি কুড়িগ্রামে। তিনি বলেন, আজকে একজন শহীদ পিতা বলেছেন- জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, আজও তা অর্জিত হয়নি। এটা অত্যন্ত বেদনার্ত কথা। হাফিজ বলেন, প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেননি। শুধু উপদেষ্টা ড. আসিফ নজরুল মাঝে মাঝে দুই-একটি কথা বলেছেন। বিএনপির এই নেতা বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করেছি। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বিএনপি একদিকে, আর অন্যদিকে ৩৪ দল। বিএনপির জনসমর্থন কত আর ৩৪ দলের জনসমর্থন কত- এটা দেখা হোক। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২-এর সংবিধানকে তারা ছুড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখন বলতে চায় তারা ভুল করেছে।

02 Aug 25 1NOJOR.COM

পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে- তার জন্য কেউ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা: হাফিজ

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী বা জুলাইয়ের নাম বিক্রি করে, ব্যবহার করে কেউ যদি অসাধু কাজ ও অপকর্মের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিলোপ ঘটাতে হবে। এই নেতা বলেন, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার পূর্ণতা হয়নি। অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল সবারই দায়িত্ব ছিল। জুলাই সনদের মাধ্যমে হয়তো এর আংশিক প্রাপ্তি পাওয়া যাবে। তিনি বলেন, ৩ আগস্ট একটা ঐতিহাসিক দিন। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা করা হয়েছিল। তাই ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে হচ্ছে। তবে চেষ্টা থাকবে যাতে মানুষের ভোগান্তি কম হয়। এ কর্মসূচির মাধ্যমে এনসিপির ভবিষ্যৎ রূপরেখা হাজির করা হবে। নাহিদ বলেন, এনসিপির অনুরোধে ছাত্রদল শহীদ মিনার থেকে তাদের কর্মসূচি সরিয়ে শাহবাগে এনেছে। এ জন্য ছাত্রদলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি। এই সময় তিনি জুলাই ঘোষণাপত্রের জন্য ধন্যবাদ জানান এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্যে আসার কথা বলেন।

02 Aug 25 1NOJOR.COM

জুলাইয়ের নাম বিক্রি করে, ব্যবহার করে কেউ যদি অসাধু কাজ ও অপকর্মের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিলোপ ঘটাতে হবে: নাহিদ

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আগেই ভালো ছিলাম হচ্ছে কলকাতা-দিল্লির বয়ান। যারা এমনটা বলে, তারা কখনো দেশকে নিজেদের মনে করে না। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আগে-পরে দেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির তৈরি হওয়ার সব উপকরণ ছিল। তবে অন্তর্বর্তী সরকারের দৃঢ়তায় তেমন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির অবতারণা হয়নি। আরো বলেন, ‘আমরা সুইজারল্যান্ড থেকে উগান্ডা হয়ে গেছি, ব্যাপারটা এমন নয়। আমরা উগান্ডাই ছিলাম।’ তিনি বলেছেন, ব্যবসায়ীদের কান্নাকাটি চলছে, সবসময়ই চলে। ব্যবসায়ীদের মধ্যে যারা ফ্যাসিবাদী হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, তাদের সেই অপকর্মের দায় নিতে হবে। ফুয়াদ বলেন, 'পলিটিক্যাল পার্টির খাসলত বদলায়নি। তারা নিজেদের সংস্কার নিয়ে চিন্তিত না। তাদের খাসলত না বদলালে কিছুই ঠিক হবে না।

02 Aug 25 1NOJOR.COM

আগেই ভালো ছিলাম হচ্ছে কলকাতা-দিল্লির বয়ান। যারা এমনটা বলে, তারা কখনো দেশকে নিজেদের মনে করে না: ফুয়াদ

যদি বাংলাদেশ বাড়তি শুল্কের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, তাহলে এটি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে, এবং চীন ও ভিয়েতনাম থেকে অর্ডার স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র চীন ছাড়া বাংলাদেশ ও প্রতিদ্বন্দ্বীদের জন্য প্রায় সমান শুল্ক ধার্য করেছে, যা বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রেখেছে। শিল্প নেতারা যুক্তরাষ্ট্রকে ন্যায্য শুল্ক ব্যবস্থা প্রণয়নের জন্য ধন্যবাদ জানিয়ে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির ও ক্রেতাদের জানাতে উৎসাহিত করেছেন। মূল্য বৃদ্ধি ও অর্ডার হ্রাসের আশঙ্কা থাকলেও শক্তিশালী দরকষাকষিই উত্তম পথ। সফল হলে পোশাক রপ্তানিতে দীর্ঘমেয়াদি উন্নতি আসবে।

পলিসি এক্সচেঞ্জের ড. মাশরুর রিয়াজ বাংলাদেশি পোশাক রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও বায়ারদের সঙ্গে ২০% ট্যারিফ নিয়ে দ্রুত আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। যদি পুরো ট্যারিফের বোঝা ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে চাহিদা ও রপ্তানি কমতে পারে বলে সতর্ক করেছেন তিনি। যদিও ট্যারিফ কমানো ইতিবাচক, তবু স্থানীয় মূল্য সংযোজন সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ রয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় চুক্তির স্বচ্ছতাও জরুরি।

তুরস্ক সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘টাইফুন ব্লক-৪’র পাশাপাশি দুটি অ-পরমাণু বোমা গাজাপ ও হায়ালেট উন্মোচন করেছে। গাজাপ ৯৭০ কেজির ওজনের এবং এক কিলোমিটার ব্যাসার্ধে নিয়ন্ত্রিত স্প্লিন্টার ছড়াতে সক্ষম। হায়ালেট বাঙ্কার-বাস্টার হিসেবে ৯০ মিটার শক্ত কংক্রিট ভেদ করতে পারে। এগুলো তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধির দৃষ্টান্ত, যা প্রতিবেশী গ্রীস, সাইপ্রাস, ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়েছে। প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে আঙ্কারা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে।

ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করেছে, যা ভারতের জিডিপি ০.২% পর্যন্ত কমিয়ে দিতে পারে—প্রায় ₹৩.৩ ট্রিলিয়ন ক্ষতি। ভারত যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানিতে অনড়, ধর্মীয় ও অভ্যন্তরীণ স্বার্থে। সরকার কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষায় দৃঢ়। কৃষি খাতে প্রায় অর্ধেক জনগণের সম্পৃক্ততায় নীতিনির্ধারণে সংবেদনশীলতা বেশি। ২০২৪–২৫ অর্থবছরে দুই দেশের বাণিজ্য ছিল $১৩২ বিলিয়ন, কিন্তু এই পদক্ষেপে সম্পর্কের টানাপড়েন বেড়েছে।

