Web Analytics

এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা জানিয়েছেন, নেপাল সরকারের আমন্ত্রণে তিনি সম্প্রতি সেখানে গিয়েছিলেন ‘ক্লিন এয়ার’ বিষয়ক একটি প্রোগ্রামে অংশ নিতে। সেখানে দূষিত বাতাস আমাদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলছে সে বিষয়ে বক্তব্য রাখেন। দুই মাস আগে নেপালের এমবাসি তাকে এই আমন্ত্রণ জানায়। তিনি বলেন, নেপালে তার সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তার যোগাযোগ হয়নি। অথচ ভারতের একটি পোর্টাল গুজব ছড়ায় যে তিনি নেপালে গিয়ে এক আমেরিকান অফিসিয়ালের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন এবং সেটি নাকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে। তিনি এই সংবাদকে সম্পূর্ণ ‘মিথ্যা ও কাল্পনিক’ বলে অভিহিত করেন। এর আগে কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠকের গুজব ছড়িয়ে পড়ে। জারা বলেন, গত ১১ আগস্ট এনসিপির একটি বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। বৈঠকটি কোনোভাবেই গোপন ছিল না, বরং প্রেস রিলিজের মাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়। একই ধরনের বৈঠক বিএনপি ও জামায়াতের সঙ্গেও হয়েছে, কিন্তু সেসব ক্ষেত্রে মিডিয়া বা গোয়েন্দাদের পক্ষ থেকে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়নি। মিথ্যা প্রচারণা করে দমানো যাবে না।

23 Aug 25 1NOJOR.COM

নেপালে দেশটির সরকার কর্তৃক আমন্ত্রিত হয়ে স্বাস্থ্যবিষয়ক সেমিনারে গিয়েছিলেন জারা, ওখানে আমেরিকান কর্মকর্তার সাথে বৈঠকের দাবি মিথ্যা বলেও জানান জারা।

নিউজ সোর্স

নেপাল সফর ঘিরে মিথ্যা অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু এসব নিয়ে মাথা না ঘামিয়ে কাজে মনোযোগ দিতে চান।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।