Web Analytics

গাজায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির জন্য ৪টি শর্ত দিয়েছে ইসরাইল। এতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকেও সরানোর কথা বলা হয়েছে। ইসরাইলের মন্ত্রী এলি কোহেন বলেছেন, যদি চারটি শর্ত না মানা হয় তাহলে যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চয়তার মধ্যে পড়বে। শর্তগুলো হলো, ৭ অক্টোবর এবং তার আগের সব ইসরাইলি জিম্মির মুক্তি, হামাসের গাজা থেকে বিদায়, অস্ত্রমুক্ত গাজা এবং পুরো গাজায় ইসরাইলের নিয়ন্ত্রণ। ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস, এতে ১২০০ জন নিহত হয় ও ২৫১ জন জিম্মি হয়। প্রথম পর্বের যুদ্ধবিরতিতে ৩১'জনকে মুক্তি দেওয়া হয়েছে। হামাসের শহীদ হয়েছিল ৫০ হাজার প্রায়।

26 Feb 25 1NOJOR.COM

যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়, এবার গাজা থেকে হামাসকে হটানোর শর্ত

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনার পর ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন কুয়েটের আবাসিক হলের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার প্রশাসন হল ছাড়ার নির্দেশ দেয়। বিশ্ববিদ্যালয়ের ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, সার্বিক নিরাপত্তার স্বার্থে হল ত্যাগ করছে তারা। ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে আন্দোলন করছে, এরমধ্যে ভিসি প্রোভিসি নিয়োগের দাবিও রয়েছে। মঙ্গলবার এক জরুরি সিন্ডিকেট সভায় হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, কারণ হিসেবে সার্বিক নিরাপত্তা দেখিয়েছে।

26 Feb 25 1NOJOR.COM

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

মঙ্গলবার দুপুরে রাজনৈতিক দলে যোগদানের প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্ক দেব এক পোস্টে নাহিদের সাথে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। স্মরণ করেন বাইশে জুলাইয়ে প্রকাশিত নাহিদের হাতে পায়ে নির্যাতনের দাগ। নাহিদরা বহুত চড়াই উৎরাই পেরিয়ে চেনা অচেনা শহীদদের আলিঙ্গন করে সরকার গঠন করেছে, ঠিক বা ভুল, চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নাহিদ-মাহফুজদের আত্মপ্রশ্ন আছে। নতুন ডিসকোর্স অবয়ব নিয়ে সরকারি সব সুবিধা ত্যাগ রাস্তায় চলে এসেছেন নাহিদ। একে প্রতিকূল পথে হাঁটা উল্লেখ করে নতুন সন্ধানে সবার আশ্রয় হয়ে উঠার কামনা করেন তিনি।

26 Feb 25 1NOJOR.COM

নাহিদের শরীরের বাইশে জুলাইয়ের কালশিটে যারা ভুলে যায়, তাদের সন্দেহ করি: ভারতীয় সাংবাদিক অর্ক দেব

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে এক সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় বেসামরিক লোকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গণতন্ত্রপন্থী কর্মীরা। খার্তুমের বৃহত্তম সামরিক কেন্দ্র ওয়াদি সেইদনা বিমান ঘাঁটির কাছে দুর্ঘটনা ঘটে। এতে বেশকয়েকজন আহতও হয়েছেন। সামরিক সূত্র জানিয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটি হয়েছে। এতে সেখানকার কিছু ঘড়বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকট শব্দের বিস্ফোরিত হওয়ার পর বিদ্যুৎ সরবরাহও স্থানীয় এলাকায় বাধাগ্রস্ত হয়েছে, বলেছে স্থানীয়রা।

26 Feb 25 1NOJOR.COM

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১০

পুনঃনির্মাণের জন্য সিরিয়ায় এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সিরিয়ায় ইসলামপন্থীদের এক জাতীয় সম্মেলন আয়োজন করেন তিনি। প্রেসিডেন্ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে লাল গালিচায় হেঁটে শত শত সিরিয়াবাসী যোগ দেন। গতবছর এইচটিএস এর নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে বাশারের পতন হওয়ার আগ পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা খুবই সীমিত ছিল। কেবলমাত্র কিছু বিদেশী অতিথিদের জন্য। উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট বলেন, সিরিয়া নিজেই নিজেকে মুক্ত করেছে।

26 Feb 25 1NOJOR.COM

সিরিয়া পুনর্নির্মাণের ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি হয়েছে: আল-শারা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জ্বালানি খাতে ডাকাতি হয়েছে। শেরেবাংলায় এনইসি সম্মেলন কক্ষে তিনি বলেন, বিদ্যুৎখাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। এ খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা জরুরি। বড় বড় কোম্পানির সঙ্গে কথা বলে গ্যাসের জন্য প্রচুর পরিমাণ কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অবগত করেন তিনি। চট্রগ্রাম বন্দরের দক্ষতা বাড়িয়ে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সচল। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান জন্য টানেল হয়ে ব্যাংকের টাকা চুরি হয়েছে। যে অবস্থা থেকে অর্থনীতির উত্থান হয়েছে একে মিরাকল বলে অভিহিত করেছেন এই সিনিয়র সচিব।

26 Feb 25 1NOJOR.COM

‘বিদ্যুৎ-জ্বালানিতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে’

সাফ চ্যাম্পিয়ন হওয়ার চার মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বাংলাদেশের নারী ফুটবলাররা। আরব আমিরাতের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় প্রথম প্রীতি ম্যাচ আফঈদাদের।গত চার মাসে দেশের নারী ফুটবলের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সানজিদা আক্তারসহ সিনিয়র ও জুনিয়র ১৮ জন ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তরুণদের নিয়েই দল গঠন করে আফঈদাদের নেতৃত্বে আরব আমিরাতে যান কোচ পিটার। দ্বিতীয় প্রীতি ম্যাচ রোববার।

26 Feb 25 1NOJOR.COM

রাতে আমিরাতের বিপক্ষে নামছে বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিকাল ৩টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা হতে যাচ্ছে আজ বুধবার। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে অন্যতম আবু বাকের মজুমদার গণমাধ্যমে পাঠানো বার্তায় জানান, এ উপলক্ষে ঘোষণাপত্রসহ বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর আগে তিনি জানান, যারা অরাজনৈতিক থেকে জুলাইয়ের ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে যারা রাজনীতিতে আগ্রহী তাদের জন্যই রাজনৈতিক সংগঠন করা হচ্ছে যেন তারা এই সংগঠনের মাধ্যমেই ‘ছাত্রদের সমস্যা সমাধানে গঠনমূলক ভূমিকা’ রাখতে পারেন।

26 Feb 25 1NOJOR.COM

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আজ

পিলখানা হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা বলেছেন, রাওয়াতে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা খুবই অপমানজনক। পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। মঙ্গলবার তিনি বলেন, আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা। স্বামীর সঙ্গে পিলখানায় থাকা সাড়ে তিন বছরে বিডিআর-এর কোনো সদস্যকে হিন্দিতে কথা বলতে শুনি নাই। শুধুমাত্র ২৫ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে। আমার হাসব্যান্ড ফোনে বলেছিল ‘এনএসজি’ এবং ‘ইন্ডিয়ান’। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না কারা ঘটিয়েছিল এই ঘটনা। আইএসপিআর তার বক্তৃতা প্রচারে বাঁধা দেয়, তার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে এবং অনিরাপদ ফিল করাচ্ছে অভিযোগ করেন। তিনি তদন্ত কার্যক্রম নিয়েও সন্দিহান, অসহযোগিতা রয়েছে বলেন।

26 Feb 25 1NOJOR.COM

শহিদ সেনাকর্মকর্তার স্ত্রী তাসনুভা বললেন— রাওয়াতে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা খুবই অপমানজনক!

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন। পরবর্তী শুনানির জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। এর আগে এই মামলায় আপিল আবেদন শুনানির জন্য ২৩ ফেব্রুয়ারি ও রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেছিল আদালত। হাসিনা পতনের পর থেকে এই নেতার মুক্তি দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলাম, মিছিল সমাবেশও করেছে।

26 Feb 25 1NOJOR.COM

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার

কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে খরচ তুলতে পারছেন না। এরমধ্যে কোল্ডস্টোরেজের ভাড়া বস্তা প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ কৃষক এতে আরো দিশেহারা হয়েছেন। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে ঢালাওভাবে প্রণোদনা দেওয়া হবে না, যেই অঞ্চলে যে ফসল ভালো হয় ঐ অঞ্চলে সেই ফসলে প্রণোদনা দেওয়া হবে। কিছু ভ্রাম্যমাণ কোল্ডস্টোরেজ গড়ার কথাও জানা। সচিব বলেন, গত বছর বছর আলু চাষ চার গুণ বেড়ে গিয়েছিল, পেঁয়াজ চাষও, ছিল কোল্ডস্টোরেজ সংকট, ফলত লাভ হয়নি। কৃষকরা জানিয়েছে, জুলাই সেপ্টেম্বরে ৭০-৮০ টাকা কেজি করে বেচা আলু জানুয়ারি শেষে ১২ টাকা দরে বিক্রি করেছেন।