ইসরাইলের গুপ্তচর আখ্যা দিয়ে ইরান ১৫ লাখের বেশি আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে। ফেরত আসা আফগানরা দাবি করেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাদের মারধর, কাগজপত্র ছিঁড়ে ফেলা ও মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে। মানবাধিকার বিশ্লেষকরা বলছেন, নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতেই ইরান আফগানদের বলির পাঠা বানাচ্ছে। ইরান অবশ্য জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এসব আফগানকে ফেরত পাঠিয়েছে। তালেবান সরকারের মতে, শুধু ২২ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে ৯ লাখের বেশি আফগান ইরান থেকে দেশে ফিরেছেন। ইরানে এখনো প্রায় ৪০ লাখ অবৈধ আফগান রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সীমানার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের কথা নিশ্চিত করেছেন, যা তিনি প্রস্তুতির অংশ বলে উল্লেখ করেন। সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের উসকানিমূলক মন্তব্যের জবাবে এ সিদ্ধান্ত আসে। ট্রাম্প ইউক্রেন যুদ্ধের সমাধানে ১০ দিনের আলটিমেটাম দেন। মেদভেদেভ পাল্টা হুঁশিয়ারি দিয়ে ‘ডেড হ্যান্ড’ পারমাণবিক ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেন। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনাকর বাকযুদ্ধ বৈশ্বিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

দেশে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সাফল্য নেই, বরং এর ফলে দেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। মিন্টু বলেন, ‘এটাকে ঐকমত্য কমিশন না বলে অনৈক্য কমিশন বললে মানুষের বুঝতে সুবিধা হবে। তাদের সব আলোচনাই রাজনৈতিক। ক্ষমতার বিলিবণ্টন কীভাবে হবে, কার কাছে কত ক্ষমতা থাকবে। কিন্তু মানুষের জন্য গুরুত্বপূর্ণ আয়ের বিলিবণ্টন। ক্ষমতার বিলিবণ্টন জরুরি, কিন্তু আয়ের বিলিবণ্টনের কোনো ইস্যু দেখি নাই।’ রিজার্ভ বৃদ্ধি বা ডলারের দাম নিয়ন্ত্রণে রাখাই সার্বিক অর্থনীতির উন্নতি নির্দেশ করে না উল্লেখ করে মিন্টু বলেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে কোনো প্রাপ্তি নেই। বরং অর্থনীতি খারাপের দিকে গেছে।’

02 Aug 25 1NOJOR.COM

দেশে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি নেতা মিন্টু বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সাফল্য নেই, বরং এর ফলে দেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়েছে।

নির্বাচনের মাধ্যমের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এখনো অনেক জায়গায় আওয়ামী পক্ষের লোক রয়ে গেছে। আরো বলেন, দলগুলোর মধ্যে দূরত্ব থাকবেই, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। এ সময় আয়োজক সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চাঁদাবাজি, মব সন্ত্রাস ও মানুষের মধ্যে আতঙ্ক কাটানোর পাশাপাশি আইনের শাসন নিশ্চিতেও দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন।

02 Aug 25 1NOJOR.COM

নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এখনো অনেক জায়গায় আওয়ামী পক্ষের লোক রয়ে গেছে: নজরুল ইসলাম

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা সংক্রান্ত আইসিজে'র উপদেশমূলক মতামত বাধ্যতামূলক না হলেও বর্তমান বৈশ্বিক বৈরী রাজনৈতিক বাস্তবতার বিপরীতে জলবায়ু নীতি পরিবর্তনে অনেক নৈতিক সাহস যোগাবে। রিজওয়ানা বলেন, জলবায়ু পরিবর্তন এমন একটি ইস্যু যেখানে শুধু সুশীল সমাজ নয়, তরুণ প্রজন্মকেও সম্পৃক্ত করতে হবে। যদি এখনই পদক্ষেপ না নিই, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জবাবদিহিতার আওতায় আনবে। উপদেষ্টা তার বক্তব্যে নদীভাঙন, অবকাঠামোগত দুর্বলতা, জলবায়ু অভিযোজন পরিকল্পনা, এবং স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘ন্যাচারাল রিসোর্স প্রটেকশন’ ও ‘মরাল অবলিগেশন’-এর দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন এবং আহ্বান জানান— ‘আসুন, ১০-১২টি পরিবেশবান্ধব বার্তা তৈরি করে তরুণদের মাধ্যমে দেশের জন্য শক্তিশালী জলবায়ু বার্তা পৌঁছে দিই।

02 Aug 25 1NOJOR.COM

জলবায়ু পরিবর্তন এমন একটি ইস্যু যেখানে শুধু সুশীল সমাজ নয়, তরুণ প্রজন্মকেও সম্পৃক্ত করতে হবে। যদি এখনই পদক্ষেপ না নিই, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জবাবদিহিতার আওতায় আনবে: রিজওয়ানা

হামাস যদি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত না হয় তবে গাজায় তার দেশের সেনাবাহিনী কী পদক্ষেপ নেবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ পিছিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সরকারের মধ্যে গাজার পরবর্তী পদক্ষেপ নিয়ে মতবিরোধ রয়েছে; একাংশ গাজা শহর ঘিরে ফেলার পক্ষে, অন্যরা দখল করার পরিকল্পনা করছে। হামাস যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে যাওয়ার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় সামরিক অভিযান চালিয়ে মানবিক সহায়তা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে, গাজায় মানবিক সংকট তীব্র, লক্ষ লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এবং হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। হামাস উল্লেখযোগ্য মানবিক উন্নতি হলে, আলোচনায় ফেরার কথা বলেছে।

নৌ-পরিবহণ উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। তারা ব্যাংক ঋণ নিয়ে টাকা পাচার করেছে। এখন শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না। তারা দেশ থেকে পালিয়ে গেছে। সে কারণে কিছু শিল্প কারখানা বন্ধ হয়েছে। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয়। তিনি বলেন, ‘শিল্প কারখানা ভালোভাবে চলার কারণে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন। তারা শ্রমিকদের দেখভাল করছেন।' শ্রমিকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘তাদের দাবি-দাওয়ার কোনো শেষ নেই। যে কেউ আন্দোলন করতেই পারে। আমারও দাবি আছে, আমিও রাস্তায় নামতে পারি। এটা তাদের অধিকার।' উপদেষ্টা বলেন, ‘শ্রমিক সংগঠনে একজন নির্বাচনে জিতলে সারাজীবন থাকতে চান। যা এর আগে স্বৈরাচার সরকারের সময় দেখেছেন। আশা করি, এ চর্চাগুলো আর চলমান থাকবে না। নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসার প্র্যাকটিস চালু হবে।'

02 Aug 25 1NOJOR.COM

কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। তারা ব্যাংক ঋণ নিয়ে টাকা পাচার করেছে। এখন শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না: সাখাওয়াত

