Web Analytics

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেছেন, পুলিশকে ফাংশন করতে না দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। রাজনৈতিক দলগুলোর উচিত পুলিশকে সহযোগিতা করা। হানিফ বলেন, সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি ছিল। সাত মাসে ৭ শতাংশ সংস্কারও করতে পারে নাই। গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য জড়িত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া মানে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। র‍্যাবের বিষয়ে আবু হানিফ বলেন, অপরাধীদের বিচার করতে হবে, পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।

15 Mar 25 1NOJOR.COM

পুলিশকে ফাংশন করতে না দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না: আবু হানিফ 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কক্সবাজার কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র। তিনি বলেন, আমরা ভাগ্যবান আমাদের একটি সমুদ্র আছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ড. ইউনূস। তিনি বলেন, আমরা ব্যবসা করতে পারলে সকলের ভাগ্য বদলে যাবে। তিনি বলেন, কক্সবাজার তথ্যপ্রযুক্তিরও একটি শহর হতে পারে। পাইলট ভিত্তিতে কক্সবাজারে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বায়ুশক্তির সম্ভাবনা সম্পর্কেও খোঁজ নেন।

15 Mar 25 1NOJOR.COM

কক্সবাজার কেবল পর্যটন শহরই নয়, অর্থনীতিরও কেন্দ্র: ড. ইউনূস

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, মরক্কো থেকে কানাডায় পালিয়ে যাওয়া সদ্য বিদায়ী রাষ্ট্রদূত হারুন আল রশিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে সরকার। রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গত ১১ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন ও অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের জন্য আদেশ দেওয়া হয়েছিল। এ সত্ত্বেও তিনি তার পদে বহাল থেকে গত ২৭ ফেব্রুয়ারি দায়িত্ব ত্যাগ করেন। বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই কানাডার অটোয়ায় চলে গেছেন। তিনি ফ্যাসিবাদী সরকারের গুণকীর্তনের পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রিত করার অপচেষ্টা করেছেন।

15 Mar 25 1NOJOR.COM

মরক্কো থেকে কানাডায় পালিয়ে যাওয়া রাষ্ট্রদূতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

পঞ্চগড় জেলা সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কিভাবে, সেই বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব। সারজিস বললেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল-মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব।

15 Mar 25 1NOJOR.COM

আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন: সারজিস

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনা দরকার। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদেরও বুক টান করে দাঁড়ানো দরকার। আমির বলেন, আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদেরও ভুল হয়। আমি চাই, মিডিয়া আমাদের মন্দ দিকের পাশাপাশি ভালো দিকটাও তুলে ধরবে। তিনি বলেন, একটি সমাজে রাজনৈতিক রাজনীতিবিদ ও সাংবাদিকদের মধ্যে স্বচ্ছতা ও বোঝাপড়া থাকলে একটি সমাজ এগিয়ে যায়। এ জায়গায় স্বচ্ছতার ঘাটতি হলে, সমাজ খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটে। তিনি আরো বলেন, রাজনীতির স্লোগানটির মতো আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাস্তবে দেশের রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করতে পারেননি।

15 Mar 25 1NOJOR.COM

রাজনীতিবিদদের আত্মসমালোচনা দরকার: জামায়াত আমির

রোহিঙ্গারা যেন আগামী বছর নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে আন্তোনিও গুতেরেস বলেন, শুধু কথায় নয়, বরং বাস্তব পদক্ষেপ ও কার্যকর সহায়তার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের বাংলাদেশি আশ্রয়দাতাদের প্রতি সংহতি প্রকাশ করা উচিত। মহাসচিব বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বিনিয়োগ করা উচিত, ইতোমধ্যে অসীম কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করছে। ঘোষিত অর্থের সহায়তা হ্রাসের কারণে ২০২৫ সালে মানবিক সহায়তার জন্য বরাদ্দকৃত অর্থের মাত্র ৪০ শতাংশ পাওয়া যাবে, যা ২০২৪ সালের তুলনায় ভয়াবহ সংকট সৃষ্টি করবে। এটি সম্পূর্ণ বিপর্যয় হবে।

15 Mar 25 1NOJOR.COM

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ড. ইউনূসের

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সব ঠিক থাকলে শনিবার বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শায়রুল কবির খান আরও বলেন, আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য প্রতিনিধিরা অংশ নেবেন।

15 Mar 25 1NOJOR.COM

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার 

এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, প্রত্যেক মা-বোন ও কন্যার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে শিগগির ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে ৮ বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে দুঃখ, লজ্জা ও শোকার্ত করেছে। দেশের শিশু ও নারীদের কখনই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির মুখোমুখি হওয়া উচিত না। যেন এ ধরনের অন্যায় না হয় এবং যেখানে সবার স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান রাখা যায়। তিনি বলেন, ভুক্তভোগীদের ন্যায়বিচারের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করতে দৃঢ়প্রতিজ্ঞ। বিএনপি এ নিয়ে দুটি সেল গঠন করেছে - একটি চিকিৎসা সহায়তার জন্য ও অপরটি আইনি সহায়তার জন্য।

15 Mar 25 1NOJOR.COM

নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

কারাভোগ শেষেও আটকে থাকা ভারতীয় ও বাংলাদেশি জেলবন্দীদের পরিবারের কাছে পৌচ্ছে দেওয়ার কাজ করে যাওয়া ঢাকার শামসুল হুদার উদ্যোগে এবার পরিবারের কাছে ফিরল বিজলি কুমার রায় নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ। বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ছোট ভাই বিজলি রায়ের মরদেহ গ্রহণ করেন বড় ভাই বাদরী রায়। ২০২১ সালে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ বছর সাজা ভোগের পর, ঠিকানা ভুলের কারণে ভারতে ফেরত পাঠানো সম্ভব হয়নি বিজলি কুমার রায়কে। গত ১৩ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৫ জানুয়ারি। শামসুল হুদা জানান, এ পর্যন্ত এ ধরনের ৫২টি কেসের মধ্যে ৪৩ জনকে তাদের স্বজনদের কাছে পৌছানোর কাজ শেষ করেছি।

15 Mar 25 1NOJOR.COM

কারাগারে মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

পাকিস্তানের পাঞ্জাবের উচ্চ শিক্ষা কমিশন প্রদেশের সব সরকারি ও বেসরকারি কলেজে ভারতীয় গানের সঙ্গে নাচ এবং অশালীন ও অনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাঞ্জাব উচ্চ শিক্ষা কমিশন স্পষ্ট করে বলেছে, শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষাদান নিশ্চিত করাই কলেজ প্রশাসনের দায়িত্ব। সার্কুলারে বলা হয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

14 Mar 25 1NOJOR.COM

‘ভারতীয় নাচ-গান’ নিষিদ্ধ পাঞ্জাবের সব কলেজে

লীগ সরকারের পতনের পর কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র নিয়ে উধাও হয়েছেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী আকন্দ। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের একাধিক মামলা হয়েছে শ্রীপুর থানায়। এর আগে লীগ নয় সালে ক্ষমতায় আসার পর আগের অধ্যক্ষকে হেনস্থা করে চেয়ারচ্যুত করেছেন। দায়িত্ব পালনকালে নিজস্ব নিয়োগ কমিটির মাধ্যমে আত্মীয়স্বজনসহ ৮৭ জনকে অনৈতিক দাবি মিটিয়ে নিয়োগ বাণিজ্য চালিয়েছেন। ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এরমধ্যে ২০২৩ সালে বিভিন্ন ভাউচারের মাধ্যমে প্রায় ২ কোটি টাকার দুর্নীতি এবং ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ৪৪ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা কলেজ ফান্ড থেকে আত্মসাৎ করেছেন। তিনি তহবিলে ৫০ কোটি টাকার হিসাব না দিয়েই পলাতক রয়েছেন।

14 Mar 25 1NOJOR.COM

সরকারি কলেজের ৫০ কোটি টাকার হিসাব না দিয়ে লাপাত্তা আওয়ামী লীগের অধ্যক্ষ

বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ইরানি, চীনা ও রুশ কূটনীতিকরা ইরানের ওপর আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারের প্রতি জোর দিয়েছেন। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তারা বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপই একমাত্র সমাধান। এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়া, যা পরিস্থিতি আরও জটিল করবে ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে।

