এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, অনেকেই জানতে চাইছেন নির্বাচন করব কি না। ‘ইনশাআল্লাহ আমি আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ আসন থেকে নির্বাচনে অংশ নেব।’ তিনি বলেন, আমাদের দল নতুন ও বিকাশমান। এখনো সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয় এবং অর্থনৈতিক ভিত্তি পুরোপুরি তৈরি হয়নি। তাই কিছু মানুষ বলবেন, ‘জামানত হারাবেন’, আবার কেউ কেউ মনে করতে পারেন, ‘মেম্বারও হতে পারছেন কি না দেখুন।’ কিন্তু কিছু লোক বলবে, সাফল্য রাতারাতি আসে না। আরো বলেন, সমালোচনা ও উৎসাহ—দুটি বিষয়ই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নতুন রাজনৈতিক উদ্যোগ গ্রহণের সময় প্রবল বিরোধিতা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। অল্প সংখ্যক মানুষ কাঁধে হাত রেখে উৎসাহ দিয়েছিলেন। মঞ্জু জানান, সামনে চমকপ্রদ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি, তবে তার দুটি দিক আছে—একটি সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। অন্যটি কন্টকময় পথ পাড়ি দিয়ে টেকসই সাফল্য অর্জন। এসব নিয়ে বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই।’
অনেকেই জানতে চাইছেন নির্বাচন করব কি না। ‘ইনশাআল্লাহ আমি আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ আসন থেকে নির্বাচনে অংশ নেব: মঞ্জু
বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না। সকালে এক সরকার, বিকালে এক সরকার এমন পরিস্থিতি তৈরি হবে। এতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংকটে পড়বে। তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশ যারা গণতন্ত্রের চর্চা এখন পর্যন্ত শক্তিশালী ভাবে করে না, সেই সব দেশে যদি পিআর পদ্ধতিতে বা সংখ্যানুপাতে পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয় এবং সংখ্যা লঘিষ্ঠ দলগুলোর কথা যদি বিএনপিকে মেনে নিতে হয়—তাহলে বাংলাদেশে আগামী দিনে অনিবার্যভাবে দুর্যোগ থাকবে। এখানে কোন স্থায়ী সরকার থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংকটে পড়বে।
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না: রিপন
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেছেন, আজকের সমাজের বড় অভাব, বড় দৈন্য হচ্ছে সাহসী সাংবাদিকতা। সাদাকে সাদা বলতে পারা, কালোকে কালো বলতে পারা। তিনি বলেন, বিবেকের দংশন বড় দংশন। যে কোনো ত্রুটি-বিচ্যুতি করে আমি যদি সারা পৃথিবীর সবাইকে বলি, আমি ভুল করিনি। কিন্তু আমার বিবেক আমাকে ঠিকই দংশন করবে। এই বিবেক থাকা উচিত। আরো বলেন, একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, সেই সংগঠনের জন্মের ইতিহাস, সৃষ্টির মহান লক্ষ্যের বিষয়গুলোই উৎসাহিত ও উদ্বুদ্ধ করে। নতুন করে দুর্বলতা, সীমাবদ্ধতা, গাফিলতিকে উপলব্ধি ও পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে সুসংগঠিতভাবে চলার জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন হচ্ছে অনুপ্রেরণার উৎস। তিনি আশা প্রকাশ করে বলেন, অভ্যুত্থানের পর আমরা যে নতুন গণতন্ত্রের দিকে যাচ্ছি, ক্র্যাবের দায়িত্বশীলতা এই এগিয়ে চলাকে সহযোগিতা করবে। একই অনুষ্ঠানে এনসিপি নেতা মুশফিক উস সালেহীন বলেন, আপনাদের কাছ থেকে আমরা বস্তুনিষ্ঠ সত্য তথ্য প্রত্যাশা করি। গণ-অভ্যুত্থানের পর সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। বস্তুনিষ্ঠ সত্য রিপোর্ট হলে আমরাও সংশোধন হতে পারি। দেশের গণমাধ্যম এখনো মুক্ত হয়নি, রাষ্ট্রের বিভিন্ন এজেন্সির নিয়ন্ত্রণের বাইরে আসেনি।
আজকের সমাজের বড় অভাব, বড় দৈন্য হচ্ছে সাহসী সাংবাদিকতা। সাদাকে সাদা বলতে পারা, কালোকে কালো বলতে পারা: গোলাম পরওয়ার
বিএনপি নেতা মঈন খান বলেন, সুন্দরবনে আওয়ামী সরকারের সময় একটি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই বিদ্যুৎ প্রকল্প চলে কি চলে না, সেটা আপনারা বলবেন। সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সেটা ধ্বংস করে দিয়েছে। কাজেই আজকে আমাদের সচেতন হতে হবে। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করব। প্রকৃতিকে বিচ্ছিন্ন ও ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভুরি ভুরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে। তিনি বলেন, গাছ লাগান, দেশ বাঁচান। তারেক রহমান সুদূর লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন, পরিবেশগত দিক সম্বন্ধে আমাদের আগামীতে সচেতন হতে হবে। শুধু গাছ লাগানো নয়, আজকে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে। আরো বলেন, প্রত্যেক মানুষকে পরিবেশ নিয়ে সচেতন হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের পরিবেশকে রক্ষা করতে হবে।
সুন্দরবনে আওয়ামী সরকারের সময় একটি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সেটা ধ্বংস করে দিয়েছে। কাজেই আজকে আমাদের সচেতন হতে হবে: মঈন খান
বাগছাসের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, কেবল ভোটার তালিকায় নাম থাকলেই ডাকসুতে ভোট প্রদানের সুযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ অনাবাসিক। তাদের হলের পরিচয়পত্র নাই। আবার আবাসিক শিক্ষার্থীদের অনেকেই আর্থিক সংকটের কারণে হল আইডি নবায়ন করতে পারেননি। এ অবস্থায় কেবল হল আইডি কার্ডকে ভোট প্রদানের একমাত্র প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা অন্যায় হবে। কাদের বলেন, ভোটার তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা অন্য কোনো ডকুমেন্ট দিয়েই ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব হতে হবে। যেকোনো উপায়ে ভোটার তালিকায় নাম আসা সকল শিক্ষার্থীকে ভোট প্রদানের সুযোগ তৈরী করে দিতে হবে। উল্লেখ্য, বাগছাস জানিয়েছে, তারা আগামী কার্যদিবসে নির্বাচন কমিশনের নিকট আনুষ্ঠানিকভাবে এই দাবি পেশ করবে।
কেবল ভোটার তালিকায় নাম থাকলেই ডাকসুতে ভোট প্রদানের সুযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ অনাবাসিক। তাদের হলের পরিচয়পত্র নাই: কাদের
এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা জানিয়েছেন, নেপাল সরকারের আমন্ত্রণে তিনি সম্প্রতি সেখানে গিয়েছিলেন ‘ক্লিন এয়ার’ বিষয়ক একটি প্রোগ্রামে অংশ নিতে। সেখানে দূষিত বাতাস আমাদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলছে সে বিষয়ে বক্তব্য রাখেন। দুই মাস আগে নেপালের এমবাসি তাকে এই আমন্ত্রণ জানায়। তিনি বলেন, নেপালে তার সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তার যোগাযোগ হয়নি। অথচ ভারতের একটি পোর্টাল গুজব ছড়ায় যে তিনি নেপালে গিয়ে এক আমেরিকান অফিসিয়ালের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন এবং সেটি নাকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে। তিনি এই সংবাদকে সম্পূর্ণ ‘মিথ্যা ও কাল্পনিক’ বলে অভিহিত করেন। এর আগে কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠকের গুজব ছড়িয়ে পড়ে। জারা বলেন, গত ১১ আগস্ট এনসিপির একটি বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। বৈঠকটি কোনোভাবেই গোপন ছিল না, বরং প্রেস রিলিজের মাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়। একই ধরনের বৈঠক বিএনপি ও জামায়াতের সঙ্গেও হয়েছে, কিন্তু সেসব ক্ষেত্রে মিডিয়া বা গোয়েন্দাদের পক্ষ থেকে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়নি। মিথ্যা প্রচারণা করে দমানো যাবে না।
নেপালে দেশটির সরকার কর্তৃক আমন্ত্রিত হয়ে স্বাস্থ্যবিষয়ক সেমিনারে গিয়েছিলেন জারা, ওখানে আমেরিকান কর্মকর্তার সাথে বৈঠকের দাবি মিথ্যা বলেও জানান জারা।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে। কমিশনার বলেন, ‘আগামী নির্বাচন দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ।’ তিনি বলেন, ক্রাইম রিপোর্টার ও পুলিশ একই ধরনের কাজ করে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয়। ডিএমপি সব সময় ক্র্যাবের পাশে রয়েছে। আমার অবস্থান থেকে যতদূর সম্ভব আমি আপনাদের পাশে থাকব। আরো বলেন, জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন, পুলিশের বিভিন্ন স্থাপনারও ক্ষতি হয়েছে। বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবলের। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরেছি।
২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে: সাজ্জাত আলী
বিএসএ-র আয়োজনে দুই দিনব্যাপী ১৯তম জাতীয় পরিসংখ্যান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সুষ্ঠু এবং গুণগত পরিসংখ্যান একটা বড় বিনিয়োগ। সেই বিনিয়োগ করতে সরকার কাজ করে যাচ্ছে। অবকাঠামের মতো ভালো পরিসংখ্যান ব্যবস্থাও দেশের জন্য বিনিয়োগ। এই বিনিয়োগ সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতির এ উন্নত যুগে সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান এক প্রকার ফ্যাক্টরস অব প্রডাকশন হিসাবে বিবেচিত হয়। বক্তারা বলেন, নীতি প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়নে ডেটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখন চ্যালেঞ্জ হলো বিচিত্র ও ব্যাপক ডেটাকে মূলধারায় আনা এবং সরকার পরিসংখ্যানের সঙ্গে সমন্বয় করা। তারা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যেখানে পরিসংখ্যানবিদ, ডেটা সায়েন্টিস্ট ও পেশাজীবীর একত্রে কাজ করতে পারবেন।
সুষ্ঠু এবং গুণগত পরিসংখ্যান একটা বড় বিনিয়োগ। সেই বিনিয়োগ করতে সরকার কাজ করে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা
বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার-পরিজন। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে তারেক রহমান এখন পর্যন্ত লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন। তিনি বলেন, জনগণের যেকোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপস করব না। অতীতেও করিনি, এখনো করব না ইনশাআল্লাহ। বাবর বলেন, দলকে যারা ভালোবাসেন, তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও বলেন, নিজেরা অন্যায় কাজ করব না, অন্যকেও করতে দেব না। অন্য কেউ করলে তা জানিয়ে দেওয়া। বাবর বলেন, তারেক রহমানকে এই বলে ধন্যবাদ দেব যে, অতীতের যেকোনো সময়ের থেকে বিএনপি এখন শক্তিশালী। এই নেতা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডসহ সব রকমের সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি।
জনগণের যেকোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপস করব না। অতীতেও করিনি, এখনো করব না ইনশাআল্লাহ: বাবর
জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মানুষ একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চায় না। এই দেশ থেকে চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন- ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি কুরআন-সুন্নাহর বিধান চালু করা যায়, তবে মানুষের মুক্তি মিলবে; দেশে প্রতিষ্ঠিত হবে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি। জামায়াতে ইসলামী সেই প্রচেষ্টায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে। আরো বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, অধিকার আদায়ের আন্দোলনও চলবে। দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, কিন্তু কিছু রাজনৈতিক দল তা বুঝতে চাইছে না। এর মানে হলো, তারা পুরনো নীতি-আদর্শ চালু রাখতে চায়। জনগণ সেই নীতি আদর্শকে প্রত্যাখ্যান করবে।
মানুষ একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চায় না। চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই: মুজিবুর রহমান
জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবার যেন-তেন কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আমরা যে ভোরের আলো দেখছি, সংস্কার না হলে সেই আলো প্রস্ফুটিত হবে না। এই আলো কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে আগেই প্রস্তাব দিয়েছিলাম- আসুন আমরা আন্তঃদলীয় সংলাপ করে একটি সুন্দর পরিকল্পনা তৈরি করি। বিভিন্ন দলের মাঝে যে আস্থার সংকট রয়েছে তা যেন দূর হয়। আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি। সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না। আরো বলেন, কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো ম্যাকানিজম করছে যা তাদের জিতিয়ে দেবে। কুমিল্লা প্রসঙ্গে বলেন, এখানে অনেক সমস্যা রয়েছে। নগরীর যানজট এবং জলাবদ্ধতা মানুষের প্রধান সমস্যা। কুমিল্লা বিভাগ নিয়ে সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। এই সরকার থাকতেই যেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই নেতা বলেন, নির্বাচন হওয়ার প্রশ্নে আমরা কোনো শঙ্কা প্রকাশ করছি না। সরকার সিন্সিয়ার হলে সব কিছু ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হবে।
এবার যেন-তেন কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আমরা যে ভোরের আলো দেখছি, সংস্কার না হলে সেই আলো প্রস্ফুটিত হবে না: তাহের
জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করবে। তিনি বলেন, একটি বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা মানে এমন এক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে জনগণের সকল মৌলিক অধিকার নিশ্চিত হয়। সামাজিক ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স বা অন্য কোনো ভিত্তিতে বৈষম্য থাকে না। এর জন্য প্রয়োজন দেশের সর্বস্তরে বৈষম্যের উৎসগুলো নির্মূল করা, একটি স্বতন্ত্র ও শক্তিশালী বিচার বিভাগ নিশ্চিত করা এবং শিক্ষা ও অন্যান্য নাগরিক সেবার উন্নয়ন ঘটানো। মা-বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তিনি বলেন, আমাদের দেশে নারীরা অনেক পিছিয়ে রয়েছেন। বিশেষ করে বেকার নারীদের যোগ্য করে গড়ে তুলতে জামায়াত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে তুলবে। নারীদের আলাদা কর্মক্ষেত্র তৈরি করলে দেশ যেভাবে এগোবে তেমনি পারিবারিকভাবে সুসংহতি গঠন হবে। সেই সঙ্গে রাজধানীতে যাতায়াতের জন্য নারীদের নিরাপদ পরিবহন ও মহিলা হোস্টেলের উন্নত পরিবেশ তৈরি করা হবে। দল হিসেবে নারীদের সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখে জামায়াত।
আমাদের দেশে নারীরা অনেক পিছিয়ে রয়েছেন। বিশেষ করে বেকার নারীদের যোগ্য করে গড়ে তুলতে জামায়াত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে তুলবে: হেলাল
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতিশূন্য করতে দেশি-বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় হয়েছে। আব্বাস বলেন, অনেক আওয়ামী লীগ সমর্থক আমলা আবারও সক্রিয় হয়ে উঠেছে, কারণ তারা মনে করছে বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দিলে তাদের ব্যক্তিস্বার্থ হাসিল হবে। ‘ এই নেতা বলেন, ইসলামী দলসহ কয়েকটি রাজনৈতিক শক্তি নানা ইস্যু উত্থাপন করছে, যাতে ফেব্রুয়ারির নির্বাচনের পথ রুদ্ধ হয়। একটি দল তো বলছে, তাদের দাবি না মানা পর্যন্ত নির্বাচন হতে দেবে না। তারা ফ্যাসিবাদীদের মতো আচরণ করছে’। আরো বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ও নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে কেন্দ্র করে ‘অশুভ উদ্দেশ্য’ সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি নেতা বলেন, আমরা ১৯৭১ সালে স্বাধীনতার জন্য লড়াই করেছি, নিজ দেশের মাটি অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য নয়।’ ইসলামী দলগুলোর জোট গঠনের চেষ্টা নিয়ে বলেন, বিএনপি এতে চিন্তিত নয়। ‘বাংলাদেশের জনগণ উদারপন্থী মুসলিম, তারা সাম্প্রদায়িকতাকে নয়, গণতান্ত্রিক ও মধ্যপন্থী দলকেই পছন্দ করে।’
বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতিশূন্য করতে দেশি-বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় হয়েছে: মির্জা আব্বাস
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশে একটি সরকারি সফর করবেন। ঢাকায় তিনি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এই বৈঠকগুলোতে দ্বি-পাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রসঙ্গত, ইসহাক দারের মূলত ২৭–২৮ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল। কিন্তু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়। পরে বাতিল হয় সফর।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশে একটি সরকারি সফর করবেন।
এনসিপির নাহিদ ইসলাম মালয়েশিয়ায় এসেছেন। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। পরে নাহিদ পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে তার সফর কার্যক্রম শুরু করেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া প্রবাসী সকল সহযোদ্ধাকে নেতার সফরের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। নাহিদ ইসলাম ২২-২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন।
নাহিদ ইসলাম শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫ টায় কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নুরুল হক নুর বলেছেন, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। তাই যতটা পাপ করেছেন, জনগণের কাছে মাফ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফণা তোলার চেষ্টা করবেন না। জনগণ তা ভেঙে দিবে। তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন, তাদের একটা বার্তা দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তাই যারা ছোট অপরাধ করেছে, তাদেরকে আমরা ক্ষমা করবো। যারা লুটপাট, গুম খুন, ভিন্নমত এবং বিরোধী রাজনীতির করার কারণে হামলা নির্যাতন করেছে, সেইসব নেতাদের তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আপানারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ আর দেশে রাজনীতিতে ফিরতে পারবে না। নুর বলেন, আপনারা যদি রাজনীতি করতে চান, তাহলে অন্য দল করেন। বিএনপি, জামায়াত গণঅধিকার এনসিপি যে দল ভালো লাগে সেই দল করেন। তিনি বলেন, শুধু সংস্কারের আলাপ, ঐকমত্য কমিশনের দুই মাস আলাপ করলাম। কিন্তু কোনও কাজের কাজ হয়নি। জুলাই সনদে জনআকাঙ্খা পুরণ না হলে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করবে না।
ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন, তাদের একটা বার্তা দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তাই যারা ছোট অপরাধ করেছে, তাদেরকে আমরা ক্ষমা করবো: নুর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তাই জনগণ পিআর চায় কিনা তা জানতে প্রয়োজনে গণভোট করতে হবে৷ সংস্কার এবং বিচারের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা ভঙ্গ করেছে। এ সময় জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না। জনগণ পিআর চায় কিনা তা জানতে প্রয়োজনে গণভোট করতে হবে: রেজাউল করীম
চট্টগ্রাম ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চুরির অপবাদ দিয়ে মব সৃষ্টি করে বাবা-মায়ের সামনেই মো. রিহান উদ্দিন মাহিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় স্থানীয় সমবয়সি মানিক ও রাহাত নামের দুই কিশোরসহ মাহিনের পিতা লোকমান মারাত্মক আহত হন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মো. নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে। জানা যায়, মাহিন, মানিক ও রাহাত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিএনজি অটোরিকশায় নিজ এলাকায় এলে সেখানে ওতপেতে থাকা একদল যুবক মাহিন ও তার বন্ধুদের ধাওয়া করে। এরপর পালিয়ে একটি ভবনে আশ্রয় নিলে মারধর করে খুন করে। নিহতের ফুফু সুখী বেগম বলেন, আমার ভাইপো আমার কাছে পানি চেয়েছে তারা সেটিও দিতে দেয়নি। তারা রশি দিয়ে বেঁধে বেধড়ক মারতে মারতে তাকে হত্যা করেছে।পালিয়ে আশ্রয় নেওয়া ঘরের মালিক মোবারক জানান, আমাদের ঘরে কোনো চুরির ঘটনা ঘটেনি। লোকজনের চেঁচামেচি শুনে ঘুম ভাঙলে দেখি কয়েকজন কিশোরকে ধরে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন।
ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চুরির অপবাদ দিয়ে মব সৃষ্টি করে বাবা-মায়ের সামনেই মো. রিহান উদ্দিন মাহিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জাপানে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু করা হয়েছে। ফলে প্রবাসীদের জন্য নানা সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ হলো। এ সেবা সশরীরে উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বহু প্রবাসী বাংলাদেশির এনআইডি না থাকায় এতদিন তারা দেশে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সমস্যায় পড়েছেন। তিনি জানান, এই কর্মসূচি চালুর মাধ্যমে এখন থেকে জাপানে থাকা প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা পাবেন। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দিতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবি ছিল জাপানে এনআইডি সেবা চালুর। অবশেষে এ সেবা চালুর মাধ্যমে তাদের সেই দাবি পূরণ হলো।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু করা হয়েছে।
'মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিনের মধ্যেই সেতুর ল্যাম্পপোস্টে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে সেতুর পুরো অংশ। স্থানীয়দের অভিযোগ, চোর চক্র সেতুর হরিপুর পয়েন্ট থেকে মাটি খুঁড়ে বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে। এর ফলে গত দুইদিন ধরে সেতুতে কোনো বাতি জ্বলছে না। এ ঘটনায় এলজিইডি কর্তৃপক্ষের গাফিলতি ও অবেহেলাকেই দায়ী করছেন এলাকাবাসী। এর আগে, উদ্বোধনের দিন বুধবার রাতেও সেতুতে আলো জ্বলেনি। হাজারো মানুষ সেতু দেখতে এলেও অন্ধকারের কারণে পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। এ নিয়ে প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী দাবি করেছিলেন, কন্ট্রোল মেশিন হঠাৎ নষ্ট হওয়ায় লাইট জ্বালানো সম্ভব হয়নি। তিনি জানান, সমস্যা সমাধানে ৩ থেকে ৫ দিন সময় লাগবে। কিন্তু শুক্রবার ক্যাবল চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
'মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিনের মধ্যেই সেতুর ল্যাম্পপোস্টে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে সেতুর পুরো অংশ।
নিখোঁজের এক দিন পর মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কলাগাছিয়া এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় পরিবার গিয়ে মরদেহটি শনাক্ত করে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে আজকের পত্রিকার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তিনি। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে তার ছেলে ঋত সরকার গতকাল রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহত বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন।
নিখোঁজের এক দিন পর মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, প্রমাণিত হয়েছে গুম-হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। সুতরাং এই দেশের মাটিতে তার বিচার অবশ্যই হতেই হবে। এমনকি সর্বোচ্চ শাস্তিও হতে হবে। ফখরুল বলেন, গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে আনার চেষ্টা করবে বিএনপি। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করা হবে। সরাসরি জড়িত স্বৈরাচার শেখ হাসিনা। দলের পক্ষ থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা তাদের শাস্তি দিতে না পারব, ততদিন আমরা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে আছি। আরও বলেন, বিএনপির সতেরোশ নেতা-কর্মীকে গুম করে দেয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছি। বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুম-খুনের শিকার স্বজনদের কষ্টে তিনি ভেঙে পড়েন উল্লেখ করে মহাসচিব বলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে, আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল। এক পরিবারের সাতজন পর্যন্তও গুম হলো। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়, কারণ তাদের একসময় আরও ছোট অবস্থায় দেখেছিলাম।
প্রমাণিত হয়েছে গুম-হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। সুতরাং এই দেশের মাটিতে তার বিচার অবশ্যই হতেই হবে: মির্জা ফখরুল
কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবক লোহার গ্রিলে শার্ট প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটতে পারে। মৃত দুর্জয় চৌধুরী কমল চৌধুরীর ছেলে ও চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ছিলেন। জানা যায়, প্রধান শিক্ষক রাবেয়া খানম ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার সময় দুর্জয় প্রধান শিক্ষকের সঙ্গে থানায় ছিলেন। দুর্জয় চৌধুরীর পরিবারের লোকজন জানান, প্রধান শিক্ষক রাবেয়া খানম দুর্জয়কে সঙ্গে করে থানায় নিয়ে গিয়ে পুলিশে হস্তান্তর করেন এবং থানা হাজতে রাখার জন্য ওসিকে চাপ সৃষ্টি করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব জানান, দুর্জয় চৌধুরী টাকা আত্মসাৎ করে খরচ করে ফেলার কথা স্বীকার করলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে ফোনে তিনি জানান।
চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবক লোহার গ্রিলে শার্ট প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন।
আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। শুক্রবার ডাকসু ও হল নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব প্রচারণামূলক বিলবোর্ড বা ব্যানার টানানো রয়েছে কিংবা ইতোমধ্যে টানানো হয়েছে, সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। আরও বলেন, নির্ধারিত তারিখ থেকে প্রার্থীরা আচরণবিধি অনুযায়ী প্রচারণা কার্যক্রম চালাতে পারবেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
ক্যাম্পাসে যেসব প্রচারণামূলক বিলবোর্ড বা ব্যানার টানানো রয়েছে কিংবা ইতোমধ্যে টানানো হয়েছে, সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে: ডাকসু ও হল নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, সাদাপাথর লুটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক বা প্রশাসনের যত বড় কর্মকর্তাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন, সাদাপাথরে শুধু লুটপাট নয়, হরিলুট হয়েছে। বিজিবি ক্যাম্পের পাশেই এ ধরণের ভয়াবহ লুটপাটের দায় বাহিনীটি কোনোভাবেই এড়াতে পারে না। এ সময় পুরো সাদাপাথর পর্যটন স্পটকে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনাও দেন।
সাদাপাথর লুটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক বা প্রশাসনের যত বড় কর্মকর্তাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ ও অনলাইন আউটলেটগুলোতে শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া, গত ডিসেম্বরে ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে। শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রেস উইং জানায়, অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক অখণ্ডতার ওপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে। প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও জানায়।
বাংলাদেশের টেলিভিশন, সংবাদ ও অনলাইন আউটলেটগুলোতে শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে: প্রেস উইং
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি করতে হবে সেবা করার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে এ ভাব থেকে সরে আসতে হবে। ইনকাম করার জন্য রাজনীতি করা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ায় প্রত্যয় নিয়েছি জানিয়ে এ্যানি বলেন, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভুলা যাবে না। আগের ধারার রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না। আরও বলেন, ৫ আগস্টের পর জিয়াউর রহমানের স্বপ্ন লালন করে খালেদা জিয়ার মতো আপোষহীনভাবে কাজ করার চিন্তা করছেন তারেক রহমান। তিনি আমাদেরকে নতুন ধারার রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দিবেন।
রাজনীতি করতে হবে সেবা করার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে এ ভাব থেকে সরে আসতে হবে: এ্যানি
সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। তিনি বলেন, কৃষি, বিজ্ঞানসহ বিভিন্ন খাতে উভয় দেশের যৌথভাবে কাজ করা এবং বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামী ২৪ আগস্ট দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি সই হবে। দ্রুত সময়ের মধ্যেই বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ করা হবে। আরও বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে জয়েন্ট ওয়াকিং গ্রুপ ও জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে। চট্টগ্রাম ও করাচির সাথে সরাসরি ফিডার সার্ভিস লাভজনক করতেও উদ্যােগ নেয়া হচ্ছে।
খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইরানের 'অবৈধ' তেল বিক্রিতে সহায়তাকারী ব্যক্তি এবং কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা চীন-ভিত্তিক দুটি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্রের মনোনীত একাধিক ট্যাঙ্কারে ‘লাখ লাখ ব্যারেল’ ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে। মার্কিন ট্রেজারি বিভাগ গ্রীক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস, তার নেটওয়ার্ক এবং কোম্পানিগুলোকেও ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য জাহাজ শিল্পে তার অবস্থানকে কাজে লাগানোর অভিযোগে অভিযুক্ত করেছে। ইরানি তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে আরও বেশ কয়েকটি জাহাজ এবং অপারেটরকে নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার ইরানের 'অবৈধ' তেল বিক্রিতে সহায়তাকারী ব্যক্তি এবং কোম্পানিগুলোর ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পশ্চিমতীরে বিতর্কিত ই১ বসতি পরিকল্পনা অনুমোদনের প্রতিবাদে বৃহস্পতিবার ইসরাইলি রাষ্ট্রদূত জিপি হোটোভেলিকে তলব করেছে যুক্তরাজ্য। ২১টি আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে যুক্তরাজ্য এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি বাস্তবায়িত হয়, তাহলে এই বসতি পরিকল্পনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হবে এবং ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রকে দুই ভাগে বিভক্ত করবে, যা দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।' প্রসঙ্গত, ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জেরুজালেমের পূর্বে মা'আলে আদুমিমে ৩ হাজার ৪০১টি বসতি স্থাপনকারী ইউনিট এবং আশেপাশের এলাকায় আরও ৩ হাজার ৫১৫টি বসতি স্থাপন ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছেন। এর লক্ষ্য পশ্চিম তীরকে দুটি ভাগে বিভক্ত করা, পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করা।
পশ্চিমতীরে বিতর্কিত ই১ বসতি পরিকল্পনা অনুমোদনের প্রতিবাদে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।
সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন গোপালগঞ্জের মুকসুদপুরের আওয়ামী লীগের ৮ নেতা। নেতারা হলেন—ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার, ননীক্ষির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী। তারা বলেন, ‘আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।’
আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব: গোপালগঞ্জে লীগ থেকে পদত্যাগ করা ৮ নেতা
শুক্রবার দুপুরে ‘জুলাই সনদ’-এর খসড়া পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে এনসিপি। এর আগে, রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা বাড়ানো হয়। গত বুধবার কমিশনের কাছে নিজেদের মতামত জমা দেয় বিএনপি। একইদিন বিএনপি ছাড়াও পাঁচটি দল মতামত জমা দেয়। এরপর বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত প্রদান করে। এছাড়াও জেএসডি, খেলাফত মজলিস, মার্ক্সবাদী বাসদসহ ১১টি দল জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে মতামত প্রদান করে গতকাল।
‘জুলাই সনদ’-এর খসড়া পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে এনসিপি।
