Web Analytics

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে নানা প্রতিবন্ধকতা আসবে— এটা মাথায় নিয়েই নির্বাচনের পথে এগিয়েছে ঢাবি। সেই প্রতিবন্ধকতা তৈরি করতে এই রিট করা হয়েছে। তিনি বলেন, ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয়। এর প্রেক্ষিতে ভোট স্থগিতের রায় স্থগিত হয়েছে। যতো প্রতিবন্ধকতাই আসুক না কেন, তা মোকাবেলা করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আরও বলেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো প্রতিবন্ধকতা কিছুই করতে পারবে না। ‎কাউকে অবান্তর কথা না বলার আহ্বান জানান তিনি।

02 Sep 25 1NOJOR.COM

ডাকসু ও হল সংসদ নির্বাচনে নানা প্রতিবন্ধকতা আসবে— এটা মাথায় নিয়েই নির্বাচনের পথে এগিয়েছে ঢাবি: ঢাবি উপাচার্য

নিউজ সোর্স

‘প্রতিবন্ধকতা আসবে জেনেই ডাকসু নির্বাচনের পথে এগিয়েছে ঢাবি’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা প্রতিবন্ধকতা আসবে— এটা মাথায় নিয়েই নির্বাচনের পথে এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সেই প্রতিবন্ধকতা তৈরি করতে এই রিট করা হয়েছে। এমন মন্তব্য করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।