14 Mar 25 1NOJOR.COM

ইরান-চীন-রাশিয়ার ইরানের ওপর থেকে ‘অবৈধ নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আহ্বান

শুক্রবার দুপুর দুইটার মধ্যে ভিডিওকলে বা বেলা তিনটার মধ্যে সশরীরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাজিরের আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। কারা কর্তৃপক্ষ তাকে হাজির করতে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল (এজি) বলেছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে সশরীরে তাকে হাজির করা সম্ভব হয়নি। সেইসঙ্গে ভিডিওকলেও তাকে যুক্ত করা সহজ ছিল না। এবার আদিয়ালা জেল সুপার ও ইসলামাবাদের এজিকে এ ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে হলফনামা পেশ করার আদেশ দিয়েছেন আদালত।

14 Mar 25 1NOJOR.COM

আদালতের আদেশের পরও ইমরান খানকে হাজির করা হলো না

ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির অংশ ১০টি ট্যাংকার জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ জাহাজগুলো অবৈধভাবে ইরানের তেল বিশ্বব্যাপী রপ্তানিতে সহায়তা করতো বলে অভিযোগ রয়েছে। এরমধ্যে একটি জাহাজ বাংলাদেশে ভাঙার জন্য নিয়ে আসা হয়েছিল। এটি অনেক বড় তেলবাহী জাহাজ। বর্তমানে জাহাজটি বাংলাদেশেই নোঙর করা আছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে জাহাজটি এখন হয়ত আর ভাঙা হবে না। এই জাহাজগুলো ইরানের তেল সরবরাহ করে, অভিযোগ যুক্তরাষ্ট্রের।

14 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশে ভাঙার জন্য আনা জাহাজে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, একজন নার্সকে বিভিন্ন সময় আপেল মাহমুদ কু-প্রস্তাব দিতো। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ২০ ডিসেম্বর ওই নার্স হাসপাতালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে আপেল মাহমুদ জোরপূর্বক একটি মাইক্রোবাসে তাকে তুলে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে কক্সবাজার নিয়ে যায়। সেখানে একটি আবাসিক হোটেলে তাকে তিনদিন আটকে রেখে ধর্ষণ করে। ২৫ ডিসেম্বর তাকে শিবচর এনে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ভুয়া বিয়ের নথি তৈরি করে ওই নার্সকে ছেড়ে দেয়। এই ঘটনায় বৃহস্পতিবার আপেলকে গ্রেফতার করা হয়েছে।

14 Mar 25 1NOJOR.COM

নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেপ্তার 

উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে, আজ বিকেলে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব ইফতার অনুষ্ঠানে যোগ দিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। রোহিঙ্গা ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে জাতিসংঘ মহাসচিবের। ইতোমধ্যে তিনি সেখানে রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটির সঙ্গে জীবনমান নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন।

14 Mar 25 1NOJOR.COM

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

আলেম উলামাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও মাওলানা আতহার আলীকে নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের কটূক্তির প্রতিবাদে ‘সর্বস্তরের তাওহীদি জনতা’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বক্তারা বলেন, আজ থেকে কিশোরগঞ্জ ও তার নিজ সংসদীয় এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এই আন্দোলন বিএনপির বিরুদ্ধে না, ব্যক্তি ফজলুর রহমানের বিরুদ্ধে। মাওলানা মাজহার শাহ্ বলেন, ফজলুর রহমান আলেমদের নিয়ে কটূক্তি করে মৃত্যুর পর তার জান্নাতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছেন। ফজলুর রহমান ইসলাম বিদ্বেষী তার নামের সঙ্গে ‘রহমান’ ব্যবহার করা যায়না।

14 Mar 25 1NOJOR.COM

কিশোরগঞ্জে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা, বিক্ষোভ মিছিল

রুহুল কবির রিজভী বলেছেন, আইনজীবী এবং চিকিৎসকদের সমন্বয়ে নারী ও শিশুদের জন্য দুটি সেল গঠন করেছে বিএনপি। সারা দেশে ৮৪ সাংগঠনিক জেলায় এই সেল গঠন করা হয়েছে। এই সেল সারা দেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা ঘটনার তথ্য সংগ্রহ করবে। সেল দুটি হলো- ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’ এবং ‘নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেল’। সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হলেন ব্যারিস্টার কায়সার কামাল ও রফিকুল ইসলাম।

14 Mar 25 1NOJOR.COM

নারী ও শিশুদের জন্য সারা দেশে ‘সেল গঠন’ করল বিএনপি

মিয়ানমারের নিরাপত্তার নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি। প্রথমত, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়। আর ‘দ্বিতীয়ত, রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এর আগে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের কথা শুনেছেন। রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটি নেতারা রাখাইনের গণহত্যার বিচার চেয়ে আকুতি করেছেন।

14 Mar 25 1NOJOR.COM

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায়: উখিয়ায় জাতিসংঘ মহাসচিব

রুহুল কবির রিজভী বলেছেন, আছিয়ার ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ।‌ প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। রিজভী বলেন, গত ১৬ বছরের দুঃশাসনে আমাদের অতিপরিচিত শান্তি ও সুস্থ পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে। নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। আরো বলেন, সরকারের কাজ মানুষের সমবেত ধ্বনি ন্যায়বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা কমতে থাকবে।

14 Mar 25 1NOJOR.COM

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী

পানামা সরকার বলেছে, সার্বভৌমত্ব ও পানামা খালের সুরক্ষায় তারা শক্ত অবস্থানে থাকবে। কৌশলগত এ পানিপথের নিয়ন্ত্রণ নিতে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন উপায় খুঁজছেন বলে খবর প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার পানামা সরকার এ কথা বলেছে। এর আগে পানামাতে মার্কিন সেনাদের উপস্থিতি বাড়াতে উপায় খোঁজার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার থেকে শুরু করে দখল করা পর্যন্ত উপায়গুলো পর্যালোচনা করতে বলা হয়েছে। এদিকে পানামার পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, এ খাল পানামার মানুষের এবং তা তাদেরই থাকবে।

14 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের কবল থেকে বাঁচতে শক্ত অবস্থানে পানামা

বৃহস্পতিবার অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এই সংবিধানে বলা আছে, ইসলামপন্থি শাসনে চলবে সিরিয়া। এই অস্থায়ী সংবিধান পাঁচ বছরের জন্য কার্যকর হবে। এর আগেই গত জানুয়ারিতেই বাতিল করা হয়েছে আগের সংবিধান। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচন দিতে ৪-৫ বছর লাগতে পারে। এবার স্থায়ী সংবিধানের জন্য আরেকটি কমিটি করা হবে।

14 Mar 25 1NOJOR.COM

৫ বছর ক্ষমতায় থাকবে সিরিয়ার অন্তর্বর্তী সরকার

মালয়েশিয়ায় চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারা বলছে, সমস্যাগ্রস্ত অভিবাসীদের অভিবাসন পরিষেবা দিচ্ছিল ওই চারজন। অবৈধ এজেন্টরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের ক্লায়েন্টদের লক্ষ্যবস্তু করতো। যেসব অভিবাসীরা বেশি সময় ধরে অবস্থান করেছিল অথবা যাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল, বিশেষ পাসের জন্য এজেন্টরা অভিবাসীদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার রিঙ্গিত নিত। এ অভিযানে বিভিন্ন দেশের ১৩৪ কপি পাসপোর্ট জব্দ করার কথা জানিয়েছে।

14 Mar 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজার নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন। সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে।

