শিবির নেতা এসএম ফরহাদ বলেন, সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজি এবং অন্তঃর্কোন্দলের ঘটনাগুলো ঢাকতে ছাত্রদল দায় চাপানোর রাজনীতি করছে। ফরহাদ বলেন, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়েছে ছাত্রদল। এসব স্লোগান ছাত্রলীগের। নৃশংস প্রক্রিয়া যেগুলো আওয়ামী লীগ ফলো করত, সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে সারা দেশে অন্তত ৩০টি ধর্ষণের ঘটনায় বিচার চলছে। ফরহাদ বলেন, যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রপাগান্ডা, আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসছি, যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। আমার দিক থেকে আমি রিটকারীকে ওয়েলকাম করেছি, কোর্টে যে রায় হবে সেটি মেনে নেব। স্থানীয় ‘বিএনপি নেতাদের নেতৃত্বে’ চবির শিক্ষার্থীদের ওপর হামলা এবং রাকসু ভবন ভাঙার সঙ্গে ‘ছাত্রদলের সংযোগ’ থাকার কথাও বলেন তিনি।
একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়েছে ছাত্রদল। এসব স্লোগান ছাত্রলীগের। নৃশংস প্রক্রিয়া যেগুলো আওয়ামী লীগ ফলো করত, সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে: ফরহাদ
জামায়াত নেতা মুজিবুর রহমান বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানানোর ভাষা নেই। এ হামলার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। যেকোনো ঘটনা ঘটলে সাথে সাথে তার তদন্ত হওয়া দরকার। ঢামেকে নুরকে দেখতে গিয়ে তিনি বলেন, ঐক্য সংহতি বজায় রেখে যেন নির্বাচন আয়োজন করা যায়; সেজন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। এসময় নুরুল হক নুরের সুস্থতা কামনা করে দেশবাসীকে দোয়া করার আহ্বানও জানান মুজিবুর রহমান। আরও বলেন, গণভোটসহ সব বিষয়ে সকলের ঐকমত্যে আসা উচিত। তা না হলে আগামিতে নির্বাচন সুন্দর হবে না।
নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানানোর ভাষা নেই। এ হামলার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে: মুজিবুর
পাহাড়ি এলাকায় অব্যাহত বৃষ্টিপাতের কারণে সুতলজ, বিয়াস ও রাভি নদী উপচে গিয়ে পাঞ্জাবে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত ২৯ জন মারা গেছেন এবং ২.৫ লাখের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন। ১,০০০টির বেশি গ্রাম তলিয়ে গেছে, অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত হয়েছেন। কৃষি ও পশুপালন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনা, এনডিআরএফ ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে, তবে বিশেষজ্ঞরা ভবিষ্যতের জলবায়ু বিপর্যয় রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন বলে সতর্ক করছেন।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক। এজন্য মন্ত্রণালয় উদ্বিগ্ন। তবে আলোচনা করেই এই সমস্যা সমাধান করা সম্ভব। শিগগিরই এসব ঘটনার সমাধান হবে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে শিক্ষা ব্যাহত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি কারো কাম্য নয়। তবে সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে। চলমান সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধান করা হবে এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক। এজন্য মন্ত্রণালয় উদ্বিগ্ন। তবে আলোচনা করেই এই সমস্যা সমাধান করা সম্ভব: শিক্ষা উপদেষ্টা
গত এক বছরে সুদানে এক লাখের বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে, যেখানে দেশটি সবচেয়ে বড় ক্ষুধা সংকটের মুখোমুখি। সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় প্রাদুর্ভাব হিসেবে বিবেচিত এই কলেরায় ২০২৪ সালের আগস্ট থেকে কমপক্ষে ২,৫৬১ জনের মৃত্যু হয়েছে। সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের চলমান সংঘর্ষের সঙ্গে মিলিত এই সংকট ২০,০০০-এর বেশি প্রাণহানি এবং ১৪ মিলিয়ন মানুষের বাস্তুচ্যুতি ঘটিয়েছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করছে, আরও বড় বিপর্যয় এড়াতে জরুরি সাহায্য প্রয়োজন।
বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট ঘোষণা করেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একইসঙ্গে ইসরাইলের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যার মধ্যে রয়েছে বসতি থেকে আমদানি নিষিদ্ধ ও ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি ক্রয়নীতি পর্যালোচনা। গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডাও স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়াম সম্প্রতি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে দুই ইসরাইলি সেনাকে আইসিসিতে পাঠিয়েছে।
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিইআরসির একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১১ জনে দাঁড়িয়েছে। শুধু কুনার প্রদেশেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ভূমিকম্পে অন্তত ৩ হাজার ১২৪ জন আহত হয়েছেন এবং ধসে গেছে ৫ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি। এখনো নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। দুর্গম পার্বত্য এলাকায় রাস্তাঘাট ভেঙে যাওয়া ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকর্মী ও সহায়তাকারীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক ইন্দ্রিকা রাটওয়াটে জানিয়েছেন, ইতিমধ্যেই যে পরিসংখ্যান পাওয়া গেছে তা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথম ২৪ ঘণ্টায় ব্যাপক ভূমিধস ও পাথর খসে পড়ায় দুর্গত এলাকায় প্রবেশ করা খুবই কঠিন হয়ে গেছে। সবার জন্যই প্রবেশাধিকার সীমিত হয়ে পড়েছে।
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১১ জনে দাঁড়িয়েছে: মুজাহিদ
গত ৩১ আগস্ট সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন এবং পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। একজন ছাড়া সবাই নিহত হয়েছেন। সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য নিশ্চিত করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার কাছে মৃতদেহ উদ্ধারে সহযোগিতা চেয়েছে। নিহতদের বেশিরভাগই চলমান গৃহযুদ্ধ এড়াতে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। এ মর্মান্তিক ঘটনা সংঘাত, বাস্তুচ্যুতি ও প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ বাস্তবতা তুলে ধরছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ৭টি রাজনৈতিক দল ও হেফাজত ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর জোনায়েদ সাকি বলেন, কোনও ভয়, চাপ প্রতিকূল পরিস্থিতি ছাড়াই নির্বাচন আয়োজনে পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা। এই সরকারের রাষ্ট্র পরিচালনা ও পুনর্গঠন যথার্থ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নের জন্ম দিচ্ছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণ নোট অব ডিসেন্টের ফয়সালা করবে। এদিকে রাশেদ খাঁন বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। আজ রাতের মধ্যেই এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে। নুরকে বিদেশে চিকিৎসার জন্য নেয়া হবে। এছাড়া আশরাফ আলী আকন্দ বলেন, ৫৩ বছর ধরে চলে আসা ধারায় নির্বাচন করে দেশ ও জাতির প্রত্যাশা পূরণ হবে না। ঐকমত্য কমিশনে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে। পিআর পদ্ধতি বাস্তবায়নে গণভোটের আয়োজন করতে বলা হয়েছে। মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের কাজে দৃঢ়তা ও সমন্বয়ের অভাব রয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কর্তৃত্বের ঘাটতিও আছে। এটি কাটানো না গেলে ভোট নিয়ে সংশয় কাটবে না।
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। আজ রাতের মধ্যেই এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে: রাশেদ
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, বেনামি ঋণের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৩৮ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। যার মূল সুবিধাভোগী ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। এসব অর্থের বড় অংশ এরই মধ্যে পাচার হয়ে গেছে। মান্নান বলেন, তিনটি পৃথক অডিট নিশ্চিত হয়েছে যে এস আলম গ্রুপ ৩৮ হাজার কোটি টাকা নিয়েছে। এই ঋণ আদায় না হওয়ায় ব্যাংকটি মারাত্মক সংকটে পড়েছে। চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের সঙ্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একমত। তবে আমানতকারীদের স্বার্থ রক্ষা করতেই হবে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, আলাদা করে এ ধরনের ব্যাংকগুলো টিকিয়ে রাখা সম্ভব নয়। তবে এ সিদ্ধান্ত ঘিরে ব্যাংকগুলোর কর্মীদের চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি আমানতকারীরাও টাকা ফেরত পাওয়ার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
বেনামি ঋণের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৩৮ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ক্ষমা পাবেন কি না, সেই সিদ্ধান্ত আদালত নেবে। এখানে প্রসিকিউশনের কোন ভূমিকা নেই। চীফ প্রসিকিউটর বলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্কীকার করেছেন। এমনকি নিজের পক্ষ থেকে রাজসাক্ষী হওয়ারও আবেদন করেছিলেন। চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত নেবেন, সেটা নির্ধারিত হবে। আরও বলেন, সাবেক আইজিপি যেই সাক্ষ্য দিয়েছেন, বিশ্বের কোন আদালতেই এই সাক্ষ্যকে দূর্বল প্রমাণ করার সুযোগ নেই। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য। এটি শুধু জুলাই আগস্টের ঘটনা নয়, বাংলাদেশে গত ১৫ বছরে যত গুম খুন হয়েছে তার বিরুদ্ধে একটি অকাট্য দলিল হিসেবেও কাজ করবে। এর আগে, জুলাই হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন আল মামুন।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ক্ষমা পাবেন কি না, সেই সিদ্ধান্ত আদালত নেবে। এখানে প্রসিকিউশনের কোন ভূমিকা নেই: তাজুল
রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম। একইসঙ্গে মনোনয়নপত্র বিতরণের সময় আরও একদিন বাড়ানো হয়েছে। এর আগে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।
রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত, মনোনয়নপত্র বিতরণের সময় আরও একদিন বাড়ানো হয়েছে।
তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়ে এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ বলেছেন, যে দেশ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, সে দেশের মানুষ তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে। দেশের মাটি-মানুষের ঘ্রাণ তারেক রহমানের দ্রুত নেওয়া দরকার। এটা দেশপ্রেমেরও বহিঃপ্রকাশ। কারণ দূর থেকে দেশের মানুষকে খুব সহজে অনুভব করা যায় না। মাসউদ বলেন, আমার মনে হয় না বিএনপির সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। আমরা বিএনপির কিছু কাজের সমালোচনা করি, জামায়াতেরও সমালোচনা করি। আমরা সব রাজনৈতিক দলেরই বিভিন্ন কাজের সমালোচনা করি। তারাও আমাদের সমালোচনা করে। আরো বলেন, ১৯৭৯ সালে বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম নিতে পারে বা সরকারি সুযোগ-সুবিধায় বেড়ে উঠতে পারে। কিন্তু বেগম জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে। তেমনই ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত বেগম জিয়ার আপোষহীনতার কারণে গণমানুষের আস্থা অর্জন করেছে। সে হিসেবে বিএনপিকে আমরা শ্রদ্ধা করি। বিএনপির যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের আমরা ভাই মনে করি। কিন্তু বিএনপির সবাই তো আর এক না। বিএনপির যারা এখন অত্যাচারী হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। বিএনপির তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত এমন অসহিষ্ণুতা পরিলক্ষিত হচ্ছে। আমরা ব্যক্তি ও কর্মের সমালোচনা করি, দল হিসেবে বিএনপির না।
যে দেশ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, সে দেশের মানুষ তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে। দেশের মাটি-মানুষের ঘ্রাণ তারেক রহমানের দ্রুত নেওয়া দরকার: হান্নান মাসউদ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নুরকে যে আঘাত করা হয়েছে, তা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে- এটা স্পষ্ট। তিনি আগের তুলনায় কিছুটা সুস্থতার দিকে গেলেও এখনো সংকটজনক অবস্থায় আছেন। শরীরের যে স্থানগুলোতে আঘাত লেগেছে, সেগুলো অত্যন্ত গুরুতর। তার মস্তিষ্কেও আঘাত ও রক্তক্ষরণ হয়েছে। মহাসচিব বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি, সবকিছু সঠিকভাবে চলছে। এখানে কিছুদিন বিশ্রামের পর তাকে বাইরে নিয়ে গিয়ে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন না, পাইপের মাধ্যমে তরল খাদ্য গ্রহণ করতে হচ্ছে। তার সুস্থ হতে সময় লাগছে এবং পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য তাকে দেশের বাইরে নেওয়া দরকার। আরও বলেন, অভ্যুত্থানের পরেও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাদের ওপর এভাবে হামলা চালায়, তবে সাধারণ মানুষের ওপর তারা কী করছে তা সহজেই অনুমান করা যায়। এসব গ্রহণযোগ্য নয়। ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, তা দ্রুত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নূরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো জরুরি।
নুরকে যে আঘাত করা হয়েছে, তা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে- এটা স্পষ্ট। তাকে বাইরে নিয়ে গিয়ে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন: মির্জা ফখরুল
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেলেন। তখন সাংবাদিকদের বলেছেন যে, ভারতের পারমিশন ছাড়া কিছু বলতে পারব না। এই হলো জাপা। আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল? তিনি বলেন, ‘আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে কি করবে না, সেটা আইনের ব্যাপার। এটা সরকারের ব্যাপার। এই দেশে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা একটা কুলিং টাইম চান। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না। রিজভী বলেন, আমাদের সামনে অন্য কেউ লাঞ্ছিত হোক, সেটা চাই না। কিন্তু, যারা ফ্যাসিবাদকে সমর্থন ও ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তিনি বলেন, জাপা মহাসচিব বলেছেন যে, জাতীয় পার্টির দায় এখন বিএনপিকে নিতে হবে। বিএনপি তো এখন রাষ্ট্র ক্ষমতায় নেই। আপনি কিসের দায়’র কথা বলছেন! নুর ডাকসুর সাবেক ভিপি। তাকে একটি কার্যালয়ের মধ্যে আক্রমণ করা হলো। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সঙ্গে গোলমাল। কিন্তু তাকে যে আঘাত করছে, সেই লাল শার্ট পরা লোকটা কে? রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারেন। আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন যে, বিএনপি দায়িত্ব পার্টির দায়িত্ব নেবে। আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয়, তখন কোথায় ছিলেন? আরো বলেছেন, জিয়াউর রহমানের নামের আগে আজও অনেক গণমাধ্যমে শহীদ না লিখে প্রয়াত শব্দটি ব্যবহার করা হয়। আপনারা কি শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধু শেখ হাসিনা ছাড়া অন্য কারও কথা বলতে পেরেছেন? এত সংকোচ কেন?
কে রাজনীতি করবে কি করবে না, সেটা আইনের ব্যাপার। এটা সরকারের ব্যাপার। যারা ফ্যাসিবাদকে সমর্থন ও ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত: রিজভী
মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর রেলপথ অবরোধ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয় ও পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার প্রধান ফটকে তালা দিয়েও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ৭টি রাজনৈতিক দল ও সংগঠনের বৈঠক চলছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নেয়া দলগুলো হচ্ছে, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে, বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা বলতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ৭টি রাজনৈতিক দল ও সংগঠনের বৈঠক চলছে।
জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে অদ্যাবধি ৩৪টি মামলার চার্জশিট দেয়া হয়েছে। এরইমধ্যে হত্যা মামলা ১৩টি এবং অন্যান্য ধারায় মামলা ২১টি। পুলিশ সদরদফতর জানায়, চার্জশিটকৃত ১৩টি হত্যা মামলা হলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলার এবং পিবিআই এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ২১টি মামলা হলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের। হত্যা মামলায় মোট আসামি ১ হাজার ৩৯০ জন এবং অন্যান্য ধারার মামলায় মোট আসামি ৭৭৭ জন। রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে অদ্যাবধি ৩৪টি মামলার চার্জশিট দেয়া হয়েছে।
ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। আর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ এদিন পর্যন্ত বহাল থাকবে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাবির করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ বিষয়ে আদেশ দেন। এর আগে, গতকাল সোমবার ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। তবে, এর বিরুদ্ধে আপিল করলে ঘণ্টাখানেকেরও কম সময়ের মধ্যে স্থাগিতাদেশটি আটকে যায় চেম্বার আদালতে।
ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
বিএনপি নেত্রী নার্গিস বেগম বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে নার্গিস বেগম বলেন, দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন করে আমরা সাময়িক মুক্তি পেয়েছি। বিএনপি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছে। যার মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। বর্তমান সরকার এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে। কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ সময়, বিএনপির নেতাকর্মীদের নিজেদের ভেতর বিভেদ না রেখে একত্র হয়ে সতর্ক থেকে সকল অপতথ্য রুখে দেয়ার আহ্বান জানান তিনি।
দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন করে আমরা সাময়িক মুক্তি পেয়েছি। বিএনপি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছে: নার্গিস
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের মতো জলবায়ু ভঙ্গুর দেশের জন্য আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সহায়তার নীতি পরিবর্তন করলে তা দেশের কোটি মানুষের ওপর বড় প্রভাব ফেলবে। তবে আন্তর্জাতিক সহায়তা না এলেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। তিনি বলেন, শুধু আর্থিক নয়, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তিগত সহায়তাও সমান জরুরি। তবে বহির্বিশ্ব থেকে সহায়তা না এলে দেশের কৃষক, জেলে ও গ্রামীণ সমাজের প্রাকৃতিক জ্ঞান ও অভিজ্ঞতাকেই কাজে লাগাতে হবে। আমাদের স্থানীয় সংস্কৃতি ও বোঝাপড়াকে কেন্দ্র করেই জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। রিজওয়ানা বলেন, অতীতে উপকূলীয় অঞ্চলে পানির সংকটে মানুষ হাত গুটিয়ে বসে থাকেনি। কমিউনিটি নিজেরাই এগিয়ে এসে সস্তায় লবণাক্ততা দূর করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। কিন্তু ভবদহ বা বিল ডাকাতিয়ার মতো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে অব্যাহত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। আরও বলেন, বাংলাদেশের মানুষ দুর্যোগে কখনো কারো হাত ছেড়ে যায়নি। দুর্যোগের সময় আমরা অভাবনীয় ঐক্য দেখেছি।
শুধু আর্থিক নয়, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তিগত সহায়তাও সমান জরুরি। তবে বহির্বিশ্ব থেকে সহায়তা না এলে দেশের কৃষক, জেলে ও গ্রামীণ সমাজের প্রাকৃতিক জ্ঞান ও অভিজ্ঞতাকেই কাজে লাগাতে হবে: রিজওয়ানা
হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে দ্বিতীয়দিনের মতো বিক্ষোভ করছেন বাকৃবির শিক্ষার্থীরা। বেলা এগারোটার দিকে রেলপথ অবরোধ করেন এবং অনির্দিষ্ট কালের জন্য ঢাকা–ময়মনসিংহ রেলপথ বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্যের কার্যালয় ও পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভও করছেন শিক্ষার্থীরা। তাদের ৬ দফা দাবিগুলো হলো- অবৈধভাবে হল ত্যাগের নির্দেশনা বেলা দুইটার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে, হলগুলোয় চলমান সব ধরনের সুবিধা নিরবচ্ছিন্ন রাখতে হবে, প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে, বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর, শিক্ষার্থীদের ওপর হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, হামলার সঙ্গে জড়িত শিক্ষক ও বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একক কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে।
হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে দ্বিতীয়দিনের মতো বিক্ষোভ করছেন বাকৃবির শিক্ষার্থীরা। অনির্দিষ্ট কালের জন্য ঢাকা–ময়মনসিংহ রেলপথ বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। কারণ, বিএনপির শক্তি হলো জনগণ আর জনগণের শক্তিতেই বিএনপি চলে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। স্বাধীনতা যুদ্ধ ও ৭ নভেম্বরের পরাজিত শক্তি আজও নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। এক সভায় তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে জনগণের রায় নিশ্চিত। সেখানে পিআর পদ্ধতির কোনো প্রয়োজন নেই। যারা ভেবেছিল নির্বাচনের বাইরে থাকলেই ক্ষমতা টিকে যাবে, আজ তারাই পিআরের নানা ব্যাখ্যা দিতে ব্যস্ত।’
পিআর পদ্ধতির কোনো প্রয়োজন নেই। যারা ভেবেছিল নির্বাচনের বাইরে থাকলেই ক্ষমতা টিকে যাবে, আজ তারাই পিআরের নানা ব্যাখ্যা দিতে ব্যস্ত: গয়েশ্বর
জুলাই হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, ২০১৮-এর নির্বাচনে ভোটের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালটবাক্সে ভরে রাখার নির্দেশ দেন জাবেদ পাটোয়ারী। যেসব পুলিশেরা এই দায়িত্ব পালন করে তাদের পদক দেয়া হয়। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর গোপালগঞ্জ বেল্টের পুলিশ অফিসাররা শক্তিশালী হয়ে ওঠে। এমনকি ২০২৩ সালে তার অবসরে যাওয়ার কথা থাকলেও গ্রুপিং এড়াতে আইজি থাকার মেয়াদকাল বৃদ্ধি করে সরকার। আরও বলেন, র্যাব কর্তৃক কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা, আটক রাখা কিংবা হত্যা করার নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দফতর থেকে আসতো। তারিক সিদ্দিকীর মাধ্যমে এ নির্দেশনা আসতো। র্যাবের অফিসারদের মধ্যে আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকি বন্দীদের অপহরণ, নির্যাতন ও হত্যার মতো কাজে পারদর্শী ছিলেন। আরো জানান, কামালের বাসায় ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাত ৮–৯টার দিকে কোর কমিটির মিটিং হতো।। কোর কমিটির একটি বৈঠকে সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডিজিএফআই ও ডিবি প্রধান হারুনকে আটক করার দায়িত্ব দেয়া হয়। আপস করার জন্য বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও চাপ প্রয়োগ করা হয় সমন্বয়কদের। আন্দোলন প্রত্যাহার করার জন্য টেলিভিশনে বিবৃতি দিতে বাধ্য করা হয়।
র্যাব কর্তৃক কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা, আটক রাখা কিংবা হত্যা করার নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দফতর থেকে আসতো। তারিক সিদ্দিকীর মাধ্যমে এ নির্দেশনা আসতো: চৌধুরী আবদুল্লাহ
কুয়ালালামপুরের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, আমরা নির্বাচনের কথা বলি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটায়, আর জনগণের সেই রায়কেই আমরা শ্রদ্ধা করি। ক্ষমতায় থাকা নয়, দায়িত্ব পালনের মধ্য দিয়েই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ। সে সময় হাসিনার দুঃশাসনে প্রবাস থেকেও যারা সবাইকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও দলের স্বার্থে কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানান তিনি।
আমরা নির্বাচনের কথা বলি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: নজরুল ইসলাম
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির। তিনি বলেন, অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন, যদিও স্তিমিত হয়ে গেছে। এ জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ– তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি। আরো বলেন, যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনি মঞ্চে বিষয়টি প্রভাবিত করবে মূল তিন রাজনৈতিক দল—এক্ষেত্রে আসনের ভাগাভাগি ২০০ বিএনপি, ৫০-৫০ অন্যান্য এমনভাবে হতে পারে। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে। কারণ অন্যান্য দলগুলো বলবে—আমাদের আরো ১০০ আসন না দিলে আমরা ভোটে যাব না। এতে বিএনপি পলিটিক্যাল পাপেট হতে বাধ্য হবে। শামীম বলেন, রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ প্রয়োজন। তিনি জিয়াউর রহমানের উদাহরণ তুলে ধরেন, আরো বলেন, ২১ আগস্টের পর দুই বছরের ‘কুলিং পিরিয়ড’ বজায় ছিল। ফলে বিএনপির ওপর আ.লীগ কিন্তু আটের ভোটের পরেই ইমিডিয়েট টর্চার করেনি। এটি আরও পরে শুরু হয়েছে। এটা কুলিং পিরিয়ড। এই ধরনের কুলিং পয়েন্টটা বাংলাদেশে খুবই দরকার।
এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির। অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন, বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ– তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি: শামীম
এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃংখলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। প্রসঙ্গত, বর্তমানে প্রযোজ্য (সংশোধিত) সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে। কিন্তু ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছিল, ‘বিচারকর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্বে নিযুক্ত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে।
পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে।
মঙ্গলবার দুপুর বারোটার দিকে জিওপি সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এ সময় তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন।য়এর আগে, নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি লুৎফর রহমানকেও দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব।
জিওপি সভাপতি নুরুল হক নুর এবং জাগপা সভাপতি লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব।
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দ্রুত বিচারকাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। এসময় ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যার্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
দ্রুত বিচারকাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক: আসিফ নজরুল
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ‘বাকপ্রতিবন্ধী’ সাইদ শেখের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তবে অন্য কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানা গেছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ‘বাকপ্রতিবন্ধী’ সাইদ শেখের জামিন মঞ্জুর করেছেন আদালত, কারামুক্তিতে বাধা নেই।
নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনীর গুলিতে একজন শ্রমিক নিহত হয়েছেন। সেইসাথে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৬ জন। ডিআইজি আমিনুল ইসলাম জানান, তার নাম হাবিবুর রহমান হাবিব। স্থানীয়রা জানান, নীলফামারী ইপিজেডে অবস্থিত এভারগ্রিন পরচুলা তৈরির কারখানায় গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। দাবি পূরণ না করেই এভারগ্রিন কর্তৃপক্ষ সোমবার রাতে কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে আজ সকাল থেকেই শ্রমিকরা ইপিজেডের সামনে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা ইপিজেডে প্রবেশ করতে চায়। সেনাবাহিনী শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এ সময় সেনাবাহিনী গুলি চালায়। এতে গুলিবিদ্ধ ছয় জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ হাবিব নামের একজনকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় আরো বিপুল পরিমাণ শ্রমিক একত্র হয়। তবে পরিস্থিতি এখন সেনাবাহিনীর অনুকূলে।
নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনীর গুলিতে একজন শ্রমিক নিহত হয়েছেন। সেইসাথে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৬ জন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, ক্যারিবিয়ান অঞ্চলে আট যুদ্ধজাহাজ ও ১ হাজার ২০০ মিসাইল নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। মাদক চোরাচালান ঠেকাতে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মাদুরো জানান, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে মার্কিনিরা। এমন কিছুর জন্য তার সেনারা প্রস্তুত আছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় উপকূল ও সীমান্তে সেনা মোতায়েন করেছেন নিকোলাস মাদুরো। এছাড়া সাধারণ মানুষকে আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের দাবি, ভেনেজুয়েলায় মাদক ব্যবসা পরিচালনায় যুক্ত আছেন মাদুরো। ট্রাম্প মাদকের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়ে রেখেছেন। এএফপি জানিয়েছে, আগামী কয়েকদিনে সেখানে জাহাজ ও সৈন্য সংখ্যা বাড়ানো হতে পারে। এর সঙ্গে ৪ হাজার নাবিক ও ইউএস মেরিন নিয়ে যুদ্ধজাহাজও যুক্ত হতে পারে। তবে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ভেনিজুয়েলার মাটিতে কোনো সৈন্য মোতায়েন করার পরিকল্পনা ঘোষণা করেনি। এদিকে প্রমাণ না থাকলেও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দিতে গত আগস্টে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
ক্যারিবিয়ান অঞ্চলে আট যুদ্ধজাহাজ ও ১ হাজার ২০০ মিসাইল নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। মাদক চোরাচালান ঠেকাতে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র!