26 Feb 25 1NOJOR.COM

আলু ও আগাম সবজিতে পথে বসেছেন কৃষক, লোকসানে-ঋণে সর্বস্বান্ত

মঙ্গলবার কিউবার নৌ স্টেশন গুয়ান্তানামো বে পরিদর্শন করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পিট হেগসেথ বলেন, ‘মার্কিন সার্বভৌম ভূখণ্ডের সুরক্ষা পেন্টাগনের লক্ষ্য। সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নের জন্য বিভাগটি দ্রুত পদক্ষেপ নিয়েছে। পয়লা সফরে তিনি ‘বিপজ্জনক অবৈধ অভিবাসীদের গ্রেফতার এবং নির্বাসনে সরাসরি সমর্থন করছেন’ এমন সদস্যদের সঙ্গে দেখা করেন। এর আগে গত মাসে, ট্রাম্প গুয়ান্তানামো বে-তে একটি বন্দি শিবির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। যাতে সেখানে মার্কিনিদের জন্য ‘হুমকিস্বরূপ সবচেয়ে খারাপ’ কমপক্ষে ৩০ হাজার অপরাধী অবৈধ অভিবাসীদের রাখা যায়।

26 Feb 25 1NOJOR.COM

গুয়ান্তানামো বে পরিদর্শনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব বড় খনিজ চুক্তি করতে শুক্রবার ওয়াশিংটন আসছেন ভলোদিমির জেলেনস্কি, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন এবং যুক্তরাষ্ট একটি খনিজ সম্পদের চুক্তি করতে এক মত হয়েছে। এই চুক্তি হলে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক সহজ হতে পারে। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনের খনিজ সম্পদের ব্যবস্থাপনা থেকে যে অর্থ পাওয়া যাবে তা একটি নতুন তহবিলে যাবে, দুই দেশ সেই অর্থ ভাগ করে নেবে। ট্রাম্প এর আগে ৫০ হাজার কোটি ডলারের বেশি খনিজ সম্পদ এবং যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বাবদ ছয় হাজার কোটি ডলার দাবি করেছিলেন। খারিজ করেছিলেন জেলেনস্কি!

26 Feb 25 1NOJOR.COM

বড় খনিজ চুক্তি করতে আসছেন জেলেনস্কি: ট্রাম্প

কয়েক দফা পিছিয়ে অবশেষে পাঁচ বছর পর এসএ গেমসের আসর বসবে পাকিস্তানে। মঙ্গলবার লাহোরে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস ফেডারেশন এক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই গেমস। সভায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান ও নির্বাহী সদস্য সিরাজউদ্দিন আলমগীর যোগ দেন। লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে ভেন্যু থাকবে। ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট, আরচারিসহ আরো অনেক ধরনের খেলা অনুমোদিত হয়েছে এই সভায়।

26 Feb 25 1NOJOR.COM

পাকিস্তানে বসবে দক্ষিণ এশিয়ার অলিম্পিক

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের ২৯.৯ মিলিয়ন $ সহায়তা প্রকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভুল তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব। প্রতিষ্ঠানটি বলেছে, দুজন ব্যক্তির প্রতিষ্ঠানে নয়, এসপিএল প্রকল্প বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তাদের বিভিন্ন দেশে ২১৮টি প্রকল্প রয়েছে, বাংলাদেশে ১২টি। এই প্রকল্পগুলোর আওতায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৫৩৬ তরুণ নেতাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্য হেঙ্গার প্রজেক্টের আওতায় ৫,৪১০ রাজনৈতিক কর্মী দলীয় পরিচয়ের বাইরে সহনশীলতা ও অংশগ্রহণমূলক কাজ করার দক্ষতা ও অনুশীলন করেছে। দুই মিলিয়ন গেছে আরেক মার্কিন সংস্থায়, যার অধীনে ঢাবি রিসার্চ টিমের সঙ্গে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের লক্ষ্যে কার্যক্রম হয়েছে।

26 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া বিষয়ে ট্রাম্পের তথ্য ভুল

বিদেশী বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে ৫ মিলিয়ন ডলারের একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কার্ড দিয়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে ইবি-৫ ভিসায় নাগরিকত্ব সুবিধার পরিবর্তে গোল্ড কার্ড চালু করা হবে। তিনি জানান, ধনী ব্যক্তিরা এই গোল্ড কার্ড কিনে তার দেশে যেতে পারবেন। তবে গুণতে হবে ৫ মিলিয়ন ডলার। এর আগে ১৯৯০ সালে ইবি-৫ অনুমোদন করেছিল কংগ্রেস।

26 Feb 25 1NOJOR.COM

গোল্ড কার্ড আনছেন ট্রাম্প, ৫ মিলিয়ন ডলারে মিলবে মার্কিন নাগরিকত্ব

আগামী ২৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান থেকে প্রসূত নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। তবে এই দলে থাকছেন না জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। মঙ্গলবার ফেসবুকে দেওয়া পোস্টে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি জানিয়েছেন। বর্তমানে তারা দু'জনেই চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মঈন খানের নেতৃত্বে চীন সফরে আছেন। এতে আপত্তি উঠেছে নাগরিক কমিটিতে। তারা জানিয়েছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে প্রকাশ না করলেও সপ্তাহখানেক আগে নতুন দলের নেতাদের জানিয়েছেন, তারা নতুন দলে থাকছেন না। শুভকামনা জানিয়ে ট্যাগ ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন দলের পথ চলার কামনা করেছেন।

26 Feb 25 1NOJOR.COM

নতুন দল গঠনের আগেই সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জোনায়েদ ও রিফাত

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চার জিম্মি ও শনিবার মুক্তি না পাওয়া ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরাইল। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলী মৃতদেহের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংখ্যক নারী ও শিশুও মুক্তি পাবে। ইসরাইল অনুরোধ করেছে, জিম্মিদের মৃতদেহ গাজা থেকে মিশরের মাধ্যমে রেডক্রসের কাছে হস্তান্তর করা হোক। প্রসঙ্গ, সবশেষ বন্দী বিনিময় চুক্তির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিলেও ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি ইসরাইল।

26 Feb 25 1NOJOR.COM

বন্দি মুক্তির নতুন চুক্তিতে হামাস ও ইসরাইল

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, নাহিদের পদত্যাগ শুধু রাজনৈতিক বিকাশ নয়, শান্তি, স্থিতি এবং কাঙ্খিত ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা। এক ফেসবুক পোস্টে তিনি নাহিদ ইসলামকে সাধুবাদ জানিয়ে লেখেন, বাংলাদেশের ভাগ্যাহত মানুষের মতো আমিও আশায় বুক বাঁধি, এই দেশে বহুত্ববাদ, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ভিন্নমতের সহনশীল পরিবেশ গড়ে উঠবে। লেখায় তিনি হাসিনার নির্মমতা তুলে ধরে নতুন রাজনৈতিক দলকে স্বাগতযোগ্য উল্লেখ করে বলেন, তা আবর্তিত হোক জনস্বার্থকে অগ্রাধিকার ও জনআকাঙ্খাকে সর্বোচ্চে স্থান দিয়ে।

26 Feb 25 1NOJOR.COM

‘নাহিদের পদত্যাগ হয়ে উঠুক শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের কার্যক্রম গতিশীল করতে নতুন দুইটি সেল গঠন করেছে। সেল দুইটির নাম, ইনফরমেশন রিসার্চ এ্যান্ড কমিউনিকেশন এবং প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক সেল। সংগঠনটির আহ্বায়ক করে সদস্য সচিব পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। মেহেরাব হোসেন সিফাতকে সম্পাদক করে ২০ সদস্যদের ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন সেল গঠন করা হয়েছে। অন্যদিকে এসএম ফয়জুল্লাহকে সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট সেল গঠন করা হয়েছে।

26 Feb 25 1NOJOR.COM

দুটি নতুন সেল গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মঙ্গলবার রাতে মগবাজারস্থ জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে গণঅধিকার পরিষদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিষদের মিডিয়া সমন্বয়ক আবু হানিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে মুখপাত্র ফারুক হাসান বলেন, চলমান পরিস্থিতি ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঐক্যমত হয়েছে। শফিকুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, নুরুল হক নূর, ফারুক হাসানসহ দুই পক্ষের দশজন উপস্থিত ছিলেন বৈঠকে।

26 Feb 25 1NOJOR.COM

জামায়াতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম। বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট ও তল্লাশি চৌকির কার্যক্রম ঘুরে দেখেন। বারিধারার বাসা থেকে বের হয়ে বনানী, বিজয় স্মরণী, মানিক মিয়া এভিনিউ, কলাবাগানসহ অনেকগুলো এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মরতদের সাথে কথা বলেন উপদেষ্টা, বিভিন্ন দিকনির্দেশনা দেন।

26 Feb 25 1NOJOR.COM

ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল ১০টায় সমাবেশ করছে বিএনপি। এতে অংশগ্রহণ করবেন সাবেক জনপ্রতিনিধি ও বিগত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা। তারা দাবি করছেন ভিন্ন মতলব নিয়ে কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন, এর ঘোর বিরোধী তারা। এইরকম এক প্রতিনিধি জানিয়েছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, স্থানীয় সরকার নির্বাচন হলে পতিত ফ্যাসিস্টরা এর সুযোগ নেবে। বিএনপি সমর্থক, উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, কাউন্সিলর থেকে শুরু করে সব পর্যায়ের জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন।

26 Feb 25 1NOJOR.COM

দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে সাবেক স্থানীয় জনপ্রতিনিধিদের সমাবেশ আজ

মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের কমলনগরে খাবারের সঙ্গে চেতনা নাশক খাইয়ে একই বাড়ির তিন পরিবারের ৪ শিশু ও নারী পুরুষসহ ১২ জনকে অচেতন করেছে দুর্বৃত্তরা। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ৯ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রেফার করেন। এরমধ্যে একজন চেতন ফিরে পেয়েছে। খাবার রান্না করে প্রতিবেশীর বিয়ে উপভোগ করতে গিয়েছিলেন। এসে খাবার খাওয়ার পর এইটা ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে খাবারে নেশা জাতীয় দ্রব্য মেশানো হয়েছে ফাঁকা বাড়িতে।

26 Feb 25 1NOJOR.COM

কমলনগরে নেশাদ্রব্য খাইয়ে একই পরিবারের ১২ জনকে অচেতন

মঙ্গলবার রাত ৯টায় ক্যাম্পাসে কুয়েট আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এই সময় হল ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন। অবৈধ সিন্ডিকেট সিদ্ধান্ত, মানি না, মানব না; হল ভ্যাকেন্ট, মানি না, মানব না বলে স্লোগান দেন তারা। এই সময় শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এটাই এমন প্রথম সিদ্ধান্ত। তাদেরকে হল ছাড়া করতে হলে পুলিশ সেনাবাহিনী তাদের রক্ত মাড়িয়ে যেতে হবে। ভিসির অপসারণসহ ছয় দফা দাবিতে এখনো অনড় তারা, অভিযোগ ১৫০ আহতদের খোঁজ নেয়নি প্রশাসন!