14 Mar 25 1NOJOR.COM

কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আজারবাইজানের সঙ্গে ধারাবাহিক যুদ্ধ থামাতে শান্তি চুক্তি করতে প্রস্তুত‌। ইয়েরেভান বাকুর সঙ্গে একটি খসড়া চুক্তিতে পৌঁছাতেও সক্ষম হয়েছে। এখন কখন এবং কোথায় স্বাক্ষর করা হবে তা নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত। উভয় পক্ষই চুক্তির পাঠ্য অনুমোদন করেছে। তারা উল্লেখ করেছেন যে চুক্তির আওতার বাইরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। আর্মেনিয়া এবং আজারবাইজান এখনো আর্মেনিয়ায় ইউরোপীয় ইউনিয়ন মনিটরিং মিশন নিয়ে তাদের বিরোধ সম্পূর্ণরূপে সমাধান করতে পারেনি, যা যুদ্ধবিরতি লঙ্ঘন পর্যবেক্ষণ করে। একজন পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ইমার চুক্তি নবায়ন না করার জন্য উন্মুক্ত, যা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হতে চলেছে।

14 Mar 25 1NOJOR.COM

আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তি সই করতে প্রস্তুত আর্মেনিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে শান্তি চায় না ইউরোপ। ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধি করা এবং যুদ্ধ দীর্ঘায়িত করাই ইউরোপীয় দেশগুলোর মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, জার্মানি এবং ফ্রান্স পূর্ব ইউক্রেনের ওপর ২০১৪-২০১৫ সালের মিনস্ক চুক্তি লঙ্ঘনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে। ব্রিটেন ২০২২ সালের মার্চ মাসে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনা করা থেকে নিরুৎসাহিত করেছে। যদি তারা তাদের মৌলিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, যা বর্তমানে ক্রমবর্ধমান উত্তেজনা এবং রুশোফোবিয়ার ওপর ভিত্তি করে তৈরি, তাহলে আমরা এটি বিবেচনা করব। তাদের উন্মত্ত অবস্থান বিবেচনা করার কোনও ভিত্তি নেই। জাখারোভা সতর্ক করে দিয়ে বলেন, যে কোনও অজুহাতে ইউক্রেনে বিদেশি সামরিক ঘাঁটি মোতায়েনের বিষয়টি হবে অগ্রহণযোগ্য।

14 Mar 25 1NOJOR.COM

ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে শান্তি চায় না: রাশিয়া

বৃহস্পতিবার বিকেলে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সে দুর্ঘটনা ঘটে। বিমানটিতে থাকা ক্রুসহ ১৭৮ জন আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসেন। এই ঘটনায় ১২ জন যাত্রী আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিমান সংস্থাটি জানিয়েছে, ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য বিমান থেকে নেমে টার্মিনালে স্থানান্তরিত হচ্ছে। ক্রু সদস্য, ডিইএন টিম এবং জরুরি কর্মীদের দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আগুন নিভে গেছে।

14 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রে ১৭৮ যাত্রীর বিমানে আগুন

দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাঁদপুর সদরে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার। লাইসেন্সবিহীন ভাবে পরিচালিত মেসার্স আফজালুর রহমান ব্রিকস ফিল্ড, মেসার্স বিআরএস ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং মেসার্স এএমএস ব্রিকস নামের তিনটি ইটভাটা ভেঙে বন্ধ করে দেয়া হয়।

14 Mar 25 1NOJOR.COM

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা

সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ গ্রহণ করলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর প্যাকেজ গ্রহণ করলে নির্বাচন হবে জুনে: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলেছেন প্রধান উপদেষ্টা ইউনূস। প্রধান উপদেষ্টা মহাসচিবকে জানান, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে ইতোমধ্যে ১০টি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের লক্ষ্য গঠিত ছয়টি কমিশনের সুপারিশ মেনে নেয়, তাহলে তারা জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে। যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা হবে। বৈঠকে জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান।

14 Mar 25 1NOJOR.COM

সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ গ্রহণ করলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর প্যাকেজ গ্রহণ করলে জুনে: গুতেরেসকে বলেছেন প্রধান উপদেষ্টা

কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ রাউন্ড তাজা গোলা জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড ও পুলিশ এর সমন্বয়ে একটি টিম মহেশখালীর নোনাছড়ি আশ্রয়ন কেন্দ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।

14 Mar 25 1NOJOR.COM

মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও তাজা গোলা উদ্ধার

গত রমজানে বাজার চড়া থাকলেও এবার হাতেগোনা কয়েকটি পণ্য ছাড়া অধিকাংশ নিত্যপণ্যের দাম হাতের নাগালে। কেজিতে ২০ টাকা কমে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। আর ৩০ টাকা কেজিতে কমে সোনালি মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়। দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকা, সাদা লেয়ার ২৭০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকায়। প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকায়, খাসির মাংস ১ হাজার ২৫০। প্রতি ডজন লাল ডিম ১২০-১২৫ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৬০-১২০ টাকায়। আর প্রতিকেজি শসা ও ক্ষিরাই বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। প্রতি হালি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়।

14 Mar 25 1NOJOR.COM

রোজায় মুরগিতে স্বস্তি, কমছে লেবু-শসা-বেগুনের দামও

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তারা রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, দুপুরে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমান।

14 Mar 25 1NOJOR.COM

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

কক্সবাজার জেলা কারা হাসপাতাল ইয়াবা কারবারিদের বিশ্রামাগারে পরিণত হয়েছে। গুরুতর অসুস্থ বন্দিরা চিকিৎসা পাচ্ছেন না। এখানে সিট পেতে হলে প্রথমে ২০ হাজার টাকা এবং মাসিক ১৫-২০ হাজার টাকা দিতে হয় কারা কর্মকর্তাদের। বর্তমানে এই হাসপাতালে ৪০-৪৫ জন ইয়াবা ব্যবসায়ী টাকার বিনিময়ে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম চলছে। বড় নেতাদের ৫০ হাজার এবং ছোট নেতাদের ২০-৩০ হাজার টাকা দিয়ে হাসপাতালে জায়গা নিতে হচ্ছে। যারা ফ্লোরে থাকতে বাধ্য হচ্ছেন, মাসিক ১০ হাজার টাকা দিতে হচ্ছে! কক্সবাজার কারাগারের জেলার আবু মুছার নেতৃত্বে চলছে দুর্নীতির এই মহোৎসব। নির্যাতনের অভিযোগও আছে তার বিরুদ্ধে।

14 Mar 25 1NOJOR.COM

কারা হাসপাতাল এখন ইয়াবা কারবারিদের ‘ বিশেষ বিশ্রামাগার’

গুয়ানতানামো বে নৌ ঘাঁটিতে অভিবাসীদেরকে আটক রাখার পরিকল্পনায় আরেকটি বাধার সম্মুখীন হয়েছে ট্রাম্প প্রশাসন। সেখানে আটক থাকা ৪০ জন অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যৎ নির্বাসন ফ্লাইট নির্ধারিত নেই। কার্যত ঘাঁটিতে এখন কোনো অভিবাসী নেই। ঘাঁটির আটক কেন্দ্রে থাকা ২৩ জন 'উচ্চ ঝুঁকিপূর্ণ' ব্যক্তি এবং অভিবাসী পরিচালনা কেন্দ্রের আরও ১৭ জন অন্তর্ভুক্ত ছিল। মঙ্গলবার মার্কিন আইসিই সংস্থার বিমানে তাদের লুইজিয়ানার এক বা একাধিক কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি, ১৭৭ জন ভেনেজুয়েলানকে যুক্তরাষ্ট্র থেকে গুয়ানতানামো পাঠানোর পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

14 Mar 25 1NOJOR.COM

গুয়ানতানামো বে খালি করে অভিবাসীদের ফেরত আনছে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর মহাসচিব মার্ক রুটেকে বলেছেন, আন্তর্জাতিক নিরাপত্তা বৃদ্ধির জন্য গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ অপরিহার্য। কৌশলগত আর্কটিক দ্বীপটিকে সংযুক্ত করার জন্য প্রচারণা জোরদার করেছেন তিনি। ট্রাম্ম ওভাল অফিসে আলোচনায় বসে রুটেকে বলেন, আমাদের অনেক প্রিয় খেলোয়াড় উপকূলে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্যও। আমাদের আরও সতর্ক থাকতে হবে। গ্রিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী মুটে এগেদে ট্রাম্পের এসব প্রস্তাবকে বারবার প্রত্যাখান করে আসছেন। তবে ট্রাম্প দখল হবেই বলে জোরালোভাবে বলছেন।