জিওপি নেতা রাশেদ খান লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মটা এখন বৈষম্য সৃষ্টির প্লাটফর্মে পরিণত হয়েছে। এটার পবিত্রতা রক্ষায় প্লাটফর্মটির কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখা দরকার। এই প্লাটফর্মের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে সত্য। কিন্তু ১ বছরে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধির পরিচয়ে যেভাবে চাঁদাবাজি, তদবির বাণিজ্য, প্রমোশন ও রদবদল ইত্যাদি হয়েছে, এই প্লাটফর্মের বর্তমান সুনাম ‘মুক্তিযোদ্ধা মঞ্চের’ মত।’ গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী এই প্লাটফর্মের এমন অপমৃত্যু কারও প্রত্যাশিত ছিল না উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘সার্বজনীন প্লাটফর্ম হিসেবে এটাকে ইতিহাসের পাতায় সংরক্ষিত রাখা দরকার ছিল, যাতে সবাই প্লাটফর্মটিকে ওউন করে।’ এই নেতা বলেন, ‘মনে হচ্ছে প্লাটফর্মটিকে বিতর্কের মধ্যে রাখা কারও কারও উদ্দেশ্য। সেই বিতর্কের ফাঁদে যদি স্বয়ং রাজনীতিক, ছাত্র সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা পা দেয়, তা হবে দুঃখজনক।’ সবশেষে বলেন, এই প্লাটফর্মের ইমেজ ফিরিয়ে আনার জন্য সবাইকে ডাকে, আর সবাই চলে যায়, তা হবে নিজেদেরকে নিজেরা অপমানিত করা।

02 Aug 25 1NOJOR.COM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মটা এখন বৈষম্য সৃষ্টির প্লাটফর্মে পরিণত হয়েছে। এটার পবিত্রতা রক্ষায় প্লাটফর্মটির কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখা দরকার: রাশেদ

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উচ্চপর্যায়ের সফরের পর যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল নেতৃত্বাধীন প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানায়। সফরের সময় সদস্য প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির প্রতিশ্রুতি দেয় এবং মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পথ সুগম হয়।

যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে আটক করে পুলিশ। এদিকে গ্রেফতার হওয়া যুবকদের রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উপজেলা বিএনপি সভাপতি বলছেন, তারা যুবদলের কর্মী। তবে জেলা যুবদলের নেতারা বলছেন, তারা তাদের কর্মী নয়। এদিকে, শুক্রবার রাতে জেলা পুলিশ জানায়, হাটখোলা মোড়ে রজনী নিবাস হোটেলের চতুর্থ তলার ৪০৮ নাম্বার কক্ষের ভেতর থেকে চারজনকে আটক করা হয়। তাদের যশোর-চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করার পরামর্শ ও প্রস্তুতি চলছিল। এ সময় একটি খেলনা পিস্তল ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মনিরামপুর পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দূর্গাপুরের টুটুল, উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহা। পরে একটি মামলা করে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।

02 Aug 25 1NOJOR.COM

যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে আটক করে পুলিশ। উপজেলা বিএনপি সভাপতি বলছেন, তারা যুবদলের কর্মী। তবে জেলা যুবদলের নেতারা বলছেন, তারা তাদের কর্মী নয়।

জালিয়াতি ও সাক্ষ্যপ্রমাণে হস্তক্ষেপের দায়ে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছরের গৃহবন্দি সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫৭৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে সরকারি পদে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা উরিবে অভিযোগ অস্বীকার করে আপিল করবেন বলে জানান। মামলায় সাবেক প্যারামিলিটারি সদস্যরা বলেন, তাদেরকে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়েছিল। উরিবের সাবেক আইনজীবীও এই মামলায় বিচারের মুখোমুখি।

রাশিয়ার দিমিত্রি মেদভেদেভের উসকানিমূলক মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইটি নিউক্লিয়ার সাবমেরিন উচ্চ সতর্কতায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মেদভেদেভ স্নায়ুযুদ্ধকালীন ‘ডেড হ্যান্ড’ সিস্টেমের উল্লেখ করলে উত্তেজনা বাড়ে। ট্রাম্প হুঁশিয়ার করেন, উস্কানিমূলক বক্তব্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। দু’পক্ষের কড়া মন্তব্যে পরমাণু উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প রাশিয়ার অর্থনীতি ও মেদভেদেভের গুরুত্ব নিয়ে কটাক্ষ করেন, যার পাল্টা জবাবে মেদভেদেভ ব্যঙ্গ করেন, ফলে কূটনৈতিক টানাপড়েন আরও বেড়েছে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে পদক্ষেপ হিসেবে স্লোভেনিয়া দেশটি বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে—ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে। প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এই সিদ্ধান্ত ঘোষণা করে জানান, ইইউ-এর নিষ্ক্রিয়তার কারণে তারা এককভাবে এই পদক্ষেপ নিচ্ছেন। পাশাপাশি, সহিংসতা উসকে দেওয়ায় দুই ইসরায়েলি মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে কোনো অস্ত্র রফতানির অনুমোদন দেয়নি স্লোভেনিয়া। জুনে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডাও শিগগিরই একই সিদ্ধান্ত বিবেচনা করছে।

আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা—জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। তিনি বলেন, যে বাহিনীর যেই লীগের কর্মকাণ্ডে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে। উপদেষ্টা বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি—আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে।

02 Aug 25 1NOJOR.COM

আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

শনিবার, ২ আগস্ট সকাল ১০টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১০টা ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং ১১টি ইউনিটের সহায়তায় সকাল ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস এখনো জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং আরও তথ্য পরে জানানো হবে।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও স্বাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার। এদিন বিচারিক কার্যক্রম তৃতীয় দিনের মতো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি। গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে ‘অ্যাপ্রুভার’ হিসেবে যে আবেদন করেছেন, তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের পর এই মামলায় সূচনা বক্তব্যের জন্য ৩ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ৪ আগস্ট। এর মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম কোনো মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক হয়।

02 Aug 25 1NOJOR.COM

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও স্বাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার।

আগামী ৫ আগস্ট বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

02 Aug 25 1NOJOR.COM

আগামী ৫ আগস্ট বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে: প্রেস সচিব

শনিবার সকালে একটি চার্টার্ড ফ্লাইটে করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। এ দফায় অন্তত ৫০ জনকে ফেরত পাঠানোর প্রাথমিক তথ্য পাওয়া গেলেও সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ৩৯ জন। তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে জানা যায়, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একটি দলকে পাঠাচ্ছে মার্কিন সরকার। এবার যে দলকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে, তাদের বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ মিশন ইতোমধ্যে ঢাকায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল।

02 Aug 25 1NOJOR.COM

শনিবার সকালে একটি চার্টার্ড ফ্লাইটে করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি।

