Web Analytics

এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, প্রত্যেক মা-বোন ও কন্যার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে শিগগির ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে ৮ বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে দুঃখ, লজ্জা ও শোকার্ত করেছে। দেশের শিশু ও নারীদের কখনই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির মুখোমুখি হওয়া উচিত না। যেন এ ধরনের অন্যায় না হয় এবং যেখানে সবার স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান রাখা যায়। তিনি বলেন, ভুক্তভোগীদের ন্যায়বিচারের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করতে দৃঢ়প্রতিজ্ঞ। বিএনপি এ নিয়ে দুটি সেল গঠন করেছে - একটি চিকিৎসা সহায়তার জন্য ও অপরটি আইনি সহায়তার জন্য।

15 Mar 25 1NOJOR.COM

নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

নিউজ সোর্স

RTV 14 Mar 25

নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

দেশের প্রত্যেক মা-বোন ও কন্যার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে শিগগির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।