26 Feb 25 1NOJOR.COM

কুয়েটের হল বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, না ছাড়ার ঘোষণা

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন ৭টা ৩৫ এ নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। এ ঘটনায় দুজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন। বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাননি ফায়ার সার্ভিস কর্মকর্তা।

26 Feb 25 1NOJOR.COM

দুই ঘণ্টা পর জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

মঙ্গলবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড সপ্তাহব্যাপী কাতারে তাদের ঘাঁটিতে একটি সম্মেলন আয়োজন করেছে। কমান্ডটির জেনারেল মাইকেল কুরিলা আল উদেইদ এয়ার বেসে সেন্ট্রাল কমান্ড এবং তার অধীনস্থ কর্মকর্তাদের একত্রিত করে বর্তমান অপারেশনাল পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেন্টকম-এর এলাকায় নিরাপত্তা, অপারেশনাল পরিবেশ, নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করা, দায়েশসহ সহিংস সংগঠনগুলোর বিরুদ্ধে প্রচেষ্টা এবং অঞ্চলে বর্তমান কৌশলগত সুযোগসমূহ নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে কুরিলা কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জাসিম আল মান্নাই, কাতারের এয়ার ফোর্স এবং এয়ার ডিফেন্স কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন।

26 Feb 25 1NOJOR.COM

কাতারে মার্কিন ঘাঁটিতে কমান্ডারদের সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার অধিকার বিষয়ক এক প্রতিবেদন জানিয়েছে, ইসরাইলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক এই ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে প্রাণ হারিয়েছেন। যাদের অধিকাংশই গাজার বাসিন্দা। প্রিজন সোসাইটি জানিয়েছে, নিহত ৩৮ জন গাজার অধিবাসী, তাদের মৃত্যুর তথ্য গোপন করার অভিযোগে উঠেছে। ১৯৫৭ সাল থেকে গাজা দখলের পর থেকে ইসরাইলি কারাগারে কমপক্ষে ২৯৬ ফিলিস্তিনি মারা গেছেন। এই পরিসংখ্যান হাজার হাজার মৃত গাজাবাসীর সংখ্যা বাদে, যাদেরকে পরিসংখ্যান থেকে বাদ দেওয়া হয়েছে।

26 Feb 25 1NOJOR.COM

ইসরাইলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলে মাদক সেবনের প্রতিবাদ করায় ছাত্রলীগ কর্মী রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম সাধারণ শিক্ষার্থীদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন। যারা মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, তাদেরকে এই দুই কর্মী হুমকি দিয়ে বলেন, তারা এই পরিস্থিতির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই ঘটনা হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করছেন যে পরিস্থিতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

26 Feb 25 1NOJOR.COM

রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম নামের দুই ছাত্রলীগ কর্মীর মাদক সেবনের প্রতিবাদ করায় সাধারণ শিক্ষার্থীদের দেখে নেয়ার হুমকি দিয়েছে

দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের ঘোষণা দিয়েছেন, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা আমজাদ হোসেনকে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে নগদ ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। রাইপাড়ায় এক বিএনপি সমাবেশে তিনি এ কথা বলেন এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ঘোষণার ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

26 Feb 25 1NOJOR.COM

আ. লীগ নেতাকে ধরিয়ে দিতে বিএনপি নেতার ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা

রাজধানীসহ দেশজুড়ে ছিনতাই ও ডাকাতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। বিজয় সরণিতে মধ্যরাতের প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, অপরাধীদের চিহ্নিত ও আটক করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ ৬৫টি চেকপোস্টসহ বিশেষ অভিযান চালাচ্ছে। উপদেষ্টা সকলকে সম্মিলিতভাবে অপরাধ প্রতিহত করার আহ্বান জানান এবং জননিরাপত্তায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

26 Feb 25 1NOJOR.COM

শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: উপদেষ্টা

মঙ্গলবার রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় ৮ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয়, মনিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুল আযম, আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌরলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী, যুবলীগ নেতা কবির হোসেন, জহুরুল ইসলাম। রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিস্ফোরণ মামলায় জামিনের জন্য আবেদন করলে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

26 Feb 25 1NOJOR.COM

বাঘায় সাবেক মেয়র, চেয়ারম্যানসহ আটক ৮

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে জানিয়েছে, যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে ২৪ ঘণ্টায় ১৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে ৬৩৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছে ৯৯৯ জন। এছাড়াও পুরোনো বিদেশি পিস্তল ১, এলজি ১, পিস্তলের ম্যাগাজিন ১, শটগানের সিসা কার্তুজ ১, ধারালো চাপাতি ১, ধারালো বটি ১ ও দুটি ছোরা জব্দ করা হয়েছে।

26 Feb 25 1NOJOR.COM

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৩৯

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় খুন, ধর্ষণ, ছিনতাইয়ের মতো গণবিরোধী অপরাধ ঠেকাতে টহল কার্যক্রম ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার হয়েছে ২৪৮ অপরাধী। গ্রেফতার ব্যক্তিদের বেশির ভাগই চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। এদের পিছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কারা পৃষ্ঠপোষকতা করছে এটিও খুঁজে দেখা হচ্ছে।

26 Feb 25 1NOJOR.COM

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪৮, পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ

মোহনপুরে এক গণসংবর্ধনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, নির্বাচনের আগেই ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বাবর বলেন, ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা কিন্তু মাঠে থাকব, দ্রুত নির্বাচন দিন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। উল্লেখ্য, সাড়ে ১৭ বছর কারাভোগের পর তার নিজ সংসদীয় এলাকার মোহনগঞ্জে এই প্রথম গণসংবর্ধনা অনুষ্ঠানে ১১ মিনিট বক্তৃতা করেন লুৎফুজ্জামান বাবর।

26 Feb 25 1NOJOR.COM

ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন: লুৎফুজ্জামান বাবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পক্ষ থেকে দুটি থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় প্রথমবারের মতো আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নারায়ণগঞ্জের একটি আদালতে হাজির করে ২১ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিন রিমান্ড শুনানিতে পলককের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য দিয়েছেন। আদালত তার ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে ৪ দিন করে ৩ মামলায় ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

26 Feb 25 1NOJOR.COM

পলকের পক্ষে ছিল না কোনো আইনজীবী, ১২ দিনের রিমান্ড

ঢাকার উত্তরায় ক্ষুব্ধ জনতা দুই ছিনতাইকারীকে ধরে পিটিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজে উল্টো ঝুলিয়ে রাখে। মঙ্গলবার রাত ৯টায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে। এর আগে সন্ধ্যায় উত্তরার আব্দুল্লাহপুরেও দুই ছিনতাইকারীকে ধরে মারধরের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ছিনতাইকারীরা এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল। তারা নিজেদেরকে “বাচ্চু ছিনতাই গ্রুপের” সদস্য বলে স্বীকার করেছে।

26 Feb 25 1NOJOR.COM

ঢাকার উত্তরায় ক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ধরে ফুটওভার ব্রিজে উল্টো ঝুলিয়ে দিল

রাজধানীর মোহাম্মদপুরে গত কয়েকদিন যাবৎ ছিনতাই ও কিশোর গ্যাঙ চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় জনতা মশাল মিছিল ও বিক্ষোভ করেছে। এমন অস্থির অবস্থায় মোহাম্মদপুর থানার ওসির নীরব ভূমিকার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা। মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘন্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরমধ্যে ব্যবস্থা না নিলে পুলিশ সদর দপ্তর অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধরা। প্রকাশ্যে দিনে দুপুরে ছিনতাই, অস্ত্র নিয়ে হামলা হলেও ওসি ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

26 Feb 25 1NOJOR.COM

মোহাম্মদপুরে ছিনতাই কিশোর গ্যাং রোধে মশাল মিছিল, ওসির অপসারণ দাবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেছেন, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আগামী জুনেই প্রকাশ পাবে। রোজার পর মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের ঘরে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রোজা এবং রোজা ছাড়াও যেন দ্রব্যমূল্য স্বাভাবিক থাকে আমরা সেজন্য নিরলসভাবে চেষ্টা করে সরবরাহ নিশ্চিত করেছি। কালোবাজারির বিরুদ্ধে সরকার শক্ত অবস্থান নিবে বলেও জানান তিনি। মূল্যস্ফীতি ১ শতাংশ কমেছে, আরো কমানোর চেষ্টা হচ্ছে বলে অবগত করেন তিনি। ট্রাম্পের অনুদান প্রসঙ্গে বলেছেন, দেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে এমন টাকা যেন না আসতে পারে এটা দেখবেন।