14 Mar 25 1NOJOR.COM

গ্রিনল্যান্ড ‘দখল’র প্রয়োজনীয়তা ন্যাটো মহাসচিবকে জানালেন ট্রাম্প

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে আমার একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। দেখা যাক কী হয়, তবে তিনি একজন পারমাণবিক শক্তিধর। রাশিয়া এবং চীনের পারমাণবিক অস্ত্রাগারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা যদি সংখ্যাটি কমাতে পারি তবে এটি একটি দুর্দান্ত অর্জন হবে। আমাদের কাছে এত অস্ত্র আছে, এবং শক্তিও এত দুর্দান্ত। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন, তিনি তার প্রথম মেয়াদেও করেছিলেন।

14 Mar 25 1NOJOR.COM

কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্ক আছে: ট্রাম্প

ঢাবি সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা পরিবারের সিদ্ধান্তেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নিয়ে এ কথা জানান তিনি। তিনি বলেন, দুটো জানাজার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। তার কবরের স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের সঙ্গে আলাপের মাধ্যমে। আমরা পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাই। উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে তার জন্য বিশেষ দোয়া মোনাজাত হবে।

14 Mar 25 1NOJOR.COM

পরিবারের সিদ্ধান্তেই ঢাবি ক্যাম্পাসে হচ্ছে না ড. আরেফিন সিদ্দিকের জানাজা: ঢাবি ভিসি

গাজীপুর ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। ঈদ বোনাস, কারখানার জিএমের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শুক্রবার সাড়ে ৯টা থেকে সহাসড়ক অবরোধ করে তারা। তেলিপাড়া এলাকায় স্মাগ সোয়েটার লিমিটেড কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কারখানা কর্তৃপক্ষ বেসিকের ২৫ শতাংশ বোনাস দিলেও শ্রমিকরা ৫০ শতাংশের দাবি করে আসছে। গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছেন।

14 Mar 25 1NOJOR.COM

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টায়। প্রথম ৯ মিনিটের মধ্যেই পশ্চিমাঞ্চলের বেশিরভাগ অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। বাকি ট্রেনগুলোর ৪/৫টি করে টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে। এই বিক্রিতে ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ২০ লাখ হিট পড়েছে। ওয়েবসাইটে দেখা যায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম অভিমুখী কোনো ট্রেনের টিকিট অবশিষ্ট নেই। তবে, ওই সময় পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহীগামী ট্রেনের টিকিট অবশিষ্ট ছিল। সকাল ১১টার দিকে মোটামুটি সব অঞ্চলের ট্রেনের টিকিটই শেষ হয়ে গেছে।

14 Mar 25 1NOJOR.COM

৯ মিনিটেই শেষ ট্রেনের টিকিট, আধাঘণ্টায় ২০ লাখ হিট

রোহিঙ্গা শরণার্থীদের মাসিক খাদ্য সহায়তা অর্ধেকেরও বেশি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেখানে সাড়ে ১২ ডলার করে বরাদ্দ ছিল তা আগামী মাস থেকে কমে দাঁড়াবে ৬ ডলারে। এই অবস্থায় নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। রোহিঙ্গা যুবক আজিজুল হক বলেন, আগামী মাস থেকে শুনছি রেশন কমিয়ে দিবে। এজন্য ডিম, ডাল, চিনি এগুলো নিয়ে রেখেছি। কী করবো, কমিয়ে দিলে তো আর কুলাবে না, তখন অনেক কষ্ট হবে। শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, ‘মহাসচিবের সফরের মাধ্যমে রোহিঙ্গারা কনফিডেন্স ফিরে পাবে। তারা তাদের দেশে যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। এবং মনে করবে বিশ্ব সম্প্রদায় তাদের পাশে আছে।

14 Mar 25 1NOJOR.COM

খাদ্য সহায়তা কমায় দেশে ফিরতে চান রোহিঙ্গারা

জম্মু, কাশ্মির ও লাদাখে মধ্যরাতে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল। স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। এটি ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল বলে ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

14 Mar 25 1NOJOR.COM

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতশাসিত জম্মু-কাশ্মির

ঢাকায় বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজারে গেছেন। এ সময় কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

14 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে

এক এক্স পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে। এর আগে, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

14 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সহিংসতা থেকে বাঁচতে বৃহস্পতিবার সিরিয়ার হমেইমিমে রুশ বিমান ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। সেখানে আশ্রয় নেওয়া বেশিরভাগ বেসামরিক নাগরিকই নারী ও শিশু। সাম্প্রদায়িক সহিংসতা অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীকে আসাদের আলাউয়ি সম্প্রদায়ের বিরুদ্ধে মুখোমুখি করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় শত শত আলাউয়ি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, আলাউয়িদের হত্যা ‘সিরিয়ার ঐক্যের জন্য হুমকিস্বরূপ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আরব রাষ্ট্র, তুরস্ক এবং ইরানের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে তারা।

14 Mar 25 1NOJOR.COM

সহিংসতা থেকে বাঁচতে রুশ বিমান ঘাঁটিতে আশ্রয় নিলেন ৯ হাজার সিরীয়

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক শুরু হয়েছে। সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন। উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন। জাতিসংঘ মহাসচিব বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

14 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

নিউইয়র্কে ফিলিস্তিনি কর্মী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ইহুদি ভয়েস ফর পিস’- এর কর্মীরা। ‘মাহমুদকে মুক্ত করুন, সকলকে মুক্ত করুন!’, ‘আমরা ন্যায়বিচার চাই, আপনি বুলন কিভাবে? মাহমুদকে এখনই ঘরে ফিরিয়ে আনুন!’, ‘শিক্ষার্থীদের নয়, নাৎসিদের বিরুদ্ধে লড়াই করুন!’ স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভকারীরা লাল শার্ট পরেছিলেন, যাতে লেখা ছিল ‘আমাদের নামে নয়,’ ‘ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’। গত ৮ মার্চ তার বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। একে রাজনৈতিক গ্রেফতার হিসেবে দেখছে সংগঠনটি।

14 Mar 25 1NOJOR.COM

ট্রাম্প টাওয়ারে ফিলিস্তিনি কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভকারীদের অবস্থান

এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছেন, অতি উদার হইতে যাইয়েন না, এত সুশীলতা ভালো না। হাসিনার তৈরি করে দেওয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট যেহেতু ভাঙতে পারছেন না, দয়া করে সুশীলতা দেখাতে গিয়ে এর ভীত আরও শক্ত করে দিয়েন না। তিনি লেখেন, নিজেরা তো ভুগবেনই, পুরো জাতিকেও ভোগাবেন। আসলেই যদি আগামী প্রজন্মের জন্য, নিজেদের জন্য এই ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থা পূনর্গঠনের উদ্দেশ্যে রাজনীতি করতে চান, অবশ্যই হাসিনার তৈরি মিডিয়া স্টাবলিশমেন্টহ সব ভেঙে নতুনভাবে গড়তে হবে। হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে এই পোস্ট করেন মাসউদ।

14 Mar 25 1NOJOR.COM

অতি উদার হইতে যাইয়েন না, এত সুশীলতা ভালো না: আব্দুল হান্নান মাসউদ

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুচররা রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার পর যুক্ত হয়েছে শাহবাগ গণজাগরণ মঞ্চের চক্রান্তকারী ও আওয়ামী সুবিধাভোগী কিছু বামপন্থি গোষ্ঠী। তরুণরা বলছেন তারা পোশাক বা রং বদলে জনস্রোতের সঙ্গে ঢোকার চেষ্টা করলেও তা প্রতিহত করা হবে। আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশের ওপর হামলায় ইন্ধনদাতাসহ নেপথ্য দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। হামলার নেপথ্যে শাহবাগের কেউ হোক বা অন্য কেউ জড়িত থাকুক, তদন্ত করে বের করা হবে। যারাই অস্থিতিশীলতার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। সম্প্রতি গণজাগরণ মঞ্চের সংগঠক লাকীকে আন্দোলনে নামতে দেখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। একযোগে সবাই প্রতিহত করার ডাক দিয়েছে।

