জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে সরকারকে। পবিত্র রমজানেও বাংলাদেশের বর্ডারে মুসলমানরা গুলির আতঙ্কে আছেন। কখন যে ভারতের গুলি বাংলাদেশে মুসলমানদের বুকে এসে পড়ে। তিনি বলেন, অতীতের সরকারগুলো নতজানু পররাষ্ট্রনীতি কারণে এসব সম্ভব হয়েছে। আশা করি বর্তমান সরকার তার মেরুদণ্ড শক্ত করে সঠিকভাবে মোকাবেলা করবে। এছাড়া সরকারকে পবিত্র মাহে রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী ন্যায্যমূল্যে জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে: ডা. তাহের
বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা বা অন্যান্য কারণে দলীয় নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা চার হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, আইন উপদেষ্টার সভাপতিত্বে গঠিত কমিটি ছয়টি সভায় এ সুপারিশ করেছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি।
৪ হাজার ৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ
যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র ভারতসহ অন্যান্য দেশের আরোপ করা শুল্কের কঠোর সমালোচনা করে পালটা সমশুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ এপ্রিল থেকে পালটা শুল্ক কার্যকর করার ঘোষণা দেন। ভারতের উদাহরণ দিয়ে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের গাড়ির ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই অযৌক্তিক বাণিজ্যনীতির মোকাবিলা করতে হবে। এতে দ্রব্যমূল্য বেড়ে গেলেও যুক্তরাষ্ট্রের অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। এক্ষেত্রে চীন, ভারত, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন শুল্কের আওতায় পড়তে পারে।
ভারতের মতো অযৌক্তিক শুল্ক আরোপ করা রাষ্ট্রগুলোতে ২ এপ্রিল থেকে ট্রাম্পের সমশুল্ক কার্যকরের ঘোষণা
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক রাইট টু ফ্রিডমের প্রতিনিধিরা জুলাই গণহত্যা, ১৫ বছরে গুম-খুন এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে যতটা সম্ভব তাদের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন প্রতিনিধিরা প্রত্যাশা করেন বাংলাদেশ সরকারের উচিত এর সঠিক বিচার করা। যাতে ভবিষ্যতে এমন অপরাধ আর সংঘটিত না হয়। প্রসিকিউটর আরো জানিয়েছেন, পিঠ ঠেকিয়ে গাজীপুরে গুলি করা আকরামকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন অনুমতি চেয়েছেন।
জুলাই গণহত্যা ও বিগত পনের বছরের গুম-খুন বিষয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রতিনিধিরা
বুধবারখাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭ হাজার ২৫০ টান চালের দুটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন এবং ভারত থেকে ১১ হাজার টন চাল কেনা হয়েছে। জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভারত-পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার টন চাল
লেবাননে যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে লেবাননে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। শর্তে বলা হয়েছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে, ইসরায়েল সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্ম পরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে। এর আগে গত বছর ৮ আগস্ট দূতাবাস লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেওয়ার পর নিষেধাজ্ঞা দেওয়া হয়। লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে দেশটি থেকে গত বছর ২১ অক্টোবর থেকে চলতি বছর পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়।
এখন থেকে লেবাননে যেতে বাংলাদেশি কর্মীদের বাধা নেই
বুধবার দুপুরে ঢাবি কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে করা রেলপথ অবরোধ দেড় ঘণ্টা পর প্রত্যাহার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দফা দাবি আদায়ের ঘোষণা দিয়ে রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেন। শিক্ষার্থীদের দাবি হলো, রাবি, চবি, জাবি, জবি, ৭ কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদরাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ক্ষমতাবিকেন্দ্রীকরণ করে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ গঠনের জন্য দ্রুত সময়ের মধ্যে একটি রুপরেখা প্রণয়ন করতে হবে।
দেড় ঘণ্টা পর রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার
ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের বর্বরোচিত আচরণের বিষয়ে সৌদি আরবে মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করেছে ওআইসি। এতে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার জেদ্দার উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরদিন ৭ মার্চ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা। জানা গেছে, বৈঠক শেষে ফিরবেন ৮ মার্চ।
ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে, এটা সত্যি। তবে জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। দাম আরও কমানোর চেষ্টা করছে সরকার। বেকারত্ব বেড়েছে জানিয়ে বলা হয়, আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়। বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। উপদেষ্টা বলেন, বেকারত্ব কমিয়ে আনতে বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনা দেওয়া হচ্ছে।
জিনিসপত্রের দাম আরও কমানোর চেষ্টা হচ্ছে: অর্থ উপদেষ্টা
বুধবার ডিএমপির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান, সোমবার রাত হতে মঙ্গলবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই ধাপে পুলিশের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। এছাড়া ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন অপরাধে ব্যবহৃত দেশীয় অস্ত্র, পাঁচটি মোবাইল ফোন, নগদ আট হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে চার কেজি ৯৩৪ গ্রাম গাঁজা, ৩২৩৬ পিস ইয়াবা ও পাঁচ বোতল বিদেশি মদ।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৭৮ মামলা, গ্রেপ্তার ১৮১
মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি তল্লাশির সময় ডাকাত সন্দেহে ২ জনকে অবরুদ্ধ করে গণপিটুনি দেওয়া হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ১ জন কৌশলে পালিয়ে যায়। ঘটনা জানার পর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পীরগঞ্জ থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন। আটককৃত ব্যক্তিরা হলেন: মাজহারুল ইসলাম হীরা প্রধান (৪০) ও শাকিল মিয়া (৩২)। মঙ্গলবার রাতে এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
ডিবি পরিচয়ে বাড়ি তল্লাশির চেষ্টা, ডাকাত সন্দেহে গণপিটুনি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে নতুন করে আজ ২২ জনসহ গত ২৬ দিনে ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগর পুলিশ ৪৭৪ জন ও জেলা পুলিশ ১৬৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সবাই স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের নেতাকর্মী। উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার পর ৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে এই অভিযান আরম্ভ হয়।
ডেভিল হান্ট: গাজীপুরে ২৬ দিনে গ্রেফতার ৬৪১
দুদক কর্মকর্তা-কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযানের নামে প্রতারণার বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, এক শ্রেণির প্রতারকচক্র দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বাসভবনে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং অর্থ দাবি করছে। তিনি সতর্কতার জন্য বলেন, দুদকের কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনী ও পরিচয়পত্র নিয়ে বিধিবদ্ধ নিয়ম অনুসারে অভিযান পরিচালন করে থাকে।
ভূয়া দুর্নীতিবিরোধী তল্লাশির বিষয়ে সতর্কবার্তা