26 Feb 25 1NOJOR.COM

২০২৫-২৬ অর্থবছরের বাজেট জুন মাসেই দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

অন্তবর্তী সরকারের নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম। মঙ্গলবার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পর এর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মাহফুজ আলম, এইটা মোটামুটি চূড়ান্ত। শীঘ্রই প্রজ্ঞাপন দেওয়া হবে, জানিয়েছে সরকারের একটি সূত্র। যদিও নাম উঠেছিল প্রেস সচিব শফিকুল আলমের, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাকে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় মাহফুজ আলমকে এই দায়িত্ব দেওয়া হবে। এর আগে মাহফুজ আলম ১০ নভেম্বর উপদেষ্টা পদে নিয়োগ পান, তবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না।

26 Feb 25 1NOJOR.COM

নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ডিফ্যাক্টো নতুন দলের নেতা। তারা নির্বাচনে নতুন দলের হয়েই অংশগ্রহণ করবেন, তাই নিরপেক্ষতার স্বার্থে সরকার থেকে তাদেরও বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। বিবৃতিতে নাহিদ ইসলামকে সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করাতে অভিনন্দন জানানো হয়। আশা করা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে।

26 Feb 25 1NOJOR.COM

নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না: ছাত্রদলের নাছির

মঙ্গলবার সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় নিরাপত্তার স্বার্থে কুয়েটে সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ।

26 Feb 25 1NOJOR.COM

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, হল ছাড়ার নির্দেশ

ভারতের চারটি প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানে পেট্রলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়ার তথ্য অনুযায়ী, ভারতের ঐ চার প্রতিষ্ঠান হলো, ফলুক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইনস ইনকরপোরেশন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুমকি দিয়েছেন, যারাই ইরানের জ্বালানি ও তেল সরবরাহ ও ব্যবহারে যুক্ত থাকবে তাদেরকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। এছাড়াও হংকং, চীন, আরব আমিরাতের প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

26 Feb 25 1NOJOR.COM

ভারতের চার প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণঅভ্যুত্থানে হাসিনার পতন নতুন বাংলাদেশ গঠনের সুযোগ দিয়েছে। শেখ হাসিনা ভারতে বসে সেই সুযোগ নস্যাৎ করতে ক্রমাগত বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। এই সময় ফখরুল প্রধান উপদেষ্টাকে বিখ্যাত উল্লেখ করে বলেন, আপনি নিরপেক্ষ থেকে শক্তভাবে সরকার পরিচালনা করুন। নূন্যতম সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যান। এই সময় বিএনপি মহাসচিব, কেবল নির্বাচন নির্বাচন নয়, আমরা সংস্কারও চাই বলে বিভ্রান্ত না হতে অনুরোধ করেন।

26 Feb 25 1NOJOR.COM

ড. ইউনূসকে শক্ত হাতে সরকার পরিচালনা করার আহ্বান ফখরুলের

গাজায় ইসরাইলি আটককেন্দ্রে এখনও আটক রয়েছে ১৬০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী, তাদের মধ্যে ২০ জনের বেশি চিকিৎসক রয়েছেন। এছাড়া ২৪ জন নিখোঁজ রয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর মুক্তিপ্রাপ্ত বন্দি স্বাস্থ্যকর্মীদের মুখে উঠে এসেছে নিপীড়নের লোমহর্ষক বর্ণনা। শারীরিক নির্যাতন থেকে শুরু করে মারধর এমনকি অভুক্ত রাখা হচ্ছে তাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সুস্থতা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা থেকে ২৯৭ জন স্বাস্থ্যসেবা কর্মীকে ইসরাইলি সেনাবাহিনী আটক করেছে। তবে কতজনকে মুক্তি দেওয়া হয়েছে বা আটকে রাখা হয়েছে সে বিষয়ে সংস্থার কাছে কোনো আপডেট তথ্য নেই।

26 Feb 25 1NOJOR.COM

নির্যাতন, মারধর ও অভুক্ত রাখা হচ্ছে ফিলিস্তিনি চিকিৎসকদের

ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার পরিকল্পনাকারীসহ মূলহোতাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে জেলা ডিবি। একই সঙ্গে তাদের হেফাজতে থাকা লুন্ঠিত টাকা, মোবাইল সেট, গহনা, জাতীয় পরিচয়পত্র ও এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। নেত্রকোনার সাধুপাড়া গ্রাম থেকে ডাকাতির পরিকল্পনাকারী ডাকাত সর্দার আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীব হোসেনকে (২১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দুই ভাই। তারা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আমতলী গ্রামের খোরশেদ শেখের ছেলে। এর আগে গত শনিবার সকালে গ্রেফতার করা হয় মো. শহিদুল ইসলাম মুহিত (২৯) মো. সবুজ (৩০) ও মো. শরিফুজ্জামান শরীফকে।

26 Feb 25 1NOJOR.COM

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, ডাকাত সর্দারসহ দুই ভাই গ্রেফতার

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা একজন অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৮২ কর্মকর্তাকে (ওএসডি) করা হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ এবং ১৩ জন ডিআইজি, ৪৯ জন অতিরিক্ত ডিআইজি ও ১৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এই ৮২ জন কর্মকর্তা ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন।

26 Feb 25 1NOJOR.COM

অতিরিক্ত আইজিসহ পুলিশের ৮২ কর্মকর্তাকে ওএসডি

মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের সৌজন্য সাক্ষাৎকালে মালদ্বীপে বসবাসরত ‘কাগজপত্রহীন’ প্রবাসী বাংলাদেশিদের বৈধ এবং বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটির পর্যটন ও চিকিৎসা খাতে বাংলাদেশের অনেক প্রবাসী কাজ করছে। হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, মালদ্বীপের শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে চিকিৎসা শিক্ষায় পড়াশোনা করছে। বাংলাদেশী পর্যটক ও বাণিজ্যও বেড়েছে। এই প্রথম তিনি প্রধান উপদেষ্টার জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

25 Feb 25 1NOJOR.COM

মালদ্বীপে ‘কাগজপত্রহীন’ বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ প্রধান উপদেষ্টার

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেছেন, বিশ্বের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না। আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। কারণ, আমরা ৫২ থেকে ৫৩ বছর ধরে প্রতিবছর ঋণ করে করে আমাদের বাজেট বড় হয়েছে। সেই ঋণের কিস্তি দেওয়া এবং এর সুদ দেওয়া বিরাট বোঝা হয়ে গেছে। অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোর দিকে জোর দিয়ে তিনি বলেন, আমরা অটোমেশিনের দিকে যাচ্ছি। ১ কোটি ১২ লাখ টিআইএনধারীর মধ্যে রিটার্ন দেয় ৪০ লাখ, তার মধ্যে ২৫ থেকে ২৬ লাখই খুব একটা ট্যাক্স দেয় না, বাকিদেরকে আমরা চেইজ করতে পারছি না। এক্ষেত্রে চাপ তৈরি করে আদায়ে মনোযোগ দিচ্ছেন বলে জানান তিনি।

25 Feb 25 1NOJOR.COM

ঋণের কিস্তি ও সুদ বোঝা হয়ে গেছে: এনবিআর চেয়ারম্যান

রাজধানীর উত্তরায় গত ২৪ ঘন্টায় ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাপাতি, চাকু, রড ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। ছাত্রজনতার ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান রনি ওরফে লাড়া দে সানিকে (২৪) আটক করেছে র্যাব। মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা পুলিশের ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত সাকিবুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব থানার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ গ্যাং লাড়া দে গ্রুপের প্রধান। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি খসরু চৌধুরী ও হাবিব হাসানের নির্দেশে উত্তরা আজিমপুরে হামলার নেতৃত্ব দেন।

25 Feb 25 1NOJOR.COM

উত্তরায় ১৩ ছিনতাইকারী গ্রেফতার

নির্বাচনে জয়ের সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে ইউরোপকে মুক্ত করার ডাক দিয়েছেন জার্মানির চ্যান্সেলর -ইলেক্ট ফ্রিডরিখ মের্জ। আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিক ফলাফল অনুযায়ী তার দল ২৮.৬% ভোট পেয়েছে, য নির্বাচনের সর্বোচ্চ হলেও সরকার গঠন করতে লাগবে জোটসঙ্গী। নির্বাচনের ফলাফল পাওয়ার পরপরই এক সাক্ষাৎকারে বলেছেন, তার সবচেয়ে বড় লক্ষ্য ইউরোপকে শক্তিশালী করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রকৃত স্বাধীনতা অর্জন করা। তিনি জানান, এমন কিছু বলতে চাননি। এর আগে ইলন মাস্ক নব্য নাৎসি বলে পরিচিত এএফডি পার্টিকে সমর্থন দিয়েছিল। যাদের ভোটের শতাংশ ২০%! একেও ভালোভাবে নেননি তিনি!