14 Mar 25 1NOJOR.COM

রাজপথে আন্দোলনে ঢুকে পড়ছে শাহবাগীরা, দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা

দুদক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তরের সময় জাল নোটারি নথি ব্যবহারের অভিযোগ এনেছে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের বিষয়ে চলমান তদন্তে উঠে এসেছে বিষয়টি। দুদকের অভিযোগ, শেখ হাসিনার বোনের মেয়ে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পের সরকারি প্লট নিজ ও তার পরিবারের জন্য নিশ্চিত করেন। তিনি অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পত্তির বরাদ্দ থেকে উপকৃত হয়েছেন। এর আগে টিউলিপ যুক্তরাজ্যের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন, যখন তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ তদন্তাধীন ছিল।

14 Mar 25 1NOJOR.COM

জালিয়াতি করে বোনকে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ

সাবেক ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। রাত ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আরেফিন সিদ্দিককে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

14 Mar 25 1NOJOR.COM

আরেফিন সিদ্দিকের জানাজা ধানমন্ডিতে, দাফন আজিমপুরে

এখন টিভির লাইভ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে গালি দেওয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকাসহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে খবর ছড়িয়ে পড়ে। সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেওয়ার অহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ নিজেই৷ হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আমরা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মতপ্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক।

14 Mar 25 1NOJOR.COM

সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত

সফরের দ্বিতীয় দিন সকালেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপরে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। দুপুরে যাবেন কক্সবাজারে। সেখানে রোহিঙ্গাদের বর্তমানে দেখভালের বিষয়ে তাকে অবহিত করা হবে। অর্থ কমতির ইস‍্যুটি গুরুত্ব পাবে। দেখা করবেন স্থানীয় বাসিন্দাদের সাথেও। ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। তার সফর সঙ্গী হবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

14 Mar 25 1NOJOR.COM

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

গাম্বিয়ার সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের পর উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে। উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তাদের অকুণ্ঠ সংহতির জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। ওআইসির সমর্থনে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গাম্বিয়ার নেতৃত্ব আমাদের প্রশংসা অর্জন করেছে। এটি আমাদের দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

14 Mar 25 1NOJOR.COM

গাম্বিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের আয়োজনে বৃহস্পতিবার ইফতারের বক্সে তুরস্কের এক ভদ্রলোক শিক্ষার্থীদের দিয়েছেন ৫০০ টাকার নোট। তুরস্কের সংস্থা ‘টিকার সহযোগিতায় এ আয়োজন করা হয়। ইফতারের আয়োজনেও ভিন্নতা ছিল। প্রায় ১৫০০ শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয় বলে জানা গেছে। এক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ইফতার ও টাকা সংগ্রহ করছেন। এতে বেশ আনন্দিত লক্ষ্য করা যায় তাদের।

14 Mar 25 1NOJOR.COM

ঢাবিতে শিবিরের ইফতার, প্যাকেটসহ ৫০০ টাকা পেল শিক্ষার্থীরা

মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুতে তারেক রহমান তীব্র নিন্দা, প্রতিবাদ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, নির্মম পাশবিকতায় আছিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে। এই মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায়না। এই নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে শহর থেকে গ্রামে। একই সঙ্গে তার ফিরে আসার জন্য প্রার্থনা ছিল প্রতিটি মানুষের। তিনি জানান, এ ঘটনা জানার পর তার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলেন। অতীতের ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদেরকে বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পূনরাবৃত্তি ঘটছে। তিনি সুষ্ঠু বিচার ও সুরক্ষার উপর জোর দিয়েছেন।

14 Mar 25 1NOJOR.COM

নির্মম নির্যাতনে আছিয়ার মৃত্যু, তারেক রহমানের নিন্দা

রিয়াদে গত সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, আমরা যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি। কিন্তু আমরা এমনভাবে আগাব যেন এই বিরতি একটি দীর্ঘকালীন শান্তিতে পরিণত হয় এবং এটি এই দ্বন্দ্বের আসল কারণকে নিঃশেষ করবে। আরো বলেন, যেকোনো যুদ্ধবিরতির বিষয়টি অবশ্যই দ্বন্দ্বের মূল কারণ সংশ্লিষ্ট হতে হবে এবং এটির বিস্তারিত আরও জানতে হবে।

14 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, নতুন রাজনৈতিক দলে আমরা নতুনত্ব কিছুই দেখিনি। জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করতে যেসব পলিসি গ্রহণ করেছিলেন, এই দলও সেসব পলিসি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, এই নতুন রাজনৈতিক দল কোনোভাবেই তাদের সমালোচনা সহ্য করতে পারে না। আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করেন তাহলে দেখবেন তারা পুরাতন রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে নিজেদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে। আদিম যুগের রাজনৈতিক বন্দোবস্ত করতেই নতুন দল গঠন করেছে। নতুন দল যদি রাষ্ট্রক্ষমতায় যায়, জনগণ যদি তাদের ভোট দেয়, তাদের ফরেন পলিসি কী হবে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানতে পারিনি। এই সময় ধনী কারা অর্থায়ন করছে তাও জানতে চান তিনি।

14 Mar 25 1NOJOR.COM

নতুন দল সমালোচনা সহ্য করতে পারে না: নাসির উদ্দীন নাসির

বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকতে পারবে না। আমরা স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। বাংলাদেশের গণতন্ত্রকামী যে দলগুলো রয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ সময় আন্দোলন করেছে। তার চূড়ান্ত পর্যায়ে রাজপথে ছাত্রজনতা নেমে এসেছিল। মঈন খান বলেন, অন্যায়ভাবে নরসিংদী জেলে যাদের আটকে রেখেছিল। ১৯ জুলাই কারাগার ভেঙ্গে তাদের মুক্ত করেছে ছাত্র জনতা। ওই দিন তারা শরীরের রক্ত দিয়ে জীবন দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিল। ১৭২৭ সালে তেহার জেল ভেঙে যে ইতিহাস করেছিল- ১৯ জুলাই নরসিংদী কারাগার ভেঙে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছিল। আপনারা দেখেছেন পরবর্তীতে ২ সপ্তাহের ব্যবধানে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল। মানুষের চেয়ে বড় কোনো অধিকার পৃথিবীতে নাই।

14 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকতে পারবে না: মঈন খান

গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে থাকা আলামত জব্দের অনুমতি পেয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। ব্যারিস্টার মইনুল করিম বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় রংপুরে দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি হত্যা মামলা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আদালতের জিম্মায় আগের মামলা দুটির তদন্ত কর্মকর্তার কাছে যে আলামতগুলো আছে, সেগুলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলায় জব্দের অনুমতি দেওয়ার জন্য আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেছেন। এর মাধ্যমে এ মামলার তদন্ত গতি পাবে।

14 Mar 25 1NOJOR.COM

পিবিআইর কাছে থাকা আলামত জব্দের অনুমতি পেলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল

আমির ডা. শফিকুর রহমান পাশবিক ধর্ষণের শিকার মাগুরার শিশু আছিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে দিনটিকে (১৩ মার্চ) ‘আছিয়া দিবস’ হিসেবে পালনের প্রস্তাব দিয়েছেন। যার মূল উদ্দেশ্য হবে শিশুদের সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এর মাধ্যমে এমন সমাজ বিনির্মাণ করতে হবে যেখানে শিশু, নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ থাকবে নিরাপদ। তিনি বিবৃতিতে বলেন, মাগুরায় বর্বর নির্যাতনের শিকার শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে বৃহস্পতিবার দুপুর একটার দিকে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তা’আলা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন, আমিন।

14 Mar 25 1NOJOR.COM

১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালনের প্রস্তাব জামায়াত আমিরের

মাহফুজ আলম ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, উপদেষ্টা মাহফুজ আলম প্রতিবেশী দেশের ‘গুপ্তচর’ শাহরিয়ার কবিরদের ভাষায় কথা বলেছেন। জামায়াত নেতা বলেন, মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত, তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। সেই কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন। তিনি বলেন, শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের সঙ্গে জামায়াতের কারো সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। শেখ মুজিব নিজেই সাধারণ ক্ষমা ঘোষণা করে গ্রেফতারকৃতদের মুক্তি দিয়েছিল। আমির গোলাম আযম সুপ্রিম কোর্টে মামলা করে নির্দোষ প্রমাণিত হয়েই তিনি তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন।