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পর্যালোচনা ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। বুধবার ঢাকায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন তিনি। আলোচনার মূল বিষয় ছিল পররাষ্ট্রনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
দুর্নীতি ও ব্যবস্থাপনার দোষে বন্ধ হয়েছে বেক্সিমকোর ১৪টি প্রতিষ্ঠান। এর দায় সরকারের ঘাড়ে নেওয়া ঠিক হবে না। সরকার টাকা দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখলে জনগণের টাকা ব্যয় হবে। এ টাকা অন্য খাতে ব্যয় করতে হয়। বিশেষ করে দেশের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার খাতে ব্যয় বেশি করতে হয়। তিনি আরও বলেন, বেক্সিমকোর বিষয়টি ছিল চ্যালেঞ্জ। বরং সরকার দায়িত্ব নিয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধের চেষ্টা করা হচ্ছে। গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে বলেছেন, প্রণোদনা দেওয়া হচ্ছে।
দুর্নীতি ও ব্যবস্থাপনার দোষে বন্ধ হয়েছে বেক্সিমকো: অর্থ উপদেষ্টা
সাতকানিয়ায় সালিশের নামে ডেকে নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রেফতারের ভয়ে পুরুষশূন্য এলাকা। জামায়াত কর্মী নেজাম উদ্দিন ও আবু ছালেক হত্যার ঘটনায় বুধবার রাত পর্যন্ত মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নির্দেশে তার ভাই মমতাজের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে জামায়াতের দুই কর্মীকে ডেকে নিয়ে পরিকল্পিত ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আইয়ুব আলী।
আওয়ামী লীগ সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশে সাতকানিয়ায় গণপিটুনি: উপজেলা জামায়াত
বুধবার রাতে বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড অফিসের পাশে অভিযান চালিয়ে ৪২ পিস বেহুন্দী জাল, ১৮ পিস চরঘেরা দুয়ারী জাল, ৩ পিস মশারি নেট জব্দ করা হয়। পরে বিষখালী নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস কারা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য বিভাগ ও পাথরঘাটা কোস্টগার্ড অভিযান পরিচালনা করে জব্দ করেন। তবে কাউকে আটক করতে পারেননি তারা। এসব অবৈধ জালের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। অবৈধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাথরঘাটায় ৩০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
বুধবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিতে গড়িমসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলাকারী ছাত্রলীগকে পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাহিদ হাসান ইমন বলেন, আমরা দেখতে পাচ্ছি প্রশাসন জেনে বা না জেনে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করছে। ছাত্রলীগের হামলাকারী এবং অবাঞ্ছিতরা এখনো কিভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে? তিনি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান স্যারকে হুঁশিয়ারি করে বলেন, আপনি যদি ছাত্রলীগকে এভাবে পুনর্বাসিত করতে থাকেন তাহলে আপনার চেয়ারটা বেশিদিন থাকবে না, আমরা আপনাকে টেনে-হিঁচড়ে নামাব। এই সময় তারা দ্রুত বিচারের দাবি জানান।
জাবিতে গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার নিশ্চিতে গড়িমসির প্রতিবাদে মানববন্ধন
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট করা সম্ভব। সেটার সুযোগ কেন হাতছাড়া করব? যদি স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফিল্ড টেস্ট না করেই তড়িঘড়ি করে হঠকারিতার মতো জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হয় সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রস্তাবনা অনুযায়ী হয়েছে কিনা, পরিবর্তনের প্রপোজাল প্রয়োগযোগ্য কিনা সেটা টেস্ট করতে হবে। তার আগে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবেই মেনে নেব না
কুমিল্লার দেবিদ্বারে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ বিএনপি নেতা আব্দুস সামাদের মরদেহ দাফন করা হয়েছে। তার জানাজায় অংশ নেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি শহীদ সামাদের মরদেহ কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যান। হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের উন্নয়নের জন্য গুলির সামনে তারা বুক পেতে দিয়েছিলেন, তাদের সন্তানের একটা ভালো ভবিষ্যতের জন্য। এটাকে গড়ার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে। শহীদ সামাদ পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ সাত মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শহীদ হয়েছেন।
জুলাইয়ের শহীদ বিএনপি নেতা সামাদের জানাজায় অংশগ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করেছেন। তিনি বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। হাসিনা সরকার ছাত্র আন্দোলনকে ‘নৃশংসভাবে দমনে’ মানবাধিকার লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, দেশ এখন একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন এক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অবদান’ রাখবে।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন
বুধবার বেলা ১১টায় সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন। তারা ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন। উইলিয়াম বি মাইলাম ১৯৯ থেকে ১৯৯৩ পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। জন ড্যানিলোভিজ ২০০৭ এবং ২০০৮ সালে ঢাকায় বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক ২ মার্কিন রাষ্ট্রদূত
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে অগ্রাধিকার। এর মধ্য দিয়েই কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। নাহিদ বলেন, ‘একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। দলটির নেতারা বলেন, ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক ঘোষণার মধ্য দিয়ে আগের রাজতন্ত্র বিলোপ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
দ্বিতীয় রিপাবলিকের মধ্য দিয়েই আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব: নাহিদ ইসলাম
পুঁজিবাজারে গত ১৬ বছরের অনিয়ম, দুর্নীতি ও কারসাজি খতিয়ে দেখতে জিয়া ইউ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ২ সেপ্টেম্বর এই কমিটি গঠন করা হয়। কমিটিকে ৬০ দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। বেধে দেওয়া সময় পেরিয়ে গেলেও এখনও সর্বাধিক আলোচিত অনিয়ম ও পুকুরচুরিগুলো নিয়ে তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। বিশেষ করে বেক্সিমকো সুকুক বন্ডের তদন্ত রিপোর্ট জমা নিয়ে তদন্ত কমিটির কালক্ষেপণ পরিলক্ষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে এই কমিটির অন্যতম এক সদস্যের প্রতিষ্ঠান সুকুক বন্ডের বিনিয়োগকারী, এমতাবস্থায় সঠিক তদন্ত হওয়া নিয়ে বেড়েছে জটিলতা।
বেক্সিমকো সুকুক বন্ডের তদন্ত প্রতিবেদন জমা নিয়ে গড়িমসি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনা ‘যত দ্রুত সম্ভব’ শুরু করতে ইউক্রেন প্রস্তুত। তিনি জানান রাশিয়াও শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে। দ্বিতীয় মেয়াদে কংগ্রেসে প্রথম ভাষণে ট্রাম্প একটি চিঠি পড়িয়ে শোনান। এসময় তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে গুরুত্বপূর্ণ এই চিঠি এসেছে। এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি। ক্রেমলিনের মুখপাত্র ট্রাম্পের মন্তব্যকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন এবং মনে করিয়ে দেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসা নিয়ে ইউক্রেন সরকারের একটি নিষেধাজ্ঞা রয়েছে। জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়েরম্যাক ‘শান্তি চাইলে প্রতিদিনকার হামলার বন্ধের’ জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি শান্তি আলোচনার বার্তা দিয়ে চিঠি দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে, ট্রাম্প এতে প্রশংসা করেন জেলেনস্কির
বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, আব্দুল মালেকের বিরুদ্ধে দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করা ও অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগের তদন্ত চলছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং আসামির মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কিনা- তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসামির আয়কর নথি জব্দ করা আবশ্যক।
পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলীর আয়কর নথি জব্দ
বুধবার সকালে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ জানান, গত ছয় মাসে অভিযান চালিয়ে ৩১ আগ্নেয়াস্ত্র, তিনটি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড গুলি, ১০ রাউন্ড ব্লাঙ্ক গোলা, তিনটি সাউন্ড গ্রেনেড, ১২টি ককটেল, ৪৩টি হাত বোমা জব্দ করেছে কোস্টগার্ড। সাথে ৭০ জন ডাকাতকেও আটক করেছে। তিনি বলেন, সুনীল অর্থনীতির সম্পদ গড়ে তুলতে ও উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪৪ কোটি টাকা ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়েছে।
৬ মাসে ৩১ আগ্নেয়াস্ত্র, ৫৫ বোমাসহ ৭০ ডাকাতকে আটক করল কোস্টগার্ড
সারজিস আলমের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা আমির খসরু বলেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন, নির্বাচনি ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার সুযোগ নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার হাসিনাসহ আওয়ামী স্বৈরাচারী সরকারের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি বলেন, নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে- এমন মনোভাব শেখ হাসিনার স্বৈরাচারকে মনে করিয়ে দেয়। খসরু আরো বলেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে, সাহায্য করা ভুলে গেছে সরকার।
হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমির খসরু
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, গণবিরোধী কিছু উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে শিক্ষকদের দিকে দৃষ্টি দিতে দিচ্ছেন না। তিনি বলেন, এই নন এমপিও শিক্ষকরা পেটের ক্ষুধা নিবারণের জন্য যে দাবি তুলেছে এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করেনি সরকার। এটাতো আবু সাঈদের, মুগ্ধের, আহনাফের রক্তঝড়া সরকার। রিজভী বলেন, সমাজকে যারা নির্মাণ করবেন, ছাত্রদেরকে যারা গড়ে তুলবেন তারা রাস্তায় দাঁড়িয়ে তাদের আহারের জন্য, কোনো রকমে মানুষ হিসেবে বেঁচে থাকার দাবি করছেন। অথচ সরকারের নজর নেই। এর আগে ২৩ ফেব্রুয়ারি থেকে এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা।
কিছু উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে শিক্ষকদের দিকে দৃষ্টি দিতে দিচ্ছেন না: রিজভী
গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে কায়রোতে অনুষ্ঠিত আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাবের বিরোধিতা করেছে হোয়াইট হাউস। ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে জানান, বর্তমান প্রস্তাবটি গাজার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে না। গাজা এখন বসবাসের অনুপযোগী, এবং ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত অস্ত্রে আচ্ছাদিত একটি অঞ্চলে মানবিকভাবে জীবন যাপন সম্ভব নয়। তিনি আরও বলেন, ট্রাম্প গাজাকে হামাস মুক্ত রেখে পুনর্গঠনের পরিকল্পনায় অবিচল রয়েছেন। আমরা এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আরও আলোচনা করতে প্রস্তুত। এর আগে আরব সম্মেলনে ফিলিস্তিনিদের গাজা থেকে বাস্তুচ্যুত না করেই পুনর্গঠন সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
গাজা পুনর্গঠনে আরব নেতাদের পরিকল্পনা প্রত্যাখ্যান হোয়াইট হাউসের
৭ মার্চ রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। রুশ পররাষ্ট্র মন্ত্রীসহ রাশিয়ার অন্যান্য শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ করার জন্য ভারতীয় রপ্তানি বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। এর পাশাপশি অতিরিক্ত পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ভারতে রাশিয়ার জ্বালানি সরবরাহ বজায় রাখা ও ইউক্রেন নিয়েও আলোচনা হতে পারে। এর আগে জো বাইডেন আমলে রাশিয়া ইস্যুতে বেশ বিপাকে পড়েছিল ভারত।
ট্রাম্পের রুশ প্রীতিতে লাভ খুঁজছে ভারত
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সবকিছু ইতিবাচকভাবে করতে হবে এবং কাজগুলো সম্পন্ন করতে হবে। কোনো অজুহাত দেওয়া চলবে না। আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা শ্রমিকদের বীমা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উপরও জোর দেন।
শ্রম আইন সংস্কারে অজুহাত দেওয়া চলবে না: প্রধান উপদেষ্টা
বুধবার বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য সাহায্য করার জন্য সবাইকে উৎসাহিত করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। এতে বলা হয়, বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারিত বিশেষ বিজ্ঞপ্তির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা হলো। bdr-commission.org। প্রসঙ্গত, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ৭৪ জন সেনা নিহত হন। যার সাথে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে বিভিন্ন জনের অভিযোগ উঠেছে।
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তথ্য দিতে গণবিজ্ঞপ্তি
বিদায়ী বক্তব্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, একই কারিকুলামে পড়াশুনা করিয়ে সরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইবতেদায়ী শিক্ষকদের চরম বৈষম্য ছিল। সেই বৈষম্য নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১ হাজার ৫১৯ ইবতেদায়ী মাদ্রাসার ৬ হাজারের বেশি শিক্ষকের ভাগ্য খুলছে। মন্ত্রণালয়ের সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত নভেম্বর-ডিসেম্বর মাস থেকে ইবতেদায়ী শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য কাজ করছিল। সেই কাজের ফাইলে বিদায়ী সময়ে সই করেছেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এবার প্রধান উপদেষ্টার অনুমোদন পেলেই মে মাসের মধ্যে শিক্ষকরা বেতন ভাতা পাবেন।
দীর্ঘ চল্লিশ বছর প্রতীক্ষার পর এমপিওভুক্ত হতে যাচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা
বুধবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পবিত্র রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্য নিশ্চিতে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। এ সময় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ২৪ হাজার টাকা। আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে অন্যদের সতর্ক করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের একদল সদস্য উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম।
বেশি দামে সয়াবিন তেল বিক্রি, জরিমানা ১০ হাজার
কিশোরগঞ্জ ইটনার হাওরে জলমহাল থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে পলো শিকারিদের বিরুদ্ধে। জলমহালের ইজারাদার রনজিৎ চন্দ্র দাসের অভিযোগ, এতে তার কোটি টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, মদন ও খালিয়াজুরী এলাকা থেকে ৬০০ থেকে ৭০০ লোক পলো ও লাঠিসোটা নিয়ে দৈলং আফানিয়া জলমহালে নেমে পড়ে। এ সময় জলমহালের লোকজন তাদের বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। মেরে ফেলার ভয়ভীতি দেখানো হয়। ইজারাদার বলেন, মৎস্যজীবী সমবায় সমিতির কাছ থেকে ইজারা নিয়ে প্রায় তিন কোটি ২৫ লাখ টাকা খরচ করে মাছের অভয়াশ্রম তৈরি করেছি। আমাদের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে সব মাছ লুট করে নিয়ে গেছে ওরা। প্রশাসন বলেছে বলেছে, অভিযোগ জানালে ব্যবস্থা নেবে।
হাওরে জলমহাল থেকে মাছ লুট
