Web Analytics

আজ রোববার দুর্গাপূজা শুরু হচ্ছে। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে। আজ ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। এদিকে, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা। এই বছর সারাদেশের ৩৩ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।

28 Sep 25 1NOJOR.COM

আজ রোববার দুর্গাপূজা শুরু হচ্ছে। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামি লাইম লাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি। দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত এখন সুবিধাজনক অবস্থানে আছে। তিনি বলেন, জামাত যে ভাবেই হোক লাইম লাইটে এসে গেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে একটা জায়গাতে তারা পৌঁছানোর চেষ্টা করছে এবং এটা তারা করবেই। তবে জনগণের মধ্যে জামাতের খুব বেশি প্রভাব বেড়েছে বলে মনে করেন না মির্জা ফখরুল। বললেন, ‘আমি নিজে মাঠের রাজনীতি করি, যাতায়াত করি, বুঝতে পারি, খুব বেশি একটা নাই।’ আরও বলেন, জামায়াতের সুবিধা হচ্ছে তারা খুবই সংগঠিত, রেডিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের যথেষ্ট ফান্ডও আছে। এটা তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে জনগণের কাছে গিয়ে ইলেকশন পুরোপুরি জিতে যাওয়া; এমন কোনও কিছু আমার মনে হয় না। ফখরুল বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দক্ষিণ পন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না।

28 Sep 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামি লাইম লাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি। দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয়: ফখরুল

এনসিপির নেতা সারজিস আলম বলেছেন, আইন মেনে নিবন্ধনের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনগত কারণ দেখাতে পারেনি। কমিশন স্বাধীন হওয়া সত্ত্বেও কোনো চাপের কাছে নত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা আগাম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, শুরুতে অনেকে বলার চেষ্টা করেছে শাপলা যেহেতু জাতীয় প্রতীক তাই এটি বরাদ্দ দেওয়া যাবে না। কিন্তু আইনগতভাবে বিষয়টি সঠিক নয়। শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ হলেও এটি এককভাবে জাতীয় প্রতীক নয়। একইভাবে জাতীয় ফল বা জাতীয় প্রতীক সংশ্লিষ্ট আরও অনেক প্রতীক বিভিন্ন দলের নির্বাচনি প্রতীক হিসাবে বরাদ্দ রয়েছে। তা হলে শাপলা কেন দেওয়া হবে না? আরও বলেন, নির্বাচন কমিশন বলছে তাদের লিস্টে শাপলা নেই। অথচ লিস্ট হালনাগাদ বা ইমপ্রুভ করার দায়িত্ব তো তাদের। আমরা কয়েক মাস আগে আবেদন করেছিলাম তখনই তারা কাজটা করতে পারত। আমরা নতুন করে আবেদনও দিয়েছি। তার পরও আইনগত কোনো যুক্তি না দেখিয়ে কেবল এড়িয়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছে নিশ্চয়ই কোনো চাপের কাছে নতি স্বীকার করেই কমিশন এই সিদ্ধান্ত নিচ্ছে। সারজিস বলেন, আওয়ামী লীগ বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা দেশে এনে ভাড়া করা লোক দিয়ে মাঝে মাঝে মিছিল করাচ্ছে। এগুলো আওয়ামী লীগের প্রকৃত শক্তি নয়। লীগের রাজনৈতিক চ্যাপ্টার এখন শেষ।

28 Sep 25 1NOJOR.COM

আওয়ামী লীগ বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা দেশে এনে ভাড়া করা লোক দিয়ে মাঝে মাঝে মিছিল করাচ্ছে। এগুলো আওয়ামী লীগের প্রকৃত শক্তি নয়: সারজিস

পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাবি শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট’-এর ব্যানারে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ ও ইয়ান ইয়ান চক্র সেনাবাহিনীর ওপর হামলা, দাঙ্গা উসকানি ও রাষ্ট্রবিরোধী স্লোগানে পাহাড় অস্থিতিশীল করছে। এর পেছনে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র আছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা সরকারের নীরবতার তীব্র সমালোচনা করে দ্রুত ইউপিডিএফ নিষিদ্ধ ও ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানান। একইসাথে পাহাড়ের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে চিরুনি অভিযান চালানোর আহ্বানও জানানো হয়।

28 Sep 25 1NOJOR.COM

পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাবি শিক্ষার্থীরা।

খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনার পর জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩ পাহাড়ি যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দা, লাঠি এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়। এর আগে, খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয় ভোর পাঁচটায়। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দুইটায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এবং বিকেল ৩টায় গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সন্ধ্যার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

28 Sep 25 1NOJOR.COM

খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনার পর জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩ পাহাড়ি যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিনেতা ও টিভিকে সভাপতি থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর করুর জেলায় শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে ওই সমাবেশে বিপুল জনসমাগম হয়। সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালার বলেন, এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী আসছে এবং অ্যাম্বুলেন্স এখনও হাসপাতালে পৌঁছাচ্ছে। সঠিক পরিসংখ্যান জানাতে আরও কিছুটা সময় লাগবে।

28 Sep 25 1NOJOR.COM

অভিনেতা ও টিভিকে সভাপতি থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, দল কাকে নমিনেশন দিল, কে সবুজ সংকেত পেল সেটা মুখ্য বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে এটাই মুখ্য বিষয়। তবে যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য তথা ধানের শীষকে পরাজিত করার জন্য আগামী দিনে অনেক বিরোধিতা হবে, অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নির্দেশনায় সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

28 Sep 25 1NOJOR.COM

যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না: হাবিব

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ‘সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে- দুর্গাপূজা উপলক্ষ্যে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।’ আরো বলেন, হিন্দু ধর্ম মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে। ইউনূস বলেন, সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন বাংলাদেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে সমুন্নত রেখে এবারের দুর্গাপূজাও সারা দেশে নির্বিঘ্নে এবং যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপিত হবে বলে প্রধান উপদেষ্টা আশা করেন।

28 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে- দুর্গাপূজা উপলক্ষ্যে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি: প্রধান উপদেষ্টা

কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ এবং ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নামে উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে দেশে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন দুই উপজেলা গঠন হলে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৭। এদিকে ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।

28 Sep 25 1NOJOR.COM

কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে।

জামায়াত নেতা হেলাল উদ্দিন বলেছেন, জনগণ সুযোগ দিলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ঢাকা-৮ আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশেই সব ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী চার দফার ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজসেবা। জামায়াতে ইসলামী দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। কারণ ইসলামের শিক্ষা হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। হেলাল বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের রাজনীতি জামায়াত করেনি, করবে না। জামায়াতে ইসলামী মানুষের যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ববোধ মনে করে। রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের উন্নয়নে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আগামীতে জনগণের সমর্থনে কাজ করতে চায়। জনগণ আমাদেরকে সুযোগ দিলে আমরা জাতিকে একটি বৈষম্যহীন আধুনিক কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিবো।

28 Sep 25 1NOJOR.COM

দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের রাজনীতি জামায়াত করেনি, করবে না। জামায়াত মানুষের যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ববোধ মনে করে: হেলাল

জামায়াত নেতা জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াত এদেশের জনগণের সব অধিকার নিশ্চিত করতে চায়। তাই সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রমিকবান্ধব সংগঠনে পরিণত করতে হবে। মাছুম বলেন, একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত ৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আন্দোলন ও নির্বাচন একসঙ্গে চালাতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। পিআর সিস্টেমে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং আওয়ামী ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচন দিতে হবে।

28 Sep 25 1NOJOR.COM

একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত ৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আন্দোলন ও নির্বাচন একসঙ্গে চালাতে হবে: মাছুম

বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাত পাখা দিয়ে বিগত ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন। অথচ তিনি বলেছিলেন-জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে। প্রিন্স বলেন, সেই পীর সাহেব এখন জামায়াতের সঙ্গে ঐক্য করে নিজের শরীরে জামায়াতের বিষ লাগিয়েছেন, নিজের কথা অনুযায়ী নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন। ক্ষমতার লোভে জামায়াতের বিষ এখন তার কাছে অমৃত সূধায় পরিণত হয়েছে।

28 Sep 25 1NOJOR.COM

হাত পাখা দিয়ে বিগত ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন: প্রিন্স

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রেখে যাবে। উপদেষ্টা বলেন, এখনো আমাদের প্রায় ১৬ লাখ টন চাল মজুত আছে। গম মজুত আছে প্রায় ১ লাখ টনের মতো। গমবাহী একটি জাহাজ বর্তমানে কুতুবদিয়া বহির্নোঙরে খালাসের জন্য অপেক্ষমান আছে। আমেরিকা এবং রাশিয়া থেকে দুটি জাহাজ আসছে। আমেরিকা থেকে গম কেনার জন্য আরও চুক্তি করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে চালের দাম স্থিতিশীল আছে। ৫০ লাখ থেকে বাড়িয়ে বর্তমানে ৫৫ লাখ পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আগে এই কর্মসূচি শুরু হতো সেপ্টেম্বর থেকে ৫ মাস। এখন শুরু হয়েছে আগস্ট থেকে ৬ মাস। এটার মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী ৫৫ লাখ পরিবার বাজারে চাল কিনতে যাবে না। এতে বাজারে চালের সরবরাহ বাড়ল এবং দামের ওপরও এর প্রভাব পড়ে। ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি, সেই প্রভাবটা অলরেডি পড়েছে। দামটা আরও কমলে আমিও খুশি হতাম আপনারাও খুশি হতেন। আসন্ন নভেম্বরের শেষ দিকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে। প্রাকৃতিক বিপর্যয় যদি না ঘটে এবং ভালো ফলন হয়, তবে আমন মৌসুমে আমরা সর্বোচ্চ পরিমাণে ধান চাল ক্রয় করার চেষ্টা করব। চালটা যাতে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা যায়, সেজন্য আমাদের নীতিমালায় কোনো বিচ্যুতি আছে কিনা- সেটা দেখা হবে।

28 Sep 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রেখে যাবে: খাদ্য উপদেষ্টা

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, বাংলাদেশে মৌলবাদী শক্তি ক্ষমতায় আসলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। এক সময় ভারত ছিল একটি অসাম্প্রদায়িক দেশ, এখন সেই চেহারা বদলে গেছে। তিনি বলেন, ভারতের মতো বাংলাদেশেও যদি মৌলবাদীরা ক্ষমতায় আসে, তাহলে দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো হয়ে যাবে। তখন বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। বুলু বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা রক্ষা করতে হবে। বাংলাদেশে যদি মৌলবাদীরা ক্ষমতায় আসে তাহলে দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো হয়ে যাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সঠিকভাবে তাদের ভোট প্রয়োগ করতে হবে।