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো গ্ৰিনল্যান্ডে সফরে গিয়ে জানিয়েছেন, গ্রিনল্যান্ড ‘বিক্রির জন্য নয়’। এদিকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে মার্কিন ভূখণ্ড হওয়া উচিত বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে। প্রতিক্রিয়ায় ব্যারো লেখেন, ‘বিশ্বের ক্রমবর্ধমান অস্থিরতা, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে লোভনীয় প্রভাব বিস্তারের প্রচেষ্টার মুখে ফ্রান্স পরিষ্কার বার্তা দিচ্ছে: গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড দখলের জন্য নয়।’ তিনি লেখেন, ‘ফ্রান্স হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ, যারা ২০২৬ সালের শুরুতে গ্রিনল্যান্ডে একটি কনস্যুলেট খুলবে। পাশাপাশি পার্টনারশিপ ডায়ালগ কমিটিও গঠন করা হবে।' ব্যারো জানান, ‘গ্রিনল্যান্ড একটি ইউরোপীয় ভূখণ্ড। প্রতিবেশীদের অধীনস্ত করে কোনো জাতির গৌরব গড়ে তোলা যায় না। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক একা নয়, ফ্রান্স ও ইউরোপ আজ এবং আগামীকালও তাদের পাশে থাকবে।'
বিশ্বের ক্রমবর্ধমান অস্থিরতা, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে লোভনীয় প্রভাব বিস্তারের প্রচেষ্টার মুখে ফ্রান্স পরিষ্কার বার্তা দিচ্ছে: গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড দখলের জন্য নয়: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটিতে দখলদারদের হামলায় এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশু নিহত হয়েছেন। একই হামলায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একইদিন ইসরাইলি বাহিনী জায়তুন ও সাবরা এলাকায় বোমা বর্ষণ অব্যাহত রাখে। গত মাস থেকে এ অভিযানে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আল জাজিরার সাংবাদিক বলেন, ‘মানুষ জানে না কোথায় যাবে, কী করবে। তারা নিরাপদ আশ্রয় খুঁজছে, কিন্তু ইসরাইলি সেনারা শহরের প্রতিটি কোণায় হামলা চালাচ্ছে।’ এদিকে ইসরাইলের মাসব্যাপী অবরোধে খাদ্যসংকটে সোমবার আরও তিন শিশু মারা গেছে। অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ক্ষুধা ও অনাহারে প্রায় ৩৫০ জন মারা গেছেন, যাদের এক-তৃতীয়াংশই শিশু।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া দখলদারদের হামলায় এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশু নিহত হয়েছেন।
বেশ তোড়জোড় নিয়েই চলছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। প্রচারণা চলাকালেই অসুস্থ হয়ে পড়েছেন বাম সংগঠনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘমল্লার বসু। আজ রাতে তার অ্যাপেন্ডিক্স এর অস্ত্রোপচার হবে। এক পোস্টে মেঘমল্লার বসু লেখেন, ‘যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হল। শরীর বিট্রেই করল। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ।’ শেষে তিনি বলেন, রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।
অসুস্থ হয়ে পড়েছেন ডাকসুতে বাম সংগঠনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘমল্লার বসু। আজ রাতে তার অ্যাপেন্ডিক্স এর অস্ত্রোপচার হবে।
শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সোমবার হাটহাজারী থানায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। অপরদিকে, জোবরা গ্রামসহ আশেপাশের এলাকায় বহাল রয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সকল বিভাগের পরীক্ষা। পরবর্তী করণীয় নির্ধারণে বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।
শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সোমবার হাটহাজারী থানায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ জোরেশোরেই চলছে। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। হাসিনার মামলায়ও সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেডে বর্তমানে ট্রাইব্যুনাল-২’র বিচারকাজ চলছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন আজ। মঙ্গলবার বিকাল ৫টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায় নি প্রেস উইং। এর আগে গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন মঙ্গলবার বিকাল ৫টায়।
ডাকসু প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেওয়া ঢাবি শিক্ষার্থী আলী হুসেনকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার পর ঢাবি ছাত্রশিবির জানিয়েছে, সে শিক্ষার্থী শিবিরের কেউ নয়। তবে ছাত্রদলের দাবি, সে ছাত্র শিবিরেরই নেতা। ফলে প্রতিবাদস্বরূপ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাবিতে নেত্রীদের হেনস্তা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।' এর আগে আলী হুসেন প্রসঙ্গে ঢাবি ছাত্রশিবির অভিযোগ করে, তাকে শিবির কর্মী বলে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।
ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া ঢাবি শিক্ষার্থীকে শিবির নেতা দাবি করে সারাদেশে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে ছাত্রদল।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে নানা প্রতিবন্ধকতা আসবে— এটা মাথায় নিয়েই নির্বাচনের পথে এগিয়েছে ঢাবি। সেই প্রতিবন্ধকতা তৈরি করতে এই রিট করা হয়েছে। তিনি বলেন, ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয়। এর প্রেক্ষিতে ভোট স্থগিতের রায় স্থগিত হয়েছে। যতো প্রতিবন্ধকতাই আসুক না কেন, তা মোকাবেলা করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আরও বলেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো প্রতিবন্ধকতা কিছুই করতে পারবে না। কাউকে অবান্তর কথা না বলার আহ্বান জানান তিনি।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে নানা প্রতিবন্ধকতা আসবে— এটা মাথায় নিয়েই নির্বাচনের পথে এগিয়েছে ঢাবি: ঢাবি উপাচার্য
সোমবার রাতে আদাবরে পুলিশ সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। একইসঙ্গে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ এর বেশি আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলছেন, সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে। চালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। এসময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কারা কোন গ্রুপের সেটা জানার চেষ্টা করা হচ্ছে।
আদাবরে পুলিশ সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ এর বেশি আটক করা হয়েছে।
সোমবার রাত আটটার দিকে জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়েছে। এতে তিনি আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের হামলাকে আমরা এক গভীর চক্রান্ত মনে করি। আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রও হতে পারে। সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা। আরও বলেন, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করবে।
জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়েছে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নির্বাচন কমিশন ১২তম জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটকক্ষ সম্পর্কিত নীতিমালা সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এক ভোটকক্ষে ৬০০ জন পুরুষ ও ৫০০ জন মহিলা ভোটার থাকবেন, যা আগের ৫০০ ও ৪০০ থেকে বৃদ্ধি পেয়েছে। এক কেন্দ্রে ৩ হাজার ভোটার থাকলেও, এই পরিবর্তনে দেশে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হচ্ছে। এতে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় হবে এবং প্রায় ১.৫ লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজন কমবে, নির্বাচনী প্রক্রিয়া আরও সহজ হবে।
মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ১ কোটি টাকা অনুদান দিয়েছে জামায়াত। জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন আজ দুপুরে এ অনুদান হস্তান্তর করেন। তিনি বলেন, মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য, সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। মূলত, জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল। আমরা মানুষকে কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করি। সামাজিক দায়বদ্ধতা হিসেবে ক্যানসার হাসপাতালে আমাদের সামান্য অনুদান জনগণের কল্যাণে আসবে বলে বিশ্বাস করি। আমরা এমন একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত হবে।
মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ১ কোটি টাকা অনুদান দিয়েছে জামায়াত।
বিএনপি নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত যুদ্ধ ১৯৭১-এ শেষ হলেও ভারতের হুমকি এখনো বিদ্যমান। গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভারতের বিরুদ্ধে বারবার লড়াই করতে হবে। রঙিন শোভাযাত্রায় হাজারো কর্মী যোগ দেন, যা দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে সঙ্গীত ও নৃত্যে প্রাণবন্ত হয়ে ওঠে।
চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিওর ২৫তম সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাষ্ট্রপৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্ক করেন। তিনি সার্বভৌমত্বের প্রতি সম্মান, সংলাপ ও যৌথ উদ্যোগে সন্ত্রাস দমনের আহ্বান জানান। শরিফ বলেন, সাম্প্রতিক হামলায় বিদেশি সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে এবং পাকিস্তান ইতিমধ্যে ৯০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছে। তিনি আফগানিস্তানের স্থিতিশীলতা, পানি বণ্টনসহ দ্বিপাক্ষিক চুক্তি মানার গুরুত্ব, গাজা ও ইরানে ইসরাইলি আগ্রাসনের নিন্দা এবং চীনের নেতৃত্ব ও সিপিইসি প্রকল্পের প্রশংসা করেন।
সরকার ছয়টি বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থা একীভূত করার প্রস্তাব পর্যালোচনার জন্য আট সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সদস্যসচিব হয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। অন্যান্য সদস্যদের মধ্যে আছেন শীর্ষ সরকারি কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কমিটি প্রস্তাবটি যাচাই করে মতামত দেবে, যার ভিত্তিতে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।
এনসিপি নেত্রী তাসনিম জারা বলেছেন, আগামীর বাংলাদেশ আপনার-আমার বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, নারীদের বাংলাদেশ, আমাদের মা-খালাদের বাংলাদেশ। এই বাংলাদেশ যাতে সবার হয় সেই চেষ্টাই আমরা করছি। যে সংবিধান আপনার-আমার অধিকার সংরক্ষিত রাখবে সেই সংবিধানের পথেই আমরা হাঁটব। আমাদের পথটা অনেক লম্বা। খুব সহজেই যে আমরা এ লড়াইয়ে জিতব- সেটি ধরে নিচ্ছি না। আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হবে। আমরা এর জন্য প্রস্তুত। তিনি বলেন- শেখ হাসিনার আমলে সীমাহীন খুন, গুম ও নির্যাতন হয়েছে। তার ১৫ বছরের সব নির্বাচনই ছিল অবৈধ। তারপর তরুণদের নেতৃত্বে আপামর জনগণ রক্ত দিয়ে হাসিনাকে হটিয়ে ইন্টেরিম সরকারকে ক্ষমতায় পাঠিয়েছে; কিন্তু গত একটি বছর ধরে এই বিপ্লবী তরুণদের নিয়ে নানা কটু কথা হচ্ছে। বলা হচ্ছে- আমরা বয়সে ছোট। আমরা কিভাবে দেশ চালাব। কিন্তু এই ছোট মানুষদেরই কিন্তু দেশের প্রতি মায়া বেশি। তরুণরা ক্ষমতার প্রতি প্রশ্ন ও চ্যালেঞ্জ ছুড়তে পারে। আরো বলেন- কিন্তু বিপ্লবী নারীরা এখন সাইবার বুলিংয়ের শিকার। যেসব নারী রাজনীতি করতে চান তাদের নিরাপদ স্থান গড়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