14 Mar 25 1NOJOR.COM

মাহফুজ প্রতিবেশী দেশের ‘গুপ্তচর’ শাহরিয়ার কবিরদের ভাষায় কথা বলেছেন: পরওয়ার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৮ সালে সুবর্ণচরে বিএনপি সমর্থিত গৃহবধূ পারুল বেগম ধানের শীষে ভোট দেওয়ার কারণে গভীর রাতে তার বাড়িতে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা তাকে তার সন্তানদের সম্মুখে প্রকাশ্যে ধর্ষণ করে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। ফখরুল বলেন, নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতীর জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

14 Mar 25 1NOJOR.COM

ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা: মির্জা ফখরুল

ত্রিশালে পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন শ্রমিকরা। এ সময় অসুস্থ ১০ শ্রমিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমদাদ উল্লাহ খান বলেন, শ্রমিকদের মাথা ঘুরছিল, রিমরিম করছিল এবং অতেচন হয়ে যাচ্ছিল। পরীক্ষা নিরীক্ষা করে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘মাস সাইকোলজিক্যাল ইলনেস’ থেকে শ্রমিকদের এমনটি হয়েছে।

14 Mar 25 1NOJOR.COM

পোশাক কারখানায় কাজ করতে গিয়ে অচেতন ১০ শ্রমিক, তদন্তে কমিটি

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, আমরা ছাত্রদের সাহসিকতা ও শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান জানাই। এ ধারাবাহিকতায় নিশ্চয়ই বর্তমান অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অবদান রাখবে। তিনি বলেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে সিলেট অঞ্চলের মানুষের অবদান খুবই মূল্যবান। বাংলাদেশ হচ্ছে যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী। সিলেটের বিমানবন্দর এলাকার পাঁচতারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্য হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

14 Mar 25 1NOJOR.COM

আমরা ছাত্রদের সাহসিকতা ও শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান জানাই: সারাহ কুক

অবশেষে জামিন পেলেন রূপসাপুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলোচিত শাওন কাবী রিজা (২৫)। এদিকে শাওন কাবীকে আটক, নির্যাতন এবং মামলা দেওয়ার প্রতিবাদে বুধবার সারা দিন ফেসবুকে সরব ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের বিরুদ্ধে শাওন কাবীকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এবং তার দ্রুত মুক্তি চেয়ে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভের ডাক দেয়। যদিও শাওনের দুটি মামলায় জামিন হওয়ায় এবং জেলা বিএনপির নেতাদের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে তা স্থগিত করা হয়।

14 Mar 25 1NOJOR.COM

জামিন পেলেন পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজা

লাকী আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকাল ৪টায় শাহবাগ রাস্তায় একপাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার রাতেও তাদের অবস্থান করতে দেখা গেছে। তারা বলেন, শাহাবাগে শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং শহিদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সন্তানদের উপস্থিতিতে শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলের মাধ্যমে শাহাবাগের কালিমা মোচনের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে আমরা শাহবাগ মোড়ের নাম করব খাজা সলিমুল্লাহ স্কয়ার। চারদিকের রাস্তায় চারটা গেট হবে। গেটগুলোর নাম হবে- শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরী গেট, শহিদ দেলোয়ার হোসেন সাঈদি গেট, শহিদ আব্দুল কাদের মোল্লা গেট, শহিদ মীর কাশেম আলী গেট।

14 Mar 25 1NOJOR.COM

শাহবাগের চারদিকের রাস্তায় ৪ গেট হবে: ইনকিলাব মঞ্চ

কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দুর্নীতি, দুঃশাসন ও অপশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ, বলেছেন আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে কুরআন অনুশাসন নেই বলেই আছিয়াদের প্রতিনিয়ত ধর্ষণ ও জীবন দিতে হচ্ছে। ভিকটিম আছিয়ার মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে জান্নাতের মাকাম দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও জোর দাবি জানান জামায়াত আমির।

14 Mar 25 1NOJOR.COM

আছিয়া ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রক্ষায় কারা অর্থ বিনিয়োগ করছেন তাদের নাম প্রকাশ করুন। যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ৭ দিন আগেও হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছেন তাদের মুখোশ উন্মোচন করুন। তিনি বলেন, যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, তাদের মুখ ফসকে অনেক কথা বের হয়ে গেছে। যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন, তারা কেউ ১৫ কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন, কেউ তাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন। বুলু বলেন, কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন? কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন? তা সবই বেরিয়ে আসছে। আপনারা গণমাধ্যমকর্মীরা এগুলো প্রকাশ করুন।

14 Mar 25 1NOJOR.COM

হাসিনাকে রক্ষায় অর্থ বিনিয়োগকারীদের নাম প্রকাশ করুন: বুলু

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার নির্যাতনকারীদের বিচারের দাবিতে মশাল মিছিল করছে ছাত্র-জনতা। রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নীলক্ষেত মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে বিজয় একাত্তর হল ঘুরে আবার রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারের দিকে মিছিলটি গিয়ে যায়। এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিশুটি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়।

14 Mar 25 1NOJOR.COM

শিশু আছিয়ার ধর্ষণের বিচারের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের ১২২ জন নেতাকর্মীকে শনাক্ত করা হয়েছে। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে তদন্ত প্রতিবেদনটি জমা দেন সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম সুপন। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চলাকালীন সময়ে ৭০ জন শিক্ষককে পাওয়া গেছে যারা শিক্ষার্থীদের জামায়াত-শিবির-ছাত্রদল-রাজাকার বলে ট্যাগিং করেন। এ প্রতিবেদনটি সিন্ডিকেট থেকে পাস হয়ে এলে এ বিষয়ে পদক্ষেপ নিতে আমরা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানাবো। এছাড়া যারা শিক্ষা প্রতিষ্ঠানের না তাদের বিরুদ্ধে মামলা দিতে বলা হয়েছে।

14 Mar 25 1NOJOR.COM

জুলাই আন্দোলনকারীদের ওপর হামলা, ঢাবি ছাত্রলীগের ১২২ জন শনাক্ত

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছিল বাংলাদেশ। তবে প্রায় তিন মাস কেটে গেলেও এখনও তার জবাব দেয়নি ভারত, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশের জন্য বিপদজ্জনক।

14 Mar 25 1NOJOR.COM

শেখ হাসিনাকে ফেরত চাওয়া চিঠির জবাব এখনও দেয়নি ভারত

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে খাটো ও অবজ্ঞা করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। চাঁদাবাজ নেতাকর্মীরা ছবি তোলায় ব্যস্ত উল্লেখ করে তিনি আরও বলেন, অথচ এরা আন্দোলনে ছিল না। যারা এতদিন কষ্ট করেছে তাদের কষ্টের ফল যেন ধুলোয় না মেশে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, কিছু দল-গোষ্ঠী সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ সময় মাগুরার সেই শিশু নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

14 Mar 25 1NOJOR.COM

বিএনপিকে অবজ্ঞা করে কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না: মির্জা আব্বাস

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে শিশুটির পৈতৃক নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে দাফন করা হয়। এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। এর আগে, শিশুটির মরদেহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হেলিকপ্টারযোগে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

14 Mar 25 1NOJOR.COM

মাগুরায় আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

গত ১৩ মাসে ২ হাজার ৬০১ জন বাংলাদেশি নাগরিককে ভারত-বাংলাদেশ সীমান্তে আটক করা হয়েছে। রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ কথা জানানো হয়। আটককৃতরা সবাই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছর ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফের হাতে মোট দুই হাজার ৬০১ জন বাংলাদেশি নাগরিক ধরা পরেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে আরও নজরদারি বাড়িয়েছে ভারত। এর জন্য সীমান্তরক্ষীদের সংখ্যা বাড়ানোর সঙ্গে প্রযুক্তির ব্যবহারও আরও জোরদার করা হয়েছে। আসামের ধুবড়ি সীমান্তে হ্যান্ড হেল্ড থার্মাল ইমেজার্স, নাইট ভিশন ডিভাইসেস, ইউএভি, সিসিটিভি, আইআর সেন্সর এবং কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