28 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশে মৌলবাদী শক্তি ক্ষমতায় আসলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। এক সময় ভারত ছিল একটি অসাম্প্রদায়িক দেশ, এখন সেই চেহারা বদলে গেছে: বুলু

বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, সংবধিানে পিআর নির্বাচন বিষয় নেই, সরাসরি ভোট দেওয়ার কথা আছে, সরাসরি প্রতিনিধি নির্বাচনের কথা আছে। কাজেই পিআর নিয়ে যারা কথা বলছেন তারা আগামী নির্বাচনে জনগণের কাছে যাবেন জনগণ যদি গ্রহণ করে তখন সংসদে বসে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, কিন্তু রাজপথে থেকে পিআর পদ্ধতি আদায় করে নেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে আলোচনার টেবিলেও আছেন রাজপথ গরম করার চেষ্ঠাও করছেন তাতে কি নির্বাচন বা গণতন্ত্রকে কলঙ্কিত করার চেষ্ঠা করছেন কি না সেই সাথে স্বৈরাচার আসার রাস্তা করে দিচ্ছেন কি না, সেই বিষয়ে খেয়াল রাখার জন্য বলেন। ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং মধ্য ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

27 Sep 25 1NOJOR.COM

পিআর নিয়ে যারা কথা বলছেন তারা আগামী নির্বাচনে জনগণের কাছে যাবেন জনগণ যদি গ্রহণ করে তখন সংসদে বসে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবেন: জাহিদ

গাজীপুর সাফারী পার্কে মধ্যরাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আটককৃত ব্যক্তিরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। কর্তৃপক্ষ জানান, বিভিন্ন সময় গাজীপুর সাফারী পার্কে চুরির ঘটনা ঘটেছে। এতে পার্কের মূল্যবান বস্তু, দুর্লভ প্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল খোয়া গেছে। এসব ঘটনায় মামলাও হয়েছে। এরপর থেকেই চুরি ঠেকানোসহ পার্কের নিরাপত্তা বাড়াতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।

27 Sep 25 1NOJOR.COM

গাজীপুর সাফারী পার্কে মধ্যরাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

দেশীয় ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য সংস্থাগুলোর বিরুদ্ধে দাবি-আপত্তি থাকলে ২০ অক্টোবরের মধ্যে তা জানাতে আহ্বান জানিয়েছে কমিশন। কারও বিরুদ্ধে কোনও দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ৬ (ছয়) সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে এবার ৩১৮টি প্রতিষ্ঠান ইসির কাছে আবেদন করেছিল।

27 Sep 25 1NOJOR.COM

দেশীয় ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দাবি-আপত্তি থাকলে ২০ অক্টোবরের মধ্যে তা জানাতে আহ্বান জানিয়েছে কমিশন।

সফররত ইউরোপীয় ইউনিয়ন এর একটি প্রতিনিধি দলের সাথে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে, এনসিপির প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা, এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

27 Sep 25 1NOJOR.COM

সফররত ইউরোপীয় ইউনিয়ন এর একটি প্রতিনিধি দলের সাথে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার ঝেঁকে বসেছিল, আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আর্বিভাব ঘটতে পারে, গণতন্ত্রকামী সবাই এক না থাকলে। এদিকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্তি করতে চায়, তাদেরকে ভোটের রাজনীতি দিয়ে জবাব দেয়া হবে। মানুষ এখন ভাষণ ও শোষণের রাজনীতি পছন্দ করে না। নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি সোচ্চার থেকে গুজবের বিরুদ্ধে জবাব দিতে বলেন তিনি।

27 Sep 25 1NOJOR.COM

ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে: তারেক রহমান

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, গ্যাং অফ ফোরের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে। রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলনকে সহায়তা প্রদান শেষে তিনি বলেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল- এই চারজন সকল হত্যাকাণ্ডের পরামর্শ দিয়েছেন। এছাড়া হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী আন্দোলনের সময় পরামর্শ দিয়েছিলেন আন্দোলন দমাতে কিছু লোককে হত্যা করলে সব ঠিক হয়ে যাবে। আরো বলেন, মেয়র তাপসসহ গ্যাং অব ফোরের এসব অপকর্মকারীদের সাথে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে। সেসব ফাঁস হওয়া ফোনালাপে কিভাবে হত্যাকাণ্ডের নির্দেশ দেয়া হচ্ছে তা স্পষ্টভাবে উঠে এসেছে। রিজভী বলেন, আন্দোলনে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ শিক্ষার্থী, রিকশাওয়ালা শ্রমিক হত্যাকাণ্ড থেকে কেউ বাদ যায়নি। বিএনপির সাড়ে ৪০০ কর্মীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১৪২ জন ছাত্রদল কর্মীকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার সরকারের এই পুনরাবৃত্তি মানুষ চায় না।

27 Sep 25 1NOJOR.COM

ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল- এই চারজন সকল হত্যাকাণ্ডের পরামর্শ দিয়েছেন: রিজভী

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। যারা জান্নাতের টিকেট বিক্রি করতে চাইছে, তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা চলবে না। তিনি বলেন, একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। দলটির রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লীতে। একাত্তরের চেতনা ব্যবসা দেশের মানুষ ধারণ করেনি। তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে। মানুষ এখন ভাষণ আর শোষনের রাজনীতি পছন্দ করে না। আরও বলেন, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। এরিমধ্যে বিচার শুরু হয়েছে। আগামীতে ট্রাইব্যনাল, প্রসিকিউশন ও তদন্ত দল বাড়ানো হবে। এই নেতা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

27 Sep 25 1NOJOR.COM

যারা জান্নাতের টিকেট বিক্রি করতে চাইছে, তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা চলবে না: সালাহউদ্দিন

‘আল্লাহ, আল্লাহ তুই দেহিস’— এই হৃদয়বিদারক আকুতি উঠে আসে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের কণ্ঠে, যখন তাকে প্রকাশ্যে জোরপূর্বক চুল কেটে দেওয়া হচ্ছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর ছেলে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন, যেখানে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলা করেছেন হালিম উদ্দিন আকন্দ নামের ওই বৃদ্ধের ছেলে মো. শহীদ আকন্দ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি ঘটেছে চলতি বছরের ৫ জুন। তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা থানায় এসে ঘটনার বিস্তারিত জানালে, তা যাচাই-বাছাই করে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকাশ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে এমন অমানবিক আচরণ সভ্য সমাজে কাম্য নয়।

27 Sep 25 1NOJOR.COM

বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন হালিম উদ্দিন আকন্দ নামের ওই বৃদ্ধের ছেলে মো. শহীদ আকন্দ।

বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের একক কর্তৃত্ব আরোপ করেছে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছি। তবে সেখানেও কোন সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজে করে এর উল্টোটা। আরো বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাই এক তা বিশ্বাস করে। জাতীয়তাবাদ যে ভাবে একজন নাগরিক তার সকল অধিকাংশ নিশ্চিত করতে পারে, জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তবে জণগণের সেই অধিকার নিশ্চিত করবে বিএনপি।

27 Sep 25 1NOJOR.COM

হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছি। তবে সেখানেও কোন সুফল পায়নি: মঈন

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়েছেন। লালবাগে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় শুক্রবার বিকালে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-৭ আসনের বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন গয়েশ্বর। সভায় বক্তব্য দেওয়ার পর মঞ্চ থেকে নামার সময় তিনি লক্ষ্য করেন তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে। খোঁজাখুঁজি করা হলেও ফোনটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এর ফলে অনুষ্ঠানের মাইকে ঘোষণা করা হয়, যিনি ফোনটির সন্ধান দেবেন, তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

27 Sep 25 1NOJOR.COM

দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের সময় ফোন হারিয়েছেন গয়েশ্বর, সন্ধান দিলে দেওয়া হবে পাঁচ হাজার টাকা পুরস্কার।

বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের আশ্বাস দেন। এই সাক্ষাতে নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি গঞ্জাভির সহ-সভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবারগা। নেতৃবৃন্দ অধ্যাপক ইউনূসের নেতৃত্ব ও আজীবন দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি, শোষণ ও কু-শাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এদিকে কেরি কেনেডি দেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করে বলেন, মানবাধিকারের ক্ষেত্রে আপনাদের অর্জন অসাধারণ। জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক মেলান ভারভিয়ার জানান, তাদের প্রতিষ্ঠান শিগগিরই বাংলাদেশে জুলাই বিপ্লবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করবে। অপরদিকে ইউনূস বলেন, আপনাদের একসঙ্গে আমাদের সমর্থনে দাঁড়ানো সত্যিই অবিশ্বাস্য। আমি একেবারেই মুগ্ধ। তিনি বাংলাদেশের অবস্থা তুলনা করেন একটি বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে ফেরার সঙ্গে। তার ভাষায়, দেশটি গত ১৬ বছর ধরে একটি ভূমিকম্পের মধ্যে ছিল। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৯।

27 Sep 25 1NOJOR.COM

বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের যাকাত বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, অফিশিয়ালি যাকাত আদায় হলে তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব। শুধু বাংলাদেশ নয়, সমগ্র মুসলিম বিশ্বের যেসব দেশে বিপুল পরিমাণ যাকাত আদায় হয়, তা বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে। এতে হাজার হাজার কোটি টাকার তহবিল তৈরি হবে। জামায়াতের এই নেতা বলেন, একজন যুবককে যদি যাকাত থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় এবং সেই টাকায় ১০টি বাদামের ব্যবসার কার্ট চালু করা হয়, তবে প্রতিদিন অন্তত ১০ জনের কর্মসংস্থান হবে। প্রতিটি কার্টে ২০,০০০ টাকা পুঁজি দিয়ে প্রতিদিন ৭০০–৮০০ টাকা আয় সম্ভব। ফলে মাস শেষে শুধু একজন পরিচালকেরই আয় হবে ৯০ হাজার টাকা। এভাবে যাকাতের টাকা দিয়ে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা যাবে। তাহের বলেন, আন্দোলন ও সংগ্রামে প্রবাসীরা যেভাবে ভূমিকা রেখেছেন, মানুষকে উজ্জীবিত করেছেন- তা প্রশংসার চেয়েও বড় অবদান। যারা রক্ত দিয়েছেন, কলমে লড়েছেন, জীবন দিয়েছেন— তাদের নাম ইতিহাসে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে লেখা থাকবে।

27 Sep 25 1NOJOR.COM

অফিশিয়ালি যাকাত আদায় হলে তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব: তাহের

সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর ২টা ২৭মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। রাজধানী ঢাকা থেকে যার অবস্থান প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। চলতি মাসে এটি তৃতীয়বার ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক এলাকায় আবারও ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৪।

27 Sep 25 1NOJOR.COM

শনিবারে যশোরের মনিরামপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ খবরে জেলে পরিবারে ও মাছ ব্যবসায়ীরা হতাশ। এদিকে ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে আশানুরূপ ইলিশের দেখা মিলছে না। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো জেলে পরিবার। নাইয়াপাড়া গ্রামের জেলেরা বলছেন, সাগরে বা নদীতে ইলিশ থাকলেও আগের মতো আর ধরা পড়ছে না। সম্প্রতি কিছু সময় মাছ পেলেও নিষেধাজ্ঞার খবরে আবারও তারা হতাশ। গত বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১২ অক্টোবর থেকে, কিন্তু এ বছর তা এগিয়ে আনা হয়েছে ৩ অক্টোবর থেকে। ফলে সংশ্লিষ্টরা তারিখ পুনর্বিবেচনার দাবি তুলেছেন।

27 Sep 25 1NOJOR.COM

মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

জিওপি নেতা রাশেদ খান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সকাল-বিকাল এমপি বেচাকেনা হবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না। স্থিতিশীলতা বজায় রাখতে হলে বর্তমান পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। নিম্নকক্ষে পিআর বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয়, তবে উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে। পিআর পদ্ধতি চালু হলে এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে এবং এর ফলে দেশে আরেকটি জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার শঙ্কা তৈরি হবে। রাশেদ প্রশ্ন তোলেন, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্য কী হবে, তা স্পষ্ট করে বলা হয়নি। তিনি অভিযোগ করেন, ‘সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারবে না’-এমন বক্তব্যের মধ্যদিয়ে নির্বাচন কমিশন বা সরকার দায় এড়াতে চাইছে। ভিন্নমতকে ঐকমত্যে নিয়ে আসার দায়িত্ব সরকারের এবং সবার বক্তব্য শুনে একটি সিদ্ধান্ত নিতে হবে। আরো বলেন, আলোচনা চলমান থাকার সময় মাঠের আন্দোলনের উদ্দেশ্য কী? তারা আরেকটি সংকট তৈরি করতে চাচ্ছে। আরেকটি ১/১১ হলে দায় এড়াতে পারবেন না। রাশেদ নির্বাচনী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন এবং প্রশ্ন তোলেন, অদৃশ্য সরকারকে অন্তর্বর্তী সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না?

27 Sep 25 1NOJOR.COM

পিআর পদ্ধতি চালু হলে এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে এবং এর ফলে দেশে আরেকটি জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার শঙ্কা তৈরি হবে: রাশেদ

ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু ভাষণ দেওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দল প্রবেশ করে। তিনি লিখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দল উপস্থিত ছিল— এমন প্রচারণা পতিত শক্তির অপপ্রচার ছাড়া কিছুই নয়। মিথ্যাই এখন তাদের একমাত্র অবলম্বন।’ তিনি উল্লেখ করেন, ‘নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার দুটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। প্রথম কর্মসূচি ছিল বিভিন্ন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নিজামী গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, যা সকাল ৯টায় হোটেলে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় কর্মসূচি ছিল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, যা অনুষ্ঠিত হয় জাতিসংঘ সদর দপ্তরে সকাল সাড়ে ১০টায়। কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল যখন সাধারণ পরিষদের হলরুমে প্রবেশ করে, তখন বক্তব্য দিচ্ছিলেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনজালভেস। এর আগে ইসরাইল, পাকিস্তান ও চীনের প্রধানমন্ত্রীরা তাদের বক্তব্য শেষ করেন।’

27 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু ভাষণ দেওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দল প্রবেশ করে: আজাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে, শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। এর আগে, আজ সকাল থেকে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও মঙ্গলবারের ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু করে সমর্থকরা। এতে সাজেকে অবস্থান করা প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়ে। এছাড়া খাগড়াছড়িতে আটকা পড়ে সাজেকগামী প্রায় হাজারখানেক পর্যটক। তবে সাজেকে আটকে পড়াদের যথাযথ নিরাপত্তা দিয়ে ফেরত আনার চেষ্টা করছে সেনাবাহিনী।

27 Sep 25 1NOJOR.COM

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখায়— যদি আমরা ক্ষমতায় আসি, পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকুক। ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে, যা ১৯৭১ সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব। কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে।’ তাহের বলেন, ‘এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে। ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে। লাঠি জায়েজ না নাজায়েজ? আমি সবসময় জায়েজ কথাই বলি। ঘোড়া থেকে তারা নামতে পারবে না। বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে, পুরো রিজিয়নে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল (সা.)-এর গাজওয়া সম্পর্কিত যে হাদিস আছে, সেটার বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে।’ আরও বলেন, আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরং সহযোগিতা করবে। আরেক বড় দল আছে তারাও সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিতও নয়। তখন সংগঠিত শক্তি কে হবে? আমরা হবো। তখন আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা। বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না। ভয় পাওয়ার কিছু নেই।

27 Sep 25 1NOJOR.COM

ভারত ঢুকলেই স্বাধীনতাবিরোধী বদনাম চলে যাবে, প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে প্রমাণের সুযোগ পাব। ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে: তাহের

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকৃতি রক্ষা করা গেলে বাংলাদেশ দেশি-বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পিত নগরায়ন, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি। তরুণ সমাজকে প্রকৃতিনির্ভর পর্যটনের প্রতি আগ্রহী করে তুলতে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। রিজওয়ানা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে বলেন, সিলেটের চা-বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন কিংবা পাহাড়ি অঞ্চলের জলপ্রপাত এসব আমাদের অমূল্য সম্পদ। এই সম্পদ রক্ষা করতে পারলেই টেকসই পর্যটন নিশ্চিত হবে।

27 Sep 25 1NOJOR.COM

প্রকৃতি রক্ষা করা গেলে বাংলাদেশ দেশি-বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে: রিজওয়ানা

বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক পরিস্থিতি, পর্যবেক্ষণ কার্যক্রম এবং নির্বাচনের পরবর্তী ফলো-আপ প্রক্রিয়াসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি নেতারা প্রতিনিধি দলকে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করার ওপর জোর দেন এবং এই বিষয়ে তাদের দলের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন। ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন ও ম্যানুয়েল ওয়ালি। অন্যদিকে, বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, ইসমাইল জবিউল্লাহ এবং শামা ওবায়েদ।

27 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

ইসি আবুল ফজল মো: সানাউল্লাহ বলেছেন, পক্ষপাতিত্বমূলক কোনও নির্দেশনা নির্বাচন কমিশন থেকে দেবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে। সানাউল্লাহ বলেন, যে সব কারণে দেশে জুলাই অভ্যুত্থান ঘটেছে তার অন্যতম কারণ হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনের নামে প্রহসনের রীতি থেকে বের হয়ে আসতে হবে। মাঠ পর্যায়ের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এসময় ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যে কোনও নির্বাচনের চেয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তবে সবচেয়ে বেশী চ্যালেঞ্জিং এআই’র অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ।

27 Sep 25 1NOJOR.COM

পক্ষপাতিত্বমূলক কোনও নির্দেশনা নির্বাচন কমিশন থেকে দেবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে: সানাউল্লাহ

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেবে না। আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবে কমিশন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে কমিশন। একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে। এ বিষয়ে কমিশনের ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে। আমরা এই আস্থা ধরে রাখতে চাই। এ সময় ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের মেরুদণ্ড সোজা রয়েছে। ভোট সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। এর মধ্যে এআই অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ অন্যতম।

27 Sep 25 1NOJOR.COM

নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেবে না। আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবে কমিশন: নাসির

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার রাতে ভাষণ রেখেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এ ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জোরালো বার্তা থাকায় দলের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো সংশয় নেই। আমরা কনভিন্সড ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তিনি বলেন, আমরা অত্যন্ত খুশি এজন্য যে, প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে তিনি সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে জাতিসংঘে নিয়ে এসেছিলেন। সেখানে তার মূল উদ্দেশ্য ছিল জাতির যে ঐক্য সেটিকে প্রকাশ করা। যেটা ইউনিক একটা এফোর্ট। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক সেজন্য এটিকে সমর্থন করেছেন। মহাসচিব বলেন, আমরা নিম্নকক্ষ পিআরের পক্ষে নই। আমরা ওপরের দিকেও পিআরের কথা বলিনি। তবে, সেগুলো পরবর্তীতে আলোচনা করে সমস্যার সমাধান করা যেতে পারে।

27 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ডা. সাবরিনা। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন অভিযোগে সেখান থেকে চলে যেতে বাধ্য হন। জিয়া উদ্যানে বাকবিতণ্ডার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, জিয়াউর রহমানে কবরে শ্রদ্ধা জানাতে নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ বেশ কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় ছাত্রদলের নেতা আকরাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে আসেন। আকরাম ডা. সাবরিনার পরিচয় জানতে চান। জবাবে সাবরিনা বলেন, আমি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য। এরপর ছাত্রদলের ওই নেতা বলেন, বিএনপি থেকে একটি প্রেস দেয়া হয়েছে। আপনার তো এখানে আসার কথা না। আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন। সাবরিনা বলেন, শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দেননি। প্রমাণ চান তিনি। একপর্যায়ে আকরাম সাবরিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। এতে অসম্মতি জানিয়ে সাবরিনা বলেন, জিয়ার মাজার সবার। একপর্যায়ে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন সাবরিনা।

27 Sep 25 1NOJOR.COM

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ডা. সাবরিনা।

ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে লাদাখের বিভিন্ন এলাকায়। ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। আজ সকাল থেকেই লেহ’সহ বিভিন্ন এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা। এর আগে, শুক্রবার গ্রেফতার করা হয় বহুল আলোচিত শিক্ষক ও সমাজকর্মী সোনাম ওয়াংচুককে। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে অনশন করছিলেন তিনি। মূলত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের আদলে ভারতের লাদাখেও আন্দোলনে নেমেছে জেন-জিরা। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে চলছে এই আন্দোলন। গত বুধবার সহিংসতায় চারজন নিহত ও অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