বুধবার ডিএনসিসির ৬টি খালের খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে রিজওয়ানা হাসান বলেন, একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণে আমাদেরকে ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে। এজন্য খাল খনন কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে ৬টি খাল খননের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আরও ১৩টিসহ মোট ১৯ খাল খননের কার্যক্রম এ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে। উপদেষ্টা বলেন, এরপর খালের পাড়ে দৃষ্টিনন্দন ফুলের চারা এবং ফল ও পাখিদের খাওয়ার উপযোগী বৃক্ষরোপণ করা হবে।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই: উপদেষ্টা রিজওয়ানা
নিজের তৈরি বিমানে আকাশে উড়ানো মানিকগঞ্জের শিবালয় উপজেলার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা ও ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করে অর্থাভাবে পড়তে পারিনি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে।
তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে তারেক রহমান
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসর ও তাদের সঙ্গীরা এই অস্ত্র নিয়ে এখন সমাজে অপকর্ম করছে। সরকারকে দায়িত্ব নিয়ে অস্ত্র উদ্ধার করে সমাজের অস্থিরতা দূর করতে হবে। তিনি বলেন, সংস্কার চলবে, নির্বাচনও হবে। অস্ত্র উদ্ধার তার আগেই করতে হবে। এই অস্ত্র দিয়ে আবারও সেই ভোটকেন্দ্র দখলে যাবে, এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না।
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে: এ্যানি
বুধবার সকাল ১০টার দিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় বারইপাড়া এলাকায় তানজিলা টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় এ আগুন লাগে। এতে ৫ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, ‘কারখানাটির ফিনিশিং ফ্লোরের স্ট্যান্ডার মেশিনে বার্ন হয়ে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুজন আহতের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, আহত ৫
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির সময় তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০-২৫ জন লোক ঢুকে পড়ে। পরে কল পেয়ে পুলিশ গিয়ে তাদের মধ্যে তিনজনকে আটক করেছে।
এইচ টি ইমামের সাবেক পুত্রবধূর বাসায় ভাঙচুর লুটপাট, আটক ৩
বুধবার এএফপির প্রকাশিত এক নথিমতে আগামী বছরগুলোতে ১ কোটি ২০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে চীন। তরুণদের চাকরি খুঁজে পেতে বেশ সংগ্রাম করতে হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ওই সরকারি নথিতে দেখা গেছে, ২০২৫ সালে চীন ‘প্রায় পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য জোর দিচ্ছে। এই্ লক্ষ্যমাত্রা এমন সময়ে নেওয়া হলো যখন দেশটি নতুন মার্কিন শুল্ক, একটি স্থায়ী সম্পত্তি খাতের ঋণ সংকট এবং একগুঁয়েভাবে কম ভোক্তা চাহিদাসহ অসংখ্য প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। বিশেষজ্ঞরা একে উচ্চাভিলাস বলছেন।
১ কোটি ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করছে চীন
বুধবার সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে। দুদক বলছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে তিনি এসব অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর করতে পারে বলে জানা যায়। গত ১৭ অক্টোবর সাইফুজ্জামান ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি/এপার্টমেন্ট/জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি। এছাড়া আরব আমিরাতের দুটি ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পেঁয়াজ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরিদপুর জেলা। এক সময় বীজের জন্য চেয়ে থাকতে হতো জেলার কৃষকদের। সে দিন শেষ হয়েছে। দেশের চাহিদার ৫০ শতাংশ পেঁয়াজ বীজ সরবরাহ করছে ফরিদপুরের কৃষকরা। চলতি মৌসুমে এ জেলায় সবমিলিয়ে পেঁয়াজ বীজের উৎপাদন ৪০০ কোটি টাকার বাজার ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। পেঁয়াজের সাদা কদম শুকিয়ে বের হয়ে কালো দানা বা বীজ। এ বীজের দাম অনেক। স্থানীয়রা এর নাম দিয়েছেন ‘কালো সোনা’। এ বছর ফরিদপুরে ৯৬৪ টন বীজ উৎপাদিত হবে। জেলার ৯ উপজেলায় পেঁয়াজ বীজ চাষের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৮২০ হেক্টর জমি। আবাদ হয়েছে এক হাজার ৮৫৪ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে সদরে।
ফরিদপুরে ৪০০ কোটি টাকার ‘পেঁয়াজ বীজ’ বিক্রির আশা
বুধবার গণঅভ্যুত্থান চলাকালে হত্যার মামলায় গ্রেফতার দেখানোর পর সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন। সকাল ১০টা ৬ মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে আদালতে তোলা হয়। এরপর ১০ টা ১০ মিনিটের দিকে দুজন পুলিশ কনস্টেবল তাকে দুই পাশে ধরে কাঠগড়ায় তোলেন। পরে সাংবাদিক জিজ্ঞেস করে, আপনি এত হাসেন কেন। তখন শাহজাহান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। এর আগে তিনি কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।
কারাগারে খুব ভালো আছেন শাহজাহান
অবৈধ সম্পদ অর্জনের মামলার আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন আলোচিত ঠিকাদার জি কে শামীম ও তার মা আয়েশা আক্তার। আদালতের বেঞ্চ সহকারি বেলাল হোসেন জানান, আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। এজন্য কারাগারে থেকে জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। এছাড়াও জামিনে থাকা তার মা আদালতে উপস্থিত হন। আদালতের প্রশ্নোত্তরে এই সময় সাফাই স্বাক্ষ্য দেবেন বলে জানালে আদালত সাফাই সাক্ষ্যের জন্য আগামী ১০ মার্চ দিন ধার্য করেন। ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে।
আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন জি কে শামীম ও তার মা
কক্সবাজারে বিমান বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ বছর বয়সী শিহাব কবির নাহিদ। এক সপ্তাহ পর যুবকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নাহিদের বাবা বাদী হয়ে গত সোমবার রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন। মামলার এজাহারে কারও নাম উল্লেখ না থাকলেও নাহিদের মৃত্যুর জন্য বিমান বাহিনীর সদস্যদের দায়ী করা হয়েছে। এজাহারে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে মহিউদ্দিন নামের এক যুবক বাদী নাছিরকে জানান বিমান বাহিনীর এক সদস্যের গুলিতে তাদের একমাত্র ছেলে নাহিদ মারা গেছে। আরো বলা হয়, সংঘর্ষের সময় দেখতে গিয়ে বিমানবাহিনীর এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন তার ছেলে।
কক্সবাজারে বিমান বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা
গণঅভ্যুত্থান কেন্দ্রিক ঢাকার গুলশান থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি স্মরণী এলাকায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী মো. আবু যর শেখ। পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় মৃতের মা মোসা. ছবি গত বছরের ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে মানিককে আসামি করা হয়েছে।
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
বাজারে ভোজ্য তেলের সংকট থেকে যাওয়া ও সরবরাহ বৃদ্ধি না পাওয়া নিয়ে ক্ষুব্ধ চট্রগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে চার দফা বৈঠক করেও ফল শূন্য হওয়ায় বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেছেন, ‘এবার আমি দেখতে চাই রাষ্ট্রের শক্তি বেশি না ব্যবসায়ীদের শক্তি। তেলের সাপ্লাই যদি পর্যাপ্ত না হয় তবে গুদামে গুদামে অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, এ মিটিংই শেষ মিটিং। টিকে বা সিটি গ্রুপের মালিকদের যদি জেল দেওয়া হয় তাহলে তাদের কি সম্মান থাকবে। প্রয়োজনে ছাত্র সমন্বয়কদের নিয়ে অভিযানে নামবো। কীভাবে ভোক্তা তেল পাবে সে ব্যবস্থা করেন। না হয় রাষ্ট্রীয় পদ্ধতি অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে।
রাষ্ট্রের শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি দেখতে চাই: জেলা প্রশাসক ফরিদা খানম
