Web Analytics

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেছেন, বিশ্বের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না। আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। কারণ, আমরা ৫২ থেকে ৫৩ বছর ধরে প্রতিবছর ঋণ করে করে আমাদের বাজেট বড় হয়েছে। সেই ঋণের কিস্তি দেওয়া এবং এর সুদ দেওয়া বিরাট বোঝা হয়ে গেছে। অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোর দিকে জোর দিয়ে তিনি বলেন, আমরা অটোমেশিনের দিকে যাচ্ছি। ১ কোটি ১২ লাখ টিআইএনধারীর মধ্যে রিটার্ন দেয় ৪০ লাখ, তার মধ্যে ২৫ থেকে ২৬ লাখই খুব একটা ট্যাক্স দেয় না, বাকিদেরকে আমরা চেইজ করতে পারছি না। এক্ষেত্রে চাপ তৈরি করে আদায়ে মনোযোগ দিচ্ছেন বলে জানান তিনি।

25 Feb 25 1NOJOR.COM

ঋণের কিস্তি ও সুদ বোঝা হয়ে গেছে: এনবিআর চেয়ারম্যান

নিউজ সোর্স

ঋণের কিস্তি ও সুদ বোঝা হয়ে গেছে: এনবিআর চেয়ারম্যান

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান বলেছেন, বিশ্বের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না। এটা কিন্তু সত্য কথা। আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। কারণ, আমরা ৫২ থেকে ৫৩ বছর ধরে প্রতিবছর ঋণ করে করে আমাদের বাজেট বড় হয়েছে। সেই ঋণের কিস্তি দেওয়া এবং এর সুদ দেওয়া বিরাট বোঝা হয়ে গেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।