Web Analytics

বুধবার ডিএনসিসির ৬টি খালের খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে রিজওয়ানা হাসান বলেন, একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণে আমাদেরকে ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে। এজন্য খাল খনন কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে ৬টি খাল খননের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আরও ১৩টিসহ মোট ১৯ খাল খননের কার্যক্রম এ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে। উপদেষ্টা বলেন, এরপর খালের পাড়ে দৃষ্টিনন্দন ফুলের চারা এবং ফল ও পাখিদের খাওয়ার উপযোগী বৃক্ষরোপণ করা হবে।

05 Mar 25 1NOJOR.COM

ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই: উপদেষ্টা রিজওয়ানা

নিউজ সোর্স

RTV 05 Mar 25

ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই: উপদেষ্টা রিজওয়ানা

ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খননের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।