27 Sep 25 1NOJOR.COM

ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে লাদাখের বিভিন্ন এলাকায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এর আগে, আজ সকাল থেকে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু করে সমর্থকরা। এতে সাজেকে অবস্থান করা প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়ে। এছাড়া খাগড়াছড়িতে আটকা পড়েছে সাজেকগামী প্রায় হাজারখানেক পর্যটক। তবে সাজেকে যারা আটকা আছেন তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে ফেরত আনার চেষ্টা করছে সেনাবাহিনী। এদিন অবরোধের শুরু থেকেই জেলা সদরের চেঙ্গী ব্রীজ ও চেঙ্গী স্কোয়ার ও মহাজন পাড়াসহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালায় সমর্থকরা। একটি ধর্ষণকে কেন্দ্র করে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়।

27 Sep 25 1NOJOR.COM

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জুলাই পরবর্তী সময়ে দেশে নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই প্রেক্ষাপটে মানবাধিকার কমিশন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এটি না করে অন্তর্বর্তী সরকার অনেক পিছিয়ে গেছে। দেবপ্রিয় বলেন, গত একবছরে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হয়নি। অতীতে নাগরিকদের চাপে পরে যে কমিশন গঠন হয়েছে সেটাও নখদন্ত্যহীন মানবাধিকার কমিশন। অন্য বক্তরা বলেন, মানবাধিকার কমিশনে শ্রমিকের অধিকার নেই। পাহাড় এবং সমতলকে মানবাধিকারের অদৃশ্য দেয়াল দিয়ে বেধে দেয়া হয়েছে। মানবাধিকার কমিশন কোন মানদণ্ডে কাকে নিয়োগ দেয়া হবে, সেটা আরও স্পষ্ট হওয়া উচিত।

27 Sep 25 1NOJOR.COM

মানবাধিকার কমিশন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এটি না করে অন্তর্বর্তী সরকার অনেক পিছিয়ে গেছে: দেবপ্রিয়

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ বলেন, নতুন বাংলাদেশে গৎবাঁধা রাজনীতির দিন শেষ। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে। সেটিকে ধারণ করে আগামীর রাজনীতি করতে হবে। ‘জিয়া সুইমিং কার্নিভাল’ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ক্রীড়াঙ্গণকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে হবে। রাজনীতি, অর্থনীতির পাশাপাশি স্পোর্টসকেও গণতন্ত্রায়ণ করতে হবে। যাতে দেশের সব মানুষ সুযোগ পায়। আরও বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশার পরিবর্তন হচ্ছে। বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে জনগণ দেখতে চায়।

27 Sep 25 1NOJOR.COM

গৎবাঁধা রাজনীতির দিন শেষ। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে। সেটিকে ধারণ করে আগামীর রাজনীতি করতে হবে: খসরু

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। ৫ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। আমির বলেন, যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন, কিন্তু সেই পরিবেশ আমরা গত অর্ধশতাব্দীতেও তৈরি করতে পারিনি। বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জামায়াত চায় জনগণের সহযোগিতায় ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। আরও বলেন, যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয়, সেই শিক্ষা আর দেওয়া হবে না। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই দেশের বাইরে পড়াশোনা করেন। এজন্যই দেশের শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা। আমির বলেন, আয়না ঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল।

27 Sep 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। ৫ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে: জামায়াত আমির

টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল তার। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারজন আহত হয়েছিলেন। এ নিয়ে নাঈমসহ মারা গেলেন তিন জন।

27 Sep 25 1NOJOR.COM

টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস অফিসার খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মৃত্যুবরণ করেছেন।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তোবগে এ প্রস্তাব দেন। তিনি জানান, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ‘গেলেপু মাইন্ডফুলনেস সিটি'কে কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা গেলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে। প্রধান উপদেষ্টা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ভুটানের প্রধানমন্ত্রী ধর্মীয় পর্যটন প্রসারে তার সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরে বলেন, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুরা ভুটানে যেতে পারেন, যা পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোবগে জানান, ভুটান তাদের জলবিদ্যুৎ সম্ভাবনাকে বাংলাদেশের জন্য কাজে লাগাতে চায়। ভুটানের ওষুধশিল্পে বাংলাদেশী বিনিয়োগকে স্বাগত জানাতে আগ্রহী তাঁর সরকার। এছাড়া তিনি ফাইবার অপটিক সংযোগ স্থাপনে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তোবগে বলেন, তিনি সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার আগে এ সফর করবেন।

27 Sep 25 1NOJOR.COM

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।

এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। তিনি জানিয়েছেন, আবার জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিনটি মূলনীতির ভিত্তিতে ও সাত দফা কর্মসূচি সামনে রেখে এবি পার্টি আত্মপ্রকাশ করে ২০২০ সালের ২ মে। কিন্তু তৎকালীন সরকারের নানা চাপে নতজানু নির্বাচন কমিশন এবি পার্টিকে নিবন্ধন দেয়নি। তবে ৫ আগস্ট-পরবর্তী পটপরিবর্তনের পর আমরা নিবন্ধন পাই। এরপর দলের কাউন্সিলে তৎকালীন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু দলের চেয়ারম্যান নির্বাচিত হন। তবে যে মহান ব্রত নিয়ে আমরা এবি পার্টি গঠন করেছিলাম তার আর কিছুই হচ্ছে না। এবি পার্টি একটি ঢাকা-কেন্দ্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমাকে নামকা-ওয়াস্তে দলের উপদেষ্টা রাখা হয়েছে। আমি মনস্থির করেছি, এমন দলে থাকার চাইতে না থাকাই শ্রেয়, এবি পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেছি। এ মর্মে এবি পার্টির চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করেছি। আরও বলেন, আমি নতুন কোনো দলে নয়, আমার পুরাতন রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে আমি ফিরে যাব। এরই মধ্যে আমার সঙ্গে জামায়াত আমিরের প্রাথমিক কথাবার্তা হয়েছে। তিনি প্রাথমিকভাবে স্বাগতম জানিয়েছেন।

27 Sep 25 1NOJOR.COM

এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। আবার জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহতদের নাম জেড আই রাসেল ও হৃদয় খান। এ ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান। প্রকাশিত এক ভিডিওতে রাসেলকে বলতে শোনা যায়, জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা আমাকে আক্রমণ করেছেন। বিপর্রীত পাশ থেকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের সন্ত্রাস যেভাবে হোক মোকাবিলা করতে হবে। এদিকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেফতার করে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। আহত ছাত্রলীগ নেতাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এদিন নিউইয়র্কে আরও এক আওয়ামী নেতার ওপর চড়াও হতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

27 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ঘটেছে।

সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ। জাতিসংঘে এবারের আলোচনায় যুদ্ধবিরতি আহ্বান এবং ইসরায়েলবিরোধী সমালোচনা কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। তবে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্যে দাবি করেন, এইসব সমালোচনা ‘খালি ভান’ মাত্র। তিনি বলেন, ‘আপনারা মনের গভীরে জানেন, ইসরায়েল আসলে আপনাদেরই লড়াই লড়ছে। আমি একটা গোপন কথা বলতে চাই—অনেক নেতা যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, তারা পেছনে আমাকে ধন্যবাদ জানান।’ নেতানিয়াহুর দাবি: ‘তারা বলেন, ইসরায়েলের চমৎকার গোয়েন্দা তথ্যের কারণে বহুবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা ঠেকানো গেছে, অসংখ্য প্রাণ রক্ষা পেয়েছে।’

27 Sep 25 1NOJOR.COM

আমি একটা গোপন কথা বলতে চাই—অনেক নেতা যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, তারা পেছনে আমাকে ধন্যবাদ জানান: নেতানিয়াহু

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬০ ফিলিস্তিনির এবং আহত হয়েছেন আরও ১৪২ জন। শুধুমাত্র গাজা সিটিতে প্রাণ হারিয়েছে ৩০ জন। ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে আছে আরও অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয়রা। অ্যাম্বুলেন্সকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘে বিশ্বনেতারা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও, নিন্দা-সমালোচনার তোয়াক্কা না করে ইসরায়েল গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে। সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণ চলাকালেও গাজায় মুহূর্তে মুহূর্তে বিমান হামলা চালানো হচ্ছে। প্রসঙ্গত, এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনির মোট নিহতের সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।

27 Sep 25 1NOJOR.COM

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬০ ফিলিস্তিনির এবং আহত হয়েছেন আরও ১৪২ জন।

বাস মালিকদের ডাকা ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এর আগে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। পরে, ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়, যা ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। এরপরই ডাকা হয় ধর্মঘট।

27 Sep 25 1NOJOR.COM

বাস মালিকদের ডাকা ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। শুক্রবার এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর আগে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এতদ্দ্বারা বহিষ্কার করা হয়।

27 Sep 25 1NOJOR.COM

এক চিঠিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে এনসিপি।

গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, প্রধান উপদেষ্টা ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মিলেনিয়া ট্রাম্প হাস্যজ্বল ছবিতে পোজ দিয়েছেন। প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

27 Sep 25 1NOJOR.COM

ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সেখানে ট্রাম্প দম্পতির সাথে ইউনূস ও তার কন্যার হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করা হয়েছে।

বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা যখন থেকে রাজনীতিতে ফুলটাইম দেওয়া শুরু করি, তখন থেকেই কেবল মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ ছিলাম না, সামাজিক এবং মানবিক নানা কাজকে প্রাধান্য দিয়েছি। রাজনীতি মানেই মিছিল মিটিং না, সামাজিক এবং মানবিক দিকগুলোকেও প্রাধান্য দেওয়া। আমাদের সময় এ কাজগুলোতে তেমন ঝোঁক ছিল না। এখন এ জায়গায় অনেক প্রতিযোগিতা। ফলে সে মান্দাত্তা আমলের রাজনীতি ধরে রাখলেই চলবে না। এ্যানি বলেন, তখন থেকে সবকিছুতে আমরা বর্তমান শিক্ষার্থীদের প্রজন্মকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেছি। শিক্ষার্থীদের কথাগুলোকে প্রাধান্য দিয়েই রাজনীতি করছি। আরো বলেন, নানা প্রতিবন্ধকতা স্বত্তেও রামগতির উপকূলীয় অঞ্চলের ছেলেমেয়েরা অনেক আগে থেকেই সক্রিয়ভাবে পড়াশোনায় অংশ নিয়েছে। যদিও তাদের জন্য এটি কখনোই সহজ কাজ ছিল না। আমরা যদি মধ্যে দলমতের বাইরে ঐক্য ধরে রাখতে পারি, তবে রামগতিসহ পুরো লক্ষ্মীপুরের বিশৃঙ্খলা, মাদক ইত্যাদিকে দূর করে সুন্দর সমাজ গড়তে পারব। নদী ভাঙন রামগতির মানুষের জন্য প্রধানতম চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধভাবে এটি প্রতিরোধও সম্ভব।