আমাদের পথটা অনেক লম্বা। খুব সহজেই যে আমরা এ লড়াইয়ে জিতব- সেটি ধরে নিচ্ছি না। আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হবে। আমরা এর জন্য প্রস্তুত: জারা
বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। যার মাধ্যমে দেশ গড়ার লক্ষ্য নিয়ে আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ সংস্কারের প্রথম নায়ক। তারই সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘুণেধরা দেশকে আবারও সংস্কার করার জন্য ৩১ দফা দিয়েছেন। এটা বাস্তবায়ন হলেই আর কোনো ধরনের সংস্কারের প্রয়োজন নেই। এজন্য সংস্কারের কথা বলে অগণতান্ত্রিক পদ্ধতি জিইয়ে রাখার কোনো প্রয়োজন নেই।
তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। যার মাধ্যমে দেশ গড়ার লক্ষ্য নিয়ে আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে: সেলিমা
বিএনপি নেতা আমির খসরু বলেছেন, আপনারা দেখেছেন ইতোমধ্যে দেশের সমস্ত মানুষ তারেক রহমানের প্রতিটি স্বপ্নের সঙ্গে নিজেদের দেখতে পাচ্ছে। তারেক বলেছেন, দেশের মানুষ যদি আমাদের সরকারের দায়িত্ব দেয়, প্রথম ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। দেশের মানুষের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে। দেশের মানুষের শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর জন্য বিশাল বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করা হবে, বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে আগামী বাংলাদেশে অর্থনীতি উন্নয়নের সহযোগিতা করতে পারে। খসরু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। এই নেতা বলেন, নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বন্ধ করা। সুতরাং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আজকে দক্ষিণ এশিয়াতে বিএনপি সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। এটার কারণ জিয়াউর রহমানের দেশপ্রেম, উন্নয়নের উদ্যোগ, চাষী, কৃষক, শ্রমিক পেশাজীবী সবাইকে নিয়ে বাংলাদেশ।
নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বন্ধ করা। সুতরাং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে: খসরু
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ওসমানী বা জিয়াউর রহমানকে আমাদের ইন্টেলিজেন্সিয়া সেলিব্রেট করে না। তারাই অ্যাপারেন্টলি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু মাঠে যুদ্ধ করল যারা, যুদ্ধের ঘোষণা দিলো যারা তাদেরকে আমাদের ইতিহাসের পাতা থেকে যতটা সম্ভব দূরে অথবা কম আলোকিত করে রাখা হয়েছে।’ তিনি লিখেছেন, আমাদের ইতিহাসের ওই ক্রিটিক্যাল প্রশ্নগুলো অ্যাড্রেস করা হয়নাই যে, যুদ্ধ চলাকালীন ওসমানীর বক্তব্য কী ছিল। ওনার কি কোনো বিষয়ে ভিন্নমত ছিল? ১৬ ডিসেম্বর তিনি কেন হাজির ছিলেন না? কেন ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করানো হলো? সময় এসেছে এ রকম সব প্রশ্ন তোলার। আরও লেখেন, ‘সময় এসেছে পাকিস্তানিদের অত্যাচারের পাশাপাশি ৪৭ পূর্ববর্তী সময়ে ইতিহাসের বিভিন্ন বাঁকে বাংলাদেশের মানুষ যেসব অন্যায় অত্যাচারের মধ্যদিয়ে গেছে, সেসব নির্মোহভাবে তুলে ধরার। আমরা এই কাজটা শুরু করে যাবো। আমার বিশ্বাস পরবর্তী সরকার এসে কাজটা এগিয়ে নিয়ে যাবে। শুভ জন্মদিন, জেনারেল ওসমানী।’ ফারুকী লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন ওনার কিছু ফুটেজ আমার চোখে লেগে আছে। তবে একটা শট আমার চোখে আজীবন লেগে থাকবে। জিয়াউর রহমানের মৃত্যুর পর ওনার কবরে দাঁড়িয়ে তার স্যালুট। আ রেয়ার মোমেন্ট অব লাভ অ্যান্ড রেসপেক্ট ফ্রম দ্য জেনারেল টু দ্য কমান্ডার।’
ওসমানী বা জিয়াউর রহমানকে আমাদের ইন্টেলিজেন্সিয়া সেলিব্রেট করে না। তারাই অ্যাপারেন্টলি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে: ফারুকী
সোমবার এনটিএফসি-র নবম বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সরকার কর ফাঁকি কমাতে চায়। একই সঙ্গে ব্যবসায়ীদের দক্ষতার বিকাশ চায়। বাণিজ্য সহজীকরণ করতে বাণিজ্য সম্পর্কিত অপ্রয়োজনীয় প্রবিধান এবং নিয়ন্ত্রণকারী নিয়মকানুনগুলো পর্যালোচনা করা হবে। ন্যায় প্রতিষ্ঠা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। যার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। আরও বলেন, ‘আমরা একটি দক্ষ ট্রেড রেজিম চাই, যার মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির ব্যাপক উন্নতি ঘটবে এবং যা সম্পদের সুষম বণ্টনের ক্ষেত্রেও বড় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।’
সরকার কর ফাঁকি কমাতে চায়। বাণিজ্য সহজীকরণ করতে বাণিজ্য সম্পর্কিত অপ্রয়োজনীয় প্রবিধান এবং নিয়ন্ত্রণকারী নিয়মকানুনগুলো পর্যালোচনা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি অতীতে যেমন মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি। তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। উনিশ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা বিএনপি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে। প্রতিষ্ঠার পর থেকে চারবার রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আরো বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, এ দেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছেন। ১৯৮১ সালে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে তিনি নিহত হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে তিনবার সরকার গঠন করে বিএনপি। ২০০৭ সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনেতিক সংকটের মুখোমুখি হয় বিএনপি। টানা দেড় দশক আওয়ামী লীগ দমন পীড়ন চালায় বিএনপির ওপর। মিথ্যা মামলায় দুই বছর বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখে। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনই আপস করেনি। মেয়র বলেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় এখন পুরো দেশ।
বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, এ দেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছেন: শাহাদাত হোসেন
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালাও। নতুন প্রবিধানমালার ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে। কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য থাকবেন। এতে সদস্য সচিব হিসাবে থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। এছাড়া নির্বাচন সংক্রান্ত স্পষ্ট গণতান্ত্রিক বিবরণ দেওয়া হয় গেজেটে।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারিতে ইন্টারপোলের রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোল সদর দপ্তরে পাঠানো হয়েছে। শ্রম মন্ত্রণালয় জানায়, টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পত্র ইন্টারপোল সদর দপ্তরে পাঠানো হয়েছে। আরও জানানো হয়েছে, শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে মামলাগুলো চলমান। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারিতে ইন্টারপোলের রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোল সদর দপ্তরে পাঠানো হয়েছে।
সিইসি এ এম এম নাসির উদ্দীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পর বলেন, জাতীয় সংসদে ৩০০ আসনের নির্বাচন একসঙ্গে হবে। তখন ওই ৩০০ জায়গাতেই ‘মব’ ভাগ হয়ে যাবে। যারা মব সৃষ্টি করতে চায় বা মব সৃষ্টি করবে, তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জানান, ‘প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনি চিঠি পাওয়ার পর থেকেই প্রস্তুতি জোরদার করেছি। যদিও তার আগেই বড় বড় কাজগুলো শুরু করে দেওয়া হয়েছিল, যেন প্রস্তুতির ঘাটতি না থাকে।' নাসির উদ্দীন বলেন, ‘পরিষ্কারভাবে জানিয়েছি- নির্বাচন কমিশন কোনো দোষ বা দায় নিতে রাজি না। অতীতে যেমন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে, এবার আমরা এমন প্রস্তুতি নিচ্ছি যেন কেউ বলতে না পারে যে আমরা প্রস্তুত ছিলাম না। সরকার যখনই চাইবে, আমরা যেন নির্বাচন পরিচালনা করতে পারি, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।’ আরো জানান, শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে একটি সমঝোতা হবে বলে তিনি আশাবাদী। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন, যা একটি ইতিবাচক দিক। এ ছাড়া প্রধান উপদেষ্টা এত দিন যেভাবে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন, এখনো তেমনই করছেন। সিইসি আরো বলেন, চারদিকে নানা ধরনের গুজব। এই দেশটা গুজবের দেশ। কমিশন কী কী সংশোধনী প্রস্তাব করেছে, সেগুলোও জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এত দিন যেভাবে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন, এখনো তেমনই করছেন: সিইসি
বি এম ফাহমিদা আলমকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দিয়েছেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন। এই আলীর বিচার দাবি করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার রাতে সংবাদ সম্মেলনে তারা প্রক্টর বরাবর অভিযোগপত্র দেওয়ার কথা জানায়। এ নিয়ে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘যিনি ক্রাইম করেছেন তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা এই ঘটনার পরপরই প্রশাসনকে কল করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। এই রকম নারীর বিরুদ্ধে স্লাট-শেইমিং এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে ভাষার যে কালচার গড়ে উঠেছে সেটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, লড়াই। এই লড়াইটা সমন্বিতভাবে হওয়ার দরকার ছিল।’ আরও বলেন, ‘মাগরিবের পর থেকে সংঘবদ্ধ সিন্ডিকেট সামাজিক যোগাযোগমাধ্যমে শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। সেটির বিরুদ্ধে আমাদের অবস্থান ক্লিয়ার করার জন্য প্রক্টর স্যার বরাবর একটি অভিযোগপত্র দেবো।’ যা সম্পন্ন হয়েছে। এদিকে আলী হুসেন নিজেও ফেসবুক লাইভে এসে বলেছেন যে তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন।
ডাকসু নির্বাচনের প্রার্থী ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দেওয়া ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে প্রক্টরের কাছে অভিযোগ করেছে ছাত্রশিবির।