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এক বছর নিজের জামাকাপড় ইস্ত্রি না করার কথা ঘোষণা দিয়েছেন ভারতের মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমার। তার এ ঘোষণায় রাজ্যজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় এবং দূষণ রোধে এর আগেও একাধিবার বিতর্কিত মন্তব্য করেছেন প্রদ্যুম্ন সিং। মন্ত্রী বলেন, এর ফলে প্রতিদিন আধা ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে। শুধু এখানেই থেমে না থেকে, আরও একধাপ এগিয়ে মন্ত্রী বলেছেন, নিজের মেয়ের বিয়ের দিনও তিনি ইস্ত্রি না করেই পোশাক পরবেন। মধ্যপ্রদেশের এই মন্ত্রী বলেন, ‘আমাদের সবার বিদ্যুৎ সাশ্রয় করা উচিত। যতটা প্রয়োজন ততটাই খাও। আমাদের সবারই ছোট-ছোট উদ্যোগ নেওয়া উচিত।
বিদ্যুৎ বাঁচাতে এক বছর কাপড় ইস্ত্রি না করার ঘোষণা মন্ত্রীর
অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি. আর. আবরার) ৫ মার্চ তার নিয়োগের পর জানান, তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেন যেখানে শিক্ষার্থীরা বাংলাদেশে থেকেই তাদের ভবিষ্যত দেখতে এবং বিশ্ব নেতৃত্ব দিতে সক্ষম হবে। বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ পূর্ববর্তী কমিশনগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বেসরকারি খাতের শিক্ষক প্রশিক্ষণের অভাবের কথা তুলে ধরেন, একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করেন।
নতুন শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে তাদের ভবিষ্যত দেখার এক নতুন দিগন্তের স্বপ্ন দেখেন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আরও দুজন নতুন বিশেষ সরকারি নিয়োগ দেওয়া হয়েছে। শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপদেষ্টাদের সহায়তার জন্য শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়্যবকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।বিশেষ সহকারী পদে থাকাকালীন এরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ
শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ১০ মার্চের মধ্যে দেশের সব শিক্ষার্থী নতুন বই পাবে। ৫ মার্চ তার বিদায়ী সংবর্ধনায় তিনি বলেন, শিক্ষাক্ষেত্রকে স্থিতিশীল করতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে। তিনি কারিকুলামকে আগামী দুই-তিন বছর অপরিবর্তিত রেখে যুগোপযোগী করার প্রয়োজনীয়তার কথা বলেন। এছাড়া, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির পরিকল্পনা এবং অবসর ও কল্যাণ তহবিল গঠনের ঘোষণা দেন, যা ভবিষ্যতের বাজেটের মাধ্যমে পর্যায়ক্রমে সম্প্রসারিত হবে। শিগগিরই তিনি পদত্যাগ করতে চলেছেন।
১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী নতুন বই পাবে: বিদায়ী শিক্ষা উপদেষ্টা
যুগান্তরের সাথে এক সাক্ষাৎকারে মেজর (অব.) মিজানুর রহমান বলেন, উপদেষ্টা আসিফ নজরুল পিলখানা হত্যাকাণ্ডের বিচারে আগ্রহ দেখাননি। ৫ আগস্টের পর মিজান তাকে তদন্তের আহ্বান জানালে তিনি এটি এড়িয়ে যান, উল্লেখ করেন যে জুলাই-আগস্টে নিহত ছাত্র-জনতার বিচার নিশ্চিত করাই জরুরি। মিজান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। তার এই মন্তব্য রাজনৈতিক অগ্রাধিকারের প্রশ্ন তুলে দিয়েছে এবং অতীতের নৃশংসতার বিচার নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
মেজর (অব.) মিজানুর রহমান: পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগ্রহ দেখাননি আসিফ নজরুল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবে। কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি দ্বীপটির কৌশলগত গুরুত্ব ও খনিজ সম্পদের কথা উল্লেখ করেন। ট্রাম্প গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রে যোগদানের আমন্ত্রণ জানান। তবে, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয়ই এই বিক্রয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ডেনমার্ক তাদের সার্বভৌমত্ব বজায় রেখেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের ৮৫% জনগণ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার বিপক্ষে।
ট্রাম্প বললেন, ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখল করবে যুক্তরাষ্ট্র
কক্সবাজারে মঙ্গলবার তারাবির নামাজ শেষে নিজ ঘরে ফেরার সময় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা মিয়ানমারের রাখাইনের মংডু থেকে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন জানান, মসজিদে তারাবির নামাজ শেষ করে নিজের ঘরে ফিরছিলেন নুর। পথে তাকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত রমজানেও নিহত নুরকে কুপিয়ে ছিল দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।
কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
বায়ুদূষণের শীর্ষে ঢাকা। চীনের বেইজিং রয়েছে দ্বিতীয় নম্বরে। বুধবার সকাল ৮টা ৪৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচক থেকে জানা গেছে এসব তথ্য। দূষণ তালিকায় শীর্ষে থাকা ঢাকার স্কোর ১৭১, দ্বিতীয় অবস্থানে বেইজিং, তৃতীয় নম্বরে রয়েছে উগান্ডার কামপালা। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীলদের অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস।
বায়ুদূষণের শীর্ষে ঢাকা
বাংলাদেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘কিওরি পেক্রা উও’র অনুবাদ ‘ডিয়ার মাদার প্রদর্শিত হবে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আজা ক্যামব্রিজ স্থানীয় সময় বিকাল ২টা ৩০ মিনিটে ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ ক্যামব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি ইতোমধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে, যেখানে এটি আদিবাসী প্রতিনিধিত্ব, কমিউনিটিভিত্তিক নির্মাণপ্রক্রিয়া এবং পুঁজিবাদী বাধার বাইরে শিল্পের সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা তৈরি করেছে। সিনেমাটির পরিচালক এসকে শুভ সাদিক জানিয়েছেন, নৃতাত্ত্বিক ও শৈল্পিক গুরুত্ব বিবেচনা করে আমস্টারডামের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল সায়েন্স এটি সংরক্ষণ করেছে।
বাংলাদেশে নির্মিত ম্রো ভাষার সিনেমা এবার প্রদর্শিত হবে ক্যামব্রিজে
কায়রোতে অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইসরাইলি হত্যায় নিন্দা জানায়নি আরব সম্মেলন। এছাড়াও পুনর্গঠনের নিন্দা জানিয়ে ইসরাইল যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার কায়রোতে আরব রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা বৈঠক করে মিশরের গাজা পুনর্গঠন পরিকল্পনাটি গ্রহণ করেছে, যার খরচ হবে ৫৩ বিলিয়ন ডলার।
গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনার নিন্দা ইসরাইলের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও আহত হয়ছেনে আরও ৩০ জন। নিহতদের মধ্যে দুই শিশুসহ তিন নারী থাকার তথ্য দিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার ইফতারের পর সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটে। দেশটির উত্তর-পশ্চিমের বান্নু শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয়। সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পর গোলাগুলিতে ছয় হামলাকারী নিহত হয়।
পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১
অবৈধভাবে ইসরাইলে প্রবেশের চেষ্টা করায় জর্ডানের নিরাপত্তা বাহিনী এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। নিহত ব্যক্তি ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ছিলেন। নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা (৪৭)। পেরেরা ৫ ফেব্রুয়ারি পর্যটক ভিসায় চার সদস্যের একটি দলের সঙ্গে জর্ডানে আসেন। তার এক সঙ্গী এডিসনসহ তারা দুজন জর্ডানে কর্মরত আরেক ভারতীয় নাগরিকের মাধ্যমে ইসরাইলে কাজের প্রলোভনে পড়েছিলেন। সতর্কতা সত্বেও সীমান্ত পাড়ি দিতে চাইলে তাকে জর্ডান সীমান্তরক্ষী গুলি করে।
ইসরাইলে প্রবেশের চেষ্টাকালে জর্ডানে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা
ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে গত ফেব্রুয়ারিতে একটি ফোন কলে অনুরোধ করেছিলেন, যাতে মস্কো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করতে পারে। আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-বিরোধী বিভিন্ন গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থন। রাশিয়া এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। একে বিশ্লেষকরা কূটনৈতিক বড় পরিবর্তন হিসেবে দেখছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বলেন, রাশিয়া বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করবে, এবং মস্কো সহযোগিতা করতে প্রস্তুত। একে স্বাভাবিক হিসেবে দেখছে ইরান।
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: ট্রাম্পের অনুরোধে মধ্যস্থতা করতে রাজি রাশিয়া
মঙ্গলবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিকে ফের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে, জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প হুথিদের ‘সন্ত্রাসী সংগঠনে’র তালিকায় যুক্ত করার আদেশ দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক ও নিরাপত্তা কর্মীদের সুরক্ষা, আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুথিদের কার্যক্রম হুমকিস্বরূপ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বৈধ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের চর্চার নামে হুথিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কোনও দেশকে সহ্য করবে না।
হুথিদের ফের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
জুলাই হত্যাকাণ্ডে পুলিশ বাহিনীর সদস্যরা জড়িত থাকলেও বিচারের আওতায় আনা হচ্ছে না। চাঁনখারপুলে স্কুলছাত্র আনাসসহ ৭ জনকে হত্যায় জড়িত কর্মকর্তারা মামলার আসামি হলেও তাদের এখনো গ্রেফতার করেনি পুলিশ। মাঠের কিলার রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলামকে সিলেটে বদলি করা হয়। কর্মস্থল থেকে পালিয়ে যান তিনি। জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক ও বর্তমান ৯৫২ পুলিশ আসামি হলেও মাত্র ২৮ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের হার মাত্র ২.৯৪ শতাংশ। এক্ষেত্রে ক্ষুব্ধ শহীদ পরিবার পুলিশের মধ্যকার হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়ে খুনীদের যত্রতত্র বিচরণে দেশের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
‘হত্যা মিশনে’ জড়িত পুলিশের মধ্যে আসামি ৯৫২, গ্রেফতার মাত্র ২৮
বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট কমাতে ও নগদ টাকার জোগান বাড়াতে ব্যাংকগুলোর নগদ অর্থ জমা রাখার হার শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আগে মোট আমানতের মধ্যে প্রতিদিনের ভিত্তিতে সাড়ে তিন শতাংশ অর্থ জমা রাখতে হতো কেন্দ্রীয় ব্যাংকে। এখন থেকে রাখতে হবে ৩ শতাংশ। জমার হার কমার কারণে বাজারে প্রায় ৯ হাজার কোটি টাকার অতিরিক্ত নগদ অর্থের জোগান বাড়বে। যা দিয়ে ব্যাংকগুলো গ্রাহকদের বাড়তি চাহিদা মেটাতে পারবে। তবে প্রতি দুই সপ্তাহের ভিত্তিতে মোট আমানতের ৪ শতাংশ অর্থ জমা রাখতে হবে।
ব্যাংকগুলোতে তারল্য বাড়ল ৯ হাজার কোটি টাকা
বুধবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। শুধু তিনিই নন, তার পরিবারের ও সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। আয়না ঘর নিয়ে তিনি বলেন, আয়না ঘরগুলো যখন নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে, কতটা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এগুলোকে জাদুঘরে রূপান্তরের লক্ষ্য রয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ভারত ও আন্তর্জাতিক আইনের উপর নির্ভর করছে বলে জানান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা বাংলাদেশে আসুক আর না আসুক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, স্কাই নিউজকে ড. ইউনূস
গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ শেষে আমিনুল হক বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছিল তারা। আমিনুল হক আরও বলেন, নিপীড়ন সহ্য করেও গত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে থেকে কাজ করেছে। দেশে যখনই কোনো মহামারি, দুর্যোগ, বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে, সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল।
জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য: আমিনুল হক
মঙ্গলবার ভাটারায় দুই বিদেশি নাগরিক ও এক বাংলাদেশী মারধরের শিকার হয়েছে। তবে কী কারণে মারধরের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আহত দুজন ইরানের নাগরিক জানিয়ে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, তাদের চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হয়েছে তা আমরা এখনো স্পষ্ট না। ভাষাগত সমস্যার কারণে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি না। তারা আরবি ভাষা ছাড়া কথা বলতে পারছেন না।
ভাটারায় মব তৈরি করে দুই বিদেশি নাগরিককে মারধর
পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতার বাণিজ্য আর থানায় সিন্ডিকেট কাণ্ডে মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মাসে কোটি টাকা ঘুসের সংবাদ প্রকাশিত হলে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। তাকে তিন বার শোকজ করার পর মঙ্গলবার ক্লোজ করে দিয়ে ব্যবস্থা নেওয়া হলো। সিংগাইর থানায় নতুন ওসি হিসেবে জেলার দৌলতপুর থানার ওসি জে.ও.এম তৌফিক আজমকে সিংগাইর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘুস সিন্ডিকেটের অভিযোগ, সিংগাইরের সেই ওসি ক্লোজড
মঙ্গলবার রাত ১২টার দিকে এইচটি ইমামের ছেলে ও সাবেক সাংসদ তানভীর ইমামের বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার অভিযোগে ছাত্রজনতা অভিযান তল্লাশি চালিয়েছে। এ সময় তানভীর ইমামের পরিবারের কোনও সদস্যকে ফ্ল্যাটে পাওয়া যায়নি। শুধুমাত্র বাড়ির কাজের লোক ও সিকিউরিটি গার্ড উপস্থিত ছিলেন। তবে ছাত্র-জনতার তল্লাশির প্রায় আধাঘণ্টা পর ঘটনাস্থলে গুলশান থানা পুলিশ উপস্থিত হন। তারা প্রতিটি কক্ষ পরিদর্শন করলেও কোনও অবৈধ বস্তু খুঁজে পায়নি।
মধ্যরাতে তানভীর ইমামের বাসায় ছাত্র-জনতার তল্লাশি
যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার পর মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে ভলোদিমির জেলেনস্কি লেখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে বাগবিতণ্ডা হওয়া দুঃখজনক। জেলেনস্কি আরো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বলিষ্ঠ নেতৃত্বের’ অধীন যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কাজ করতে প্রস্তুত ইউক্রেন। জেলেনস্কি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিতের বিষয়ে কিছু উল্লেখ না করলেও ইউক্রেন যেকোনো সময় এবং যেকোনো শর্তে নিরাপত্তা ও খনিজ চুক্তি করতেও রাজি আছে বলে জানান তিনি।
হোয়াইট হাউজের ঘটনায় জেলেনস্কির দুঃখ প্রকাশ
নবাবগঞ্জে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। পুলিশের বরাতে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার আশরাফুল আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলা সদর কায়কোবাদ চত্বরে চেকপোস্ট বসায়। এ সময় একটি ট্রাক থেকে কিছু লোক পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতাসহ পুলিশ সদস্যরা ৬ ব্যক্তিকে আটক করে। এরপর ওদের তথ্যমতে আরো তিনজনকে আটক করা হয়েছে।
নবাবগঞ্জে ১৯ মামলার আসামিসহ দশ ডাকাত গ্রেফতার
ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পরপরই রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । হোয়াইট হাউজকাণ্ডের পর ‘বন্ধুত্ব’ জোরদারে এবার রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। একটি খসড়া তৈরি হয়েছে, এ নিয়ে কথা হবে রাশিয়ার সাথে। এর অন্যতম উদ্দেশ্য মস্কোর সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে মসৃণ করা। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। যদি দেশটির জ্বালানি ব্যবস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়, এতে জ্বালানির দাম কমে যাবে।
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ ট্রাম্পের