27 Sep 25 1NOJOR.COM

রাজনীতি মানেই মিছিল মিটিং না, সামাজিক এবং মানবিক দিকগুলোকেও প্রাধান্য দেওয়া। আমাদের সময় এ কাজগুলোতে তেমন ঝোঁক ছিল না: এ্যানি

জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় যুবশক্তি। যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে। দায় চাপানোর অপরাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য একটি গুপ্ত মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদবিরোদী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে। অপতৎরপতাকারীদের খুঁজে বের করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা এনসিপি ও যুবশক্তির মানহানি করেছে তাদের বিরুদ্ধে শনিবার মামলা করা হবে। প্রসঙ্গত, মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার পর এর সঙ্গে এনসিপি ও যুবশক্তি জড়িত দাবি করে ফেসবুকে প্রচার করা হয়।

27 Sep 25 1NOJOR.COM

জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় যুবশক্তি।

গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেছেন, শেখ হাসিনা পরাজিত হয়ে দেশকে জাহান্নামে পরিণত করার জন্য যা যা দরকার তা করার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনভাবেই তিনি সফল হবেন না। বিদেশ থেকে টাকা পাঠিয়েও তারা সেটা করতে পারবে না। সাকি বলেন, আমাদের একটা বিজয় হয়েছে, আরও একটা বড় বিজয় দরকার। দেশকে সংহত করা দরকার, দেশকে গড়ে তোলা দরকার। রাষ্ট্রে স্থিতিশীলতা আনা দরকার। আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট তা আমরা বলেছিলাম, এই সরকার যে বিতাড়িত হবে আমরা তাও বলেছিলাম। এই লুটের বন্দোবস্ত আর চলবে না। আরও বলেন, পরিস্কার করে বলেছিলাম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এখনও তাই বলছি। আমরা যদি সত্যিকারের গণতন্ত্র চাই তাহলে বিচার, সংস্কার এবং নির্বাচন লাগবে। জুলাই এর যে সনদ তা রক্তের উপর লেখা। এই সনদ বৈধ, এই সনদ আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য এমন আইন করতে হবে। তিনি বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি তারা কেউই দুর্নীতি থেকে বাইরে নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

27 Sep 25 1NOJOR.COM

হাসিনা পরাজিত হয়ে দেশকে জাহান্নামে পরিণত করার জন্য যা যা দরকার তা করার জন্য প্রস্তুতি নিয়েছে: সাকি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আমাদের সমর্থিত অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে চলার চেষ্টা করছে। তাদের কারও কারও মধ্যে ছোট ছোট হাসিনা হয়ে উঠার কর্তৃত্ববাদী প্রবণতা দেখা যাচ্ছে। সাইফুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে তরুণ যুবারা দ্রোহের যে আগুন জ্বেলে দিয়েছেন গত গত ১৪ মাস ধরে সরকার তাতে কেবল পানি ঢেলে চলেছে। তরুণ-যুবারা ধারাবাহিকভাবে প্রতারিত হয়ে আসছে। গণ-অভ্যুত্থানে যুবারা অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল গত এক বছরে তা হতাশায় পর্যবসিত হয়েছে। সরকার পরিবর্তনের সম্ভাবনার অনেকখানি খেয়ে ফেলেছে। অনেকেই তরুণদের ব্যবহার করেন, কিন্তু তাদের অধিকার দিতে চান না। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা যুবশক্তিকে মবসন্ত্রাসহ নানা অপকাজে ব্যবহার করে আসছ। আরো বলেন, আশা করি তরুণ-যুবারা কোনোভাবেই তাদের প্রতিবাদ প্রতিরোধের আত্মাকে নষ্ট হতে দেবে না। সরকারকে তাদের জানা অজানা অ্যাজেন্ডা গুটিয়ে এনে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত করার আহ্বান জানান সাইফুল হক।

27 Sep 25 1NOJOR.COM

আমাদের সমর্থিত অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে চলার চেষ্টা করছে: সাইফুল হক

অন্যান্য দেশে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে বলে জানিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় বলছে, তারা যেসব দেশে বসবাস বা অবস্থান করছেন, সেসব দেশ থেকে বাংলাদেশিদের হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি নিষিদ্ধ। এটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত আবশ্যিক নির্দেশনার ১৪ অনুচ্ছেদে বলা হয়েছে। মন্ত্রণালয় বলছে, কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন করে বিদেশ থেকে সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছেন। এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এভাবে পাঠালে নুসুক মাসার সিস্টেমে হজযাত্রীর ফ্লাইটসহ ‘প্রি-অ্যারাইভাল’ তথ্যাদি দেওয়া সম্ভব হয় না। এছাড়া তাদের স্বাস্থ্য পরীক্ষা করে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া যাচ্ছে না। তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিনা, কিংবা হজ পালনে সক্ষম কিনা, সে বিষয়ে স্বাস্থ্য সনদ দেওয়া সম্ভব হচ্ছে না। তাদেরকে হজের প্রশিক্ষণও দেওয়া যাচ্ছে না। এছাড়া বিমানের সিট খালি থাকাসহ সার্বিক হজ ব্যবস্থাপনায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদিতে পাঠানোর ব্যবস্থা নিতে হজ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে।

27 Sep 25 1NOJOR.COM

অন্যান্য দেশে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে বলে জানিয়েছে সরকার।

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীর গোদাগাড়ী এবং পবায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার মহিশালবাড়ী বাজার থেকে মিছিল বের হয়। উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে মিছিল শেষ হয়। এরপর সেখানে সমাবেশ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এর ফলে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। পাশাপাশি ফ্যাসিবাদী হয়ে ওঠার সব রাস্তা বন্ধ হয়ে যাবে।

27 Sep 25 1NOJOR.COM

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীর গোদাগাড়ী এবং পবায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গী হয়েছেন দেশের তিন রাজনৈতিক দলের ছয় নেতা। তাদের একজন এনসিপি নেত্রী তাসনিম জারা লিখেছেন, ‘মতভেদ রাজনীতির স্বাভাবিক নিয়ম। মতপার্থক্য সত্ত্বেও একসাথে দাঁড়ানোর শক্তিই আমাদের আসল শক্তি।’ তিনি যোগ করেন, ‘এমন খুব কমই সুযোগ আসে যখন আমরা দল-মত নির্বিশেষে বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করতে পারি। এই মুহূর্তের অংশ হতে পেরে আমি গর্বিত, যেখানে ভিন্নতার চেয়ে ঐক্যকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে আমরা বিশ্বকে দেখাই যে জনগণের প্রতি আমাদের যৌথ দায়িত্বই সর্বাগ্রে।’

27 Sep 25 1NOJOR.COM

মতভেদ রাজনীতির স্বাভাবিক নিয়ম। মতপার্থক্য সত্ত্বেও একসাথে দাঁড়ানোর শক্তিই আমাদের আসল শক্তি: তাসনিম জারা

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফুলগাজী তাঁর পৈত্রিক বাড়ি। ফেনী-১ আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। জানা যায়, ফুলগাজী উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়াকে। ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের সভাপতি পদে মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিন মাহমুদ মজুমদার মনোনীত হয়েছেন।

27 Sep 25 1NOJOR.COM

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। এর আগে, শেষ দুই দিন ধরে বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পৃথিবীর কোথাও আপনি দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে খেলতে থাকা ক্রিকেটার বোর্ড নির্বাচনের বিষয়ে মন্তব্য করছে। এটি তার কন্ট্রাক্টের সম্পূর্ণ লঙ্ঘন। ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো আমরা ভক্ত হিসেবে দুই, পাঁচ বছর আগে দেখেছি, এখনও হচ্ছে। এটি খুবই দুঃখজনক, আর যারা এটি করাচ্ছেন, তাদের শেইম ফিল করা উচিত। এদিকে নির্বাচন ঘিরে ক্রিকেটারদের অবস্থানও স্পষ্ট। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ফেসবুকে লিখেছেন, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন বলেন , বোর্ড প্রেসিডেন্ট আসা-যাওয়া যেন ক্রিকেটের টসের মতো কখন কার ভাগ্য জোটে বলা মুশকিল। সুন্দর পরিবেশে, স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতা ও শত্রুতা ছাড়া নির্বাচন হোক। যেখানে জয়ী হবে কেবল ক্রিকেট।

27 Sep 25 1NOJOR.COM

ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো আমরা ভক্ত হিসেবে দুই, পাঁচ বছর আগে দেখেছি, এখনও হচ্ছে। এটি খুবই দুঃখজনক, আর যারা এটি করাচ্ছেন, তাদের শেইম ফিল করা উচিত: আসিফ মাহমুদ

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এস আলমের টাকায় ব‍্যবসা করা অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে। ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দায় ও দরদের রাজনীতির পরিবর্তে অতীতের দ্বন্দ্ব ও বিভাজনের রাজনীতি আর হাসিনার দিল্লি ও চোরদের সর্দার এস আলমের টাকায় নতুন কোনো ষড়যন্ত্র বাংলাদেশে হতে দেওয়া যাবে না। ইতোমধ্যে এস আলমের টাকায় ব‍্যবসা করা অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে। তিনি বলেন, নির্বাচন পিছিয়ে বাংলাদেশকে আবার দিল্লির পুরানো কোনো লেন্দুপ দর্জির হাতে তুলে দিতে চাইলে সেই চক্রান্ত ডাইনোসরের মত মুছে যাবে। আরো বলেন, বিট্রিশ পরবর্তী প্রত্যেক সরকারে মানিকগঞ্জ থেকে মন্ত্রী হয়েছে, অথচ মানিকগঞ্জে কোনো উন্নয়ন হয়নি। এজন‍্য নতুন দল হিসেবে এবি পার্টি জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করবে, যেখানে সেবার নামে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। ফুয়াদ বলেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমরা রাজনৈতিক দল হিসেবে একে অন‍্যের সমালোচনা ও প্রতিযোগিতা করবো কিন্তু নোংরা ভাষা, মারামারির রাজনীতি আমরা কেউ করবো না।

27 Sep 25 1NOJOR.COM

এস আলমের টাকায় ব‍্যবসা করা অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে: ফুয়াদ

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। তিনি বলেন, মানুষ ধানের শীষে ভোট দেবে, এটা ভেবে অনেকের গাত্রদাহ হচ্ছে। নির্বাচনের স্বার্থে বিএনপি চুপ করে আছে। বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতাকারীরাই নির্বাচন ভন্ডুল করতে চায়। ভোটের জন্য মাঠে নামার বিষয়ে পূজার পর ভাববে বিএনপি। বর্তমান সরকার ব্যর্থ হলে জুলাই গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে উল্লেখ করে আরও বলেন, ভোট না হলে ফ্যাসিবাদ লাভবান হবে। জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব। জনগণ বিভক্ত হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