14 Mar 25 1NOJOR.COM

ভারতে এক বছরে আটক আড়াই হাজার বাংলাদেশি

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার আলোচনা চলতে থাকবে। কিন্তু আমাদের সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোডম্যাপ চাই। অন্তর্বর্তী সরকারকে বলব, জনগণের চাহিদা অনুযায়ী খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করুন। তিনি বলেন, আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ইলেকশন কমিশনের রেসপনসিবিলিটি। তারাও আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

14 Mar 25 1NOJOR.COM

নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ চাই: সালাহউদ্দিন আহমেদ

পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত ৭টি দলের কাছ থেকে মতামত পেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাতটি দল হলো এলডিপি, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, এনডিএম ও আমজনতার দল। কমিশন বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কার প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ছক আকারে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। ৬ মার্চের মধ্যে মতামত পাঠাতে তাদের কাছে অনুরোধ করা হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত ৭টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পাওয়া গিয়েছে। এছাড়া ১৬টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিন সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে। অন্যান্য দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে।

14 Mar 25 1NOJOR.COM

সংস্কার বিষয়ে এখন পর্যন্ত ৭টি দল মতামত দিয়েছে

বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেছেন, ফ্যাসিস্ট লীগ বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। প্রিন্স বলেন, গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তিকর, অসত্য এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করতে অপচেষ্টা করছে। তিনি বলেন, পলাতক শেখ হাসিনা এবং তাদের নেতাদের দেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে, তবে প্রধানমন্ত্রী হিসেবে নয়, গণহত্যা, ক্ষমতা জবর দখল ও দুর্নীতি, লুটপাটের বিচার করার জন্য।

14 Mar 25 1NOJOR.COM

ফ্যাসিস্ট আ.লীগ দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত: প্রিন্স

বারিধারায় ডিওএইসএসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বসবাস করা ভবনের একটি ইউনিটে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভবনের ৫ম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগে। ওই ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া রয়েছে। ফায়ার সার্ভিস জানায়, পাঁচতলায় রান্না ঘরে মূলত আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোন বেগ ছাড়াই আগুন নিভে ফেলে। রাত ৭টা ২৪ মিনিটের ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

14 Mar 25 1NOJOR.COM

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে ভাড়া দেওয়া কক্ষে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে

ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে জানিয়েছেন, তিনি তার প্রশাসনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ পুরো দায় গ্রহণ করছেন। এক ফেসবুক পোস্টে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ দায় স্বীকার করেন। দুতার্তে বলেন, অতীতে যাই ঘটুক না কেন আমি আমাদের আইন প্রয়োগকারী ও সামরিক বাহিনীর সামনে থাকবো। আমি আপনাদের রক্ষা করবো, আমি সবকিছুর জন্য দায়ী থাকবো। আইসিসির মুখোমুখি করতে দুর্তাতেকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে গ্রেফতার করে নেদারল্যান্ডসের হেগ শহরমুখি উড়োজাহাজে তুলে দেওয়ার পর থেকে এটিই তার প্রথম মন্তব্য। তার বিরুদ্ধে ‘মাদকের যুদ্ধে’ কয়েক হাজার সন্দেহভাজন মাদক বিক্রেতা ও ব্যবহারকারীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

ফিলিপিন্সের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ পুরো দায় নিলেন দুতার্তে

মাগুরার শিশু আছিয়ার ইন্তিকালে শোক প্রকাশ করেছে এনসিপি। শোকবার্তায় দলটি বলেছে, মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশু আছিয়া বৃহস্পতিবার দুপুর একটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এনসিপি শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। নিপীড়িত আছিয়ার ওপর চলা নির্যাতন এবং তার মৃত্যু রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক উল্লেখ করে বলা হয়, রাষ্ট্র গঠনের এমন গুরুত্বপূর্ণ মুহুর্তে এই নির্মম ঘটনা হতাশাজনকও বটে। এই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ইতিপূর্বেই তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানায় দলটি।

13 Mar 25 1NOJOR.COM

আছিয়ার মৃত্যুতে এনসিপির শোক

অতিরিক্ত ২০ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের পথ দেখাল গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং আত্মা। এর জন্য বিদ্যমান তামাক কর ও মূল্য কাঠামোর পরিবর্তন করতে হবে। এছাড়া নিম্ন ও মধ্যম স্তর দুটিকে একটি স্তরে রূপান্তর করে প্রতি ১০ পিস সিগারেটের খুচরা মূল্য ৯০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১০ পিস সিগারেটের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণ করা। খুচরা মূল্যের ওপর ৬৭% সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখা। এছাড়া প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৫৫ টাকা এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করাসহ খুচরা মূল্যে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা।

13 Mar 25 1NOJOR.COM

২০ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের পথ দেখাল প্রজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ আরেফিন সিদ্দিক ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য ছিলেন। দায়িত্ব শেষ করে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা চালিয়ে যান এবং ২০২০ সালের জুন মাসে অবসর নেন। তার মৃত্যু শিক্ষাজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

13 Mar 25 1NOJOR.COM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই

যশোরে জরুরি অবতরণকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমানটি বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হতে দুপুর প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানটির দুইজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াডন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন।

13 Mar 25 1NOJOR.COM

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, দুই পাইলট অক্ষত

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আমরা মনে করি- এনআইডি কার্যক্রমটা ইসির অধীনেই থাকা উচিত। যদি কাঠামোগত কোনো বিষয় থাকে, সে ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই। ইসি সচিব বলেন, এ ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি ২০০৭ সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে। এখান থেকে আমরা কাম্য সেবা দিচ্ছি এবং এখান থেকে সেবা সম্প্রসারণের ক্ষেত্র তৈরি করছি। তিনি বলেন, প্রতিষ্ঠিত পদ্ধতি আবার নতুন করে গড়ে তোলার চেয়ে প্রতিষ্ঠিত পদ্ধতিকেই সম্প্রসারণ করা যৌক্তিক। সচিব বলেন, ১৮২টি সংস্থা ইসির কাছ থেকে তথ্য নিচ্ছে। অন্যান্য সংস্থাও তথ্য নিচ্ছে। সুরক্ষিত বলেই তারা তথ্য নেয়।

13 Mar 25 1NOJOR.COM

এনআইডি ইসির অধীনেই থাকা উচিত: সচিব

রাজধানীর ফরেন সার্ভিস মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। এক বিলিয়নের এই প্রকল্পে সৌদি আরবের কোনো ফান্ড ছিল না। প্রতিটি মসজিদ নির্মাণে ১৭-১৮ কোটি টাকা খরচ করা হয়েছে। দুর্নীতি না হলে ৭-৮ কোটি টাকায় করা যেত।’ ধর্ম মন্ত্রণালয় তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে: প্রেস সচিব

শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতাসহ সব ধরনের পাওনা ২০ রোজার মধ্যে পরিশোধের সিদ্ধান্ত হয়েছে বলে এক তথ্যবিবরণীতে জানিয়েছে সরকার। এছাড়া মালিকপক্ষকে সক্ষমতা অনুযায়ী চলতি মার্চ মাসের ১৫ দিনের বেতন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যবিবরণীতে বলা হয়েছে, শ্রমিকদের পাওনা পরিশোধসহ সার্বিক পরিস্থিতির ওপর আইনশৃঙ্খলা বাহিনী ‘সক্রিয় দৃষ্টি’ রাখবে। এছাড়া শিল্প কারখানা এলাকায় ২৮ ও ২৯ মার্চ শুক্র-শনিবারও সংশ্লিষ্ট ব্যাংক খোলা থাকবে বলে তথ্যবিবরণীতে বলা হয়েছে। ঈদের আগে কোনো শ্রমিককে চাকরিচ্যুত অথবা ছাঁটাই করা যাবে না, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করে ঈদুল ফিতরের ছুটির সময় নির্ধারণ করবেন।