সোমবার পটিয়ায় রাত দশটা দশ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে গিয়ে ইঞ্জিন থেকে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত বগিগুলো রেললাইনে দাঁড়িয়ে ছিল। পাহাড়তলী থেকে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হচ্ছে। ট্রেনটিতে প্রায় ৯০০ যাত্রী ছিলেন। স্টেশনমাস্টার রাশেদুল আলম বলেন, পর্যটক এক্সপ্রেস চন্দনাইশের দোহাজারী অতিক্রম করে পটিয়ায় প্রবেশের সময় ইঞ্জিনের বাফার ভেঙে যায়। ঘটনাস্থল পটিয়া স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে। যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। এর আগে গত ২৬ জুলাই কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গিয়ে মূল ট্রেন থেকে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পটিয়ায় রাত দশটা দশ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে গিয়ে ইঞ্জিন থেকে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার আইজিপি স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্ব হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে। সম্প্রতি কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ উঠে পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। প্রসঙ্গত, জিএমপি কমিশনার পদে নিয়োগ পান গত বছরের ১১ নভেম্বর। এ ছাড়াও গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।
কর্মস্থলে আসা যাওয়ার সময় রাস্তা বন্ধ করে যাতায়াত করা জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।
চবি শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষে বর্বরতার পেছনে থাকা দুই যুবকের নাম উঠে এসেছে। শিক্ষার্থীদের ধারালো রামদা দিয়ে কোপানো এক ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ ত্রিশাদ। তিনি ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের আহ্বায়ক। এদিকে স্থানীয়দের উসকানি দিয়ে সংঘর্ষে জড়ায় আরেক ছাত্রলীগ নেতা। জহির উদ্দিন চৌধুরী টিটু নামের এই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা স্থানীয় লোকদের জড়ো করেন। তিনি ছাত্রদের ওপর হামলার নির্দেশনা দেন। ফেসবুকে উস্কানি দেন। বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, আমি নিজ চোখে দেখেছি, নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা শিক্ষার্থীদের তাড়া করছে, দা দিয়ে কুপিয়েছে। তাদের হাতে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে। বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি সহ্য করার মতো না। তবে নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতাদের এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
চবিতে সহিংসতার ঘটনায় দুই ছাত্রলীগ নেতার সন্ত্রাসী সম্পৃক্ততা চিহ্নিত করা গেছে। এরমধ্যে একজন রামদা দিয়ে কুপিয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, গোয়াইনঘাটে সাদাপাথর লুটের ঘটনা নিয়ে দুদকের প্রতিবেদন সরকার গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি প্রতিবেদন অসত্য প্রমাণিত হয়, তবে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছাড় পাবেন না। উপদেষ্টা বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকেও মোতায়েন করা হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই সরকারের অগ্রাধিকার। তিনি জানান, সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে, আর ভোট কেন্দ্রে আনসার সদস্যের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি এপিবিএন সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নুর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নুর একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি ভার্সিটি প্রসঙ্গে বলেন, শিক্ষকরা অত্যন্ত যোগ্য, তাই তাদের উদ্যোগে শিক্ষক–শিক্ষার্থী আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আরও বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার তৎপর রয়েছে। সীমান্ত এলাকা থেকেও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে।
সাদাপাথর লুটের ঘটনা নিয়ে দুদকের প্রতিবেদন সরকার গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে: জাহাঙ্গীর
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন– বাংলাদেশে যতো সংস্কার হয়েছে, তা বিএনপির হাত ধরে হয়েছে। এনসিপির শুভেচ্ছা গ্রহণ শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবে। তারপরও সৌন্দর্যমূলক আলোচনা চালু রাখতে হবে। এই রাজনৈতিক সংস্কৃতি দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই নেতা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি চালু করার মধ্যে দিয়ে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করা সম্ভব। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাল রাজনৈতিক সংস্কৃতি দিয়ে ফ্যাসিবাদি রাজনীতি বিলোপ ঘটাতে হবে। এ সময় সারজিস আলম বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এদিকে ডাকসুকাণ্ডে এনসিপি নেত্রী সামান্তা শারমিন বলেন, সর্বোচ্চ আদালত ব্যবহার করে রাজনীতিতে প্রভাব খাটাতে গেলে তা কোনো দল মেনে নেবে না।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবে। তারপরও সৌন্দর্যমূলক আলোচনা চালু রাখতে হবে। এই রাজনৈতিক সংস্কৃতি দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে: সালাহউদ্দিন
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন সার্বভৌমত্ব থাকবে ততদিন কেউ জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপিকে ভাঙতে পারবে না। এ দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়াউর রহমানের পরিবার। তিনি বলেন, জিয়াউর রহমানের গড়া বাড়ি থেকে তারা বেগম খালেদা জিয়াকে জোর করে বের করে দিয়েছে। তার ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতি না করলেও তাকে অবহেলা করে চিকিৎসার নামে বাহিরে পাঠিয়ে হত্যা করা হয়েছে। দুলু বলেন, আওয়ামী লীগের বাকশালী তন্ত্রের কারণে দেশের তখনকার সাড়ে সাত কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছিল। তাদের হাত থেকে রক্ষার জন্য দেশের চরম দুঃশাসন ও দুর্বিষহ অবস্থায় ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির জন্ম দিয়েছিল। তার কিছুদিন পরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা ভেবেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে মুছে দেবে। তিনি বলেন, ওয়ান ইলেভেনের নায়কেরা খালেদা জিয়াকে জেলখানায় আটকে রেখে তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে দেশ ছাড়া করল। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে আছে। আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর গুম খুন নিপীড়ন করেছে।
বাকশালী তন্ত্রের কারণে সাড়ে সাত কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছিল। তাদের হাত থেকে রক্ষার জন্য দেশের চরম দুঃশাসন ও দুর্বিষহ অবস্থায় ৪৭ বছর আগে জিয়াউর রহমান বিএনপির জন্ম দিয়েছিল: দুলু
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছে এনসিপি। সন্ধ্যা সাড়ে ৭টায় সারজিস আলমের নেতৃত্বে প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। এসময় এনসিপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব প্রমুখ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদ বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে ফুল গ্রহণ করেন।
সারজিস আলমের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ডাকসু নিবার্চন ভণ্ডুল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকসু নিবার্চন-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি বলেন, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া সব নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রস্তুত। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে কাজ করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হব।
ডাকসু নিবার্চন ভণ্ডুল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের দেওয়া সব নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রস্তুত: ডিএমপি কমিশনার
বিএনপি নেতা ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, কর্তৃত্ববাদিতার ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন; মনে রাখবেন নিরঙ্কুশ শুধু মহান রাব্বুল আল আমিন। আর এই দেশে নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনোভাবেই জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। তিনি বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা এসেছে, সেই নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র বা চেষ্টা দেশ-বিদেশ থেকে হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত করে তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিবে ইনশাআল্লাহ। আরও বলেন, বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। জাহিদ বলেন, আপনারা বিএনপি করে গর্ব করবেন। কারণ বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার দল। বিএনপি বাঙালি জাতীর দেশপ্রেমিকের দল, মুক্তিযোদ্ধাদের দল। বিএনপি জনগণের পাশে থাকার দল। তিনি বলেন, আরেকটি দল ছিল তারা পলিয়ে গেছে। তাদের অতীত হচ্ছে আত্মসমর্পণের, দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়ার, জনগণের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া এবং এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা।
আপনারা বিএনপি করে গর্ব করবেন। কারণ বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার দল। বিএনপি বাঙালি জাতীর দেশপ্রেমিকের দল, মুক্তিযোদ্ধাদের দল: জাহিদ
বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্টরা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। পার্শ্ববর্তী দেশে ফ্যাসিবাদীরা অফিস খুলে বসে থেকে বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যাতে খুনি শেখ হাসিনা ও ফ্যাসিস্টদের দোসরা কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারে। এ দেশের আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে হচ্ছে বিএনপি। যখনই কেউ গণতন্ত্রের বাইরে গেছে তখন তারা এ দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তিনি বলেন, ৭১-এ যারা এদেশে গণহত্যা চালিয়েছে যারা মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, সেসব রাজাকারেরা বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আজকে অনেকেই বলে পিআর পদ্ধতি না হলে নাকি নির্বাচন হতে দেব না। আপনারা ৭১-এ ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন।
ফ্যাসিস্টরা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। পার্শ্ববর্তী দেশে ফ্যাসিবাদরা অফিস খুলে বসে থেকে বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা করছে: টুকু