27 Sep 25 1NOJOR.COM

মানুষ ধানের শীষে ভোট দেবে, এটা ভেবে অনেকের গাত্রদাহ হচ্ছে। নির্বাচনের স্বার্থে বিএনপি চুপ করে আছে। বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতাকারীরাই নির্বাচন ভন্ডুল করতে চায়: গয়েশ্বর

প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের সংখ্যা নিয়ে টিআইবির সাম্প্রতিক দাবি ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে এবং যাচাই–বাছাইবিহীন উৎস থেকে নেয়া। এটি হতাশাজনক। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বর্তমান প্রতিনিধিদল অতীতের হাসিনা আমলের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট এবং অনেক বেশি মনোযোগী, কর্মঠ ও ফলাফলমুখী। প্রেস সচিবের দেয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিনিধিদলে সদস্যসংখ্যা ৬২, যা টিআইবির দাবি করা ১০০-এর বেশি নয়। গত বছর ছিল ৫৭ জন। তবে এতে ছয়জন বিশিষ্ট রাজনীতিবিদকে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি জানান, এবারের সফরসঙ্গীদের প্রায় এক-তৃতীয়াংশ নিরাপত্তা কর্মকর্তা। আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে আসা প্রকাশ্য হুমকির কারণে এই নিরাপত্তাব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে। অনেক কর্মকর্তা প্রতিদিন টানা ১৬ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করছেন। গত পাঁচ দিনে বাংলাদেশের প্রতিনিধিদল অন্তত এক ডজন উচ্চপর্যায়ের বৈঠক করেছে, যার মধ্যে ছয়টির বেশি রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল। তিনি উল্লেখ করেন, এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে, এমন সময়ে যখন বিভিন্ন মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, সফরসঙ্গী তালিকায় এমন ব্যক্তিরাও আছেন, যারা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রোহিঙ্গা সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

27 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের সংখ্যা নিয়ে টিআইবির সাম্প্রতিক দাবি ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে এবং যাচাই–বাছাইবিহীন উৎস থেকে নেয়া: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর সরকার একে একে আবিষ্কার করেছে দুর্নীতি ও জনগণের সম্পদ চুরি কীভাবে ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল এবং তার ফলশ্রুতিতে দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা ভয়ানকভাবে নাজুক ও ভঙ্গুর হয়ে পড়েছিল। অন্তর্বর্তী সরকার এর অবসান ঘটাচ্ছে। আর কখনোই উন্নয়নকে যেন জনগণের সম্পদ আত্মসাতের অজুহাত হিসেবে ব্যবহার করা না যায়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরো বলেন, দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা সংস্কারমূলক কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্কার হলো রাজস্ব আহরণ ব্যবস্থাপনার সংস্কার— যেখানে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন সংস্থাকে পৃথক করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে। ইউনূস বলেন, বিগত দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে জবাবদিহিতা ছাড়া যেকোনও উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর। রাজনৈতিক হীনস্বার্থ ও দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত অবকাঠামো প্রকল্প শুধু যে অর্থনীতির ওপরই চাপ বাড়ায় তা নয়, তা জনগণের কোনও কল্যাণও করে না। বাংলাদেশের জনগণের প্রত্যাশা কেবল উন্নয়ন নয়; বরং জবাবদিহিতামূলক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আর সেই লক্ষ্যেই সরকার কঠিন সংস্কার যাত্রা অব্যাহত রেখেছে।

27 Sep 25 1NOJOR.COM

দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা সংস্কারমূলক কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি: ইউনূস

জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেছেন, আমাদের দল দেশ সেবার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করে একটি সুখী-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়তে যা করার সেই পরিকল্পনাই করবে। ডুমুরিয়া-ফুলতলার মূল সমস্যা জলাবদ্ধতার কথা তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, এর মূল কারণ হলো বিল ডাকাতিয়া। সেই বিল ডাকাতিয়াকে নিয়ে মহাপরিকল্পনা করা হবে। ডুমুরিয়া হবে ব্যবসায়িক হাব। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনে গ্রহণযোগ্য পরিকল্পনা করা হবে। শিক্ষার্থীরা পাশ করে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের চাকরির ব্যবস্থা করা হবে। যাদেরকে চাকরি দেওয়া যাবে না তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হবে। আরো বলেন, যে তরুণরা ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণরাই আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব যোগ্য মানুষকে দিতে ভুল করবে না। ছাত্র-যুবকদের নেতৃত্বেই আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে একটি নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানাই।

26 Sep 25 1NOJOR.COM

আমাদের দল দেশ সেবার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করে একটি সুখী-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়তে যা করার সেই পরিকল্পনাই করবে: পরওয়ার

হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তারাসই ও যাত্রাপাশা গ্রামবাসীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার তারাসই গ্রামের কুদরত মিয়ার ছেলে ধানের চারার আঁটি বাঁধার জন্য পার্শ্ববর্তী ঝোপ থেকে বেত কাটতে যায়। এ নিয়ে যাত্রাপাশা গ্রামের হাসান মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

26 Sep 25 1NOJOR.COM

বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। জাতিসংঘে ইউনূস বলেন, আজ আমি সতর্ক করছি—চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূরাজনীতি, এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে। এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে; আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি বলেন, বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে, আমাদের একটি শান্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে—যেখানে সর্বস্তরে সহনশীলতা, অহিংসা, সংলাপ ও সহযোগিতার মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে। ইউনূস বলেন, দেশে এবং আন্তর্জাতিক পরিসরে বহুভাষিকতাকে বাংলাদেশ সক্রিয়ভাবে উৎসাহিত করে, কারণ আমরা বিশ্বাস করি যে, ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করে। একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলামবিদ্বেষের কোনো স্থান নেই। গত বছর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, যা এখনো চলমান রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত মিথ্যা সংবাদ ও ‘ডিপফেক’-এর প্রসার, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসবের বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

26 Sep 25 1NOJOR.COM

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে: ইউনূস

ডাকসু নির্বাচনে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনে ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির যে তথ্য-প্রমাণ উপস্থাপিত হয়েছে, তা নিঃসন্দেহে খতিয়ে দেখার দাবি রাখে। ওই প্রতিবেদনে যে ভয়াবহ চিত্র উঠে এসেছে, তা ঢাবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুনামকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। শিক্ষক নেতারা বলেছেন, এ বিষয়ে ঢাবি প্রশাসনকে অনতিবিলম্বে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। অভিযোগগুলোকে ভুল প্রমাণ করা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে মনোনীত সদস্যদের নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে। কারচুপি ও জালিয়াতি প্রমাণিত হলে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়ে আরও বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।

26 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ নিয়ে সাদা দলের উদ্বেগ, প্রমাণিত হলে পুনর্নির্বাচনের দাবি।

জাতিসংঘ সাধারন অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে বলেছেন, আট বছর পেরিয়ে গেলেও মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিপীড়ন ও অধিকারবঞ্চনা অব্যাহত রয়েছে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। প্রধান উপদেষ্টা বলেন, ‌‘রাখাইনে সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতি থেকে জন্ম নেওয়া বৈষম্যমূলক নীতি ও নিপীড়ন আজও চলমান। এই বৈষম্যমূলক নীতি অবিলম্বে পরিবর্তন করতে হবে। আরো বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান কেবল রাজনৈতিক উপায়ে সম্ভব, যেখানে মিয়ানমারের সব জাতিগত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে এবং রোহিঙ্গাদের সমান অধিকারসহ নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সহায়তা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডব্লিউএফপির বরাত দিয়ে বলেন, জরুরি তহবিল না পেলে রোহিঙ্গাদের মাসিক রেশন অর্ধেকে নামিয়ে প্রতিজনের জন্য মাত্র ৬ ডলার নির্ধারণ করতে হতে পারে। এই পরিস্থিতি ক্ষুধা ও অপুষ্টি আরও বাড়িয়ে তুলবে এবং রোহিঙ্গাদেরকে মরিয়া পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।’

26 Sep 25 1NOJOR.COM

আট বছর পেরিয়ে গেলেও মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিপীড়ন ও অধিকারবঞ্চনা অব্যাহত রয়েছে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে: ইউনূস

গত এক বছরে দেশে প্রায় ১২ শতাংশ সাইবার অপরাধ বেড়েছে। আর বিগত ৫ বছরে প্রায় ২ লাখ ভুক্তভোগী মানুষ বিভিন্ন প্লাটফর্মে অভিযোগ করেছেন। সাইবার ক্রাইম এয়্যারনেন্স নামের একটি সংগঠন জরিপের এই তথ্য প্রকাশ করেছে। জরিপে উঠে আসে, অপরাধের শিকার ৮০ শতাংশই ১৮ থেকে ৩০ বছর বয়সী। আর ভুক্তভোগী ৬০ শতাংশই নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নেও সাইবার অপরাধ সংগঠিত হয়েছে। ভুক্তভোগীদের মাত্র ১২ শতাংশ অভিযোগ করেছেন। বক্তারা জানান, এআই ও ডিপফেকিং অপরাধ বাড়ানোর পেছনে দায়ী। সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ। এ সময় সাইবার সচেতনতা বৃদ্ধিতে মাসব্যাপী কর্মসূচিও ঘোষণা করে সংগঠনটি।

26 Sep 25 1NOJOR.COM

গত এক বছরে দেশে প্রায় ১২ শতাংশ সাইবার অপরাধ বেড়েছে। আর বিগত ৫ বছরে প্রায় ২ লাখ ভুক্তভোগী মানুষ বিভিন্ন প্লাটফর্মে অভিযোগ করেছেন: সাইবার ক্রাইমের জরিপ

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে তরুণ প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশে আমি আশা করি, পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনের পাশাপাশি পরিবেশগত অবক্ষয় রোধে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখবেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ইউনূস বলেন, পর্যটন শিল্পের বিকাশের ফলে একদিকে পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, অন্যদিকে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও সচেতনতা বাড়ছে। তিনি বলেন, আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্য নিদর্শন, বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্যবাহী খাবার এবং অকৃত্রিম আতিথেয়তা যেকোনো দেশি-বিদেশি পর্যটককে আকর্ষণ করতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিতে সচেষ্ট রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, পর্যটন সম্ভাবনাময় অঞ্চলগুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতির বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

26 Sep 25 1NOJOR.COM

পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে তরুণ প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে: ইউনূস