25 Feb 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতার ডাক জার্মানির হবু চ্যান্সেলরের

তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম বলেছেন, লড়াই শেষ হয়নি, নতুন রূপে শুরু হয়েছে। মঙ্গলবার পদত্যাগ পরবর্তী এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেন, সেই সাথে নিজের পদত্যাগপত্রটিও প্রকাশ করেছেন। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের। সূচনার বাঁশি বাজছিল নতুন দলের। যদিও আগেই উপদেষ্টা বলেছিলেন, পদত্যাগ করেই নতুন দলে যোগ দেবেন। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে সে পথকেই প্রশস্ত করেছেন গণঅভ্যুত্থানের এই নেতা।

25 Feb 25 1NOJOR.COM

লড়াই শেষ হয়নি, নতুন রূপে শুরু: নাহিদ ইসলাম

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নাম উচ্চারণের আগে অজু করা উচিত। কুমিল্লা বিএনপির সম্মেলনে তিনি তারেকের নেতৃত্ব নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন এবং বলেন, তিনি দেশে ফিরে নেতৃত্ব দেবেন। বুলু দাবি করেন, আওয়ামী লীগের দমননীতি বিএনপিকে আরও শক্তিশালী করেছে। তিনি ঐক্যের ওপর গুরুত্ব দেন এবং বলেন, বিএনপি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও একক সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করবে।

25 Feb 25 1NOJOR.COM

তারেক রহমানের নাম উচ্চারণের আগে অজু করবেন: বুলু

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হজযাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ সেবা নিশ্চিত করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ দিয়েছেন। তিনি এজেন্সিগুলোর জন্য সুস্পষ্ট গাইডলাইন, রিয়েল-টাইম সমস্যার সমাধানে কল সেন্টার, এবং হারিয়ে গেলে সহায়তার জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালুর ওপর গুরুত্ব দেন। এছাড়া, এজেন্সিগুলোকে প্রশিক্ষণের ভিত্তিতে শ্রেণিবিন্যাস, হজ ক্রেডিট কার্ড চালু, ও লাগেজ ব্যবস্থাপনার উন্নতির নির্দেশ দেন। দায়িত্ব পালনে ব্যর্থ এজেন্সির লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দেন তিনি। সরকার হজ ব্যবস্থাপনাকে সহজ ও উন্নত করতে কাজ করছে।

25 Feb 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার নির্দেশনায় হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন

সদ্য পদত্যাগ করা অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ক্ষমতা ছেড়ে জনগণের কাতারে এসে ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ভেরিফাইড ফেসবুকে লিখেছে, নাহিদ কেবল এক দফার ঘোষণাই দেননি, গাড়ি, বাংলো, ভিওআইপি প্রটোকল, ক্ষমতা সব ছেড়ে জনতার কাতারে নেমে এসেছেন। এর আগে সাবেক উপদেষ্টা নাহিদ বলেন, সরকার এখন স্থিতিশীল, তাই আমার মনে হয়েছে এবার জনতার কাছে গিয়ে তাদের সাথে কাজ করা দরকার। এজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

25 Feb 25 1NOJOR.COM

৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে অনন্য নজির নাহিদ: জাতীয় নাগরিক কমিটি

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে শুধুমাত্র রাষ্ট্র সংস্কার নয় আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেন, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ সব দিক দিয়েই ইতিবাচক পরিবর্তন চায় বলে তিনি মার্জিত ও ভদ্রোচিত বক্তব্য দেওয়ার আহ্বান করেন। এ মুহূর্তে স্থানীয় নির্বাচনের অনেক জটিলতা রয়েছে উল্লেখ করে বলেন, জনগণের স্বার্থে অন্তত সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দেওয়া উচিত।

25 Feb 25 1NOJOR.COM

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দল সংস্কার জরুরি: আসিফ মাহমুদ

সদ্য পদত্যাগ করা অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেছেন উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। পোস্টে তিনি লিখেন, আপনি বাজি ধরতে পারেন নাহিদ একদিন প্রধানমন্ত্রী হবেন। এর আগে প্রেস সচিব বলেছেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী ২৬ বছর বয়সী নাহিদ ইসলাম। তিনি আগামী কয়েক দশক দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন, ইতোমধ্যে ইতিহাসের কুখ্যাত হাসিনা পতনে নেতৃত্ব দিয়েছেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

25 Feb 25 1NOJOR.COM

নাহিদকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন উপপ্রেস সচিব

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি হলেও ধর্ষণ হয়নি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। যদিও ধর্ষণের বিষয়টি এক ভুক্তভোগী গণমাধ্যমকে জানিয়েছেন। পুলিশ সুপার বলেছেন, বিশেষ নারীর সঙ্গে কথা বলেছে পুলিশের একাধিক টিম। তিনি ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন। তবে ধর্ষণের বিষয়ে কেউ অভিযোগ করলে পুলিশের পক্ষ থেকে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। বাসযাত্রীদের তথ্যমতে রাত সাড়ে বারোটা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানি করেছে ডাকাত দলটি। তিনজনকে সন্দেহ করে গ্রেফতারের পর আদালতে দিলে জামিন হয়েছে তাদের। পরে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

25 Feb 25 1NOJOR.COM

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি হলেও ধর্ষণ হয়নি: এসপি

নতুন রাজনৈতিক দলে যোগদানের স্বার্থে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা পদে থেকে পদত্যাগ করেছেন। আসিফ-মাহফুজ একই পথে হাঁটবেন কিনা প্রসঙ্গ উঠার পর নাহিদ জানিয়েছেন, বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠন হয়েছে তা পূরণের অঙ্গীকারের কারণে তারা মনে করছে তাদের সরকারে এখনো থাকা দরকার। তিনি বলেছেন, দায়িত্বকালে কাজ করার চেষ্টা করেছেন, যে কাজ করেছেন তার ইতিবাচক প্রভাব সামনে জনগণ পাবে এবং মূল্যায়ন করবে।

25 Feb 25 1NOJOR.COM

আসিফ-মাহফুজ এখন পদত্যাগ করবেন না: নাহিদ ইসলাম

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতা ও নির্যাতন বন্ধে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে একটি আবেদন জানিয়েছিলেন এক ইসকন নেতা। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট তার সেই আবেদন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদন খারিজ করেন। তারা বলেন, অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোর্ট কীভাবে মন্তব্য করতে পারে। বেঞ্চ মন্তব্য করে যে, এমন বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের জন্য ‘অস্বাভাবিক’ হবে। আবেদনে ইসকন নেতা আরো দাবি করেন, বাংলাদেশে সহিংসতার কারণে ভারতে প্রবেশ করা হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হোক।

25 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানে দ্বি-রাষ্ট্র সমাধানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কাজা ক্যালাস। সোমবার ইইউ-ইসরাইল অ্যাসোসিয়েশন কাউন্সিলের বৈঠকের পর তিনি বলেন, আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজায় তাদের প্রত্যাবর্তনকে সমর্থন করি। আমরা প্রতিটি বাস্তুচ্যুত ফিলিস্তিনি যাদের আবাসস্থল গাজা, তাদের প্রত্যাবর্তনকে সমর্থন করি। তিনি বলেন, সময় আসলে ইইউ আঞ্চলিক পক্ষগুলোর সঙ্গে গাজা পুনর্গঠনের আলোচনাও করবে। ইউরোপীয় ইউনিয়ন সোমবার ব্রাসেলসে গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীরে অভিযান নিয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছে।

25 Feb 25 1NOJOR.COM

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান দ্বি-রাষ্ট্র: ইইউ

ইসরাইলি কর্মকর্তার বরাতে ওয়াইনেট নিউজ জানিয়েছে, হামাস তাদের কাছে আটকা চার জিম্মির মরদেহ অবিলম্বে ফেরত দিলে ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল। ইসরাইলের দাবি, হামাস যেন কফিন দিয়ে কোনও ‘আনুষ্ঠানিকতা’ না করেই বন্দিদের মরদেহ ফেরত দেয়, যেমনটা গত সপ্তাহে বিবাস এবং ওদেদ লিফশিৎজের মৃতদেহ দিয়ে করেছিল। সবশেষ বন্দিবিনিময় চুক্তির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিলেও ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে না বলে জানিয়ে দেয় তেল আবিব! কারণ হিসেবে হস্তান্তর অনুষ্ঠানে হামাস অপমানজনক কাজ করেছে অভিযোগ তোলা হয়। হামাস জানিয়েছে, ছয় শতাধিক বন্দী মুক্তি না পাওয়া পর্যন্ত কোনো সমঝোতা আলোচনাই হবে না।

25 Feb 25 1NOJOR.COM

ফিলিস্তিনি বন্দিদের মুক্তিতে নতুন শর্ত দিল ইসরাইল

৫৫ বছর বয়সী মাইক অ্যামসবারি স্বতন্ত্র এমপি হিসাবে যুক্তরাজ্য সংসদে প্রতিনিধিত্ব করছেন। ভোটারকে ঘুষি মারার জেরে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিযুক্ত ওই এমপির ঘুষি মারার ভিডিও। ভিডিওতে দেখা যায়, মাইক একজন ভোটারের সঙ্গে তর্ক করছেন। এক পর্যায়ে, উত্তেজিত হয়ে ভোটারকে ঘুষি মেরে বসেন। এমন কাণ্ডের জন্য তাকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়। ৪৫ বছর বয়সি পল ফেলোসকে ঘুষি মারার ভিডিও ফুটেজ প্রকাশের পরে তাকে দোষী সাব্যস্ত করে এই কারাদণ্ড দেওয়া হয়।