ফিলিস্তিনি প্রশাসনের দাবি, ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালাচ্ছে এবং ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে। তারা বলেছে, এ কাজের মাধ্যমে আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলা এবং শহরটিকে ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী অবৈধ খনন করছে। গভর্নর কার্যালয় সতর্ক করেছে, খননের ফলে মসজিদের ভিত্তি ঝুঁকিতে এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মোদি একজন সক্ষম নেতা হলেও তিনি পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক গড়ছেন। নাভারো দাবি করেছেন, সাধারণ ভারতীয়দের ক্ষতি করে ব্রাহ্মণরা মুনাফা করছে এবং এটি বন্ধ হওয়া উচিত। তিনি আরও যুক্তি দিয়েছেন যে, রাশিয়ার ক্রুড তেল কেনার মাধ্যমে ভারত রাশিয়াকে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর শুল্ক আরোপ করেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ২ সেপ্টেম্বর থেকে তিন দিনের সফরে ঢাকায় আসবেন, টিআইবাংলাদেশের (টিআইবি) আমন্ত্রণে। টিআই বোর্ডের চেয়ার নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। তিনি টিআইবি কর্মী, জেলা-স্তরের সচেতন নাগরিক কমিটি, যুব নেতৃবৃন্দ, সরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। ভ্যালেরিয়াঁ ২০১৯ সাল থেকে টিআই বোর্ডের সদস্য।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার বুলেটপ্রুফ তেয়াং-হো ট্রেনে পিয়ংইয়ং ত্যাগ করে বেইজিংয়ে পৌঁছেছেন, যেখানে তিনি বহুপাক্ষিক কূটনৈতিক শীর্ষ বৈঠকে অংশ নেবেন। সেখানে তিনি চীনের শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনসহ ২৬ দেশের নেতাদের সঙ্গে দেখা করবেন। নিরাপত্তার কারণে ২০ ঘণ্টার ট্রেনযাত্রা বেছে নেওয়া হয়েছে। সাঁজোয়া ট্রেনটি বুলেটপ্রুফ কাচ, রাডার ফাঁকি দেওয়া জাল এবং অনবোর্ড মর্টারসহ সজ্জিত। কিম ২০১৮ সাল থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরে এই ট্রেন ব্যবহার করে আসছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে। চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, এশিয়ারাই বিশ্ব অর্থনীতির পরবর্তী অধ্যায় লিখবে। আমরা কেবল অন্যদের কৌশলের বস্তু নই, আমরাই আমাদের ভাগ্যের লেখক। ব্রেটন উডস সিস্টেমের মতো ইতিহাসের বড় অর্থনৈতিক পরিবর্তন এবং বর্তমান বাণিজ্যের চ্যালেঞ্জ তুলে ধরে, আনোয়ার মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্পে চীনের ও জাপানের সঙ্গে যৌথ বাজার সম্প্রসারণ এবং প্রশিক্ষণের সুযোগের উপর জোর দিয়েছেন।
শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) নেতারা তিয়ানজিন শীর্ষ সম্মেলনে যৌথ ঘোষণা গ্রহণ করেছেন, যেখানে একটি উন্নয়ন ব্যাংক স্থাপনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ঘোষণায় টেকসই উন্নয়ন, শিল্প বৃদ্ধি, পরিচ্ছন্ন শক্তি, কৃষি, ই–কমার্স, পর্যটন ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসসিও দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুঁকি মোকাবিলা, পরিবহন করিডর আধুনিকীকরণ, পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র চুক্তি পালন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী মানদণ্ড ছাড়া লড়াই, জাতিসংঘ সংস্কার, মাদক পাচার প্রতিরোধ এবং ক্রীড়াক্ষেত্রে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আঞ্চলিক নেতাদের ‘স্নায়ু যুদ্ধের মানসিকতা’ পরিহার করে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে তিনি ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি সদস্য রাষ্ট্রগুলোর জন্য ২৮০ মিলিয়ন ডলার সহায়তা এবং ১.৪ বিলিয়ন ডলারের ঋণের ঘোষণা দেন। পুতিন ও মোদিসহ নেতারা বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন, যা বৈশ্বিক সহযোগিতা ও আঞ্চলিক অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হলো।
ইয়েমেনি বাহিনী উত্তর লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ১ সেপ্টেম্বর এ হামলার ঘোষণা দেয়া হয়। হামলাটি গাজায় ফিলিস্তিনিদের সমর্থন এবং ইসরায়েলের অবরোধ ও হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে জাহাজটি সরাসরি লক্ষ্য করা হয়েছে এবং তারা বলেছে, গাজায় অবরোধ উঠে না যাওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলতেই থাকবে। এর আগে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে একটি ইসরায়েলি ট্যাংকারে বিস্ফোরণের খবর দিয়েছে।
তারেক রহমান এবং জিয়া পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, ২০২৪ সালে রুমেল সরকার নামের এক ব্যক্তি ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আদালতে এই মানহানির মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত ডা. মুরাদের বিরুদ্ধে সমন জারি করেন। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বিচারক তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
তারেক রহমান এবং জিয়া পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকায় মার্কিন দূতাবাস কঠোর সতর্কতা জানিয়েছে যে ভিসা জালিয়াতিতে যুক্ত কোনো ব্যক্তি কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। দূতাবাস উল্লেখ করেছে যে ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন গুরুতর অপরাধ, এবং যারা এ কাজে যুক্ত তারা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারেন। আবেদনকারীদের ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সৎ হতে বলা হয়েছে, কারণ সামান্য অপরাধ বা পূর্বের লঙ্ঘনও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। দূতাবাস আরও বলেছে, নিরাপদ সীমান্ত জাতির টিকে থাকার জন্য অপরিহার্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২ সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন উত্তর-পূর্বাঞ্চলীয় তিন দিনের সফরের অংশ হিসেবে। ২০২৩ সালের মে মাস থেকে রাজ্যে জাতিগত সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মোদির দীর্ঘ অনুপস্থিতি বিরোধীদের সমালোচনা বাড়ায়। বিজেপি বলছে, তিনি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন ও শান্তির বার্তা দেবেন। তবে বিরোধীদের দাবি, এই সফর অনেক দেরিতে হচ্ছে। পুনর্বাসন, নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য কার্যকর পদক্ষেপই এখন জরুরি।
রোববার সন্ধ্যায় সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও তিনটি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। ইউএনও শেখ এহসান জানান, সীতা নামক এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ধরে নিয়ে যায়। জেটিঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম জানিয়েছেন, রোববার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের গলাচিপার মো. আফসার, আবু তাহের ও মোহাম্মদ আলমগীরের মালিকানাধীন ফিশিং ট্রলারগুলোকে স্পিডবোট যোগে আরাকান আর্মি সদস্যরা ধাওয়া করে জিম্মি করে। এ সময় আফসারের ভাই নুরুল ইসলামের মালিকানাধীন ফিশিং ট্রলারটি পালিয়ে এসে ঘটনাটি জানায়। এখন পর্যন্ত জেলেদের কোনও খোঁজ খবর পাওয়া যায়নি। এর আগে, গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে ১০টি ট্রলারসহ ৬৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছে ট্রলার মালিকরা। ফলে গত ২৬ দিনে ১৩টি ট্রলারসহ ৭৮ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
রোববার সন্ধ্যায় সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও তিনটি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।
চবি ক্যাম্পাস ও জোবরা গ্রামে অবস্থান করছে যৌথবাহিনী। এদিকে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও ১ দিন বাড়ানো হয়েছে ১৪৪ ধারার মেয়াদ। সোমবার সন্ধ্যায় হাটহাজারীর ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, চবির ২নং গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে পূর্বে জারীকৃত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ উক্ত এলাকায় বিরাজমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো।
চবির ২নং গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত ১৪৪ ধারার আদেশ আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এদিকে ডাকসু পেছানোর প্রতিক্রিয়ায় সারজিস আলম লেখেন, এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ৯ সেপ্টেম্বরই ডাকসু হতে হবে। যারা ডাকসু পেছানোর ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। অন্য একটি পোস্টে সারজিস জানান, ডাকসু নির্বাচন যথাসময়ে হবে। হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত।
ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ৯ সেপ্টেম্বরই ডাকসু হতে হবে। যারা ডাকসু পেছানোর ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে: সারজিস
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অপহৃত শিক্ষার্থী আল রাফিকে (১১) উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে চেঙ্গী স্কয়ার থেকে আল রাফিকে অপহরণ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে। ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়। পরে পানছড়ি বাজার থেকে কামরুল ইসলাম নামে আরও এক অপহরণকারীকে আটক করা হয়। রাত ১০টার দিকে গ্রেফতার দুজনকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়। তবে মূল অভিযুক্ত মালেক মিয়া ওরফে মালু এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অপহৃত শিক্ষার্থী আল রাফিকে (১১) উদ্ধার করেছে সেনাবাহিনী, আটক ২।
ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নৌপরিবহণ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি আশ্বাস দিয়েছেন, এ হামলায় জড়িতদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সোমবার সকালে উপদেষ্টা ঢামেক হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের কাছে নুরুল হক নুরের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। একইসঙ্গে নুরসহ আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিশেষ নির্দেশনা দেন। উপদেষ্টা বলেন, নুরুল হক নুরসহ আহতদের উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তাদের সর্বোচ্চ মানের আধুনিক চিকিৎসা দিতে সরকার সার্বক্ষণিক মনিটরিং করছে। এ ঘৃণ্য হামলার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকার নিশ্চিত করবে।
নুরুল হক নুরসহ আহতদের উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকার নিশ্চিত করবে: সাখাওয়াত
প্রধান উপদেষ্টার পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে এই ভূমিকাকে আরো সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, সুরক্ষা ও নিরাপত্তার প্রতি বিশ্বের আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের পরিবেশের প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি।’ এদিকে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। সরকারের সব উদ্যোগ ও কর্মসূচিতে সফল করতে সমগ্র সেনাবাহিনী বদ্ধপরিকর বলে অবহিত করেন।
আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা, চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ওয়াকার।
ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয়ের হলপাড়া, টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মিছিল করছেন তারা। এ ছাড়াও ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণায় ঢাবি শাখা ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নও বিক্ষোভ মিছিল বের করে। এর আগে ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি এই নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। তবে কীসের ভিত্তিতে স্থগিত করা হয়েছে তা আমরা আনুষ্ঠানিকভাবে এখনও জানি না। উল্লেখ্য, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত।