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। ঘোষণার দিন ও সময় আজকেই চূড়ান্ত হতে পারে। শহীদ মিনারে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের র‌্যালি শেষে তিনি বলেন, সনদ আর ঘোষণাপত্র আলাদা জিনিস। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পৌঁছানো একটি সিদ্ধান্ত এবং জনসম্মুখে প্রকাশ হবে এমন একটি ডকুমেন্ট। যেটির মাধ্যমে কোন দল কোন কোন বিষয়ে একমত ও দ্বিমত সেটি জানতে পারবে জনগণ। এটি ইতোমধ্যে একটি পর্যায়ে পৌঁছেছে। আর জুলাই ঘোষণাপত্র আলাদা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এটি গণঅভ্যুত্থানের আকাঙ্খার একটা পেপার ওয়ার্ক বা দালিলিক প্রমাণ। পাঁচ আগস্টে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটার দালিলিক প্রমাণ হিসেবেই থাকবে এটি। তিনি বলেন, গত এক বছরে দেশের মানুষের ভাগ্য পুরোপুরি পরিবর্তন সম্ভব হয়নি।

02 Aug 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে, ঘোষণার দিন ও সময় আজকেই চূড়ান্ত হতে পারে: মাহফুজ আলম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির। শনিবার (২ আগস্ট) সাড়ে ১২টার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এদিন সকাল ৭টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সফলভাবে অস্ত্রোপচার শেষে সার্জারির নেতৃত্বে থাকা ডা. জাহাঙ্গীর কবির জানান, সাতদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

02 Aug 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে: ডা. জাহাঙ্গীর কবির

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন আরও ১৫০ জন। নিহতদের স্মরণে শনিবার জাতীয় শোকদিবস পালন করছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসাকেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবনসহ বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসিক এলাকার একটি বড় ৯ তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি বলেন, আমরা এখনো জানি না— কত জন মানুষ এসব ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন।

02 Aug 25 1NOJOR.COM

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন আরও ১৫০ জন।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র ইউনিট তেলআবিবের পাশে অধিকৃত অঞ্চলে বেন-গুরিওন বিমানবন্দরে সফলভাবে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে। সারি বলেন, ‘প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর ফলে ৪০ লাখেরও বেশি ইহুদি আতঙ্কিত অবস্থায় আশ্রয়কেন্দ্রে পালিয়ে গিয়েছিল। ইতোমধ্যে সেই বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।’ এছাড়া বলেন, সানা সরকার ইয়েমেনি ফ্রন্টকে গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখার জন্য ইহুদিবাদী শত্রুদের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। সারি বলেছেন, ‘গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং উপত্যকার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

02 Aug 25 1NOJOR.COM

ইসরাইলের বেন-গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লাখ লাখ ইহুদিকে আশ্রয়কেন্দ্রে পাঠাচ্ছে।

রাজনীতিতে আসার আগে থেকেই কোচিংয়ে ক্লাস নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এখনো সময় সুযোগ পেলে প্রায়ই কোচিংয়ে ক্লাশ নিতে যান তিনি। শুক্রবার রাতে স্কুল অব এক্সিলেন্সের অনলাইন ক্লাস নিতে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে। এদিন কোচিংয়ের অনলাইন ক্লাসটি তাদের নিজস্ব ফেসবুক পেজে লাইভ প্রচার করা হয়। তাকে ইংরেজি গ্র্যামারের এক্সক্লুসিভ রিভিশন ক্লাস নিতে দেখা গেছে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই কোচিংটির সঙ্গে যুক্ত হন তিনি। সেখানকার জনপ্রিয় শিক্ষক তিনি। অনলাইন ক্লাসগুলোর মধ্যে হাসনাত আব্দুলাহর ক্লাস সব থেকে বেশি শেয়ার হয় এবং বেশি মানুষ দেখে থাকেন।

02 Aug 25 1NOJOR.COM

রাজনীতিতে আসার আগে থেকেই কোচিংয়ে ক্লাস নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এখনো সময় সুযোগ পেলে প্রায়ই কোচিংয়ে ক্লাশ নিতে যান।

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি বলেন, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেলআবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে। খাতামি বলেন, ‘শত্রুরা সর্বদা ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে। কারণ তারা নিজেদেরকে জীবন-মৃত্যুর পরিস্থিতিতে দেখতে পাচ্ছে, কিন্তু আমরা সাইপ্রাস গাছের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাপী বিক্ষোভ ইসরাইলের প্রতি ক্রমবর্ধমান ঘৃণা প্রদর্শন করে। অন্যদিকে ইরান শক্তিশালীভাবে আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে বিশ্বের কাছে তার শক্তি প্রদর্শন করেছে।’ আরও বলেন, এই যুদ্ধ ইসরাইলকে একটি ‘ক্যান্সারযুক্ত টিউমার’ হিসাবে প্রকাশ করেছে, যা অপসারণ করতে হবে। যদি ইসরাইল শক্তিশালী হয়, তাহলে সিরিয়ার সঙ্গে যা করেছে তা সব মুসলিম দেশগুলোর ক্ষেত্রেও করবে। খাতামি বলেন, ওয়াশিংটন সাম্প্রতিক দশকগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২৫টি দেশে আক্রমণ করেছে এবং এর ইতিহাস ‘অপরাধের একটি কালো দলিল’।

02 Aug 25 1NOJOR.COM

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেলআবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে। ওয়াশিংটন সাম্প্রতিক দশকগুলোতে ২৫টি দেশে আক্রমণ করেছে এবং এর ইতিহাস ‘অপরাধের একটি কালো দলিল’: খাতামি

ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি শুনেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আর এই পদক্ষেপকে ‘ভালো পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য অনুশীলন এবং রাশিয়ার সঙ্গে ব্যাপক জ্বালানি ও অস্ত্র সম্পর্কের অভিযোগ করেছেন। বুধবার তিনি লিখেছেন, ‘ভারত তাই ২৫% শুল্ক প্রদান করবে, সেই সঙ্গে উপরোক্ত কাজের জন্য জরিমানাও, যা আগস্টের প্রথম থেকে শুরু হবে।’ আরও জানান, ‘ভারত আমাদের বন্ধু, বছরের পর বছর ধরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বের সর্বোচ্চ।’

02 Aug 25 1NOJOR.COM

ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি শুনেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আর এই পদক্ষেপকে ‘ভালো পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের যে কোনো ব্যাপারে বিশেষ ভাবে মনযোগী। বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে। জানা গেছে, বিজেপির এক এমপি লোকসভায় বলেন—সম্প্রতি ঢাবিতে সালতানাত-ই-বাংলা নামের একটি ইসলামপন্থি গোষ্ঠী ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি মানচিত্র প্রকাশ করে। ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে যে সালতানাত-ই-বাংলা নামের এই গোষ্ঠীটি তুরস্কভিত্তিক এনজিও তার্কিশ ইউথ ফেডারেশনের সহায়তা ও মদতপুষ্ট। জবাবে জয়শঙ্কর বলেন, আমরা এ ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই। এছাড়া ‘সালতানাত-ই-বাংলা’ নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই।

02 Aug 25 1NOJOR.COM

ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের যে কোনো ব্যাপারে বিশেষ ভাবে মনযোগী। বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে: জয়শঙ্কর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করছেন। বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্তত ৫ ঘণ্টা সময় লাগবে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