বিএনপির নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পিআর পদ্ধতি না হলে যারা নির্বাচনে যাবেন না বলছে, তারা এর ফলাফল ভেবে দেখেছে? পিআর পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে। জাহিদ বলেন, পিআর পদ্ধতিতে ভোট চাওয়া দলগুলো প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না? এই দলগুলোর কর্মকাণ্ডে প্রত্যাবর্তনের পথ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। স্বৈরাচারের ফেরত আসা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতিকে গায়ের জোরে নয়, রাজনীতি দিয়েই মোকাবেলা করার আহ্বানও জানান এই বিএনপি নেতা। আরও বলেন, সংস্কার বিএনপির হাত ধরে শুরু হয়েছে। যে দলগুলো এখন সংস্কার কথা বলছেন তারা কখনো সংস্কার করেনি। সংবিধানে কোথাও স্বৈরাচার হতে বলেনি। এর অপব্যবহারেই স্বৈরাচার তৈরি হয়।
পিআর পদ্ধতি না হলে যারা নির্বাচনে যাবেন না বলছে, তারা এর ফলাফল ভেবে দেখেছে? পিআর পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে: জাহিদ
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে একটি বাসায় আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন— মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮)। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ শতাংশ ও মেজবাহর ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালিও পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। সর্বশেষ তথ্যমতে, মেজবাহ ইন্তেকাল করেছেন।
দিবাগত রাত দুইটার দিকে গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে একটি বাসায় আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে সরকার ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করেছে। বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের এই কমিটির প্রজ্ঞাপন জারি করে সশস্ত্র বাহিনী বিভাগ। কমিটির সদস্য হিসেবে রয়েছেন- মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন ও ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর। ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে সরকার ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করেছে।
ফার্মগেট এলাকায় গণঅভ্যুত্থান চলাকালে ৪ আগস্ট পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিজ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক। বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। জুলাই অভ্যুত্থানের পর শচীন মৌলিককে মহালছড়ি-৬ এপিবিএনে সংযুক্ত করা হয়। গণঅভ্যুত্থানের সময় তিনি তেজগাঁও জোনের এডিসি ছিলেন। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। জানা যায়, শহীদ নাফিজ হাসপাতালে নেওয়ার সময় একটি রিকশায় শুয়েছিল। রিকশায় শুয়ে থাকা অবস্থায় তোলা তার ছবিটি তাকে ছাত্র–জনতার অভ্যুত্থানের অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত করে। নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকার নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। হত্যার ঘটনায় চলমান তদন্তে শচীন মৌলিকের নাম উঠে আসে। তিনি ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা।
ফার্মগেট এলাকায় গণঅভ্যুত্থান চলাকালে ৪ আগস্ট পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিজ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক।
দুর্নীতির মামলায় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়াকে খালাস দিয়েছে ঢাকার একটি আদালত। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০১৯ সালের ২০ জুন দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, সেলিম ভূঁইয়া দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, তাতে তিনি এক কোটি ৯ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে ৪ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। এরমধ্যে তিনি এক কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন, যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত’।
দুর্নীতির মামলায় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়াকে খালাস দিয়েছে ঢাকার একটি আদালত।
গাজায় আটক সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার বার্তা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন করেছেন। যা একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক। সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ‘আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি। একইসঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরাইলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার বার্তা দিয়েছি।’ নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি, এবং এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ সৈন্য এবং নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘হামাসকে পরাজিত এবং সমস্ত বন্দিকে মুক্তি— এই দুটোই একইসঙ্গে এগিয়ে যেতে হবে।’
গাজায় আটক সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার বার্তা দিয়েছেন নেতানিয়াহু। একইসঙ্গে গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন করেছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন। মোরগ প্রতীকে তিনি ২৬৬ ভোট পেয়েছেন। এর আগেও তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। ওই ইউনিয়নে সভাপতি পদে জয়ী হন মো. অলি উল্যা। বৃহস্পতিবার বিকালে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ৪৫৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন। প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।
মস্কোতে ভারত-রাশিয়া ‘বিজনেস ফোরাম’-এর আলোচনায় আরও নিবিড়ভাবে ভারতের বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হতে রুশ সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর বলেন, ‘ভারত দ্রুত নগরায়ণ ও আধুনিকীকরণের পথে এগোচ্ছে। নতুন নতুন পণ্যের চাহিদা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে রুশ সংস্থাগুলোর জন্যও ভারতের বাজার বড় সুযোগ।’ তিনি জানান, ভারতের শিল্প ও কৃষিক্ষেত্রে সার, রাসায়নিক দ্রব্যসহ অপরিহার্য পণ্যের সরবরাহে রাশিয়ার অভিজ্ঞ সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একইসঙ্গে ভারত-রাশিয়া মুক্ত বাণিজ্যচুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন জয়শঙ্কর। তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা দূর হবে। এছাড়া রাশিয়ার মন্ত্রী মান্টুরভ বলেন, ‘আমরা ভারতে তেল সরবরাহ অব্যাহত রেখেছি। প্রাকৃতিক গ্যাস সরবরাহের দিকেও নজর দেওয়া হচ্ছে।’
মস্কোতে ভারত-রাশিয়া ‘বিজনেস ফোরাম’-এর আলোচনায় ভারত-রাশিয়া মুক্ত বাণিজ্যচুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন জয়শঙ্কর।
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামালায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩৫৬ জন আহত হয়েছেন। আরো জানিয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’ স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরাইলি হামলায় আরও ১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১১৭ জনেরও বেশি আহত হয়েছেন। যার ফলে সাহায্য চাইতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ২ হাজার ৩৬ জনে দাঁড়িয়েছে এবং গত ২৭ মে থেকে ১৫ হাজার ৬৪ জনেরও বেশি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় অনাহার এবং অপুষ্টিতে দুইজনের মৃত্যু হয়েছে। এর ফলে দুর্ভিক্ষ-জনিত কারণে মোট মৃতের সংখ্যা ২৭১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জন শিশুও রয়েছে।
গাজায় ইসরাইলি হামালায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩৫৬ জন আহত হয়েছেন: গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়
বৃহস্পতিবার রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বুয়েটের শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি দোয়েল চত্বর ঘুরে শেষ হয়। শিক্ষার্থীরা বলেন, দেশে আবারও কোটা প্রথা চালু করতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু তারা কোনো ইঞ্জিনিয়ার নয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি অযৌক্তিক। প্রসঙ্গত, গত ২০ আগস্ট, প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেখানে উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ সাত দফা দাবি জানান তারা। বুয়েট শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের পদোন্নতি ও কোটা প্রথা পুনঃস্থাপন শিক্ষা ও প্রকৌশল পেশার মানের জন্য ক্ষতিকর হতে পারে।
বৃহস্পতিবার রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। অ্যান্ড্রুজ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনার উদ্যোগেই জাতিসংঘ সদরদফতরে আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ড. ইউনূসের প্রতি বিশ্ব কৃতজ্ঞ। সম্মেলন দীর্ঘায়িত সংকটের একটি সুস্পষ্ট সমাধানের পথ তৈরি করবে এমন আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক আর্থিক সহায়তা হ্রাসের ফলে স্বাস্থ্য ও শিক্ষাসহ প্রয়োজনীয় সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। তিনি অ্যান্ড্রুজকে এ নিয়ে সুপ্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান। অ্যান্ড্রুজ বলেন, জাতিসংঘ মহাসচিবের প্রত্যাবাসন উদ্যোগটি দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে। তবুও তিনি স্থায়ী সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। অ্যান্ড্রুজ রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন।
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ।
বৃহস্পতিবার কুমিল্লার বিসিক শিল্প নগরীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মোহাম্মদ সায়েম (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সায়েম রংপুরের মোহাম্মদ আমিন উল্লাহর ছেলে। সে ১৫-১৬ বছর পূর্বে কুমিল্লায় একটি ভাড়া বাসায় উঠেন। এরপর থেকে সেখানেই চাঁদাবাজি, ছিনতাইসহ নানান অপরাধে জড়িত হয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা এবং ওয়ারেন্ট রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্বের ন্যায় জান্নাত ফুডসে এসে চাঁদাবাজির চেষ্টা করেন সায়েম। এসময় কারখানার শ্রমিকরা তাকে আটক করে গণপিটুনি দেন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে সায়েমের সঙ্গীরা জান্নাত ফুডসে এসে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কুমিল্লার বিসিক শিল্প নগরীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মোহাম্মদ সায়েম (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ইকবাল কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে। বৃহস্পতিবার কুতুবপুর মাঠে ঘাস কাটার সময় বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা আটক করে ধরে নিয়ে যান ইকবালকে। ইকবালের স্ত্রী জানান, ঘাস কাটতে কাটতে ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়ে ইকবাল। এসময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারপিট শুরু করে। এখনও পর্যন্ত তাকে ফেরত দেয়নি। জানা গেছে, বিজিবি পতাকা বৈঠকের ডাক দিলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। তবে বিজিবি জানায়, বর্তমানে বিএসএফের হাতিশালা ক্যাম্পের হেফাজতে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন ইকবাল। তাকে ফেরত আনার ব্যাপারে যোগাযোগ করা হয়েছে। কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।
মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
বৃহস্পতিবার পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে বিএসএফ। ফেরত দেয়া নারীরা হলেন– জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), শিরিনা পারভীন (৩২), আমিনা আক্তার (৪০) ও লাবণী আক্তার (৩০)। তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, তারা এক বছর ধরে ভারতের গুজরাটে বাসা বাড়ি ও পার্লারে কাজ করতেন। ৪/৫ দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিলিগুড়িতে নিয়ে আসে। সেখানে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তুলে দেয়। বিজিবি তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে বিএসএফ।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সালামের ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তা বলেন, গত সপ্তাহে রাজশাহী মহানগর এবং নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চলাকালে হালকা ঠান্ডা অনুভব করেন। এরপর থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। প্রচুর পরিশ্রমের ফলে পর্যাপ্ত ঘুমের অভাব এবং আবহাওয়া পরিবর্তনজনিত কারণে আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন। আরও বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরিবারের সদস্য ছাড়া তার সঙ্গে কাউকে সাক্ষাৎ না করার জন্য চিকিৎসকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় তিনি দোয়া কামনা করেন।
খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আসন্ন জাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল ঘোষণা করেছে বাগছাস। তবে এই ঘোষণার পূর্বে সংগঠনটির এক নেতা পদত্যাগ ও আরেক নেতা পদত্যাগের হুমকি দেন। বুধবার রাতে জাবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম পদত্যাগের ঘোষণা দেন। নাজমুল বলেন, “দলের কিছু প্রভাবশালী নেতা ত্যাগীদের অবমূল্যায়ন করছেন। প্যানেল গঠনে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে।" পাশাপাশি পদত্যাগের হুমকি দিয়েছেন সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আলম আরমানও। জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম বলেন, “সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী যারা যোগ্য ও প্রতিনিধিত্বের উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন, তাদেরকেই প্যানেলে রাখা হয়েছে।” উল্লেখ্য, প্যানেলে ভিপি পদে আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম, এজিএস পদে জিয়া উদ্দিন আয়ান এবং নারী এজিএস পদে মালিহা নামলাহকে মনোনীত করা হয়েছে।
জাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য প্যানেল ঘোষণা করেছে বাগছাস। ভিপি পদে আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে আবু তৌহিদ মো. সিয়াম, এজিএস পদে জিয়া উদ্দিন আয়ান রয়েছেন।
দুর্জয় নামের এক কিশোরকে পেটানোর ঘটনায় নেত্রকোণার আটপাড়া উপজেলার ইউএনও রুয়েল সাংমাকে বদলি করা হয়েছে। সাংমাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে, গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনও রুয়েল সাংমার হাতে কিশোরকে বেধড়ক পেটানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা গেছে, গত মার্চ মাসে ভিজিএফ চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে এবং আগস্টে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্জয় নামের এক কিশোর ভিড়ের মধ্যে চাল আনতে গেলে ইউএনওর শরীরে ধাক্কা লাগে। এ অপরাধে ইউএনও প্রথমে জনসম্মুখে তাকে চড়-থাপ্পড় দেন। পরে পরিষদের ভেতরে আনসার সদস্যের লাঠি নিয়ে নিজেই ওই কিশোরকে বেধড়ক মারধর করেন। এরপর ৪ ঘণ্টা একটি কক্ষে আটকে রাখার পর পরিবারের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়।
শরীরে ধাক্কা লাগায় দুর্জয় নামের এক কিশোরকে পেটানোর ঘটনায় নেত্রকোণার আটপাড়া উপজেলার ইউএনও রুয়েল সাংমাকে বদলি করা হয়েছে।
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দীর্ঘদিন পর ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। তৃণমূল থেকে সবচেয়ে মেধাবী শিশু-কিশোরদের যদি বাছাই করা না যায়, তাহলে ঢাকা পর্বে এর প্রভাব পড়বে। মাহফুজ বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতার আঞ্চলিক বাছাইয়ে জেলাপ্রশাসন এবং বিভাগীয় বাছাইয়ে বিভাগীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতায় যেন ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ করে দেওয়ার জন্য তিনি জেলাপ্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি জারিকৃত পরিপত্রে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধকল্পে যে নির্দেশনাগুলো দিয়েছিল তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। টিকিটের গায়ে বিক্রয়মূল্যের উল্লেখ করার নির্দেশনা অনুসরণ না করার নজির দেখা যাচ্ছে। তাই আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সব ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্টভাষায় লিখতে হবে। আরও বলা হয়, বিমানের যাত্রী সাধারণকেও ক্রয়কৃত টিকিটের বিক্রয়মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কিনা বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না। কোনো ট্রাভেল এজেন্সি টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে, তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে পরিপত্রটি শতভাগ কার্যকর করার জন্য সরকারকে মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়েছে আটাব।
কোনো ট্রাভেল এজেন্সি টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে, তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়
বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংসবিলাস আমাদের কষ্ট দেয়। আলাল বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে তারাই সবার আগে ৩শ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারা আসলে কী চাইছে? পিআর চাইছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে? তারাই তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে। আরো বলেন, যারা নির্বাচন হতে দেবে না তারা নিজেদের অপরিপক্বতা থেকে কথাগুলো বলছেন। তরুণ নেতাদের অভিজ্ঞ-সৎ এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচার-আচরণ এবং কথাবার্তায় সংযত হতে হবে; যা গণতন্ত্রের বিকাশের পথে সহায়ক। আলাল বলেন, আমরা চাইব- ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ একাউন্টেবল গভর্মেন্ট না থাকায় দেশে বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে।
দুই বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংসবিলাস আমাদের কষ্ট দেয়: আলাল
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল।’ শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি সুপারিশ বাস্তবায়ন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় নিজস্ব উদ্যোগে তাদের মন্ত্রণালয়ে বিভিন্ন বিষয়ে কয়েকশ সংস্কার করেছে।
বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল: প্রেস সচিব
এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এরপর চার দিনের জন্য চীন যাবেন তিনি। এ সফরে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ সফর উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সফরের সফলতা কামনা করেন। সংবর্ধনায় নাহিদসহ এনসিপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, আসন্ন সফর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার একটি সুযোগ হবে। এর আগে বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দলও চীন সফর করেছে।
নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এরপর চার দিনের চীন সফর করবেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে খুবই অর্থবহ আলোচনা হয়েছে। নতুন করে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠনের আলোচনা করছি। দুই দেশ যৌথভাবে বা বিদেশি বিনিয়োগের মাধ্যমে ইন্টারমেডিয়েট পণ্য উৎপাদন করতে পারলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে। উপদেষ্টা বলেন, আমাদের হাইড্রোজেন পার অক্সাইডের ওপর পাকিস্তান আন্টি ডাম্পিং ডিউটি আরোপ করে রেখেছে। আমরা সেটা প্রত্যাহার করতে অনুরোধ করেছি। আশ্বাস দিয়েছে। এছাড়া আমাদের চামড়া ও চিনি শিল্প উন্নয়নে সহায়তা চেয়েছি। এক সময় পাকিস্তান আমাদের ১ কোটি কেজি চা রপ্তানিতে ডিউটি ফ্রি সুবিধা দিতো, তা আবার বহাল করতে অনুরোধ করেছি। আরো বলেন, আমরা কৃষি ও খাদ্য পণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে আলোচনা করেছি। ‘বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা’- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমরা সবার দিকে ঝুঁকছি। পাকিস্তান, যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছি। ভারত থেকেও পেঁয়াজ আনছি। যেখানে দেশের স্বার্থ আছে, সেখানেই ঝুঁকছি।’
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আজকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের কথা বার বার স্মরণ করতে চাই। ১৯৭১ সাল আমাকে একটা স্বাধীন দেশ দেওয়া হয়, ভূখণ্ড দেওয়া হয়, আমাকে একটা স্বাধীন সত্ত্বা দেওয়া হয়। আমি স্মরণ করতে চাই জুলাই-আগস্টের শহীদদের, কারণ আমাদের একটা গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে।’ ফখরুল ব্যাংককে আওয়ামী লীগের বিতাড়িতদের পালিয়ে যাওয়ার এবং অভিজাত জীবন যাপনের বর্ণনা দেন। মহাসচিব বলেন, আজকে একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার, এটার বিরুদ্ধে কিন্তু আমাদের সমস্ত বাংলাদেশের নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। চব্বিশের জুলাই-আগস্ট যেভাবে সত্য ঠিক একইভাবে সত্য কিন্তু একাত্তরের নয় মাসের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? জিয়াউর রহমান। মির্জা ফখরুল বলেন, আপনার বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এ উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। আরো বলেন, ‘বিগত ১৫ বছর যারা আমাদের ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদের শাসন করেছেন তারা ১৫ বছর আমাদের বন্ধু হিসেবে মনে করেননি। তারা মনে করেছেন প্রজা হিসেবে। আমাদের ওপর অত্যাচার করেছে নির্যাতন করেছে, আমাদের সমস্ত দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছে।’