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। বোন মাহজাবিন আহমদ মিমি জানান, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। সম্ভবত বুধবার এমন ঘটনা ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। কেবল বলেছেন, সেটা তাদেরই জিজ্ঞাসা করুন। অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।

26 Sep 25 1NOJOR.COM

সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ আর কখনও স্বৈরশাসনের পথে ফিরবে না। দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনও শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না। প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিকবান্ধব সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে যে দলই জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার বাস্তবায়নে কোনও অনিশ্চয়তা থাকবে না। বাংলাদেশের গণতন্ত্র আর কখনও হুমকির মুখে পড়বে না।

26 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশ আর কখনও স্বৈরশাসনের পথে ফিরবে না। দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে: ইউনূস

বিহারে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক তর্ক-বিতর্ক আরও উত্তপ্ত হচ্ছে। নরেন্দ্র মোদি সম্প্রতি বলেন, বিহারে কংগ্রেস ও আরজেডি অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এ ধরনের অনুপ্রবেশ ভারতের জন্য “জনসংখ্যাগত সংকট” তৈরি করছে এবং নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়াচ্ছে। এর জবাবে মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন, মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব। উল্লেখ্য, এখানে পলাতক শেখ হাসিনার দিকে ইঙ্গিত করা হয়েছে। এদিকে, বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়েও বিতর্ক তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার প্রক্রিয়ায় কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোট কেটে দেওয়ার একটি অজুহাত। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু এতদিন আপনারা কী করলেন? কেন্দ্রের ক্ষমতায় ১১ বছর, আর বিহারে আপনারাই ২০ বছর ধরে সরকারে আছেন। 

26 Sep 25 1NOJOR.COM

বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে পাঠান: মোদিকে ওয়াইসি

বিএনপি নেতা বরকতউল্লা বুলু বলেছেন, বাংলাদেশে যদি কোনো মৌলবাদী ক্ষমতায় আসে, এ দেশ আফগানিস্তান ও সিরিয়ায় পরিণত হবে এবং আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ২৬টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং এ দেশ সৃষ্টিকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিকভাবে মূল্যবান ভোট প্রয়োগ করতে হবে।

26 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশে যদি কোনো মৌলবাদী ক্ষমতায় আসে, এ দেশ আফগানিস্তান ও সিরিয়ায় পরিণত হবে এবং আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে: বুলু

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা এবং প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত। বিশ্বের ক্ষমতাধর দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে একটি ‘মডারেট মুসলিম কান্ট্রি’ এবং সাম্প্রদায়িক-সম্প্রীতির ‘রোল মডেল’ হিসেবে অভিহিত করেছে। কয়েক বছর আগে বাংলাদেশের সাম্প্রদায়িক-সম্প্রীতিতে মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এইচ ই গ্রে উইল কুক বলেছিলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পূজা ও ঈদ একই সময়ে পালনে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে যেভাবে সহযোগিতা করে, তা দেখে আমরা মুগ্ধ।’ আরো বলেন, ‘শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক। আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। অতীতের মতো এবারও যেন হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

26 Sep 25 1NOJOR.COM

জামায়াত আমির শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা এবং প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন।

ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনার মাঝে, ইরান হরমোজগান প্রদেশে নতুন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। “ইরান হরমোজ” প্রকল্পটি, যার ক্ষমতা ৫,০০০ মেগাওয়াট, খুব শীঘ্রই নকশা ও সরঞ্জাম পর্যায়ে প্রবেশ করবে, বলেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পটি ইরানের পারমাণবিক শিল্পের কৌশলগত লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দেশের দীর্ঘমেয়াদী শক্তি ও প্রযুক্তিগত আকাঙ্ক্ষা শক্তিশালী করবে।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সাপ্তাহিক ছুটির দিনসহ টানা ৯ দিন আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার থেকে বন্দর দিকে আন্তঃবাণিজ্য বন্ধ রয়েছে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত বন্দরটি বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে। স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ভারতের ফুলবাড়ির আমদানি, রফতানিকারক, ট্রাক মালিক ও সি. অ্যান্ড. এফ এজন্টরা ৮ দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

26 Sep 25 1NOJOR.COM

দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সাপ্তাহিক ছুটির দিনসহ টানা ৯ দিন আমদানি ও রফাতানি কার্যক্রম বন্ধ থাকবে।

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী সানায় ইসরাইলি বিমান হামলার জবাবে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে, যেখানে অন্তত ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। হাইপারসনিক “প্যালেস্টাইন-২” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়েমেনি বাহিনী ইসরাইল অধিকৃত জাফা অঞ্চলের সংবেদনশীল স্থানে হামলা চালিয়েছে। এই অভিযান চলমান গাজা ও ইয়েমেনে ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছেন যে লোহিত ও আরব সাগরে থাকা যেকোনো নৌযান পরিচয় প্রকাশ না করলে হামলার লক্ষ্য হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে: গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, সিরিয়া এবং এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রয়। ট্রাম্প সিরিয়ার বিষয়ে একটি সম্ভাব্য ‘বড় ঘোষণা’ দেওয়ার ইঙ্গিত দেন এবং তুরস্ক যদি রাশিয়ার তেল কেনা বন্ধ করে তাহলে ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা উল্লেখ করেন। দুপক্ষই সিরিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন, যা অতীতের উত্তেজনার তুলনায় সম্পর্ক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। বৈঠকে জিম্মি ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলোও আলোচিত হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকলে ইসরাইল-ফিলিস্তাইন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি শিগগিরই দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের আশা প্রকাশ করেন। ১৯৬৭ সালের সীমানার মধ্যে একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র এবং গাজার পুনর্গঠন স্থায়ী শান্তির জন্য অপরিহার্য। আরব ও মুসলিম দেশগুলো পশ্চিমতীর দখলের ঝুঁকি বারবার তুলে ধরেছে, এবং অঞ্চলটির স্থিতিশীলতার জন্য গঠনমূলক আলোচনাই মূল চাবিকাঠি।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার সময় অস্বাভাবিক রুটে উড়েছেন, সাধারণ ইউরোপীয় আকাশপথ এড়িয়ে। তার সরকারি বিমান উইংস অফ জিয়ন ভূমধ্যসাগর, গ্রিস ও ইতালির উপর দিয়ে জিব্রাল্টার প্রণালীতে আটলান্টিকে প্রবেশ করে, প্রায় ৬০০ কিমি অতিরিক্ত পথ অতিক্রম করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি আন্তর্জাতিক অপরাধ আদালতের গত বছরের গ্রেফতারি পরোয়ানা এড়ানোর জন্য। ফ্রান্স আকাশপথ ব্যবহার অনুমোদন করলেও নেতানিয়াহু অন্য পথ বেছে নিয়েছেন। তিনি জাতিসংঘে ভাষণ দেবেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

সিরিয়া সম্প্রতি লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুক্ত একটি সেল ভেঙে দিয়েছে, রকেট ও মিসাইল জব্দ করে পাঁচজনকে গ্রেফতার করেছে। হিজবুল্লাহ সিরিয়ায় কোনো উপস্থিতি অস্বীকার করেছে, তবে বিশ্লেষকরা মনে করেন ইরান এখনও এই গোষ্ঠীকে আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে। সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং লেবাননের অভ্যন্তরীণ চাপ হিজবুল্লাহর সামরিক ক্ষমতা দুর্বল করেছে, সিরিয়ায় তাদের প্রভাব সীমিত করেছে।

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, ১ অক্টোবর ২০২৫ থেকে সমস্ত ব্র্যান্ডেড ও পেটেন্টযুক্ত ওষুধের উপর ১০০% শুল্ক আরোপ করা হবে, যদি কোম্পানিগুলি দেশটিতে উৎপাদন কেন্দ্র স্থাপন না করে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই পদক্ষেপের লক্ষ্য দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং বাজেট ঘাটতি হ্রাস করা। ২০২৩–২৪ সালে ভারতের যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি ৮.৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই নীতি ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী সানায় একাধিক ইসরায়েলি বিমান হামলা সফলভাবে প্রতিহত করেছে, গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতি ও নাগরিক হতাহতেরোধ করেছে। স্থানীয় সূত্র জানায়, ইসরায়েল ২০টি যুদ্ধবিমান এবং জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, বিদ্যুৎকেন্দ্র ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনি প্রতিরক্ষা বাহিনী শত্রু বিমানকে বোমা বর্ষণ শেষ করার আগে সরে যেতে বাধ্য করেছে। হাসপাতালে অন্তত ৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে, প্রত্যক্ষদর্শীরা বিস্তৃত আতঙ্ক ও সম্পত্তির ক্ষতি উল্লেখ করেছেন। ইসরায়েল স্বীকার করেছে যে ইয়েমেনিদের প্রতিরোধ মোকাবিলা করা কঠিন।

শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্প পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় এর উৎপত্তিস্থল। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াত, চারসদ্দা, বুনের, লোয়ার দির ও মারদানে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়, ফলে মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে। খাইবার জেলার ল্যান্ডিকোটালে কয়েকটি আফটারশকও রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ অঞ্চল ভূমিকম্পপ্রবণ। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষরা পরবর্তী কম্পন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ডাকসু নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে তা যথার্থ ছিল না। যেসব অনিয়ম বা অভিযোগ উঠেছে, প্রশাসন সেসবের কিছুই পাত্তাই দেয়নি। রিজভী বলেন, ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে—এটা চাপা দেবেন কীভাবে? ডাকসু নির্বাচন নিয়ে বিরোধ নেই। তবে অসমতল মাঠে নির্বাচন দিয়ে সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে প্রশাসন। কারও উদ্দেশ্য সাধনে একগুঁয়েভাবে নির্বাচন দেয়া হয়েছে। তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে নির্বাচন ব্যবস্থা কবর দিয়েছিলেন শেখ হাসিনা। তার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেয়ার নীলনকশা থাকলে জাতি তা মেনে নেবে না। এই নেতা বলেন, সবার আশা, এই সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে। তবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে একটি শ্রেণি অসৎ কাজ করে যাচ্ছে। তাদের প্রতি অন্তর্বর্তী সরকারের নজর রাখা উচিত ছিল। এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। অন্যদিকে সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা নানা কায়দায় মানুষের মূল্যবোধ নষ্ট করে দিয়েছিলেন। তাকে পালাতে বাধ্য করেছি, কিন্তু সামনে এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে।

26 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে তা যথার্থ ছিল না। যেসব অনিয়ম বা অভিযোগ উঠেছে, প্রশাসন সেসবের কিছুই পাত্তাই দেয়নি: রিজভী