25 Feb 25 1NOJOR.COM

ভোটারকে ঘুষি মারার দায়ে ব্রিটিশ এমপির কারাদণ্ড

এক ফেসবুক পোস্টে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ইলন মাস্কের স্টারলিঙ্ক বাংলাদেশে চালু নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে মূলত ইন্টারনেট শাটডাউন দেওয়ার সুযোগ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। তিনি আরো লেখেন, স্বৈরাচার হাসিনা ষোলো বছরে বহুবার শাটডাউন করে জুলুম নিপীড়ন চালিয়েছে আন্দোলনে। একনায়কদের একটা বড় হাতিয়ার হচ্ছে এই ইন্টারনেট শাটডাউন। তিনি জানান, স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা দেয় কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। এতে বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার ও ফ্রিলান্সাররা উপকৃত হবেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

25 Feb 25 1NOJOR.COM

ভবিষ্যতে কোনো সরকারই ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না: প্রেস সচিব

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ জাতীয় শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন, পিলখানায় ২০০৯ সালে ঘটা নির্মম হত্যাকান্ডকে স্মরণ করতে অন্তবর্তী সরকার এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। শহীদদের পরিবারের পাশে আছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, শহীদদের স্বজনরা একান্ত প্রিয়জনের হত্যার বিচার চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি সুবিচার নিশ্চিত করতে নিজের দায়বদ্ধতা তুলে ধরেন।

25 Feb 25 1NOJOR.COM

পিলখানা হত্যার বিচার পেতে অপেক্ষায় আছেন স্বজনরা: প্রধান উপদেষ্টা

মিরপুরে একটি মার্কেট দখলের চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে বিএনপি নেতা ও শীর্ষ সন্ত্রাসীরাও। এ ঘটনায় বিএনপির রাজনীতির সাথে যুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর ১ স্বাধীন বাংলা মার্কেট নিয়ে এই ঘটনা, সোমবার ১৬ জনকে আসামি করে রোববার হামলার প্রেক্ষিতে মামলা করেন মার্কেটের ম্যানেজার। অভিযোগ, চাঁদা না দেওয়ায় মার্কেট দখলের চেষ্টা চালিয়েছে অভিযুক্তরা। মামলার আসামি হিসেবে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লিটু, ইকবাল হোসেন তিতু, যুবদলের থানা সভাপতি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ এবং শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেনের নামও রয়েছে।

25 Feb 25 1NOJOR.COM

রাজধানীতে মার্কেট দখলে একাট্টা আ.লীগ-বিএনপি ও শীর্ষ সন্ত্রাসী

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানি বুধবার ধার্য করা হয়েছে। আজ শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করা হম। এর আগে সকাল দশটায় প্রধান বিচারপতির বেঞ্চে রিভিউ শুনানি শুরু হয়। আদালতে শুনানির জন্য উপস্থাপন করেছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, জামায়াত নেতার আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন। এরপর আজ তারিখ ধার্য ছিল।

25 Feb 25 1NOJOR.COM

জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ফের বুধবার

জাতিসংঘের সাধারণ পরিষদ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর উপলক্ষে যুদ্ধ বন্ধে দুইটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়েছে। ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন একটি খসড়া প্রস্তাব তৈরি করে, অপরটি যুক্তরাষ্ট্র। এর আগে শুধু ইউক্রেন কর্তৃক খসড়ায় রাশিয়ার পূর্ণমাত্রা আগ্রাসন ও আন্তর্জাতিক স্বীকৃত সীমান্তে টেকসই শান্তির আহ্বান ছিল। এরপর শুক্রবার শান্তির পথ নামে খসড়ায় দ্রুত সংঘাত বন্ধের খসড়া উপস্থাপন করে। এর প্রশংসা করে রাশিয়ার রাষ্ট্রদূত। এর ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন তিনটি সংশোধনী করে সাধারণ পরিষদে উপস্থাপন করলে ঐটাও ভোটে পাস হয়। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদেও খসড়া ভোটাভুটিতে তুলবে।

25 Feb 25 1NOJOR.COM

জাতিসংঘে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিতর্কের পর দুটি প্রস্তাব অনুমোদন

চলতি বছরের ডিসেম্বরে বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন এবং বেশি সংস্কার হলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টার এই বক্তব্য তুলে ধরেন তিনি। জুনে নির্বাচন করার অসুবিধা হিসেবে এপ্রিল থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও বর্ষাকে উল্লেখ করে সর্বোচ্চ সময় মার্চের কথা বলেন। জাতীয় না স্থানীয় নির্বাচন আগে হবে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, এখনো নেওয়া হয়নি বলেছেন প্রেস সচিব।

25 Feb 25 1NOJOR.COM

চলতি বছরের ডিসেম্বরে বা সর্বোচ্চ আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচন, প্রেস সচিব

আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দলের নাম, নেতৃত্ব ও কমিটি ঘোষণা করা হতে পারে। তবে নির্বাচনী প্রতীক প্রকাশ হতে লাগতে পারে আরো সময়। যাত্রার শুরুতে দলটির শীর্ষপদ হবে ছয়টি। কেন্দ্রীয় কমিটির সদস্য হবে ১০০ থেকে ১৫০। আত্মপ্রকাশের দিনেই ঘোষিত হবে এই কমিটি। পরে এই সংখ্যা ৩০০ থেকে ৫০০ জনে উন্নীত হতে পারে। দলটি কাউন্সিলে যেতে দুই বছর সময় নেবে। দলের নামে নাগরিক, ছাত্রজনতা, রেভ্যুলেশন এর মতো শব্দ থাকতে পারে। প্রতীক হিসেবে শাপলা ও কলম নিয়ে সম্ভাব্য আলোচনা চলছে। স্থানীয় নির্বাচনকে লক্ষ্যে রেখে তৃণমূলও গুছিয়ে নিচ্ছে নতুন দল। পদ নিয়ে যে গেঞ্জাম তৈরি হয়েছিল তা মিটানো হয়েছে চারটি থেকে ছয়টি পদ তৈরি করে। কিংস পার্টির কলঙ্কও দেওয়া হচ্ছে দলটিকে!

25 Feb 25 1NOJOR.COM

শতাধিক সদস্যের কমিটি নিয়ে আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল

বিএনপির মিছিলে ও নেতাদের বাড়িতে ২৩ সালে হামলার ঘটনায় হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলীকে প্রধান আসামি করে ৭৫ জনের নামে মামলা হয়েছে। এসপি বাদেও মামলায় আসামি করা হয়েছে আরও ১৮ পুলিশ সদস্যকে। হবিগঞ্জ সদর মডেল থানায় সোমবার মামলাটি করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল। এজাহার থেকে জানা যায়, ২০২৩ এর ১৯ আগস্ট বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এতে মারমুখী হয়ে উঠে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হলে ভুক্তভোগী বাদী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

25 Feb 25 1NOJOR.COM

সাবেক এসপিসহ ৭৫ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পিলখানার বর্বরতা কোনো সেনা সদস্য করে নাই। কোনো ইফ এবং বাট ছাড়াই এই ঘটনা তদানীন্তন বিডিআর এর সদস্যরা ঘটিয়েছে। তিনি আরো বলেন, ইফ এবং বাট আনলে ১৬-১৭ বছর ধরে যারা জেলে আছেন, যারা কনভিক্টেট, সেই বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। তিনি বলেন, আমি এ ঘটনার চাক্ষুষ স্বাক্ষী, এই দিনে আমরা ৫৭ সেনা অফিসার হারিয়েছি, এমনকি কিছু পরিবারের সদস্যদেরও। তিনি বলেন, দোষীরাই শাস্তি পেয়েছে। এখন কমিশন হয়েছে বাহিরের কোনো শক্তি ও রাজনৈতিক শক্তি যুক্ত কিনা সেটার জন্য। তিনি এই সময় সতর্ক করে বলেন, কেবল বিডিআর সদস্যদের গুলিতে অফিসারদের প্রাণ হারানো নিয়ে বিতর্ক হচ্ছে, এটা মঙ্গলজনক হবে না ‌

25 Feb 25 1NOJOR.COM

পিলখানা বর্বরতা কোনো সেনা সদস্য করে নাই, দোষীরা শাস্তি পেয়েছে: সেনাবাহিনী প্রধান

মঙ্গলবার জাতীয় শহিদ সেনা দিবসে আয়োজিত ফটো এক্সিবিশনে সেনাপ্রধান বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাইকে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার। সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি। এর আগে আমি বলেছিলাম ১৮ মাসের মধ্যেই একটা নির্বাচন হবে। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছেন।‌

25 Feb 25 1NOJOR.COM

নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে: সেনাপ্রধান

সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলী ছিলেন বেকার যুবক। ১৮ সালে তাজুল মন্ত্রী হওয়ার পর কসাই মহব্বত আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। সে লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও তদবির বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন ৩০০ কোটি টাকা। ভিন্নমত দমনে টর্চার সেল গড়ে তোলায় এলাকাবাসী তাকে কসাই মহব্বত বলে ডাকে। বিএনপির উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক অভিযোগ করেছেন, তাকে চেয়ারে বসিয়ে কারেন্টের শক দিয়েছে। এছাড়া এখন সে বিপুল জমিজমা, ফ্ল্যাট ও ব্যাবসায়ের মালিক।

25 Feb 25 1NOJOR.COM

বেকার যুবক থেকে ৩০০ কোটি টাকার মালিক ‘কসাই মহব্বত’

ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়েই একমত নন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, যুদ্ধ বন্ধ আমরাও চাই, তবে সেই চুক্তি ভঙ্গুর হলে চলবে না। শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয় বলেও জানান তিনি। এই সময় তিনি নিরাপত্তার গ্যারান্টিও চান। এ নিয়ে একটি কথাও বলেনি ট্রাম্প। তবে দুজনই সম্মত হয়েছেন ইউক্রেনে ইইউ শান্তিরক্ষী বাহিনী থাকবে যুদ্ধ বন্ধের পর। যদিও সীমান্তে নয়, ইউক্রেনের অভ্যন্তরে শান্তি তদারকির জন্য। ইউরোপ ইউক্রেনকে ঋণ দিয়েছে, মার্কিন দিয়েছে অনুদান; ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ৬০ শতাংশ অনুদান দিয়েছে তারা।