আজকে একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার, এটার বিরুদ্ধে কিন্তু আমাদের সমস্ত বাংলাদেশের নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল
বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে নির্ধারিত সফর আপাতত বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ সিদ্ধান্ত বৃহস্পতিবার বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। সফরের শুরুতেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট মেলোনির ঢাকায় আসার কথা ছিল। পরদিন প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল। জানা গেছে, ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইতালি। সেই ব্যস্ততার কারণে এশিয়া সফর বাতিল করেছেন তিনি।
বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে নির্ধারিত সফর আপাতত বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
বৃহস্পতিবার দায়িত্ব নিয়ে প্রথম দিনই সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম। সেখানে কয়েকটি ক্র্যাশার মিলে গিয়ে দেখেন, ওপরে এলসি করে আনা পাথর, আর নিচে সাদা পাথর! স্থানীয় এক জনপ্রতিনিধিকে ডেকে পাঠান ডিসি সারওয়ার। তাকেও জিজ্ঞাসা করেন পাথর কার। সন্তোষজনক জবাব না পেয়ে ডিসি বলেন, ‘এখান থেকে কেউ পাথর সরানোর চেষ্টা করলে জীবন ঝালাপালা করে দেবো। যে ট্রাকে নেয়া হবে, ট্রাক জব্দ করবো। সেটা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন’। তিনি বলেন, এলসি করা পাথরের আড়ালে সাদা পাথর সরানো পরিকল্পিত ঘটনা। এগুলো বন্ধে কোনো ছাড় নয়। এর আগে সকালে বলেন, আমাকে আগে যেমন দেখেছেন তেমনই রয়েছি এবং এমনই থাকব। সকল বিষয় নিয়েই কাজ করবো। কিন্তু আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যের দিকে বেশি জোর দেব। পরিবেশ ঠিক রেখেই এই জেলায় উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করবো।
এখান থেকে কেউ পাথর সরানোর চেষ্টা করলে জীবন ঝালাপালা করে দেবো। যে ট্রাকে নেয়া হবে, ট্রাক জব্দ করবো: ডিসি সারওয়ার
হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি বৃহস্পতিবার বলেছেন, সরকার সত্যি সত্যিই যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক। তাকে দিয়েই শুরু হোক এ অভিযান। তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত। নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার। ওয়েইসি বলেন, একদিকে একজন বাংলাদেশিকে আমরা এ দেশে থাকতে দিচ্ছি। তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। সমস্যা সৃষ্টি করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কি না, সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না। তিনি বলেন, দেশে যিনিই বাংলা ভাষায় কথা বলছেন, তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন। কী ধরনের বিদেশাতঙ্ক কাজ করছে, এ থেকে বোঝা যায়। এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে? এখানে সবাই পাহারাদার হয়ে গেছে। আরো বলেন, ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের, বিশেষ করে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে।
সরকার সত্যি সত্যিই যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক। তাকে দিয়েই শুরু হোক এ অভিযান: ওয়েইসি
সাগর-রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলের তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সাংবাদিক সাগর সরওয়ার এই প্লটটি ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সরওয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং মাহির সরওয়ার মেঘ। দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এ সময়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।
সাগর-রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলের তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা।
তদন্ত কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৈঠকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ সেতু কর্তৃপক্ষের বোর্ড-এর সদস্যগণ সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় সেতু কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণাধীন আবাসন প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ প্রদানের অভিযোগ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশ গৃহীত হয়।
তদন্ত কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিল।
ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে বাংলাদেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করা সাংবাদিকদের প্রতিশোধমূলক হামলা থেকে রক্ষা করতে হবে, এবং সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার মতো অপরাধ হলে অপরাধীরা যেন শাস্তি ছাড়া পার পেয়ে না যায়।। ইউনেস্কো বরাবরই সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নিয়ে আসছে। প্রসঙ্গত, চান্দনা চৌরাস্তা এলাকায় গত ৭ আগস্ট রাত ৮টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে বাংলাদেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক শুভেচ্ছা জানান। তিনি সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। ক্ষমতায় যেতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে পরামর্শ দেন তারেক রহমান। আরও বলেন, রাজনীতিতে বির্তক থাকবে। কিন্তু বিরোধ এমন জায়গা নেয়া উচিত নয়, যাতে পরাজিত শক্তি সুযোগ পায়।
ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে: তারেক
নিবন্ধন শর্ত অনুযায়ী ইসিতে এখনো ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম জমা দেয়নি জামায়াতে ইসলামী। জামায়াতের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর না থাকার বিষয়টি ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে কমিশনে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দলটির একটি প্রতিনিধি দল গত ৩১ জুলাই নির্বাচন কমিশনে গিয়ে ২০২৪ পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। তাতে দেখা গেছে, দলটি অভ্যুত্থানের বছরে আয় আর ব্যয়ের হিসাবে সব দলকে ছাড়িয়ে গেছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এ বিষয়টি আমাদের দলের অর্থ বিভাগ দেখভাল করেছে। অ্যাকাউন্ট নম্বর না থাকার ব্যাপারে খোঁজ নেব। প্রসঙ্গত, ২০২৪ সালে ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা আয়ের বিপরীতে ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা ব্যয় দেখিয়েছে জামায়াত। কর্মীদের চাঁদা থেকেই তারা আয় করেছে সাড়ে ১৬ কোটি টাকা। আর কর্মীদের বেতন-ভাতা দিতে গিয়েই তাদের সবচেয়ে বেশি, সাড়ে ৬ কোটি টাকা খরচ হয়েছে।
নিবন্ধন শর্ত অনুযায়ী ইসিতে এখনো ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম জমা দেয়নি জামায়াতে ইসলামী।
চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে আগামী ৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এই সময়ে তারা এ সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারবেন না। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে দায়িত্বে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধারা অব্যহত থাকবে। সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের। আর শিক্ষকদের মধ্যে কেউ কেউ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ। প্রধান শিক্ষকদের মধ্যে রয়েছেন মুরাইদ গড়বাজার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী, আরাবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান, হাজী পান্ডে আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিশির কুমার বালা, মানিকগঞ্জ সরকারি হাই স্কুলের শিক্ষক মো. মোস্তাক আহমেদ।
চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষক আগামী ৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত!
বৃহস্পতিবার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে। তিনি লেখেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিস্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।
আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে: আসিফ মাহমুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। এর আগে মঙ্গলবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও ছেলে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন।
সিলেটে পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা প্রকাশ করেছে দুদক। এর মধ্যে রয়েছে, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও'র নাম। তারা হলেন- আজিজুন্নাহার, মোহাম্মদ আবুল হাছনাত, উর্মি রায়, আবিদা সুলতানা। এ ছাড়াও রয়েছে পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, বিজিবি ও ব্যবসায়ীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ। তালিকায় ৪২ জন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে বিএনপির রাজনীতির সাথে জড়িতরা হলেন সিংহভাগ! রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট মহানগর বিএনপি; ইমমাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপি; সাহাব উদ্দিন, সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি; হাজি কামাল সদস্য, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি-সহ প্রমুখ। জামায়াতের রাজনীতির সাথে জড়িতরা হলেন, মো. ফকরুল ইসলাম, আমির, সিলেট মহানগর, জয়নাল আবেদীন, সেক্রেটারি, সিলেট মহানগর। তালিকায় রয়েছেন এনসিপি নেতারা। তারা হলেন- নাজিম উদ্দিন, প্রধান সমন্বয়কারী, এনসিপি, সিলেট জেলা ও আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী প্রধান সমন্বয়কারী, এনসিপি, সিলেট মহানগর। এই তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তারা হলেন- বিলাল মিয়া (পাথর ব্যবসায়ী) কর্মী, আওয়ামী লীগ, সিলেট; শাহাবুদ্দিন (পাথর ব্যবসায়ী) কর্মী, আওয়ামী লীগ; গিয়াস উদ্দিন (পাথর ব্যবসায়ী) কর্মীসহ প্রমুখ। এছাড়াও অভিযুক্ত কয়েকজন সাংবাদিক ও অন্যান্য পেশার ব্যক্তিবর্গের তালিকা যাচাই-বাচাই করা হচ্ছে।
সিলেটে পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা প্রকাশ করেছে দুদক। প্রশাসন থেকে শুরু করে বিএনপি, এনসিপি, জামায়াত; যেন সবাই লুটে ঐক্যজোট!
