Web Analytics

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেছেন, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আগামী জুনেই প্রকাশ পাবে। রোজার পর মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের ঘরে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রোজা এবং রোজা ছাড়াও যেন দ্রব্যমূল্য স্বাভাবিক থাকে আমরা সেজন্য নিরলসভাবে চেষ্টা করে সরবরাহ নিশ্চিত করেছি। কালোবাজারির বিরুদ্ধে সরকার শক্ত অবস্থান নিবে বলেও জানান তিনি। মূল্যস্ফীতি ১ শতাংশ কমেছে, আরো কমানোর চেষ্টা হচ্ছে বলে অবগত করেন তিনি। ট্রাম্পের অনুদান প্রসঙ্গে বলেছেন, দেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে এমন টাকা যেন না আসতে পারে এটা দেখবেন।

26 Feb 25 1NOJOR.COM

২০২৫-২৬ অর্থবছরের বাজেট জুন মাসেই দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

নিউজ সোর্স

২০২৫-২৬ অর্থবছরের বাজেট জুন মাসেই দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেছেন, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আগামী জুনেই পেশ করা হবে। রোজার পর মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের ঘরে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।