02 Aug 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।

গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। হামাস বিবৃতিতে বলেছে, দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামবে না তারা। এদিকে জাতিসংঘের ঘোষণায় বলা হয়েছিল, ‘গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে তার শাসনের অবশ্যই অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। এতে সৌদি আরব, কাতার, ফ্রান্স ও মিসরসহ ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগ সমর্থন করেছে।

02 Aug 25 1NOJOR.COM

গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস।

গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে দুদিনে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। জাতিসংঘের কর্মকর্তা ফারহান হক উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে যারা মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গিয়ে নিহত হচ্ছেন। তার মতে, ‘খাবার খোঁজার জন্য কখনো কাউকে জীবনের ঝুঁকি নিতে বাধ্য করা উচিত নয়। বেসামরিকদের সর্বদা সুরক্ষিত রাখতে হবে এবং সম্প্রদায়-স্তরের সাহায্য বিতরণকে বাধাগ্রস্ত না করে সহজতর করতে হবে।’ আরো বলেন, ‘মাসব্যাপী জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মৌলিক পণ্যের অভাব সংকটকে আরও গভীর করেছে, যা কেবল গাজায় ‘অনিয়ন্ত্রিত সাহায্য প্রবাহ’- এর মাধ্যমেই সমাধান করা যেতে পারে।’ তিনি জানান, ইসরাইলি কর্তৃপক্ষ আমাদের দলগুলোকে যে পথ দিয়ে গাড়ি চালানোর নির্দেশ দেয় সেগুলো প্রায়শই বিপজ্জনক, যানজটপূর্ণ বা দুর্গম।

02 Aug 25 1NOJOR.COM

গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে দুদিনে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। শনিবার সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার বলেন, আমরা সকাল ১০টার দিকে আগুনের খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে সেখানে ১১টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

02 Aug 25 1NOJOR.COM

শনিবার সকাল ১০টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে।

ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মির্জা গালিব বলেন, ‘গত আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ ২.০ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন। আজকে উনার হার্টের অপারেশান হবার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ডা. শফিকুর রহমান ভাইকে সুস্থতা দান করুক এবং আরও অনেকদিন এই জাতিকে খেদমত করার তাওফিক দান করুক। আমীন।’

02 Aug 25 1NOJOR.COM

গত আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ ২.০ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন: গালিব

জোনায়েদ সাকি বলেছেন, যদি জনগণের মধ্যে ঐক্য থাকে, তাহলে দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থাকে কবর দিতে পারব। যে লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে সেটাকে কবর দিতে পারব। সাকি বলেন, বাংলাদেশে গুম, খুন, অত্যাচার ও ত্রাসের রাজত্বের ভিত্তি ছিল ফ্যাসিবাদী শাসন। ক্ষমতা দিয়ে টাকা-পয়সা, ধনসম্পদ আহরণ করতে গিয়ে ব্যাংক, বিমা, ব্যবসা-বাণিজ্য ও সব উন্নয়ন প্রকল্প খেয়ে ফেলেছিল তারা। লুটপাট ও দুর্নীতি আমরা বন্ধ করতে না পারলে দেশে নতুন ক্ষমতাব্যবস্থা প্রতিষ্ঠা হবে না। শহীদদের স্বপ্নপূরণে আমাদের নতুন রাজনৈতিক এবং ক্ষমতাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার কেন ব্যর্থ হয়েছে-তার ব্যাখ্যা ৫ আগস্টের মধ্যে জানানোর দাবি জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, আপনারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চান, তাহলে প্রথম কাজ দরকার ছিল এই শহীদের মর্যাদা ও তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। দরকার ছিল আহতদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া।

02 Aug 25 1NOJOR.COM

যদি জনগণের মধ্যে ঐক্য থাকে, তাহলে দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থাকে কবর দিতে পারব। যে লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে সেটাকে কবর দিতে পারব: সাকি

বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, ২০ শতাংশ শুল্ক বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা হয়তো ধরে রাখবে; কিন্তু এই বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের চাহিদা কমে যাবে প্রায় ৩০-৩৫ শতাংশ। এটি যুক্তরাষ্ট্রের গবেষকদের তথ্য। তিনি বলেন, রপ্তানি কমলে বিদেশি ক্রেতা ও ব্র্যান্ড বাংলাদেশকে পণ্যের দাম কমাতে চাপ দেবে। তখন বাংলাদেশি উৎপাদকদের মধ্যেই অসম প্রতিযোগিতা দেখা দেবে। সরকারের উচিত হবে, যারা যুক্তরাষ্ট্রের বাজারে কাজ করে, তাদের কীভাবে ফিন্যান্সিয়ালি একটু সাপোর্ট দেওয়া যায়, সেটা খুঁজে বের করা। পারভেজ বলেন, দেশে উৎপাদন খরচ কমানোর সম্ভাবনা নেই। কেউ এ বিষয় নিয়ে চিন্তাও করে না। উদাহরণস্বরূপ, কারও সঙ্গে আলোচনা না করেই পোর্ট চার্জ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার কনটেইনার জট কমাতে পোর্টে ১৫ শতাংশ কম জাহাজ আনার কথা শুনছি। এ কারণে জাহাজ ভাড়া বেড়ে যাবে। তিনি আরো নানান প্রতিকূলতা তুলে ধরেন।

02 Aug 25 1NOJOR.COM

২০ শতাংশ শুল্ক বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা হয়তো ধরে রাখবে; কিন্তু এই বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের চাহিদা কমে যাবে প্রায় ৩০-৩৫ শতাংশ: বিসিআই সভাপতি

রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, জুলাই অভ্যুত্থান করেছে জনগণ। এখানে কোনো মাস্টারমাইন্ড ছিল না। কোনো তথাকথিত বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না। এটা দোষের কিছু নয়, পৃথিবীতে গণঅভ্যুত্থান এভাবেই ঘটে। মজহার বলেন, গণঅভ্যুত্থানে মানুষের অকাতরে জীবন দেয়ার কারণ হলো রাষ্ট্রকে ভাঙতে হবে, নতুন করে গড়তে হবে; যাতে আমরা দ্রুত আমাদের অর্থনৈতিক বিকাশ এবং আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি। তিনি বলেন, তরুণরা তাদের রাজনৈতিক দল গঠন করেছে, তারা লড়াই করছে। অনেক ক্ষেত্রে তারা সফল হতে পারছে, অনেক ক্ষেত্রে তারা কৌশলগত ভুল করছে। আবার তারা শিখছে। ফলে তাদের পেছনে আমাদের থাকতে হবে। আরও বলেন, নির্বাচন আমাদের সবকিছু সমাধান করতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বীর তরুণদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে- নির্বাচন হতে পারে। কিন্তু আপনারা নির্বাচনবাদী হবেন না- যে নির্বাচন করলে দেশের সমস্যা সমাধান হয়। না এটা হবে না, আমাদের কাজ অনেক বড়। বিভিন্ন ক্ষেত্রগুলোকে আবার নতুন করে গঠন করা।

