Web Analytics

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি বলেন, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেলআবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে। খাতামি বলেন, ‘শত্রুরা সর্বদা ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে। কারণ তারা নিজেদেরকে জীবন-মৃত্যুর পরিস্থিতিতে দেখতে পাচ্ছে, কিন্তু আমরা সাইপ্রাস গাছের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাপী বিক্ষোভ ইসরাইলের প্রতি ক্রমবর্ধমান ঘৃণা প্রদর্শন করে। অন্যদিকে ইরান শক্তিশালীভাবে আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে বিশ্বের কাছে তার শক্তি প্রদর্শন করেছে।’ আরও বলেন, এই যুদ্ধ ইসরাইলকে একটি ‘ক্যান্সারযুক্ত টিউমার’ হিসাবে প্রকাশ করেছে, যা অপসারণ করতে হবে। যদি ইসরাইল শক্তিশালী হয়, তাহলে সিরিয়ার সঙ্গে যা করেছে তা সব মুসলিম দেশগুলোর ক্ষেত্রেও করবে। খাতামি বলেন, ওয়াশিংটন সাম্প্রতিক দশকগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২৫টি দেশে আক্রমণ করেছে এবং এর ইতিহাস ‘অপরাধের একটি কালো দলিল’।

02 Aug 25 1NOJOR.COM

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেলআবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে। ওয়াশিংটন সাম্প্রতিক দশকগুলোতে ২৫টি দেশে আক্রমণ করেছে এবং এর ইতিহাস ‘অপরাধের একটি কালো দলিল’: খাতামি

নিউজ সোর্স

‘তেলআবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে’, খাতামির হুঁশিয়ারি

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেলআবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।