13 Mar 25 1NOJOR.COM

২০ রমজানের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী মিসেস ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৮৬ টাকা রয়েছে। আবেদনে বলা হয়, মামলাটি বর্তমানে তদান্তাধীন রয়েছে। তদন্তকালে আসামি মিসেস ফেরদৌসী খান এবং আসামি মো. সাদেক খানের নামে বিপুল পরিমাণে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব সরিয়ে নেওয়ার চক্রান্ত রয়েছে, ফলত আদালতের আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

13 Mar 25 1NOJOR.COM

স্ত্রী-সন্তানসহ সাদেক খানের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘গেল ৭ মার্চ বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন, সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু সংক্রান্ত বিষয়াদি নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে, এগুলো একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি ঢাকার অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তিরোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, এ ধরনের মন্তব্য অযাচিত ও বিভ্রান্তিকর। জানান, সব দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়াদিতে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ।

13 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় বিজিবি সাবেক প্রধান মেজর জেনারেল (অবঃ) মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

13 Mar 25 1NOJOR.COM

স্ত্রীসহ সাবেক বিজিবিপ্রধান সাফিনুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলোর মধ্যে কুরস্ক অঞ্চলে ছয়টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে তাড়িয়ে দেওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে রুশ সেনারা। বেলগোরোড, রোস্তভ এবং ব্রায়ানস্কসহ অন্যান্য অঞ্চলেও ড্রোন ধ্বংস করা হয়েছে। ক্রেমলিনের দাবি, কুরস্কে রাশিয়ার অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কারণে মার্কিন আলোচকরা এখন মস্কো যাচ্ছেন।

13 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে এক তালিকা উপস্থাপন করেছে। মস্কোর দেওয়া এই শর্তগুলো নির্দিষ্টভাবে কী তা স্পষ্ট নয়। রাশিয়া পূর্বেও কিয়েভ ন্যাটোর সদস্যপদ না পাওয়ার নিশ্চয়তা, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিষিদ্ধ করা এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া ও চারটি অঞ্চলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছে। রাশিয়া দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, ইউক্রেন যুদ্ধের "মূল কারণ" হলো ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটকে সমাধান করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র প্রতীক্ষা করছে ৩০ দিনের অস্ত্রবিরতি চুক্তিতে রাশিয়ার মতামত শুনতে।

13 Mar 25 1NOJOR.COM

ইউক্রেন যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের কাছে শর্ত দিয়েছে রাশিয়া

মাগুরায় পৌঁছেছে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু। আছিয়ার জানাজাও সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইফতারের আগে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ মাগুরায় নেওয়া হয়। সন্ধ্যা ৭টায় মাগুরার নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর আছিয়ার লাশের খাটিয়া ঘাড়ে করে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

13 Mar 25 1NOJOR.COM

হাসনাত সারজিসের কাঁধে শিশু আছিয়ার লাশ

ভারতের উত্তরপ্রদেশের সাম্ভলে হোলির সময় শান্তি বজায় রাখার নামে অন্তত ১,০১৫ জনকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে এবং প্রায় এক ডজন মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদ, যেগুলোর বিরুদ্ধে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো প্রচারণা চালাচ্ছে, সেগুলোর ওপর ত্রিপল দেওয়া হয়েছে। হোলির আগে প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলো বলছে, এটি সরকারের পক্ষপাতদুষ্ট নীতিরই বহিঃপ্রকাশ। তারা অভিযোগ করছে, হোলির দিনে মুসলিমদের ঘরে থাকার পরামর্শ দিয়ে প্রশাসনের শীর্ষ কর্তারা এবং বিজেপি নেতারা সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন।

13 Mar 25 1NOJOR.COM

হোলি উৎসব, তাই যোগীরাজ্যে মুসলিম ধরপাকড়, ত্রিপলে ঢাকা হলো মসজিদ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দি‌নের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। জাতিসংঘ মহাসচিবের সফরে আলোচনায় অগ্রাধিকার পাবে রোহিঙ্গা শরণার্থী সংকট। এ ছাড়া মানবাধিকার ইস্যুও গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার সকালে মহাসচিবের সঙ্গে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। পরে একসাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ইফতার করতে যাবেন কক্সবাজার।

13 Mar 25 1NOJOR.COM

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

আইজিপি বাহারুল আলম প্রশ্ন রেখে বলেছেন, সরকারি কর্মচারী হয়ে পুলিশের কিসের রাজনৈতিক আনুগত্য থাকবে? আমাদের কোনো আওয়ামী লীগ-বিএনপি নাই। কিছু কিছু সদস্য এবং মোস্টলি সিনিয়র অফিসারদের অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের কারণে পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। তিনি বলেন, সিনিয়রদের হুকুম পালন করতে গিয়ে আমাদের বেশকিছু ভাই মারা গেছেন। এই দায়ভার যিনি জীবন দিয়েছেন তার নয়, যিনি আদেশ দিয়েছেন তার। এজন্য দ্বায়িত্বশীলদের অবশ্যই শাস্তি পেতে হবে। যিনি বাধ্য হয়ে আদেশ পালন করেছেন আমি বিশ্বাস করি আদালত থেকে তিনি ন্যায়বিচার পাবেন।

13 Mar 25 1NOJOR.COM

কিছু উচ্চাভিলাষী অফিসার ও তাদের অন্ধ আনুগত্যে পুলিশ সদস্যদের জীবন দিতে হয়েছে: আইজিপি

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় পৌঁছেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সন্ধ্যা ৭টায় মাগুরা নোমানি ময়দানে আছিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ৬ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। ওই সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালানো হয়। বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

13 Mar 25 1NOJOR.COM

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময় যে ভাবনা ছিল, তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে। এজন্য চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের দিন ঠিক করা আছে ২০২৬ সালের ২৪ নভেম্বর। রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বলেছিল, লীগের আমলে পরিসংখ্যান নিয়ে কারসাজি করা হয়েছে। বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করবে কি না তা নিয়ে অন্তর্বর্তী সরকার ‘ভাবছে’।

13 Mar 25 1NOJOR.COM

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে: উপদেষ্টা পরিষদ

হাসপাতালে চিকিৎসক সংকট দূর করতে সরকার বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। তিনি বলেন, বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের কারণে চিকিৎসকরা বুধবার তাদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট করেছিলেন। বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স ৩২ বছরকে দুই বছর বাড়িয়ে ৩৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে। শিগগির কিছু সিদ্ধান্তের মাধ্যমে তাদের এসব দাবি পূরণ করার চেষ্টা করা হবে। চিকিৎসক এবং রোগীদের সুরক্ষার জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে বলে জানিয়েছেন তিনি।

13 Mar 25 1NOJOR.COM

বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ২ হাজার চিকিৎসক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ বেলুচিস্তান ট্রেন হামলার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন, তার মতে এসব হামলা আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, ভারত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)-কে সমর্থন করছে। জিম্মি মুক্তির অভিযান সফলভাবে শেষ হয়েছে, ৩৩ জন বিদ্রোহী নিহত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী আরও দাবি করেন, ভারত এই হামলায় জড়িত সন্ত্রাসীদের সমর্থন করছে। অভিযান শুরুর আগেই জঙ্গিরা ২১ যাত্রীকে হত্যা করেছে।

13 Mar 25 1NOJOR.COM

পাকিস্তানের উপদেষ্টা দাবি করেছেন, বেলুচিস্তান ট্রেন হামলার পেছনে ভারত

বাংলাদেশ মাগুরায় যৌন নিপীড়নের শিকার একটি শিশুর মৃত্যুর পর বোন আছিয়ার কাছে গভীরভাবে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হাসনাত আবদুল্লাহ ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি নজির স্থাপন করার আহ্বান জানান। শিশুটি, যে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিপীড়নের শিকার হয়েছিল, ১৩ মার্চ ২০২৫ তারিখে চিকিৎসা সত্ত্বেও মারা যায়। বাংলাদেশ সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী মাগুরার যৌন নিপীড়নের শিকার শিশুর মৃত্যুতে

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।