02 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বীর তরুণদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে- নির্বাচন হতে পারে। কিন্তু আপনারা নির্বাচনবাদী হবেন না- যে নির্বাচন করলে দেশের সমস্যা সমাধান হয়। না এটা হবে না: ফরহাদ মজহার

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩৩ জনের ছবিসহ নাম-পরিচয় প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। নিহতরা হলেন- ১) ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মো. মাহিত হাসান আরিয়ান, ২) কাকাতুয়া সেকশনের শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মান, ৩) স্কাই সেকশনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনি, ৪) ওয়াকিয়া ফেরদৌস নিধি, ৫) মেহেনাজ আফরিন হুমায়রা, ৬) মারিয়াম উম্মে আফিয়া, ৭) মাইলস্টোন কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী, ৮) সহকারী শিক্ষিকা মাসুকা বেগম, ৩য় শ্রেণির ক্লাউড সেকশনের শিক্ষার্থী যথাক্রমে- ৯) সায়মা আক্তার, ১০) নুসরাত জাহান আনিকা, ১১) ফাতেমা আক্তার, ১২) সারিয়া আক্তার, ১৩) সাদ সালাহ উদ্দিন, ১৪) বোরহান উদ্দিন বাপ্পী, ১৫) জুনায়েদ হাসান, ১৬) উমায়ের নূর আসফিক, ৮ম শ্রেণির শিক্ষার্থী ১৭) তানভীর আহমেদ, ১৮) সেপিয়া সেকশনের ছাত্রী মাহিয়া তাসনিম মায়া, ১৯) ৭ম শ্রেণির জারিফ ফারহান, ২০) ঐক্য চিং মারমা, ২১) ৭ম শ্রেণির সাহিল ফারাবি আয়ান, ২২) শায়ান ইউসুফ, ২৩) মাহতাব রহমান, ২৪) সামিউল করিম, ২৫) আব্দুল মোসাব্বির মাকিন, ২৬) মো. আফনান ফাইয়াজ, ২৭) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ শামীম, ২৮) তাহিয়া আশরাফ নাজিয়া, ২৯) ২য় শ্রেণির আরিয়ান আশরাফ নাফি, অভিভাবক যথাক্রমে ৩০) রজনী ইসলাম, ৩১) আফসানা আক্তার প্রিয়া, ৩২) লামিয়া আক্তার ও মাইলস্টোনের আয়া ৩৩) মাসুমা বেগম।

02 Aug 25 1NOJOR.COM

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩৩ জনের ছবিসহ নাম-পরিচয় প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বর্তমান তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর। তাদের মাঝে ইসলামের অমূল্য বাণী পৌঁছাতে হলে প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন কার্যকর ও গ্রহণযোগ্য হয়। আকর্ষণীয় গ্রাফিক্স, ভিডিও, শর্ট ক্লিপ, ইসলামিক অ্যানিমেশন ইত্যাদি তাদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তিনি বলেন, ভাষা ও ভৌগোলিক সীমা অতিক্রম করে দাওয়াত পৌঁছানো সম্ভব। অনলাইন অনুবাদ, সাবটাইটেল, ও মাল্টি-ল্যাঙ্গুয়াল কনটেন্ট ব্যবহার করে ভিন্ন ভাষাভাষীদের মধ্যেও দাওয়াত পৌঁছানো যায়। আন্তর্জাতিক পর্যায়ে দাওয়াতি বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। উপদেষ্টা বলেন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে দাওয়াত বহুগুণে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এতে দাওয়াতি কার্যক্রমে ব্যাপকতা আসবে।

02 Aug 25 1NOJOR.COM

বর্তমান তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর। তাদের মাঝে ইসলামের অমূল্য বাণী পৌঁছাতে হলে প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন কার্যকর ও গ্রহণযোগ্য হয়: ধর্ম উপদেষ্টা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ ও প্রতিবাদের প্রবল উচ্চারণ। আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে। সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জুলাই আমাদের চেতনা ও প্রেরণা। ২৪’র জুলাইয়ে আবারও আমাদের তরুণরা রক্তস্নাত এ ভূমিতে মুক্তির বীজ বপন করেছে। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

02 Aug 25 1NOJOR.COM

জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ ও প্রতিবাদের প্রবল উচ্চারণ। আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে: ফারুকী

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশের বর্তমান শাসনকাঠামো একটি ঔপনিবেশিক ও আমলাতান্ত্রিক, যেখানে জনগণ ক্ষমতার উৎস নয় বরং শাসনের বিষয়। এই কাঠামো রাজনৈতিক দল ও সরকারকে জনগণের প্রতি জবাবদিহিমূলক হতে বাধ্য করে না। তিনি বলেন, ফলে ফ্যাসিবাদ কেবল একটি রাজনৈতিক মতাদর্শ নয়—এটি একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা; যা পুরনো শাসনব্যবস্থার অন্তর্নিহিত বৈষম্য ও দমনমূলক রূপের মাধ্যমে পুনরুৎপাদিত হয়। আরও বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শাসনব্যবস্থায় দলের সঙ্গে সমাজ শক্তির অংশগ্রহণ, স্বশাসিত স্থানীয় সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক নিরাপত্তা এবং সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অসাংবিধানিক হস্তক্ষেপ বন্ধ করে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে পারলেই ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব হবে। এছাড়া এই দানবকে প্রতিহত করা যাবে না।

02 Aug 25 1NOJOR.COM

ফ্যাসিবাদ কেবল একটি রাজনৈতিক মতাদর্শ নয়—এটি একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা; যা পুরনো শাসনব্যবস্থার অন্তর্নিহিত বৈষম্য ও দমনমূলক রূপের মাধ্যমে পুনরুৎপাদিত হয়: আবদুর রব

বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার জীবনের বিনিময়ে গণ-অভ্যুত্থান হওয়ার ফলেই দেশে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে ও সভা-সমাবেশ করতে পারছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ভিন্ন মত পোষণ করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো। দুলু বলেন, সারাজীবন জাতির কাছে ৫ আগস্ট স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। প্রতিবছর যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পালন করা হবে। আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি, জামায়াত, এনসিপিসহ দেশের সব রাজনৈতিক দলকে এই একটি জায়গায় অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে।

02 Aug 25 1NOJOR.COM

৫ আগস্ট ছাত্র-জনতার জীবনের বিনিময়ে গণ-অভ্যুত্থান হওয়ার ফলেই দেশে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে ও সভা-সমাবেশ করতে পারছি: দুলু

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগযোগ্য পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে পিএসসিতে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৩৮২টি পদে নিয়োগে পিএসসিতে চাহিদা প্রেরণ করেছে। এ ছাড়া মামলার কারণে আটকে থাকা ৩১ হাজার ৪৫৯টি পদ মামলা নিষ্পত্তি হওয়া মাত্র পদোন্নতির মাধ্যমে মন্ত্রণালয় পূরণ করবে। জানা যায়, ১৪ জুলাই প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশনা দেন।