বিশ্বব্যাংকের অর্থায়নে ব্র্যাকনেট বাংলাদেশে ২৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নত নেটওয়ার্ক অবকাঠামো ও ক্লাউডভিত্তিক ওয়াইফাই স্থাপন করবে, যা ৬০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষককে উপকৃত করবে। এতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রধান প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত। প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান গবেষণা ও শিক্ষায় বিশ্বমান অর্জনের সম্ভাবনা উল্লেখ করেছেন। ব্র্যাকনেট সর্বোচ্চ স্বচ্ছতা ও প্রযুক্তিগত উৎকর্ষ বজায় রেখে কাজ করবে।
ডেসারাট নিউজের নিবন্ধে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে, যারা প্রবাসে আছেন তারাও। জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না। তিনি বলেন, যখন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তখন অব্যবস্থাপনার মাত্রা দেখে আমি হতবাক হয়ে যাই। সবক্ষেত্রে ধ্বংসপ্রাপ্ত অবস্থা। ধীরে ধীরে আমরা পুনর্গঠন শুরু করেছি। সবাই সহযোগিতা করেছে। প্রধান উপদেষ্টা বলেন, জেনারেশন ‘জেড’ নিয়ে বেশ আশাবাদী। এই গণআন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে ন্যায্যতা নিশ্চিত করা থেকে। এরমাধ্যমে বিশ্বের প্রথম ‘জেনারেশন জেড’ বিপ্লবের সূত্রপাত হয়েছিল। এই বিপ্লব তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে। আমরা আমাদের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন এনেছি যাতে আমাদের প্রতিবেশী এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক জোরদার করা যায়। প্রধান উপদেষ্টা বলেন, একটি ব্যাপক সংস্কার প্রস্তাব তৈরি করেছি। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সাংবিধানিক সংশোধনী আনা। যা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যাতে বাংলাদেশ আর কখনো স্বৈরাচারী শাসনে ফিরে না যায়। ইউনূস বলেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রে আমাদের উত্তরণের একটি স্পষ্ট লক্ষণ ছিল যখন দ্য ইকোনমিস্ট সাময়িকী বাংলাদেশকে তাদের ‘২০২৪ সালের সেরা দেশ’ হিসেবে ঘোষণা করে।
জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা
সরকারি টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ আমলে বাস্তবায়িত আটটি মেগা প্রকল্পে প্রাথমিক খরচের চেয়ে ৭.৫২ বিলিয়ন ডলার বেশি ব্যয় হয়েছে, যা ২২% থেকে ২২১% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেরি, দুর্বল পরিকল্পনা এবং দুর্নীতিকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা স্বচ্ছতার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন নিরীক্ষা প্রয়োজনীয় বলে মনে করছেন। তবে অন্তর্বর্তী সরকার এই সুপারিশগুলোর কোনো পদক্ষেপ নেয়নি। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে অতিরিক্ত ব্যয় এড়াতে এবং জবাবদিহি নিশ্চিত করতে মানসম্পন্ন নিরীক্ষা অপরিহার্য।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), চলমান রাজনৈতিক প্রতিবাদ সত্ত্বেও আসন্ন উপ-নির্বাচনে অংশ নেবে। ২০ আগস্ট গভীর রাতের জরুরি বৈঠকের পর দলটির রাজনৈতিক কমিটি এই সিদ্ধান্ত ঘোষণা করে। সংখ্যাগরিষ্ঠ সদস্য নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন। সদস্যরা যুক্তি দেন, বিরোধী দলকে “ফ্রি ফিল্ড” দেওয়া ঠিক নয় এবং নির্বাচনের আসনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন। জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তানের নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, এনএ-১৪৩, এনএ-১৮৫ এবং পিপি-২০৩— আসনে আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়ায়, যার ফলে তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত। উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূর্বেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে, চলতি বছরে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে সংঘর্ষে বহু শিক্ষার্থী ও পথচারী আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নজরদারিতে রেখেছে।
হামাস জানিয়েছে, ইসরাইলের গাজা সিটি দখলের পরিকল্পিত অভিযান আগের মতোই ব্যর্থ হবে। সংগঠনটি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের অনুমোদিত ‘অপারেশন গিডিয়নস চ্যারিওটস ২’-কে সমালোচনা করে বলেছে, এটি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ব্যাহত করছে। তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যানকে বন্দিদের প্রতি অবহেলা ও বেসামরিক জনগণের বিরুদ্ধে নৃশংস যুদ্ধের অংশ হিসেবে আখ্যা দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, শহর ঘেরাও ও দখলের আগে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে।
মো. সারওয়ার আলম বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করা হয়, যেখানে বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে প্রশংসা কুড়ানো এ কর্মকর্তা এখন সিলেটের ডিসি।
বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে যায়। স্টেশন কর্মী ও চালকসহ ৬ জন গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের আধঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে প্রায় ২০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার ভোর থেকে নোয়াখালীর উপকূলে ঝোড়ো বাতাস ও বিরামহীন বৃষ্টিপাত হচ্ছে, ফলে স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন এবং নৌপথ বিপজ্জনক হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তাল সাগরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় ৬৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডস ৩০০ সৈন্য এবং একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পোল্যান্ডে মোতায়েন করছে, যা ন্যাটো অঞ্চল রক্ষা, ইউক্রেনে সরবরাহ নিরাপদ রাখা এবং রাশিয়ার আগ্রাসন প্রতিরোধের জন্য। প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যানস এই তথ্য জানান। পূর্ব পোল্যান্ডে ইউক্রেন সীমান্তের কাছে সন্দেহভাজন রাশিয়ান ড্রোন হামলার পর এই পদক্ষেপ নেওয়া হলো। জার্মানি ও রোমানিয়াতেও সামরিক জেট মোতায়েন করা হয়েছে। ড্রোন হামলায় কোনো হতাহতের খবর নেই।
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তিনি বলেন, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। আরও বলেন, চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এর আগে আজ দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি: সানাউল্লাহ
একাদশ শ্রেণির অনলাইন ভর্তি প্রথম ধাপে ২৫,৩৪৮ শিক্ষার্থী কোনো কলেজে স্থান পায়নি, এর মধ্যে ৫,৭৬৫ জন জিপিএ-৫ প্রাপ্ত। মোট ১০,৭৩,৩১০ শিক্ষার্থী আবেদন করেছে এবং প্রায় ৫.৯৩ মিলিয়ন কলেজ পছন্দ জমা দিয়েছে, যার মধ্যে ১,০৪৭,৯৬২ জন নির্বাচিত হয়েছে। কিছু কলেজে কোনো আবেদনকারী পাওয়া যায়নি এবং জনপ্রিয় কলেজগুলোতে প্রতিযোগিতা বেশি থাকায় অনেক সেরা শিক্ষার্থীও সুযোগ পাননি। ভর্তি না হওয়া শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে স্থানান্তরিত হবে এবং তারা পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবে। সব শিক্ষার্থীকে শেষ পর্যন্ত ভর্তি করা হবে।
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। আমাদের দাবি এনসিওর করে নির্বাচন দিতে হবে। ইসির সাথে বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সিইসিকে আহ্বান জানিয়েছে জামায়াত। নির্বাচনে সন্ত্রাস-অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। সবাই সবকিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়কও অনেকে চায়নি। জাতির জন্য কল্যাণকর পিআর পদ্ধতির নির্বাচন। জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে। আযাদ বলেন, ‘ফেয়ার ইলেকশন ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম। এই পদ্ধতিটাও আমরা সিনসিয়ারলি মনে করি যে দেশের জন্য কল্যাণকর হবে। আমরা তিনশ আসনের প্রার্থী দিয়ে মাঠে-ময়দানে জনগণের কাছে যাচ্ছি। আমরা জনমত গঠনের কাজ করছি।
জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে: আযাদ
বৃহস্পতিবার এক রিট শুনানির রায়ে জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে দেয়া জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে এটিকে ‘জুলাই রেভুলেশন-২০২৪’ হিসেবে গেজেট জারির নির্দেশও দেয় আদালত। রিটকারি আইনজীবী মো. তানভীর আহমেদ জানিয়েছেন, রিটে ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য জাতিসংঘের প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না—তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে দেয়া জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট।
প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন যে, ভারতকে চীনের মতো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা উচিত নয়। যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের শুল্ক এবং রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে সম্পর্কের উত্তেজনার মধ্যে হ্যালি জোর দিয়ে বলেছেন, এই ধরনের সমস্যা বা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্রকে বিভক্ত করা উচিত নয়। তিনি ভারতকে মূল্যবান গণতান্ত্রিক অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং কৌশলগত সহযোগিতা নষ্ট করা বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন, সেসব নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে। এর আগে আখতার রংপুরের হারাগাছের বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে প্রচারপত্র বিলি করেন। আখতার বলেন, এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। সারাদেশে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সাথে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারবো। আরও বলেন, সরকার নির্বাচনের যে সময়সীমা দিয়েছে সেই সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন, সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে: আখতার
ভারতে নির্বাসিত সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের দাবি, তার একমাত্র লক্ষ্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের “অবৈধ” সরকার উৎখাত করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। তিনি জানান, দিন-রাত আওয়ামী লীগের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। প্রতিবেদনে বলা হয়, হাসিনার পতনের পর দুই হাজারের বেশি আওয়ামী নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক ভারতে পালিয়ে গেছেন। কলকাতার নিউটাউনে অনেকে বসতি গড়েছেন। কয়েকজন সাবেক এমপি একসঙ্গে থাকছেন, নিয়মিত নামাজ, জিম করছেন এবং নির্বাসিত জীবনে মানিয়ে নিচ্ছেন।