ডাকসু নির্বাচন স্থগিত আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করলেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সিইসির সাথে বৈঠক শেষে ট্রেসি অ্যান জ্যাকবসন জানান– অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। আরও বলেন, যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করে, যাতে তারা আগামী বছরের শুরুর দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণ যা চাইবে, সেটিই প্রতিফলিত হবে নির্বাচনের ফলাফলে। উল্লেখ্য, বৈঠকে রাষ্ট্রদূতের তিন সদস্যের প্রতিনিধি দল যোগ দিলেও সিইসি একাই বৈঠক করেন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না: জ্যাকবসন
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সংস্কার নিয়ে দলগুলোর মতবিরোধ থাকতে পারে, তবে এটা ঠিক হয়ে যাবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান মাঝেমাঝেই দেখা করেন। রাষ্ট্রপতির সাথে এর আগেও দেখা করেছেন। এ বিষয় নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চলছে। দেশে জরুরি অবস্থার বিষয়টিও গুজব। প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান দেখা করার বিষয়ে তিনি বলেন, এমন কিছু জানা নেই, তবে এখন পর্যন্ত এটি গুজব। আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত একবছরে মাঝে মাঝে বেশ অবনতি হয়েছে, আবার ভালোও হয়েছে। গণঅভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকম অস্থিরতা থাকে। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝেমাঝে অবনতি হোক, এটি যতোই দুঃখজনক-হতাশাজনক হোক, সেটিকে অস্বাভাবিক মনে করি না। এরকম পরিস্থিতি আগেও ট্যাকেল করেছি, পরিস্থিতি ভালো হয়েছে। সামনেও আবার ভালো হবে।
প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান মাঝেমাঝেই দেখা করেন। রাষ্ট্রপতির সাথে এর আগেও দেখা করেছেন। দেশে জরুরি অবস্থার বিষয়টিও গুজব: আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিভাগ। আর তাতে ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বরে ভোট আয়োজনে এখন পর্যন্ত আর কোনও বাধা রইলো না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিভাগ।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ৫০ শতাংশই ভুতুরে উপকারভোগী রয়েছে। তারা প্রকৃত গরিব নয়। হয় ভুতুরে, না হয় রাজনৈতিক উপকারভোগী। তিনি বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা জাতীয় পর্যায়ে একটি জনসংখ্যা রেজিস্টার তৈরির কাজ করছি। এটা হলে স্বয়ংক্রিয়ভাবেই জানা যাবে কারা দরিদ্র এবং কোন পর্যায়ের দরিদ্র। ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রটেকশন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে আরও বলেন, নায্যতাভিত্তিক সমাজে চরম দারিদ্র্য থাকতে পারে না। আমরা সামাজিক নিরাপত্তার কর্মসূচীর একটা রোডম্যাপ দিয়ে যেতে চাই। নির্বাচিত সরকার এসে সেখান থেকে শুরু করতে পারবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ৫০ শতাংশই ভুতুরে উপকারভোগী রয়েছে। তারা প্রকৃত গরিব নয়। হয় ভুতুরে, না হয় রাজনৈতিক উপকারভোগী: পরিকল্পনা উপদেষ্টা
ডাকসু ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী— সেইসব বিষয়েও জানতে চেয়েছেন আদালত। এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম।
ডাকসু ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতের দিল্লিতে। লীগের বহু নেতা, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সংসদ-সদস্যদের বেশির ভাগই দেশ ছাড়েন। এ কারণে আওয়ামী লীগের প্রোপাগান্ডা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের (সিআরআই) কার্যক্রমও অনেকটা মুখথুবড়ে পড়ে। সিআরআইর দায়িত্ব এখন সায়মা ওয়াজেদ পুতুলের হাতে। নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনের কাছেই একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। এই লুটিয়েন্স বাংলো জোনেরই একটি বাড়িতে বসবাস করছেন হাসিনা। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আইনগতভাবে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে এখন অফিশিয়ালি সিআরআই’র দায়িত্ব পালন করা সম্ভব নয়। এ কারণে জয়কে সরিয়ে পুতুলকে সিআরআই’র নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াত এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে সিআরআই। এআই দিয়ে তৈরি ভিডিও ক্লিপ, বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সিআরআই এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করেছে। এক কথায়, জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেশিন হিসাবে কাজ করছে প্রতিষ্ঠানটি, যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে। তাদের লক্ষ্য তিনটি, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা, সংসদ নির্বাচন ভন্ডুল করা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরিসহ গণ-অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা।
সিআরআইর দায়িত্ব এখন পুতুলের হাতে। নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনের কাছেই একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে প্রোপাগান্ডা কার্যক্রম পরিচালনা করছেন।
প্রেস উইং জানিয়েছে, বিএনপি, জামায়াত ও এনসিপির পর এবার আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকাল ৫টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে, রাজনৈতিক উত্তাপে উদ্ভুত পরিস্থিতির মধ্যেই রোববার বিকাল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বিএনপি, জামায়াত ও এনসিপির পর এবার আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। রোববার রাতে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫শ’। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় গ্রিনিচ মান সময় রাত ১১টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়েছে ৬.০। এ নিয়ে ভারপ্রাপ্ত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, ‘দুঃখজনকভাবে, আজ রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার তৎপরতায় নেমেছেন এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তা দল ঘটনাস্থলের পথে রয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫শ’।
রাশেদ খান লেখেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে স্থায়ী ড্যামেজের সম্ভাবনা থাকবে। কারণ আঘাত লেগেছে দুই চোখে এবং নাকের হাড় ভেঙে গেছে। এটা সেনসিটিভ স্থান। উন্নত চিকিৎসা ছাড়া বড়ধরনের সংকট সৃষ্টি হতে পারে’। তিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। কিন্তু নানা কারণে বাংলাদেশে নুরুল হক নুরের চিকিৎসায় নিরাপত্তা ঝুঁকি আছে। তাকে সুস্থ দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। কিন্তু কিভাবে মুখে ও মাথায় আঘাত করা হয়েছে, তা দেশবাসী দেখেছেন। এই হামলার পিছনে কোনো বড় ধরনের পরিকল্পনা না থাকলে মাথায় ও মুখে আঘাত করার কথা নয়। অনতিবিলম্বে নুরুল হক নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে’।
হামলার পিছনে কোনো বড় ধরনের পরিকল্পনা না থাকলে মাথায় ও মুখে আঘাত করার কথা নয়। অনতিবিলম্বে নুরুল হক নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে: রাশেদ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেন সেনাপ্রধান। পরে সেখান থেকে বেরিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে রোববার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এদিকে ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনী প্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বিএনপি। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে ফখরুল বলেন, বিএনপিকে বার বার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়বে বিএনপি। তিনি বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করাই এখন চ্যালেঞ্জ। সংস্কারে সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি। উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগ পর তুলনামূলক অনুকূল রাজনৈতিক পরিবেশে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি।
একদলীয় শাসন ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বিএনপি: ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। সারজিস আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। তিনি লেখেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা: সারজিস
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নানামুখী চক্রান্তের মধ্যেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় চিরউন্নতশির বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি বাংলাদেশি ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার পরেই বাকশালী ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে হত্যা করা হয়। স্বাধীনতাত্তোর আওয়ামী দুঃশাসনে বিশৃঙ্খলা, সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ড সাধারণ বিষয় হয়ে ওঠে। যার অনিবার্য পরিণতি হয় ভয়াবহ দুর্ভিক্ষ, আর এই দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ মারা যায়। আরও বলেন, শহীদ জিয়া পুনরায় বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করেন। জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নীতির ধারাবাহিকতায় অটল বলে জানান তারেক। তারেক বেগম খালেদা জিয়া ও বিএনপির অবদান তুলে ধরেন। তিনি বলেন, দলের সামাজিক অঙ্গীকার ও অর্থনৈতিক নীতি উদারপন্থী রাজনীতির দ্বারা অনুপ্রাণিত। তারেক বলেন, জন্মলগ্ন থেকে এ পর্যন্ত দলের যে সমস্ত নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন ও দেড় দশকের আওয়ামী ফ্যাসিবাদের করাল গ্রাস এবং গত বছর ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন আমি তাদের প্রতিও জানাচ্ছি গভীর শ্রদ্ধা। এই সময় তিনি মব সংস্কৃতির অবসান ঘটানোর আহ্বান জানান।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান বলেছেন, বিএনপি বাংলাদেশি ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ।
সোমবার ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. মো. আসাদুজ্জামান জানান, জিওপি সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার রাতে যৌথ বাহিনীর হামলায় নুরুল হক নুরসহ তার দলের নেতাকর্মীরা আহত হন। এর আগে জাতীয় পার্টির সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
জিওপি সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার আরো উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে: ঢামেক হাসপাতালের পরিচালক
গত ২৪ ঘন্টায় একনজরে ১৪৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।