02 Aug 25 1NOJOR.COM

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন করেছেন নৌপরিবহণ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। উপদেষ্টা বলেন, আমাদের সাইডে যেটুকু নদী আছে, এটা আমরা ড্রেজিং করতে পারব। ভারতের অংশে আমাদের পক্ষে ড্রেজিং করা সম্ভব না। আমাদের পাশে ভারত, তারা যদি না করে আমরা তাদের রিকোয়েস্ট করতে পারব। পদ্মায় কখনও পানি বেশি থাকে, কখনও কম থাকে। যৌথ আলোচনা নিশ্চয়ই হবে। তারাও তো আগ্রহী যে তাদের পণ্য বিক্রি হবে। ওই পারের ব্যবসায়ীরাও নিশ্চয়ই তাদের সরকারকে বলবেন এ ব্যাপারে। প্রসঙ্গত, বন্দরটি পরীক্ষামূলক কয়েকটি পণ্য আনা-নেওয়ার পর এর কার্যক্রম থেমে যায়। নদীর নাব্য কম থাকায় বড় সমস্যা হিসেবে দেখা দেয়। পাশাপাশি অবকাঠামোগত সমস্যাও আছে। এ নিয়ে উপদেষ্টা বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। সবপক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদী বন্দরের কার্যক্রম শুরু হবে।

02 Aug 25 1NOJOR.COM

রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন করেছেন নৌপরিবহণ উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন জুলাই যোদ্ধা দাবি করা কিছু মানুষ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে একদল তরুণ ওই অবরোধকারীদের ওপর হামলা করেন এবং ব্যারিকেড সরিয়ে দেন। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ এসে দুই পক্ষকে লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শাহবাগ মোড় দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়েছে। ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের সংগঠনটির আহ্বায়ক আরমান শাফিন দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা করেছে। পুলিশ লাঠিচার্জ করেছে। এতে তাদের ৮ জন আহত হয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছিল তারা।

02 Aug 25 1NOJOR.COM

শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন জুলাই যোদ্ধা দাবি করা কিছু মানুষ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে একদল তরুণ অবরোধকারীদের ওপর হামলা করে ব্যারিকেড সরিয়ে দেন।

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লেখেন, ‘ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’ অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের খসড়ায় ২৬টি দফা রয়েছে। প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। পরের পাঁচটি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম-খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন-নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

02 Aug 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

পিআর পদ্ধতি জনগণের মাথায় ঢোকানোর আগে তাদের ভোট দেওয়া শেখান। নতুন পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। হামলা-মামলায় এখন আর বিএনপি ভয় পায় না। মির্জা আব্বাস বলেন, দেশের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে, গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আর কোনো তালেবানি নির্বাচন চলবে না, জনগণ তা মেনে নেবে না। বিএনপির বিরুদ্ধে মানুষকে ভুল-বোঝানোর চেষ্টা করে লাভ নেই। আরো বলেন, ‘আমরা ১৭ বছর আন্দোলন করেছি, প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করব। যারা একসময় ভাত খেতে পারত না, আজ তারা টাকার কুমির হয়েছে। তারা এত টাকা কোথায় পেল?’ মির্জা বলেন, ‘বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে দমন করা যাবে না। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা জনগণের রাজনীতি করি।’

02 Aug 25 1NOJOR.COM

পিআর পদ্ধতি জনগণের মাথায় ঢোকানোর আগে তাদের ভোট দেওয়া শেখান। নতুন পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মির্জা আব্বাস

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার এজেন্ডায় নিম্নকক্ষে পিআরের বিষয়টি না রাখায় কমিশনের প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, তাদের দল ২০০৮ সাল থেকে পিআর নিয়ে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে পিআর নিয়ে জনমত গড়ে তুলেছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে একক আলোচনায় পিআরের পক্ষে তাদের দল জোরালো অবস্থান জানিয়েছে। লিখিতভাবে পিআর নিয়ে আলোচনার দাবি জানিয়েছে। কিন্তু ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনার এজেন্ডায় নিম্নকক্ষে নির্বাচনপদ্ধতি বিষয়টিই অন্তর্ভুক্ত করেনি।

02 Aug 25 1NOJOR.COM

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার এজেন্ডায় নিম্নকক্ষে পিআরের বিষয়টি না রাখায় কমিশনের প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে এনসিপি লিখেছে, ‘বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সম্পন্ন করেছে। এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল, পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন। ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।’ আরো লিখেছে, ‘২০২৪ এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল, সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট রোববার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।’ এনসিপি ৩ আগস্ট ৬৪ জেলা থেকে এনসিপির নেতাকর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। শেষে বলা হয়, আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে।

02 Aug 25 1NOJOR.COM

এনসিপি ৩ আগস্ট ৬৪ জেলা থেকে এনসিপির নেতাকর্মীদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট পদ্ধতি চাই। এর ব্যত্যয়ের কথা বলে তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে নির্বাচন বিলম্বিত করার জন্য। টুকু বলেন, এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। এ দেশের মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। তিনি বলেন, আমরা ক্ষমতায় যাব এ কথা আমরা বলি না, মানুষের ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। জনগণ ঠিক করবে এই দেশ কে পরিচালনা করবে। আরো বলেন, পাকিস্তানে টি-টুয়েন্টি তিনটি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ জিতে সিরিজ জয়লাভ করেছে। পাকিস্তান পরবর্তী ম্যাচে বেশি রান করেছে এবং রানের যোগ ফলে পাকিস্তান বেশি আছে। তার মানে কি সিরিজ পাকিস্তান জয়লাভ করল। মানুষ এই কমেন্টস করে- ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। তার মানে আপনি ভোট দিবেন টাঙ্গাইল, এমপি পাবেন নোয়াখালী, তাহলে কি হবে।

02 Aug 25 1NOJOR.COM

আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট পদ্ধতি চাই। এর ব্যত্যয়ের কথা বলে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে নির্বাচন বিলম্বিত করার জন্য: টুকু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য ‘মানবরচিত মতবাদ’কে দাফন করতে হবে। জালেমের বিরুদ্ধে যারা আন্দোলন করে শহীদ হয়েছেন, তাদের মহানবী (সা.) শহীদের মর্যাদা দিয়েছেন। প্রথম ও দ্বিতীয় স্বাধীনতার পর দেশের মানুষকে আরও একটি স্বাধীনতা অর্জন করতে হবে। মানুষ মানুষের গোলামি করে কখনো স্বাধীন হতে পারে না। আরো বলেন, ১৯৭১ সালে প্রথম স্বাধীনতা অর্জনের পরে আমরা ২০২৪ সালের জুলাই-আগস্টে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। আল্লাহর গোলামি কায়েম করার জন্য আমাদের আবার তৃতীয়বার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে।