সার্বিয়ায় সংসদের ভেতর সরকার ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে চরম হট্টগোলের সময় সরকারি এমপিদের লক্ষ্য করে ধোঁয়া গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়েছেন বিরোধী দলের এমপিরা। এক এমপি সেখানেই স্ট্রোক করেন। দেশটিতে গত চার মাস ধরে ব্যাপক আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন কৃষক, মজুরসহ সব সাধারণ মানুষ। গত বছর রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। ওই ঘটনার পর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে দেশটির প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু এতে আন্দোলনে ভাটা পড়েনি। এখন আন্দোলনের মুখে প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিকের প্রায় এক দশকের শাসন হুমকির মুখে পড়েছে।
সার্বিয়ার সংসদে গ্রেনেড নিক্ষেপ, এমপির স্ট্রোক
বাংলাদেশে রোববার চার দিনের সফর শেষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বাংলাদেশে আশ্রয় পাওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে সহায়তা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেছেন। ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, সংকট শুরুর সময় থেকেই বাংলাদেশ ও তার জনগণে অসাধারণ আশ্রয়দাতা ও নিজেদের সামান্য সম্পদ ভাগ করে দিয়ে কাজ করছে। হাইকমিশনার বলেন, মিয়ানমারে মর্যাদাপূর্ণ, স্বেচ্ছাকৃত, নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তন এ সংকটের প্রাথমিক সমাধান। এই প্রচেষ্টা জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি বাস্তুচ্যুত মানুষের জন্য টেকসই আর্থিক সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
রোহিঙ্গাদের জন্য টেকসই সমর্থন ও সমাধানের আহ্বান: জাতিসংঘ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেন, ধূমপান ইস্যু’ একটি অপ্রয়োজনীয় বিতর্ক। একটি সমাজে স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ তেমনি স্যোশাল ক্যাপিটাল, সংস্কৃতি এবং রীতিনীতিও গুরুত্বপূর্ণ। স্বাধীনতার নাম করে সমাজে বিদ্যমান রীতিনীতি, সংস্কৃতি ও স্যোশাল ক্যাপিটালকে ধ্বংস করা যায় না। ইউনুস আহমেদ বলেন, আমাদের হাজার বছরের সংস্কৃতিতে নারীদের ধূমপানের নজির নাই এবং প্রকাশ্যে ধূমপান দেশে আইনত নিষিদ্ধ। একইসঙ্গে যত্রতত্র মোরাল পুলিশিং করাও সমর্থনযোগ্য না। মহাসচিব বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন সময় দেশ সংস্কারের, এখন সময় দেশ গড়ার। সুতরাং ঐক্যবদ্ধ হতে হবে।
গুরুত্বহীন বিষয়ে বিতর্ক তৈরি করে জাতীয় সংহতি নষ্ট করা হচ্ছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবির বিষয়ে জানতে চাইলে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী। রাজনৈতিক দলগুলো অনেক কথা বলে। আমরা তো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না। তিনি বলেন, সরকারপ্রধান যেখানে একটি টাইমফ্রেম ঘোষণা করেছেন, ডিসেম্বর অথবা জানুয়ারির শুরুর দিকে, আমরা ডিসেম্বর ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। আমাদের চিন্তাভাবনা জাতীয় নির্বাচনকে ঘিরেই। ঐক্যমত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই সবকিছু হবে বলে অবগত করেন তিনি।
জাতীয় নির্বাচন ঘিরেই আগাচ্ছে ইসি, গণপরিষদ ও জাতীয় নির্বাচন বিতর্কে যেতে চায় না সিইসি
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমেই নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর নাহিদ ইসলাম বলেন, পুরোনো সংবিধান ও পুরোনো শাসনকাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ ও প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, কেবল সরকার নয়, শাসন কাঠামো ও সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই।
গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে: নাহিদ
পাবনার সুজানগর উপজেলা টিএনও কার্যালয়ে প্রবেশ করে জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে অশোভন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে হাইকমান্ড থেকে। ওদিকে সোমবার রাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংগঠিত অপ্রীতিকর ঘটনার অভিযোগ উত্থাপিত হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানাধীন ৩৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
জামায়াত নেতাদের মারধর, ৪ নেতাকে শোকজ করল বিএনপি
শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেছেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না। আব্বাস বলেন, এই নির্বাচনই তো শেষ না। এরপরও নির্বাচন হবে। নতুন দল গঠন করেই ক্ষমতায় চলে আসবে বিষয়টা এত সহজ না। বিএনপি এক দিনেই এই জায়গায় আসেনি। প্রতিষ্ঠিত হতে সময় লাগে, সেটা মানতে হবে। আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চাই। কিন্তু নিয়মতান্ত্রিকতার মধ্যদিয়ে যেতে হবে। নির্বাচন পিছিয়ে দীর্ঘসূত্রতার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। এটা হলে দেশের ক্ষতি হবে।
ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস
জামায়াতে ইসলামী নেতাকে প্রতিষ্ঠিত করতে চায় না, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতা নয়, কুরআন বিজয় করতে চায়। এ ব্যাপারে জামায়াত জোরালোভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, শাড়ি লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয় বরং এমনভাবে জাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। এই সময় তিনি সাওমের গুরুত্ব তুলে ধরেন।
ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর: শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া কলেজপাড়ায় একটি বাড়ির কলের পানির সঙ্গে রক্ত বের হয়। পরে পানির ট্যাংকি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। টাঙ্কি থেকে রক্ত বেরোলে পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহত যুবক ওই এলাকার নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে।
কল ছাড়লে পানির সঙ্গে রক্ত, ট্যাংকিতে মিলল যুবকের অর্ধগলিত লাশ
ভোলার লালমোহন ও তজুমদ্দিনে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। ভোলার ৭টিসহ সারা দেশে ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের কথা বলা হয়। যা শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগের ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছিল। লালমোহন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিত দেবনাথ জানান, নাম পরিবর্তনের চিঠি পেয়েছি। বিদ্যালয়গুলোর সাইনবোর্ড নতুন নামে করার জন্য প্রধান শিক্ষকদের বলা হয়েছে।
ভোলায় ৭ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। তিনি বলেন, কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা দেওয়া লাগবে। উপদেষ্টা সাখাওয়াত আরও বলেন, ‘বাজারে ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও শাক সবজির দাম বাড়েনি। এর আগে ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত ছয়জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক দেওয়া হয়।
নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই: উপদেষ্টা সাখাওয়াত
মঙ্গলবার দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সভাপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, গুমের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফৌজদারি দায় রয়েছে। এ দায় বাহিনীর ওপর বর্তায় না। অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে নিজেদের ধর্ম, সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠীর আড়ালে লুকানোর চেষ্টা করে। তবে ফৌজদারি অপরাধ সর্বদাই ব্যক্তিগত দায়ের মধ্যে পড়ে, এতে গোটা বাহিনীকে দায়ী করার সুযোগ নেই। বিচার হলে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে উল্লেখ করেন তিনি।
‘গুমের’ দায় বাহিনীর ওপর বর্তায় না: কমিশন
বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার দুই জন ব্যক্তির প্রতিষ্ঠানে অর্থায়নের কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে অসত্য বলেছে অন্তর্বর্তী সরকার। আর এটি বলার মধ্যদিয়ে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হবে না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা অসত্য তথ্য প্রসঙ্গে বলেন, এটা উস্কানি নয়। একটা বিবৃতি দিয়েছেন, যার ভিত্তি নেই। ট্রাম্প স্পষ্ট করে একটা কথাও বলেন নাই, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। দুই ব্যক্তি বলতে উনি কাদের বুঝিয়েছেন আমরা জানি না। কাজেই এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করার প্রয়োজন মনে করি না।
ট্রাম্পের বক্তব্য ‘অসত্য’ বলায় ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হবে না
জুলাই-আগস্ট বিপ্লবে সিলেট বিভাগের শহিদদের নামের তালিকা জায়গা পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের প্রকাশিত ডায়েরিতে। ডায়েরিতে ১১৮ থেকে ১২০তম পাতায় শহিদদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এতে সিলেটের তিন জেলার মোট ৩৩ শহিদের নাম প্রকাশ করা হয়। শহিদের তালিকা প্রকাশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে জুলাই-আগস্ট বিপ্লব সম্পর্কে সচেতন করবে এবং দেশের গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত করবে।
গণ-অভ্যুত্থানে শহিদদের নাম স্থান পেল শাবিপ্রবির ডায়েরিতে
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বুধবার জেনেভায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকলীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সোমবার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে।
বাংলাদেশে জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের তথ্য জাতিসংঘে উপস্থাপন করবেন তুর্ক
ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের বিরুদ্ধে ইসলাম পরিবহণের বাসচালক ঘুলু মিয়ার গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। পরে বিচার দাবিতে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে রাস্তার মাঝখানে ট্রাক ও বাস রেখে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। টার্মিনালে একটার বেশি বাস দাঁড়াতে না দেওয়ার জন্য মাঠে কাজ করেন ইউএনও, তখন কথাকাটাকাটির সময় এই ঘটনা ঘটেছে, দাবি অভিযোগকারীর, ইউএনও অস্বীকার করেছেন।
ইউএনওর বিরুদ্ধে চালকের গায়ে হাত তোলার অভিযোগ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালে ৫ আগস্ট দেশটি আবারও স্বাধীন হলেও দুঃখের বিষয় মাত্র ৭ মাসের ব্যবধানে সেটিও হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রায় ২০০ বছর সংগ্রামের পর ৭১ সালে হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি পতাকা একটি মানচিত্র পেয়েছি; কিন্তু প্রকৃত স্বাধীনতা পাইনি। বিগত ৫৪ বছরের রাজনীতিতে ও সংবিধানে নির্বাচন পদ্ধতিতে যে জঞ্জাল তৈরি হয়েছে, তা সংস্কার অতি প্রয়োজন।
৫ আগস্টের স্বাধীনতা হারিয়ে যাচ্ছে: ডা. তাহের
ভৈরবে ছিনতাই প্রতিরোধে অভিযানে গত ৪ দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ১২ জনকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভৈরব থানা জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি ১৬ জন, ২৮ ফেব্রুয়ারি ৮ জন ও ১ মার্চ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। ভৈরব থানাসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। বাকি ২৫ জনকে সন্দেহমূলক গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে।
ভৈরবে ৪ দিনে ৬০ ছিনতাইকারী গ্রেফতার
বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন ও জয়নুল আবেদীনসহ দলের ২৩০ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। গাড়ি ভাঙচুর ও ট্রাফিক বক্সে হামলার অভিযোগে করা মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া চকবাজার বিশেষ আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করেন। এতে বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে ও ট্রাফিক বক্স ভাঙচুর করেন তারা। এতে কিছু পুলিশ সদস্য গুরুতর আহত হন।
নাশকতার মামলা: জয়নুলসহ বিএনপির ২৩০ জনকে অব্যাহতি
ছাত্র হত্যা মামলার আসামি পল্লবী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মর্তুজাকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আসামি জমি দখল এবং চাঁদাবাজির জন্য আলাদা কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। পল্লবী থানা এবং ক্যান্টনমেন্ট থানার আওতাধীন গণঅভ্যুত্থান কালে নিরপরাধ ছাত্র-জনতার ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে যত হামলা ও নৈরাজ্য সৃষ্টির নেপথ্যে গোলাম মর্তুজা অন্যতম ইন্ধন ও অর্থদাতা বলে অভিযোগ রয়েছে।
শেখ মুজিবের নামে আন্তর্জাতিক শান্তি পদক বাতিল
পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বিবৃতিতে তিনি রোজা, প্রার্থনা এবং পারিবারিক মিলনের গুরুত্ব তুলে ধরেন। ট্রাম্প তার প্রশাসনের ধর্মীয় স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং একে মার্কিন জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেন। তিনি শান্তিপূর্ণ ভবিষ্যতের আশা প্রকাশ করেন এবং প্রতিটি মানুষের মর্যাদার স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প
ছাত্র হত্যা মামলার আসামি পল্লবী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মর্তুজাকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আসামি জমি দখল এবং চাঁদাবাজির জন্য আলাদা কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। পল্লবী থানা এবং ক্যান্টনমেন্ট থানার আওতাধীন গণঅভ্যুত্থান কালে নিরপরাধ ছাত্র-জনতার ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে যত হামলা ও নৈরাজ্য সৃষ্টির নেপথ্যে গোলাম মর্তুজা অন্যতম ইন্ধন ও অর্থদাতা বলে অভিযোগ রয়েছে।
ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গোলাম মর্তুজা গ্রেফতার
শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তারা। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সংঘটিত বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।
শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা
রংপুরে গণঅভ্যুত্থানে পুলিশ ও লীগ নেতাকর্মীদের গুলিতে শহীদ পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত বছর ৪ আগস্ট অস্ত্র হাতে হামলায় প্রকাশ্যে অংশ নিয়েছিলেন সাদ্দাম। ওই সময় অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি। ওই হামলাতেই নিহত হয়েছিলেন শহীদ মাহমুদুল হাসান মুন্না।
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার
এনআইডি সেবা নির্বাচন কমিশনের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ইসির হাতে এনআইডি না থাকলে কমিশনের কাজ বিঘ্নিত হবে। কমিশনের বক্তব্য লিখিতভাবে সরকারকে জানানো হবে। সব সেবা কার্যক্রম এক জায়গায় নেওয়ার সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি আশা করেন, সরকার ইসির সাথে আলোচনা না করে কিছু করবে না। উল্লেখ্য, ২৩ সালে লীগ সরকার এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আইন করে। ইসি এই আইন বাতিল চায় সম্প্রতি। অন্তবর্তী সরকার আইনের সমর্থন করে পর্যালোচনা করতে মন্ত্রীপরিষদ সচিবালয়কে নির্দেশ দেয়।
এনআইডি সেবা ইসিতে থাকা উচিত, সরকারকে লিখিতভাবে মতামত জানানো হবে: সিইসি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাবি সাবেক অধ্যাপক সি আর আবরার। আগামীকাল বুধবার সকাল ১১টায় বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। তিনি বলেন, প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, তিনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে।
উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, মার্কিন পণ্যের ওপর মঙ্গলবার ৪ মার্চ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। তিনি আরও বলেন, মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক বহাল থাকবে। এদিকে, কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন পণ্যের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা কানাডার
গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।