25 Feb 25 1NOJOR.COM

ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে একমত নন ম্যাক্রোঁ

নতুন দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা নাহিদ ইসলাম। মঙ্গলবার উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। গতকাল গণঅভ্যুত্থানের উদর থেকে জন্ম নেওয়া নতুন এক দলের আত্মপ্রকাশের তারিখ ঘোষণা করা হয়। ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করতে যাওয়া দলের আহ্বায়ক হতে পারেন নাহিদ ইসলাম। এর ইঙ্গিত স্পষ্টভাবেই তিনি দিয়েছিলেন।

25 Feb 25 1NOJOR.COM

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

গতরাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় কোনো বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের পুস্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। এই সময় সফলতা ব্যর্থতা বিচার করার দায় তিনি সাংবাদিকদের মূল্যায়ন করার উপর ছেড়ে দেন। তিনি বলেন, অভিযানের সর্বশেষ আপনারা আপডেট দেবেন। আমরা ব্যবস্থা নিই, দুই এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশন হওয়ার পর কিন্তু ব্যবস্থা নিয়েছি আমরা।

25 Feb 25 1NOJOR.COM

অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না

বগুড়ার শিবগঞ্জে এক যুবদল নেতার বাড়িতে ককটেল ও পেট্রোল বোমা হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, এই হামলায় নাগরিক ঐক্যের নেতাকর্মীরা জড়িত। নাগরিক ঐক্যের নেতাকর্মীরা বলছেন, দলীয় কোন্দলের জেরে এই হামলা হতে পারে। ছাত্রদল নেতার হামলায় তাদের উপজেলা আহ্বায়ক শহিদুল ইসলাম মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাকে নিয়ে ব্যস্ত তারা। হামলার সঙ্গে তাদের কেউ জড়িত নন। পুলিশ বলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চান না। ভুক্তভোগী যুবদল নেতার নাম রনি মিয়া। তিনি উপজেলা যুবদলের সহ-সভাপতি।

25 Feb 25 1NOJOR.COM

যুবদল নেতার বাড়িতে হামলার অভিযোগ

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলা চলাকালে মৃত তিনজন কর্মকর্তাসহ সবাইকে সুবিধা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর পিএসসির মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়েছিল। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার মূল্যায়ন পরীক্ষার পর এই ৮৫ জনকে চাকরিচ্যুত করে।

25 Feb 25 1NOJOR.COM

৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সহায়তা, মদদদান এবং ইচ্ছাকৃতভাবে অবদান রাখার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বিরুদ্ধে তদন্ত করা উচিত বলে আইসিসিকে আহ্বান জানিয়েছে মার্কিন নাগরিক সমাজ সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ। সংস্থাটি গত ১৯ জানুয়ারি আইসিসির প্রসিকিউটর করিম খানের কাছে ১৭২ পৃষ্ঠার একটি চিঠি জমা দিয়েছে। এতে ১৭.৯ বিলিয়ন ডলারের‌ অস্ত্র হস্তান্তর, গোয়েন্দা তথ্য ভাগাভাগি, লক্ষ্যবস্তু সহায়তা ও কূটনৈতিক সমর্থনের মতো অপরাধ বর্ণনা করা হয়েছে।

25 Feb 25 1NOJOR.COM

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে বাইডেনের বিরুদ্ধে তদন্তের আহ্বান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টানায় তোপের মুখে পড়েন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ কমিশন সালাউদ্দীন মাহমুদ। একুশে এলায়েন্স আয়োজিত কেনমোর মিডল স্কুলের অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ করা হলে তিনি দূত হিসেবে মিনিস্টারকে পাঠান। অনুষ্ঠানে বক্তৃতাকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ এনে কথা বললে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। মঞ্চে থাকা ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহসিনা জিন্নাত রিমির আক্রোশের শিকার হয়ে সালাউদ্দীন মাহমুদ মঞ্চ ত্যাগ করেন। প্রসঙ্গত, তিনি জুলাই শহীদদের স্মরণে নীরবতা পালনের আহ্বান করেছিলেন।

25 Feb 25 1NOJOR.COM

এবার ওয়াশিংটনে আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে দূতাবাস কর্মকর্তা

সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করে দুঃশাসন চালাতে ২০০৫ সাল থেকেই শেখ হাসিনা বিদেশি শত্রুর সাথে হাত মিলিয়ে বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রমূলক প্রাথমিক কাজ বাস্তবায়ন শুরু করেন। আজ সেই নিষ্ঠুর ট্রাজেডির ১৬ বছর পূর্ণ হয়েছে। এই দিনটিকে 'জাতীয় শহীদ সেনা দিবস' হিসেবে ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন নয়টায়। সেনাবাহিনীও শ্রদ্ধাঞ্জলি জানাতে অনুষ্ঠান আয়োজন করেছে। ঐ হত্যাকাণ্ডে ৭৪ জন নিহত হন। ১৬ বছরেও মামলার নিষ্পত্তি হয়নি। তদন্ত প্রক্রিয়া সঠিক ছিল না অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় শেখ হাসিনা ও মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও মন্ত্রীদের সংশ্লিষ্টতার প্রমাণপত্রও তৈরি করা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

25 Feb 25 1NOJOR.COM

হাসিনার ক্ষমতার লোভকে কাজে লাগিয়েছে ‘বিদেশি চক্র’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুইদিন ধরে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবসে শহীদদের কবরস্থানে ফুল দিয়ে তিনি বলেন, এ দিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন। সেনাবাহিনীর শত্রুতা সেদিন ৫৭ জন চৌকষ অফিসারকে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা। বিএনপি মহাসচিব এই দিনটাকে জাতীয় দিবস করাতে অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

25 Feb 25 1NOJOR.COM

হাসিনার নেতৃত্বে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়: ফখরুল

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফরে যাওয়া ডিলিগেশনে জাতীয় নাগরিক কমিটির কেউ প্রতিনিধিত্ব করছে না বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র শামান্তা শারমিন। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি কোনো আমন্ত্রণপত্র পায়নি। তবে ২১ সদস্যের প্রতিনিধি দলে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সমন্বয়ক আলী আহসান জুনায়েদ, রাফি সালমান রিফাত ও মুখপাত্র রিয়াজ হোসেন আবদুল মঈন খানের নেতৃত্বে যাচ্ছেন। একে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগ হিসেবে অবগত করেছে জাতীয় নাগরিক কমিটি।

25 Feb 25 1NOJOR.COM

‘চীন সফরে জাতীয় নাগরিক কমিটির কেউ প্রতিনিধিত্ব করছেন না’

ওমানের রাজধানী মাস্কটে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের‌ সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্তবর্তী সরকারের নেতাদের কিছু দাবি হাস্যকর। এক জনসভায় তিনি বলেন, বাংলাদেশ একইসময়ে অভ্যন্তরীণ ঘটনার জন্য কেউ না কেউ ভারতকে দায়ী করছে, একে হাস্যকর বলে তিনি বলেন, আবার ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার কথাও বলা হচ্ছে। তিনি বলেন, নয়াদিল্লির সাথে ঢাকা কেমন সম্পর্ক চায় এটা ঢাকাকেই ঠিক করতে হবে। একাত্তর প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়েছে ভারত। এ সময় সাম্প্রদায়িক হামলাকে উদ্বেগজনক বলেছে জয়শঙ্কর।

25 Feb 25 1NOJOR.COM

সবকিছুর জন্য ভারতকে দায়ী করা এবং সঙ্গে সম্পর্ক ভালো চাওয়া হাস্যকর: জয়শঙ্কর

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৯১ সালে কোতোয়ালি থেকে প্রথম সাংসদ হয়েছিলেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র জীবন শেষে ভাসানীর শ্রমিক রাজনীতিতে যুক্ত ছিলেন। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে ১৯৮১ সালে যোগ দেন তিনি।

25 Feb 25 1NOJOR.COM

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আর নেই

ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা। মঙ্গলবার সাতসকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। কাছাকাছি অঞ্চল হওয়ায় ঢাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। লাইভ মিন্টের খবরে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর এবং ভূপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। হিন্দুস্তান টইম বলছে, সকাল ৬টা ১০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত এতে ক্ষয়ক্ষতির খবর শোনা যায়নি। ভারতের হিমাচলেও একইদিনে ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

25 Feb 25 1NOJOR.COM

সাতসকালে কলকাতা-ওড়িশায় ভূমিকম্প, অনুভূত হলো ঢাকাতেও

ইসরাইলের অর্থমন্ত্রী বেজাজেল স্মোটরিচ বলেছেন, নতুন সেনাপ্রধানের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকা দখল করতে প্রস্তুত। স্মোটরিচ বলেন, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিহীন অবস্থায় লেবাননের হিজবুল্লাহ অবস্থান করছে, লেবানন সরকার ও সিরিয়ার স্থল সরবরাহ পথ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তাদের। তাদের নেতৃত্ব ধ্বংস করা হয়েছে। এই সময় নিষ্ঠুর আক্রমণের হুঁশিয়ার দিয়ে তিনি গর্বের সাথে স্বীকার করেন, হাজার হাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।

