Web Analytics

জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার আইজিপি‌ স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্ব হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে। সম্প্রতি কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ উঠে পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। প্রসঙ্গত, জিএমপি কমিশনার পদে নিয়োগ পান গত বছরের ১১ নভেম্বর। এ ছাড়াও গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।

02 Sep 25 1NOJOR.COM

কর্মস্থলে আসা যাওয়ার সময় রাস্তা বন্ধ করে যাতায়াত করা জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।

নিউজ সোর্স

গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্ব হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।