পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে স্বাধীনতা অর্জনের, আর ভারতের সঙ্গে যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, একাত্তরে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। বাংলাদেশ আর পাকিস্তান হওয়ার কোনো সুযোগ নেই; কিন্তু ভারত বসে নেই। ভারতীয় রাজাকারের দল আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।