Web Analytics

রোববার সন্ধ্যায় সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও তিনটি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। ইউএনও শেখ এহসান জানান, সীতা নামক এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ধরে নিয়ে যায়। জেটিঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম জানিয়েছেন, রোববার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের গলাচিপার মো. আফসার, আবু তাহের ও মোহাম্মদ আলমগীরের মালিকানাধীন ফিশিং ট্রলারগুলোকে স্পিডবোট যোগে আরাকান আর্মি সদস্যরা ধাওয়া করে জিম্মি করে। এ সময় আফসারের ভাই নুরুল ইসলামের মালিকানাধীন ফিশিং ট্রলারটি পালিয়ে এসে ঘটনাটি জানায়। এখন পর্যন্ত জেলেদের কোনও খোঁজ খবর পাওয়া যায়নি। এর আগে, গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে ১০টি ট্রলারসহ ৬৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছে ট্রলার মালিকরা। ফলে গত ২৬ দিনে ১৩টি ট্রলারসহ ৭৮ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

01 Sep 25 1NOJOR.COM

রোববার সন্ধ্যায় সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও তিনটি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।

নিউজ সোর্স

প্রধান উপদেষবাংলাদেশি ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও তিনটি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।