দেশের এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবে চিকিৎসা ভাতা এক হাজার টাকা যোগ করার বিষয়ও সংযুক্ত আছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা মজিবর রহমান বলেন, আমরা অর্থবিভাগে প্রস্তাব পাঠিয়েছে। অর্থবিভাগের অনুমোদন তো আসতে হবে। সেজন্য কিছুটা সময় প্রয়োজন। তবে বাড়িভাড়া বাবদ মূল বেতনের ৪৫ শতাংশ দাবি করেছিলেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমরা সেদিন প্রস্তাব করেছিলাম আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়াতে হবে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা করার কথাও বলেছে। যদি সরকার এই পদক্ষেপ নেয় তাহলে আপাতত আন্দোলনে যাবেন না শিক্ষকরা। যদি ডিও লেটার পাঠানো না হয়, তাহলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচিতে যাব।
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবে চিকিৎসা ভাতা এক হাজার টাকা যোগ করার বিষয়ও সংযুক্ত আছে।
জাবি'তে বিভিন্ন প্রজাতির টিয়া, ঘুঘু, ভুবনচিল, কচ্ছপসহ নানা ধরনের বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। প্রাণীগুলো হলো ৪২টি টিয়া, ৪টি হরিয়াল ঘুঘু, ৭টি ভুবনচিল, ২টি কালিম ও কয়েকটি কচ্ছপ। বৃহস্পতিবার বোটানিক্যাল গার্ডেন এলাকায় এই প্রাণীগুলো অবমুক্ত করে বন্য প্রাণীসংক্রান্ত অপরাধ দমন ইউনিট। ইউনিট জানায়, সাভারের নামাবাজার থেকে টিয়াগুলো উদ্ধার করা হয়েছে। অন্য প্রাণীগুলো বিভিন্ন সময়ে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সুস্থ করা হয়। ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, নিয়মিত অভিযান চালিয়ে বন্য প্রাণী বেচাকেনা করা অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা হচ্ছে এবং সচেতনতা তৈরি করা হচ্ছে। তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী প্রাণী নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডও হতে পারে।
জাবি'তে বিভিন্ন প্রজাতির টিয়া, ঘুঘু, ভুবনচিল, কচ্ছপসহ নানা ধরনের বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন তিন সদস্য নিয়োগ দিয়েছে সরকার, এতে মোট সদস্য সংখ্যা দাঁড়াল ১৮। নিয়োগপ্রাপ্তরা হলেন ড. মো. মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন। গেজেটে জানানো হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন। তারা পাঁচ বছর মেয়াদে বা ৬৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটে, কমিশনে দায়িত্ব পালন করবেন।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী চীনের মোকাবেলায় স্বায়ত্তশাসিত ড্রোন বহর গঠনের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনায় সমস্যার মুখোমুখি হয়েছে। নৌ মহড়ার সময় ড্রোনের অপ্রত্যাশিত ব্যর্থতা ও সংঘর্ষের ঘটনা প্রযুক্তিগত ত্রুটি এবং মানুষের ভুলকে উন্মোচন করেছে। এছাড়া নেতৃত্ব পরিবর্তন এবং প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটি থমকে গেছে। নৌবাহিনীর ড্রোন অধিগ্রহণ ইউনিট বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে এবং পুনর্গঠন বা বন্ধের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বায়ত্তশাসিত প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে নৌবাহিনীর কৌশল পুনঃসংগঠনের প্রয়োজন।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৩৯তম বৈঠকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীগণের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করা হয়। এছাড়া উপদেষ্টা পরিষদকে সংস্কার কমিশনসমূহের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।
উপদেষ্টা পরিষদের ৩৯তম বৈঠকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
রমনা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলায় চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন আদালত। অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপি নেতা আমিনুল হক ও ইশরাক হোসেন। মামলায় অভিযোগ ছিল, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় দলটির নেতাকর্মীরা আসেন। এ সময় তারা যানবাহনে ক্ষতিসাধন ও পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণ করেন।
বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বাংলাদেশ ব্যাংক, কর ও বাণিজ্যে বড় সংস্কার শুরু করেছে, দুর্বল ব্যাংক, অলিগার্ক প্রভাব এবং যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব মোকাবেলা করতে। কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণের জন্য সম্পদ পর্যালোচনা করছে, আর এনবিআর কর্মী ও প্রক্রিয়া পুনর্গঠন করছে ব্যবসা সহজ এবং রাজস্ব নীতি উন্নত করতে। বাণিজ্য সুবিধা, বন্দর উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ শিল্পের জন্য আর্থিক সহায়তা ২০২৬ সালের এলডিসি উত্তরণের পরে প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করবে। ডিজিটাল আর্থিক ব্যবস্থা, দুর্নীতি বিরোধী পদক্ষেপ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্দীপনাও চলছে।
ছয় মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চাল আমদানি পুনরায় শুরু হয়েছে। প্রথম দিনে ভারত থেকে ৯৬০ টন চাল এসেছে এবং ব্যবসায়ীরা আরও আমদানিতে আগ্রহ দেখিয়েছেন। সীমান্তে চালবাহী ট্রাক অপেক্ষা করছে, যদিও স্থানীয় বাজারে দাম এখনও প্রভাবিত হয়নি। মিনিকেট, ব্রী এবং মোটা চালের খুচরা দাম স্থিতিশীল রয়েছে। কর্মকর্তারা আশা করছেন, কয়েক দিনের মধ্যে স্থানীয় বাজারে এর প্রভাব দেখা যাবে।
চট্টগ্রামের সংবাদ সংগ্রহকালে দুই গণমাধ্যমকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে সিএমপির ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় থানার সামনে বকেয়া বেতনের দাবিতে চলমান শ্রমিকদের বিক্ষোভের তথ্য সংগ্রহকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যায়যায়দিনের প্রতিনিধি শাহেদুল ইসলাম মাসুম এবং আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুল কাইয়ুম বলেন, সংবাদ সংগ্রহে গেলে তাদের ধাওয়া দেয়া হয়। এসময় তাদের মোবাইল ও মাইক্রোফোন কেড়ে নিয়ে দুর্ব্যবহার করেন ওসি। এক পর্যায়ে মাসুমকে টেনেহিচড়ে থানা হাজতখানায় নিয়ে যায় পুলিশ। প্রায় ২০ মিনিট আটকে রাখা হয়। পরে অন্যান্য গণমাধ্যমকর্মীদের তোপের মুখে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত করে ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয় সংগঠনটি।
চট্টগ্রামের সংবাদ সংগ্রহকালে দুই গণমাধ্যমকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে সিএমপির ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর একটি প্রতিনিধি দলের সঙ্গে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছে। স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল দেশের গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি, সংস্কার উদ্যোগ এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেছে। আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এশিয়া-প্যাসিফিক পরিচালক স্টিফেন সিমার। বিএনপি ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেছে, যেটি আইআরআই আগে জামায়াতে ইসলামিসহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করেছে।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মহিপাল এলাকার মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুই লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের আধা ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৬ দফার মধ্যে রয়েছে, নতুন ভিসি নিয়োগ, বাস ট্রান্সপোর্ট চালু করাসহ কয়েকটি দাবি। শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। এতে তাদের পড়ালেখা ব্যহত হচ্ছে। এর আগে, গতকাল রাতে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেন।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনা হামলার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট লাহোর হাইকোর্টের জামিন আবেদন খারিজের সিদ্ধান্তের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করেছে। ৭২ বছর বয়সী খানকে অন্য কোনও মামলায় অভিযুক্ত না হলে মুক্তি দেওয়া হবে, তবে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিনি কারাগারে থাকবেন। তার দলের বেশ কয়েকজন নেতা একই ধরনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ২০২৩ সালের বিক্ষোভের সময় রাওয়ালপিন্ডির সামরিক স্থাপনা ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩১১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। এ রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৪৬ জন নারী। আরো জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১২ জন, ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৭ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩১১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন: স্বাস্থ্য অধিদপ্তর
২০০৪ সালের ঢাকার গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় ৪ সেপ্টেম্বর ঘোষণা করবে আপিল বিভাগ। ২০১৮ সালে নিম্ন আদালত কয়েকজনকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়। পরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেয়, তবে রাষ্ট্রপক্ষ আপিল করে। ওই হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং প্রায় ৩০০ জন আহত হন, শেখ হাসিনার জীবনও প্রায় বিপন্ন হয়।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা। উপদেষ্টা পরিষদের বৈঠকে অফিশিয়াল ও কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে পাঁচ বছরের জন্য চুক্তি হবে। বাংলাদেশের মতো পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিনা ভিসায় বাংলাদেশ সফর করতে পারবেন। এ রকম চুক্তি আরও ৩১টি দেশের সাথে করেছি আমরা। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে। তবে এতে কয়েক বছর সময় লাগবে। আরো জানান, রোহিঙ্গা নিয়ে আর্ন্তজাতিক কনফারেন্সে অংশ নিতে ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন। অর্ন্তবর্তী সরকার আসার পরে সংস্কার নিয়ে প্রতিটি মন্ত্রণালয় স্ব-প্রণোদিত হয়ে কাজ করেছে, সংস্কার কমিশনের আশায় বসে থাকেনি।
বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা: প্রেস সচিব
গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।