Web Analytics

বিএনপির মিছিলে ও নেতাদের বাড়িতে ২৩ সালে হামলার ঘটনায় হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলীকে প্রধান আসামি করে ৭৫ জনের নামে মামলা হয়েছে। এসপি বাদেও মামলায় আসামি করা হয়েছে আরও ১৮ পুলিশ সদস্যকে। হবিগঞ্জ সদর মডেল থানায় সোমবার মামলাটি করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল। এজাহার থেকে জানা যায়, ২০২৩ এর ১৯ আগস্ট বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এতে মারমুখী হয়ে উঠে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হলে ভুক্তভোগী বাদী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

25 Feb 25 1NOJOR.COM

সাবেক এসপিসহ ৭৫ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

নিউজ সোর্স

সাবেক এসপিসহ ৭৫ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলীকে প্রধান আসামি করে ৭৫ জনের নামে মামলা হয়েছে। এসপি বাদেও মামলায় আসামি করা হয়েছে আরও ১৮ পুলিশ সদস্যকেও। হবিগঞ্জ সদর মডেল থানায় সোমবার মামলাটি করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।