২৫ সেপ্টেম্বর তুরস্ক এবং যুক্তরাষ্ট্র পারমাণবিক জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের হোয়াইট হাউস সফরের অংশ হিসেবে এই চুক্তি দুই দেশের দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর করবে। তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপারসালান বাইরাকতার বলেছেন, কৌশলগত নাগরিক পারমাণবিক সহযোগিতা ভবিষ্যতে উভয় দেশের জন্য পারস্পরিক সুফল বয়ে আনবে। চুক্তি স্বাক্ষরের সময় দুই দেশের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য নির্দিষ্ট ক্লাউড ও এআই পরিষেবা স্থগিত করেছে, ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারি সংক্রান্ত অভিযোগের পর। অভ্যন্তরীণ রেকর্ড ও যোগাযোগ পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। মাইক্রোসফট জানায়, তারা গ্রাহকের কনটেন্ট কখনোই দেখেনি, আইএমওডির সঙ্গে পরামর্শ করেছে এবং এই পদক্ষেপ ইসরাইল বা আব্রাহাম চুক্তির আওতায় চলমান সহযোগিতা বা সাইবারসিকিউরিটি কাজে প্রভাব ফেলবে না। আরও বিস্তারিত শীঘ্রই জানানো হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরাইলকে পশ্চিমতীর দখল করতে দেবেন না এবং এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণের আগে ট্রাম্প জানান, গাজা নিয়ে সমঝোতা “প্রায় কাছাকাছি।” গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিমতীর দখল রোধে বৈশ্বিক চাপ বাড়ছে। যুক্তরাজ্য, জার্মানি ও জাতিসংঘ ইসরাইলকে কঠোর পরিণতির সতর্কতা দিয়েছে। এদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

চীন ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, অভিযোগ করেছে তারা তাইওয়ানের সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে চীনের জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। সারনিক টেকনোলজিস, অ্যারকম ও ওশানিয়ারিং ইন্টারন্যাশনালকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করা হয়েছে, ফলে তারা চীনের সঙ্গে বাণিজ্য করতে পারবে না। পৃথকভাবে হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ, প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ ও গ্লোবাল ডাইমেনশনসকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় রাখা হয়েছে। এরা চীনে দ্বৈত ব্যবহারের পণ্য আমদানি করতে পারবে না। এ পদক্ষেপ ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের আগ মুহূর্তে নেওয়া হলো।

শাপলা প্রতীক ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেন, “উপর থেকে অনুমতি নেই” এবং “উত্তরের সিগন্যাল নেই।” সিইসি বলেন, নির্বাচন কমিশন কেন কোনো দলকে শাপলা প্রতীক দেয়নি তার ব্যাখ্যা দেবে না। তিনি জোর দিয়ে বলেন, ইসি স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করে, কারও প্রভাবাধীন হয়ে নয়।

প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এর মধ্যে ঘোষণা এসেছে, এনসিপি শাপলা প্রতীক পাবে না। এনসিপির বেশিরভাগ নেতা এই ঘোষণার পর জানিয়েছেন, সরল পথে দাবি পূরণ না হলে রাজনৈতিক লড়াইয়ের পথে যাবে দলটি। সারজিস আলম বলেন, যদি দলের শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে আগামী নির্বাচন কীভাবে হয় তা দেখে নেবেন। এর জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং পৃথিবীর কেউ এটি বাধাগ্রস্ত করতে পারবে না। কোনো নেতা কী স্টেটমেন্ট দিচ্ছে, তা আমাদের বিষয় নয়। আমাদের কথা হলো—নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং কোনো ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে না।

26 Sep 25 1NOJOR.COM

কোনো নেতা কী স্টেটমেন্ট দিচ্ছে, তা আমাদের বিষয় নয়। আমাদের কথা হলো—নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং কোনো ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে না: শফিকুল

জিওপি নেতা রাশেদ খান বলেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার দুজন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বললেন, তারা হলেন রাজপথে লড়াই করা নেতা (these are the guys fighting on the street)। তাহলে বাকি যে ৪ জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন, তারা কি রাস্তায় ফাইট করছে না? ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। যাকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসাটা এভাবেই দৃশ্যমান করেন। এজন্যই তাকে আমার ভালো লাগে’। এই নেতা বলেন, ‘অন্যান্য উপদেষ্টারা মাঝেমধ্যে তাকে স্মরণ করিয়ে দেন, স্যার আপনি বাকিদের প্রতিও মাঝেমধ্যে ভালোবাসা দেখায়েন, নইলে অন্তর্বর্তী সরকারকে মানুষ পক্ষপাতদুষ্ট সরকার বলবে। তখন আর সবাই আপনাকে সহযোগিতা করবে না। স্যার তখন বলেন, ও, তাই নাকি! ঠিকাছে, তাদেরকেও ডাকো’। রাশেদ বলেছেন, ‘স্যারের এই সরলতা বিশ্বে বিরল। ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তবে সেটা সরলতার জন্য পাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন এই সরলতা ধরে রাখেন। আর যাকে ভালোবাসেন, সেটা অন্যন্যদের মত লুকিয়ে না রেখে প্রকাশ করেন। এতে অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির লোক বলবে না।’

26 Sep 25 1NOJOR.COM

ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তবে সেটা সরলতার জন্য পাবেন। যাকে ভালোবাসেন, সেটা অন্যন্যদের মত লুকিয়ে না রেখে প্রকাশ করেন: রাশেদ

বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুল জামায়াতে ইসলামীই করে। তিনি বলেন, শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়ে ১৯৮৬ সালে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে, বৈধতা দিতে নির্বাচন করেছিল, তখন শেখ হাসিনার সঙ্গে জামায়াতও নির্বাচনে অংশ নেয়। '৯৪-'৯৬ সাল পর্যন্তও জামায়াত আওয়ামী লীগের সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে বিএনপি সরকারকে বাধ্য করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে। রুমিন বলেন, জামায়াতের আমির, নায়েবে আমির বা সেক্রেটারি জেনারেল যা বলেন, সেটা একেবারে গ্রামের কর্মী পর্যন্তও জানেন, মানেন। সুতরাং যে আহ্বান জামায়াতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পর পর এসেছে ‘আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম’, গত এক বছর ধরে তাদের নেতাকর্মীরা সেই আহ্বানে সাড়া দিয়ে কাজকর্ম চালিয়ে গেছেন। সে কারণে ওনাদের কোনো সভা সমাবেশ থেকে যখন বক্তব্য আসে, তখন বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন ‘জয় বাংলা’। মানে মুখ ফসকে বেরিয়ে যায়। আরো বলেন, গত ১৫ বছর যখন ছাত্রদল ক্যাম্পাসে এক মুহূর্তের জন্যও ঢুকতে পারেনি, তখন শিবিরের নেতাকর্মীরা খুবই চমৎকারভাবে ছাত্রলীগের মধ্যে একীভূত হয়ে রাজনীতি করতে পেরেছে। শিবিরের এই রাজনীতি করার একটা সুফল তারা ডাকসু ও জাকসু নির্বাচনে পেয়েছে।

26 Sep 25 1NOJOR.COM

শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়ে ১৯৮৬ সালে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে, বৈধতা দিতে নির্বাচন করেছিল, তখন শেখ হাসিনার সঙ্গে জামায়াতও নির্বাচনে অংশ নেয়: রুমিন

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বাংলাদেশ বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। আমরা বায়োটেকনোলজি বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এখনই এ সুযোগ কাজে লাগাতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও কৃষিখাতে বায়োটেকনোলজিই কার্যকর সমাধান দিতে পারে। উপদেষ্টা বলেন, আমরা কৃষিকে বাদ দিয়ে স্বাস্থ্যসেবা কল্পনা করতে পারি না। আবার পরিবেশগত স্থায়িত্ব ছাড়া খাদ্য নিরাপত্তার কথাও ভাবা যায় না। এ আন্তঃসম্পর্কই আমাদের পথ দেখাবে। উচ্চফলনশীল ও সহনশীল ধানের জাত উদ্ভাবন, স্থানীয়ভাবে করোনাভাইরাস পরীক্ষার কিট উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনায় মাইক্রোবিয়াল প্রযুক্তির ব্যবহার এরইমধ্যে আমাদের সাফল্যের গল্প তৈরি করেছে। সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে একটি জাতীয় বায়োটেক উদ্ভাবন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন। একই সঙ্গে একটি জাতীয় বায়োটেক ডাটা ব্যাংক গঠনের আহ্বান জানান সি আর আবরার।

26 Sep 25 1NOJOR.COM

স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বাংলাদেশ বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে: শিক্ষা উপদেষ্টা

এনসিপি নেতা সারজিস আলম লিখেছেন, আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেওয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে তার সঙ্গে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে! তিনি লিখেছেন, একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে? এরকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে? আরো লিখেছেন, যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরও বেশি ছোটলোকি দেখতে পাবেন, এটাই স্বাভাবিক। সারজিস লিখেছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।

26 Sep 25 1NOJOR.COM

আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেওয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে তার সঙ্গে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে: সারজিস

গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেন, এই মুহুর্তে গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন। এই তিনটি বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্টরা আবারও সুবিধা পাবে। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশজুড়ে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ তাদের গোষ্ঠীর বাইরের সবার ওপরে জুলুম-নির্যাতন করেছে। এ সময় চালকদের নিয়োগ দেয়ার বিষয়ে সুস্পস্ট নীতিমালা প্রনয়ণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

26 Sep 25 1NOJOR.COM

এই মুহুর্তে গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন। এই তিনটি বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্টরা আবারও সুবিধা পাবে: সাকি

সার্বজনীন পূজা কমিটি জানায়, ঢাকা মহানগরে এই বছর ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্জাপূজা হবে। কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, গত বছর ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে পূজা হয়েছিল। এবার প্রায় দুই হাজার পূজা বেশি হচ্ছে। তিনি বলেন, পূজার প্রস্তুতির মধ্যেই ১৩টি জেলায় প্রতিমা এবং মন্দিরে হামলা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। দুর্বৃত্তদের বেশিরভাগই ধরা পড়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। তিনি জানান, আগামীকাল শনিবার ২৭ সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শেষ হবে। বিজয়া দশমীর দিন বিকেল তিনটা থেকে রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রা হবে।

26 Sep 25 1NOJOR.COM

ঢাকা মহানগরে এই বছর ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্জাপূজা হবে: সার্বজনীন পূজা কমিটি

গত ২৪ ঘন্টায় একনজরে ১২০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।