25 Feb 25 1NOJOR.COM

ট্রাম্প প্রশাসনের সহায়তায় গাজা দখল করতে প্রস্তুত ইসরাইল: স্মোটরিচ

অবৈধ আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠানো ও বৈধ শরণার্থীদের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে পাকিস্তানের উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি সরকারগুলো। তারা ধারণা করছে, এতে তালেবান সরকারের অত্যাচারের শিকার হতে পারে শরণার্থী আফগানরা। এদিকে শেহবাজ সরকার বলছে, অন্যদেশে যাওয়ার চুক্তি যাদের আছে তারা অন্যদেশে চলে যাবে, বাকিদের আফগানিস্তানে ফেরত পাঠানো হবে। পূর্ব নোটিশ ব্যাতিরেকে শরণার্থীদের গ্রেফতার করার অভিযোগও উঠেছে শেহবাজ সরকারের বিরুদ্ধে। এই ঘটনাগুলোতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা গভীর উদ্বেগ জানিয়েছে।

25 Feb 25 1NOJOR.COM

আফগান শরণার্থীদের গ্রেফতার করছে পাকিস্তান, জাতিসংঘের উদ্বেগ

সুনামগঞ্জে নবগঠিত দিরাই উপজেলা ও পৌর বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। আমির আলিকে আহ্বায়ক করে উপজেলা কমিটি গঠন করাতে সোমবার রাতে বিক্ষোভ সমাবেশ করেছে সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী ও বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য তাহির রায়হান পাবেল চৌধুরীর সমর্থকরা। এই দুই নেতা ছাড়াও বিক্ষোভে উপজেলা কমিটির সাবেক শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, যারা ত্যাগতিতিক্ষা করে ১৭ বছর হাল ধরে আছে তাদেরকে বঞ্ছিত করা হয়েছে।

25 Feb 25 1NOJOR.COM

দিরাইয়ে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা বিএনপির রয়েছে। আমরা ১৭ বছর ধরে সংগ্রাম করলেও একদলের ১৯৭১ সাল থেকে সব ইতিহাস আমরা জানি বলে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, তারা রাস্তাঘাটে এমন নাচানাচি করছে, মনে হয় সবই তারা। এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অমানবিক জুলুমের শিকার হয়েছেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য।

25 Feb 25 1NOJOR.COM

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে

সরকারের শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, সব সড়ক দুর্ঘটনার জন্য চালক ও হেলপার দায়ী নয়। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনার জন্য সড়ক অবকাঠামো, গাড়ি, পথচারী ও চালকও দায়ী থাকে। বিচারক ছাড়া চালককে দোষী সাব্যস্ত করা যাবে না, দোষী হলে তদন্ত ও বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে। দুর্ঘটনা স্থলে চালককে দোষী বা গ্রেফতার করারও বিরোধিতা করেন তিনি। এই সময় রাজেকুজ্জামান রতন বলেন, গাড়ির চাকা ঘুরলে মালিক টাকা পায়, চে চাকা ঘুরায় তার দায়িত্বও মালিককে নিতে হবে।

25 Feb 25 1NOJOR.COM

সড়কে সব দুর্ঘটনার জন্য গাড়ি চালক-হেলপার দায়ী নয়

ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। সোমবার রাত সাড়ে ১১টায় বুয়েটের শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্যের পাদদেশ পর্যন্ত মিছিল করে সমাবেশে জেমির গ্রেফতার ও ফাঁসি দাবি করা হয়। আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বলেন, আজ (সোমবার) হাইকোর্টে শুনানি চলাকালে জানতে পেরেছি জেমি পালিয়েছে। ৫ আগস্ট পর পালালেও এতোদিন গোপন রাখা হয়েছে, এর দায় রাষ্ট্র এড়াতে পারে না। তিনি অভিযোগ করেন, সরকারের ঊর্ধ্বতনরা তথ্য লুকিয়ে রেখেছিল।

25 Feb 25 1NOJOR.COM

আবরার হত্যার ফাঁসির আসামি পালানোর খবরে মধ্যরাতে উত্তাল বুয়েট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিমের ওপর সোমবার রাতে শিল্প ও কুটির মেলায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলা চালিয়েছে। এতে তারা গুরুতরভাবে আক্রান্ত হয় ও লাঞ্চিত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এখন তারা চিকিৎসাধীন। এই ঘটনায় ছাত্র আন্দোলনের নেতারা দোষীদের গ্রেফতার দাবিসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গাইবান্ধা থানার ওসি তদন্ত শুরু করেছেন বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

25 Feb 25 1NOJOR.COM

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা

জাতীয় সেনা দিবসে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার বিডিআরের ৫৭ জন চৌকষ সেনা কর্মকর্তার স্মরণে আজ ঢাকাসহ সারাদেশে দোয়া ও আলোচনা মাহফিল করবে বিএনপি। এছাড়া সেনাদের কবরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে রুহুল কবির রিজভী জানিয়েছেন, তৎকালীন শেখ হাসিনার সরকার ও আন্তর্জাতিক চক্রান্তে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের হত্যাকাণ্ড ঘটে। তিনি জানান, এখনো এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। জানা গেছে, তৎকালীন ক্ষমতাসীন দল ও আন্তর্জাতিক প্রভুদের সংশ্লিষ্ট থাকায় বহু আলামত ধ্বংস করা হয়েছে।

25 Feb 25 1NOJOR.COM

সেনাদের কবরে বিএনপির শ্রদ্ধা, দেশব্যাপী করবে দোয়া

রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওরের খামারে ৫ শতাধিক ডিমওয়ালা হাঁস বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। তাহিরপুরের এক গ্রামের চরে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারি মন্দিয়াতা গ্রামের সিরাজ মিয়ার ছেলে সুজন মিয়া। স্থানীয়রা জানান, রাতভর হাঁসের খামার পাহারা দেওয়ার পর সকাল দশটায় বাড়ি ফিরেন সুজন মিয়া, দুপুর বারোটার দিকে ফিরে এসে দেখেন পাঁচ শতাধিক হাঁস মরে পড়ে আছে! সুজনের ধারণা গ্রামের যে তিন ব্যক্তি বিষ প্রয়োগে প্রায়ই অতিথি পাখি শিকার করেন, তাদের বিষে এমন হতে পারে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনা অবগত নন বলে জানিয়েছেন।

25 Feb 25 1NOJOR.COM

টাঙ্গুয়ার হাওড়ে বিষ প্রয়োগে ৫ শতাধিক হাঁস নিধনের অভিযোগ

কুয়েটে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত কমিটির সময় বৃদ্ধি করা হয়েছে। সোমবার রাতে তদন্ত কমিটির সভাপতি প্রফেসর ড. এমএমএ হাসেম জানিয়েছেন, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক চার সদস্যের এক কমিটি গঠন করে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন ভবন তালা মারা থাকায় তদন্ত কার্যক্রম অসম্পূর্ণ থেকে যায়। এতে সিন্ডিকেট সভাপতির কাছে সময় চেয়ে আরো সাতদিন সময় অতিরিক্ত মঞ্জুর করা হয়েছে।

25 Feb 25 1NOJOR.COM

কুয়েট সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির সময় বৃদ্ধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম শাখার নেতারা সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে অবস্থার উন্নতি না হলে দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছে মিট দ্য প্রেস অনুষ্ঠানে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্রজনতা বাংলাদেশকে নতুন দিগন্তে এগিয়ে নিয়েছে উল্লেখ করে বলা হয়, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সংবিধান পুনর্গঠনে তাদের সংগঠন সরকারকে সহযোগিতা করবে। রাষ্ট্রের সার্বিক কল্যাণে পাশে থাকবে।

25 Feb 25 1NOJOR.COM

আইনশৃঙ্খলা ২৪ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে না আনলে দুর্বার আন্দোলন

ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারী শিক্ষার্থীদের নামাজের জন্য নির্দিষ্ট স্থান উদ্বোধন করা হয়েছে। ছেলেদের নামাজের কার্পেট পরিবর্তন ও ওজখানার সংস্কার করা হয়েছে। ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এই কাজ সহজ ছিল না উল্লেখ করে বলেন, ইসলামবিদ্বেষীদের বিষ দাঁত মুসলিম নারী শিক্ষার্থীদের আক্রান্ত করেছে, যারা এই মহৎ উদ্যোগ নিয়েছিল তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে অনলাইনে হয়রানি করা হয়েছিল। এখন বিশ্ববিদ্যালয়ে ইসলামবিদ্বেষ ও হয়রানির কোনো জায়গা হবে না বলে জানান তিনি। ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার না হওয়ার প্রতি প্রতিশ্রুতি উচ্চারণ করেন ছাত্রশিবিরের ঢাবি সাবেক সভাপতি সাদিক কায়েম।

25 Feb 25 1NOJOR.COM

টিএসসিতে নারীদের নামাজখানা প্রতিষ্ঠা সহজ ছিল না, সাদিক কায়েম

কুয়েট উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ফৌজদারি অপরাধ। গণঅভ্যুত্থানের পর দেশবরেণ্য শিক্ষাবিদদের বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ দিয়ে নজির স্থাপন করেছে সরকার। অভ্যুত্থানের চেতনা ধারণ ও বাস্তবায়নে কাজ করা এই উপাচার্যদের উপর হামলাকে ফ্যাসিস্ট ও তার মিত্রদের পুনর্বাসন করার শামিল বলে উল্লেখ করেছেন জাবি উপাচার্য। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

25 Feb 25 1NOJOR.COM

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত: জাবি উপাচার্যের নিন্দা

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।