02 Aug 25 1NOJOR.COM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের দলীয় মনোনয়নের পরিবর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে সরাসরি নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন এনসিপির নেতারা। দলীয় সেমিনারে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আজকের বাংলাদেশ তৈরি করার যে আন্দোলন তার সবটাতেই এ দেশের নারীরা অংশ নিয়েছে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক নিউক্লিয়াসের যে অংশটা আছে সেখানে কোনো নারী সদস্য স্থান পায় না। অনুষ্ঠানে তাজনূভা জাবিন বলেন, নারীর মর্যাদা রক্ষায় আমাদের রাজনৈতিক মতাদর্শকে এক পাশে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমানতালে কাজ করতে হবে।

02 Aug 25 1NOJOR.COM

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের দলীয় মনোনয়নের পরিবর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে সরাসরি নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন এনসিপির নেতারা।

হাটহাজারী মাদ্রাসায় ডাল-ভাতসহ গরুর মাংসের স্বাদ নিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং স্থানীয় নেতাকর্মীরা। আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করে হেফাজত নেতারা ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে মাদ্রাসার মহাপরিচালকের কক্ষে ফ্লোরে বসে দুপুরের মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। এ সময় বিএনপি নেতারা মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস শেখ আহমেদ এবং হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ অন্য শিক্ষকদের সঙ্গে দুপুরের খাবার খেতে দেখা গেছে। সালাহউদ্দিন আহমেদ নিজামপুরীকে জানান, ডাল-ভাত খেতে ভালো লাগে। নিজামপুরী জানান, হাটহাজারী মাদ্রাসায় প্রতিদিন দুপুর ও রাত দুই বেলায় প্রায় নয় হাজার শিক্ষার্থীকে ফ্রিতে কর্তৃপক্ষ ডাল-ভাত প্রদান করে থাকে। এছাড়াও প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার ডাল ভাতের সঙ্গে গরুর মাংস প্রদান করা হয়।

02 Aug 25 1NOJOR.COM

হাটহাজারী মাদ্রাসায় ডাল-ভাতসহ গরুর মাংসের স্বাদ নিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং স্থানীয় নেতাকর্মীরা।

ডিএনসিসির সার্বিক সহযোগিতায় আগারগাঁও থেকে কারওয়ান বাজার মেট্রোরেল পিলারে অঙ্কিত গ্রাফিতি ‘জুলাই আর্ট ওয়ার্ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা বলেন, ‘এই গ্রাফিতিগুলো আমাদেরকে আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেবে। ভবিষ্যতে এ দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে এসব গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক এজাজ বলেন, ফ্যাসিবাদ ইস্যুতে জাতীয় ঐক্য ধরে রাখার বিষয়টি মাথায় রেখেই এই গ্রাফিতি কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের উত্থান এবং তার পতনের ইতিহাস তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

02 Aug 25 1NOJOR.COM

ডিএনসিসির সার্বিক সহযোগিতায় আগারগাঁও থেকে কারওয়ান বাজার মেট্রোরেল পিলারে অঙ্কিত গ্রাফিতি ‘জুলাই আর্ট ওয়ার্ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাবি প্রশাসন। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে অর্জন করার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে উচ্চতর তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নথিপত্র বলছে, ২০ জুলাই ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় বেনজীরের ডক্টরেট ডিগ্রির বিষয়টি খতিয়ে দেখতে তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট বিস্তারিত পড়ে শোনান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভায় আরও সিদ্ধান্ত হয়, তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি স্থগিত থাকবে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়।

02 Aug 25 1NOJOR.COM

ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে অর্জন করার সত্যতা পাওয়ায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাবি প্রশাসন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আজকে একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে- আমেরিকা আমাদের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করেছে। ট্যারিফ কী জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করবো তার ওপরে ৩৫ ভাগ ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম ১০০ টাকা, ওটার সঙ্গে আরও ৩৫ টাকার যোগ হবে। তার মানে ১০০ টাকার জিনিস ১৩৫ টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না। ওটাকে আমাদের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে ২০ শতাংশ পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে।

01 Aug 25 1NOJOR.COM

আমরা যেসব পণ্য রপ্তানি করবো আমেরিকা তার ওপরে ৩৫ ভাগ ট্যাক্স নিয়ে নেবে। উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে ২০ শতাংশ পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে। শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লুটেরাদের সঙ্গে কোনো আপস নয় জানিয়ে তিনি বলেন, আমরা বিরাট একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারব। মির্জা ফখরুল বলেন, আশা করেছিলাম যে, এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রকৃত তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য সরকার পুরোটা করতে পারেনি। কিন্তু তারা চেষ্টা করছে। আমরা আশা করছি, দুই-একদিনের মধ্যেই সংস্কারের পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আরো বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রয়োজন। অপেক্ষা করছি কবে তারেক রহমান দেশে আসবেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণ তারেক রহমানের ওপর আস্থা রাখছে। আগামীতে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে প্রান্তিক মানুষের জন্য ‘ফার্মাস কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’-ইত্যাদি পরিকল্পনা নিয়েছেন।

01 Aug 25 1NOJOR.COM

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে। শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল

ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর আমদানি শুল্ক ৩৫ শতাশং থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছেন। এরপরই আজ ১ আগস্ট ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ারমূল্য বড় ধরনের পতনের মুখে পড়েছে। গার্মেন্টস খাতে ভারতের প্রধান প্রতিযোগী বাংলাদেশ এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে চলে গেল। আপস্টকের প্রতিবেদনে বলা হয়, ভারতের কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার ০ দশমিক ৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের শেয়ার ২ দশমিক ৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের শেয়ার ৩ দশমিক ২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২ দশমিক ৮ শতাংশ কমে যায়। ট্রাম্পের নতুন শুল্কনীতিকে ঘিরে ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে শ্রমনির্ভর খাত যেমন টেক্সটাইল ও উচ্চমূল্যের ইলেকট্রনিকস পণ্য রপ্তানির ক্ষেত্রে। কারণ, যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য।

01 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশের ওপর শুল্ক হ্রাস, আজ ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ারমূল্য বড় ধরনের পতনের মুখে পড়েছে।

২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পরও, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় যথাযথ কার্যক্রম নিতে পারেনি বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। রাজনৈতিক বিরোধীদের ওপর নির্বিচার গ্রেফতার, নিরাপত্তা বাহিনীর নির্যাতন ও সংখ্যালঘু ও দুর্বল গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। যদিও কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তবে তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য জরুরি নিরাপত্তা খাত সংস্কার, অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে ও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের ১১০ মিটার বাঁধ ধসে অন্তত ৩০টি বসতঘর নদীতে বিলীন হয়েছে। স্থানীয়রা ভাঙন থেকে বাঁচতে অন্যত্র বসত সরাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ও জিওটিউব ডাম্পিং করছে, কিন্তু প্রবল স্রোত ও বৃষ্টির কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আগামী বর্ষার আগে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা দেয়া হবে।

গত ২৪ ঘন্টায় একনজরে ১৭১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।